১৯৫৭ সালের ১ জুন, মধুপুর উপজেলার গোপদ গ্রামে শিক্ষক বাহাজ উদ্দিন ফকিরের জন্ম। তিনি সাড়ে ৩০ বছর শিক্ষকতা জীবনে একদিনও ছুটি কাটাননি।(০৮-০১-২০১০ তারিখ)
১৯৫৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিন গ্রামে কন্ঠশিল্পী মোরশেদ হাসান খানের জন্ম।
১৯৫৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে বেহালা, তানপুরা, একতারা, মন্দিরা বাদক মোহাম্মদ আমির হোসেনের জন্ম।
১৯৫৭ সালের ২৩ অক্টোবর, টাঙ্গাইল সদরে বিশিষ্ট কবি মাহমুদ কামালের জন্ম।
১৯৫৭ সালের ২৫ অক্টোবর, গুণী চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের জন্ম, মৃত্যু-০৪-০৪-২০১৬ তারিখ সোমবার সকাল সোয়া আটটায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে। তিনি দীর্ঘিদন ধরে মোটন নিউরন ডিজিসে ভুগছিলেন।
১৯৫৭ সালের ২৮ অক্টোবর, ঔপন্যাসিক নাট্যকার-নির্মাতা মোহন খানের জন্ম।
১৯৫৭ সালের ৬ ডিসেম্বর, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে অন্য রকম এক চলচ্চিত্রনির্মাতা আবু তারেক মাসুদের জন্ম, মানিকগঞ্জে মৃত্যু-১৩-০৮-২০১১ তারিখ সড়ক দুর্ঘটনায়।
১৯৫৭ সালের ৭ নভেম্বর, মৌলভীবাজার জেলার কুলাউড়ার দাউদপুর গ্রামে জন্মগ্রহণ করেন এডভোকেট আবেদ রেজা।
১৯৫৮ সালের ১০ জানুয়ারি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে এক সভ্রান্ত পরিবারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলামের জন্ম।
১৯৫৮ সালের ১২ জানুয়ারি, ঢাকায় বিজ্ঞানী ও অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের জন্ম। অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯৫৮ সালের ৪ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে বিশিষ্ট ক্রিড়াবিদ মোঃ ইকবাল হোসেন খানের জন্ম।
১৯৫৮ সালের ১৫ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর বড়বাড়িতে মিসেস সাকিনা ইয়াসমিনের জন্ম।
১৯৫৮ সালের ৩০ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর চৌধুরীবাড়িতে নেত্রী চৌধুরী সেলিনা খানমের জন্ম।
১৯৫৮ সালের ১৭ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর চৌধুরীবাড়িতে নেত্রী চৌধুরী হালিমা খাতুনের জন্ম।
১৯৫৮ সালে বরিশাল জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জািতক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের জন্ম।
১৯৫৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিন গ্রামে শিল্পী করিম হাসান খানের জন্ম।
১৯৫৮ সালে মাদারীপুর জেলার শিবচর থানার শিবরায়ের কান্দি গ্রামে (শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগে নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করছেন) শিল্পী আবদুর রাজ্জাক হাওলাদারের জন্ম।
১৯৫৮ সালের ১ ডিসেম্বর, লেফটেন্যান্ট জেনারেল নতুন সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের জন্ম। আগামী ২৫ জুন, ২০১৫ তারিখ থেকে সেনাপ্রধান হবেন তখন থেকে তিনি জেনারেল পদমর্যাদা পাবেন। ১৯৭৮ সালের ১৮ জুন স্বপস্নমেয়াদি কোর্সের মাধ্যমে তিনি সেনাবাহিনীতে যোগদেন।
১৯৫৯ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার প্রভাকরপুর গ্রামে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর জন্ম। তিনি ১৯৬৭ সালে আট বছর বয়সে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানেই শিক্ষা গ্রহণ করেন। ২০০৪ সালের মে মাসে তিনি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। চার বছর দায়িত্ব পালন শেষে তিনি বিদায় নিয়েছেন।
১৯৫৯ সালের ২৪ সেপ্টেম্বর, ঢাকায় শহীদ মুনীর চৌধুরীর দ্বিতীয় ছেলে এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক আশফাক মুনীর মিশুক চৌধুরীর (মিশুক মুনীর) জন্ম, মৃত্যু-১৩-০৮-২০১১ তারিখ মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায়।
১৯৫৯ সালে সংবাদপাঠিকা ও আওয়ামী লীগ নেত্রী রাশিদা মহীউদ্দিনের জন্ম, মৃত্যু-০১-০৫-২০০৮ তারিখ।
১৯৫৯ সালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সাবেক উপসচিব মরহুম মোহাম্মদ আলীর ছোট ছেলে নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিবের জন্ম।
১৯৫৯ সালে অধ্যাপক ড. ম. তামিমের জন্ম। সাশ্রয়ী খরচে বিদ্যুৎ উৎপাদনে কয়লাই বিকল্প।
১৯৫৯ সালে রাজধানীর খিলগাঁওয়ে অভিনেতা চ্যালেঞ্জারের জন্ম, মৃত্যু-১২-১০-২০১০ তারিখ।
১৯৬০ সালের ১ জানুয়ারি, বাংলাদেশের কোন স্থানে জন্ম জানানা যায়নি সিনেমা পরিচালক খালিদ মাহমুদ মিঠুর জন্ম, ০৭-০৩-২০১৬ তারিখ গাছের নিচে চাপা পরে মারা গেছেন।
১৯৬০ সালের ৩ সেপ্টেম্বর, দিনাজপুরে অধ্যাপক ড. এম. রুহুল আমীনের জন্ম। অধ্যাপক, পদার্থিবদ্যা বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। দেশী-বিদেশী বিভিন্ন জার্নােল ২০০৩ সাল পর্যন্ত তাঁর ৪০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
১৯৬০ সালে চট্টগ্রাম শহরে পেইন্টিংয়ের শিল্পী দিলারা বেগম জলির জন্ম।
১৯৬০ সালের ২৭ ডিসেম্বর, কবি জহীর রায়হানের জন্ম।
১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি, নাটোর জেলার কলিকাপুর গ্রামে ড. বিজন কুমার শীলের জন্ম। তিনি লাখ লাখ ছাগলের প্রাণকর্তা। 'শহীদ টিটো স্ট্রেইন' টিকা আবিস্কার করেন।
১৯৬১ সালের ১ জুন, ফেনীর গজারিয়া গ্রামে লোক-রোমান্টিক দ্রোহী মেজাজের কবি শাফিকুর রাহীর জন্ম।
১৯৬১ সালে ঢাকার নারিন্দায় নূর হোসেনের জন্ম, মৃত্যু-১০-১১-১৯৮৭ তারিখ এরশাদ বিরোধী আন্দোলনে 'স্বৈরাচার নীপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'- এ লেখা ছিল নূর হোসেনের বুকে। পুলিশের গুলিতে জিপিওর সামনে জিরো পয়েন্টে নূর হোসেন নিহত হন।
১৯৬২ সালের ১ জানুয়ারি, চিত্রশিল্পী ও চলচিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠুর জন্ম।
১৯৬২ সালের ২১ জানুয়ারি, নন্দিত কন্ঠশিল্পী শাকিলা জাফরের জন্ম।
১৯৬২ সালের ১২ এপ্রিল, ঢাকা শহরের আজিমপুরের ৩৮/১, রোডস্থ বাড়িতে সামাজিক যোগাযোগের বিশেষজ্ঞ শামীম আহমেদ চৌধুরীর জন্ম। তাঁর বাবা ও মায়ের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
১৯৬২ সালের ১০ মে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় সমকাল পত্রিকার বার্তা সম্পাদক ও সাংবাদিক আহমেদ ফারুক হাসানের জন্ম, মৃত্যু ০৬-০৯-২০০৯ তারিখ কর্মরত অবস্থায়।
১৯৬২ সালের ২৯ মে, পিরোজপুর জেলার পুখরিয়া গ্রামের মাতুলালয়ে কবি শাহীন রেজার জন্ম। এ যাবত প্রকাশিত গ্রন্থের সংখ্যা-১৫টি।
১৯৬২ সালের ২৫ আগষ্ট, ময়মনসিংহে জন্মগ্রহণ করে বিতর্কিত লেখিকা ডা. তসলিমা নাসরিন।
১৯৬২ সালের ২২ নভেম্বর, যশোর জেলায় কবি রেজাউদ্দিন স্টালিন জন্মগ্রহন করেন।
১৯৬৩ সালের ২৯ সেপ্টেম্বর, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অধ্যাপক মোঃ আবদুস ছালাম (মানিকের) জন্ম। তার বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামে। মোবাইল নং-০১৮১৯১৯৭৭৬৯।
১৯৬৩ সালের ২৯ ডিসেম্বর, কবি আমিনুল ইসলামের জন্ম।
১৯৬৪ সালের ২৫ মে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে লেখক ও সাংবাদিক শাহজাহান আবদালীর জন্ম।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর, ধানমন্ডির বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।
১৯৬৪ সালের ১৬ নভেম্বর, সাতক্ষীরা জেলার জগন্নাথপুর গ্রামে কবি শেখ নজরুলের জন্ম।
১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতিতে নায়ক এ. এস. এম. আসলাম তালুকদার মান্নার জন্ম, মৃত্যু-১৭-০২-২০০৮ তারিখ। নায়ক মান্না ১৯৮২ সালে এস.এস.সি. ও ১৯৮৪ সালে এইচ.এস.সি. পাশ করে এবং তিনি ১৯৮৪ সালে সিনেমা জগতে অভিনয় জীবনের শুরু।
১৯৬৪ সালে নরসিংদীর রায়পুরায় ডোকার চরে ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের জন্ম, মৃত্যু-২৭-০২-২০১০ তারিখ হৃদরোগে আক্তান্ত হয়ে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের সাথে কবর দেয়া হয়।
১৯৬৪ সালে পাবনা উপজেলার বেড়ায় অধ্যাপক সেলিম শাহরিয়ারের জন্ম। বেড়ার গ্রামের সবুজ ধানক্ষেতের পাশ দিয়ে মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে তাঁর শিক্ষক পিতা ঠিক এ কথাটাই বলেছিলেন। 'আব্বা বলেছিলেন তুমিও পারবে'। আইনষ্টাইনের তত্ত্ব: গবেষক দলে আরেক বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের ইলিনয়ে নর্থওয়েষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে সেলিম শাহরিয়ার। বিশ্ববিদ্যালয়ের বুলেটিনে প্রকাশিত সাক্ষাৎকারে আইনষ্টাইনের ১৯১৫ সালের আপেক্ষিকতা তত্ত্বের সূত্র টেনে সেলিম বলেছিলেন, 'আইনষ্টাইন যখন এই ধারণা দেন, তখন এটা ছিল কল্পনারও অতীত যে আমরা এত সূক্ষ্ণ পরিমাপ করতে পারব। এটা এতই সূক্ষ্ণ যে এটা মাপার কথা কল্পনা করাও কঠিন ব্যাপার। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর তাঁদের লাইগোর যন্ত্রে অ্যানটেনা এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময়ের জন্য একটা প্রোটনের এক হাজার ভাগের এক ভাগ পরিসরে নড়ে উঠেছিল। অধ্যাপক সেলিম ও তাঁর দলের সদস্যরা এবার কাজ করছেন এই শনাক্তকারক যন্ত্রের আরও উন্নতির জন্য। তিনি ফোনে বলেন, 'আমরা যন্তের সংবেদনশীলতা ২০ গুণ বাড়াব, যার ফলে মহাকাশের ৮ হাজার গুণ বড় পরিসর অবলোকন করতে পারব।' এ ব্যাপারে তাঁরা অনেক দূর এগিয়ে গেছেন।
১৯৬৫ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর হাঁজীবাড়িতে মোঃ আবুল কালাম আজাদের জন্ম।
১৯৬৫ সালের ৩ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর বড়বাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাহেদ আলীর জন্ম।
১৯৬৫ সালের ১৩ ফেব্রুয়ারি, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রামগাঁতী গ্রামে লেখক ইমতিয়ার শামীমের জন্ম। ১৯৯৬ সালে প্রথমবারেই একসঙ্গে বই বেরিয়েছে দুটি-উপন্যাস ডানাকাটা হিমের ভেতর ও গল্পগ্রন্থ শীতঘুমে একজীবন। ০৯-০১-২০১৬ তারিখ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টি।
১৯৬৫ সালের ৩১ মার্চ, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অভিনেত্রী পারভীন সুলতানা দিতির জন্ম, মৃত্যু-রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ২০-০৩-২০১৬ তারিখ। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যাই। যদিও ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল আজমল হুদার আমিই ওস্তাদ। ৩১ বছরের অভিনয়জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দিতি।
১৯৬৫ সালের ২১ এপ্রিল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও ওস্তাদ অনিল কুমার সাহার জন্ম।
১৯৬৫ সালের ২৩ আগষ্ট, সীমান্ত শহর রংপুরে সঙ্গীত তারকা বেবী নাজনীনের জন্ম।
১৯৬৫ সালের ১৬ নভেম্বর, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে কবি, ছড়াকার ও গদ্যলেখক শেখ নজরুলের জন্ম।
১৯৬৬ সালে নারায়ণগঞ্জ শহরে মেয়র সেলিনা হায়াৎ আইভীর জন্ম।
১৯৬৬ সালের ২৮ আগষ্ট, ঢাকায় স্বনামখ্যাত সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীর জন্ম।
১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর, বিক্রমপুরে চিত্রনায়িকা দোয়েলের জন্ম, হাসপাতালে মৃত্যু-২৯-১২-২০১১ তারিখ।
১৯৬৬ সালের ১৬ নভেম্বর, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে কবি শেখ নজরুলের জন্ম।
১৯৬৭ সালের ২০ জুন, কবি রওশন ইজদানির ইন্তেকাল।
১৯৬৭ সালের ২০ নভেম্বর, বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের জন্ম।
১৯৬৮ সালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-জীবননগর-দর্শনা জনপদে বাবার চাকরিসূত্রে দর্শনাতে আবু সুফিয়ানের জন্ম। বাবার বাড়ি ছিলেন গোপালগঞ্জ জেলায়। বাবা-মায়ের বড় সন্তান আবু সুফিয়ান কেরু উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এস.এস.সি. পাস করেন। ছাত্র ইউনিয়নের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। প্রতিকুল অবস্থায় তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে ভর্তি হয়ে সেখান থেকেই উচ্চ মাধ্যকিম ও স্নাতকসপাস করে আবারও ফিরে আসেন দর্শনায়। বই প্রেমী মানুষটি ভালোবেসে ১৯৯৭ সালে বিয়ে করেন সহপাঠী সেলিনা আক্তারকে। বসবাস দর্শনা মোবারকপাড়ায়। গ্রন্থাগারটির যাত্রা ১৯৯১ সালে হলেও এর বিকাশের পেছনে রয়েছে আত্মত্যাগের অনেক গল্প। ১৯৯১ সালে দর্শনা থানাপাড়ায় ছোট একটি টালিঘর ভাড়া নিয়ে গ্রন্থাগারের যাত্রা শুরু। একপর্যােয় পাশে দাঁড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বেশ কিছু দিন বই সরবরাহের পাশাপাশি প্রতি মাসে মোট খরচের এক-তৃতীয়াংশ দিতে থাকে। তবে ২০০০ সালের পর তা বন্ধ হয়ে যায়। বিল বাকি থাকায় হকার একদিন পত্রিকা সরবরাহ বন্ধ করে দেন। সহধর্মিণী সেলিনা বিষয়টি জানতে পেরে সন্তানের দুধের জন্য জমানো টাকা দিয়ে বিল পরিশোধ করেন। আবার দুধের গোয়ালা টাকা না পেয়েবন্ধ করে দেন দুধ। দুধের অভাবে সন্তান অভুক্ত থাকলেও জ্ঞানপিপাসু পাঠকদের চাহিদা পূরণে কোনো অবহেলা হয়নি। গ্রন্থাগারের জন্য নেওয়া ঘরের ভাড়া পরিশোধ কিছুটা অনিয়মিত হওয়ায় একপর্যােয় ঘর ছাড়ার নোটিশ দেন মালিক। এ সময় দর্শনা পৌরসভার চেয়ারম্যান মতিয়ার রহমানের সহায়তায় গ্রন্থাগার ভবনের জন্য পাঁচ কাঠা খাসজমি বন্দোবস্ত নেওয়া হয়। তবে সেখানে ঘর তোলার মতো কোনো আর্থিক ক্ষমতা ছিল না। স্ত্রী সেলিনা আবারুও পাশে এসে দাঁড়ান। তাঁর একমাত্র সম্বল এক জোড়া সোনার বালা অর্ধেক মূল্য ২০,০০০ হাজার টাকায় বিক্রি করে ঘরভাড়ার বকেয়া পরিশোধ ও গ্রন্থাগারের জন্য টিনের ছাউনিসহ ৩০ ফুট লম্বা ১৫ ফুট চওড়া আধাপাকা ঘর তৈরি করা হয়। ১৩ বছর আগে তৈরি এ ঘর এখন অনেকটা জীর্ণশীর্ণ। বৃষ্টি হলেই পানি চুইয়ে ভিজে যায় বই, পাঠকদের বসার জায়গাও হয়ে পড়ে স্যাঁতসেঁতে। ঈদের দিনেও খোলা: গ্রন্থাগারটি প্রতিষ্ঠার পর থেকে গত ২২ বছরে একটি দিনের জন্যও বন্ধ রাখা হয়নি। এমনকি ঈদের দিনও নয়। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে গ্রন্থাগারটি পাঠকদের জন্য খোলা রাখা হয়। সুফিয়ান ও সেলিনা পাঠকদের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। প্রতি মাসে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পাঠক এ গ্রন্থাগারে আসেন। পাঠকদের জন্য আড়াই হাজার বই ছাড়া প্রথম আলোসহ ১২টি দৈনিক পত্রিকা রাখা হয়। নিজের পত্রিক কিছু জমির লিজের টাকা, এই গ্রন্থাগারের সাবেক শিক্ষার্থী, যারা এখন প্রতিষ্ঠিত তাদের যৎসামান্য সহায়তায় ব্যয় মেটান সুফিয়ান। ইচ্ছার কথা: সুফিয়ান ও তাঁর স্ত্রী গ্রন্থাগারটিকে নিজেদের আরেক সন্তানের মতো দেখেন। স্ত্রী সেলিনার কথা, 'গ্রন্থাগারটি আমাদের আরেক সন্তান। সন্তানকে উপযুক্ত পরিবেশে মর্যাদার সঙ্গে বাঁচিয়ে রাখা বাবা-মায়ের কর্তব্য। আমরা সেটা পালন করছি। কিন্তু এখনো যে অনেক কাজ বাকি। দেশের আনাচে-কানাচে উচ্চরিত হবে দর্শনার এই গ্রন্থাগারের নাম। এই স্বপ্ন দেখেন আবু সুফিয়ান। বললেন, 'নিজস্ব জমিতে একটি ভবন ও গ্রন্থাগারটিকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ করার ইচ্ছা রয়েছে। তবে বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে এ গ্রন্থাগারে কয়েকটি কমপিউটার ও ইন্টারনেট সংযোগ দেওয়ার দাবি তাদের। কিন্তু অর্থাভাবে তা হচ্ছে না।' কেউ কি শুনতে পেলেন কথাটি? পাঠক গড়ার কারিগর।
১৯৬৯ সালের ৪ মার্চ, মাগুরা জেলার শালিকা উপজেলার দরিশলই গ্রামে ব্রাহ্মণ পরিবারে কবি বীরেণ মুখার্জীর জন্ম।
১৯৬৯ সালের ২ অক্টোবর, মুন্সিগঞ্জের জমিদারপাড়ায় সাংবাদিক ও এটিএন বাংলায় চীফ অব নিউজ অপারেশন-এর (দায়িত্ব পালন করছেন) মুন্নী সাহার জন্ম।
১৯৬৯ সালের ১৪ ডিসেম্বর, মানিকগঞ্জে লেখক আহমাদ মোস্তফা কামালের জন্ম।
১৯৭০ সালের ১ জানুয়ারি, বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসানের জন্ম। তাঁর বাবার নাম এ্যাডভোকেট রহমত আলী ও গৃহিণী নাদিরা বেগমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় জাহিদ হাসান। স্ত্রী প্রকৌশলী সারাহ আহমেদ। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার প্রস্তাব সুযোহেই লুফে নিয়েছিলেন। ১৯২৯ সালে জার্মান বিজ্ঞানী হারমান ভাইল প্রথম ফার্মিয়ন কণার অস্তিত্বের কথা বলেছিলেন। তবে তাঁর এই আবিস্কার ছিল তত্ত্বীয়। ৮৫ বছর পর জাহিদ আর তাঁর গবেষকদল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অধরা কণাটির অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এই আবিস্কার নিঃসন্দেহে আরও বড় বড় আবিস্কারের ক্ষেত্র তৈরি করে দেবে। মুঠোফোন, ইলেকট্রনিকস সামগ্রীর গতি বাড়বে, হবে শক্তিসাশ্রয়ী। সে সময়ে কোনো বস্তত্মকণারই ভর ছিল না। সবই ভাইল ফার্মিয়ন কণা। কিন্তু হিগসের কণা (হিগস বোসন) এসে সব ওলটপালট করে দেয়, কণা হয়ে পড়ে ভরবিশিষ্ট। এটি জানা যত আনন্দের, একসময় জাহিদ আবিস্কার করেন ল্যাবরেটরির ছোট্ট কেলাসের মধ্যে সেটাকে তৈরি করতে পারাতেও সমান আনন্দ। আর এই তৈরি করার আনন্দ পেতেই জাহিদ সরে আসেন পরীক্ষা-নিরীক্ষার জগতে। তাতে কিন্তু মূল লক্ষ্য থেকে সরা হচ্ছে না। কারণ, ছোট জগতের ফিজিকস যেহেতু বড় জগতের ফিজিকসের মতো, কাজেই ল্যাবরেটরিতে বসেই আসলে জানা হয়ে যাবে সেই চিরন্তন প্রশ্নের জবাব-আমি কে? আমি কি সত্যিই আছি? লেখাপড়া করেছেন-ধানমন্ডির বয়েজ আর ঢাকা কলেজ হয়ে জাহিদের স্নাতক পর্যােয়র পড়ালেখাতে তত্ত্বের দিকেই বেশি ঝোঁক। মহাকাশের রহস্য, দুনিয়ার জন্ম-মৃত্যুর রহস্য উন্মোচনের আনন্দ। এখনকার পদার্থিবজ্ঞানের চ্যালেঞ্জ কিন্তু দুই দিকেই। ইচ্ছে করলে সময়ের রথে চড়ে ফিরে যাওয়া যায় বিগ ব্যাংয়ের সময়ে। দেখা যায় সেখানকার জগৎ।