১৯৫২ সালের ১৬ নভেম্বর, কিশোরগঞ্জে অন্যতম কবি আবিদ আজাদের জন্ম, মৃত্যু-২২-০৩-২০০৫ তারিখ।
১৯৫২ সালের ৫ ডিসেম্বর, দ্বীপজেলা ভোলা সদরের আলীনগর গ্রামে কবি ও সাহিত্যিক নাসির আহমেদের জন্ম।
১৯৫২ সালের ২৩ ডিসেম্বর, সিলেটে অনন্য বিজ্ঞানী ড. মুহম্মদ জাফর ইকবালের জন্ম। মূলত গদ্যলেখক মুহম্মদ জাফর ইকবাল শিশু ও কিশোরদের জন্য লেখেন।
১৯৫৩ সালের ১ জানুয়ারি, নরসিংদী জেলার শিবপুর থানার বংশিরদিয়া গ্রামের সরকার বাড়ীতে বাংলাদেশের প্রথম মহিলা ভূতত্ত্ববিদ আফিয়া আখতার জন্মগ্রহণ করেন।
১৯৫৩ সালের ১৫ জানুয়ারি, বগুড়া জেলার সোনামুখী গ্রামে বেগম ফাতেমাতুজ্জোহরার জন্ম। ১৯৬৪ সালে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তার প্রথম গানে অংশগ্রহণ। ১৯৭৫ সালে বেতারের তালিকাভুক্ত গায়িকা হলেন, ১৯৭৭ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত গায়িকা হন।
১৯৫৩ সালের ২১ জানুয়ারি, চট্টগ্রামে জেনারেল মইন উদ্দিন আহমেদের জন্ম। তাঁর আসল জন্ম তারিখ হবে ২৩ আগষ্ট। তা না লিখে স্কুলের শিক্ষক লিখেছে ২১ জানুয়ারি। তাঁর বাবার বাড়ি নোয়াখালি।
১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্ম, মৃত্যু-২৮-১০-১৯৭১ তারিখ।
১৯৫৩ সালের ১৯ ফেব্রুয়ারি, (পিতা-মাতার আদি নিবাস ভারতের গোয়াতে) ঢাকায় অভিনেত্রী অলিভিয়ার জন্ম। খ্রিষ্ট্রান ধর্ম অনুসারী ছিলেন অলিভিয়ার পরিবার। তার পিতা দেশ বিভাগের পর পূর্ব-পাকিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি, 'জন্মই আমার আজন্ম পাপ' (এ লেখাটির জন্য রীতিমতো হইচই ফেলে দিয়েছিল) দাউদ হায়দারের জন্ম।
১৯৫৩ সালে চাঁদপুর জেলায় শিল্পী অধ্যাপক ড. ফরিদা জামানের জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের শিক্ষক।
১৯৫৩ সালের ১৭ জুন, কথাশিল্পী আতা সরকারের জন্ম।
১৯৫৩ সালের ২৯ জুলাই, নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়ায় কথাশিল্পী রহুল আমিন বাচ্চুর জন্ম।
১৯৫৩ সালে চট্টগ্রামের রাউজানে অভিনেত্রী শাবানার জন্ম।
১৯৫৩ সালে কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জািতক মাত্রভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জন্ম, তিনি দীর্ঘিদন ধরে ক্যানসারে ভুগছিলেন এবং ২০-১১-২০১৩ তারিখ কানাডার ভ্যাঙ্কুভারের জেনারেল হাসপাতালে মারা গেছেন। ১৯৯৮ সালের ৯ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি ১৯৫২ সালে ভাষাশহীদদের অবদানের কথা উল্লেখ ২১ ফেব্রুয়ারিকে 'মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জািতকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন। রফিক তাঁর সহযোদ্ধা আবদুস সালামকে নিয়ে 'এ গ্রুপ অব মাদার ল্যাগুুয়েজ অব দ্য ওয়াল্র্ড' নামের একটি সংগঠন দাঁড় করান এবং অন্যান্য সদস্যরাস্ট্রের সমর্থেনর প্রচেষ্টা শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জািতক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। এ গৌরবময় অবদানের জন্য ২০০২ সালে তাঁদের সংগঠনকে একুশে পদক দেয়া হয়।
১৯৫৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে বিজ্ঞানী তাহের খানের জন্ম। বাংলাদেশে খাবারে ফরমালিন ব্যবহার বেড়ে যাওয়ায় তাহো খান শঙ্কা প্রকাশ করে বলেন, ১০০ বছর আগে মানে ১৯১৩ সালে এটি আমেরিকায় নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বিষমুক্ত খাবার ও তাহের খান।
১৯৫৩ সালের ১ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর বড়বাড়িতে মিসেস মিনা আক্তারের জন্ম।
১৯৫৩ সালের ১ সেপ্টেম্বর, লেখক, শিক্ষক ও গবেষক অনন্য শহীদুল জহিরের জন্ম, মৃত্যু-২৩-০৩-২০০৮ তারিখ। তিনি নিজেকে 'ডিমান্ডিং লেখক' হিসেবে দাবী করতেন।
১৯৫৩ সালের ২ সেপ্টেম্বর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অধ্যাপক সিতারা পারভীনের জন্ম, যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে ক্যানসাসে যাওয়ার পথে মর্মািন্তক সড়ক দুর্ঘটনায় মৃত্যু-২৩-০৬-২০০৫ তারিখ।
১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, গীতিকার, সুরকার, সংগঠক, শিক্ষক এস. এম. সোলায়মানের জন্ম, মৃত্যু-২২-০৯-২০০১ তারিখ।
১৯৫৩ সালের ২৩ অক্টোবর, ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অধ্যাপক ড. আবু আহসান মোহাম্মদ সামছুল আরেফিন সিদ্দিকের (আ.আ.ম.স.আরেফিন সিদ্দিক) জন্ম।
১৯৫৩ সালের ১৯ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বেহালা বাদক শামসুদ্দিন খানের জন্ম।
১৯৫৪ সালের ১৮ জানুয়ারি, পাবনার কালাচাঁদপাড়ায় পার্থ প্রতিম মজুমদারের জন্ম। মূকাভিনয়ের উজ্জ্বল মুখ। প্যারিস থাকেন পার্থ প্রতিম মজুমদার। মার্সেল মার্সো ছিলেন মূকাভিনয়ের গুরু।
১৯৫৪ সালের ১ মে, মানিকগঞ্জ জেলার জাবরা গ্রামে ড. মোহাম্মদ কায়কোবাদ জন্মগ্রহণ করেন। তিনি একজন নিভৃতচারী গবেষক।
১৯৫৪ সালের ১ মে, ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খানের জন্ম।
১৯৫৪ সালের ৪ মে, সত্তর দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি মহসিন হোসাইনের জন্ম।
১৯৫৪ সালের ৩ সেপ্টেম্বর, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের কবিরবাড়িতে কবি সমরেশ দেবনাথের জন্ম। ১৯-১২-২০১২ তারিখ পর্যন্ত তাঁর প্রকাশনার সংখ্যা ৫৭টি। তিনি ইউরোপ ভ্রমণ করেছেন এবং কবিতা সম্মেলনে কবিতা পাঠ করেছেন।
১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর, চাঁদপুর জেলায় কৃষি উন্নয়ন কর্মী ও মাটির মানুষের সাংবাদিক শাইখ সিরাজের জন্ম।
১৯৫৪ সালের ২৭ অক্টোবর, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আয়রিন গ্রামে বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হারুন-অর-রশিদের জন্ম।
১৯৫৪ সালের ১৪ নভেম্বর, ঢাকার শান্তিনগরে কবি তাহমিনা কোরাইশীর জন্ম।
১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর, ঢাকার কামরাঙ্গীরচরে বিজ্ঞানী ও প্রাণরহস্যের সফল অভিযাত্রী মাকসুদুল আলমের জন্ম, মৃত্যু-গত শনিবার রাত দুইটায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন-২১-১২-২০১৪ তারিখ। বেড়ে ওঠা পিলখানায়। পৃথিবীকে আবারও চমকে দিলেন জিনবিজ্ঞানী মাকসুদুল আলম। পাটের পরে এবার আবিস্কার করলেন এমন এক ছত্রাকের জিন-নকশা, যেটি পাটসহ প্রায় ৫০০টি উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়।
১৯৫৫ সালের ১ জানুয়ারি, গাজীপুর জেলার কাপাসিয়া থানার খিরাটী গ্রামে সৈয়দা শামসুন নাহার বেগমের জন্ম।
১৯৫৫ সালের ১০ জানুয়ারি, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে মানবেন্দ্রের জন্ম। তিনি ১৯৭৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। মানবের সেবা করে চিরকাল বাঁচতে চান ডা. মানবেন্দ্র। বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের) প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন জন্মগ্রহণ করেন।
১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি, ফরিদপুর জেলায় শিশু সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্ম।
১৯৫৫ সালের ৬ এপ্রিল, টাঙ্গাইলের বীরপুশিয়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে কবি জাহাঙ্গীর ফিরোজের জন্ম।
১৯৫৫ সালে ভাসকর্য রাশার জন্ম।
১৯৫৫ সালের ৩০ জুলাই, ফরিদা আখতার ববিতা বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ী যশোরের বিজয় নগরে। ১৯৬৮ সালে সুবর্না নামে সংসার ছবিতে প্রথম অভিনয়।
১৯৫৫ সালের ৩১ জুলাই, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার চড় ফাউসা গ্রামের ভূঁঞাবাড়িতে উপ-রেজিস্ট্রার(প্রশাসন-১) আবদুল কুদ্দুছ ভূঁঞার জন্ম।
১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর, বিক্রমপুরের মেদিনী মন্ডল গ্রামে বাংলাদেশের প্রতথিযশা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্ম।
১৯৫৫ সালের ১২ অক্টোবর, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের জেলেপল্লিতে কথাশিল্পী ড. হরিসংকর জলদাসের জন্ম।
১৯৫৫ সালের ১০ নভেম্বর, বিশিষ্ট ছড়াকার, গীতিকার ও কবি এম. আর. মনজুরের জন্ম।
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় জন্মগ্রহণ করেন কবি ও গল্পকার আবু সিদ্দিক।
১৯৫৬ সালের ১ জানুয়ারি, রাজশাহী নগরের সাগরপাড়ার স্থায়ী বাসিন্দা ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল মতিনের জন্ম। ইকবাল মতিনের বয়স তখন মাত্র ১৩ বছর তিন মাস। আর নওগাঁর কাশিমপুরের জমিদার শরৎ মৈত্রের বয়স ৯০ বছর। ওই সময় ইকবাল মতিন গিয়েছিলেন জমিদারের সঙ্গে দেখা করতে। শিশু ইকবাল মতিনের সংগীতের প্রতি অনুরাগ দেখে জমিদার মুগ্ধ হন। সেই সুবাদে জমিদারবাড়িতে তাঁর তিন দিনের আতিথেয়তা মেলে। ফেরার সময় জমিদার তাঁকে সংগীতের একটি দুর্লভ গ্রন্থ উপহার দেন। বইটির নাম ভ্রাম্যমাণের দিনপঞ্জিকা। লেখক কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে প্রখ্যাত সংগীতজ্ঞ ও সংগীতবোদ্ধা দিলীপ কুমার রায়, যিনি ১৯২০ থেকে ১৯২৫ সাল পর্যন্ত ভারতের বড় বড় শহর ভ্রমণ করার সময় ওস্তাদ ও বাইজিদের গান শোনেন। তাঁর এই গানের অভিজ্ঞতা নিয়েই ১৯২৭ সালে লেখেন ভ্রাম্যমাণের দিনপঞ্জিকা এই বই ইকবাল মতিনকে সেই সময়ের প্রখ্যাত শিল্পীদের দুর্লভ রেকর্ড ও এ সংক্রান্ত ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ বইপুস্তুক সংগ্রহের প্রতি নেশা ধরিয়ে দেয়। এরপর তিনি হয়ে ওঠেন সংগীতের এক বিরাট সংগ্রাহক। ভারতবর্ষে ১৯০২ সালে ৭৮ আরপিএম গ্রামোফোন রেকর্ডে (কলের গান) প্রথম গান ধারণ করা হয়, যা ১৯০৩ সালে বাজারে আসে। সেই ১৯০৩ সাল থেকে শুরু করে ১৯৩০-এর দশক পর্যন্ত প্রায় ছয় হাজার গানের রেকর্ড তিনি সংগ্রহ করেছেন। এর মধ্যে চল্লিশের দশকেরও কিছু রয়েছে, যার অনেকগুলোই ভীষণ দুর্লভ। এর মধ্যে ১০০ বছরের পুরোনো, অর্থাৎ ১৯১২ সালের আগে ধারণকৃত রেকর্ডের সংখ্যা এক হাজারের বেশি। তাঁর সংগ্রহে রয়েছে প্রথমদিকের চারটি গ্রামোফোন যন্ত্র। এরমধ্যে দুটি বড় চোঙওয়ালা, একটি ব্রিবকেস, অপরটি ক্যাবিনেট আকারের। কোনোটিই তিনি নষ্ট হতে দেননি। অবিকল নতুনের মতোই রয়েছে। চোঙগুলো চকচক করছে। স্প্রিংগুলো কাজ করছে ঠিকঠাক। চাবি দিলেই শত বছর আগের সুরেই বেজে ওঠে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, শুধু দুর্লভ রেকর্ড সংগ্রহ করাই তাঁর নেশা নয়; এই রেকর্ডগুলো কখন, কোথায়, কীভাবে করা হয়েছে, তার চমতকার ইতিহাস মুখে মুখে বলে যেতে পারেন ইকবাল মতিন। তা থেকে সাল, তারিখ, শিল্পীর বয়স, বাপ-দাদার পরিচয়-কিছুই বাদ যায় না। অবাক করা বিষয়, এসব বলতে এক সেকেন্ডের জন্যও তাঁকে স্মৃতি হাতড়াতে হয় না। শৌখিন সংগীত শিল্পী, সমালোচক, গবেষক এবং অত্যন্ত জনপ্রিয় বেহালাবাদক। পৃথিবীর যেখানে গেছেন, দুর্লভ বই পেলেই কিনেছেন। একটি বইয়ের পেছনে তাঁর ২৪ হাজার টাকা ব্যয় করারও রেকর্ড রয়েছে। মোটকথা, ১৮৭৭ সালে টমাস আলভা এডিসনের কন্ঠে বিশ্বের প্রথম ধারকৃত বাক্য 'মেরি হ্যাড এ লিটল ল্যাম্প' থেকে শুরু করে ১৯০৯ সালে ধারণকৃত দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্বকন্ঠে পাওয়া গানের রেকর্ড, নেতাজি সুভাষ বসু ও মহাত্মা গান্ধীর ভাষণও রয়েছে। ১৯০২ সালের ৮ নভেম্বর, গ্রামোফোনে সর্বপ্রথম রেকর্ড করা হয় কলকাতার ক্লাসিক থিযেটারের দুই নৃত্তশিল্পী শশীমুখী ও ফণীবালার গান। তবে ১১ ও ১২ নভেম্বর, ১৯০২ সালে রেকর্ডকৃত মিস গওহর জানের গান আগেই বাজারে আসে। চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্তের নানি, অর্থাৎ অভিনেত্রী নার্গিেসর মা জদ্দন বাইয়ের কন্ঠে রেকর্ডকৃত উচ্চাঙ্গসংগীত। ১৯২৭ সালে শিল্পী কনক দাসের রেকর্ডে প্রথম লেখা হলো 'রবীন্দ্রসংগীত'। কনক দাসের বেশ কিছু গানও পাওয়া গেল তাঁর কাছে। ১৯১৭ সালে বাঙালি পল্টনের সৈন্যরা প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার জন্য যখন বর্ধমান ত্যাগ করেন, তখন তাঁদের সম্মানে রেলস্টেশনে যে ব্যান্ড বাজানো হয়েছিল, তা পরবর্তী সময়ে রেকর্ড আকারে বের হয়। এটিও রয়েছে তাঁর সংগ্রহে। ইকবাল মতিনের ব্যক্তিজীবনের গল্প সংগ্রহে রাখার মতো। ৩৭ বছর ধরে একই সাইকেলে চেপে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। আগে ছিলেন ছাত্র। এখন শিক্ষক।
১৯৫৬ সালের ১ জানুয়ারি, সকলের জন্য সুপেয় পানি ও স্যানিটেশনের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ ড. সৈয়দ ইশতিয়াক আলী জিন্নাহর জন্ম, মৃত্যু-০৫-০৪-২০১০ তারিখ।
১৯৫৬ সালের ১০ ফেব্রুয়ারি, কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর বোয়ালিয়াতে সাহিত্যিক, গল্পকার ও কলামলেখক জুনাইদুল হকের জন্ম।
১৯৫৬ সালে বিশিষ্ট সাহিত্যিক শামসুদ্দিন আবুল কালামের মেয়ে ক্যামেলিয়া মোস্তফার জন্ম।
১৯৫৬ সালের ১৩ মে, চাটখিল উপজেলার সিংহবাহুড়া গ্রামের এক সম্ভান্ত পরিবারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক গোলাম কুদ্দুসের জন্ম।
১৯৫৬ সালের ২৫ মে, চুয়াডাঙ্গার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে চলচ্চিত্র অভিনেত্রী প্রিন্সেস টিনা খানের (মায়ের আসম নাম ফিরোজা রহমান টিনা) জন্ম, মৃত্যু-১৯৮৯ সালের ২০ জানুয়ারি নগরবাড়ি ঘাটে এক ঘাতক ট্রাকের আঘাতে গাড়িটি যমুনা নদীর পানিতে পড়ে যায় এবং মর্মািন্তক দুর্ঘটনায় যমুনা নদীতে ডুবে মারা যান। ও চলচ্চিত্রকার আলমীর কবিরসহ।
১৯৫৬ সালের ৩০ জুলাই, যমোরে অভিনেত্রী ববিতার জন্ম।
১৯৫৬ সালের ১৫ অক্টোবর, সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামে কবি হাসান হাফিজের জন্ম। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার ৪৭টি গ্রন্থ। এরমধ্যে মৌলিক কাব্যগ্রন্থ ২৩টি।
১৯৫৬ সালের ১৬ অক্টোবর, (উনসত্তরের গণ-অভুত্থানের সময় তুমি মাত্র ১৩ বছরের কিশোর) কবি ও সাংবাদিক রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম, মৃত্যু-২১-০৬-১৯৯১ তারিখ।
১৯৫৬ সালে সেন্টার ফর পলিসি ডায়লগ(সিপিডি)'র পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের জন্ম।
১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার চাঁন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ (বাংলাদেশ পুলিশের ২৬তম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হিসেবে যোগদান করেছেন)। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)-১৯৮২ ব্যাচের কর্মকর্তা।
১৯৫৬ সালে বাংলাদেশের সিলেটের বালাগঞ্জে (ব্রিটেনের এক হাজার শীর্ষ ধনীর তালিকায় ৫৪৩তম স্থানে) ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইকবাল আহমদের জন্ম। তিনি হিমায়িত খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিমার্ক গ্রুপের স্বত্বাধিকারী।
১৯৫৬ সালে ঢাকায় অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খানের জন্ম।
১৯৫৭ সালের ১ জানুয়ারি, রংপুর জেলার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দক্ষিণ ছোট গোপালপুর গ্রামে কবি আবদুল হাই শিকদারের জন্ম।
১৯৫৭ সালের ১৩ জানুয়ারি, ঢাকা জেলার নবাবগঞ্জের টিকরপুর গ্রামে বাংলাদেশ শিল্পকলা একডেমীর মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর জন্ম।
১৯৫৭ সালের ২৮ জানুয়ারি, কবি কামাল চৌধুরীর জন্ম।
১৯৫৭ সালের ২১ মার্চ, বাবার কর্মস্থল ভৈরবে শিমুল ইউসুফের জন্ম। (মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে পৈর্তৃক নিবাস)। ১৯৬৪ সালের ২৪ আগষ্ট, অল পাকিস্তান বেস্ট চিলড্রেন প্রেসিডেন্ট এডওয়ার্ড, ১৯৯০ সালে লোকনাট্যদল র্কতৃক শ্রেষ্ঠ অভিনেত্রী পদক। তাঁর স্বামীর নাম নাসিরউদ্দিন ইউসুফ প্রখ্যাত নাট্যকার।
১৯৫৭ সালের ৩০ মে, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ও অঞ্জলির প্রধান সম্পাদক কে. এম. আর. মনজুরের জন্ম।