১৯৪৮ সালের ১ ডিসেম্বর, বিক্রমপুর শ্রীনগর থানার রাঢ়িখাল গ্রামের খানবাড়ীতে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিস্ট্রার-শিক্ষা-৩) মোঃ তাজুল ইসলাম খানের জন্ম, হৃদরোগে মৃত্যু-১১-০৫-২০০৬ তারিখ রাত ৯.৩০ মিনিটের সময় বাসায়।

১৯৪৮ সালে ফুটবলের এক মহানায়ক মনোয়ার হোসেন নান্নুর জন্ম, মৃত্যু-১৬-০২-২০০৮।

১৯৪৮ সালের ২ ডিসেম্বর, ফরিদপুর জেলার সদরপুর থানার আমিরাবাদ গ্রামের মরহুম সানাউল্লা মোল্লার ছেলে ও জামায়াতী ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার জন্ম। ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে রাজাকারের ভূমিকা পালন করেন এবং এ দেশের অনেক মানুষের ক্ষতি সাধন করেন তিনি। ০৪-০২-২০১৩ তারিখ যুদ্ধাপরাধী হিসেবে তাকে যাবজীবন শাস্তি প্রদান করে আদালত।

১৯৪৮ সালের ২৮ ডিসেম্বর, চট্টগ্রামে (১৯৬৫ সাল থেকে রেডিও এবং টেলিভিশন) সংবাদ পাঠক আমিনুল হকের জন্ম, মৃত্যু-১০-০১-২০১১ তারিখ।

১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর, কবি হাবিবুল্লাহ সিরাজী জন্মগ্রহন করেন।

১৯৪৯ সালের ১৫ জানুয়ারি, বিজ্ঞানী ড. সামসুদ্দিন আহমেদের জন্ম। মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা।

১৯৪৯ সালের ১৭ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুব আলমের জন্ম।

১৯৪৯ সালের ১৩ এপ্রিল, মোঃ আকরাম হোসেনের জন্ম। সাবেক পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা।

১৯৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৭১ তারিখ।

১৯৪৯ সালে নারায়নগঞ্জ জেলায় চলচ্চিত্রের খলনায়ক ওয়াসিমূল বারী (রাজীবের) জন্ম, মৃত্যু-১৪ নভেম্বর, ২০০৪ সালে। ১৯৮২ সালে চলচ্চিত্রে আসেন রাজীব। তার দীর্ঘ অভিনয় জীবনে মাত্র দু'টি ছবিতে নায়ক ও চার শতাধিক ছবিতে খলনায়ক হিসেবে অভিনয় করেন।

১৯৪৯ সালের ৫ আগস্ট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।

১৯৪৯ সালের ১৮ আগষ্ট, ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে নাট্যকার প্রফেসর সেলিম আল দীনের জন্ম, মৃত্যু-ল্যাবএইড হাসপাতালে ১৪-০১-২০০৮ তারিখ।

১৯৪৯ সালের ২০ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ মোড়াইলে দেলোয়ার জাহান ঝন্টু জন্মগ্রহণ করেন। তিনি ৫০টির অধিক ছবি পরিচালনা করেছেন।

১৯৪৯ সালের ১০ সেপ্টেম্বর, ঢাকায় একাধারে অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার, গল্পকার ও পরিচালক এ. টি. এম. শামসুজ্জামানের জন্ম।

১৯৪৯ সালের ১৭ সেপ্টেম্বর, ভারতের আসামে আজীবন রোমাঞ্চপ্রিয় কাজী হামিদুল হকের জন্ম, মৃত্যু-১৯-০২-২০২৩ তারিখ মঙ্গবার নওগাঁওয়ের মহাদেবপুরে নিজের বাড়ি থেকে ঢাকায় নিজের বাসায় আসার পথে বগুড়ার শেরপুরে বাসে কাজী হামিদুল হক অসুস্থ হয়ে পড়েন এবং কন্ঠনালীর ক্যানসারে আক্রান্ত হয়ে এবং পড়ে মারা যান। ১৯৫৪ সালে চলে আসেন বাবার চাকরিস্থল পাকিস্তানে। তিনি সাগরের অতলে ডুব দিয়ে ঘুরে বেড়াতেন। ছবি তুলতেন সাগরের তলদেশের রঙিন ভুবনের। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বঙ্গোপসাগরে ১৪ দশমিক ৪ কিলোমিটার দুরত্বের বাংলা চ্যানেল আবিস্কার করেন। ২০০৬ সাল থেকে তিনি বাংলা চ্যানেল সাঁতার প্রচলন করেন। তিনি ছিলেন লাইসেন্সধারী ডুবুরি (স্কুবা ডাইভার) এবং আন্ডারওয়াটার ফটোগ্রাফার।

১৯৪৯ সালের ১৭ সেপ্টেম্বর, কুমিল্লায় দিয়া হাউস অব ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন রশিদ করিম চৌধুরীর জন্ম, মৃত্যু-১৪-০৪-২০১০ তারিখ।

১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর, কুমিল্লা জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম. ইউসুফ হায়দারের জন্ম।

১৯৪৯ সালের ১৫ অক্টোবর, কুমিল্লা জেলার বুড়িচং থানার লোহাইমুড়ী গ্রামের চৌধুরীবাড়িতে জনাব নজরুল ইসলাম চৌধুরীর জন্ম।

১৯৪৯ সালের ১ নভেম্বর, চট্টগ্রামে রানা দাশগুপ্তের জন্ম।

১৯৪৯ সালে কুড়িগ্রাম জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মেজর জেনারেল(অব.) আহসান নাজমুল আমিনের জন্ম, মৃত্যু-২৫-০৬-২০০৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে।

১৯৪৯ সালে রাজউক চেয়ারম্যান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নূরুল হুদার জন্ম।

১৯৪৯ সালে সিলেটের জুরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের জন্ম। তিনি ক্যান্সার চিকিৎসার প্রোমোটার।

১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর, নোয়াখালীর বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে অধ্যাপক ড. আফতাব আহমাদের জন্ম, গুলিবিদ্ধ হয়ে তিন দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে- ২৬-০৯-২০০৬ তারিখ সকাল ৯টায় ইন্তেকাল করেন।

১৯৫০ সালের ১ জানুয়ারি, নানাবাড়ি জামালপুর জেলার সষিষাবাড়িতে অভিনেতা-পরিচালক সিদ্দিক জামাল নান্টু জন্মগ্রহণ করেন, হৃদরোগে মৃত্যু-০১-০৩-২০০৮ তারিখ।

১৯৫০ সালে ঢাকায় (কবি সুফিয়া কামালের মেয়ে) সুলতানা কামালের জন্ম।

১৯৫০ সালের ৫ জানুয়ারি, নোয়াখালীর মাইজদী কোর্টে জন্মগ্রহণ করেন নাট্যকার-উপন্যাসিক প্রণব ভট্ট, মৃত্যু-০৩-০৯-২০০৭ তারিখ বিকেল তিনটায় হৃদরোগে।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি, ১০ নম্বর সরকারি কোয়ার্টার, আজিমপুর কলোনি, ঢাকা, সত্তর ও আশির দশকের বাংলা ব্যান্ড সংগীতের এক পথিকৃতের নাম মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খানের জন্ম, মৃত্যু-০৫-০৬-২০১১ তারিখ সকাল ১০টা ২০ মিনিট। পৈত্রিক নিবাস টাঙ্গাইলের বাসাইল।

১৯৫০ সালের ১৯ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাদেকপুর গ্রামে সঙ্গীত শিল্পী মোঃ কারুজ্জামানের জন্ম।

১৯৫০ সালের ৩ এপ্রিল, (ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামে তাঁর বাবার বাড়ি) বাংলা সিনেমার নায়ক মহিউদ্দিন আহমেদের (আলমগীর) জন্ম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর পিতা আলহাজ কলিম উদ্দীন আহমেদ (দুদু মিয়া) ছিলেন 'মুখ ও মুখোশ' ছবির অন্যতম একজন প্রয়োজক।

১৯৫০ সালের ১৫ এপ্রিল, ঢাকায়, নবাবগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, নাট্যকার ও মঞ্চশিল্পী নাসির উদ্দীন ইউসুফের জন্ম। তাঁদের আদিবাড়ি চট্টগ্রামে।

১৯৫০ সালের ২০ মে, টাঙ্গাইল জেলায় পপ গানের সঙ্গীতশিল্পী পিলু মমতাজের জন্ম, মৃত্যু-২২-০৫-২০১১ তারিখ রোববার দিবাগত রাতে বারিধারার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সত্তর ও আশির দশকের সাড়া জাগানো পপশিল্পী ছিলেন তিনি।

১৯৫০ সালে কুমিল্লা জেলার হোমনায় ফটোসাংবাদিক মোহাম্মদ আলমের জন্ম, মৃত্যু-১০-০১-২০০৮ তারিখ দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাতুয়াইলের নিজ বাসভবনে।

১৯৫০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিন গ্রামে সঙ্গীত শিল্পী খুরশীদ হাসান খানের জন্ম।

১৯৫০ সালে মুন্সিগঞ্জে রেডিও বাংলাদেশ এবং টেলিভিশনের বিশিস্ট বাংলা সংবাদ পাঠক এবিএম মনজুর কাদের (বাবুল আখতার) জন্ম, মৃত্যু-জানা নেই। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সংবাদ পাঠ করতেন।

১৯৫০ সালের ২০ জুলাই, ময়মনসিংহ শহরে চারুকলা শিল্পী অধ্যাপক অলক রায়ের জন্ম।

১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর, নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত মেঘনা নদীর পাড় ঘেষা আলগী গ্রামে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্ম। ১৯৭৩ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ সালে ফরাসি সরকারের বৃত্তি লাভ করেন এবং ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

১৯৫০ সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় পরিবেশবিদ ড. আতিক রহমানের জন্ম।

১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সাতসৈয়া গ্রামে কবি সৈয়দ হায়দারের জন্ম, মৃত্যু-দুরারোগ্য ক্যানসারে ২৯-১২-২০০৯ তারিখ।

১৯৫০ সালের ৩০ অক্টোবর, কক্সবাজার শহরে 'তামাটে জাতি' কবিতার স্রষ্টা কবি মুহম্মদ নূরুল হুদার জন্ম।

১৯৫০ সালের ৯ নভেম্বর, তৎকালীন ঢাকা জেলার বর্তমান গাজীপুর জেলার পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে আহসানউল্লাহ মাষ্টারের জন্ম, মৃত্যু-০৭-০৫-২০০৪ তারিখ।

১৯৫০ সালে কিশোরগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জন্ম।

১৯৫০ সালে ঢাকার কতলাবাজারে ঢাকা সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. পাস করেন ১৯৭৪ সালে।

১৯৫০ সালে সাবেক কুমিল্লা জেলার বর্তমান চাঁদপুর জেলার মতলব উপজেলার ইছাখালী গ্রামে শহীদ তাজুলের জন্ম, মৃত্যু-০১-০৩-১৯৮৪ তারিখ। মিছিলে সন্ত্রাসীদের গুলিতে।

১৯৫০ সালের ১৭ নভেম্বর, সিলেটে স্বনামখ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুনা লায়লার জন্ম। শিল্পী রুনা লায়লা ১৯৬৫ সালের ৬ জুন রেডিও পাকিস্তানে প্রথম গান রেকর্ড করে।

১৯৫০ সালের ২০ নভেম্বর, ঢাকার ইসলামপুরে লেখক, সাংবাদিক ও মুক্তিযোদ্দা শাহরিয়ার কবিরের জন্ম।

১৯৫০ সালের ৩১ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া শহরে (নবীনগর উপজেলার ফতেপুর ব্যাপারীবাড়িতে) শিশু সাহিত্যিক আলী ইমামের জন্ম।

১৯৫০ সালের ৩১ ডিসেম্বর, কেরানীগঞ্জ থানার ছনপুটিয়া গ্রামে বিজেপি মহাসচিব সাইফুর রহমানের জন্ম, মৃত্যু-১৯-১১-২০০৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে।

১৯৫১ সালের ১ জানুয়ারি, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে বিশিষ্ট কবি ও গল্পকার তমিজ উদ্দীন লোদীর জন্ম।

১৯৫১ সালের ৩ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার উলুকান্দি গ্রামের মৌলভীবাড়িতে মঞ্জুরী কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কেরের জন্ম।

১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীবাজার গ্রামে বাংলাদেশের ২১তম নতুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস. কে. সিনহা) জন্ম। ১৭ জানুয়ারি, নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন।

১৯৫১ সালের ২৯ মার্চ, একাত্তরের গেরিলা যোদ্ধা শহীদ রুমীর জন্ম, মৃত্যু-২৯-০৮-১৯৭১ তারিখ।

১৯৫১ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিনেত্রী কবরীর জন্ম। ১৯৬৪ সালে সুভাস দত্তের ''সুতরাং'' চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু।

১৯৫১ সালের ১৭ মার্চ, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের জন্ম, মৃত্যু-০৯-১১-২০১৪ তারিখ চিরনিদ্রায় জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। তিনি ১৯৭৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি নেন। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, সাভারে স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নকশা আহবান করা হয় ১৯৭৮ সালে। মোট ৫৭টি নকশার মধ্যে থেকে সে সময়ের তরুণ স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি গৃহীত হয়। নির্মাণকাজ শেষ হয় ১৯৮৮ সালে। জাতী স্মৃতিসৌধ সাতটি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির স্তম্বের সমন্বয়ে নির্মিত। এটি ১৫০ ফুট উচু। এই সাতটি স্তম্ব বাঙালির মুক্তিসংগ্রামের সাতটি পর্যােয়র প্রতীক হিসেবে উপস্থাপিত। পর্যায়গুলো হলো : ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফন্ট্রের নির্বাচন, ১৯৫৬-এর শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধ।

১৯৫১ সালের ৩০ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর বড়বাড়িতে মোঃ শাহাদৎ হোসেনের (জাহাঙ্গীর) জন্ম।

১৯৫১ সালের ২৪ মে, গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার গুলবাহারে বিশিষ্ট ইতিহাসবিদ, সাহিত্যিক, গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের জন্ম।

১৯৫১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নগরিরচর গ্রামে মেজর জেনারেল (অব.) মোঃ শাহাবুদ্দীন শিকদারের জন্ম।

১৯৫১ সালে শরিয়তপুরে বিজ্ঞানী সররেন্দ্র কর্মকারের জন্ম। সাবেক উপ-পরিচালক (উধ্র্বতন আবহাওয়াবিদ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

১৯৫১ সালের ১০ জুন, বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক এস. ওয়াজেদ আলীর ইন্তেকাল।

১৯৫১ সালের ৩ আগষ্ট, জামালপুরে অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমানের জন্ম।

১৯৫১ সালের ৪ সেপ্টেম্বর, ঢাকায় স্বনামখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্ম।

১৯৫১ সালের ১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফরদাবাদ গ্রামে শরীফ মুহাম্মদ জাকির হোসেনের (এস. এম. জাকির হোসেন) জন্ম।

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি, ঢাকার আজিমপুরে গায়িকা রওশন আরা মুস্তাফিজের জন্ম।

১৯৫২ সালের ৫ ফেব্রুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে এক মুসলিম সম্ভান্ত পরিবারে কর্ণেল (অব.) শাহ মুর্তজা আলীর জন্ম।

১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বহুলাতলী গ্রামে সত্তর দশকের বিশিষ্ট কবি মোহাম্মদ আবদুল আওয়ালের জন্ম।

১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের করাচী শহরে অভিনেত্রী কবিতার জন্ম, মৃত্যু-০৮-০৬-২০১২ তারিখ। দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার মাসুমদিয়ায় বসবাস শুরু করেন।

১৯৫২ সালে সাতক্ষীরায় অভিনেত্রী সুচন্দার জন্ম। তার গ্রামের বাড়ি যশোরের বিজয়নগরে। ১৯৬৬ সালে অভিনয় শুরু করে।

১৯৫২ সালের ৯ এপ্রিল, ঢাকায় কবি সুজাউদ্দিন কায়সারের জন্ম।

১৯৫২ সালের ২৯ মে, ঢাকার নারিন্দায় মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা হুমায়ূন ফরীদির জন্ম, মৃত্যু-১৩-০২-২০১২ তারিখ।

১৯৫২ সালের ৪ জুন, ঝালকাঠি জেলার নলচিটি উপজেলার গৌরীপাশা গ্রামে এনায়েত কবীরের জন্ম। বাবা প্রয়াত আলী আকবর খান নারায়ণগঞ্জের সার্কেল অফিসার ছিলেন। ১৯৬৯ সাল থেকে আজ পর্যন্ত (৩১-০৫-২০১২ তারিখ পর্যন্ত) দৈনিক পত্রিকার সংখ্যা এক লাখের ওপর। ৬০ হাজারের বেশি ম্যাগাজিন রয়েছে। তাঁর সংগহে রয়েছে নিজের তোলা প্রায় ৩০ হাজার আলোকচিত্র। এগুলো ব্যবহারের সুবিধার্থে প্রায় ৫০টি বিভাগে বিষয়ভিত্তিক সংবাদ ক্লিপিংস সংরক্ষণ করা হয়েছে। রাজধানী উত্তরার আজমপুরে নিজ বাড়িতে এ সংগ্রহশালা সাজিয়েছেন নিপুণ হাতে এনায়েত কবীর। ছয় হাজার বর্গফুটের ফ্লাটে বসবাসের জন্য মাত্র দুটি কক্ষ রেখে বাকি অংশে তথ্য সাজানো হয়েছে। এনায়েত কবীরের তথ্যের জগৎ। পলিথিন দিয়ে মুড়িয়ে বই-পত্রপত্রিকা সংরক্ষণ করা হয়েছে। উন্মুক্ত না হলেও অনেকেই আসেন।

১৯৫২ সালের ১৭ জুন, জামালপুর শহরে সত্তর দশকের শক্তিমান কথাসাহিত্যিক আতা সরকারের জন্ম। ৩৫টি উপন্যাস, গল্প, প্রবন্ধ, জার্নাল ও শিশুকিশোরগ্রন্থ রয়েছে তাঁর।

১৯৫২ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় চিত্রশিল্পী কে. এম. এ. কাইয়ূমের জন্ম।

১৯৫২ সালে কৃষ্টিয়ায় মানুষ ও মানবতার সেবায় নিবেদিতপ্রাণ এক বিরল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক আবুল হুসসাম (রসায়নে, এম. এস-সি)-এর জন্ম। নব-উদ্ভাবিত এ প্রযুক্তি ব্যাপকভাবে 'সোনো ফিল্টার' হিসেবে পরিচিত। তাঁকে আর্সেিনক বিষেযজ্ঞ বলা হয়।

১৯৫২ সালের ১০ জুলাই, ঢাকার ভুতেরগুলিতে শিল্পী মিসেস হামিদা বাণু ওরফে ডলি জহুরের জন্ম।

১৯৫২ সালের ২৫ জুলাই, কিশোরগঞ্জের শোলাকিয়ায় শিল্পী বিপুল ভট্টচার্যের জন্ম, ফুসফুসের ক্যানসারে মৃত্যু-০৫-০৭-২০১৩ তারিখ শুক্রবার সকাল নয়টা ২৫ মিনিটে।

১৯৫২ সালের ৫ সেপ্টেম্বর, নাটকের শিল্পী লাকী ইনামের জন্ম। ১৯৭২ সালের ৪ সেপ্টেম্বর, অভিনয় শুরু হয়। ২০১২ সালের ৪ সেপ্টেম্বর, তাঁর ৪০ বছর পূর্ণ হয়েছে অভিনয়ের।

১৯৫২ সালের ১৯ সেপ্টেম্বর, বিশিষ্ট ডেন্টাল সার্জন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, টিভি উপস্থাপক, মাদক ও ধুমপান-বিরোধী সংগঠন মানস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বারডেমের ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরীর জন্ম।