এ ওয়েবসাইট সম্পর্কে
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর (১৯৪৮–২০২৩) তাঁর জীবদ্দশায় ‘জিয়ান বড়বাড়ি প্রকাশনী’র নামে নিজের লেখা, নিজের কম্পোজ আর নিজের প্রচ্ছদে পনেরোটি বই প্রকাশ করে গেছেন — বংশ পরিচিতি, গ্রাম-উপজেলা-জেলার ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, আর দেশ-বিদেশের তথ্যভান্ডার।
তাঁর প্রয়াণের পর পরিবার তাঁর কম্পিউটারের ফাইলগুলো থেকে পুরনো বিজয় এনকোডিংয়ের লেখাগুলো ইউনিকোডে রূপান্তর করে এ ডিজিটাল সংগ্রহশালা গড়ে তুলেছে, যেন তাঁর কাজ সবার জন্য উন্মুক্ত থাকে।
স্বত্ত্ব: লেখক-পরিবার কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত। বইয়ের কোনো তথ্যে সংশোধনী থাকলে পরিবারকে জানানোর অনুরোধ রইল — যেমনটি লেখক নিজেই প্রতিটি বইয়ে অনুরোধ করে গেছেন।
“ভাষা জ্ঞান আমার একেবারে নেই বললেই চলে এবং কারো কারোর নামের, পদবির… ক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করছি।”