১৯৪৪ সালের অক্টোবর মাসে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট মুক্তিযোদ্বা মোস্তফা কামালের (ফুলু) জন্ম, মৃত্যু-২২-০৬-২০০০ তারিখ।

১৯৪৪ সালের ৬ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রতনপুর গ্রামে অভিনেতা আলী যাকেরের জন্ম। ১৯৭২ থেকে মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত হন।

১৯৪৫ সালের ১ জানুয়ারি, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে খন্দকার মোঃ ইসমাইলের জন্ম। তিনি গুপ্ত চিকিৎসা-পদ্ধতির খোঁজে বই লেখেন। বইয়ের পাতায় ভেষজ গুণাবলি তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই।

১৯৪৫ সালের ২ জানুয়ারি, নানারবাড়ি নদীয়ার কৃঞ্চনগরে মাহবুব হোসেনের জন্ম, ৪ জানুয়ারি, ২০১৬ তারিখ নিউজার্সির হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বড় হয়েছেন দাদাবাড়ি চুয়াডাঙ্গায়। তিনি ১৯৬৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক, ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ৪৫ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে প্রায় ২০ বছর তিনি বিদেশে ছিলেন। মাহবুব হোসেন: কৃষি ও কৃষকের আপনজন।

১৯৪৫ সালের ৩ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রামে বর্তমান সময়ের শক্তিমান কবি সানাউল হক খানের জন্ম।

১৯৪৫ সালের ৭ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে সরোদ বাদক ইউনুস খানের জন্ম।

১৯৪৫ সালের ১১ জানুয়ারি, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় চট্টগ্রামের আঞ্চলিক জনপ্রিয় শিল্পী শেফালী ঘোষের জন্ম, মৃত্যু-৩১-১২-২০০৬ তারিখ।

১৯৪৫ সালের ১৯ জানুয়ারি, চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত ফরিদা হোসেন জন্মগ্রহন করেন।

১৯৪৫ সালের ২২ জানুয়ারি, রাজশাহীর হেতেমখাঁয় খোদা বক্স মৃধার জন্ম, রাজশাহী মহানগরের হেতেমখাঁর নিজ বাসভবনে ৩০-০৩-২০১০ তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭২ সালে কলকাতা ইস্ট বেঙ্গল বনাম রাজশাহী জেলা ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচ রাজশাহী বেতারে সরাসরি সম্প্রচার হয়েছিল, ধারাভাষ্যে খোদা বক্সের অভিষেক সে ম্যাচ দিয়েই। বেতার এবং টেলিভিশনধারাভাষ্যে এর পর থেকেই নিয়মিত ছিলেন খোদা বক্স।

১৯৪৫ সালের ৫ এপ্রিল, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সহিলাটী গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ ইদ্রিস আলীর জন্ম।

১৯৪৫ সালের ১৬ এপ্রিল, সাতক্ষিরার রসুলপুরে সাংবাদিক আবেদ খানের জন্ম। অবিভক্ত ভারতের দৈনিক আজাদ সম্পাদক মাওলানা আকরাম খাঁ সম্পর্কে তাঁর নানা।

১৯৪৫ সালে বিক্রমপুরে কমেডি কিং টেলি সামাদের জন্ম। চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলি সামাদ। ষাটের দশকে 'কার বউ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু, একই সঙ্গে মঞ্চ, টিভি এবং বেতারেও সরব উপস্থিতি তাঁর।

১৯৪৫ সালে ঢাকার রায়েরবাজারের রুদ্রপাল সম্প্রদায়ের গোপাল হরিপাল এবং সুরবালা পালের সংসারে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের শ্রেষ্ঠ কারিগর 'মৃৎরাজ মরণ চাঁদ পাল', মৃত্যু-০৬-০৩-২০১৩ তারিখ। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মরণ চাঁদ পাল হয়ে উঠেছিলেন মৃৎশিল্পের জীবন্ত অভিধান। যাঁর গুণমুগ্ধ ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

১৯৪৫ সালের ২৭ জুন, রংপুর শহরে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দীনের জন্ম, মৃত্যু-২৯-১২-১৯৯৬ তারিখ ঢাকায়।

১৯৪৫ সালের ১৫ আগষ্ট, দিনাজপুর শহরে বি.এন.পি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম।

১৯৪৫ সালের ২৮ আগস্ট, আসামের জলপাইগুড়িতে ব্যবসায় স্বীকৃতি লতিফুর রহমানের জন্ম। দাদা খান বাহাদুর ওয়ালিউর রহমানের জন্ম ছিল কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে। খুব ছোট বেলায় চলে যান আসামের জলপাইগুড়িতে। আইন পাস করে জলপাইগুড়ি বারে আইনি পেশা শুরু করেছিলেন। ১৮৮৫ সালে সেখানে কিছু জমি কিনে চা-বাগান শুরু করেন। আমার বাবা মুজিবুর রহমানের জন্ম সেখানেই। বাবাও খান বাহাদুর উপাধি পান। দেশ ভাগের পর সবাই চলে আসেন ঢাকায়। ১৯৫১ বা ১৯৫২ সালের দিকে সিলেটে চা-বাগান নতুন করে করেন। ১৯৫৬ সালের দিকে আমাকে পাঠিয়ে দেয়া হয় শিলংয়ে। ১৯৬৫ সালে কলকাতায় বিয়ে করলাম তারপর চলে আসলাম ঢাকায়।

১৯৪৫ সালের ১৪ নভেম্বর, চট্টগ্রামের মীরসরাইয়ের এক সম্ভান্ত মুসলিম রাজনৈতিক পরিবারে দেশবরেণ্য নারী নেত্রী একুশে পদকপ্রাপ্ত ডা. যোবায়দা হান্নানের জন্ম, মৃত্যু-২২-১১-২০১১ তারিখ হার্টএটাকে।

১৯৪৫ সালের ১৬ নভেম্বর, গবেষক ও লেখক নরেন বিশ্বাসের জন্ম।

১৯৪৫ সালের ৯ ডিসেম্বর, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব উল্লাহ'র জন্ম।

১৯৪৫ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের জন্ম, হৃদরোগে আক্রান্ত হয়ে আগারগাঁওস্থ বাসভবনে মৃত্যু-২০-০৬-২০০৭ তারিখ।

১৯৪৫ সালের ডিসেম্বর মাসে বরিশাল শহরের মামাবাড়িতে পানিবিশেষজ্ঞ আইনুন নিশাতের জন্ম। পৈতৃক নিবাস খুলনা জেলার ডুমুরিয়ার চুকনগর। পিতা-গাযী শামসুর রহমান হলেন আইনবিশেষজ্ঞ। মা-জামাল আরা রহমান।

১৯৪৫ সালে (বাবার তৎকালীন কর্মস্থলে) রাজবাড়িতে বংশিবাদক ওস্তাদ আজিজুল ইসলামের জন্ম।

১৯৪৬ সালের ১ জানুয়ারি, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় দুদক চেয়ারম্যান গোলাম রহমানের জন্ম। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জেনর পর ওই বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হন। ১৯৬৯ সালে তৎকালীন কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, পরের বছর পাকিস্তান মিলিটারী অ্যাকাউন্টস সার্ভিেস যোগ দেন এবং সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন।

১৯৪৬ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কন্ঠশিল্পী ও সুরকার আতিকুর রহমানের জন্ম।

১৯৪৬ সালের ৯ জানুয়ারি, ময়মনসিংহ শহরে মাতুলালয়ে মেহড়া বড়বাড়িতে বিশিষ্ট কবি মুশাররফ করিমের জন্ম।

১৯৪৬ সালের ২১ ফেব্রুয়ারি, মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার জন্ম। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ছবি 'ওরা ১১ জন' ছবিতে অভিনয়ের মাধ্যমে সোহেল রানা চলচ্চিত্রে প্রবেশ।

১৯৪৬ সালের ২ মে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শাহগদা গ্রামে বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক্কার মো: আবুল হোসেন, এম.এস-সি.-এর জন্ম।

১৯৪৬ সালের ২৩ জুন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাসিল গ্রামে কবি আব্দুল মান্নান (কবি সমুদ্র গুপ্তের) জন্ম, মৃত্যু-১৯-০৭-২০০৭ তারিখ সকাল আটটায় ভারতে।

১৯৪৬ সালের ২৩ জুন, এক স্বপ্নচারী কবি সমুদ্র গুপ্তের জন্ম, মৃত্যু-১৯-০৭-২০০৮ তারিখ।

১৯৪৬ সালের ৮ আগষ্ট, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেসনাল গ্রামে বাংলাদেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসানের জন্ম।

১৯৪৬ সালের ৯ আগষ্ট, নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার মন্তলা গ্রামে রাজনীতিবিদ ও সাংবাদিক কুন্তল বিশ্বাসের জন্ম, নেত্রকোনার সাতপাই এলাকার নিজ বাড়িতে ১৪-০১-২০১২ তারিখ পরলোকগমণ করেছেন। তিনি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) নেত্রকোনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন।

১৯৪৬ সালের ২৭ সেপ্টেম্বর, কুমিল্লায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরীর জন্ম।

১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বর, কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক গাজীউল হাসান খানের জন্ম।

১৯৪৬ সালের ১ অক্টোবর, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গহয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্ম।

১৯৪৬ সালের ১২ নভেম্বর, নওগাঁয় তার নানাবাড়িতে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর জন্ম।

১৯৪৬ সালের ২৩ নভেম্বর, টাঙ্গাইল জেলার নাগপুর থানার সারাংপুর গ্রামের সাহেব বাড়িতে উপ-গ্রন্থাগারিক খন্দকার ফজলুর রহমানের জন্ম।

১৯৪৬ সালে বগুড়ার ধনুটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের জন্ম।

১৯৪৬ সালে জাসদ নেতা সৈয়দ জাফর সাজ্জাদের জন্ম, মৃত্যু-১৬-০৭-২০১০ তারিখ।

১৯৪৬ সালে ফরিদপুরে শিল্পী কালিদাস কর্মকারের জন্ম। তিনি ১৯৬২ সালে ঢাকায় শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। গভর্নেমন্ট ফাইন আর্টস অ্যান্ড র্কযাফটস কলেজ, কলকাতা থেকে স্নাতক ১৯৬৯ সালে। দেশ-বিদেশে বহু একক এবং যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

১৯৪৭ সালের ২০ জানুয়ারি, নওগাঁ শহরে সাবেক সচিব ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকির জন্ম।

১৯৪৭ সালের ১ জানুয়ারি, ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে বাংলাদেশের বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী রেজা খানের জন্ম।

১৯৪৭ সালের ২৮ এপ্রিল, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার (রাড়িখাল গ্রামে নিজ বাড়ি) ভাগ্যকূলের কামারগাঁয়ে নানারবাড়িতে ভাষাবিদ ও লেখক ড. হুমায়ূন আজাদের জন্ম, মৃত্যু-জার্মান-এ বৃহস্পতিবার (১২-০৮-২০০৪ তারিখ) সকাল ১১টার মধ্যে কোন এক সময় ঘুমের মধ্যে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।

১৯৪৭ সালের ৫ মে, চট্টগ্রামে শিল্পী প্রবাল চৌধুরীর জন্ম, মৃত্যু-১৬-১০-২০০৯ তারিখ।

১৯৪৭ সালের ২৪ জুন, রাজশাহীতে বিশিষ্ট লেখিকা সেলিনা হোসেনের জন্ম।

১৯৪৭ সালের ১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিক আবদুল কুদ্দুস মাখনের জন্ম, মৃত্যু-১০-০২-১৯৯৪ তারিখ।

১৯৪৭ সালের ৪ আগস্ট, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে কবি ও সাংবাদিক আবুল হাসানের জন্ম, মৃত্যু-২৬-১১-১৯৭৫ তারিখ। তাঁর পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে।

১৯৪৭ সালের ১৪ আগষ্ট, ১৮৬নং লালবাগ রোড (রসুলবাগ), ঢাকা-১২১১-এ মীর আশরাফ আলীর জন্ম।

১৯৪৭ সালে চিত্র পরিচালক শেখ নিয়ামত আলীর জন্ম, মৃত্যু-২৪-১১-২০০৩ তারিখ।

১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর, ভোলা জেলার পশ্চিম হাজিপুর থানার দৌলত গ্রামে মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের জন্ম, মৃত্যু-০৮-০৪-১৯৭১ তারিখ ৮নং সেক্টর।

১৯৪৭ সালের ২০ ডিসেম্বর, চট্টগ্রামে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদের জন্ম।

১৯৪৭ সালের ২৬ ডিসেম্বর, মাদারিপুর জেলা শহরে উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী আভা আলমের জন্ম, মৃত্যু-২১-১১-১৯৭৬ তারিখ।

১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর, প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরীর জন্ম, মৃত্যু-০৬-০৩-২০১৩ তারিখ।

১৯৪৮ সালের ১ জানুয়ারি, কুমিল্লা জেলার মুরাদনগর থানার পিপুরিয়াকান্দি গ্রামের সরকার বাড়িতে মোঃ শফিকুর রহমানের জন্ম।

১৯৪৮ সালের ১ জানুয়ারি, সাংবাদিক ও সাবেক সাংসদ আফরোজা নাহার মাহফুজা খাতুন ওরফে বেবী মওদুদের জন্ম, মৃত্যু-২৫-০৭-২০১৪ তারিখ।

১৯৪৮ সালের ১৭ জানুয়ারি, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পুমদী গ্রামের (বড়বাড়িতে) বাংলাদেশের ২০তম নতুন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের জন্ম। ১৮ মে, নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৫ সালের ১৬ জানুয়ারি, চাকরি শেষ।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি, (ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের শেখ বাড়িতে তার স্থায়ী ঠিকানা) বাবার চাকরি সূত্রে জন্মস্থান হয়েছে মাইজদি-নোয়াখালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুস্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সিনিয়র কমপিউটার প্রোগ্রামার-কাম-সিস্টেম এনালিস্ট নজরুল ইসলামের জন্ম।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি, হবিগঞ্জ জেলায় কলামিস্ট ও কথাসাহিত্যিক আলী ইদ্রিসের জন্ম।

১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি, বরিশালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের জন্ম। তিনি ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি, পটুয়াখালী জেলার, বাউফল থানার, ছিটকা গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, রাজনীতিবিদ ও ডা. মোহাম্মদ বজলুর রহমান মিঞার জন্ম।

১৯৪৮ সালের ১৩ ফেব্রুয়ারি, ঢাকায় সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীনের জন্ম, মৃত্যু-১০-০৩-২০০৩ তারিখ।

১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি, ভারতের কোচবিহারের দিনহাটায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের জন্ম।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় (বাবার কর্মেক্ষত্র) রুহুল আমিন ভূঁইয়ার (মনু) জন্ম। বাবারবাড়ি গ্রাম-জগদল, উপজেলা-হুসেনপুর, জেলা-কিশোরগঞ্জ।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি, আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা শিল্পী মামনুর রশীদের জন্ম।

১৯৪৮ সালের ১৫ মার্চ, ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামে সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোের্রশনের সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর জন্ম, মৃত্যু-০৬-০৪-২০০৮

১৯৪৮ সালের ৪ জুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামে নানারবাড়িতে মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানের জন্ম, শুক্রবার রাত সাড়ে চারটায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মৃত্যু-১২-০৬-২০১০ তারিখ। তাঁর স্ত্রী মারা গেছেন ২০০৫ সালে। বাদল রহমানের প্রথম সিনেমা 'এমিলের গোয়েন্দা বাহিনী' ১৯৭৮ সালে তৈরি করে। তাঁর বাবার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামেল্লা-নোয়াগ্রাম।

১৯৪৮ সালের ২৮ জুন, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সোনাপুর গ্রামে উকিল শাহ্‌ মোঃ সিরাজুল হকের জন্ম।

১৯৪৮ সালে লেখক কায়েস আহমেদের জন্ম, মৃত্যু-১৯৯৩ সালে।

১৯৪৮ সালে সাবেক ফুটবলার তমিজউদ্দিনের জন্ম, হলিফ্যামিলিতে মৃত্যু-১১-১২-২০০৫ তারিখ।

১৯৪৮ সালের ৯ জুলাই, নরসিংদী জেলার হাজীপুর গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সদরুল আমিনের জন্ম।

১৯৪৮ সালের ১০ জুলাই, ময়মনসিংহের ফুলপুর থানার কাজিয়াকান্দা গ্রামে চলচ্চিত্র নির্মাতা জিল্লুর রহমানের জন্ম, মৃত্যু-১২-০১-২০১১ তারিখ।

১৯৪৮ সালের ১ আগষ্ট, ঠাকুরগাঁও জেলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম।

১৯৪৮ সালে চট্টগ্রামে সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীকের জন্ম। ১৯৭০ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।

১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর, নরসিংদী জেলার মনোহরদী থানার পাটের কান্দা গ্রামের ভূঁইয়াবাড়িতে বিপস্নবী কমরেড শামসুজ্জামান মিলনের জন্ম।

১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর, চাঁদপুর জেলার সুকদি গ্রামে প্রযুক্তি সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তানের জন্ম, ঢাকায় মৃত্যু-১৮-০৮-২০১৩ তারিখ।

১৯৪৮ সালের ৭ অক্টোবর, নেত্রকোনা জেলায় প্রতিবাদ, প্রেম, দ্রোহ ও বিরহের কবি হেলাল হাফিজের জন্ম।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের ঐতিহ্যবাহী শেখবাড়িতে (এটি তাঁর নানা বা মামাবাড়ি) এখানেই শনিবার রাত ১০টা ৩০ মিনিটে মা আয়শা আক্তার খাতুনের গর্ভ থেকে ভূমিষ্ঠ হন জনপ্রিয় কথাসাহিত্যিক-নাট্যকার-চলচ্চিত্র নির্মাতা ও ঔপন্যাসিক ড. হুমায়ূন আহমেদ, মৃত্যু-১৯-০৭-২০১২ তারিখ ক্যানসারে বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালে। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশিষ্ট ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্রকার ড. হুমায়ূন আহমেদ তাঁর কন্যার বান্ধবী, বহুল আলোচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করলেন। ড. হুমায়ূন আহমেদের ধানমন্ডিস্থ বাসভবনে 'দখিন হাওয়া'র ফ্ল্যাটে এ বিয়ে সম্পন্ন হয়। এ বিয়ের সময় উপস্থিত ছিলেন ড. হুমায়ূন আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ লেখক মইনুল আহসান সাবের, আসাদুজ্জামান নূর, এমপি, বাংলা বিভাগের আজীবন প্রফেসর ড. আনিসুজ্জামান। ১২-১২-২০০৪ সালে ১০ লাখ ১/-টাকা কাবিনে মগবাজার কাজী অফিসে এ বিয়ে রেজিস্ট্রি হয়েছে।