১৯৪২ সালের ১ জানুয়ারি, নীলফামারীর ডোমারের বাকডোকরা গ্রামের বাড়িতে উনসত্তরের গণঅভ্যুত্থানের নেতা ও ১১ দফার প্রণেতা, তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও হুইপ আবদুর রউফের জন্ম, মৃত্যু-২৯-১১-২০১১ তারিখ। ১৯৬৮-৬৯ সালে তিনি পূর্ব-পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন।
১৯৪২ সালে কলকাতায় ব্যবসায়ী নেতা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর জন্ম।
১৯৪২ সালের ১১ জানুয়ারি, বগুড়া জেলায় কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের জন্ম, ইন্তেকাল করেণ ২৯-০৫-২০০৪ তারিখ সকাল ৭-১৫ মিনিটের সময় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে।
১৯৪২ সালের ২৩ জানুয়ারি, কলকাতার টালিগঞ্জের নাকতলা মহল্লায় নায়করাজ আবদুর রাজ্জাকের জন্ম। ১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর ঠিক করলাম বম্বে চলে যাব। কিন্তু ওস্তাদ পীযূষ বোস বললেন, ক্যারিয়ার গড়তে হলে পূর্ব পাকিস্তানে চলে যাও। কলকাতা আমাদের পরিবারের ব্যবসা ছিল, কারখানা ছিল। সচ্ছল ছিলাম আমরা। আমি খুব জেদি ছিলাম। অগত্যা, ১৯৬২ সালে আমি বিয়ে করলাম। স্ত্রী মোসাম্মাত খায়রুন্নেসা লক্ষী। ১৯৬৪ সালে ঢাকায় আসি এবং আমার ছেলে বাপ্পা তখন আট মাসের শিশু। ছবিটির নাম ছিল বেহুলা। বেহুলাতে আমাকে নায়ক করে। ছবিটি করে পাঁচ হাজার টাকা পেয়েছিলাম।
১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি, সিলেটে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরীর জন্ম।
১৯৪২ সালের ১০ মার্চ, কবি আফজাল চৌধুরীর জন্ম, মৃত্যু-০৯-০১-২০০৪ তারিখ।
১৯৪২ সালের ১৭ মার্চ, ফেনীতে কবি শামসুল ইসলামের জন্ম, মৃত্যু-২৭-০৬-২০০৭ তারিখ।
১৯৪২ সালের ১৬ এপ্রিল, চাঁদপুরে শিল্পী ও অধ্যাপক হাশেম খানের জন্ম।
১৯৪২ সালে জলপাইগুড়িতে কৌতক অভিনেতা আনিসুর রহমানের জন্ম। ১৯৬০ সালে উদয়ন চৌধুরীর 'বিষকন্যা' চলচ্চিত্রে অভিনয় করেন। তবে জিল্লুর রহমান পরিচালিত 'এইতো জীবন' দিয়ে বড় পর্দার অভিনয়ে তার সফল যাত্রা শুরু। চমৎকার আছেন হাসির রাজা আনিস।
১৯৪২ সালের ২৯ এপ্রিল, জামালপুর জেলার দেওয়ানগঞ্জে এক সম্ভান্ত মুসলিম পরিবারে টেলিভিশন ব্যক্তিত্ব জিয়া আনসারীর জন্ম, মৃত্যু-২৫-১১-২০০৫ তারিখ।
১৯৪২ সালের ২৯ মে, ফেনীর এক সম্ভান্ত মুসলিম পরিবারে দেশ বরেণ্য নাট্যব্যক্তিত্ব, লেখক ও শিক্ষক ড. ইনামুল হকের জন্ম।
১৯৪২ সালের ১০ জুন, নরসিংদী জেলার শিবপুর থানায় উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আসাদুজ্জামানের জন্ম, মৃত্যু-২০-০১-১৯৬৯ তারিখ।
১৯৪২ সালের ৩০ জুন, পিরোজপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর জন্ম। 'অগ্নিকন্যা' খ্যাত এককালের ছাত্র ইউনিয়ন নেত্রী মতিয়া চৌধুরী আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদেই কৃষিমন্ত্রী।
১৯৪২ সালের ৮ জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি (গোপালনগর) গ্রামে গণিতের অধ্যাপক মোঃ হুমায়ূন কবীরের জন্ম।
১৯৪২ সালের ১৩ জুলাই, জামালপুর জেলার আমড়া পাড়ায় নাট্য নির্মাতা, চলচ্চিত্রকার, অভিনেতা আবদুল্লাহ আল-মামুনের জন্ম, মৃত্যু-২১-০৮-২০০৮ তারিখ বারডেম হাসপাতালে।
১৯৪২ সালের ৩০ জুলাই, নোয়াখালী জেলার চাটখিল উপজেলাতে কমিউনিষ্ট পার্টির নেতা, গণতন্ত্রী পার্টির একসময়ের সভাপতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রাণপুরুষি এবং চৌদ্দ দলের প্রথম সারির সংগঠক জননেতা মোঃ নুরুল ইসলামের জন্ম, মর্মািন্তক অগ্নিকান্ডে মৃত্যু-০৩-১২-২০০৮ তারিখ।
১৯৪২ সালে ড. প্রীতিকুমার মিত্রের জন্ম, রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-০৮-১০-২০০৭ তারিখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে বাংলাদেশতত্ত্বের অধ্যাপক হিসেবে প্রীতিকুমার মিত্র স্বদেশে এবং বিদেশে সুনাম অর্জন শুরু।
১৯৪২ সালে পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর থানার মহাপুরং গ্রামে পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার জন্ম।
১৯৪২ সালে শের-এ বাংলার ছেলে এ.কে. ফায়জুল হকের জন্ম, মৃত্যু-১৯-০৭-২০০৭ তা।
১৯৪২ সালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার রাজাপুরে বিশিষ্ট বংশী বাদক সেলিম চৌধুরীর জন্ম।
১৯৪২ সালে রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাধাকান্তপুর গ্রামে কার্তিক পরামানিক শীলের জন্ম। আত্মীয়স্বজন গ্রাম থেকে ভারত পাড়ি দিলে আমরা একা হয়ে পড়ি। বাবা তখন আমাদের নিয়ে আসেন মনকষা ইউনিয়নের শ্যামপুর গ্রামে। এটা পাকিস্তান হওয়ার দুই-তিন বছর পরের কথা। কিন্তু নতুন জায়গায় এনে কিছুই ভালো লাগে না। চারিদিকে ধু ধু বালুচর। নেই গাছপালা। বাবা কোন দেশে নিয়ে এলে। চলো, অন্য জায়গায় চলে যাই। বাবা সান্তনা দিয়ে বলেন, 'দুঃখ করিস না বাবা, দেখবি কেউ একজন ঠিক দাঁড়িয়ে যাবে। গাছ লাগাবে, দেখাদেখি তখন আরও কেউ গাছ লাগাবে। দেশ গাছে ভরে যাবে। গাছ লাগানো পূণ্যের কাজ। কী হবে গয়া-কাশি গিয়ে? তার থেকে বেশি পুণ্য হবে গাছ লাগালে। বাবার এ কথা আমার কচি মনে গেঁথে যায়। মনে মনে বলি আমিই দাঁড়াব গাছ লাগানোর জন্য। ১৯৫০ সাল থেকে এখনো পর্যন্ত গাছ লাগাচ্ছেন। পথক্লান্ত পথিক, পাখপাখালিকে একটু শান্তি দিতে ও এলাকার ধু ধু পরিবেশ দূর করতেই গাছ লাগিয়েছি। এই শরীর যত দিন চলবে, গাছ লাগানোও তত দিন চলবে। সবার কাছে আমার আবেদন, বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। না হলে আমরা ভালোভাবে বাঁচতে পারব না। পাখপাখালিও বাঁচতে পারবে না। এ ছাড়া, গাছই তো জীবন।
১৯৪২ সালের ১৭ আগষ্ট, ঢাকায় অভিনেত্রী শবনম ওরফে ঝর্ণা বসাকের জন্ম। ১৯৫৮ সালে চলচ্চিত্রে অংশগ্রহণ করেন।
১৯৪২ সালের ১৫ নভেম্বর, সিলেটে বিজ্ঞানী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর জন্ম।
১৯৪২ সালের ২০ নভেম্বর, সাতক্ষীরা জেলার নলতা গ্রামে সাহিত্যিক আ. শ. ম. বাবর আলীর জন্ম।
১৯৪৩ সালে উনসত্তরের গণ-অভ্যুত্থানের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য এবং সাংসদ তোফায়েল আহমেদ-এর জন্ম।
১৯৪৩ সালের ২২ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সমসপুর গ্রামে চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর কুমকুমের জন্ম, মৃত্যু-২৭-০২-২০১২ তারিখ।
১৯৪৩ সালে মানিকগঞ্জে তাঁর মাতুলালয়ে র্পরধান নির্বাচন কমিশনার এ. টি. এম. শামসুল হুদার জন্ম। ১৯৬৫-৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন এবং ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিেস যোগদান করেন।
১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারীতে চক্রল গ্রামে প্রখ্যাত অভিনেতা অমল বোসের জন্ম, মৃত্যু-২৩-০১-২০১২ তারিখ ১১টা ৫৪ মিনিটে হাসপাতালে। ১৯৬৬ সালে 'রাজা সন্ন্যাসী' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আসেন এই অভিনেতা।
১৯৪৩ সালের ৮ ফেব্রুয়ারি, কুমিল্লায় বিচারপতি মোঃ তাফাজ্জল ইসলাম জন্মগ্রহণ করেন। মোঃ তাফাজ্জল ইসলাম দেশের ১৭তম বিচারপতি হিসেবে ০৮-০২-২০১০ সালে অবসর।
১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম, ঢাকায় মৃত্যু-০৪-০১-১৯৯৭ তারিখ।
১৯৪৩ সালের ২১ ফেব্রুয়ারি, বরিশাল জেলার উলানিয়ায় কবি আসাদ চৌধুরীর জন্ম।
১৯৪৩ সালের ১ মার্চ, নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল মান্নান ভূঁইয়ার জন্ম, দিবাগত রাত সোয়া বারটায় মৃত্যু-২৮-০৭-২০১০ তারিখ। তার পৈত্রিক বাড়ি শিবপুরের মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে।
১৯৪৩ সালের ২ মার্চ, প্রবীণ সাংবাদিক আশরাফ আলীর জন্ম, মৃত্যু-২৩-০১-২০১০ তারিখ।
১৯৪৩ সালের ১ মে, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুনশি আব্দুর রউফের জন্ম, মৃত্যু-২০-০৪-১৯৭১ তারিখ আচমকা বিপক্ষ মর্টােরর গোলার আঘাতে ননিয়ার চরের বাছড়ি নামক স্থানে তিনি শাহাদাত বরণ করেন।
১৯৪৩ সালের ১৮ মে, ফরিদপুরে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ খান মেননের জন্ম।
১৯৪৩ সালের ১৮ জুন, অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের জন্ম।
১৯৪৩ সালের ২৭ জুন, নোয়াখালী জেলায় লেখক, গবেষক ও শিক্ষাবিদ আহমদ ছফার জন্ম, মৃত্যু-২০০৯ সালে। আহমদ ছফা নিজে সব সময় স্বপ্নের জগতে বাস করতেন, অন্যদের মাঝে তাঁর স্বপ্নের বীজ বুনতেন। সমাজ ও রাষ্ট্রচিন্তায় তিনি ছিলেন অনন্য।
১৯৪৩ সালের ৩০ জুন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে আহমদ ছফার জন্ম, ঢাকায় মৃত্যু-২৮-০৭-২০০১ তারিখ।
১৯৪৩ সালে কুষ্টিয়ার শৈলকুপার মধ্যগ্রামে চিত্রশিল্পী প্রফুল্ল রায়ের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৯ তারিখ।
১৯৪৩ সালের ২০ জুলাই, বিখ্যাত বুজর্গ মাওলানা আশরাফ আলী থানবী(রা.)র ইন্তেকাল।
১৯৪৩ সালের ২৮ জুলাই, খুলনায় মুক্তিযোদ্ধা সাংবাদিক শাহাদাত চৌধুরীর জন্ম, ঢাকায় মৃত্যু-২৮-১১-২০০৫ তারিখ।
১৯৪৩ সালের ৩ আগষ্ট, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় কবি, গল্পকার, ঔপন্যাসিক, কাব্যনাট্য, প্রবন্ধ-গবেষণা, সমালোচক ও অধ্যাপক আবদুল মান্নান সৈয়দের জন্ম, মৃত্যু-০৫-০৯-২০১০ তারিখ সন্ধ্যায়।
১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর, চট্টগ্রামের পটিয়ায় ১৮তম বিচারপতি ফজলুল করিমের জন্ম। অবসরে যাবেন ২৯-০৯-২০১০ তারিখ।
১৯৪৩ সালে সিলেটে মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরীর জন্ম। ১৯৯৮ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৩ সালে মাদারীপুর জেলায় প্রধান তথ্য কমিশনার এম. আজিজুর রহমানের জন্ম।
১৯৪৩ সালে বাংলাদেশের সিনেমা জগতের কৌতুক অভিনেতা দিলদারের জন্ম, মৃত্যু-১৩-০৭-২০০৩ তারিখ।
১৯৪৩ সালে প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট অচিন্ত্য সেনের জন্ম, মৃত্যু-০৫-০৪-২০১১ তারিখ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে।
১৯৪৩ সালে কুষ্টিয়ায় অভিনেতা এম জহুরুল ইসলামের (জহুর) জন্ম, মৃত্যু-১০-০২-২০০৬
১৯৪৩ সালের ২২ অক্টোবর, ভোলার কোড়ালিয়া গ্রামে ১৯৬৯-এর পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত ছাত্রনেতা, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহামদের জন্ম।
১৯৪৩ সালের ২ নভেম্বর, বাংলাদেশের তৎকালীন নোয়াখালী জেলায় পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচারপতি নারায়ণচন্দ্র শীলের জন্ম। তিনি বলেন বেআইনি কাজের জন্য বিএসএফের শাস্তি হওয়া উচিত।
১৯৪৪ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের খাঁ বাড়িতে সাবেক উপদেষ্ট আকবর আলী খানের জন্ম।
১৯৪৪ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে সেতার বাদক ইয়াসির খানের জন্ম।
১৯৪৪ সালের ১ জানুয়ারি, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে পিতা হাজী তায়েব উদ্দিন ও মা তমিজা খাতুনের ঘরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৭বার নির্বািচত সংসদ সদস্য, সর্বজন শ্রদ্ধেয়, জননন্দিত ও প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পীকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আবদুল হামিদের জন্ম। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত গভর্নেমন্ট হাউস আজকের বঙ্গভবনে রুপান্তরিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি, ২০০৬ সালে 'বঙ্গভবনের শতবর্ষ' গ্রন্থটি প্রকাশিত হয়েছে। ব্রিটিশরাজের অধীনে সদ্য সৃষ্ট পূর্ববাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার ব্যামফিল্ড ফুলার নতুন প্রদেশের প্রথম শাসক হিসেবে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করতে ঠিক এ হলে (বঙ্গভবন-দরবার হল) প্রবেশ করেন। তারপর পাকিস্তান হওয়ার পর এর নাম হয় 'গভর্নর হাউস'। ১৯৬১ সালে ঝড়ে ভেঙ্গে যায় 'গভর্নর হাউস'। পূর্বপাকিস্তানের গভর্নর আবদুল মোনেম খানের আমলে ১৯৬৪ সালে পুনরায় সংস্কার করা হয়। ৪৭ একর জায়গার ওপর 'বঙ্গভবন' হয়। ১৯৭২ সালের ১২ জানুয়ারি, এই 'গভর্নর হাউস' নাম পরিবর্তন করে 'বঙ্গভবন' নাম রাখা হয়। তিনি ৬,৭০০ বর্গ মিটার বা ৬৬,৩৩০ বর্গফুটের 'বঙ্গভবনে' আছেন।
১৯৪৪ সালের ১ জানুয়ারি, বগুড়া জেলায় বাংলা গানের শিল্পী খোরশেদ আলমের জন্ম।
১৯৪৪ সালের ১৩ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গের তৎকালীন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলায় প্রবীণ শিল্পী ও মুক্তিযোদ্ধা আবদুর রৌউফের জন্ম, মৃত্যু-২৪-০৪-২০১১ তারিখ।
১৯৪৪ সালের ১ মার্চ, সোনারগাঁ থানার কোলতা গ্রামে ব্যারিস্টার রাবিয়া ভূইয়ার জন্ম। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইয়ূবপুর গ্রামে ছিল তাঁর দাদার বাড়ি।
১৯৪৪ সালের ১ এপ্রিল, পুরনো ঢাকার এক সম্ভান্ত মুসলিম পরিবারে সাবেক মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের জন্ম, মৃত্যু-২৮-১১-২০০৬ তারিখ রাত ১টা ৫ মিনিটের সময়।
১৯৪৪ সালের ১৮ মে, মাদারীপুরের রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে ১৯তম বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের জন্ম। অবসরে যাবেন ১৮-০৫-২০১১ তারিখ থেকে।
১৯৪৪ সালের ১ জুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর থানার, আহমদপুর চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আয়েশা আক্তার (লুলারী)। তাঁর বাবার বাড়ি ভেলানগর(বড়বাড়ি) রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন, বারডেম হাসপাতালে মৃত্যুবরণ-০২-০৮-২০০১ তারিখ।
১৯৪৪ সালের ২ জুন, মানিকগঞ্জে সাংবাদিক বোরহান আহমেদ জন্মগ্রহণ করেন, মৃত্যু-২৪-০৯-২০০৯ তারিখ।
১৯৪৪ সালের ২১ জুন, নেত্রকোনা জেলার কাশতলা গ্রামে কবি নির্মেলন্দু গুণের জন্ম। নির্মেলন্দু গুণের ঠাকুরদাদা রামসুন্দর গুণ চৌধুরী ১৯১০ সালে প্রায় ১০০ বছর আগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নেত্রকোনার দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয়। ১৯৯১ সালে নির্মেলন্দু গুণ নিজেই প্রতিষ্ঠা করল কাশবন বিদ্যানিকেতন। বর্তমানে উচ্চ বিদ্যালয়।
১৯৪৪ সালের ৭ জুলাই, কিশোরগঞ্জ জেলার ভৈরবে ঐতিহ্যবাহী সম্ভান্ত পরিবার চন্ডীবের কামাল সরকারের বাড়িতে আই. ভি. রহমানের (পুরো নাম জেবুন্নাহার আইভি) জন্ম, মৃত্যু-২৪-০৮-২০০৪ তারিখ। ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায়। ১৯৫৮ সালের ২৭ জুন আওয়ামী লীগের সে সময়ের তরুণ নেতা জিল্লুর রহমানের সাথে আইভির বিয়ে হয়। তখন তিনি ঢাকার একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্রী।
১৯৪৪ সালে চট্টগ্রামের পাটিয়ায় অধ্যাপক সিরাজুল করিমের জন্ম। অনন্য উদ্ভাবন: 'সোনালি আঁশ' ফিরে পাবে ঐতিহ্য!
১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় তবলা, ঢোলক, মন্দিরা ও নাল বাদক মোঃ জমু মিঞার জন্ম।
১৯৪৪ সালের ৫ আগস্ট, সিরাজগঞ্জ জেলার ধানঘড়া গ্রামে কবিতার অন্যতম প্রধান কবি মহাদেব সাহার জন্ম।
১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর, ঢাকায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার পারভেজ, মৃত্যু-১৭-০৬-২০০৬ তারিখ।
১৯৪৪ সালের ২৭ সেপ্টেম্বর, ফরিদপুরের রাজবাড়িতে জন্ম(বাবার নিবাস ফরিদপুর জেলার ভেদরগঞ্জ থানার লাকার্তা গ্রামে)। পিতা-আবদুর রাজ্জাক সিকদার, মাতা-বেগম বেলাতেন নেসা। ভাই-বোন: ছয় ভাই, দুই বোন। সিরাজ সিকদার দ্বিতীয়। বরিশাল জেলা স্কুল থেকে ১৯৫৯ সালে প্রথম বিভাগে মাধ্যমিক; বি.এম. কলেজ থেকে ১৯৬১ সালে সম্মিলিত মেধা তালিকায় নবম হয়ে উচ্চ মাধ্যমিক; ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে মেধা তালিকায় নবম হয়ে বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং পাশ। ১৯৬৭ সালেই কর্মজীবন শুরু। ১৯৬৭ সালেই রাজনৈতিক ক্ষেত্রে স্বতন্ত্র ধারার প্রতিষ্ঠাতা। ঢাকার মালিবাগে 'মাও সেতুং চিন্তাধারা গবেষণা কেন্দ্র' স্থাপনা। ১৯৬৮ সালের ৮ জানুয়ারী 'পূর্ববাংলা শ্রমিক আন্দোলন' এবং পরবর্তী পর্যােয় ১৯৭১ সালের ৩ জুন 'পূর্ব বাংলার সর্বহারা পার্টি' নামে বিপস্নবী সংগঠন গঠন। মৃত্যুঃ ২ জানুয়ারি, ১৯৭৫ সালের বৃহস্পতিবার দিন। জীবনকালঃ ৩০ বছর ৩ মাস ৫ দিন।