১৯৪০ সালের ৩০ জুন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ঘাওড়া গ্রামে ছয় ভাই এক বোনের মধ্যে মানবতাবাদী পৌল চারোয়া তিগ্যার জন্ম, মৃত্যু-১৫-০৭-২০১১ তারিখ। পরিবেশবান্ধব মাটির ঘরের জন্য দীপশিখা ও আন্না হেয়ারিঙ্গার দুর্লভ এ পুরস্কার লাভ করেন, যার পেছনে তিগ্যার অশেষ অনুপ্রেরণার কথা আন্না অনেকবার কৃতজ্ঞতার সঙ্গে উচ্চারণ করেছেন।

১৯৪০ সালের ১০ আগষ্ট, পাবনায় (ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ) সাংসদ এডভোকেট লুৎফুল হাই (সাচ্ছু)'র জন্ম, মৃত্যু-২২-১১-২০১০ তারিখ।

১৯৪০ সালের ১০ আগস্ট, নাটোরের সম্ভান্ত জমিদার পরিবারে চলচ্চিত্র অভিনেত্রী সুলতানা জামানের (তাঁর পারিবারিক নাম সৈয়দা হোসনে আরা শরিফা বেগম) জন্ম, মৃত্যু-২০-০৫-২০১২ তারিখ। তিনি ১৯৫৯ সালে মাটির পাহাড় ছবিতে রাজিয়া নামে এবং জোয়ার এলো ছবিতে মিনা জামান নামে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

১৯৪০ সালে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বস্ন্যাক আনোয়ারের জন্ম, হৃদরোগে আক্তান্ত হয়ে মৃত্যু-১০-১১-২০০৭ তারিখ।

১৯৪০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় বাংলা গানের জনক অধ্যাপক সৈয়দ আবদুল হাদীর জন্ম।

১৯৪০ সালে বিক্রমপুরের অন্তর্গত কুসুমপুর গ্রামে চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সিএসপি ড. মিজানুর রহমান শেলীর জন্ম। ড. শেলী বর্তমানে ১৯৮২ সাল থেকে বেসরকারি গবেষণা এবং প্রকাশনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ, বাংলাদেশ (সিডিআরবি)-এর চেয়ারম্যান এবং ইংরেজী ত্রৈমাসিক 'এশিয়ান অ্যাফেয়ার্স'-এর সম্পাদক।

১৯৪০ সালে বিক্রমপুরে মঞ্চ ও টিভি অভিনেত্রী নাজমা আনোয়ারের জন্ম এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-১৫-১২-২০০৪ তারিখ। তিনি আরণ্যক নাট্যগোষ্ঠীর সাথে জড়িত ছিল।

১৯৪০ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিশিষ্ট চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের জন্ম, মৃত্যু-১২-০৭-২০০৬ তারিখ।

১৯৪০ সালে কোচবিহার শহরে হিরামন মনযিলে শিল্পী আব্বাসউদ্দীনের একমাত্র কন্যা সঙ্গীত শিক্ষিকা ও সঙ্গীতশিল্পী ফেরদৌসী বেগমের জন্ম।

১৯৪০ সালে চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলীর জন্ম, মৃত্যু-২০০৩ সালে।

১৯৪০ সালের ১৮ জুন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্ম। তার পিতা ছিলেন স্বর্ণ ব্যবসায়ী মরহুম হাজী মুহাম্মদ দুলা মিয়া এবং মাতা মরহুমা সুফিয়া খাতুন। ১৪ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। ১৯৬৫ সালে অর্থনীতি শাস্ত্রে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। ১৯৮০ সালে ড. ইউনূসের হাত ধরেই ডিকশনারিতে 'মাইক্রোক্রেডিট' শব্দটি যোগ হয়। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ বাংলাদেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনধারা ওলটপালট করে দেয়। এ সময় আমি জোবরা গ্রামে নিয়মিত যেতাম এবং ঐ ৪২ জন দরিদ্র মানুষকে পাওয়া যায় যারা মহাজন থেকে সর্বেমাট ৮৫৬/-টাকা ধার নিয়েছিলেন। ড. ইউনূস নিজের পকেট থেকে ঐ টাকা শোধ করে দেন। ১৯৭৮ সালে ড. ইউনূস জোবরা গ্রামে কৃষি ব্যাংকের পরীক্ষামূলক গ্রামীণ শাখা নামে একটি বিশেষ শাখা চালু করান। ১৯৮৩ সালের সেপ্টেম্বরে সরকার একটি আইন পাস করে পৃথক পূর্ণাঙ্গভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত এবং ১৯৮৩ সালের ২ অক্টোবর থেকে আনুষ্ঠাণিকভাবে গ্রামীণ ব্যংকের যাত্রা শুরু হয়। গত ২৩ বছরে ৫৫ হাজার গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখা ১৬ হাজার এবং এসব শাখার সদস্য হিসেবে রয়েছে ৫৫ লাখ ভূমিহীন ও বিত্তহীন মানুষ যার শতকরা ৯৬ ভাগই মহিলা। বিশ্বের ১৩১টি দেশে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে ক্ষুদ্রঋণ কর্মসূচীর মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে দারিদ্র নিরসন হবে। এ কথার সাথে আমি মোঃ জাকির হুসেন(আলমগীর) একমত নই। এ কথার অর্থ হবে ফাঁকা।

১৯৪০ সালের ১ সেপ্টেম্বর, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কেন্দুয়া গ্রামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মতিন চৌধুরীর জন্ম, মৃত্যু-০৪-০৮-২০১২ তারিখ।

১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর, তৎকালীন যশোর জেলায় (বর্তমান নড়াইল) নড়াইলের ভদ্রাবিলা গ্রামে (পিতা অমলেন্দু নাথ ঘোষ ছিলেন একজন জমিদার ও মা মিরা রানীর কোল আলো করে শুভ্রা) স্বামী-প্রণব কুমার মুখাজীর স্ত্রী শুভ্রা মুখার্জীর জন্ম, মৃত্যু-১৮-০৮-২০১৫ তারিখ ১০টা ৫১মিনিটে শুভ্রা মুখার্জি শেষনিশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রপতি ভবনে চিকিৎসাধীন অবস্থায়। ভারতের রাষ্ট্রপতি প্রণব কুমার মুখার্জী বাংলাদেশের জামাই বাবু। ১৯৫৫ সালে শুভ্রা মুখার্জী দেশ ত্যাগ করে ভারতে চলে যান। ৪০ বছর পর ১৯৯৫ সালে তিনি একবার নড়াইলে এসেছিলেন। গীতা নাম পরিবর্তন করে শুভ্রা মুখার্জি রাখেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুভ্রার ১৯৫৭ সালের ১৩ জুলাই ১৪ বছর বয়সে প্রণব মুখার্জীর সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে অভিজিৎ ও সরজিৎ মুখার্জি নামের দুই ছেলে এবং শর্মিষ্ঠা মুখার্জি নামের এক মেয়ে রয়েছে তাঁদের।

১৯৪০ সালের ১০ অক্টোবর, মেহেরপুরের প্রভাবশালী জমিদার বোস পরিবারের বসু ভিলায় প্রসেনজিৎ বোস বাবুয়ার জন্ম। তিনি ১৯৭১ সালে 'জল্লাদের দরবার' নাটকে কন্ঠ দেয়া বাবুয়া আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।

১৯৪০ সালের ১৬ ডিসেম্বর, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার গৌরীপুরে কবি একলাসউদ্দিন আহমদের জন্ম, মৃত্যু-২৫-১২-২০১৪ তারিখ মারা গেছেন। শিশুতোষ গল্প, উপন্যাস ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে প্রকাশনার সংখ্যা অর্ধশতাধিক।

১৯৪০ সালে পটুয়াখালীর লোহারিয়ায় কথাসাহিত্যিক নয়ন রহমানের জন্ম, মৃত্যু-২১-১২-২০১৪ তারিখ।

১৯৪১ সালের ১ জানুয়ারি, পুরান ঢাকার আগামসিহ লেনে বাংলা সিনেমার অভিনেতা বুলবুল আহমেদের জন্ম, মৃত্যু-১৫-০৭-২০১০ তারিখ। বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। তাঁর বাবার বাড়ি ছিল চট্টগ্রামে। তাঁর আসল জন্ম ছিল ১৯৩৭ সাল।

১৯৪১ সালের ১ জানুয়ারি, শরীয়তপুর জেলায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলামের জন্ম। স্বাধীন গবেষণা সংস্থা সেন্টার ফর আরবান স্টাডিজের প্রতিষ্ঠাতা।

১৯৪১ সালের ১ জানুয়ারি, কুষ্টিয়া জেলায় বাংলা গানের শিল্পী আবদুল জব্বারের জন্ম।

১৯৪১ সালের ৬ জানুয়ারি, নোয়াখালী জেলায় 'রাজনীতির রহস্যপুরুষ' মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্ম।

১৯৪১ সালের ২৭ জানুয়ারি, ঢাকার কলতাবাজারে লুৎফুন্নেসা হক বকুলের জন্ম, মৃত্যু-০১-০১-২০১১ তারিখ। এ দেশের প্রথম স্বর্ণজয়ী এ্যাথলেট ছিলেন তিনি।

১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গুণী গ্রামে কবি রফিক আজাদের জন্ম, মৃত্যু-১২-০৩-২০১৬ তারিখ বেলা ২টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তাঁর আসল বয়স বা জন্ম ১৯৩৮ সালে। ১৯৫২ সালে রফিক আজাদ ১৩/১৪ বছর বয়সের। কবিজীবনে আমার দুঃখের নাম 'ভাত দে হারামজাদা'। আমি অনেক কবিতা লিখেছি, কিন্তু সব বাদ দিয়ে আলোচনা কেবল এই কবিতাতেই এসে ঠেকে। একটা ভুলের ভেতর থেকে ''ভাত দে হারামজাদা' কবিতাটি লিখেছিলাম আমি।

১৯৪১ সালের ১৬ ফেব্রুয়ারি, রংপুরের পীরগঞ্জের ফতেপুর গ্রামে আন্তর্জািতক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার জন্ম, ইন্তেকাল করেছেন (শনিবার ০৯-০৫-২০০৯ তারিখ) বিকেল ৪.২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় স্বামীর পাশে ছিলেন। তাঁর আসল জন্ম হবে-১৯৩৮ সালে এবং র্সাটিফিকেট অনুযায়ী জন্ম-১৬-০২-১৯৪১ তারিখ দেখানো হয়।

১৯৪১ সালের ১৮ ফেব্রুয়ারি, রাজশাহীতে কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ সনৎকুমার সাহার জন্ম।

১৯৪১ সালের ২৫ ফেব্রুয়ারি, নোয়াখালীর সুধারাম থানার রামেশ্বরপুর গ্রামে বিশিষ্ট লেখক, সঙ্গীতবিশারদ ও কথাশিল্পী আবদুশ শাকুর জন্মগ্রহণ করেন, মৃত্যু-হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৫-০১-২০১৩ তারিখ বিকেল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।। তিনি একজন কথাশিল্পী। কথার মাধ্যমে তিনি নিরন্তর শিল্প সৃষ্টি করেন।

১৯৪১ সালের ৯ মার্চ, মানিকগঞ্জ জেলার জাবরা গ্রামে মীর আবুল হোসেনের জন্ম। তাঁর দিনলিপি ধারণ করে আছে ৫০ বছরের ইতিহাস, যা আমাদের দেশে একটি বিরল সম্পদ।

১৯৪১ সালের ১৩ মার্চ, ঠাকুরগাঁও জেলায় কবি আনওয়ার আহমদের জন্ম, মৃত্যু-২৪-১২-২০০৩ তারিখ।

১৯৪১ সালের ১৬ মার্চ, সিলেটে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিিটর উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ বজলুল মবিন চৌধুরীর জন্ম, মৃত্যু-৩০-১২-২০১০ সালে।

১৯৪১ সালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাদিপাড়া গ্রামে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ. এস. এম. শাহজাহানের জন্ম।

১৯৪১ সালের ১৪ মে, রংপুরে এক সভ্রান্ত মুসলিম পরিবারে শিল্পী ইদ্রিসের জন্ম। তিনি নকসা কেন্দ্র, বিসিকের উপ-প্রধান নকসাবিদ।

১৯৪১ সালের ২৯ মে, টাঙ্গাইল জেলার মির্জাপুরে কবি অরুণাভ সরকারের জন্ম।

১৯৪১ সালের ১৪ জুন, নোয়াখালী জেলায় মঞ্চ সারথী আতাউর রহমানের জন্ম।

১৯৪১ সালের ৪ জুলাই, গোপালগঞ্জে খোন্দকার ইব্রাহিম খালেদের জন্ম। তাঁকে চেয়ারম্যান করে সরকার সম্প্রতি শেয়ারবাজারের পতনের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে।

১৯৪১ সালের ৫ জুলাই, শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হকের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯৪১ সালে রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল (অব.) মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৮ তারিখ।

১৯৪১ সালের ১২ জুলাই, ঢাকায় জিনাত আহমেদের জন্ম, মৃত্যু-৩১-০৭-২০১৪ তারিখ বিকেলে মারা গেছেন। আশির দশকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ১৯৮০ সালে।

১৯৪১ সালের ১ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে গবেষক ও লেখক মুহম্মদ আবদুস সালামের জন্ম।

১৯৪১ সালের ৩ আগষ্ট, শেরপুর জেলার নকলার বানেশ্বরদী গ্রামে বজলুর রহমানের জন্ম, প্রথিতযশা সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রয়াত বজলুর রহমানের মৃত্যু-২৬-০২-২০০৮ তারিখ।

১৯৪১ সালের ৫ আগষ্ট, সমাজ বিশেস্নষণে দক্ষ, প্রজ্ঞাবান লোকশিক্ষক ইমদাদুল হক আনুর জন্ম, মৃত্যু-০৯-০৮-২০০৯ তারিখ খুলনার পাঠাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

১৯৪১ সালের ৯ আগষ্ট (২৪ শ্রাবণ-১৩৪৮ বঙ্গাব্দ), লক্ষীপুরের বর্ধিঞ্চু মজুমদার পরিবারে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি রামেন্দ্র মজুমদারের জন্ম।

১৯৪১ সালের ১০ আগষ্ট, পিতার কর্মস্থল মায়ানমারের নামেয়ো শহরে ইনকিলাবের বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশীদের জন্ম,দুরারোগ্য ক্যান্সারে আক্তান্তে মৃত্যু-১৯-০৪-২০০৭ তারিখ।

১৯৪১ সালের ১৩ অক্টোবর, খুলনায় গণিতবিজ্ঞানী অধ্যাপক ড. সুব্রত মজুমদারের জন্ম।

১৯৪১ সালের ২৩ অক্টোবর, মুন্সিগঞ্জ-বিক্রমপুরের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুরে মাতুলালয়ে প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের জন্ম, মৃত্যু-১১-০১-২০১৫ তারিখ। চাষী নজরুল ছিলেন অভিভাবক।

১৯৪১ সালের ২৯ অক্টোবর (তাঁর গ্রামের বাড়ি ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে) পুরাতন ঢাকার ১০৯, আগাসাদেক রোডের বাসায় মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্ম, ১৯৭১ সালের ২১ আগষ্ট, করাচীর ওই মাশরুর বিমান ঘাঁটি থেকেই একটি টি-৩৩ বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তানী পাইলট রাশেদ মিনহাজ। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান মিনহাজকে ক্লোফরম প্রয়োগে কাবু করে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং আকাশে উঠে যান। ইতিমধ্যে মিনহাজ সংজ্ঞা ফিরে পেলে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে দু'জনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ফলশ্রুতিতে বিমানটি সিন্দু প্রদেশের থাট্টা এলাকার জিন্দা নামক একটি গ্রামে বিমানটি বালিয়ারিতে ধাক্কা খেয়ে চূর্ণিবচূর্ণ হয়ে যায়। ২৫-০৬-২০০৬ তারিখ রাষ্ট্রীয় মর্যাদায় মাতৃভূমিতেই ঠাঁই হলো বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৩৫ বছর পর তাঁর দেহবশেষ বাংলাদেশে পুনঃদাপনসম্পন্ন।

১৯৪১ সালের ২ নভেম্বর, নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেন কুমিল্লা শহরের নানুয়া দিঘীর পাড় এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম, মৃত্যু-২৫-০৬-২০০৬ তারিখ।

১৯৪১ সালের ১৫ নভেম্বর, ঝালকাঠি জেলায় রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর জন্ম।

১৯৪১ সালের ২০ নভেম্বর, কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা এবং কৃতী শিক্ষাবিদ প্রফেসর হাজেরা নজরুলের জন্ম।

১৯৪১ সালে শেরপুর জেলার নকলা উপজেলার চরমধুয়া গ্রামে ভারতের ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিিটর কোর্স মেকার এবং প্রখ্যাত তথ্যবিজ্ঞানী ড. বিমলকান্তি সেনের জন্ম।

১৯৪১ সালে নোয়াখালীর লক্ষীপুরে ষাটের দশকে সিনেমার নায়িকা রোজী সামাদ বা রোজী আফসারীর (আসল নাম-শামীমা আকতার) জন্ম, বারডেম-এ মৃত্যু-০৯-০৩-২০০৭ তারিখ।

১৯৪১ সালে ব্রাহ্মণবাড়িয়ার সোহিলপুর গ্রামে সঙ্গীত শিল্পী কালু মিঞার জন্ম।

১৯৪১ সালে চাঁদপুর জেলার সদর উপজেলার বাগদী গ্রামে বাবা কুমুদ নন্দী ও মা কিরণ বালা নন্দীর ঘরে অরুণ নন্দীর জন্ম, সাঁতারে ১১-১০-১৯৭১ সালে বিশ্ব রেকর্ড করেন। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে মারা গেছেন ১৬-১১-২০০৮ তারিখ সকাল সাড়ে নয়টায় অরুণ নন্দী কলকাতায় ওখার্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪১ সালে চলচ্চিত্র-নির্মাতা আজমল হুদা মিঠুর জন্ম, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-০৩-০১-২০১০ তারিখ।

১৯৪১ সালে পাবনার রাধানগরে বিশিষ্ট ধ্রুপতি সংগীতশিল্পী ইলা মজুমদারের জন্ম, মৃত্যু-০৩-০৫-২০১১ তারিখ।

১৯৪১ সালে কিশোরগঞ্জে দেশের প্রথিতযশা ও বাম প্রগতিশীল নেতা আইউব রেজা চৌধুরীর জন্ম, মৃত্যু-০৯-০১-২০১২ তারিখ।

১৯৪১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ডা. এড্রিক বেকার জন্মগ্রহণ করেন, মারা গেছেন নিজ প্রতিষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর ্‌উপজেলার প্রত্যন্ত এলাকা কালাইকুড়ি স্বাস্থ্যকেন্দ্রে ০১-০৯-২০১৫ তারিখ। তিনি বাংলাদেশে আসেন ১৯৭৯ সালে। তাঁর ভালোবাসা ছিল দরিদ্র মানুষের প্রতি। আর তাই নিজ দেশ ছেড়ে দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি টাঙ্গাইলের মধুপুর ্‌উপজেলার প্রত্যন্ত এলাকা কালাইকুড়ি গ্রামে দরিদ্র মানুষকে চিকিৎসা দিয়ে গেছেন। প্রিয় 'ডাক্তার ভাই'য়ের চিরবিদায়ে শত শত মানুষ।

১৯৪১ সালের ২৭ ডিসেম্বর, চট্টগ্রামের রাউজানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্ম। ১৯৬৪ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারী পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চুড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন। গেরিলা প্রশিক্ষণ নেওয়ার পরে ডা. এম.এ. মবিন ও জাফরুল্লাহ চৌধুরী আগরতলার মেলাঘরে ৪৮০ শয্যাবিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। যুদ্ধ শেষে এই হাসপাতালটিকেই তাঁরা প্রথমে কুমিল্লা ও পরে ঢাকায় স্থানান্তর করেন, যা আজ গণস্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯৭৮ সালে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাদীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। তিনি ফিলিপাইন থেকে ম্যাগসাইসাই এবং সুইডেন থেকে বিকল্প নোবেল রাইট লাভলিহুড, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কিল বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জািতক 'স্বাস্থ্য হিরো' এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন।