১৯১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার খাল্লা গ্রামে প্রকৌশলী আবদুল গফুরের জন্ম, ঢাকায় মৃত্যু-২৬-০৬-১৯৮৬ তারিখ।
১৯১৪ সালের ১২ জুলাই, রংপুরের মাদার তেরেসা খ্যাত বিশিষ্ট সমাজসেবি, বীর মুক্তিযোদ্ধা, রংপুর পৌরসভার সাবেক কমিশনার ও সমাজসেবায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফজিলাতুননেছা বুলুর জন্ম, মৃত্যু-১৩-০৭-১০১২ তারিখ সন্ধ্যায় শহরের খামারপাড়ার নিজ বাসভবনে।
১৯১৪ সালের ১৯ জালাই, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে প্রখ্যাত রায় পরিবারে মামাবাড়িতে কমরেড অমল সেনের জন্ম, মৃত্যু-১৭-০১-২০০৩ তারিখ।
১৯১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে তাল-যন্ত্রে ওস্তাদ মহিউদ্দিন খানের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১৪ সালে রমেন মিত্র বাংলাদেশের নবাবগঞ্জের (বর্তমান চাপাইনবাবগঞ্জ) রামচন্দ্রপুরে জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে ইলা মিত্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর দু'জনে শুরু করেন তেভাগা আন্দোলন। পূর্ববঙ্গে কমিউনিষ্ট আন্দোলন গড়ে তোলার অগ্রসেনানী এবং তেভাগা আন্দোলনের নেতা রমেন মিত্র(৯১) বছর বয়সে ২৮-০৬-২০০৫ তারিখ মঙ্গলবার সকালে কলকাতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ১৯২৫ সালের ১৮ অক্টোবর, রাজশাহীর নাচোলের 'রানি মা' ও তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্ম, মৃত্যু-১৩-১০-২০০২ সালে। অধ্যাপনা করেছেন ১৯৬২ থেকে ১৯৭৮ পর্যন্ত। চারবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছেন। ১৯টি জেলায় তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়ে। ইলা মিত্র নিপীড়িত মানুষের প্রেরণা এবং ক্রীড়াবিদ হিসেবেও তুখোড়। ঢাকায় পুত্র রণেন মিত্র। রণেন মিত্রের জন্ম-১৯৪৮ সালে।
১৯১৪ সালের ৩ নভেম্বর, টাঙ্গাইল জেলাধীন এলেঙ্গার ঐতিহ্যবাহী জমিদার পরিবারে বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকার আন্দোলনের পুরোধা ব্যকিত্ব বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেন এবং ঢাকায় মৃত্যু-০২-০২-২০০৪ তারিখ। তিনি রাজনৈতিক আন্দোলনে জড়িত থাকার কারণে ১৯৪৯-৫০ সালে প্রায় দুই বছর ময়মনসিংহ ও ঢাকা কারাগারে রাজবন্দী ছিলেন।
১৯১৪ সালে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে পশ্চিমবাংলার প্রখ্যাত রাজনীতিবিদ সিদ্ধার্থ শংকর রায়ের জন্ম, মৃত্যু-০৬-১১-২০১০ তারিখ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে তিনি দক্ষিণ কলকাতার বেলতলা পার্কের নিজ বাসভবনে। পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। ঢাকা শহরের নবদ্বীপ বসাক রোডেও ছিল তাঁদের বাড়ি। তাঁর বাবা সুধীর কুমার রায় ব্যারিস্টার ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী মায়া রায়ও ব্যারিস্টার ছিলেন। সিদ্ধার্থ শংকর রায় নিঃসন্তান ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তাঁর নানা।
১৯১৪ সালের ২৯ ডিসেম্বর, কিশোরগঞ্জের কেন্দুয়ায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম, মৃত্যু-২৮-০৫-১৯৭৬ তারিখ।
১৯১৪ সালের ২৯ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর চৌধুরীবাড়িতে ফুটবলার মোহাম্মদ নওয়াব চৌধুরীর জন্ম, মৃত্যু-১২-০১-১৯৯৪ তারিখ।
১৯১৫ সালের ১ জুলাই, ময়মনসিংহ জেলায় বোকাইনগরে বাংলাদেশের ১০তম রাষ্ট্রপতি জাস্টিস এ. এফ. এম. আহসান উদ্দিন চৌধুরীর জন্ম, মৃত্যু-৩০-০৮-২০০১ তারিখ।
১৯১৫ সালের ১ আগষ্ট, মানিগঞ্জ জেলার সিঙ্গাইরের ইরতা কাশিমপুর গ্রামে ওস্তাদ মোমতাজ আলী খানের জন্ম, মৃত্যু-৩১-০৮-১৯৯০ তারিখ।
১৯১৫ সালের ১ আগস্ট, বান্দরবান বোমাং সার্কেেলর রাজা অংশৈপ্রু চৌধুরীর জন্ম, মৃত্যু-০৮-০৮-২০১২ তারিখ সকাল নয়টা ১৫ মিনিটে হার্ট অ্যাটাকে। ১৯৯৮ সালে ১৫তম বোমাং রাজা হন। ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে তিনি স্বতন্ত্র সাংসদ এবং সংখ্যালঘুবিষয়ক, সমবায় ও প্রাণিসম্পদ মন্ত্রী হন। ১৯৭৯ সালে সাংসদ নির্বািচত হয়ে খাদ্য প্রতিমন্ত্রী হন।
১৯১৫ সালের ২২ অক্টোবর, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পটিয়া উপজেলার লাখেরা গ্রামে আর্যবংশ মহাস্থবিরের জন্ম, মৃত্যু-০২-১০-১৯৯৪ তারিখ।
১৯১৫ সালের ৩১ অক্টেবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর বড়বাড়িতে এ. এফ. এম. এ. মালিকের (মালেক) জন্ম, এবং মৃত্যু-১৫-১০-২০০৮ তারিখ।
১৯১৫ সালের ১ ডিসেম্বর, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে টাইগার গনি নামে পরিচিতি মেজর গনির জন্ম, এবং ১৯৫৭ সালের ১১ নভেম্বর জার্মানীর র্ফযাংকপোর্টে আকস্মিকভাবে মাত্র ৪২ বছর বয়সে ইন্তেকাল করেন। ১৯৪১ সালের বৃটিশ-ভারতীয় সেনাবাহিনীর পাইওনিয়ার কোরে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের ১৫ ফ্রেব্রুয়ারি তারই অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয় ইষ্টবেঙ্গল রেজিমেন্ট। পাক-সরকারের বৈরিতায় ১৯৫৩ সালে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ১৯৫৪ সালে নির্বািচত হন প্রাদেশিক আইন পরিষদের সদস্য। ১৯৮১ সালে মেজর গনিকে মরণোত্তর স্বাধীনতা পদকে সম্মানিত করা হয়।
১৯১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুম শাহ আজিজুর রহমানের জন্ম, মৃত্যু-০১-০৯-১৯৮৮
১৯১৫ সালের ৩ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি (ইমামনগর) বড়বাড়িতে আবদুল করিম (কাঞ্চন মিঞার) জন্ম, মৃত্যু-১৯-১১-২০০০ তারিখ।
১৯১৫ সালে বগুড়াতে প্রখ্যাত সাংবাদিক দৈনিক ইত্তেফাকের আসফ-উদ-দৌলা রেজার জন্ম, ঢাকায় মৃত্যু-১৪-০২-১৯৮৩ তারিখ।
১৯১৫ সালে মুফতী আবদুল জাব্বারের জন্ম, মৃত্যু-২৪-০১-২০০৬ তারিখ। তিনি জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সদস্য।
১৯১৫ সালে বিক্রমপুরের হাঁসাড়ায় বিখ্যাত সাহিত্যিক প্রতিভা বসুর জন্ম। এখন থাকেন কলকাতায়। বাবা আশুতোষ সোম ছিলেন কৃষি-আধিকারিক। বদলির চাকরি।
১৯১৫ সালে চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানার কাট্টলীতে রাজনীতিবিদ জহুর আহমদ চৌধুরীর জন্ম, মৃত্যু-০১-০৭-১৯৭৪ তারিখ।
১৯১৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের মিঞাহাটিতে গেদু মিয়ার জন্ম, মারা যান-২৯-১০-২০০১ তারিখ। তিনি মামার হাত ধরে ১৯৩০ কি ১৯৩১ সালের দিকে কলকাতা শহরে যান। ইংরেজ ম্যাজিস্ট্রেটের বাসায় তাঁর স্ত্রী আমাকে মসল্লাছাড়া সেদ্ধ খাবার রাঁধাবাড়ার কাজ অল্প দিনের মধ্যেই শিখিয়ে দেন। আমার রান্না খেয়ে খুব খুশি সেই ইংরেজ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের বেশ ভালো সম্পর্ক ছিল। তিনিই আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে দেন। ১৯৩৯ সালে তিনি বহাল হন রবীন্দ্রনাথ ঠাকুরের রসুইঘরের বাবুর্চি হিসেবে। তিনিই রবীন্দ্রনাথ ঠাকুরের রান্নাঘরে ঠাঁই পাওয়া একমাত্র মুসলমান পাচক। গেদু মিয়া ১৯৩৯ থেকে ১৯৪০ সাল পর্যন্ত রবীন্দ্রনাথের সান্নিধ্যে ছিলেন। তিনি ১৯৬৬ সালের দিকে তৎকালীন পর্ব পাকিস্তান পরিবার পরিকল্পনা দপ্তরে চাকরি নেন। সেখান থেকেই অবসর গ্রহণ করেন ১৯৮৩ সালের দিকে।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি, সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাট ও কবি শাহ আবদুল করিমের জন্ম, মৃত্যু-১২-০৯-২০০৯ তারিখ।
১৯১৬ সালের ১২ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার মজলিশপুর গ্রামে সঙ্গীতের ব্যাকরণবিদ হিসেবে পরিচিত উমেশ চন্দ্র রায়ের জন্ম।
১৯১৬ সালের ১ সেপ্টেম্বর, নেত্রকোনায় জাতীয় অধ্যাপক ড. এম. ইন্নাস আলীর জন্ম, মৃত্যু-০৩-০৫-২০১০ তারিখ।
১৯১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রীরামপুর গ্রামে তবলায় ওস্তাদ ওমর আলী খানের জন্ম।
১৯১৬ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগরে বিশ্বখ্যাত শিকারী আবদুল হামিদ ওরফে পচাব্দী গাজীর জন্ম, মৃত্যু-১২-১০-১৯৯৭ তারিখ। এ শিকারী সর্বোচ্চ ৫৭টি ভয়ঙ্কর মানুষখেকো রয়েল বেঙ্গল বাঘ শিকার করে বিশ্বের শ্রেষ্ঠ শিকারীদের মাঝে নিজের আসন প্রতিষ্ঠা করেন। পচাব্দী ১৯-বছর বয়সে তার দাদার ভাই ইসমাইল গাজীকে হত্যা এবং তার বাবা মেহের গাজীকে আহতকারী গোলখালীর বিভীষিকা নামে কুখ্যাত বাঘটিকে হত্যার মাধ্যমে মানুষখেকো রয়েল বেঙ্গল টাইগার শিকার শুরু করেন। তার শেষ শিকার ছিল ১৯৮৭ সালে ২৬ জন জেলে-বাওয়ালীকে হত্যাকারী তালপট্টির আতঙ্ক হিসেবে ত্রাস সৃষ্টিকারী একটি বাঘ।
১৯১৬ সালে হবিগঞ্জের পাহাড়পুর গ্রামে ঢাকার রামকৃঞ্চ সংঘের চতুর্দশ সংঘগুরু স্বামী গহনানন্দজী মহারাজের জন্ম, চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় মৃত্যু-০৪-১১-২০০৭ তারিখ। তিনি ১৯৩৯ সালে রামকৃঞ্চ সংঘে যোগদান করেন।
১৯১৬ সালে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগের রাজনীতিক আসাদুজ্জামান খানের জন্ম, মৃত্যু-২১-০১-১৯৯২ তারিখ।
১৯১৬ সালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মসদগাঁও গ্রামে বাংলাদেশ চলচ্চিত্রের (মুখ ও মুখোশ-১৯৫৬ সালের ২৮ জুলাই) পথিকৃৎ আলহাজ্ব আবদুল জব্বার খানের জন্ম, মৃত্যু-২৮-১২-১৯৯৩ তারিখ।
১৯১৬ সালে রংপুর জেলায় আইনজীবী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বাংলাদেশের ৬তম রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের জন্ম, মৃত্যু-০৮-০৮-১৯৯৭ তারিখ।
১৯১৭ সালের ১ জানুয়ারি, ঢাকার গেন্ডারিয়ায় অবিভক্ত ভারতের সেনাবাহিনীর মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহীমের জন্ম, মৃত্যু-২৪-১১-২০১১ তারিখ। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক ড. নীলিমা ইব্রাহীমের স্বামী।
১৯১৭ সালের ২ জানুয়ারি, পিরোজপুর জেলার শংকর পাশা গ্রামে আধুনিক মূলধারার কবি ও সাংবাদিক আহসান হাবীবের জন্ম, মৃত্যু-০৯-০৭-১৯৮৫ তারিখ।
১৯১৭ সালের ২ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বাংলা সাহিত্যের মহান কথাশিল্পী শওকত ওসমানের জন্ম, ঢাকায় মৃত্যু-১৪-০৫-১৯৯৮ তারিখ।
১৯১৭ সালের ১৮ জানুয়ারি, কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামে এক জমিদার পরিবারে গীতিকার ও কবি আজিজুর রহমানের জন্ম, ঢাকায় মৃত্যু-১২-০৯-১৯৭৮ তারিখ।
১৯১৭ সালের ২৩ ফেব্রুয়ারি, বগুড়া জেলায় ভাষাসংগ্রামী এইচ. এম. মতিয়ার রহমান কবিরাজের জন্ম।
১৯১৭ সালের ১৮ জুন, ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও এডভোকেট তেজেন্দ্র নারায়ণ চন্দের জন্ম, মৃত্যু-০৯-০৮-২০০৯ তারিখ।
১৯১৭ সালে পশ্চিমবাংলার বর্ধমানে কমিউনিস্ট পার্টির নেতা আবুল মনসুর হাবিবুল্লাহর জন্ম, মৃত্যু-১৯৯৬ সালে কলকাতায়। তিনি পূর্ব পাকিস্তানে এসেছিলেন এবং ১৯৫২ সালে তাঁকে পাকিস্তান থেকে বহিস্কার করা হয়।
১৯১৭ সালের ৪ আগস্ট, বাংলাদেশের নারায়ণগঞ্জে ভাষাসৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ কমরেড ও তোলারাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিবেদিতা নাগের জন্ম, ০৫-০৫-২০১৩ তারিখ রোববার সকাল সাতটায় কলকাতার একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪২ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। তাঁর স্বামী কমরেড নেপাল নাগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন এবং ১৯৫২ সালেও ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সাল থেকে কলকাতা শহরে স্থায়ীভাবে বাস করছেন। তাঁর বাবা অধ্যাপক সঞ্জীব কুমার চৌধুরী ছিলেন বিপস্নবী সূর্য সেনের সহপাঠী।
১৯১৭ সালে সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৮ নম্বর সেক্টরের উপদেষ্টা, ১৯৫৪ সালে এম. এল. এ., ১৯৭০ সালে এমপিএ, ও ১৯৭৩ সালে এম.সি.এ. নির্বািচত মমতাজ আহমদের জন্ম, প্রবীণ রাজনীতিক মমতাজ আহমদের ইন্তেকাল রবিবার ০৩-১১-২০১৩ তারিখ তার নিজ গ্রামে।
১৯১৭ সালের ১৭ নভেম্বর, বরিশাল জেলার চাখারের বলহার গ্রামে প্রখ্যাত রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক ও কারাস্মৃতি গ্রন্থের লেখক কমরেড আবদুশ শহীদের জন্ম, মৃত্যু-০৮-০৯-১৯৯৬ তারিখ। তিনি ১৯৩০-এর দশকে রাজনীতিতে যোগদান, ১৯৪০ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী সেন্ট্রল জেলে খাপড়া ওয়ার্ডে গুলিবিদ্ধ হন। উনসত্তরের গণ-আন্দোলন ও একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
১৯১৭ সালের ২৮ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে উইং কমান্ডার (অব.) এম. এ. বা'কী ওরফে ফজলে নেহাল বা'কীর জন্ম, মৃত্যু-২০১৩ সালের আগস্ট মাসে। উনি বাঞ্ছারামপুর উপজেলার প্রথম বিমানবাহিনী অফিসার।
১৯১৮ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়ায় সেতার বাদক মানিক মিয়ার জন্ম।
১৯১৮ সালের ১ জানুয়ারি, বগুড়া শহরের ফুলবাড়িতে শ্রমিক নেতা কমরেড মোখলেছুর রহমানের জন্ম, মৃত্যু-১০-০৪-২০০৯ তারিখ।
১৯১৮ সালের ২৪ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরে ভাষাশহীদ শফিউর রহমানের জন্ম, ঢাকায় মৃত্যু-২২-০২-১৯৫২ তারিখ।
১৯১৮ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দশপাড়ায় সাবেক বাংলাদেশের ৬ষ্ঠ রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের জন্ম, মৃত্যু-০৫-০৩-১৯৯৬ তারিখ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম, দলের যুগ্ম ও সাধারণ সম্পাদকও ছিলেন। স্বাধীনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার হন ১৯৪৬ সালে। ভাষা আন্দোলনে জেলে যান ১৯৫২ সালে। সামরিক আইনে অন্তরীণ হন ১৯৫৮ সালে। তিন বছর জেলে থাকেন। একাত্তরে মুজিবনগর সরকারের আইন মন্ত্রী ছিলেন। স্বাধীনতার পর কিছুকাল আইনমন্ত্রী পরে জ্বালানি, সেচ ও ১৯৭৪-এ বাণিজ্যমন্ত্রী হন।
১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে বাংলা সাহিত্যের কালজয়ী কবি ফররুক আহমদের জন্ম, মৃত্যু-১৯-১০-১৯৭৪ তারিখ।
১৯১৮ সালের ২১ আগস্ট, নোয়াখালী শহরে অর্থনীতিবিদ, জাতীয় অধ্যাপক এ. এফ. আতোয়ার হোসেনের জন্ম, মৃত্যু-১৯৮৭ সালে। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সরাসরি একজন রিডার হিসেবে যোগদানকারী শিক্ষকের মধ্যে তিনিই প্রথম।
১৯১৮ সালের ১ সেপ্টেম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বািধনায়ক, বঙ্গবীর ও জেনারেল এম. এ. জি. ওসমানীর জন্ম, মৃত্যু-১৬-০২-১৯৮৪ তারিখ।
১৯১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামে মোতাহের-উল-হক (সুদন মিঞা)র জন্ম, মৃত্যু-১২-০২-২০০২ তারিখ। উনি বাঞ্ছারামপুর থানার প্রথম ইঞ্জিনিয়ার।
১৯১৮ সালের ১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর গ্রামের বড়বাড়িতে মানে তাঁর নানাবাড়িতে (দরিকান্দি গ্রামে তাঁর বাবারবাড়ি) বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বিশিষ্ট প্রত্নতত্তবিদ, ইতিহাসবিদ ও পুঁথি-সাহিত্য বিশারদ, অনুবাদক সাহিত্যিক, মধ্যযুগের ইতিহাস চিন্তাবিদ, ক্রীড়া সংগঠক-বহুমাত্রিক আবুল কালাম মুহাম্মদ যাকারিয়ার জন্ম, ২৪-০২-২০১৬ তারিখ শমরিতা হাসপাতালে মারা গেছেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি, গবেষণায় গৌরবময় অবদানের জন্য আবুল কালাম মুহাম্মদ যাকারিয়াকে ''একুশে পদক'' প্রদান করেন।
১৯১৮ সালের ১৮ অক্টোবর, ঢাকার জিন্দাবাহার লেনে উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী পরিতোষ সেনের জন্ম, ১৯৩৭ সাল পর্যন্ত জিন্দাবাহারেই ছিলেন তিনি। জিন্দাবাহার নামে তাঁর বিখ্যাত বইও আছে। ১৯৩৭ সালে মাদ্রাজ সরকারি আর্ট কলেজে পড়তে চলে যান। ২২-১০-২০০৮ তারিখ সোয়া সাতটায় কলকাতার বি. এম. বিড়লা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩৭ সালে ঢাকা ছেড়ে যাওয়ার পর ১৯৭২ সালে পরিতোষ সেন স্বাধীন বাংলাদেশে এসেছিলেন।
১৯১৮ সালে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা গ্রামে প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী নারায়ণ চক্রবর্তীর জন্ম, পরলোকগমণ করেন এ মহান শিল্পী ১৯৯৮ সালে।
১৯১৮ সালে ঢাকায় শিক্ষাবিদ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ভাইস চ্যান্সেলর সৈয়দ আলী আশরাফের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৯৮ তারিখ।
১৯১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামে বিশিষ্ট তবলা বাদক বজলূল করিমের জন্ম, মৃত্যু-১৯-০৭-১৯৮৭ তারিখ।