১৯১৮ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাপাইনবাবগঞ্জে সাংবাদিক ও লেখক আবদুল হকের জন্ম, মৃত্যু-১৯৯৭ সালে।

১৯১৮ সালে নোয়াখালী জেলায় বিজ্ঞানী ও শিক্ষাবিদ এম. আমিরুল ইসলামের জন্ম, মৃত্যু-০৯-০২-২০০১ তারিখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ছিলেন ১৯৪৯ সালে।

১৯১৮ সালে কবি জসিম উদ্দীনের পত্নী মমতাজ বেগমের জন্ম, মৃত্যু-১৪-০১-২০০৬ তারিখ।

১৯১৮ সালের ২৯ অক্টোবর, কবি তালিম হোসেন চৌধুরীর জন্ম, মৃত্যু-২২-০২-১৯৯৯ তারিখ।

১৯১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর গ্রামের আবদুল্লাহ ডিপুটির তৃতীয় ছেলে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রিগেডার (অব.) রেজার জন্ম। বাঞ্ছারামপুর থানার প্রথম ব্রিগেডার।

১৯১৮ সালের ৩১ ডিসেম্বর, বৃহত্তর ঢাকা জেলার রাজাপুর গ্রামে একজন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ (১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য) অধ্যাপক ড. আজিজুর রহমান মল্লিকের জন্ম, মৃত্যু-০৪-০২-১৯৯৭ তারিখ।

১৯১৯ সালের ১ জানুয়ারি, টাঙ্গাইল জেলায় শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজসেবী, সংস্কৃতিবিদ, সংস্কৃতিসেবী, নারী সংগঠক ও মুক্তবুদ্ধির চিন্তক সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নীলিমা ইব্রাহিমের জন্ম, মৃত্যু-১৮-০৬-২০০২ তারিখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের মধ্যে প্রথম পিএইচডি ডিগ্রিধারী।

১৯১৯ সালের ১ জানুয়ারি, বগুড়ায় নৃত্যগুরু বুলবুল চৌধুরীর (রশীদ আহমেদ) জন্ম, মৃত্যু-১৭-০৫-১৯৫৪ তারিখ। (পৈত্রিকভিটা চট্টগ্রামের সাতকানিয়া থানার অন্তর্গত চুনতি গ্রামে)। ডাকনাম টুনু। ১৯৩৪ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন।

১৯১৯ সালের ৬ জানুয়ারি, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সম্মিলিত মুক্তিবাহিনীর সেনাপতি ও চিফ অব স্টাফ বীরউত্তম মেজর জেনারেল (অব.) মোঃ আবদুর রবের জন্ম, মৃত্যু-১৪-১১-১৯৭৫ তারিখ সম্মিলিত সামরিক হাসপাতালে।

১৯১৯ সালের ৮ জানুয়ারি, রাঙামাটি জেলায় দেশের বৌদ্ধসম্প্রদায়ের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) জন্ম, রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু-৩০-০১-২০১২ তারিখ।

১৯১৯ সালের ১ ফেব্রুয়ারি, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অধীন পুটিমারী গ্রামে ভাওয়াইয়া, পল্লিগীতি, মুর্শিিদ, মারফতি ও ভক্তিমূলক গানের গায়ক মহেশচন্দ্র রায়ের জন্ম, মৃত্যু-২৯-০১-১৯৯৩ তারিখ।

১৯১৯ সালের ১ ফেব্রুয়ারি, নোয়াখালী জেলায় অধ্যাপক ড. মোজাফ্‌ফর আহমদ চৌধুরীর জন্ম, ১৯৭৮ সালের ১৭ জানুয়ারি, শিক্ষাবিদ, সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মুজাফফর আহমদ চৌধুরী ইন্তেকাল করেন।

১৯১৯ সালের ১৩ ফেব্রুয়ারি, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামে বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক ও মননশীল প্রাবন্ধিক মনিরউদ্দীন ইউসুফের জন্ম, মৃত্যু-১১-০২-১৯৮৭ তারিখ। বাংলাদেশেই বাংলা ভাষায় প্রথম ১৯৬৩ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ১৮ বছরের কঠোর ও ধীমান শ্রমে সরাসরি ফারসি ভাষা থেকে সেই মহাকাব্য বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেছিলেন 'মহা' মহাকাব্য ফেরদৌসির 'শাহনামা"। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই মহাকাব্য রচনায় ফেরদৌসির লেগেছিল ৩০ বছরের শ্রম। মোট ৬ খন্ঠে শাহনামার পৃষ্ঠার সংখ্যা-৪০০৭। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রকাশ করে। পারস্যের প্রখ্যাত কবি আবুল হাকিম ফেরদৌসির মহাকাব্য 'শাহনামার' প্রথম প্রকাশ কাল ফারসি ভাষায় ১০১০ সালে এবং এক হাজার বছর পূর্তি হয়েছে ২০১০ সালে।

১৯১৯ সালের ২৬ মার্চ, চট্টগ্রাম জেলায় (১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তানের সাবেক অস্থায়ী প্রেসিডেন্ট এবং ১৯৬৩ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পীকার) কে. এম. ফজলুল কাদের চৌধুরীর জন্ম, মৃত্যু-১৮-০৭-১৯৭৩ তারিখ ঢাকার কেন্দ্রীয় কারাগারে।

১৯১৯ সালের ২৬ মার্চ, যশোর (বর্তমান মাগুরা) আলোকদিয়া গ্রামের পীর বাড়িতে কবি, চিন্তাবিদ ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসানের জন্ম, মৃত্যু-২৫-০৭-২০০২ তারিখ।

১৯১৯ সালের ৩০ মার্চ, কবি সিকান্দার আবু জাফরের জন্ম।

১৯১৯ সালের ১ এপ্রিল, কবি আবদুল হাই মাশরেকীর জন্ম, মৃত্যু-০৪-১২-১৯৮৮ তারিখ।

১৯১৯ সালের ৩১ মে, বিক্রমপুরে গীতিকার আনিসুল হক চৌধুরীর জন্ম, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ জেনারেল হাসপাতালে ০৭-০৯-২০০৯ তারিখ বাংলাদেশ সময় রাত তিনটায় মৃত্যু। চলে গেলেন 'রুপালী নদীরে রুপ দেইখা তোর হইয়াছি পাগল' গানের গীতিকার।

১৯১৯ সালের এপ্রিল মাসে, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় মধুসদন দে'র (মধু দা'র) জন্ম, মৃত্যু-২৬-০৩-১৯৭১ তারিখ রাত্রে পাক আর্মির হাতে।

১৯১৯ সালের ৩০ জুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিয়াদৌলত গ্রামের সরকার বাড়িতে মোঃ মফিজুল ইসলামের জন্ম, মৃত্যু-১০-০৫-২০০৭ তারিখ।

১৯১৯ সালের ৬ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রীরামপুর গ্রামে শিল্পী মোঃ রুশদ আলী খানের জন্ম।

১৯১৯ সালের ৭ আগষ্ট, বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯১৯ সালের ৭ অক্টোবর, টাঙ্গাইল সদর উপজেলায় আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নানের জন্ম, মৃত্যু-০৪-০৪-২০০৫ তারিখ।

১৯১৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাড়াতুলি গ্রামে মৌঃ মোঃ ফজলুল করিম (তারু মাষ্টারের) জন্ম, মৃত্যু-০১-০৭-২০০৯ তারিখ। উনি রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

১৯১৯ সালে বাংলাদেশের পিরোজপুর জেলার রায়েরকাঠি গ্রামে উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, প্রাবন্ধিক শিবনারায়ণ রায়ের জন্ম, শান্তিনিকেতনে নিজের বাড়ি রুদ্রপলাশে মৃত্যু-২৬-০২-২০০৮ তারিখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক ছিলেন।

১৯১৯ সালের ১১ অক্টোবর, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লঙ্গাইর গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্ম, মৃত্যু-২১-০২-১৯৫২ তারিখ।

১৯১৯ সালের ২৬ নভেম্বর, ধ্বনিবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম, মৃত্যু-ট্রেন দুর্ঘটনায় ০৩-০৬-১৯৬৯ তারিখ।

১৯১৯ সালে সিরাজগঞ্জ জেলার কাজীপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম. মনসুর আলীর জন্ম, মৃত্যু-০৩-১১-১৯৭৫ তারিখ কেন্দ্রীয় কারাগারে।

১৯১৯ সালের ৪ ডিসেম্বর, বরিশালের উলানিয়া জমিদার পরিবারে মুক্তিযুদ্ধের সংগঠক ও মৃত্যুঞ্জয়ী আমিনুল হক চৌধুরীর জন্ম, বার্ধক্যজনিত কারণে মৃত্যু-১০-০৩-১৯৮৯ তারিখ।

১৯১৯ সালের ৩০ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর চৌধুরী বাড়িতে আদর্শবাদী চৌধুরী শামসুন নাহার বেগমের জন্ম, মৃত্যু-০৫-১১-২০০২ তারিখ বার্ডেম হসপিটালে রাত-১১-২০ মিনিট সময়ে।

১৯১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের জন্ম, মৃত্যু-দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ১৮-০১-২০০৮ তারিখ।

১৯১৯ সালে চট্টগ্রামে উপমহাদেশের খ্যাতিমান সংগীতজ্ঞ ওস্তাদ জগদানন্দ বড়ুয়ার জন্ম, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় চট্টগ্রামে মৃত্যু-১৪-০২-২০০৮ তারিখ।

১৯২০ সালের ১ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামে বংশীবাদক, সঙ্গীত পরিচালক, সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক ধীর আলী মিয়ার জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৮৪ তারিখ। সঙ্গীতের ক্ষেত্রে অবদান রাখার জন্য তদানীন্তন পাকিস্তান সরকার র্কতৃক ১৯৬৫ সালে 'তঘমায়ে ইমতিয়াজ' খেতাবে ভূষিত।

১৯২০ সালের ১ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এ. কিউ. এম. বজলুল করিমের জন্ম, মৃত্যু-০৬-০৭-১৯৯৮ তারিখ।

১৯২০ সালের ১৪ ফেব্রুয়ারি, উপমহাদেশের সঙ্গীতজ্ঞ, বাংলাদেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পন্ডিত বারীণ মজুমদার পাবনা শহরের রাধানগর অঞ্চলের বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, মৃত্যু-০৩-১০-২০০১ তারিখ।

১৯২০ সালের ১৯ ফেব্রুয়ারি, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মাইঠান গ্রামে রাজনৈতিক অঙ্গনে এক অগ্রনায়ক শামসুল হকের জন্ম, ১১-০৯-১৯৬৫ তারিখ কালিহাতী থানার জোকারচর গ্রামে তিনি মারা গেছেন। তিনি আওয়ামী মুসলীম লীগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আফিয়া প্রভাষক হিসেবে যোগদেন ইডেন কলেজে। ১৯৫২ ভাষা আন্দোলন শুরু হয়ে যায় এবং আফিয়া তখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের স্ত্রী, স্বভাবতই তিনিও ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। তিনি ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের বৃত্তি লাভ করেন। ১৯৫৬ সালে লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় পূর্ব পাকিস্তান থেকে আফিয়াই প্রথম যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।

১৯২০ সালের ১৭ মার্চ, টুঙ্গিপাড়ায় বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৭৫ তারিখ।

১৯২০ সালের ১৬ জুন, ফরিদপুর জেলায় বাংলা গানের ভারতীয় বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম, কলকাতায় মৃত্যু-২৬-০৯-১৯৮৯ তারিখ।

১৯২০ সালের ২৮ জুন, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ছেদন্দি গ্রামে ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি, শিক্ষাবিদ ও লেখক প্রিন্সিপাল আবুল কাশেমের জন্ম, মৃত্যু-১১-০৩-১৯৯১ তারিখ।

১৯২০ সালের ২৬ আগষ্ট, বাংলাদেশের মুন্সীগঞ্জ শহরে (কলকাতায়) চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনয় শিল্পী ও কৌতুকাভিনেতা ভানু (সাম্যময়) বন্দ্যোপাধ্যায়ের জন্ম, কলকাতায় মৃত্যু-০৪-০৩-১৯৮৩ তারিখ। এ জনপ্রিয় শিল্পী ঢাকার আঞ্চলিক ভাষা ছিলো তাঁর পরিচিত। ১৯৭৪ সালে ভানু বন্দ্যোপাধ্যায় ঢাকায় এসেছিলেন।

১৯২০ সালের ২৭ সেপ্টেম্বর, তৎকালীন পটিয়া মহকুমার বরমা গ্রামে ভারতের বিখ্যাত ভাস্কর ও গণমানুষের শিল্পী সোমনাথ হোড়ের জন্ম, মৃত্যু-০১-১০-২০০৬ তারিখ শান্তিনিকেতনে তাঁর নিজ বাসভবনে। এ খ্যাতনামা শিল্পীর তেভাগা আন্দোলনের ওপর আকা ছবিসহ বিভিন্ন দুর্লভ চিত্রশিল্প রয়েছে। চট্টগ্রামের সন্তান সোমনাথ হোর তাঁর শিল্পসাধনায় ভারত জয় করে বিশ্বপরিমন্ডলে খ্যাত হয়েছিলেন। ভারতের প্রধান শিল্পীদের অন্যতম সোমনাথ হোর 'পদ্মশ্রী পুরস্কার' পেয়েছেন। আরও পেয়েছেন 'অবন-গগন পুরস্কার' 'ললিতকলা রত্ন পুরস্কার'সহ বিভিন্ন সম্মান।

১৯২০ সালে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে মোঃ হারেজ উদ্দিন ওরফে পলান সরকারের জন্ম। ১৯৯০ সাল থেকে বিনি পয়সায় বই বিলিয়ে আসছেন তাঁর আশপাশের ১০ গ্রামে। এ জন্য তাঁকে এবার ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি একুশে পদক দেন। যত দিন হাঁটতে পারি, তত দিন আমার আন্দোলন চলবেই। আমি হাঁটতে হাঁটতে মানুষের বাড়িতে বই পৌঁছে দেবই। যেদিন আমার পথচলা থামবে, সেদিন এই পাঠাগার আমার পক্ষে আন্দোলন করে যাবে। তাঁর বাড়ির পাশে 'পলান সরকার ফাউন্ডেশন' নামে একটি পাঠাগার তৈরি করে দেওয়া হয়েছে। যাঁরা পাঠাগারে আসেন, তাঁরা ইচ্ছেমতো বই পড়েন। এখন আমার বয়স ৯২ বছর। জানি না আর কত দিন হাঁটতে পারব। যত দিন হাঁটতে পারি, তত দিন আমার আন্দোলন চলবেই। আমি হাঁটতে হাঁটতে মানুষের বাড়িতে বই পৌঁছে দেবই। যেদিন আমার পথচলা থামবে, সেদিন এই পাঠাগার আমার পক্ষে আন্দোলন করবে। মনের আনন্দে বই পড়ার আন্দোলন।

১৯২০ সালে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বিশিষ্ট প্রবীণ কবি এবং শিক্ষাবিদ মুফাখখারূল ইসলামের জন্ম, মৃত্যু-০৩-০২-২০০৭ তারিখ ঢাকার বারডেম হাসপাতালে।

১৯২০ সালে দিনাজপুর জেলায় বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী অধ্যাপক মোঃ ইউসুফ আলীর জন্ম, মৃত্যু-০৩-১২-১৯৯৮ তারিখ।

১৯২০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুলাশিন গ্রামে সঙ্গীত পরিচালক ও বিশিষ্ট কন্ঠশিল্পী হাসান আলী খানের জন্ম।

১৯২০ সালে জলপাইগুড়িতে নবাব মোশাররফ হোসেনের দৌহিত্র গোলাম করিমের জন্ম, ঢাকায় মৃত্যু-১৯-১১-২০০৫ তারিখ। তিনি কলিকাতা মোহামেডান স্পোটিং ক্লাবের অনারারি জেনারেল সেক্রেটারী ছিলেন।

১৯২০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর খাঁ বাড়িতে অর্থনীতিবিদ অধ্যাপক আবদুল আজিজ খানের জন্ম, কুমিল্লা শহরে মৃত্যু-১৭-০৭-১৯৮৩ তারিখ। যাকে দুর্বল সিংহ হিসেবে ডাকা হতো।

১৯২০ সালে রাজশাহী শহরে রবীন্দ্রসঙ্গীতশিল্পী, সুরকার, কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদের জন্ম, মৃত্যু-১৫-০৫-১৯৯৪ তারিখ।

১৯২০ সালে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, মঞ্চাভিনেতা ও চলচ্চিত্র অভিনেতা শেখ গোলাম মোস্তফার জন্ম, মৃত্যু-০৭-০৫-২০০৭ তারিখ।

১৯২০ সালে নরসিংদীর বালিয়া গ্রামে ভারতীয় কমিউনিষ্ট পার্টির সদস্য সোমেন চন্দের জন্ম, মৃত্যু-০৮-০৩-১৯৪২ তারিখ। ঢাকার রাজপথে তাকে অত্যন্ত নিষ্ঠুর ও পৈশাচিকভাবে খুন করা হয়।

১৯২০ সালের ২০ অক্টোবর, শরীয়তপুরের নড়িয়ার পোড়াগাছা গ্রামে ডা. গোলাম মাওলা জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।

১৯২০ সালের ১ ডিসেম্বর, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার নওয়াপাড়া গ্রামে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক মফিজুল ইসলামের জন্ম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন।

১৯২০ সালের ২৩ ডিসেম্বর, যশোর জেলার সদর থানার খড়কিতে কমিউনিষ্ট নেতা আবদুল হকের জন্ম, মৃত্যু-২২-১২-১৯৯৫ তারিখ।

১৯২১ সালের ২ জানুয়ারি, আইনজীবী গাজী শামসুর রহমানের জন্ম এবং মৃত্যু-১৯৯৯ সালে।

১৯২১ সালের ১২ জানুয়ারি, পাবনা জেলার সুজানগরের নয়াগ্রামে কবি ও সাংবাদিক আবদুল গনি হাজারীর জন্ম, মৃত্যু-১৯৭৬ সালে।

১৯২১ সালের ৩১ জানুয়ারি, টাঙ্গাইল জেলার কালিহাতী থানার নাগবাড়ির এক জমিদার পরিবারে স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের ১২ জানুয়ারি, বাংলাদেশের ২য়তম রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর জন্ম, মৃত্যু-০২-০৮-১৯৮৭ তারিখ। ১৯৭১ সালের ২৫ মার্চ, পাকিস্তানী বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে তিনি তাৎক্ষণিক উপার্যের পদ থেকে সরে দাঁড়ান।

১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম জেলার পটিয়ার সুচক্রদন্ডি গ্রামে বিশিষ্ট বুদ্ধিজীবি, সাহিত্যিক, মধ্যযুগের বাংলা সাহিত্যের খ্যাতনামা গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরিফের জন্ম, মৃত্যু-২৪-০২-১৯৯৯ তারিখ।

১৯২১ সালের ২ এপ্রিল, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দামলা গ্রামে সাবেক মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু নাসের খানের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯২১ সালের ১ মে, লক্ষীপুর জেলার লক্ষীপুর উপজেলার পশ্চিমনন্দনপুর গ্রামের চৌধুরীবাড়িতে পদার্থিবজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষক সাবেক ভাইস-চ্যান্সেলর এবং বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরীর জন্ম, হার্টএটাকে মৃত্যু-২৪-০৬-১৯৮১ তারিখ।

১৯২১ সালের ১২ মে, বরিশাল জেলায় কথাসাহিত্যিক ও সমাজবিজ্ঞানী অধ্যাপক সরদার ফজলুল করিমের জন্ম। তিনি ১৯৪০ সালে বরিশাল জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন।

১৯২১ সালের ২১ জুলাই, কলকাতায় অভিনেতা এবং 'মুখ ও মুখোশ' ছবির নায়ক আমিনুল হকের জন্ম, ঢাকায় মৃত্যু-৩১-০৭-২০১১ তারিখ। তাঁর স্ত্রী পিয়ারি বেগমও মুখ ও মুখোশ ছবির অভিনেত্রী ছিলেন।

১৯২১ সালের ৫ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৃঞ্চনগর গ্রামে শিল্পী মোহাম্মদ মতিউর রহমান খাঁ'র জন্ম।