২০০৯ সালের ৫ জানুয়ারি, প্রথম আলো: ৮০ বছরে এমন সংকট-মন্দা দেখেনি বিশ্ব অর্থনীতি। বিশ্ব অর্থনীতিতে ২০০৮ সাল গত আট দশকের মধ্যে সবচেয়ে ঘটনাবহুল এবং মন্দার বছর হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। ১৯৩০ সালের মহামন্দা-পরবর্তী প্রায় ৮০ বছরে বিশ্ব অর্থনীতি এত ভয়াবহ সংকট ও মন্দা দেখেনি।

২০০৯ সালের ৬ জানুয়ারি, আমার দেশ: তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিনে বাজারদর আর অর্থনীতির সূচক: টিসিবির দেয়া ০৫-০১-২০০৯ তারিখের বাজারদর:

(প্রতিকেজির সর্বিনম্ন মূল্য) ১. চাল মোটা-২৭/- ২. আটা-২৩/- ৩. চিনি-৩০/- ৪. সয়াবিন খোলা-৯০/- ৫. পামঅয়েল খোলা-৪৮/-, ৬. মসুর ডাল(তুরস্ক)-৭৬/- ৭. আলূ-১৮/- ৮. পিয়াজ-৩০/- ৯. রসুন-২৪/- ১০. রেমিট্যান্স(২০০৮)-৯২২ কোটি ডলার, ১১. রিজার্ভ-৫৭৮ কোটি ডলার, ১২. রফতানি আয় প্রবৃদ্ধি-২৬.৮৫ ভাগ, ১৩. মোট রফতানি আয়-৬৫৪ কোটি ৯৭ লাখ ডলার, ১৪. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি-৯.৪২ ভাগ, ১৫. বিনিয়োগ প্রবৃদ্ধি-২৪.৩০ ভাগ, ১৬. মূল্যস্ফীতি-৬.১২ ভাগ, ১৭. ব্যাংক থেকে সরকারের ঋণ-৭,৫৩৩ কোটি ৭৭ লাখ টাকা, ১৮. সরকারের বৈদেশিক ঋণ-১,৯৫০ কোটি ডলার, ১৯. জনগণের মাথাপিছু আয় (২০০৮)-৫৯৯ ডলার, ২০. বিদ্যুৎ উৎপাদন(০৫-০১-২০০৯)-৩,৮৬০ মেগাওয়াট ও ২১. গ্যাস উৎপাদন-১৮৪ কোটি ঘনফুট। মোজাহু-০৬-০১-২০০৯। ১০-০৭-২০০৯ তারিখ রাত নয়টায় ৪,১৮২ মেগাওয়াট। ১৮-০৯-২০০৯ সালে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪,২৯৬ মেগাওয়াট। ১৪-০৪-২০১০ তারিখ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল ৪,৬০৬ মেগাওয়াট। চাহিদা ধরা হয় ৫,৩০০ মেগাওয়াট। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন-আজ বিদ্যুৎ উৎপাদন বেড়ে হয়েছে-১৩ হাজার ২৮৬ মেগাওয়াট আর বিএনপির আমলে ছিল-৩ হাজার ৭৮২ মেগাওয়াট। মানুষের গড় আয়ু ছিল-৬৬ বছর ৬ মাস আর এখন গড় আয়ু বেড়ে হয়েছে-৭০ বছর ৩ মাস। ২০১৫ সালে গড় আয়ু বেড়ে হয়েছে-৭১ বছর।

২০০৯ সালের ৮ জানুয়ারি, প্রথম আলো: উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোই কঠিন কাজ, রপ্তানি নিয়ে শঙ্কা। আন্তর্জািতক বাজারে সবচেয়ে বেশি দাম কমেছে সারের। এরমধ্যে ইউরিয়ার দাম কমেছে ৭৫ ভাগ, ডিএপি সারের দর কমেছে ৪৮ ভাগ এবং টিএসপি কমেছে ১৯ ভাগ। একমাত্র এমওপি সারের দাম ১৯ ভাগ বেড়েছে। বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান হবে না বা বেকারত্ব ও দারিদ্র কমবে না।

২০০৯ সালের ১০ জানুয়ারি, সমকাল: সিন্ডিকেট ভাঙতে কাজ শুরু। চাল ও ভোজ্যতেল ৫০ ব্যবসায়ীর নিয়ন্ত্রণে।

২০০৯ সালের ১২ জানুয়ারি, প্রথম আলো: ১৩৮০ কোটি টাকা ঘুষ কোকোসহ জড়িত ১২ জন। মার্কিন কর্মকর্তােদর দেওয়া তথ্য জানালেন আইনমন্ত্রী। জোট সরকারের মন্ত্রী ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা জড়িত।

২০০৯ সালের ১২ জানুয়ারি, প্রথম আলো: কোকোর ঘুষ গ্রহণ প্রসঙ্গ-প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যমূলক, মিথ্যা বলেছে বিএনপি।

২০০৯ সালের ১৫ জানুয়ারি, প্রথম আলো: সারের দাম কমে অর্ধেক-কেজি প্রতি চালের উৎপাদন খরচ কমবে দুই টাকার বেশি। উৎপাদন খরচ কমেনি।

ক্রমিকসারআগের দামবর্তমান দাম
১৫-০১-২০০৯টিএসপি৭৫-৮০/-৪০/-
১৫-০১-২০০৯এমওপি৬৫-৭৫/-৩৫/-
১৫-০১-২০০৯ডিএপি৮০-৮৫/-৪৫/-

২০০৯ সালের ১৮ জানুয়ারি, তিব্বতে হিমবাহগুলো নিঃশেষ হচ্ছে। এশিয়ার ২০০ কোটি মানুষ পানির সংকটে পড়বে।

২০০৯ সালের ২১ জানুয়ারি, প্রথম আলো: ৮১ বছর বয়সী গোলসিয়ার খাতুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাঁর সাতটি সন্তান। বড় ছেলে শফিকুল ইসলাম পূবালী ব্যাংকের ডিজিএম হয়ে এরই মধ্যে অবসরও নিয়ে ফেলেছেন। অন্য ছেলেমেয়েরাও সমাজে প্রতিষ্ঠিত। গোলসিয়ার খাতুনের বাড়ি ঝিনাইদহের চাকলাপাড়ায়। ১৯৪৭ সালে ঝিনাইদহ জেলার উপজেলার খোঁচাবাড়ি গ্রামের নওফেল উদ্দিন প্রধানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের ১৩ বছর পর তিনি এসএসসি পাস করেন ১৯৬০ সালে।

২০০৯ সালের ২৩ জানুয়ারি, প্রথম আলো: সকালে ফাঁকা দুপুরে ভিড়। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম। ৫ উপজেলার নির্বাচন স্থগিত।

২০০৯ সালের ২৩ জানুয়ারি, প্রথম আলো: মন্ত্রী-সাংসদেরা ক্ষমতার অপব্যবহার করবেন এমনটা আশা করিনি। কিছু কেন্দ্রে বিশৃঙ্খলায় সিইসির অসন্তোষ।

২০০৯ সালের ২৩ জানুয়ারি, প্রথম আলো: দেড় শতাধিক কেন্দ্রে বিশৃঙ্খলা ব্যালট পেপার ছিনতাই। বেলকুচিতে মন্ত্রীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ।

২০০৯ সালের ২৪ জানুয়ারি, প্রথম আলো: নির্বাচনোত্তর সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া নড়াইল ও ফরিদপুরে তিনজন খুন। ১৮ জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে আহত দেড় শতাধিক।

২০০৯ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: নির্মল বাতাসে আয়ু বাড়ে। ব্রিংহাম ইয়াং এবং হার্ভার্ড ইউনিভার্সিিটর একদল গবেষকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ ২২ জানুয়ারি গবেষণার ওই ফলাফল প্রকাশিত হয়। বাতাসের মান উন্নয়নে যে মানুষের আয়ু বাড়ানো সম্ভব, তার তথ্যপ্রমাণ-সমৃদ্ধ এটাই প্রথম গবেষণা।

২০০৯ সালের ২৬ জানুয়ারি, প্রথম আলোঃ রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ বিএনপির। সংসদের শুরুতেই ওয়াকআউট: হামিদ স্পিকার, শওকত ডেপুটি স্পিকার।

২০০৯ সালের ২৬ জানুয়ারি, প্রথম আলো: ডেপুটি স্পিকার পদ না দিয়ে আওয়ামী লীগ ওয়াদা ভঙ্গ করেছে: বিএনপি।

২০০৯ সালের ২৬ জানুয়ারি, প্রথম আলো: বর্তমান সংসদ একটি দিনবদলের সংসদ: রষ্ট্রিপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, 'অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ৯ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ একটি দিনবদলের সংসদ।

২০০৯ সালের ২৬ জানুয়ারি, প্রথম আলো: ১০ লাখ নতুন শ্রমশক্তি যুক্ত হচ্ছে। আর বর্তমানে মোট শ্রমশক্তি ৫(পাঁচ) কোটি ২০(বিশ) লাখ।

২০০৯ সালের ২৮ জানুয়ারি, প্রথম আলো: দেশীয় শিল্প রক্ষায় ভারতীয় সুতা আমদানি নিয়ন্ত্রণ করার দাবি।

২০০৯ সালের ২৮ জানুয়ারি, প্রথম আলো: ১২২টি অধ্যাদেশের মধ্যে ১১৯টির ব্যাপারে আপত্তি জানাবে বিরোধী দল।

২০০৯ সালের ২৯ জানুয়ারি, প্রথম আলো: সংখ্যার বিচারে আসনবিন্যাস বিরোধী দলের ওয়াকআউট।

২০০৯ সালের ৩০ জানুয়ারি, প্রথম আলো: ইউনিসেফের বার্ষিক প্রতিবেদন প্রকাশ: বাংলাদেশে বছরে এক লাখ ২০ হাজার শিশু মারা যায় জন্মের ২৮ দিনের মধ্যে।

২০০৯ সালের ২ ফেব্রুয়ারি, প্রথম আলো: নতুন একটি শিল্পনীতি প্রণয়ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন শিল্পমন্ত্রী-দিলীপ বড়ুয়া। শিল্পনীতি যেন শুধু দলিল না হয়। আগের শিল্পনীতিগুলো দেয়া হলো

।বাংলাদেশের শিল্পনীতিগুলো:।

নামপ্রণয়নকাল
শিল্প বিনিয়োগনীতিজানুয়ারি-১৯৭৩ সাল
নতুন শিল্প বিনিয়োগনীতিজুলাই-১৯৭৪ সাল
সংশোধিত বিনিয়োগনীতিডিসেম্বর-১৯৭৫ সাল
নতুন শিল্পনীতিজুন-১৯৮২ সাল
সংশোধিত শিল্পনীতিজুলাই-১৯৮৬ সাল
শিল্পনীতিজুলাই-১৯৯১ সাল
শিল্পনীতি১৯৯৯ সাল
শিল্পনীতিমার্চ-২০০৫ সাল
শিল্পনীতিশিল্প স্থাপনে উর্বর কৃষিজমি ব্যবহার করা যাবে নাঅনুমোদনের অপেক্ষায়
পাঁচ বছর মেয়াদি নতুন শিল্পনীতি০৬-০৯-২০১০ তারিখ জাতীয় শিল্পনীতি
অনুমোদিত

২০০৯ সালের ৭ ফেব্রুয়ারি, প্রথম আলো: টিপু সালতান ও বদর উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে: গুয়ানতানামোয় মোবারকের বন্দিজীবন: ''ক্যাম্প ডেল্টা। হিম ঠান্ডা ঘর। কাপড় নেই; কম্বল নেই; খালি গা। মনে হতো ওই ঠান্ডা ঘরের চেয়ে আখের দোজখ অনেক ভালো ছিল''। এ বর্ণনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের মোবারক হোসেন বিন আবুল হাসেমের। কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে অবস্থিত গুয়ানতানামো বে-তে যুক্তরাষ্ট্রের বিতর্কিত কারাগারে বন্দি ছিলেন তিনি। ২০০১ সালের ৭ অক্টোবর, আফগানিস্তানে মার্কিন হামলার দুই মাসের মাথায় পাক-আফগান সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হন বাংলাদেশি নাগরিক মোবারক। ২০০৬ সালের ১৫ ডিসেম্বর, তিনি সেখান থেকে ছাড়া পান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে শপথ নেওয়ার পর মানবাধিকার লঙ্ঘণের জন্য বিশ্বব্যাপী বিতর্কিত ওয়ানতানামো কারাগারটি বন্ধ করে দেন। এ খবরে ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খুশি।

২০০৯ সালের ৮ জানুয়ারি, প্রথম আলো: প্রত্যাশা পূরণে মানুষ চায় সরকারের আন্তরিক চেষ্টা। গোলটেবিল বৈঠকে বক্তারা। * বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, সর্বোপরি যুদ্ধাপরাধের বিচারের মতো মৌলিক কিছু বিষয়ের সুরাহা না হলে দিনবদল হবে না-সৈয়দ আশরাফুল ইসলাম।

২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি, প্রথম আলো: তথ্য গোপন ও আচরণবিধি লঙ্ঘণ করেও প্রার্থীরা শাস্তি পাননি। *এ পর্যন্ত অন্তত ৭৩ জন প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। *পাঁচজনের প্রার্থিতা বাতিল বা অন্য কোনো শাস্তির ব্যাপারে কয়েক দফা বৈঠক করেছে কমিশন।

২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি, প্রথম আলো: শেষমেষ ২০ উপজেলার ভোট ও ফল স্থগিত। ১৪টির আংশিক স্থগিত, ৪৪৬টির গেজেট প্রকাশ হচ্ছে, ভোটের দিন ঢাকার আশপাশের কয়েকটি উপজেলায় ভোটার উপস্থিতি কম দেখে এবং কিছু উপজেলায় অনিয়মের অভিযোগ পাওয়ার পর নির্বাচন নিয়ে ঢালাও মন্তব্য করা আমার ঠিক হয়নি। এটা ছিল অপরিপক্ক মন্তব্য: সিইসি।

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: ২০০২ সালের ১ জানুয়ারি থেকে রাজধানী ঢাকায় এবং একই বছরের ১ মার্চ থেকে সারা দেশে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করে। নিষিদ্ধ পলিথিন সয়লাব উৎপাদন অব্যাহত।

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: ভালো ঘুম না হলে জীবনের প্রতি বিতৃঞ্চা আসতে পারে।

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: বিশ্ব ভালোবাসা দিবস আজ-আলো নেই, আছে শুধু ভালোবাসা। ঝিনাইদহের রেজাউল-পারভীনা দম্পতি। তাঁরা কেউ কাউকে আজ পর্যন্ত দেখেনি।

২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি, প্রথম আলো: সংসদে প্রশ্নোত্তর-উপজেলা পরিষদে উপদেষ্টা থাকতে চান সাংসদেরা। একই সঙ্গে তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি হওয়া উপজেলা পরিষদ অধ্যাদেশের বিপক্ষেও মত দেন। ১৯৯৮ সালে পাস হওয়া উপজেলা পরিষদ আইনে সাংসদদের উপদেষ্টা রাখা হয়। গত তত্ত্বাবধায়ক সরকার এ আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করে।

২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি, প্রথম আলো: ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করায় বিচারপতি এম. এ. আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে তদন্ত কমিশনের মুখোমুখি হতে হবে।

২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি, প্রথম আলো: মন্ত্রিসভার বৈঠকে সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন। 'না' ভোটের বিধান থাকছে না। গত তত্ত্বাবধায়ক সরকার সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে এ বিধান সংযোজন করে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (সংশোধন) অনুমোদন করা হলেও 'না' ভোটের বিধান বাতিল করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি, প্রথম আলো: দেড় বছরে আইনজীবীদের পেছনে দুদকের ব্যয় পৌনে ৮ কোটি টাকা।

২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি, প্রথম আলো: বাংলাদেশে প্রতি সাড়ে তিন মিনিটে একটি করে অপরাধ হয়। 'অপরাধ সূচী ২০০৭'-এর মোড়ক উন্মোচন।

২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি, প্রথম আলো: বাদাম খেলে অ্যালার্জি ভালো হয়। তবে গবেষকেরা বলছেন, নির্দিষ্ট পরিমাণে বাদাম খেলেই এমন অ্যালার্জি থেকে মুক্তি মিলতে পারে।

২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে এক মাসে ১৩৬০টি করপোরেট প্রতিষ্ঠান বন্ধ।

২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: উপজেলায় সাংসদদের কর্তৃত্ব থাকছে, চেয়ারম্যানরা ক্ষুব্ধ। মন্ত্রিসভা বৈঠকে তথ্য অধিকারসহ ২০টি আইন অনুমোদন। উপজেলা চেয়ারম্যানরা দলীয় পদে থাকতে পারবেন।

২০০৯ সালের ১ মার্চ, প্রথম আলো: ২৮-০২-২০০৯ তারিখ ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত। দেশে আক্রান্ত রোগীর ২৫ ভাগ চিকিৎসা সুবিধা পাচ্ছে। ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান বলেন, 'বর্তমানে বিশ্বের ২৫ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

২০০৯ সালের ৩ মার্চ, প্রথম আলো: তাপমাত্রা বাড়ায় বৃষ্টি-বন্যা বাড়বে বাংলাদেশে।

২০০৯ সালের ৪ মার্চ, প্রথম আলো: চট্টগ্রামে পাঁচ বছর আগে আটক ১০ ট্রাক অস্ত্র মামলার প্রধান আসামি হাফিজুর রহমান আদালতে প্রশাসনের সহায়তায় অস্ত্র খালাস হয়েছিল।

২০০৯ সালের ৫ মার্চ, প্রথম আলো: কর্মশালায় তথ্য। দেশের ৭৪ ভাগ মানুষ নিরাপদ পানি পায়। ৫৩ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে। দেশে প্রায় ৭০ লাখ নলকুপ রয়েছে। ২০০৩ সালে ৩৩ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করত। কিন্তু সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ ও প্রচারণার ফলে তা বর্তমানে ৫৩ ভাগ এসেছে।

২০০৯ সালের ৭ মার্চ, প্রথম আলো: বাংলাদেশে ৫৯ ভাগ নারী কৃষিতে জড়িত। এ সংখ্যা ভারতে ৭৪ ভাগ, পাকিস্তানে ৬৪ ভাগ ও নেপালে ৮৫ ভাগ নারী কৃষিতে।

২০০৯ সালের ৮ মার্চ, প্রথম আলো: সেমিনারে তথ্য-৭৯ ভাগ নারী কর্মেক্ষত্রে বিভিন্ন হয়রানির শিকার এবং অতিরিক্ত সময় কাজ করে বাড়তি টাকা রোজগার করতে গিয়ে ৭৫ ভাগ নারী যৌন হয়রানির শিকার হয়।

২০০৯ সালের ৯ মার্চ, প্রথম আলো: রাজশাহীর বাগমারা আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র শুকুর উদ্দিন-৮৪ বছর বয়সেও হাল ছাড়েননি তিনি। এসএসসি পাশ করার জন্য নয় বছর ধরে চলছে তাঁর সংগ্রাম।

২০০৯ সালের ১০ মার্চ, প্রথম আলো: সাংসদদের হাতে ফিরছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব।

২০০৯ সালের ১০ মার্চ, প্রথম আলো: এটিএন-ইশপের যাত্রা শুরু। এ মুহূর্তে দেশি-বিদেশি প্রায় চার হাজার নামকরা ব্রান্ডের পণ্য এ ওয়েব সাইটের মাধ্যমে কেনা যাবে। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা তাদের ব্যাংক কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন।

২০০৯ সালের ১২ মার্চ, প্রথম আলো: ৫৫ হাজার বাংলাদেশির মালয়েশিয়া যাওয়া বন্ধ। জনশক্তি রপ্তানি হুমকির মুখে। ৩০ মার্চের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ বিবেচনার আশ্বাস।

২০০৯ সালের ১৩ মার্চ, প্রথম আলো: জেএমবি জড়িত ছিল: বাণিজ্যমন্ত্রী লে. কর্ণেল (অব.) ফারুক খান। সরকার মন্তব্য করবে না: আশরাফ। ২৩৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

২০০৯ সালের ১৪ মার্চ, প্রথম আলো: বসুন্ধরার সাতটি তলা পুড়ে ছাই। ভয়াবহ আগুন, সাতজনের মৃত্যু: বিপণিবিতান অক্ষত।

২০০৯ সালের ১৪ মার্চ, প্রথম আলো: আগুন নেভানোর আধুনিক সব সুবিধা বসুন্ধরায় ছিল। মোহাম্মদ ফয়েজ উল্লাহ-বসুন্ধরা সিটির অন্যতম স্থপতি।

২০০৯ সালের ১৯ মার্চ, প্রথম আলো: আগুন ছড়িয়ে পড়ার জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকে দায়ী করেছে তদন্ত কমিটি।

২০০৯ সালের ১৪ মার্চ, প্রথম আলো: এক পাল্লায় কনে আরেক পাল্লায় টাকার বস্তা। জামিল আহমেদ পরাগ, শিবগঞ্জ (বগুড়া)। এক পাল্লায় বিয়ের কনে, অন্য পাল্লায় টাকার বস্তা। দাঁড়িপাল্লায় যত্নের সঙ্গে ওজন দেখা হচ্ছে। কোনোভাবেই যেন কনের পাল্লাটি নিচু না থাকে। দুই পাল্লা সমানে সমান হওয়ার পর কনেকে দাঁড়িপাল্লা থেকে নামানো হলো। কনের বাবা আজিজার শেখ পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর মেয়ের ওজন হয় ৪২ কেজি ২০০ গ্রাম। আর টাকার বস্তায় ছিল পাঁচ ও এক টাকার ধাতব মুদ্রা। তবে তা গুণে দেখা হয়নি। আজিজার শেখ বলেন, মেয়ের জন্মের পর তিনি এতটাই খুশি হয়েছিলেন যে তিনি ঘোষণা দিয়েছিলেন, মেয়ের বিয়েতে তিনি ওর ওজনের সমানটাকা দেবেন জামাইকে।