২০০৯ সালের ১৫ মার্চ, প্রথম আলো: রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত কঠোর করল সরকার। * ছাত্র, শ্রমিক, পেশাজীবীরা অঙ্গ-সহযোগী থাকছে না। * ২১ জেলায় ও ১০০ উপজেলায় কার্যালয় থাকতে হবে। * প্রতি উপজেলায় ২০০ ভোটার সদস্য থাকা বাধ্যতামূলক। এ শর্তগুলো পূরণ হলে-তবে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন।
২০০৯ সালের ১৬ মার্চ, প্রথম আলো: তথ্য অধিকার আইন জুলাই থেকে কার্যকর। কাউকে তথ্য দিতে না চাইলে সংশিস্নষ্ট কর্তৃপক্ষকে তথ্য কমিশনের অনুমোদন নিতে হবে। আর আইন হওয়ার অনধিক ৯০ দিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে। তথ্য অধিকার আইন, ২০০৯ কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থার ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ তারা জনগণকে তথ্য দিতে বাধ্য থাকবে না।
২০০৯ সালের ১৮ মার্চ, প্রথম আলো: ১০০টি ভবনের ওপর নাগরিক সংহতির জরিপ। রাজধানীর ৯০ ভাগ গুরুত্বপূর্ণ ভবন অগ্নি-ঝুকির সম্মুখীন।
২০০৯ সালের ২০ মার্চ, প্রথম আলো: পাঁচ বছরের মধ্যে সবার পাসপোর্ট যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা হবে।
২০০৯ সালের ২২ মার্চ, আমাদের সময় পত্রিকা: ঢাকা শহরে পানির ঘাটতি দৈনিক ৯০ লাখ লিটার।
২০০৯ সালের ২৩ মার্চ, প্রথম আলো: এবার আকাশে উড়ল গাড়ি। রাস্তায় ও আকাশে চলার উপযোগী উভচর এ যানটি তৈরী করেছে মার্কিন প্রতিষ্ঠান তেরাফুজিয়া। এ ধরনের গাড়ি সর্বোচ্চ ১০ হাজার ফুট উড়তে পারবে। এ যানের দাম পড়বে দেড় থেকে দুই লক্ষ ডলার।
২০০৯ সালের ২৬ মার্চ, প্রথম আলো: যুক্তরাজ্য ও বাংলাদেশের কিছু ছাত্র মিলে গ্রিন ক্রিসেন্ট নামের সংস্থাটি প্রতিষ্ঠা করে ১৯৯৮ সালে।
২০০৯ সালের ২৬ মার্চ, প্রথম আলো: লাল মাংসে বাড়ে মৃত্যুর ঝুঁকি। লাল মাংস দিয়ে তৈরি বার্গার খাওয়ার আগেও একবার ভাবুন। যুক্তরাষ্ট্রে ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এ জরিপ চালানো হয়। গরু, মহিষ ও খাসীর মাংস না খাওয়ার জন্য বলেছেন এবং মুরগীর মাংস খাওয়ার জন্য বলেছেন। মুরগীর মাংস সাদা-তাই খেতে বলেছে।
২০০৯ সালের ২৬ মার্চ, প্রথম আলো: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ। ভোটার সংখ্যা ১,৮৪৪ জন। ভোট পড়েছে ১,৫৭৪টি।
২০০৯ সালের ২৬ মার্চ, প্রথম আলো: তদন্ত কমিটির প্রতিবেদন-খুলনা মহানগরের ২২টি খালের অধিকাংশ জায়গা অবৈধ দখলে।
২০০৯ সালের ৩০ মার্চ, প্রথম আলো: তথ্য অধিকার আইন-২০০৯ পাস। পাস হওয়া এ আইন অনুযায়ী কাউকে তথ্য দেওয়া স্থগিত করতে হলে সংশিস্নষ্ট কর্তৃপক্ষকে তথ্য কমিশনের অনুমোদন নিতে হবে। আর আইন হওয়ার অনধিক ৯০ দিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে। এ আইন আগামী ১ জুলাই, ২০০৯ থেকে কার্যকর হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থার ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ তারা জনগণকে তথ্য দিতে বাধ্য থাকবে না।
২০০৯ সালের ৩০ মার্চ, প্রথম আলো: সরকারের প্রতি ব্যবসায়ী ও সুশীল সমাজ। গ্যাস, কয়লা ও বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ানোর পদক্ষেপ নিন।
২০০৯ সালের ৩০ মার্চ, প্রথম আলো: মহানগরের দোকান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার দাবি। গরিব এক লাখ দোকান কর্মচারীকে রেশন দেওয়ার আহবান।
২০০৯ সালের ৩১ মার্চ, প্রথম আলো: সরকারি চাকরিতে ৩০০ আত্মস্বীকৃত দুর্নীিতবাজ। তিন শতাধিক 'আত্মস্বীকৃত' দুর্নীিতবাজ এখনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এঁদের বেশির ভাগই সড়ক ও জনপথ বিভাগ, বন বিভাগ, তিতাস গ্যাস কোম্পানি, ডেসা, সাব-রেজিষ্ট্রার ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে কর্মরত। ৫৪ জনের স্ত্রীরাও এ তালিকায় নিজেদের যুক্ত করেছেন। বেসরকারি শিক্ষক, ব্যবসায়ী, গৃহিণীসহ এ সংখ্যা মোট ৪৫২ জনের অপরাধ স্বীকার। ট্রুথ কমিশনের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ৩৪ কোটি টাকা জমা।
২০০৯ সালের ৩১ মার্চ, প্রথম আলো: মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশি মিশনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হবে।
২০০৯ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে রেজিস্ট্রেশনকৃত এন.জি.ও.-এর সংখ্যা-৬৯,৬২৬টি।
২০০৯ সালের ১ এপ্রিল, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ জাতীয় সংসদে পাস হয়।
২০০৯ সালের ২ এপ্রিল, প্রথম আলো: সরকারে গাড়ি কেনার ধুম ব্যয় ২০৩ কোটি টাকা। মন্ত্রী-সচিবের ৯৯টি, উপজেলা চেয়ারম্যানদের ৪৭১টি ও ইউএনওদের জন্য ৯৮টি গাড়ি কেনা হচ্ছে।
২০০৯ সালের ২ এপ্রিল, প্রথম আলো: ঘাগরা শাকে বিষ আছে। গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত।
২০০৯ সালের ২ এপ্রিল, প্রথম আলো: সন্ত্রাসীদের ব্যাপারে তথ্যভান্ডার গড়তে পরামর্শ পুলিশের। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, থানায় নারী ওসি দেওয়া হচ্ছে।
২০০৯ সালের ৩ এপ্রিল, প্রথম আলো: দুদক চেয়ারম্যান সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগ।
২০০৯ সালের ৩ এপ্রিল, প্রথম আলো: আগের নাম ফিরে পাচ্ছে অর্ধশত প্রতিষ্ঠান ও স্থাপনা। পুলিশের মনোগ্রাম নৌকা যুক্ত হচ্ছে। সূত্র মতে, জোট সরকার যেসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে, সেসব প্রতিষ্ঠানে আগের নাম পুনর্বহালের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে।
২০০৯ সালের ৩ এপ্রিল, প্রথম আলো: যে সাগরে বরফ বেশি। আর্কিটক মহাসগর। উত্তর মেরু। উত্তর মেরুতে টানা ছয় মাস দিন আর ছয় মাস রাতের রাজত্ব।
২০০৯ সালের ৫ এপ্রিল, প্রথম আলো: বাংলাদেশে ছয় হাজার ডলফিন আছে।
২০০৯ সালের ৫ এপ্রিল, প্রথম আলো: অনিয়মিত ঘুমে আত্মহত্যার প্রবণতা বাড়ে।
২০০৯ সালের ৬ এপ্রিল, প্রথম আলো: পাঁচ দিনব্যাপী এশীয় সম্মেলন উদ্বোধন। দেশের দুই থেকে আড়াই কোটি মানুষ আর্সেিনকের কারণে ঝুঁকিতে রয়েছে। আর্সেিনকের কারণে আট হাজার গ্রাম মারাত্মক ঝুঁকিতে।
২০০৯ সালের ৭ এপ্রিল, প্রথম আলো: ১৮০টি খাল ভরাট-দখল, পানি পান না কৃষক। এদিকে দাকোপ ও বটিয়াঘাটার ১৮০টি খালের মধ্যে ১০৫টিই ইজারা নিয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
২০০৯ সালের ৮ এপ্রিল, প্রথম আলো: বিচার বিভাগ পৃথককরণ বিল সংসদে পাস।
২০০৯ সালের ৯ এপ্রিল, প্রথম আলো: এবার পানিতেও চলবে বাস। ৫০ আসনবিশিষ্ট উভচর বাসটি অন্যান্য বাসের মতোই সড়কপথে চলতে পারে। এ সময় এর স্বাভাবিক গতি থাকবে ঘন্টায় ৭০ কিলোমিটার। স্থলভাগ থেকে পানিতে নামার সঙ্গে সঙ্গেই বাসটি চাকাগুলো গুটিয়ে নেয়। গোটা বাসটি তখন ভেলার মতো মনে হয়। এ সময় এর গতি দাঁড়ায় ঘন্টায় ১০ মাইল। সড়ক কিংবা নদী উভয় পথেই বাসটি ডিজেল ইঞ্জিনচালিত। প্রতিটি গাড়ীর দাম পড়বে দুই লাখ ৮০ হাজার পাউন্ড। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, পানির নিচে যেকোনো প্রতিবন্ধকতা থেকে রক্ষা পেতে এটি তিন হাজার ৫০০ ঘন্টা পর্যন্ত নিজের অবস্থানে টিকে থাকতে পারে। তবে কোম্পানি প্রতিবছর ১২টি করে গাড়ি নির্মাণ করবে বলে আশা করছে।
২০০৯ সালের ১৪ এপ্রিল, প্রথম আলো: দন্ডপ্রাপ্ত আসামির উপহার নিয়ে প্রশ্ন। সরকারের নীতিনির্ধারণী মহল বিস্মিত। এক বছরেই শাহ আলম পরিবারের সম্পদ বেড়েছে ৫৬৭ কোটি টাকা।
২০০৯ সালের ১৪ এপ্রিল, প্রথম আলো: সেমিনারের তথ্য-বাংলাদেশে বছরে ২৯ হাজার ৬৬৮ কোটি টাকার ফসল অপচয় হয়।
২০০৯ সালের ১৬ এপ্রিল, প্রথম আলোঃ ঋণের সুদ কমায় আমানতের সুদ সর্বোচ্চ ১০%।
২০০৯ সালের ১৭ এপ্রিল, প্রথম আলো: জোট আমলে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া ৩৫% কওমি মাদ্রাসার ছাত্র।
২০০৯ সালের ১৮ এপ্রিল, প্রথম আলো: পণ্যে ভেজাল বা ওজনে কম দিলে তিন বছর পর্যন্ত কারাদন্ড। গত ১ এপ্রিল সংসদে পাস হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯।
২০০৯ সালের ১৯ এপ্রিল, প্রথম আলো: লালবাগে চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ, জড়িয়ে পড়ছেন আওয়ামী লীগ নেতারাও।
২০০৯ সালের ১৯ এপ্রিল, প্রথম আলো: শিক্ষার মান বিচারে বিশ্বের ছয় হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন ৪৯২২তম। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে প্রতিষ্ঠানটির স্থান দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪৪তম।
২০০৯ সালের ২০ এপ্রিল, প্রথম আলো: বিশ্বব্যাংকের প্রতিবেদন-মন্দায় দারির্দয হার এক শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
২০০৯ সালের ২১ এপ্রিল, প্রথম আলো: ক্রীড়া পরিষদ থেকে পদত্যাগ করলেন জেনারেল মইন।
২০০৯ সালের ২১ এপ্রিল, প্রথম আলো: সংবাদ বিশেস্নষণ-জনপ্রশাসন পরিচালনায় নীতিমালা মানা হয় না।
২০০৯ সালের ২১ এপ্রিল, প্রথম আলো: অবৈধ ভিওআইপির ব্যবহার বাড়ছেই। প্রতিদিন পাঁচ-ছয় কোটি টাকার বিদেশি মুদ্রা হারাচ্ছে দেশ।
২০০৯ সালের ২১ এপ্রিল, আমাদের সময়-সারাদেশে প্রায় ২৪ হাজার পোস্টমাষ্টার, পোস্টম্যান ও রানারের জন্য সম্মানী না বাড়িয়ে তাদের আয় কীভাবে বাড়ানো যায় সেই কৌশলের দিকে যাচ্ছে ডাক বিভাগ।
২০০৯ সালের ২২ এপ্রিল, প্রথম আলো: জায়গা দখল করে রাজনৈতিক কার্যালয়। আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান জাদুঘরের মাঠে পাশাপাশি আওয়ামী লীগ মোটরচালক লীগ ও যুবদলের কার্যালয়। সংসদ নির্বাচনের তিন দিন আগে যুবদলের কার্যালয়টি পুননির্মাণ করা হয়। মোটরচালক লীগেরটি বানানো হয় সম্প্রতি। ছবি: প্রথম আলো।
২০০৯ সালের ২২ এপ্রিল, প্রথম আলো: ধান উঠছে, কৃষকের মুখে হাসি নেই। ২৬ এপ্রিল সংগ্রহমূল্য নির্ধারণ, মতিয়া চৌধুরীর আশ্বাস, কৃষক ক্ষতিগ্রস্ত হবে না।
২০০৯ সালের ২৪ এপ্রিল, প্রথম আলো: প্রতিবেদন জমা দিয়েছে সপ্তম পে-কমিশন। সর্বোচ্চ ৪৫ হাজার ও সর্বিনম্ন চার হাজার টাকা বেতনের সুপারিশ। সরকারি কর্মচারীরা নিজেরা কর দিলে সর্বোচ্চ বেতন পাবেন ৪৫ হাজার টাকা-আর নিজেরা কর না দিলে সর্বোচ্চ বেতন পাবেন ৪২ হাজার টাকা। সরকারি কর্মচারীদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে তিন বছর বাড়িয়ে ৬০ বছর করার সুপারিশ করা হয় প্রতিবেদনে।
২০০৯ সালের ২৪ এপ্রিল, প্রথম আলো: দু-এক বছরের মধ্যেই জন্ম নেবে ক্লোন মানব?
২০০৯ সালের ২৫ এপ্রিল, আমাদের সময়: মসল্লা আমদানিতে বছরে ব্যয় ৫ হাজার কোটি টাকা।
২০০৯ সালের ২৬ এপ্রিল, প্রথম আলো: শিল্পনীতির খসড়া প্রকাশ-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি হাতে আর ছাড়া হবে না।
২০০৯ সালের ২৮ এপ্রিল, প্রথম আলো: ২৭ এপ্রিল ছিল সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, সারাদেশে জনজীবন বিপর্যস্ত। গত ১০ বছরের রেকর্ড ভাঙা তাপ।
২০০৯ সালের ২৮ এপ্রিল, প্রথম আলো: নিঃসঙ্গ প্রবীণদের সঙ্গ দেবে রোবট, শোনাবে গানও।
২০০৯ সালের ২৮ এপ্রিল, প্রথম আলো: গবেষণা প্রকাশনার মোড়ক উন্মোচন যৌনকর্মীেদর মোটা হওয়ার ওষুধ সেবনে বাধ্য করা হচ্ছে।
২০০৯ সালের ৩০ এপ্রিল, প্রথম আলো: সরকারি প্রতিষ্ঠানে ১০ শতাংশ জনবল কমাবে সরকার। সরকারের সব দপ্তরে অপচয় রোধ অর্থাৎ কৃচ্ছু সাধনের প্রতি জোর দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে এ পরিপত্র জারি করা হয়। পরিপত্রটি গতকালই পাঠিয়ে দেওয়া হয় আধা-স্বাযত্তশাসিত প্রতিষ্ঠানে। বিশ্বমন্দার প্রভাব প্রতিরোধে আগামী বাজেটে সরকার অনেক কর্মসূচি হাতে নিচ্ছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র নিরসন, সামাজিক নিরাপত্তাবলয়ের আওতা বাড়াতে সরকারের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এ অর্থের সংস্থান করতে বিভিন্ন খাতে কৃচ্ছু সাধনের বিকল্প নেই। পিয়ন, মালি, ক্লিনার প্রভৃতি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সরকারিভাবে নিয়োগ না করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। এ ছাড়া মন্ত্রী, সাংসদ ও সচিবালয়ের উচ্চপর্যােয়র কর্মকর্তােদর জন্য যানবাহন কেনায় কিছু শর্ত আরোপ করা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে যেকোনো ধরনের দামি গাড়ি কেনাকে। সরকারি প্রয়োজনে এখন থেকে দুই হাজার ৭০০ সিসি পর্যন্ত জিপ এবং এক হাজার ৬০০ সিসি পর্যন্ত সাধারণ কার কেনা যাবে। এর চেয়ে কম সিসির গাড়ি হলে সরকার ইতিবাচকভাবে দেখবে। তবে কোনোভাবেই যাতে এর চেয়ে বেশি সিসির গাড়ি কেনা না হয়। তবে খরচ কমাতে সব সরকারি গাড়িকেই সিএনজিতে রূপান্তর করতে হবে। তেলের গাড়ি ব্যবহার করা যাবে না।
২০০৯ সালের ৩০ এপ্রিল, প্রথম আলো: কাজি (নিকাহ রেজিষ্ট্রার) নিয়োগ হবে ২০০০ হাজার সরগরম আইন মন্ত্রণালয়। মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদদের সুপারিশ নিয়ে প্রতিদিন অসংখ্য ব্যক্তি আইন সন্ত্রণালয়ে ঘোরাঘুরি করছেন। এ সুযোগে সরকারি দলের পরিচয় দিয়ে একশ্রেণীর নেতা 'নিয়োগ-বাণিজ্যে' নেমেছেন।
২০০৯ সালের ৩০ এপ্রিল, প্রথম আলো: কর্মশালায় স্পিকার আবদুল হামিদ প্রতি উপজেলায় ২০ ভূমিহীন পরিবার খাসজমি পাবে।
২০০৯ সালের ১ মে, প্রথম আলো: জনবল হ্রাস নিয়ে অর্থমন্ত্রী-পদ কমবে ১০ শতাংশ যাঁরা কাজ করবেন না তাঁদের ছাঁটাই হতে হবে।
২০০৯ সালের ৪ মে, প্রথম আলো: উত্তরা ও পূর্বাচল প্রকল্পে পস্নট বরাদ্দে সব শ্রেণী-পেশায় লটারি হবে। আবেদনপত্র পড়েছে এক লাখ ৩০ হাজার।
২০০৯ সালের ৫ মে, প্রথম আলো: জাতীয় দিবসে স্কুল খোলা হবে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিসহ বিশেষ জাতীয় দিবসগুলোয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে। তবে এসব দিনে কোনো ক্লাশ হবে না; স্বাভাবিক পাঠদান বন্ধ থাকবে। এ দিনে শিক্ষকেরা শিক্ষার্থীেদর সামনে সংশিস্নষ্ট দিবসের তাৎপর্য তুলে ধরবেন।
২০০৯ সালের ৬ মে, প্রথম আলো: শিশুদের অতিরিক্ত খাওয়ানো ঠিক নয়।
২০০৯ সালের ৭ মে, প্রথম আলো: সংসদ ছিল না, তবু ওষুধ কেনায় ৫৪ লাখ টাকা, বিদেশ সফরে ৫০ লাখ টাকা খরচ করেছে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
২০০৯ সালের ৭ মে, প্রথম আলো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চালুর আগেই নষ্ট ১০ কোটি টাকার ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র।
২০০৯ সালের ৭ মে, প্রথম আলো: বাণিজ্যমন্ত্রীকে আশ্বাস-চিনির কেজি ৩৫/-টাকা নির্ধারণ রমজান পর্যন্ত আর বাড়বে না।
২০০৯ সালের ৮ মে, প্রথম আলো: বসুন্ধরার মালিকের আবেদনে সাংসদের সুপারিশ। ঘুষের মামলাসহ ১৩ মামলা প্রত্যাহারের আবেদন।
২০০৯ সালের ৮ মে, প্রথম আলো: দেশে ফিরে অর্থমন্ত্রী-মন্দা মোকাবিলায় ১৩৮০ কোটি টাকা দেবে এডিবি।
২০০৯ সালের ৮ মে, প্রথম আলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজ। টাকার ভাগাভাগি নিয়ে ছাত্রলীগে ক্ষোভ।
২০০৯ সালের ৮ মে, প্রথম আলো: সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী-পঞ্চম সংশোধনী অবৈধ হলেও সংবিধানে 'বিসমিল্লাহ' থাকবে।
২০০৯ সালের ৯ মে, প্রথম আলো: ওয়াসার ৮০টি জেনারেটর কেনার প্রক্রিয়া। বিদ্যুৎ না থাকলে ওয়াসার অনেক পাম্প থাকে বন্ধ।
২০০৯ সালের ১০ মে, প্রথম আলো: গত বছর কৃষক ধান চাষ করে ৩০ শতাংশ মুনাফা করেছিল। এবার দাম নির্ধারণের পরও লোকসান হচ্ছে। ধানের দাম কমেছে বেড়েছে চালের-কৃষকের কী হবে।
২০০৯ সালের ১১ মে, প্রথম আলো: পরিবহন খাতে আবার চাঁদাবাজি পেছনে মালিক-শ্রমিক নেতারা। গত তত্ত্ববধায়ক সরকারের আমলে চাঁদা দিতে হতো না। আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিক সংগঠনগুলোর নামে চলছে চাঁদাবাজি। মালিক ও শ্রমিক সংগঠনের পাশাপাশি আছে লাঠিবাহিনী।
২০০৯ সালের ১২ মে, প্রথম আলো: জাতীয় পরিচয়পত্রের আইনি বৈধতা নেই। অথচ ব্যাংকে হিসাব খোলা, পাসপোর্ট সংগ্রহ, বিভিন্ন দূতাবাসে ভিসার জন্য আবেদন করাসহ ২২টি কাজের জন্য জাতীয় পরিচয়পত্র থাকা অলিখিতভাবে বাধ্যতামূলক হয়ে আছে। যে অধ্যাদেশ বলে জাতীয় পরিচয়পত্র করা হয়েছে সেই অধ্যাদেশই বাতিল হয়ে গেছে। ফলে এখন এর কোনো আইনি বৈধতা নেই। এক কোটিরও বেশি মানুষের জাতীয় পরিচয়পত্র নেই। নানা কাজে চাওয়ায় তৈরি হচ্ছে জাল পরিচয়পত্র।
২০০৯ সালের ১২ মে, প্রথম আলো: জুনের আগেই সব সাংসদ ঢাকায় কার্যালয় পাবেন। তাঁদের বেলায় বাজেটের অভাব হয় না।
২০০৯ সালের ১২ মে, প্রথম আলো: জাতিসংঘে সমুদ্রসীমার দাবি-ভারত ও মিয়ানমারের দাবির বিষয়ে আপত্তি জানাবে বাংলাদেশ। দাবি পেশের জন্য বাংলাদেশ ২০১১ সালের জুলাই পর্যন্ত সময় পাবে।