২০১০ সালের ২৯ মে, প্রথম আলো: পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় শতাধিক নিহত। প্রশাসনের দাবি: এটা মাওবাদীদের নাশকতা।
২০১০ সালের ৩১ মে, প্রথম আলো: পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা-নিহতের সংখ্যা ১৫০ জনে উন্নীত।
২০১০ সালের ৬ জুন, প্রথম আলো: ৪৫ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি কিন্তু পাস করতে পারেননি। জব্বার হুসেন নামে এ ছাত্রের বয়স ৬৬ বছর। বাড়ি উত্তর প্রদেশের ফতেপুর জেলার বিন্তকি গ্রামে। পেশায় ব্যবসায়ী। একটি মুদির দোকান চালায়। পাস না করা পর্যন্ত জব্বার হুসেন পরীক্ষা দিতেই থাকবেন।
২০১০ সালের ১৪ জুন, প্রথম আলো: ভারতের গুজরাত রাজ্যের আহমেদাবাদে ১৩-০৬-২০১০ তারিখ ১৪৪ জন দরিদ্র মুসলিম নর-নারীর গণবিয়ে অনুষ্ঠিত হয়। একটি মুসলিম স্বেচ্ছাসেবী সংস্থা এ গণবিয়ের আয়োজন করে।
২০১০ সালের ৭ জুলাই, প্রথম আলো: ব্যবসায়ী সংগঠনের তথ্য: ভারতে একদিনের বন্ধে ক্ষতি ১৩ হাজার কোটি রুপি।
২০১০ সালের ১৫ জুলাই, প্রথম আলো: সেই বিস্ময় বালক এখন ২০০৩ সালে টাইম ম্যাগাজিন বিশ্বের শ্রেষ্ঠ সাত বিস্ময় প্রতিভার অন্যতম এক প্রতিভার স্বীকৃতি দিয়েছিল ভারতের বিহার রাজ্যের তথাগত তুলসীকে। নয় বছর বয়সে তুলসী পাস করেন মাধ্যমিক। ১১ বছর বয়সে বিএসসি। ১২ বছর বয়সে এমএসসি। ২১ বছরে গণিতে ডক্টরেট। এখন ২২ বছর বয়সে অধ্যাপক হিসেবে যোগ দিচ্ছেন। তথাগত বলেন, মুম্বাই আইআইটিতে তিনি শিগগিরই একটি গবেষণাগার তৈরি করবেন। তুলসী ভারতের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবেও নতুন রেকর্ড গড়তে চলেছেন।
২০১০ সালের ২৪ জুলাই, প্রথম আলো: ভারতে ৩৫ ডলারে (মানে এক হাজার পাঁচশত রুপি মূল্যে) বিশ্বের সমচেয়ে সস্তা 'ল্যাপটপ' বানাচ্ছে। সরকারি মুখপাত্র মমতা ভার্মা জানান, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ভারতের ২২ হাজার কলেজে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করতে যাচ্ছে।
২০১০ সালের ২৯ জুলাই, জনকন্ঠ: ভারতে প্রথম মুসলিম নির্বাচন কমিশনার শাহাবুদ্দিন কোরাইশি।
২০১০ সালের ১৪ আগষ্ট, জনকন্ঠ: ২০০৬ সালে ভারতীয় ব্যবসায়ী সঞ্জিত মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নেন। ৪০০ বছরের পুরনো এ কোম্পানিকে চেনে বিশ্বের কয়েক কোটি মানুষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একসময় তাঁর সেনা ও নৌবাহিনী ছিল। ১৮৭৪ সালে এ বাহিনী বিলুপ্ত ঘোষণা করা হয়। ফিরে এলো নতুন সাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। গত বিশ বছর ধরে সঞ্জিত মেহতা ইংল্যান্ডে বসবাস এবং ব্যবসা করেন।
২০১০ সালের ১৬ আগষ্ট, প্রথম আলো: হিটলারের আরেক ভারতীয় বন্ধু। ১৯৪১ সালে এডলফ হিটলারের সঙ্গে দেখি করেছিলেন সুভাস চন্দ্র বোস। ভারতের স্বাধীনতার পক্ষে হিটলারের সমর্থন আদায়ে তিনি এ উদ্যোগ নিয়েছিলেন। এতদিন ভারতের বেশির ভাগ মানুষ জানত, তিনিই ছিলেন হিটলারের একমাত্র ভারতীয় বন্ধুজন। কিন্তু হিটলারের আরও একজন গোপন ভারতীয় বন্ধু ছিলেন। তিনি হলেন, বারোদার সাবেক মহারাজা সায়াজিরাও গায়কোয়াড়। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকের সময় তিনি হিটলারের সঙ্গে দেখা করেন। তাঁরও উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়। হিটলারের সঙ্গে মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় একটি গোপন চুক্তি সই করেছিলেন। দামোদর নেনি বলেন, 'গায়কোয়াড়' বিশ্বাস করতেন শত্রুর শত্রু হলো হলো কন্ধু। দামোদর নেনি বলেন, ওই চুক্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেধে গেলে হিটলারকে ভারতের পক্ষ থেকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন গায়কোয়াড়। বিনিময়ে ভারতের স্বাধীনতা অর্জেন সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন হিটলার। ১৯২০ সালে ব্রিটেনের এক রাজকীয় ঘোষণার মাধ্যমে ভারতের চেম্বার অব প্রিন্সেস প্রতিষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন রাজ্যের শাসকেরা ছিলেন এ চেম্বারের সদস্য। তাঁরা এ চেম্বারের মাধ্যমে তাঁদের অভাব-অভিযোগ ব্রিটিশদের কাছে উত্থাপন করতেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের আগ পর্যন্ত এ চেম্বার টিকে ছিল। দামোদর নেনি বলেন, ১৯৩৯ সালে গায়কোয়াড় মারা যাওয়ার পর চুক্তিটি সম্পর্কে সবাই ভুলে যায়। লেখক দামোদার নেনি হলো গায়কোয়াড়ের ব্যক্তিগত সহকারী বিঞ্চু নেনির ছেলে।
২০১০ সালের ৯ সেপ্টেম্বর, প্রথম আলো: ভারতীয় লেখিকা মধুশ্রী মুখার্জির বইয়ে অভিযোগ। তেতাল্লিশের মন্বন্তরের জন্য দায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ১৯৪৩ সালের দুর্ভিেক্ষর সময় তৎকালীন ভারতবর্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যান। বিশেষ করে দুই বাংলায় দুর্ভিেক্ষর করাল থাবা ছিল সবচেয়ে করুণ। এ মন্বন্তরে বাংলাজুড়ে প্রায় ৩০ লাখ লোক অনাহারে মারা যান। ভারতবর্ষের তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসক সেনা ও যুদ্ধে নিয়োজিত কর্মীেদর জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুদ করায় এ দুর্ভিক্ষ দেখা দেয়। বাংলাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নৌকা ও গরুর গাড়ি হয় বাজেয়াপ্ত-নয় তো ধ্বংস করে ফেলে তারা। এতে করে চাল বা খাদ্য বিতরণ-ব্যবস্থাও ভেঙে পড়ে। ওই সময় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহায়তার হাত বাড়াতে চেয়েছিল, কিন্তু চার্চিেলর মন্ত্রিসভা তা মেনে নেয়নি। এমনকি এক পর্যােয় যুক্তরাষ্ট্র যখন নিজের জাহাজে করে খাদ্য পাঠাতে চেয়েছে, ব্রিটিশ শাসক তাও গ্রহণ করেননি। মধুশ্রী মুখার্জির মতে, বিট্রিশরাজের শাসনামলের এ অন্ধকারতম অধ্যায়টি এত দিন আড়ালে পড়ে ছিল। তিনি তা আলোতে নিয়ে এসেছেন। মধুশ্রী মুখার্জির বইয়ে এমন সব তথ্যপ্রমাণ তুলে ধরেছেন, এতে ওই দুর্ভিেক্ষর দায়ভার সরাসরি চার্চিেলর ওপর চেপেছে। বইটিতে লেখিকা এ দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বলে নিন্দা করেছেন। এএফপি।
২০১০ সালের ৯ সেপ্টেম্বর, প্রথম আলো: 'ভারতের প্রতি তিনজনের একজন দুর্নীিতবাজ'। দেশটির দুর্নীিত বিরোধী পর্যেবক্ষণ সংস্থার বিদায়ী প্রধান প্রত্যুষ সিনহা এ কথা বলেছেন।
২০১০ সালের ১৪ সেপ্টেম্বর, প্রথম আলো: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৭৭ জন মন্ত্রীর মধ্যে ২৬ জন মন্ত্রীর নিজের গাড়ি নেই। তাঁরা সরকারি গাড়ি ব্যবহার করেন।
২০১০ সালের ১৮ সেপ্টেম্বর, প্রথম আলো: হলফনামায় সাবেক আইনমন্ত্রীর মন্তব্য। ভারতের সাবেক ১৬ জন প্রধান বিচারপতির অর্ধেকই দুর্নীিতগ্রস্ত।
২০১০ সালের ২১ সেপ্টেম্বর, প্রথম আলো: ভারতে মধ্যপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে ২২ জন। আহত হয়েছে ৫০ জন।
২০১০ সালের ২৪ সেপ্টেম্বর, প্রথম আলো: পশ্চিমবঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় সাত হাতির মৃত্যু।
২০১০ সালের ৮ অক্টোবর, প্রথম আলো: রাশিয়ার কাছ থেকে প্রায় ৩০০শত আধুনিক জঙ্গি বিমান কিনবে ভারত। এগুলো ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট (এফজিএফএ) নামে পরিচিত। এতে খরচ হবে প্রায় ৩০০০(তিন হাজার) কোটি মার্কিন ডলার।
২০১০ সালের ১ নভেম্বর, আমাদের সময়: ৫টি দিল্লি শহরের সমান ৭০০০ হাজার বর্গিকলোমিটার জমির মালিক ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দিল্লির আয়তন ১৪০০ বর্গিকলোমিটার।
২০১০ সালের ১৪ নভেম্বর, প্রথম আলো: ভারতের প্রথম মুদ্রা সংগ্রহশালার যাত্রা শুরু হচ্ছে কাল ১৫-১১-২০১০ তারিখ থেকে।
২০১০ সালের ২১ নভেম্বর, প্রথম আলো: ৬০ বছরে বিদেশে পাচার হয়েছে ভারতের ২০ লাখ ৩২ হাজার ৮০০ কোটি রুপি বা ৪৬ হাজার ২০০ কোটি ডলার। এ সমীক্ষা করা হয়েছে ১৯৪৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত।
২০১১ সালের ৩ জানুয়ারি, প্রথম আলোঃ ভারতে আসছে টাটার জলগাড়ি। এ গাড়ি রাস্তায় নয়, চলবে পানিতে, চলবে নদীনালা, খালবিল ও সমুদ্রে।
২০১১ সালের ৭ জানুয়ারি, প্রথম আলো: ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতের জরুরি অবস্থাকে নাৎসি শামনের সঙ্গে তুলনা আদভানির।
২০১১ সালের ১৬ জানুয়ারি, প্রথম আলো: কেরালায় পদদলিত হয়ে ১০৪ জন তীর্থযাত্রীর মৃত্যু। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনার পর আতঙ্কিত মানুষের হুড়োহুড়িতে ওই হতাহতের ঘটনা ঘটে।
২০১১ সালের ৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: ভারতে ট্রেন থেকে পড়ে ১৯ জনের মৃত্যু।
২০১১ সালের ৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: হিউম্যান রাইটস ওয়াচের দাবি। ভারতের বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন।
২০১১ সালের ২৮ অক্টোবর, প্রথম আলো: 'কৌন বনেগা ক্রোড়পতির'র (কেবিসি) হট সিটে। বিহারের কমপিউটার অপারেটর শিক্ষক সুশীল কুমারের মাসিক আয় ছিল ৬ হাজার রুপি। সে স্বপ্ন দেখতেন কোটিপতি হওয়ার। তিনি সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন পাঁচ কোটি রুপি।
২০১১ সালের ১০ নভেম্বর, প্রথম আলো: ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালের ভয়াবহ দাঙ্গার সময় সরদারপুর গ্রামে ৩৩ জন মুসলমানকে পুড়িয়ে হত্যার দায়ে হিন্দুসম্প্রদায়ের ৩১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
২০১১ সালের ১৭ ডিসেম্বর, প্রথম আলো: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংগ্রামপুরে বিষাক্ত চোলাই মদ খেয়ে মৃত্যু হয়েছে ১৭০ জনের।
২০১১ সালের ১৯ ডিসেম্বর, প্রথম আলো: ভারতে শৈত্যপ্রবাহ ৫৩ জনের মৃত্যু।
২০১১ সালের ২৪ ডিসেম্বর, প্রথম আলোঃ প্রতিবেদনে এক দশকের তথ্য-মুম্বাইয়ে ট্রেন দুর্ঘটনায় ৩৫ হাজার মানুষ নিহত।
২০১২ সালের ৩ জানুয়ারি, প্রথম আলো: ভারতে অন্ধ্র প্রদেশ রাজ্যে আবার বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৭ জনের মৃত্যু।
২০১২ সালের ১৬ জানুয়ারি, প্রথম আলো: পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়া ভারতে প্রতিদিন অভুক্ত থাকে ২৩ কোটি মানুষ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।
২০১২ সালের ১৭ জানুয়ারি, প্রথম আলো: পশ্চিমবঙ্গে তিন মাসে ২১ জন কৃষকের আত্মহত্যা। ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকেরা যে ঋণনিয়েছিলেন, তা পরিশোধ করতে না পেরে কয়েকজন কৃষক আত্মহত্যা করেন।
২০১২ সালের ১৮ জানুয়ারি, প্রথম আলো: দিল্লির হাইকোর্টের মন্তব্য-ইভিএমে কারসাজির সুযোগ রয়েছে।
২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি, প্রথম আলো: বোম্বে হাইকোর্টের মত শিক্ষকদের রাজনীতির সঙ্গে জড়িত হওয়া উচিত নয়।
২০১২ সালের ৬ এপ্রিল, প্রথম আলো: ভারতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোড়। ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রাথী হতে চাইলে তাঁর পেছনে অন্তত ৫০ জন সাংসদ বা বিধায়কের সমর্থন প্রয়োজন হয়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সদস্যরা। জুলাই মাসে ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হবে ভারতে। প্রতিভা দেবী সিং পাতিল ২০০৭ সালের ২৫ জুলাই দেশের ১২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
২০১২ সালের ২৫ জুন, প্রথম আলো: ভারতের হরিয়ান রাজ্যের গুরুগাওয়ের কাছে খো গ্রামে বাড়ির সামনে ৭০ ফুট গভীর গর্তে ২০-০৬-২০১২ তারিখ রাতে পড়ে যায় পাঁচ বছরের ছোট মাহি। সেদিন ছিল মাহির জন্মদিন। ৮৬ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে মাহিকে মৃত উদ্ধার।
২০১২ সালের ৩ জুলাই, দৈনিক জনকন্ঠ: ভারতে ১৪ হাজার কৃষকের আত্মহত্যা।
২০১২ সালের ১৩ জুলাই, প্রথম আলোঃ গান্ধীকে জাতির জনকের উপাধি সরকার দেয়নি।
২০১২ সালের ২৬ জুলাই, প্রথম আলো: শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণ-আমরা চতুর্থ বিশ্বযুদ্ধের মধ্যে আছি: প্রণব মুখার্জি। প্রণব বলেন, যুদ্ধের যুগ শেষ হয়ে যায়নি। আমরা চতুর্থ বিশ্বযুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধ হলো সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ। বিশ্বের যেকোনো স্থানে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।' তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী স্নায়ুযুদ্ধ। নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত এই স্নায়ুযুদ্ধের ফলে এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকা অঞ্চল গরম হয়ে উঠেছিল।' প্রণব বলেন, ভারত সন্ত্রাসবাদবিরোধী বিশ্বযুদ্ধে সামনের লাইনেই রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণে ভারত থেকে দারিদ্র ও দুর্নীিত নির্মূেলর কথা বলেন তিনি।
২০১২ সালের ১ আগস্ট, দৈনিক জনকন্ঠ: ভারতে ভয়াবহ বিদ্যুত বিপর্যয় ভোগান্তিতে ৬০ কোটি মানুষ-তিনটি গ্রিড লাইন অচল।্ ২০ রাজ্য অন্ধকারে, কয়েকশ ট্রেন আটকা।
২০১২ সালের ২ আগস্ট, প্রথম আলো: বিদ্যুৎ-বিপর্যয় কাটিয়ে উঠেছে ভারত।
২০১২ সালের ৩ আগস্ট, প্রথম আলো: ভারতে ১০ ভাগ মানুষের গড় আয় ১৭ রুপির কম। আর শহরতলিতে এদের দৈনিক গড় আয় ২৩ দশমিক ৪ রুপি। ২০১১ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ভারতের বিভিন্ন গ্রামে এনএসএস একটি সমীক্ষা চালায়।
২০১২ সালের ৩ আগস্ট, প্রথম আলো: ভারতের সবচেয়ে বেশি ধর্ষেণর ঘটনা নয়াদিল্লীতে।
২০১২ সালের ৩০ আগস্ট, প্রথম আলোঃ গুজরাট দাঙ্গা। গণহত্যার মামলায় ৩২ জন দোষী সাব্যস্ত। ভারতের গুজরাট ২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গা চলাকালে আহমেদাবাদ শহরের নারোদা পাতিয়া এলাকায় গণহত্যার ঘটনায় করা মামলায় ৩২ জনকে দোষী সাব্যস্ত করেছেন সে দেশের একটি আদালত।
২০১২ সালের ১৭ সেপ্টেম্বর, দৈনিক জনকন্ঠ: ভারতের রাষ্ট্রপতি প্রণবের হতাশা-বিশ্বের শীর্ষস্থানীয় ২শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই।
২০১২ সালের ৭ নভেম্বর, প্রথম আলো: ভারতের ৯৪ কোটি টেলিফোন আছে এরমধ্যে ৩ কোটি ৮৭ লাখ ল্যান্ড ফোন।
২০১২ সালের ১৬ ডিসেম্বর, দিল্লীর বাসে মারধর ও ৬ জন পুরুষ মিলে গণধর্ষেণর পর বাস থেকে ফেলে দিয়ে পিষে মারার চেষ্টা হয়েছিল ২৩ বছর বয়সী সেই মেডিক্যাল শিক্ষার্থীেক; ১৩ দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে যার মৃত্যু হয়।
২০১৩ সালের ১৫ জানুয়ারি, প্রথম আলো: কলকাতা প্রতিনিধি: পুণ্যার্থীেদর 'শাহীস্নানে' কুম্ভমেলা শুরু। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদে অবস্থিত ত্রিবেণীতে (গঙ্গা-যমুনা ও পৌরাণিক সরস্ততী নদীর সঙ্গমস্থল) গতকাল (১৪-০১-২০১৩ তারিখ থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। বিশ্বের সবচেয়ে বড় এই পুণ্যার্থ সমাবেশ চলবে ৫৫ দিন। প্রতি ১১ বছর ৮৬ দিন পর এই মেলা হয়। ২০০১ সালে অনুষ্ঠিত মেলায় প্রায় চার কোটি পুণ্যার্থী অংশ নিয়েছিলেন। ২০১৩ সালের ১৪ জানুয়ারি থেকে শুরু ৫৫ দিন শেষ পর্যন্ত লোক এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে ১০ কোটি মানুষ। হিন্দু পুরাণ অনুযায়ী, দেবতা ও অসুরের যুদ্ধে কয়েক ফোঁটা অমৃত এলাহাবাদ, নাসিক, উজ্জয়িন ও হরিদ্বার-এই চারটি অঞ্চলে পতিত হয়। আর এ বিশ্বাস থেকেই শত শত বছর ধরে এলাকাটিকে মহাপবিত্র বলে মনে করা হয়। প্রথম দিনই এক কোটির বেশি পুণ্যার্থী অংশ নেন 'শাহীস্নানে'।
২০১৩ সালের ১২ জুলাই, প্রথম আলো: ভারতে নতুন ব্যাংকের জন্য ২৬ আবেদন। প্রসঙ্গত, নতুন ব্যাংকের নিবন্ধন পাওয়ার জন্য আবেদনের শেষ তারিখ ছিল ১ জুলাই সোমবার। আগামী বছরের মার্চ নাগাদ আরবিআই নতুন ব্যাংকের নিবন্ধন দেবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারতে কেন্দ্রীয়ভাবে ২৬টি সরকারি ও ২২টি বেসরকারি এবং আঞ্চলিক পর্যােয় ৫৬টি গ্রামীণ ব্যাংক রয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
২০১৩ সালের ২০ জুলাই, প্রথম আলো: ভারতের নতুন প্রধান বিচারপতি হলেন পি. সত্যশিবম। দেশের ৪০তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ১৯-০৭-২০১৩ তারিখ তাঁকে শপথবাক্য পাঠ করান। নয় মাস আগে নিযুক্ত দেশের ৩৯তম প্রধান বিচারপতি বাঙালি মুসলিম আইনজ্ঞ আলতামাস কবিরের স্থলাভিষিক্ত হলেন পি. সত্যশিবম।
২০১৩ সালের ৩১ জুলাই, প্রথম আলো: অবশেষে তেলেঙ্গানাকে রাজ্যের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত। তেলেঙ্গানা হবে ভারতের ২৯তম রাজ্য। অন্ধ্র প্রদেশের বিধানসভাকে এর মতামত জানাতে বলা হয়েছে। অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদ আগামী ১০ বছর দুই রাজ্যেরই রাজধানী থাকবে।
২০১৩ সালের ২৫ আগস্ট, প্রথম আলো: ১৯৩৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরোয়ার্ড বস্নক প্রতিষ্ঠা করেন। ১৯৪৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ধরে টানা দলীয় পদে আছেন ফরোয়ার্ড বস্নকের পশ্চিমবঙ্গের রাজ্য শাখা সম্পাদক অশোক ঘোষ। তাঁর বয়স এখন ৯১ বছর। এখনো তিনি নিয়মিত সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। অশোক ঘোষের এ নজিরকে লিমকা বুক অব ওয়াল্র্ড রেকর্ডস স্বীকৃতি দিয়েছে। ২৩-০৮-২০১৩ তারিখ শুক্রবার লিমকা বুক কর্তৃপক্ষের এক চিঠিতে এ স্বীকৃতির কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৩ সালের লিমকা বুক ওয়াল্র্ড রেকর্ডেস ছবিসহ ঠাঁই পাবে অশোক ঘোষের এ সাফল্যের কথা।