১৯১০ সালের ৪ জানুয়ারি, যুক্তরাজ্যের ওয়েলসের পউয়েস কাউন্টির এ দুই বোন শতবর্ষী যমজ (১) এনা পিউ ও (২) লিলি মিলওয়ার্ড জন্মগ্রহণ করেন। গিনেস ওয়াল্র্ড রেকর্ডস কর্তৃপক্ষ সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে আখ্যা দিয়েছে তাঁদের ২০১০ সালে।

১৯১০ সালের ২ সেপ্টেম্বর, ফরাসী চিত্রশিল্পী অঁরি শোর মৃত্যু।

১৯১১ সালের ১৯ সেপ্টেম্বর, ইংল্যান্ডের কর্নওয়ালের সেন্ট কোলম্ব মাইনর গ্রামে নোবেল বিজয়ী উইলিয়াম গোন্ডিং জন্মগ্রহণ করেন। ১০ ডিসেম্বর, ১৯৮৩ সালে নোবেল পান।

১৯১১ সালের ১৩ অক্টোবর, ভারত হিতৈষী ভগিনী নিবেদিতা (মার্গােরট এলিজাবেথ (নাবল)-এর মৃত্যু।

১৯১১ সালের ২ নভেম্বর, গ্রীসের ইরাকলিওন শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক অডিসিয়াস এলাইটস জন্মগ্রহণ করেন। ১০ ডিসেম্বর, ১৯৭৯ সালে নোবেল পান।

১৯১২ সালের ৪ জানুয়ারি, ফসারি এ দুই বোন আটানব্বই বছর বয়সী যমজ (১) রেমঁদে ও (২) লুসিয়েনা ওয়াতেলেদ জন্মগ্রহণ করেন। গিনেস ওয়াল্র্ড রেকর্ডস কর্তৃপক্ষ যমজ বোন রেমঁদে ও (২) লুসিয়েনা ওয়াতেলেদকে তাঁদের বর্তমান বয়স ৯৮ বছর।

১৯১২ সালের ২৭ ফেব্রুয়ারি, ইংরেজ ঔপন্যাসিক ও কবি লরেন্স ডারেলের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯১২ সালের ২৮ মে, অস্ট্রেলিয়া-লন্ডনে নোবেল বিজয়ী সাহিত্যিক প্যাট্রিক হোয়াইট জন্মগ্রহণ করেন, মৃত্যু-৩০-০৯-১৯৯০ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৭৩ সালে নোবেল পান।

১৯১২ সালে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জেমস ক্যালাহানের জন্ম, মৃত্যু-২৬-০৩-২০০৫।

১৯১২ সালের ২৩ জুন, লন্ডনে কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক অ্যালান টিউরিং-এর জন্ম, মৃত্যু-০৭-০৬-১৯৫৪ তারিখ মাত্র ৪২ বছর বয়সে সায়ানাইডমিশ্রিত আপেল খেয়ে মারা যান। তবে তিনি কম্পিউটার বিজ্ঞানকে বিভিন্নভাবে সমৃদ্ধ করে গেছেন। তাঁর প্রাজ্ঞ পর্যেবক্ষণ, গবেষণা ও আবিস্কার সভ্যতা ও মানুষের চলার পথকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এবং আজও করে চলেছে।

১৯১২ সালের ১৭ জুলাই, ফরাসী গণিতজ্ঞ ও পদার্থিবদ ঝুল অঁরি পোয়েকারের মৃত্যু।

১৯১৩ সালের ১৮ মার্চ, গ্রীসের রাজা প্রথম জর্জ আততায়ীর হাতে নিহত হন।

১৯১৩ সালের ১০ অক্টোবর, জার্মেনর বার্লিন শহরে যুদ্ধাপরাধী এরিখ প্রিয়েবকের জন্ম, মৃত্যু-১১-১০-২০১৩ তারিখ। ১১ অক্টোবর এই জার্মান যুদ্ধাপরাধী এক শ বছর বয়সে মারা যাওয়ার পর আট দিন ধরে তাঁকে সমাহিত করা নিয়ে টানাহেঁচড়া চলে। প্রিয়েবকের অন্তিম ইচ্ছা ছিল আর্জেিন্টনা বা জন্মস্থান বার্লিেনর কাছে হেনিংসডর্ফে সমাহিত হওয়া। কিন্তু বেউই তাঁকে গ্রহণ করতে রাজি হয়নি। ১৯৩৬ সালে হিটলারের ঘৃণিত গোয়েন্দা বাহিনী গেস্টাপোর হয়ে কাজ করতে ইতালিতে যান। এক পর্যােয় ফ্যাসিস্ট ইতালির পুলিশের কমান্ডার হিসেবে কাজ শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৪ সালের ২৪ মার্চ রোমের একটি গুহায় ৩৩৫ জন ইতালীয়কে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিজয়ী মিত্রবাহিনীর সহযোগী ব্রিটিশ বাহিনীর হাতে প্রায় তিন বছর ইতালির রিমিনিতে বন্দী থাকেন এরিখ প্রিয়েবকে। ১৯৪৮ সালে অটো পাপে নামের অন্য দেশের নাগরিক পরিচয়ে মিথ্যা ভ্রমণ দলিল নিয়ে আর্জেিন্টনায় পালিয়ে যান। আর্জেিন্টনাতে ১৯৯৩ সালে আসল পরিচয় প্রকাশিত হয়ে পড়লে সে দেশের সরকার তাঁকে গৃহবন্দী করেন। ১৯৯৫ সালে ইতালির অনুরোধে প্রিয়েবকেকে সে দেশে পাঠানো হয়। রোমের একটি সামরিক আদালত ১৯৯৬ সালে ৮৩ বছর বয়সের এই যুদ্ধাপরাধীকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।

১৯১৩ সালের ১৩ এপ্রিল, নোবেল বিজয়ী (১৯৯৫) আইরিশ সাহিত্যিক শেমার্স হিলের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯১৩ সালের ১০ অক্টোবর, ফ্রান্স-আফ্রিকার মাদাগাস্কার দ্বীপের শহরে ক্লদে সাইমন জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই। ১০ ডিসেম্বর, ১৯৮৫ সালে নোবেল পান।

১৯১৩ সালের ২২ অক্টোবর, হাঙ্গেরির বুদাপেস্টে রবার্ট ক্যাপারের জন্ম, মৃত্যু-২৫-০৫-১৯৫৪ তারিখ। সর্বকালের সেরা ১০ সাংবাদিকের মধ্যে একজন তিনি।

১৯১৩ সালে ব্রিটিশ পাখিবিশেষজ্ঞ হগ ইলিওটের জন্ম, মৃত্যু-১৯৮৯ সালে।

১৯১৩ সালে ফরাসি সাহিত্যিক আলবেয়ার কামুর জন্ম, মৃত্যু-১৯৬০ সালে।

১৯১৩ সালের ১৮ ডিসেম্বর, জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ডটের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯১৪ সালের ১৫ জুন, রোমানিয়ায় (বিশ্ব সেরা ১০ কার্টুিনস্টের একজন) সউল স্টেইনবাগের জন্ম, মৃত্যু-১২-০৫-১৯৯৯ তারিখ।

১৯১৪ সালের ৭ সেপ্টেম্বর, আইওয়ার অন্তর্গত মাউন্ট প্লেজান্টে জন্মগ্রহণ করেন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী জেমস এ ভ্যান অ্যালেন, মৃত্যু-২০০৬ সালে।

১৯১৪ সালের ৫ ডিসেম্বর, নাৎসি জার্মািনর রকেট বিশেষজ্ঞ ভাল্টার হাউসারমনের জন্ম, মৃত্যু-০৮-১২-২০১০ তারিখ, তিনি বার্ধক্যজনিত কারণে যুক্তরাষ্ট্রের আলাবামার হান্টভিল হাসপাতালে মারা গেছেন।

১৯১৫ সালের ১ অক্টোবর, লন্ডনে ব্রিটিশ অভিনেতা স্যার নরম্যান ইউসডম আরের জন্ম, মৃত্যু-০৪-১০-২০১০ তারিখ।

১৯১৫ সালের ৯ নভেম্বর, হাঙ্গেরিতে (বিশ্ব সেরা ১০ কার্টুিনস্টের একজন) আঁদ্রে ফাঁসেয়ার-এর জন্ম, মৃত্যু-১১-০৪-২০০৫ তারিখ।

১৯১৬ সালের ১১ মে, স্পেনের পাদ্রোন শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক কামীলা হোসি সেলার জন্ম। ১০ ডিসেম্বর, ১৯৮৯ সালে নোবেল পান।

১৯১৬ সালে বিশ্বখ্যাত ডিএনএ বিজ্ঞানী প্রফেসর উইলকিনসের জন্ম, মৃত্যু-০৮-১০-২০০৪ তারিখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮-বছর। উইলকিনস আমৃত্যু লন্ডনের কিংস কলেজে অধ্যাপনা করছেন।

১৯১৬ সালের ২৪ নভেম্বর, সাব মেশিনগানের উদ্ভাবক স্যার স্টিভেন্স ম্যাক্সিমের মৃত্যু।

১৯১৬ সালে ভারতীয় বংশোদ্ভূত পপ সংগীতের বিখ্যাত দল বিটলসের আধ্যাত্মিক গুরু মহাঋষি মহেশ যোগীর জন্ম, মৃত্যু-নেদারল্যান্ডসের ভোদরপ গ্রামে ০৬-০২-২০০৮ তারিখ।

১৯১৭ সালে মিসরে ইহুদি পিতা-মাতার ঘরে ব্রিটেনের প্রখ্যাত ইতিহাসবেত্তা এরিক হবসবমের জন্ম, ৯৫(পঁচানব্বই) বছর বয়সে লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে ০১-১০-২০১২ তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯১৭ সালে জার্মািনর বার্লিেন অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রামী স্টিফেল হেসেলের জন্ম, মৃত্যু-২০১৩ সালে। ১৯৩৭ সালে ফ্রান্সের নাগরিত্ব পান তিনি।

১৯১৭ সালের ২১ ডিসেম্বর, জার্মািনর কোলন শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক হাইনরিখ থিওডর বোয়েলের জন্ম। ১০ ডিসেম্বর, ১৯৭২ সালে নোবেল পান।

১৯১৮ সালের ২৬ জানুয়ারি, রুমানীয় নেতা নিকালোই চসেস্কুর জন্ম, মৃত্যু-১৯৯২ সালে।

১৯১৮ সালের ১১ ডিসেম্বর, রাশিয়ার ককেসাসের কিসলোভোদস্ক শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক আলেকসান্দর সলঝেনিৎসিনের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৮ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৭০ সালে নোবেল পান।

১৯১৮ সালের ২১ ডিসেম্বর, অস্টিয়ার প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব কুর্টওয়েল্ডহেইনের জন্ম, মৃত্যু-১৪-০৬-২০০৭ তারিখ। তিনি ১৯৭২-৮২ সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন।

১৯১৮ সালে সারে এবং ইংল্যান্ডের যশস্বী ক্রিকেটার স্যার অ্যালেক বেডসাপরের জন্ম, মৃত্যু-০৪-০৪-২০১০ তারিখ।

১৯১৮ সালে ইংল্যান্ডের রাজকীয় গোলন্দাজ বাহিনীতে মূলত গানার হিসেবে (ছয়বার মৃত্যু থেকে ফিরে আসা) সৈনিক গাসের জন্ম। ১৯৪২ সালে তাঁর রেজিমেন্টের পোস্টিং হয় সিঙ্গাপুরে।

১৯১৯ সালের ১৫ জানুয়ারি, জার্মান কম্যুনিষ্ট নেতা কার্ল লিয়েব ও রোজা লুক্সেমবার্গ প্রতিবিপ্লবীদের হাতে নিহত হন।

১৯১৯ সালের ২২ অক্টোবর, তৎকালীন কেরমানশাহে (বর্তমান ইরান)-এ একটি ব্রিটিশ পরিবারে সাহিত্যে নোবেল বিজয়ী যুক্তরাজ্যের ঔপন্যাসিক ডরিস মে টেলর ওরফে ডরিস লেসিংয়ের জন্ম। ডরিস লেসিং ১১তম নারী হিসেবে সাহিত্যে ২০০৭ সালের ১০ ডিসেম্বর, নোবেল পান।

১৯১৯ সালে প্রখ্যাত পর্তুগীজ কবি সোফিয়া ডি মেলোর দ্বিতীয় প্রধান শহর অপটোের্ত জন্মগ্রহন এবং মৃত্যু-২০০৩ সালে ৮৪ বছর বয়সে।

১৯২০ ১ জানুয়ারি, ভিয়েনায় ইউরোপের প্রথম কমপিউটার মে ব্রিজের নির্মাতা ও ইউরোপে কমপিউটারের পথিকৃৎ হেইঞ্জ জেমানেক-এর জন্ম, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মৃত্যু-১৬-০৭-২০১৪ তারিখ। ২০১৩ সালে গুগল তাঁকে আধুনিক কমপিউটারের জনকদের একজন হিসেবে স্বীকৃতি দেয়।

১৯২০ সালের ২০ জানুয়ারি, ইতালির রিমিনিতে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার ও বরেণ্য নির্মাতা ফেদেরিকো ফেলিনির জন্ম, মৃত্যুবরণ ৩১ অক্টোবর, ১৯৯৩ সালে ইতালির রাজধানী রোমে।

১৯২০ সালের ৩ মার্চ, ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে (বিশ্ব সেরা ১০ কার্টুিনস্টের একজন) শার্লের জন্ম।

১৯২০ সালে জার্মািনতে কার্ল আলব্রেচটের জন্ম। ৩১-১২-২০১২ তারিখ তাঁর সম্পদের পরিমাণ ২ হাজার ৫৪০ কোটি ডলার।

১৯২০ সালের ১৮ মে, পোলান্ডের ক্রাকো শহরের কাছে পোপ জন পলের জন্ম, মৃত্যু-০২-০৪-২০০৫ তারিখ ভ্যাটিকানে। ২৬৪তম পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর এ প্রশ্নটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। রোমান ক্যাথলিক গীর্জার ৪৫৫ বছরের ইতিহাসে পোপ পলই ছিলেন ইতালীর বাইরের লোক। পোপ হিসেবে তিনি ২৭ বছর দায়িত্ব পালন করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। পোপের শেষ কথা ছিল 'আমেন' কমিউনিজমের পতনে তার ছিল সর্বািধক অবদান।

১৯২০ সালে ইতালিতে আন্তর্জািতক অলিম্পক কমিটির (আইওসি) সাবেক প্রধান হুয়ান আন্তোনিও সামারাঞ্চের জন্ম, বার্সেেলানার কুইরন হাসপাতালে মৃত্যু-২১-০৪-২০১০ তারিখ।

১৯২০ সালে রুশ বিজ্ঞানকাহিনী লেখক আইজ্যাক আসিমভের জন্ম, মৃত্যু-১৯৯২ সালে।

১৯২০ সালে ব্রিটিশ ঘোড়দৌড় ও লেখক ডিক ফ্রান্সিসের জন্ম, মৃত্যু-১৫-০২-২০১০ তাং।

১৯২২ সালের জানুয়ারি, ব্রিটিশ জ্যাজ শিল্পী হামফ্রে লিটেলটনের জন্ম, মৃত্যু-২৬-০৪-২০০৮ তারিখ।

১৯২২ সালের ১২ জুন, ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের জন্ম।

১৯২২ সালের ১৮ আগষ্ট, ইংরেজ প্রকৃতিবিদ ও লেখক উইলিয়াম হেনরি হাডসনের মত্যু।

১৯২২ সালের ১৬ নভেম্বর, পর্তুগালের আযিনহাগা শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক জোসে সারামাগো জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৯-০৬-২০১০ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৯৮ সালে নোবেল পান।

১৯২২ সালের ২৪ নভেম্বর, লেখক চিল্ডার্স মৃত্যুবরণ করেন।

১৯২২ সালে সুইডিস ফুটবল কিংবদন্তি নিলস লিডহমের জন্ম, মৃত্যু-০৬-১১-২০০৭ তারিখ।

১৯২২ সালে পোল্যান্ডে নোবেল বিজয়ী সাহিত্যিক ভিসলাভা সঝিমবোরস্কা জন্মগ্রহণ করেন। ১০ ডিসেম্বর, ১৯৯৬ সালে নোবেল পান।

১৯২৩ সালের ৯ জানুয়ারি, বিখ্যাত বৃটিশ ছোটগল্প লেখিকা ক্যাথারিনম্যান্স ফিল্ডের মৃত্যু।

১৯২৩ সালের ২২ মার্চ, ফ্রান্সের স্টার্মবুর্গ শহরে জগদ্বিখ্যাত ফরাসি 'মাস্টার অব মাইম' শিল্পী মার্সেল মার্সোর (যাঁর প্রকৃত নাম ছিল মার্সেল ম্যাঙ্গেল) জন্ম, মৃত্যু-২২-০৯-২০০৭ তারিখ, এ মহান শিল্পীর জীবনাবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্সো প্যারিসে 'স্কুল অব ড্রামটিক আর্টস'-এর পাঠ সমাপন করেন।

১৯২৩ সালের ২৯ আগষ্ট, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অস্কারজয়ী গান্ধী চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর জন্ম। গান্ধী চলচ্চিত্রটি ১৯৮৩ সালে আটটি ক্যাটাগরিতে অস্কার জেতে। রিচার্ড অ্যাটেনবরো অসুস্থ হাসপাতালে ভর্তি। 'গান্ধী'র স্রষ্টা মারা গেছেন ২৪-০৮-২০১৪ তারিখ।

১৯২৩ সালে পোল্যান্ডের কবি ভিসওয়াভা শিম্বোরস্কার জন্ম, মৃত্যু-২০১২ সালে।

১৯২৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত তুর্কেমনিস্তানে প্রখ্যাত মানবাধিকারকর্মী ইয়েলেনা বোনার জন্ম, মারা গেছেন ১৯-০৬-২০১১ তারিখ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে। তিনি নোবেল বিজয়ী পদার্থিবদ প্রয়াত আন্দ্রেই শাখারভের স্ত্রী।

১৯২৪ সালের ১২ সেপ্টেম্বর, আমিলকার কাব্রারেল জন্ম, মৃত্যু-২০-০১-১৯৭৩ তারিখ।

১৯২৪ সালের ১১ অক্টোবর, কথাশিল্পী আনাতোল ফ্রাঁসের মৃত্যু।

১৯২৪ সালের ৭ ডিসেম্বর, বর্তমান ক্রোয়েশিয়ায় মার্শাল টিটোর স্ত্রী যোভাঙ্কা ব্রোজ-এর জন্ম, বেলগ্রেডে মৃত্যু-২০-১০-২০১৩ তারিখ। তিনি ১৭ বছর বয়সে কমিউনিস্ট পার্টিেত যোগ দেন। সাবেক যুগোস্স্নাভিয়ার কমিউনিস্ট নেতা মার্শাল যোশেপ ব্রোজ টিটো ১৯৮০ সালে মারা যান।

১৯২৫ সালে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের একটি শ্রমজীবী পরিবারে টেস্টটিউব শিশুর জনক হিসেবে পরিচিতি ব্রিটিশ বিজ্ঞানী স্যার রবার্ট এডওয়ার্ড-এর জন্ম, মৃত্যু-দীর্ঘিদন অসুখে ভোগার পর গত বুধবার ১০-০৪-২০১৩ তারিখ তিনি ঘুমের মধ্যে মারা যান। ১৯৭৮ সালের ২৫ জুলাই, পৃথিবীর মুখ দেখে বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউন। তাঁর এ সফলতায় বিশ্বের লাখ লাখ বন্ধ্যা দম্পতি আইডিএফ প্রযুক্তির মাধ্যমে সন্তান লাভ করছে। এই অবদানের জন্য ২০১০ সালে বিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি। এই গবেষণায় তাঁর সহযোগী ছিলেন প্যাট্রিক স্টেপটোয়ে।

১৯২৫ সালের ১৩ অক্টোবর, লৌহমানবী হিসেবে পরিচিত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গােরট থ্যাচারের জন্ম, মৃত্যু-স্টোকে ০৮-০৪-২০১৩ তারিখ।

১৯২৫ সালের ১৯ অক্টোবর, তিরানার উত্তর-পশ্চিমের স্কোদের এলাকায় আলবেনিয়ার কমিউনিষ্ট নেতা রমিজ আলিয়ার জন্ম।

১৯২৫ সালের ২২ অক্টোবর, যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারে ব্রিটিশ গবেষক হিউ ব্রামারের জন্ম। ভালোবাসি বাংলাদেশ। ১৯৫১ সাল থেকে ১৯৬১ সালের আগষ্ট পর্যন্ত ঘানাতে যখন কাজ করতেন, ব্যক্তিগত গাড়িতে করে সবখানেই যেতে পারতেন। ১৯৬১ সালের সেপ্টেম্বরে প্রথম এই দেশে এসেছিলেন-তখন তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার(এফএও) কর্মকর্তা। পুর্ব পাকিস্তানে আসার পূর্বে ঘানায় কাজ করতেন। মাটি নিয়ে গবেষণা করতেন। ব্রামারের ই-মেইল আমাদের ফিরিয়ে নিয়ে যায় ৫৪ বছর আগের দিনগুলোয়। 'আফ্রিকায় ১০ বছর কাটানোর পর পূর্ব পাকিস্তানে এসে বেশ ধাক্কাই খেয়েছিলাম। লাহোর থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে কেবল পানিই দেখতে পেলাম। ভাবলাম, আমার মাটি গবেষণার অভিজ্ঞতা তিক্তই হতে যাচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকল্প শুরু হতে দেরি হচ্ছিল। তবে বসে থাকেননি ব্রামার। তৎকালীন পূর্ব পাকিস্তান পানি উন্নয়ন কর্তৃপক্ষের মাটি জরিপকারীদের সঙ্গে কাজ শুরু করেন। যাতায়াতব্যবস্থা উন্নত নাহওয়ায় শুরুর দিনগুলোয় বেশ সমস্যায় পড়তে হয়েছিল। ঘানাতে যখন কাজ করতেন, ব্যক্তিগত গাড়িতে করে সবখানেই যেতে পারতেন।

১৯২৫ সালের ২৮ ডিসেম্বর, বিখ্যাত রুশ কবি সেগেয়সেনিনের মৃত্যু।

১৯২৬ সালের ২১ ফেব্রুয়ারি, নোবেল জয়ী বিখ্যাত ডাচ পদার্থিবদ কামারলিং অনেসের মৃত্যু।

১৯২৬ সালের ২১ এপ্রিল, ইংল্যান্ডের রানী ১৭ ব্রাটন স্ট্রিটে দ্বিতীয় এলিজাবেথের জন্ম। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি, থেকে এখনো অভিষেক ২ জুন, ১৯৫৩ সালে এবং কমনওয়েলস্থ ৫৪ সদ্যেসের ১৬টির রানী তিনি দ্বিতীয় এলিজাবেথ।

১৯২৬ সালের ১২ জুলাই, ইংরেজ পুরাতাত্তিক পায়টুড বেল-এর মৃত্যুূ।

১৯২৬ সালের অক্টোবর মাসে, সোভিয়েত ইউনিয়নের সাবেক শাসক যোসেফ স্টালিনের একমাত্র মেয়ে সভেতলানা অ্যালিলুয়েভার (লানা পিটার্স নামেও পরিচিত) জন্ম, মৃত্যু-২২-১১-২০১১ তারিখ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কোলন ক্যানসারে ভুগে। ১৯৬৭ সালে লানা পিটার্স দেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র তখন এ ঘটনাকে তাদের জন্য বিজয় বলে প্রচারণা চালায়।

১৯২৬ সালের ২০ নভেম্বর, রাশিয়ার কিংবদন্তী ব্যালে নৃত্যশিল্পী মায়া পিস্নসেটস্কায়ারের জন্ম।

১৯২৬ সালে ইতালিতে নোবেল বিজযী সাহিত্যিক দাড়িও-ফো জন্মগ্রহণ করেন। ১০ ডিসেম্বর, ১৯৯৭ সালে নোবেল পান।

১৯২৬ সালে ফরাসি দার্শিনক মিশেল ফুকোর জন্ম, মৃত্যু-১৯৮৪ সালে।

১৯২৬ সালে স্পেনের ডাচেস অব আলবার তাঁর পূর্ণ নাম মারিয়া ডেল রোজারিও কায়েতানা আলফনসা ভিক্টোরিয়া ইউজিনিয়া ফ্রান্সিসকা ফিতজ-জেমস স্টুয়ার্ট ডি সিলভার জন্ম। তাঁর তৃতীয় বিয়ে হয় সরকারি কর্মকর্তা আলফনসো ডিয়েজ কারাবান্তেস-এর সাথে। কারাবান্তেস তাঁর চেয়ে ২৪ বছরের ছোট। তিনি ৪৭০ কোটি ডলারের মালিক।