১৯৩২ সালের ১০ নভেম্বর, ঝিনাইদহ জেলার সদর উপজেলার আহসাননগর গ্রামের বাসিন্দা হরিপদ কাপালীর জন্ম। তিনি ১৯৯৭ সালে আবিস্কার করেন হরিধান।

১৯৩২ সালের ১৩ নভেম্বর, রাজবাড়ী জেলার পাংশা থানার রতনদিয়া গ্রামে বিপস্নবী শিল্পী রশিদ চৌধুরীর জন্ম, মরণব্যাধি ক্যান্সারে ১২-১২-১৯৮৬ তারিখ মৃত্যুবরণ করেন। (ইয়াহিয়া সরকারের ১৯৭১ সালের ১৪ আগষ্ট স্বর্ণপদকসহ স্বীকৃতি প্রত্যাখ্যানকারী আন্তর্জািতক খ্যাত শিল্পী রশিদ চৌধুরী)।

১৯৩২ সালের ২০ নভেম্বর, অনন্য শিশুসাহিত্যিক হাজেরা নজরুলের জন্ম। তিনি ১৯৫৩ সালে শিশুসাহিত্যিক হিসেবে সাহিত্য জগতে প্রবেশ করেন এবং পাঁচ দশক ধরে বাংলা সাহিত্যির বিভিন্ন অঙ্গনে গল্প, কবিতা, উপনাস, শিশুসাহিত্যিক এবং টিভি নাটকে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

১৯৩২ সালে মালয়েশিয়ার আলেক্সান্দ্রার কম্পোবারো গ্রামে আনার জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুর আক্রমণে ছারখার হয়ে যায় কম্পোবারো নামের মালয়ের ছোট এক গ্রাম। সে গ্রামের ৭ বছরের ছেলে আনা একটি সামরিক বহরের গাড়ির নিচে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মিত্রবাহিনীর ট্রাক চালক হিসেবে কর্মরত আবদুল লতিফের জিম্মায় দেয়া হয় আনাকে। ১৯৩৯ সালে আনার দায়িত্ব নিয়েছিলেন আবদুল লতিফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মালয়ের বিভিন্ন জায়গায় কাটিয়ে, ১৯৪৬ সালে আবদুল লতিফ আনাকে নিয়ে তৎকালীন পূর্ব বাংলার আসামের সিলেটের পৈত্রিক ভিটায় এসে বসবাস শুরু করেন। এখনকার সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামে এসে তাঁর নতুন পরিচয় হয় শাহাদাত হোসেন আনা। তারপর প্রায় ৭৩ বছর আগে তার মা-বাবার সাথে দেখা না হওয়া এবং ১৯৪৬ সালের ২২ জুলাই মালয় থেকে আবদুল লতিফ একটি জাহাজে করে আনাকে সঙ্গে নিয়ে আসেন বা ৬৬ বছর পার হয়ে গেছে ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে। আনার বাড়ি ছিল মালয়ের আলেক্সান্দ্রা এলাকায় কম্পোবারো নামের ছোট এক গ্রাম। মালয়ের আলেক্সান্দ্রা এলাকাটি বর্তমানে সিঙ্গাপুরের অধীনে। মালয়েশিয়া বা সিঙ্গাপুর রেডক্রস তার আত্মীয়স্বজনের খোঁজ দিতে পারেনি। সিলেটের এক মেয়েকে ভালবেসে বিয়ে করে এবং ৮ সন্তানের পিতা শাহাদাত হোসেন আনা। তার দুই ছেলে ও ছয় মেয়ে আছে। সে এখনো স্বপ্ন দেখে তার দেশ মালয়েশিয়ায় একবারের জন্য যেতে। ব্রিটিশ গেল, পাকিস্তান গেল এবং বাংলাদেশের একচল্লিশ বছর চলে গেল তবুও নিজের দেশে যেতে পারেনি (১২-১০-২০১২ তারিখ)।

১৯৩২ সালের ১ ডিসেম্বর, ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিরা গ্রামে বায়ান্নর ভাষা সংগ্রামী শামসুল হুদার জন্ম।

১৯৩২ সালের ১৫ ডিসেম্বর, নবাবগঞ্জের গোহালবাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের জন্ম।

১৯৩২ সালে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও কৌতক অভিনেতা হাশমতের জন্ম, মৃত্যু- ১০-১১-২০০৩ তারিখ।

১৯৩৩ সালের ১ জানুয়ারি, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বায়ান্নার ভাষা সংগ্রামী ড. জসীম উদ্দিন আহমদের জন্ম।

১৯৩৩ সালের ২৪ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মায়ারামপুর গ্রামে মোঃ আফতাব উদ্দীনের জন্ম।

১৯৩৩ সালে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাংসদ এম. কে. আনোয়ারের জন্ম।

১৯৩৩ সালে নরসিংদী জেলার বেলাব উপজেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শহীদ গিয়াসউদ্দিন আহমদের জন্ম, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানীদের হাতে শহীদ হন।

১৯৩৩ সালের ২৮ জানুয়ারি, পশ্চিমবাংলার বর্ধমানে প্রবীণ অভিনেতা বেবী জামানের জন্ম, মৃত্যু-২৫-০১-২০১৩ তারিখ বেলা ১টা ৪৫ মিনিটে।

১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি, মানিকগঞ্জ জেলার ঘিওরের পাচুরিয়ায় বিএনপির মহাসচিব এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের জন্ম, মৃত্যু-১৬-০৩-২০১১ তারিখ বেলা আড়াইটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ১৯৫৭ সালে রাজনৈতিক জীবন শুরু এবং ১৯৭০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭৮ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে অর্থনীতিতে এম. এ. ও একই বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেটের এম. সি. কলেজে শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেন এবং শেষ করেন ওকালতি ও রাজনীতি দিয়ে।

১৯৩৩ সালের ১ মার্চ, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার খাসহাওলা গ্রামে শিক্ষকনেতা অধ্যাপক ড. ম. আখতারুজ্জামানের জন্ম, বারডেম হাসপাতালে মৃত্যু-০২-১২-২০১০ তারিখ

১৯৩৩ সালের ১৬ মার্চ, কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ভাওয়াল মনোহারীয়া গ্রামে সাংবাদিকতা, সংগীত ও সংস্কৃতি জগতের পুরোধা ব্যকিত্ব ওয়াহিদুল হকের জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৭ তারিখ।

১৯৩৩ সালের ২৯ মার্চ, অবিভক্ত বাংলার মালদহে মাতুলালয়ে কবি কায়সুল হক জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৩-০২-২০১৬ তারিখ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর বাবার নাম দবিরউদ্দিন আহমদ ও মা জিন্নাতুননেসা। তাঁর পৈত্রিক নিবাস রংপুরে।

১৯৩৩ সালের ৩১ মার্চ, ফেনী জেলায় শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯৩৩ সালের ৪ এপ্রিল, ঢাকায় বাঙালীর সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামের পুরোধা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অধ্যাপক সানজীদা খাতুনের জন্ম।

১৯৩৩ সালের ৭ এপ্রিল, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড এলাকার বাড়িতে কবি শামসুর রাহমানের স্ত্রী মিসেস জোহরা রাহমানের জন্ম, মৃত্যু-২৫-১১-২০১১ তারিখ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

১৯৩৩ সালের ১১ এপ্রিল, গাইবান্দা জেলায় আলোকচিত্রী বিজন সরকারের জন্ম, মৃত্যু-২৯-১২-২০১২ তারিখ।

১৯৩৩ সালের ৪ মে, ময়মনসিংহ শহরের মাতুলালয়ে বিশিষ্ট কথাশিল্পী, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক রাবেয়া সিরাজের জন্ম, মৃত্যু-২৫-১১-২০১৩ তারিখ। রাবেয় সিরাজের উল্লেখযোগ্য ছোটগল্প সংকলন হেমন্তের পরে।

১৯৩৩ সালের ২১ জুন, সাবেক পাকিস্তান ন্যাশনাল এ্যাসেম্বলির স্পীকার মরহুম জাস্টিস আবদুল জব্বার খানের কর্মস্থলে মুন্সীগঞ্জে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক খানের জন্ম, মৃত্যু-১৬-০৫-২০১৬ তারিখ সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে।

১৯৩৩ সালে বরিশালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিজ্ঞানী অধ্যাপক ড. এ. এম. হারুণ অর রশীদের জন্ম।

১৯৩৩ সালে, নানাবাড়ি রংপুরের ডোমারে সাবেক প্রধান বিচারপতি ও ব্যারিস্টার মোস্তফা কামালের জন্ম, মারা গেছেন-রবিবার দিনগত রাত তিনটার দিকে ০৫-০১-২০১৫ তারিখ। তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৫৯ সালে বিলেত থেকে ব্যারিস্টার হয়ে ফেরেন।

১৯৩৩ সালে জন্ম হলেও ম্যাট্রিকের সময় জন্ম-তারিখ দেয়া হয় ১ জানুয়ারি, ১৯৩৬ সাল সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ মাহফুজউল্লাহর।

১৯৩৩ সালের ৩ জুলাই, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডাঙ্গা গ্রামে বাংলাদেশের তথ্য প্রযুক্তির পথ প্রদর্শক ফ্লোরা লিমিটেডের কর্ণধার জনাব মোঃ নুরুল ইসলামের জন্ম, মৃত্যু-০১-০১-২০১৩ তারিখ সকাল আনুমানিক ১১-৪০ মিনিট।

১৯৩৩ সালের ১১ আগষ্ট, শহীদ বুদ্দিজীবী অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদের জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৭১ তারিখ।

১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার টানপাড়া গ্রামে বাশীঁ বাদক কাঞ্চন মিয়ার জন্ম

১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় কন্ঠশিল্পী সিন্ধুরাণী ধরের (মনসা দেবী) জন্ম।

১৯৩৩ সালের ১৩ ডিসেম্বর, উঃ ক্য জ সাইন চৌধুরী এবং হাং সাওয়াং প্রু ঘরে বান্দরবনের বোমাং বাড়িতে ক্য সাইন প্রু চৌধুরী (কে.এস.প্রু.) জন্মগ্রহণ করেন, নতুন বোমাং রাজা কে.এস. প্রু চৌধুরীর মৃত্যু-০৬-০২-২০১৩ তারিখ।

১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর, বরিশাল জেলার মুলাদি থানার পাতারচর গ্রামের ফকিরবাড়িতে শহীদ আলতাফ মাহমুদের জন্ম, মৃত্যু-৩০-০৮-১৯৭১ তারিখ পাকবাহিনীর হাতে। আমরা কি ভুলিতে পারি...।

১৯৩৩ সালের ২৫ ডিসেম্বর, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে বিশিষ্ট কলাম লেখক মতলব আনামের জন্ম, মৃত্যু-০৭-০৭-২০১০ তারিখ।

১৯৩৩ সালে কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর গ্রামে লালনগীতির শিল্পী মকসেদ আলী সাঁইের জন্ম, হরিশঙ্করপুর গ্রামের পৈত্রিক বাড়িতে হঠাৎ মৃত্যু-১৭-০৬-১৯৮১ তারিখ।

১৯৩৪ সালের ১ জানুয়ারি, যশোর শহরলগ্ন খড়কীর পীর বংশে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেনের জন্ম, মৃত্যু-০৪-০২-২০০৭ তারিখ।

১৯৩৪ সালে নোয়াখালীতে বিবিসির সাংবাদিক সিরাজুর রহমানের জন্ম, লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে ০১-০৬-২০১৫ তারিখ সোমবার স্থানীয় সময় ১১টায় তিনি ইন্তেকাল করেন। কলকাতায় লেখাপড়া শেষে দৈনিক আজাদ ও দৈনিক নবযুগ সাংবাদিকতার মধ্য দিয়ে দীর্ঘ সাংবাদিক জীবনের সূচনা। তিনি ১৯৬০ সালে বিবিসি ওয়াল্র্ড সার্ভিেস যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বিবিসির বাংলা রেডিও অনুষ্ঠানে অবদান রাখার জন্য সিরাজুর রহমান বাংলাদেশের জনগণের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি, সিলেটে ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, লেখক-গবেষক, কৃতি শিক্ষার্থী, সাবেক সচিব ও মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জন্ম।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি, বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের জন্ম, মৃত্যু-২৪-০৬-২০১৩ তারিখ ঢাকার এ্যাপোলো হাসপাতালে।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি, সিলেটে চলচ্ছিত্রের শক্তিমান অভিনেতা, নায়ক, ভিলেন ও সময়ের জনপ্রিয় একজন অভিনেতা হিসেবে খলিল উল্ল্যাহ খান ওরফে খলিলের জন্ম, মৃত্যু-০৭-১২-২০১৪ তারিখ বেলা ১১টায়।

১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে কবি আবু জাফর ওবায়দুল্লাহর জন্ম, মৃত্যু-১৯-০৩-২০০১ তারিখ।

১৯৩৪ সালের ১৭ ফেব্রুয়ারি, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ভূঁইয়াপাড়া গ্রামের ভূঁইয়াবাড়িতে জনমুক্তি পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি নাজমূল হোসেন ভূঁইয়া ওরফে মাহফূজ ভূঁইয়ার জন্ম, ১০-০২-২০১৩ তারিখ সন্ধ্যা ৭টার সময় মারা গেছেন ঢাকার ধানমন্ডিতে।

১৯৩৪ সালের ২০ এপ্রিল, কুমিল্লা জেলার লাকসাম থানার লৎসর গ্রামে কবি ও সাহিত্যিক আবুল খায়ের মুসলেহউদ্দিনের জন্ম, মৃত্যু-২০-০৯-২০০২ তারিখ। তাঁর বইয়ের সংখ্যা ১০০টি।

১৯৩৪ সালের ৩০ এপ্রিল, যশোর জেলার কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী এ. এস. এইচ. কে. সাদেক জন্মগ্রহণ করেন এবং মৃত্যু-০৯-০৯-২০০৭ তারিখ। কেশবপুরের এই কৃতী সন্তান যশোর জেলার প্রথম বাঙ্গালী সিএসপি অফিসার ছিলেন।

১৯৩৪ সালের ২৬ জুন, সাংবাদিক কামাল লোহানীর জন্ম।

১৯৩৪ সালের ৩১ জুলাই, সুনামগঞ্জ শহরের আরপিননগরে ওস্তাদ মোহাম্মদ আবদুল লতিফের জন্ম। ১৯৬৪ সালে সিলেট বেতারের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তিনি। হাসান রাজার ৬০ থেকে ৭০টি গানে সুর দিয়েছেন এবং ২০০৭ সালে তাঁর লেখা ২০০ গানের একটি সংকলন বের হয়েছে লতিফগীতি নামে।

১৯৩৪ সালের ১১ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে বিশিষ্ট সাংবাদিক, টিভি ব্যক্তিত্ব ও কলামিষ্ট শফিক রেহমানের জন্ম।

১৯৩৪ সালে বরিশালে, অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তফার জন্ম, মৃত্যু-২০-০২-২০০৩ তারিখ।

১৯৩৪ সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে শিল্পী মবিনুল আজিমের জন্ম, মৃত্যু-০১-১১-১৯৭৫ তারিখ। ছোটবেলা থেকেই আঁকাআঁকি সবচেয়ে বেশি আপন করে নিয়েছিলেন।

১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের উলানিয়া জমিদার বংশ চৌধুরীবাড়িতে সাংবাদিক ও কলামিষ্ট আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্ম। তিনি ১৯৭৪ সালের ৫ অক্টোবর, যুক্তরাজ্য যান। সেখানে দিনের পর দিন স্ত্রীর চিকিৎসা অব্যাহত রাখতে হয়। মূলত স্ত্রীর জীবনরক্ষায় বাধ্য হয়েই তাঁকে লন্ডনে স্থায়ী বসবাস করতে হচ্ছে। ১৯৭১ সালের ১১ মে, কলকাতা থেকে তাঁর সম্পাদনায় 'জয় বাংলা' পত্রিকা প্রকাশিত হয়। প্রথিযশা সাংবাদিক, সাহিত্যিক কলাম লেখক এবং একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী। তাঁর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর মৃত্যু-১৮-১২-২০১২ তারিখ মঙ্গলবার লন্ডনের ইউনিভার্সিিট কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

১৯৩৪ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলায় জাগো আর্ট সেন্টারের পরিচালক এবং দেশের প্রখ্যাত নৃত্য, নাটক ও চলচ্চিত্রশিল্পী রওশন জামিলের জন্ম, মৃত্যু-১৪-৫-২০০১ তারিখ।

১৯৩৪ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাগপাদুরা গ্রামে মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন লিডার রুহুল আমিন জন্মগ্রহণ করেন, মৃত্যু-১০-১২-১৯৭১ তারিখ।

১৯৩৪ সালের ১৬ ডিসেম্বর, ফরিদপুর জেলায় সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবীর জন্ম, মৃত্যু-২০-১২-১৯৯০ তারিখ।

১৯৩৫ সালের ১ জানুয়ারি, অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. রেহমান সোবহানের জন্ম।

১৯৩৫ সালের ২৮ জানুয়ারি, ঢাকায় জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের পত্নী ড. আনোয়ারা বেগম।

১৯৩৫ সালের ৩১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসুল্লাবাদ গ্রামে সাবেক পাটমন্ত্রী হাবীব উল্লাহ খাঁনের জন্ম।

১৯৩৫ সালের ৯ ফেব্রুয়ারি, নোয়াখালী জেলার সুধারাম থানার সোনাপুর গ্রামে 'আগরতলা ষড়যন্ত্র' মামলার আসামী শহীদ সার্জেন্ট জহুরুল হকের জন্ম, ঢাকা ক্যান্টনমেন্ট-এ পাকিস্তানী আর্মীর গুলিতে মৃত্যু-১৫-০২-১৯৬৯ তারিখ।

১৯৩৫ সালের ৮ মার্চ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাওলানা এম. এ. মান্নানের জন্ম এবং মৃত্যু-০৬-০২-২০০৬ তারিখ। তিনি সকাল সোয়া ৯টায় বনানীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

১৯৩৫ সালের ২৫ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর চৌধুরীবাড়ীতে চৌধুরী নুরুর নাহার বেগমের(ধীরন) জন্ম, ঢাকায় মৃত্যু-২৮-০৬-২০০৫ তারিখ।

১৯৩৫ সালের ২৪ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া শহরে হালদারপাড়ায় অন্ধ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আফজালুর রহমানের জন্ম, মৃত্যু-২৬-১২-২০০৯ তারিখ।

১৯৩৫ সালে ভারতের মুর্শিদাবাদে বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববদ্যিালয়ের সাবেক উপাচায়র্, চির কুমার অধ্যাপক ড. মুনিরুজ্জামান মিঞার জন্ম, গতকাল শোমবার ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

১৯৩৫ সালে কুমিল্লা না মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের কনকসার গ্রামে বাংলা ছবির প্রথম সারির নায়িকা, অনন্য সাধারণ অভিনয় গুণে চলচ্চিত্র ও মঞ্চ উভয় মাধ্যমে যিনি সর্বজন প্রিয় শিল্পী হচ্ছেন কলকাতার সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম।

১৯৩৫ সালের ৮ মে, মাগুরা জেলার মাতুলালয়ে এক সম্ভান্ত মুসলিম পরিবারে দেশবরেণ্য রাজনীতিক, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জন্ম।

১৯৩৫ সালের ২৩ জুন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ইখালী গ্রামে বিশিষ্ট সাহিত্যিক, বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ইমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম।

১৯৩৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর গ্রামে সেতার বাদক ওস্তাদ খুরশিদ খানের জন্ম।

১৯৩৫ সালের ১৯ জুলাই, বাংলা সাহিত্যের অন্যতম সফল চরিত্র মাসুদ রানার জনক বিপুল জনপ্রিয় সেবা প্রকাশনীর প্রাণপুরুষ কাজী আনোয়ার হোসেনের জন্ম। ৪০০-এর ঘর পার করেছে মাসুদ রানা সিরিজ। তার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন।