১৯৩১ সালের ১ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শমসপুর গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থিবদ্যা বিভাগের সাবেক অধ্যাপক এ. কে. রফিকুল্লাহর জন্ম, মৃত্যু-২০-০২-১৯৭৯ তারিখ।

১৯৩১ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর চৌধুরীবাড়ীতে চৌধুরী মমতাজ বেগমের (খিরন) জন্ম।

১৯৩১ সালের ১৯ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ওস্তাদ আয়েত আলী খাঁর দ্বিতীয় পুত্র বাহাদুর হোসেন খানের জন্ম, মৃত্যু-১৯৮৯ সালের ৩ অক্টোবর কোলকাতায়।

১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি, মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে ১৮তম রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদের জন্ম, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মৃতু-১০-১২-২০১২ তারিখ সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে।

১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি, তাঁর নানারবাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামে সাংবাদিক এ. বি. এম. মূসার জন্ম, প্রবীণ সাংবাদিকের মৃত্যু-০৯-০৪-২০১৪ তারিখ ভেলা সোয়া একটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তিনি ছয় দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৫০ সালে দৈনিক ইনসাফ-এ তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়।

১৯৩১ সালের ১ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মেরাতুলি গ্রামে সাংবাদিক আজিজ মিসিরের জন্ম, মৃত্যু-২৩-১০-২০০২ তারিখ।

১৯৩১ সালের ১৬ মার্চ, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানীজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিরাজউদ্দিন আহমেদের জন্ম, মৃত্যু-০১-০৫-১৯৮৫ তারিখ।

১৯৩১ সালের ১৭ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে শিল্পী ছমিরউদ্দিন খানের জন্ম।

১৯৩১ সালের ৬ এপ্রিল, বাংলাদেশের (পাবনা জেলার) বর্তমান সিরাজগঞ্জের বেলকুচি থানার সলক ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামে নানাবাড়িতে বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়িকা (রমা দাশগুপ্ত ওরফে কৃষ্ণা) সূচিত্রা সেনের জন্ম, মৃত্যু-১৭-০১-২০১৪ তারিখ কলকাতার বেল ভিউ হাসপাতালে সকাল ৮-২৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সুচিত্রা সেন। তাঁর পৈত্রিক বাড়ি ছিল পাবনা শহরের দিলালপুর মহল্লায়। ১৯৪৭ সালে নবম শ্রেণীতে পড়া অবস্থায় (মানিকগঞ্জের দাসরায় দীননাথ সেনের-বাড়ি, থাকতেন ঢাকার গেন্ডারিয়ায়) তাঁর নাতি মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি কলকাতায় চলে যান। সে সময় সুচিত্রার বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা পৌরসভার স্বাস্থ্য পরির্দশক ছিলেন। ১৯৫১ সালে করুণাময় অবসরে যান। ১৯৬০ সালে করুণাময় বাড়িটি জেলা প্রশাসনের কাছে ভাড়া দিয়ে পরিবার নিয়ে কলকাতায় চলে যান। এ সময় বাড়িটি সরকারী উধ্র্বতন কর্মকর্তােদর কোয়াটার বানায়। ১৯৮৭ সালে বাড়িটি ইজারা নেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে তদবির শুরু করে জামায়াত। ইমাম গাজ্জালী ট্রাষ্ট্রের সেক্রেটারি আবিদ হাসান বলেন, 'সুচিত্রার প্রতি আমরাও শ্রদ্ধাশীল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষকের জীবন-জীবিকার স্বার্থে আমরা বাড়িটি ছাড়তে পারছি না। সরকার আমাদের বিকল্প কোনো ব্যবস্থা করে দিলে আমরা বাড়িটি ছেড়ে দেব।' সূচিত্রা সেন প্রথম অভিনয় করেন ১৯৫৩ সালে আর সর্বেশষ অভিনয় করেছেন ১৯৭৮ সালে। ১৯৮০ সালে উত্তম কুমারের মৃত্যুর পর খুব অল্প সময়ের জন্য মহানায়ককে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। ১৯৮২ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবে দু-এক ঝলক, ভরত মহারাজের মৃত্যুর পর মুহূর্তের উপস্থিতি এবং ১৯৯৫ সালে একবার ভোটার পরিচয়পত্রের ছবি তুলতে সামনে আসেন। ২০০৮ সালে অসুস্থ হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হলে লুকিয়ে এক ফটোসাংবাদিক সুচিত্রা সেনের ছবি তোলেন। কেন এই স্বেচ্ছানির্বাসন? এমন প্রশ্নের জবাবে সূচিত্রা সেন ঘনিষ্ঠজনদের নাকি বলেন, 'একসময় বাসনার রুপ ছিলাম, এখন তাই সরিয়ে নিয়েছি নিজেকে, ওই চোখগুলো থেকে অনেক দূরে। তবে অসুখী দাম্পত্যজীবন, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ও ১৯৬৯ সালে স্বামীর অকালমৃত্যু ও আধ্যাত্মিকতার দিখে ঝোঁক তাঁর ব্যক্তিজীবনে প্রভাব ফেলে। সিনেমায় আসল নাম বদলে দেয়-সুচিত্রা সেন। ৬০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৩১ সালের ৭ মে, ঢাকার মকিম বাজারে অধ্যাপক সিদ্দিকা কবীরের জন্ম, মৃত্যু-৩১-০১-২০১২ তারিখ ১২টায়। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিতে এস.এস-সি পাস করেন। রান্না খাদ্য পুষ্টি এবং সিদ্দিকা কবীর'স রেসিপি অনুষ্টানখ্যাত পুষ্টিবিদ অধ্যাপক সিদ্দিকা কবীর আর নেই।

১৯৩১ সালের ১০ মে, রংপুরে এক সম্ভান্ত মুসলিম পরিবারে আত্মপ্রচারবিমুখ শিল্পী মোহাম্মদ ইদ্রিসের জন্ম। তিনি নকসা কেন্দ্র, বিসিকের উপ-প্রধান নকসাবিদ ছিলেন।

১৯৩১ সালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিননগরে (বাগপাঁচড়া গ্রাম) বীরশ্রেষ্ঠ রহুল আমিনের জন্ম, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর, বীরশ্রেষ্ঠ মোঃ রহুল আমীন শহীদ হন।

১৯৩১ সালের ২২ জুলাই, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে পল্লী গানের পাখি আবদুল আলীমের জন্ম, ঢাকায় মৃত্যু-০৫-০৯-১৯৭৪ তারিখ।

১৯৩১ সালের ২৩ আগষ্ট, খালেদ চৌধুরীর জন্ম, মৃত্যু-১২-০৭-২০১১ তারিখ। বিংশ শতকের চল্লিশ, পঞ্চাশ ও মধ্য ষাটের দশকে এ দেশের সাহিত্য ও সাংস্কৃতিক জগতের নেপথ্য-নায়কদের একজন ছিলেন তিনি। ১৯৫৯ সালে তিনি সোভিয়েত কনসুলেটে প্রেস ইনফরমেশন বিভাগে দ্বিতীয় প্রধান অনুবাদক হিসেবে কাজ পান। এখানেই তিনি ইংরেজি থেকে অনুবাদ করেন। বুদ্ধিজীবী মহলে খালেদ চৌধুরীর পরিচিতি ছিলেন 'প্রভু' নামে।

১৯৩১ সালের ২৭ আগষ্ট, বাংলাদেশের চট্টগ্রামে শ্রী চিন্ময় কুমার ঘোষের জন্ম, মার্কিন প্রবাসী আধ্যাত্মিক গুরু নিউইয়র্কের কুইন্সে নিজস্ব উপাসনা সেন্টারে মৃত্যু-১১-১০-২০০৭ তারিখ।

১৯৩১ সালের ২৮ জুলাই, ফরিদপুর জেলায় দেশের বরেণ্য বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্ম।

১৯৩১ সালের ১ সেপ্টেম্বর, মুর্শিদাবাদ জেলায় লে. জেনারেল (অব.) এম. আতিকুর রহমানের জন্ম। বাবার চাকরিসূত্রে পড়াশোনা করেছেন দিল্লি, সিমলা ও রাওয়ালপিন্ডিতে। সেনাবাহিনীতে যোগ দেন ১৯৫১ সালে। কমিশন পান ১৯৫৪ সালে।

১৯৩১ সালের ৬ অক্টোবর, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার মোস্তাকপুর ইউনিয়নের বাহারমর্দান গ্রামে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের জন্ম, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ০৫-০৯-২০০৯ তারিখ।

১৯৩১ সালের ৮ অক্টোবর, সিএসপি কাজী ফজলুর রহমানের জন্ম। তিনি ১৯৫৫ সালে পাকিস্তান সেন্ট্রাল সার্ভিস কমিশন (সিএসপি) পরীক্ষায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সম্মিলিতভাবে প্রথম হন। তাঁর বর্ণাঢ্য জীবনে রয়েছে সব পরীক্ষায় প্রথম শ্রেণী পাওয়ার গৌরব।

১৯৩১ সালের ৩১ অক্টোবর, বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া গ্রামে এক সম্ভান্ত পরিবারে ভাষাসৈনিক, সাংবাদিক ও সাবেক তথ্য সচিব সাইফুল ইসলাম বাহাউদ্দীন আহমদ চৌধুরীর জন্ম, মৃত্যু-১৬-০৫-২০১২ তারিখ ৭টায় রাজধানীর বড় মগবাজারের ঢাকা কমিউনিটি হাসপাতালে।

১৯৩১ সালের ৬ নভেম্বর, জামালপুরের মরুলিয়ায় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ''সূর্যস্নান'' চলচ্চিত্রের ১৯৬২ সালে নায়ক হিসেবে এবং বাংলা চলচ্চিত্রের 'মুকুটহীন নবাব' আনোয়ার হোসেনের জন্ম, রাজধানীর স্কয়ার হাসপাতালে রাত আড়াইটার সময় শেষনিঃশ্বাস ত্যাগ করেন-১৩-০৯-২০১৩ তারিখ।

১৯৩১ সালের ৭ নভেম্বর, ঢাকার অদূরে টেটিয়ায় মাতুলালয়ে শিল্পী আমিনুল ইসলামের জন্ম, মৃত্যু-০৮-০৭-২০১১ তারিখ।

১৯৩১ সালের ২৮ নভেম্বর, শিশু সাহিত্যিক ও সাংবাদিক গোলাম রহমানের জন্ম।

১৯৩১ সালের ১৫ ডিসেম্বর, ভোলা জেলায় মামাবাড়িতে পৈত্রিক নিবাস বরিশাল জেলার বিখ্যাত উলানিয়া জমিদারবাড়ির সন্তান, দেশের বিশিষ্ট নাট্যকার ও টেলিভিশন-ব্যকিত্ব আতিকুল হক চৌধুরীর জন্ম, মৃত্যু-সোমবার রাত ৯ টার সময় রাজধানীর সমরিতা হাসপাতালে ১৭-০৬-২০১৩ তারিখ। ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে যোগদেন পাকিস্তান টেলিভিশনে।

১৯৩১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার ওস্তাদ বাহাদুর হোসেন খানের জন্ম, মৃত্যু-০৩-১০-১৯৮৯ তারিখ।

১৯৩১ সালে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষিড়ী গ্রামে গণি দেওয়ান ও চন্দ্রা বানু দম্পতির ঘরে বর্ষীয়ান টাইপিষ্ট হাবিবুর রহমানের জন্ম। তিনি ১৯৫২ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৫৪ সালে আই. এ. পরীক্ষায় ফেল করে বাড়ি থেকে বের হয়ে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। হাজারীবাগের ট্যানারিতে ছয় মাস শ্রমিকের কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করে কৃষক বাবার সম্মতি নিয়ে গ্রামের বাড়ির পৈত্রিক ধানি জমি বিক্রি করে ৩০ হাজার টাকা বিনিয়োগ করেন চামড়া শিল্পে। শুরুটা ভাল ভালোই ছিল, তৃতীয় বছরে ১৯৫৭ সালে নেমে এল বিপর্যয়, ধরে রাখতে পারেননি চামড়ার ব্যবসা। ১৯৫৮ সালের জানুয়ারি থেকে মার্চ মধ্যবর্তী সময়ে গ্রামের দূর এক চাঁচার মাধ্যমে মতিঝিলে টাইপ শেখেন। ৫১ বছর যাবত টাইপের কাজ করছেন হাবিবুর রহমান।

১৯৩১ সালে বিশিষ্ট নারীনেত্রী বেলা নবীর জন্ম, মৃত্যু-১০-০৪-২০১০ তারিখ দুরারোগ্য ক্যানসারে। ১৯৭২ সাল থেকে মহিলা পরিষদের সঙ্গে যুক্ত হন। তিনি যুক্ত ছিলেন কমিউনিষ্ট পার্টির রাজনীতির সাথে।

১৯৩১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তাহেরুল ইসলামের জন্ম, ঢাকায় মৃত্যু-০২-০৭-১৯৯৩ তারিখ।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর, পশ্চিমবাংলার কলকাতা শহরে কমরেড বদরউদ্দীন ওমরের জন্ম।

১৯৩২ সালের ১ জানুয়ারি, চট্টগ্রামের রাউজানে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী এম. এন. আখতারের জন্ম, মৃত্যু-১৮-০৪-২০১২ তারিখ।

১৯৩২ সালের ১ জানুয়ারি, নরসিংদী জেলার মনোহরদী থানার সৈয়দপুর গ্রামে প্রফেসর আবদুল মান্নানের জন্ম, ঢা.বি.'র সাবেক ভিসির ইন্তেকাল-৩০-০৪-০৭ তারিখ ভোর ৫-৩০ মিনিটে।

১৯৩২ সালের ১ জানুয়ারি, ভাষাসৈনিক, ভাষা সংগ্রামী ও আগরতলা মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশীদ উদ্দিন আহমেদের জন্ম, মৃত্যু-২২-০৪-২০১৩ তারিখ।

১৯৩২ সালের ১৫ জানুয়ারি, কুমিল্লা শহরতলির শুভপুরে জাহান আরা বেগমের জন্ম, মৃত্যু-১৭-০১-২০১০ তারিখ। ১৯৪৫ সালের জানুয়ারি মাসে মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়। ওই সময় থেকেই তিনি কুটির শিল্পের কাজে জড়িয়ে পড়েন। মহিলাদের স্বাবলম্বী করতে তিনি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯৬২ সাল থেকে তিনি কাজের ব্যাপ্তি বাড়িয়ে দেন। ১৯৬২ সালে রানি এলিজাবেথ প্রদত্ত স্বর্ণপদক, ১৯৭৭ সালে কুমিল্লা ফাউন্ডেশন র্কতৃক বেকার মহিলার উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে স্বর্ণপদক, ১৯৯৩ সালে পল্লি উন্নয়নে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন। ১৯৮২, ১৯৮৫ ও ২০০৮ সালে পেয়েছেন জাতীয় সমবায় পুরস্কার। উইমেন ফর উইমেনের তিন দশক পূর্তি উৎসবে বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাঁকে শ্রেষ্ঠ নারীদের কর্মসংস্থানের জন্য পথিকৃৎ হিসেবে পুরস্কার দেওয়া হয়। দীর্ঘ ৬৫ বছরের কর্মময় জীবনে জাহান আরা বেগম পাড়ি দিয়েছেন বহু পথ। প্রতিষ্ঠা করেছেন 'জাহান আরা কুটির শিল্প শিক্ষাকেন্দ্র'। এ কেন্দ্রের মাধ্যমেই অসংখ্য নারীর জীবন বদলে দিয়েছেন। বাঁশের ঝুড়ি, বাঁশি, স্কেল, বেতের কাজ, হস্তশিল্প আর বাটিকের কাজ পরিচালনা করতেন।

১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি, হবিগঞ্জের মাদবপুর উপজেলায় ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে বাউলসাধক কফিলউদ্দিন সরকারের জন্ম, সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩-০৯-২০১২ তারিখ ইন্তেকাল করেন।

১৯৩২ সালের ৯ মার্চ, ফেনীতে বরেণ্য চিত্রশিল্পী ও অধ্যাপক কাইয়ূম চৌধুরী জন্ম, মৃত্যু-৩০-১১-২০১৪ তারিখ আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গসংগীত উৎসবে বক্তব্য দিচ্ছিলেন। তাঁর শেষ বাক্য ছিল, আমার আর একটি কথা আছে। কিন্তু সেই শেষ কথাটি বলার আগেই ঢলে পড়েন শিল্পী কাইয়ূম চৌধুরী।।

১৯৩২ সালের ১১ মার্চ, পাবনা শহরে বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নারী পরিচালনা রেবেকা বেগমের জন্ম, মৃত্যু-০৩-০৬-২০০৭ তারিখ।

১৯৩২ সালের ২৩ মার্চ, কুমিল্লায় নাট্য, নির্দেশক, গ্রুপ থিয়েটার কর্মী ও অনুবাদক এ. কে. এম. বজলুল করিমের জন্ম, মৃত্যু-১৯৭৭ সালে।

১৯৩২ সালের ৬ মে, নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে প্রখ্যাত কবি, কথাশিল্পী ও আন্তর্জািতক খ্যাতি সম্পন্ন সাহিত্যতত্ত্ব ও সংস্কৃতি বিশেষজ্ঞ ড. আলাউদ্দিন-আল-আজাদের জন্ম, মৃত্যু-০৩-০৭-২০০৯ তারিখ।

১৯৩২ সালের ২৫ মে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মানিকপুর গ্রামের সম্ভান্ত শিক্ষিত মুসলিম পরিবারে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আউয়াল জন্মগ্রহণ করেন। অন্যান্য গ্রন্থাবলীর মধ্যে ছায়াছন্দ, গোধূলীর আকাশ, পিকাভেলী সার্কাস, মধ্যাহ্নে যাত্রা, নীল আকাশের পাখী, মায়াবতী মতিহার, কালান্তরের সোপান, রিকশাওয়ালার পাঁচালী ইত্যাদি উল্লেখযোগ্য। কর্ম জীবনে তিনি একজন গবেষক ছিলেন। তাঁর গবেষণা সুধী মহলে প্রশংসিত হয়েছে।

১৯৩২ সালের ১৪ জুন, কবি হাসান হাফিজুর রহমানের জন্ম।

১৯৩২ সালের ২৯ জুলাই, কথাসাহিত্যিক হুমায়ুন কাদিরের জন্ম।

১৯৩২ সালের ৮ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে বিশিষ্ট সঙ্গীতশিল্পী হাফিজউদ্দিন খানের জন্ম।

১৯৩২ সালের ১৭ আগষ্ট, ঢাকায় শিল্পী ও অধ্যাপক মুর্তজা বশীর বেলা সাড়ে বারটায় জন্মেছিল। ১৯৯৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

১৯৩২ সালে গোপালগঞ্জের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবিদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন ঘনিষ্ঠ সহচর সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম, সকাল ৭টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-২৮-১০-২০১১ তারিখ।

১৯৩২ সালে ঢাকায় বিজ্ঞানী অধ্যাপক ড. এ. আর. খানের জন্ম। বাংলাদেশে একটা মানমন্দির দরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

১৯৩২ সালের ১৫ সেপ্টেম্বর, ফরিদপুরের সংগীতভূবনে যিনি 'মাষ্টারমশাই' নামে পরিচিত শ্রীকরুণাময় অধিকারীর জন্ম। শিল্পীর বিনয় ও ভালোবাসা দুটি বিশেষ গুণ-যা মাস্টারমশাইয়ের মধ্যে পূর্ণভাবে লক্ষ করা যায়। জাতি, ধর্ম, বর্ণ ও দলমত-নির্বিেশষে সব মানুষই তাঁর আত্মীয়-আপনজন।

১৯৩২ সালের ২২ সেপ্টেম্বর, শহীদ বুদ্ধিজীবি ডা. মোহাম্মদ ফজলে রাব্বির জন্ম, মৃত্যু-২৬-০৩-১৯৭১ তারিখ।

১৯৩২ সালের ২ অক্টোবর, ময়মনসিংহ শহরে কৌতুক অভিনেতা আব্দুল আলী লালুর জন্ম, মৃত্যু-২১-০৭-২০০৮ তারিখ। 'যদি কিছু মনে না করেন'-এ 'কইনচেন দেহি'।

১৯৩২ সালের ২২ অক্টোবর, পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংলিশ বাজারে বিখ্যাত শাঠিয়ার পরিবারে উচ্চাঙ্গ সঙ্গীত সংগঠক শফিউর রহমানের জন্ম, মৃত্যু-২৭-০৬-২০১১ তারিখ সোমবার সকালে কলাবাগানের বাসায়। তিনি ১৯৫১ সালে কলকাতা ছেঁড়ে ঢাকায় চলে আসেন।

১৯৩২ সালের ১ নভেম্বর, কুমিল্লা শহরে (বাবারবাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দয়াহাট মজিদপুরে) বাংলাদেশের ১৬তম রাষ্ট্রপতি প্রফসর এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর জন্ম।

১৯৩২ সালের ১ নভেম্বর, ওপার বাংলার বীরভূমের বড়শিজা গ্রামে শহীদ বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রাশীদুল হাসানের জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৭১ তারিখ।