১৯২৭ সালে আসামের ধুবড়ী জেলায় চলচ্চিত্র অভিনেতা সাইফুদ্দিন আহামদের জন্ম, মৃত্যু-২৭-০৯-২০১০ তারিখ।

১৯২৭ সালের ১ মে, বগুড়ায় সাবেক বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমীর মহাপরিচালক মুস্তাফা নূরউল ইসলামের জন্ম।

১৯২৭ সালের ১৬ জুন, পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে ভাষাসৈনিক শহীদ আবুল বরকতের জন্ম, মৃত্যু-২১-০২-১৯৫২ তারিখ ঢাকায়।

১৯২৭ সালের ২৪ সেপ্টেম্বর, চুয়াডাঙ্গার বেলগাছী গ্রামে চলচ্চিত্রকার বেবী ইসলামের জন্ম, মৃত্যু-২৪-০৫-২০১০ তারিখ রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে।

১৯২৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলচ্চিত্র পরিচালক রফিকুল বারী চৌধুরীর জন্ম, ১২টায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন ০৮-০৫-২০০৫ তারিখ।

১৯২৭ সালে ঠাকুরগাঁওয়ের তেভাগা আন্দোলনের নায়ক শচি মোহন বর্মেণর জন্ম। গরিবদের অধিকার একদিন আদায় হবেই-এ স্বপ্ন আমি দেখি।

১৯২৭ সালে নেত্রকোনার এক সম্ভান্ত জমিদার পরিবারে নারীনেত্রী ও সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্যের জন্ম, কলকাতার একটি হাসপাতালে মৃত্যু-২৯-১১-২০১০ তারিখ। তাঁর বড় ছেলে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ছোট ছেলে পদার্থিবদ দেবদর্শী ভট্টাচার্য।

১৯২৭ সালের ২৩ ডিসেম্বর, বরিশালের গৌরনদী থানার কাজী কসবা গ্রামে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের জন্ম, মৃত্যু-১৯-০৩-২০০৬ তারিখ। ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক হন।

১৯২৭ সালের ২৭ ডিসেম্বর, সুরকার সুবল দাস ব্রহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন, কলকাতায় লাইফ টাইম হাসপাতালে মৃত্যু-১৬-০৮-২০০৫ তারিখ।

১৯২৭ সালে সিলেটের জকিগঞ্জে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের জন্ম, মৃত্যু-০৬-১০-২০০৭ তারিখ।

১৯২৭ সালে চট্টগ্রামের ফতেয়াবাদ গ্রামে শিল্পী শ্যামসুন্দর বৈঞ্চবের জন্ম, অনেকটা বিনা চিকিৎসায় মৃত্যু-০৪-১২-২০০০ তারিখ।

১৯২৭ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামে ইংলিশ চ্যালেন বিজয়ী ব্রজেন দাসের জন্ম, তিনি ক্যান্সার রোগে ভূগছিলেন এবং কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানে মৃত্যু-০১-০৬-১৯৯৮ তারিখ। তিনি বিশ্ব রেকর্ড করেন।

১৯২৮ সালের ২ জানুয়ারি, বরিশালের উজিরপুরের কাশিনাথ গ্রামে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ স্বদেশ বোসের জন্ম, মৃত্যু-৩-১২-২০০৯ তারিখ।

১৯২৮ সালের জানুয়ারি মাসে, ব্রাহ্মাণবাড়িয়ার ইসলামপুর গ্রামের এক সভ্রান্ত পরিবারে ভাষাসৈনিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অলি আহাদের জন্ম, মৃত্যু-২০-১০-২০১২ তারিখ।

১৯২৮ সালের ৮ মার্চ, বাংলাদেশের বরেণ্য কথাসাহিত্যিক নাজমুল আলমের জন্ম।

১৯২৮ সালের ১২ মার্চ, রংপুর জেলায় বাংলাদেশের টিভিব্যক্তিত্ব ও সাংবাদিক ফজলে লোহানীর জন্ম, মৃত্যু-৩০-১০-১৯৮৫ তারিখ।

১৯২৮ সালের ১২ মার্চ, যশোর জেলার কেশবপুর থানার বুড়িভদ্রা নদীর তীরে বালিয়াডাঙ্গা গ্রামে সাবেক জাতীয় সংসদ সদস্য সুবোধ মিত্রের জন্ম, মৃত্যু-২০-০১-২০০৭ তারিখ।

১৯২৮ সালের ২০ মার্চ, কুচবিহারে বাংলাদেশের ১১তম ও ১২তম সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের জন্ম।

১৯২৮ সালের ১ এপ্রিল, চট্টগ্রামে জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসক নুরুল ইসলামের জন্ম, ২৪-০১-২০১৩ তারিখ সন্ধ্যায় ধানমন্ডির নিজস্ব বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তঁকে সন্ধ্যা সাতটায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি রাত নয়টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ২৫-০১-২০১৩ তারিখ শুক্রবার বিকেলে মরদেহ তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম বাংলাদেশে ধূমপানবিরোধী আন্দোলন শুরু করেন এবং 'আধুনিক' নামের একটি সামাজিক সংগঠনের জন্ম দেন।

১৯২৮ সালের ১ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে সেতার বাদক ওস্তাদ আবেদ হোসেন খানের জন্ম।

১৯২৮ সালের ১৫ এপ্রিল, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক আনোয়ার পাশার জন্ম, তিনি ১৯৭১ সালের ১৪-১২-১৯৭১ তারিখ শহীদ হন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

১৯২৮ সালের ২ মে, বিক্রমপুরের বাসাইলডোগ গ্রামে 'মধ্যরাতের অশ্বরোহী', কমিউনিস্ট পার্টির সদস্য, সাংবাদিক, ছড়াকার ফয়েজ আহমদের জন্ম, মৃত্যু-২০-০২-২০১২ তারিখ।

১৯২৮ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান গ্রামে নৃত্যশিল্পী ও বিশিষ্ট নৃত্য পরিচালক (পৈতিৃক নাম গণেশ নাথ) গওহর জামিলের জন্ম, সড়ক দুর্ঘটনায় মৃত্যু-২১-০৯-১৯৮০ তারিখ। তাঁর স্ত্রীর নাম রওশন জামিল।

১৯২৮ সালে বগুড়ার এক সভ্রান্ত পরিবারে আন্তর্জািতক খ্যাতিসম্পন্ন ক্যানসার বিশেষজ্ঞ ও খ্যাতিমান লেখক চিকিৎসক এ. বি. এম. ফজলুল করীমের জন্ম, মৃত্যু-১৮-১০-২০১২ তারিখ ধানমন্ডিতে নিজ বাসভবনে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

১৯২৮ সালে পাবনার লেখক, চিন্তাবিদ, অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ ফারুকের জন্ম, মৃত্যু-১৯৯৭ সালে।

১৯২৮ সালে বিক্রমপুরে রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ. আর. এস. দোহার জন্ম, মৃতু-০৬-০২-২০১২ তারিখ লেবাননে। ১৯৭১ সালের জানুয়ারিতে পাকিস্তানের করাচিতে আওয়ামী লীগের নির্বািচত সদস্য হন।

১৯২৮ সালের ১ জুন, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাপাছড়ি গ্রামে ইতিহাসবিদ প্রফেসর ড. আবদুল করিমের জন্ম, মৃত্যু-২৪-০৭-২০০৭ তারিখ।

১৯২৮ সালের ১৫ জুন, নওগাঁ জেলার সুলতানপুর গ্রামে ভাষাসৈনিক ডা. মঞ্জুর হোসেনের জন্ম, মৃত্যু-০৪-১২-১৯৬৮ তারিখ।

১৯২৮ সালের ২৩ জুন, বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরীর জন্ম এবং মৃত্যু-২৬-০৬-২০০৪ তারিখ।

১৯২৮ সালের ১ আগষ্ট, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শিল্পপতি আলহাজ মোঃ জহুরুল ইসলামের জন্ম, মৃত্যু-১৯-১০-১৯৯৫ তারিখ।

১৯২৮ সালের ১ আগষ্ট, সাতক্ষীরার রসুলপুরে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক, শিশুবন্ধু অধ্যাপক ডা. এম. আর. খানের (মোহাম্মদ রফি খান) জন্ম।

১৯২৮ সালের ৫ আগষ্ট, পাবনার প্রতাব ভবনে কমরেড প্রসাদ রায়ের জন্ম, মৃত্যু-০৭-০২-১৯৯৬ তারিখ। খাপড়া ওয়ার্ডের লড়াকু যোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শ্রমিক-মেহনতি মানুষের বন্ধু, আজীবন বিপস্নবী কমিউনিষ্ট পার্টির সদস্য।

১৯২৮ সালের ৮ আগষ্ট, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম, মৃত্যু-১৫ আগষ্ট, ১৯৭৫ সালে।

১৯২৮ সালের ২৮ আগষ্ট খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর জন্ম, মৃত্যু-০৭-০৬-২০১৫ তারিখ রোববার বেলা ২টা ৪০ মিনিটে।

১৯২৮ সালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় সাবেক ১৩তম রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের জন্ম।

১৯২৮ সালের ২ নভেম্বর, চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুরহাট গ্রামের দেউখালীর নিজবাড়িতে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট মাওলানা আহমেদুর রহমান (আজমীর) জন্ম, মৃত্যু-১৭-০২-২০১১ তারিখ।

১৯২৮ সালে নোয়াখালী জেলাতে ভাষাসৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক নাদেরা বেগমের জন্ম, মৃত্যু-১২-০৪-২০১৩ তারিখ ভোরে বার্ধক্যজনিত কারণে উত্তরায় তাঁর বাসায় ইন্তেকাল করেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলন শুরু হলে নাদেরা বেগম তাতে সক্রিয় অংশ নেন। ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত জেল খাটেন। ভাষা আন্দোলনে নাদেরা বেগম যোগ দিয়েছিলেন তাঁর মেজো ভাই শহীদ মুনীর চৌধুরীর পথ অনুসরণ করে। আফিয়া বেগম ও আবদুল হালিম চৌধুরীর ১৪ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

১৯২৮ সালে স্বনামধন্য সাংবাদিক ও ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা এস. এম. আলীর জন্ম, মৃত্যু-১৯৯৩ সালে।

১৯২৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে ওস্তাদ মীরকাশেম খানের জন্ম, মৃত্যু-১১-১২-১৯৮৪ তারিখ।

১৯২৮ সালে ঢাকার বেরাইদ-এ সমাজকর্মী শামসুন নাহার রহমান রোজের জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৮ তারিখ।

১৯২৮ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাবেক উপপ্রধানমন্ত্রী ডা. এম. এ. মতিনের জন্ম, মৃত্যু-১৩-০৬-২০১২ তারিখ বুধবার ভোরে রাজধানীর শান্তিনগরের বাসায়।

১৯২৮ সালের ১১ ডিসেম্বর, মানিকগঞ্জের সিঙ্গাইর থানার রামকান্তপুর গ্রামে চলচ্চিত্রকার, গীতিকার, সুরকার, শিল্পী ও অভিনেতা খান আতাউর রহমান খানের জন্ম, মৃত্যু-০১-১২-১৯৯৭ তারিখ। তিনি চলচ্চিত্র অঙ্গনের এক ব্যতিক্রমী পুরুষ।

১৯২৮ সালের ২৫ ডিসেম্বর, ফরিদপুর (বর্তমান শরীয়তপুর) জেলায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত চিত্রশিল্পী দেবদাস চক্রবর্তী, মৃত্যু-৭৯ বছর বয়সে ০৫-০২-২০০৮ তারিখ।

১৯২৮ সালের ২৭ ডিসেম্বর, ঝালকাঠির বেন্দাখান গ্রামে সুনীল দাশগুপ্তের জন্ম, জার্মািনতে পরলোকগমন করেন-০৮-০১-২০১৫ তারিখ। বার্লিেনর উলান্ড স্ট্রাসের হিন্দুস্থান হাউসের প্রেক্ষাপটে লেখা সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত চাচা কাহিনী বইয়ের চাচা নলিনী গুপ্ত ছিলেন সুনীল দাশগুপ্তের আপন চাচা। নলিনী গুপ্ত ছিলেন হিন্দুস্থান হাউসের কর্ণধার। চাচার সূত্রধরেই সেই ১৯৬১ সালে তাঁর পূর্ব বার্লিেন আসা। ২০১২ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য প্রবাসী বন্ধুদের যে সম্মাননা দিয়েছে, তাতে জার্মািনর চারজন-পূর্ব জার্মােনর চ্যান্সেলর এরিখ হোনিকার, পশ্চিম জার্মািনর চ্যান্সেলর উইলি ব্রান্ট এবং বার্লিেনর সুনীল দাশগুপ্তের স্ত্রী বারবারা দাশগুপ্ত এই সম্মাননা পান। সুনীল দাশগুপ্ত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সমর্থেনর ব্যাপারে ততটা জনমত গড়ে ওঠেনি, তখন জুন মাসে নিজের কর্মস্থল ইলেকট্রিক কোম্পানিতে জার্মান ও অন্যান্য বিদেশি অতিথির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।

১৯২৯ সালের ১ জানুয়ারি, পশ্চিমবঙ্গের বীরভূমে দেশবরেণ্য রঙের চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের ইমিরিটাস অধ্যাপক মোহাম্মদ কিবরিয়ার জন্ম, ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন ০৭-০৬-২০১১ তারিখ।

১৯২৯ সালের ১ জানুয়ারি, জামালপুর জেলার শেরপুরে প্রথম শহীদ মিনারের নক্সাকারী ডা. বদরুল আলমের জন্ম, মৃত্যু-১০-০৯-১৯৮০ তারিখ। ১৯৫৩ সালে প্রথম একুশে উদযাপনকালে ব্যারাক প্রাঙ্গনে নির্মিত প্রথম শহীদ মিনারের স্থানে কালো কাপড় আর লাল কাগজ দিয়ে তৈরি করা হয়, বিলুপ্ত প্রথম শহীদ মিনারের প্রতিকৃতি।

১৯২৯ সালের ১ জানুয়ারি, চট্টগ্রামের পটিয়ায় অর্থনীতিবিদ অধ্যাপক ড. নুরুল ইসলামের জন্ম।

১৯২৯ সালের ৫ জানুয়ারি, গায়িকা লায়লা আর্জমান্দ বানুর জন্ম, ঢাকায় মৃত্যু-১০-০২-১৯৯৯ তারিখ।

১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি, ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিচিন্তাপুর গ্রামে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম যোদ্ধা ভাষাসৈনিক গাযীউল হকের জন্ম, মৃত্যু-১৭-০৬-২০০৯ তারিখ।

১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি, রাজবাড়ি জেলার পাংশা থানায় ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুরের জন্ম।

১৯২৯ সালের ২৩ ফেব্রুয়ারি, শিক্ষক, কবি, লেখক, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জিল্লুর রহমান সিদ্দিকীর জন্ম, মৃত্যু-১১-১১-২০১৪ তারিখ রাত পৌনে ১২টায় রাজধানীর বনানীর নিজ বাসায় শেষনি:শ্বাস ত্যাগ করেন।

১৯২৯ সালের ১ মার্চ, মাগুরা জেলার সরগুনা গ্রামে নির্ভীক ও অসম্প্রদায়িক সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের জন্ম, মৃত্যু-১০-১২-১৯৭১ তারিখ।

১৯২৯ সালের ৯ মার্চ, ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগ নেতা ও ১৯তম রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের জন্ম, মৃত্যু-২০-০৩-২০১৩ তারিখ বুধবার বাংলাদেশ সময় ৪টা ৪৭ মিনিটে সিঙ্গাপুর মাউন্ড এলিজাবেথ হাসপাতালে। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত গভর্নেমন্ট হাউস আজকের বঙ্গভবনে রুপান্তরিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি, ২০০৬ সালে 'বঙ্গভবনের শতবর্ষ' গ্রন্থটি প্রকাশিত হয়েছে। ব্রিটিশরাজের অধীনে সদ্য সৃষ্ট পূর্ববাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার ব্যামফিল্ড ফুলার নতুন প্রদেশের প্রথম শাসক হিসেবে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করতে ঠিক এ হলে (বঙ্গভবন-দরবার হল) প্রবেশ করেন। তারপর পাকিস্তান হওয়ার পর এর নাম হয় 'গভর্নর হাউস'। ১৯৬১ সালে ঝড়ে ভেঙ্গে যায় 'গভর্নর হাউস'। পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মোনেম খানের আমলে ১৯৬৪ সালে পুনরায় সংস্কার করা হয়। ৪৭ একর জায়গার ওপর 'বঙ্গভবন' হয়। ১৯৭২ সালের ১২ জানুয়ারি, এই 'গভর্নর হাউস' নাম পরিবর্তন করে 'বঙ্গভবন' নাম রাখা হয়। তিনি ৬,৭০০ বর্গ মিটার বা ৬৬,৩৩০ বর্গফুটের 'বঙ্গভবনে' আছেন।

১৯২৯ সালের ১২ মার্চ, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে চিত্রশিল্পী মুধু মোল্লার জন্ম, মৃত্যু-২৪-১২-১৯৯২ তারিখ।

১৯২৯ সালের ১ এপ্রিল, পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন গোসান্তরা-ব্রাহ্মণডাঙ্গা গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়েরের জন্ম, মৃত্যু-শহীদ বুদ্ধিজীবী ১৪-১২-১৯৭১ তারিখ।

১৯২৯ সালের ১ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক বিখ্যাত সঙ্গীত পরিবারে ওস্তাদ আবেদ হোসেন খানের জন্ম, মৃত্যু-১৯৯৬ সালে।

১৯২৯ সালের ৩ এপ্রিল, ঢাকার শিবচরে স্থপতি, বিশ শতকের সর্বেশ্রষ্ঠ স্থাপত্য প্রকৌশলী স্যার ড. ফজলুর রহমান খানের জন্ম, মৃত্যু-১৯৮২ সালে। ১৯৭৪ সালে নির্মিত-১১০ তলার সিয়ার্স টাওয়ারটি ছিল পৃথিবীর সর্বোচ্চ উঁচু টাওয়ার। উঁচু ভবনের নকশা তৈরির এই পথিকৃৎকে বলা হয় স্থাপত্য প্রকৌশলের আইনস্টাইন।

১৯২৯ সালের ১ মে, চাঁদপুরে ভাষাসৈনিক কর্ণেল (অব.) ডা. আহমেদ ফজলুল মতিনের জন্ম।

১৯২৯ সালে কলকাতার তালতলা লেনে নানাবাড়িতে কথাসাহিত্যিক ও নাট্যকার আনিসুজ্জামান কামরুদ্দীনের জন্ম, মৃত্যু-০২-১১-১৯৯০ তারিখ ঢাকায়। তাঁর সাহিত্যিক নাম 'আনিস চৌধুরী'। তাঁর আদি নিবাস কুমিল্লা জেলায়।

১৯২৯ সালের ৩ মে, শহীদ জননী জাহানারা ইমামের জন্ম, ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু-২৬-০৬-১৯৯৪ তারিখ। ১৯৯২ সালে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে সরহওয়ার্দী উদ্যানে গণআদালতে রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছিল।

১৯২৯ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুরের হাওয়া গ্রামে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে শহীদ সাংবাদিক নিজামুদ্দীন আহমদের জন্ম, শহীদ হন-১২-১২-১৯৭১ তারিখ।

১৯২৯ সালের ৫ মে, মৌলভীবাজার জেলায় অনুবাদক ও অধ্যাপক দ্বিজেন শর্মার জন্ম।

১৯২৯ সালের ৬ জুন, কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামের ভাষাসৈনিক আবদুল জলিল ভূঁইয়ার জন্ম, মৃত্যু-২৩-১০-২০০৮ তারিখ।

১৯২৯ সালের ১২ জুলাই, কুস্টিয়া জেলার মিরপুর উপজেলা গাছী গামে বাউল শিল্পী করিম শাহ'র জন্ম, মৃতু-১০-০৬-২০১৪ তারিখ ৮টা ৪০ মিনিটে।য

১৯২৯ সালের ৯ আগষ্ট, বিশিষ্ট সাংবাদিক চরমপত্র খ্যাত, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক এম. আর. আখতার মুকুলের জন্ম, মৃত্যু-২৬-০৬-২০০৪ তারিখ বারডেম হাসপাতালে।

১৯২৯ সালে বিশিষ্ট শিল্পপতি শেখ আকিজ উদ্দিন খুলনার ফুলতলার বেজেরডাঙ্গা মধ্যডাঙ্গায় জন্মগ্রহণ করেন, মৃত্যু-১০-১০-২০০৬ তারিখ। ১৯৪২ সালে তিনি যশোরের নাভারণে এসে মাত্র ১৬/-টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এ ১৬/-টাকা থেকে জীবদ্দশায় তিনি শত হাজার কোটি টাকার মালিক হন।