১৯৪৪ সালের ২৭ মার্চ, লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরীর মৃত্যু।
১৯৪৪ সালের ১৬ জুন, মানবতাবাদী ও রসায়নবিদ প্রফুল্ল-চন্দ্র রায়ের মৃত্যু।
১৯৪৪ সালের ২৮ সেপ্টেম্বর, কলকাতার ওয়েস্ট বেঙ্গলের বাড়ির ছেলে অভিনেতা রঞ্জিত মল্লিকের জন্ম।
১৯৪৪ সালে ভারতের বোম্বে শহরে দিলীপ কুমারের সহধর্মিনী নায়িকা সায়রা বাণুর জন্ম।
১৯৪৪ সালে ভারতীয় চলচ্চিত্রকার, ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী, সংগীত পরিচালক ও 'ভারতীয় নতুন সিনেমা'র খ্যাতিমান নির্মাতা লক্ষ্নৌর বনেদি পরিবারে মোজাফফর আলীর জন্ম। তিনি অস্তর যাত্রার মধ্যেই বিশ্বরূপের দেখা পায়।
১৯৪৪ সালের ১৬ জুন, মানবতাবাদী ও রসায়নবিদ প্রফুল্ল চন্দ্র রায়ের মৃত্যু।
১৯৪৪ সালের ২০ আগষ্ট, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির ইন্তেকাল।
১৯৪৪ সালের ১১ নভেম্বর, পাঞ্জাবের অমৃতসরে বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রিতু কুমার জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে দিল্লীর 'লেডি আরউইন কলেজ থেকে সম্মান পাস করেন এবং ১৯৬৬ সালে উচ্চতর ডিগ্রীর জন্য পাড়ি জমান নিউইয়র্কের ব্রিয়াক্লিফ কলেজে। ডিজাইনার হিসেবে শুরুটা হয় ১৯৬০ সালে কলকাতার একটি গ্রামে, ছোট পরিসরে।
১৯৪৫ সালের ২১ মার্চ, ভারতের বিহারে (ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের মেয়ে) স্পিকার মীরা কুমারের জন্ম। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে পাঁচবার সাংসদ হয়েছেন তিনি। ভারতের লোকসভার স্পিকার হওয়ার আগে নিজেকে একজন আইনজীবী ও কুটনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন মীরা কুমার। ২০০৯ সালে ভারতের লোকসভার প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন মীরা কুমার। মীরা কুমার তিন সন্তানের মা। তাঁর স্বামী মঞ্জুল কুমার ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী।
১৯৪৫ সালে ভারতের গুজরাটি খোজা শিয়া মুসলিম পরিবারে বিশ্বের ৪১তম ধনী আজিম হাশিম প্রেমজি জন্মগ্রহণ করেন।
১৯৪৫ সালের ৩১ জুলাই, ভারতের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের জন্ম, মৃত্যু-১৪-০৮-২০১২ তারিখ তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি হাসপাতালে দুপুরে।
১৯৪৫ সালে ভারতের উত্তর প্রদেশে ভারতের প্রথম প্রধান তথ্য কমিশনার জনাব ওয়াজাহাত হাবিবুল্লাহর জন্ম। তথ্য অধিকার আইনের সুফল পেতে ডিজিটাল তথ্যভান্ডার দরকার।
১৯৪৬ সালের ৬ ফেব্রুয়ারি, কালাজ্বরের প্রতিষেধক উদ্ভাবক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পরলোকগমণ করেন।
১৯৪৬ সালের ৮ আগষ্ট, ভারতের নয়াদিল্লীতে সঞ্জয়গান্ধীর জন্ম, মৃত্যু-১৯৮০ সালে বিমান দুর্ঘটনায়।
১৯৪৬ সালের ১৫ অক্টোবর, কলকাতার বনেদি পরিবারে অভিনেতা ভিক্টর ব্যানার্জির জন্ম।
১৯৪৬ সালে মহারাষ্ট্রে ভারতের প্রখ্যাত সিনেমা অভিনেতা আমজাদ খানের জন্ম, মৃত্যু-২৮-০৭-১৯৯২ তারিখ।
১৯৪৬ সালের ১২ নভেম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ পন্ডিত মদনমোহন মালবোর মৃত্যু।
১৯৪৬ সালের ৪ ডিসেম্বর, ভারতের হায়দ্রাবাদে বাঙালী পরিবারে বাংলা ও হিন্দি সিনেমার অভিনেত্রী শর্মিলা ঠাকুরের (ধর্মান্তরিত হন মুসলিম ধর্মে এবং নাম রাখেন বেগম আয়শা সুলতানা) জন্ম। ১৯৫৯ সালে সত্যজিত রায়ের 'অপুর সংসারের' মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু।
১৯৪৬ সালের ৯ ডিসেম্বর, ইতালীর তুরিন শহরের কাছে অরবাসানো গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে সোনিয়া মাইনো জন্মগ্রহণ করেন। রাজীব গান্ধীর স্ত্রী হিসাবে তাঁর নাম পরিবর্তন করে রাখা হয় সোনিয়া মাইনোর পরিবর্তে সোনিয়া গান্ধী। ১৯৮৩ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। ১৯৯৮ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন, ১৯৯৯ সালে তিনি সাংসদ নির্বািচত হন এবং বিরোধীদলীয় নেত্রী নির্বািচত হন। স্বাধীন ভারতের ইতিহাসে বিদেশিনী হয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা থাকা সত্তেও তিনি ভারতের প্রধানমন্ত্রী হননি। ড. মনমোহন সিংকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছেন।
১৯৪৬ সালে পশ্চিমবাংলার টালিউডের নায়িকা এবং লেখিকা অর্পণা সেনের জন্ম।
১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি, আয়ুর্বেদীয় চিকিৎসক হাকীম হাবিবুর রহমানের ইন্তেকাল।
১৯৪৭ সালের ১৯ জুন, মুম্বাই শহরে উত্তর-উপনিবেশবাদী লেখক, ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক ও লেখক সালমান রুশদির জন্ম। পদ্ম লক্ষী সালমান রুশদির চতুর্থ স্ত্রী।
১৯৪৭ সালে ভারতের গোয়ালিয়রে প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলী খাঁ'র জন্ম। যেখানে সুরস্রষ্টা মিয়া তানসেনের জন্ম। তাঁর কল্যাণেই চার পুরুষ আগে আফগানিস্তান থেকে আসা আমাদের পরিবার এখনো সংগীত সাধনা করে যাচ্ছে। ওস্তাদ আমজাদ আলী খাঁ বলেছেন-'মঞ্চে পান্ডিত্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করা যায় না'।
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি, বিহারের জনপ্রিয় রাজনীতিক লালু প্রসাদ যাদব-এর জন্ম।
১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি, ভারতের তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্ম।
১৯৪৮ সালের ২৩ জুন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের জন্ম, মৃত্যু-৩১-০৭-২০১৪ তারিখ কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে বৃহস্পতিবার।
১৯৪৮ সালের ১০ জুন স্বদেশী আন্দোলনের নেতা অতুলপ্রসাদ সেনের মৃত্যু।
১৯৪৮ সালের ১৯ জুলাই, কলকাতায় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি আলতামাস কবিরের জন্ম। ২৯-০৯-২০১২ তারিখ শপথ নিয়েছেন।
১৯৪৮ সালে (বিহারের সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ও সরকারি বাসভবনে মহিষের দুধ দোহাতেন আদুল গায়ের লালু প্রসাদ যাদব) এক কৃষক পরিবারে লালুর জন্ম। ১৯৭৭ সালে মাত্র ২৯ বছর বয়সে লোকসভার সদস্য নির্বািচত হন। পশুখাদ্য কেলেঙ্কারি মামলার রায়-লালুর পাঁচ বছর কারাদন্ড। জননেতা থেকে কয়েদি নম্বর ৩৩১২।
১৯৪৮ সালে বাংলার বাইরে জয়া ভাদুড়ি (জয়া বচ্চন)'র জন্ম। লেখাপড়া ভূপালের বোডিং স্কুলে। বাবার চাকরিসূত্রে তাঁরা ভূপালেই থাকতেন। তাঁর পূর্বপুরুষের বাড়ি নেত্রকোণা জমিদারবাড়ি।
১৯৪৮ সালের ১৬ অক্টোবর, ভারতের তামিল নাড়ুতে বলিউডের অনিন্দা সুন্দরী নায়িকা (ড্রিম গার্ল) হেমা মালিনীর জন্ম। ১৯৬৮ সালে 'স্বপ্ন কা সওদাগর' চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন হেমা মালিনী। ৪০ বছরের অভিনয় জীবনে ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭৭ সালে তাঁর অভিনীত 'ড্রিম গার্ল' চলচ্চিত্রটি মুক্তির পর তিনি সত্যি সত্যি বলিউডের ড্রিম গালে পরিণত হন।
১৯৪৯ সালের ২২ জানুয়ারি, দক্ষিণ ত্রিপুরার রাধাকিশোরপুরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের জন্ম। তিনি ১৯৯৮ সাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বামফ্রন্ট ষষ্ঠবার ত্রিপুরায় সরকার গঠন করেছে। তিনি মার্কসবাদী ভারতীয় কমিউনিষ্ট পার্টির (সিপিএম) পলিটব্যুরোর সদস্য।
১৯৪৯ সালের জুনে পাঞ্জাবের ভূস্বামী প্রকাশ লাল পেশওয়ারিয়া ও প্রেমলতা পেশওয়ারিয়ার ঘরে পুলিশ অফিসার কিরণ বেদির জন্ম। ০৬-১০-২০১১ প্রথমবারের মতো ঢাকায় আসেন কিরণ।
১৯৪৯ সালে বায়ান্নর ভাষা আন্দোলন যখন হয়, আমার বয়স তখন তিন বছর। থাকতাম আমরা ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে-যেখানে আমার জন্ম। (পাঁচ বছর বয়সে চলে আসি আমি বাবা-মায়ের সঙ্গে কলকাতায়। আমার মা উমা চট্টোপাধ্যায় আর বাবা সুধীন্দ্র চট্টোপাধ্যায়, দুজনই এককালে কন্ঠশিল্পী ছিলেন।) গানে গানে মানুষের কথা বলেন কবীর সুমন। আমার বাংলাদেশ। বাংলাদেশে যখন স্বাধীনতা চলছে, আমার বড় ভাই আনন্দরূপ আর আমি যখন ঠিক করেছি আমরা বাংলাদেশে চলে যাব, বাংলাদেশের নাগরিকত্ব চাইব।
১৯৪৯ সালের ১০ জুলাই, ভারতের ক্রিকেট খেলোয়ার সুনীল গাভাস্কারের জন্ম। দেখুন ভারতের ক্রিকেট ইতিহাস ১৯৩৫ সাল থেকে।
১৯৪৯ সালের ১৭ অক্টোবর, ভারতের তামিলনাড়ুতে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও সুপারস্টার রজনীকান্তের জন্ম। রজনীকান্ত ১৬০টি ছবিতে অভিনয় করে। ৬০ বছর বয়সী রজনীকান্ত নিজেই অভিনয় করছেন রোবট ও রোবট বিজ্ঞানীর চরিত্রে। ১৪ আগষ্ট মুম্বাইয়ে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। ১৬৫ কোটি রূপি খরচ করে ভারতের সবচেয়ে ব্যয়বহুল এ ছবি বানাচ্ছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। ১৯৭৫ সালে ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পদার্পণ রজনীকান্তের।
১৯৪৯ সালের ২৯ নভেম্বর, রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৫০ সালের ১০ মে, ভারতের আলোচিত সেনাবাহিনী-প্রধান জেনারেল বিজয় কুমার সিং-এর জন্ম। গতকাল ৩১-০৫-২০১২ তারিখ তিনি সেনাবাহিনী প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু তিনি দাবি করেন, জন্মতারিখ ঠিক থাকলেও সেখানে সাল ভুল করা হয়েছে। তাঁর প্রকৃত জন্মসাল ১৯৫১ সালে। তিনি ছিলেন ভারতের ২৪তম সেনা প্রধান। তবে আদালতে তাঁর যুক্তি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। এদিকে গতকালই ভারতের ২৫তম সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল বিক্রম সিং (৫৯)।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর, গুজরাটের নিম্নবর্ণের ঘানচি সম্প্রদায়ে (চাঁ-বিক্রেতা থেকে) মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম। তিনি ১৯৮৭ সালে বিজিপিতে যোগ দেন।
১৯৫০ সালের ১৮ সেপ্টেম্বর, দিল্লিতে শাবানা আজমি জন্মগ্রহণ করেন। (বাবা বিখ্যাত উর্দু কবি কাইফি আজমি। মা আইপিটিএর অভিনেত্রী শৌকত।) তিনি অভিনয়ের ওপর একাডেমিক পড়াশোনাটা শেষ করেন ১৯৭২ সালে। ১২৭টির মতো ছবিতে অভিনয় করেন। বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ১০ জন অভিনেত্রীর মধ্যে তিনি একজন। অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের মতে, শ্রেষ্ঠ পাঁচজনের একজন তিনি। শ্যাম বেনেগাল, যাঁর অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন, তাঁর রায় এ রকম: না, ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে তাঁর মতো অভিনেত্রীর পূর্বসূরি নেই। তুলনা টানার জন্য যেতে হবে আন্তর্জািতক অঙ্গনে, ইনগ্রিড থুলিন, লিভ উলম্যান বা মেরিল স্ট্রিপের কাছে। হ্যাঁ, শাবানা আজমির কথাই বলা হচ্ছে।
১৯৫১ সালের ৭ জানুয়ারি, মহিলা ঔপন্যাসিক নিরুপমা দেবী পরলোকগমণ করেন।
১৯৫১ সালের ১৯ নভেম্বর, ভারতের মুম্বাইয়ে বলিউডের নায়িকা জিনাত আমান খানের জন্ম। তাঁর বাবা ছিলেন চিত্রনাট্যকার আমানুল্লাহ খান 'মুঘল-এ-আজম' পাকিজা'র মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান জিনাত।
১৯৫২ সালের ১৮ জানুয়ারি, তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে খোস মুনিস্বামী বীরাপ্পন গাউন্ডার নামক যুবকটির জন্ম, ১৮-১০-২০০৪ তারিখ পুলিশের সাথে গুলিবিনিময় করার সময় বনদস্যু বীরাপ্পন নিহত। ১৯৬৯ সালে ১৭ বছর বয়সে প্রথম সে হত্যাকান্ডটি ঘটায়। এরপর ১৯৭২-এ প্রথমবার গ্রেফতার হয়। ১২০টি হত্যাকান্ডের কাহিনী রয়েছে। কিন্তু বাস্তবে বীরাপ্পন খুন করেছে অনেক বেশী। কর্নাটকের বিস্তীর্ণ চন্দনবন ছিল তার কাছে হাতের তালুর মত।
১৯৫২ সালের ৩১ ডিসেম্বর, কবি ত্রিদিব দস্তিদারের জন্ম।
১৯৫৪ সালের ১১ জানুয়ারি, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশা শহরে কৈলাস সত্যার্থীর জন্ম। শিশু অধিকারের জন্য নোবেল শান্তি পুরস্কার পান ০৯-১০-২০১৪ তারিখ এবং মালালা ইউসুজাই নারীশিক্ষার জন্য নোবেল পুরস্কার পান এ দু'জন মিলে।
১৯৫৪ সালের ১৪ জানুয়ারি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারী গাঙ্গুলীর মৃত্যু।
১৯৫৪ সালের ২১ জানুয়ারি, জুনাগড়ে বলিউডের নায়িকা পারভীন ববি'র জন্ম, পশ্চিম মুম্বাইয়ে জহু বিচের বিলাসবহুল নির্জন ফ্ল্যাটে মৃত্যু-২২-০১-২০০৫ তারিখ।
১৯৫৪ সালের ১০ অক্টোবর, ভারতের মাদ্রাজে বলিউডের হিন্দি ছবির নায়িকা রেখার (আসল নাম ভানুরেখা গণেশন) জন্ম। রেখা শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন ১৯৬৬ সালে। তবে নায়িকা হিসেবে ১৯৭০ সালে। শাওন ভাদোঁ চলচ্চিত্রের মাধ্যমে। তাঁর ৪০ বছরের অভিনয় জীবনে ১৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বলিউড তারকা রেখা এবার ভারতের একজন সাংসদ (এমপি) হিসেবে শপথ নিলেন। ১৫-০৫-২০১২ তারিখ সকালে রাষ্ট্রপতির মনোনীত প্রার্থী হিসেবে পার্লােমন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে তিনি শপথ নেন। তাঁর বাবা জেমিনি গণেশন ছিলেন তামিলনাড়ু রাজ্যের প্রখ্যাত অভিনেতা।
১৯৫৪ সালের ১২ আগস্ট, বিপস্নবী সাংবাদিক ও আনন্দবাজার পত্রিকার প্রাণপুরুষ সুরেশ চন্দ্র মজুমদারের মৃত্যু।
১৯৫৪ সালের ৭ নভেম্বর, ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন কমল হাসান। ১৯৬০ সালে কমল হাসান শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন।
১৯৫৪ সালের ১২ ডিসেম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিল্লবী কিরণশঙ্কর রায়ের মৃত্যু।
১৯৫৫ সালের ১৫ জানুয়ারি, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতীর জন্ম।
১৯৫৫ সালের ১ মে, কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে ২০ মে, ২০১১ শপথ নেন।
১৯৫৬ সালের ১৪ আগষ্ট, ভারতের হিন্দি সিরিয়াল তারকা নীনা গুপ্তার জন্ম। আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ভিব রিচার্ডস-এর সঙ্গে প্রেম এবং বিয়ে না করেই কন্যা সন্তানের মা হওয়ার ঘটনায় তোলপাড় তুলেছিলেন নীনা গুপ্তা।
১৯৫৬ সালে কলকাতায় লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-০৪-০৯-২০১৩ তারিখ। ১৯৮৪ সালে বন্ধু রুমার মাধ্যমে পরিচয় হয় সুদর্শন আফগান যুবক জানবাজের সঙ্গে। তারপর প্রেম ও চার বছরের মাথায় বিয়ে। এই বিয়েতে বাড়ির কেউই রাজি ছিলেন না। কিন্তুু সুস্মিতা তার সিদ্ধান্তে ছিলেন অটল। বিয়ের এক বছরের মাথায় জানবাজ তাঁকে বেড়ানোর কথা বলে আফগানিস্থানে নিয়ে যান। সুস্মিতা সেখানে গিয়ে দেখেন, জানবাজ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ঘরে তাঁর আরেক বউ আছে। সেই থেকে শুরু সুস্মিতার দুর্বিসহ জীবন। সন্দেহের তীর জানবাজের দিকে কারণ তার ভাই কলকাতায় খুন হয়েছেন এবং তার স্ত্রীর সাথে নতুন করে জানবাজের সম্পর্ক গড়ে ওঠে।
১৯৫৬ সালে বোম্বে শহরে ভারতের কিংবদন্তি কন্ঠশিল্পী আশা ভোঁশলের মেয়ে বর্ষা ভোঁশলের জন্ম, মৃত্যু-০৮-১০-২০১২ তারিখ মুম্বাইয়ের পেদ্দার রোডের নিজ বাসভবন প্রভুকুঞ্জে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
১৯৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি, কবি সুনির্মল বসু পরলোকগমণ করেন।
১৯৫৭ সালের ৩০ মার্চ, শিশুসাহিত্যিক দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।
১৯৫৭ সালের ১৯ এপ্রিল, মুকেশ আম্বানি পরিবার ভারতীয় হলেও তাঁর জন্ম ইয়েমেনে। তাঁর বাবার নাম থিরুভাই আম্বানি এবং মায়ের নাম কোকিলাবেন আম্বানি। পৃথিবীর শীর্ষ ১৬৪৫ জন ধনীর মধ্যে মুকেশ আম্বানি রয়েছেন ৪০তম স্থানে। ১৩-০৮-২০১৪ তারিখে তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ২৫,১ বিলিয়ন ডলার। ভারতে ১০০ কোটির বেশি সম্পদের মালিক ৭০ জন আছে। দৈনিক আয়-১১ কোটি রুপি। সম্পদের পরিমাণ-৪,০১,৩০২ কোটি রুপি। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক।
১৯৫৭ সালের ৩০ জুন, লোককথা সংগ্রাহক ও লেখক দক্ষিণারঞ্জন মিত্রের মৃত্যু।
১৯৫৮ সালের ১ অক্টোবর, বলিউডের একশন হিরো সঞ্জয় দত্তের জন্ম।
১৯৫৯ সালের ১৩ জানুয়ারি, বিশিষ্ট পন্ডিত ও অভিধানকার হরিচরণ বন্দ্যোপাধ্যায় পরলোকগমণ করেন।
১৯৬০ সালের ২৭ এপ্রিল, সাহিত্যিক ও অভিধানকার রাজশেখর বসুর(পরশুরাম) মৃত্যু।
১৯৬১ সালের ১৭ ফেব্রুয়ারি, শিক্ষাবিদ ও আইনজ্ঞ অতুলচন্দ্র গুপ্তের মৃত্যু।
১৯৬১ সালের ৫ মার্চ, নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যু।
১৯৬২ সালের ১৩ জানুয়ারি, কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবি অজয় কুমার ঘোষ পরলোকগমণ করেন।
১৯৬২ সালের ১১ ফেব্রুয়ারি, সাহিত্যিক ও সম্পাদক সজনীকান্ত দাসের মৃত্যু।