১৯২৯ সালের আগষ্ট মাসে ভারতের নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা সৈয়দ সাঈদ জাফরীর জন্ম, মৃত্যু-১৫-১১-২০১৫ তারিখ।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ভারতের ইন্দোর-এ বিখ্যাত গায়িকা ও জীবিত সঙ্গীত কিংবদন্তী লতা মুঙ্গেসকরের জন্ম। লতা তাঁর ছয় দশাধিক বছরের ক্যারিয়ারে ৫০,০০০ হাজারেরও বেশী গান গেয়েছেন এবং এখনও গেয়ে যাচ্ছেন। চলচ্চিত্র বিশ্বে বিশেষ অবদানের জন্য ফরাসী সরকার সর্বোচ্চ সম্মাননা দেবার জন্য সিদ্ধান্ত নেয়। লতার প্রথম ভালো লাগা। লতা এখানে আরো বলেছেন, কে. এল. সায়গলের সান্নিধ্য না পাওয়া আমার জীবনে সত্যিই এক দুঃখ হয়ে আছে। এই দুঃখ নিয়েই আমি আছি এতটা বছর। ১৯০৪ সালে কে. এল. সায়গলের জন্ম, আর তিনি মারা যান ১৯৪৭ সালে। ১৯৪২ সালের ২৪ এপ্রিল, তাঁর বাবা পন্ডিত দীননাথ মঙ্গেশকর মারা যান। সেদিন থেকে গানের ভুবনে প্রথম একটি মারাঠী ছবিতে ফ্লেব্যাক করেন। গানের ভুবনে সাত দশক পেরিয়ে লতা মঙ্গেশকর।
১৯২৯ সালে ভারতের একসময় নামী এক শ্রমিকনেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী, সংযুক্ত জনতা দলের প্রবীণ নেতা জর্জ ফার্নােন্দজের জন্ম।
১৯২৯ সালে ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পন্ডিত যশরাজের জন্ম।
১৯২৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতজগতের 'মাস্টার মশাই' নামে পরিচিত বিমান মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৬-০৩-২০১১ তারিখ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
১৯৩০ সালের ২১ জানুয়ারি, কথাসাহিত্যিক ও সঙ্গীতশিল্পী সুচরিত চৌধুরীর জন্ম।
১৯৩০ সালের ২৩ মে, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৩০ সালে পশিচমবাংলার পঞ্চাশ ও ষাটের দশকের বাংলা গানের অন্যতম কন্ঠশিল্পী মৃণাল চক্রবর্তীর জন্ম, মৃত্যু-২২-০৬-২০১১ তারিখ দক্ষিণ কলকাতার একটি নাসিংহোমে।
১৯৩০ সালে মুক্তিযুদ্ধের কলমীবন্ধু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে খোশবাসপুরে সাহিত্যিক মুস্তফা সিরাজের জন্ম, মৃত্যু-০৪-০৯-২০১২ তারিখ। ১৯৬৬ সালে তাঁর প্রথম উপন্যাস নীল ঘরের নটী প্রকাশিত হয়।
১৯৩০ সালের ১৮ ডিসেম্বর, সাহিত্যিক সাংবাদিক শহীদ সাবেরের জন্ম।
১৯৩১ সালের ২৫ জুন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জনতা দলের নেতা বিশ্বনাথ প্রতাব সিং (ভি. পি. সিং-এর নাম রাজা সাহেব)-এর জন্ম, মৃত্যু-২৭-১১-২০০৮ তারিখ।
১৯৩১ সালের ৪ আগস্ট, ভারতের গুপ্ত বিপস্নবী দলের সদস্য রামকৃঞ্চ বিশ্বাসের ফাঁসী হয়।
১৯৩১ সালের ১৫ অক্টোবর, ভারতের তামিলনাড়ুর প্রত্যন্ত এক গ্রামে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও জনতার রাষ্ট্রপতি এবং বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী আবুল (এ.) পাকির (পি.) জয়নাল আবেদীন (জে.) আবদুল কালামের জন্ম, মৃত্যু-২৭-০৭-২০১৫ তারিখ। ঠিক করো, কীভাবে নিজেকে স্মরণীয় করে রাখবে। উনি ভারতের ১১নং রাষ্টপ্রতি ছিলেন। (১১) ২৫-০৭-২০০২ তারিখ থেকে ২৫-০৭-২০০৭ তারিখ পর্যন্ত। চলে গেলেন ভারতের 'মিসাইলম্যান'। আপসহীন আদর্শবাদী। শিলংয়ে ইন্ডিয়ান ইনষ্টিটিউট অব ম্যানেজম্যান্ট শিক্ষার্থীেদর এক অনুষ্ঠানে গত ২৬-০৭-২০১৫ তারিখ সন্ধ্যায় বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান আবদুল কালাম। শতকোটির সালামে সমাহিত হলেন কালাম। জানাজায় কালামের বড় ভাই মোহাম্মদ মুথু মিরা লেব্বাই মারাইকারসহ(৯৯) পরিবারের অন্য সদস্যরাও অংশ নেন।
১৯৩১ সালে বাংলাদেশের চট্টগ্রামে প্রখ্যাত অভিনেতা ও পরিচালক দিলীপ রায়ের জন্ম, ০২-০৯-২০১০ তারিখ কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় যুগের এক শক্তিশালী অভিনেতা।
১৯৩১ সালে কবি কবিতা সিং-এর জন্ম।
১৯৩২ সালের ৬ জানুয়ারি, ভারতের উত্তর প্রদেশের জৈনপুরে এক সাধারণ পরিবারে হিন্দি সাহিতিক কমলেশ্বর সাকসেনার জন্ম, গাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-২৭-০১-২০০৭।
১৯৩২ সালের ১৫ মে, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের জন্ম।
১৯৩২ সালের ২০ মে, স্বদেশী আন্দোলনের নেতা ও বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পালের মৃত্যু।
১৯৩২ সালের ২২ জুন, বলিউডের অভিনেতা অমরিশ পূরীর জন্ম, মৃত্যু-১২-০১-২০০৫ তারিখ। মুম্বাইয়ের একটি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোকগমণ করেন।
১৯৩২ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন অভিনেতা মেহমুদ ভাই এবং যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক হাসপাতালে ঘুমের মধ্যে মেহমুদ ভাই ইন্তেকাল করেন ২০০৪ সালের ২২ জুলাই। তার বাবা ছিলেন অভিনেতা নৃত্যশিল্পী মমতাজ আলী। তার দাদা ছিলেন মাদ্রাজের আরকটের নবাব। মেহমুদ ভাই ১৯৬৯ সালে বাঙ্গালোরের খামার বাড়ীটি কেনেন। ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত পারভারিশ-এ তার অভিনয় দর্শকদের চোখে পানি এনেছিলেন।
১৯৩২ সালের জুলাই মাসে, ভারতের মুম্বাইয়ের সিনেমা জগতের 'কিং অব রোমান্স' ও পরিচালক যশ চোপড়ার জন্ম, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোববার (২১-১০-২০১২ তারিখ) পৃথিবীকে বিদায় জানালেন 'কিং অব রোমান্স' যশ চোপড়া ৮০ বছর বয়সে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন।
১৯৩২ সালের ১ আগস্ট, বলিউডের ট্রাজেডি কুইনখ্যাত অভিনেত্রী মিনা কুমারীর জন্ম, মৃত্যু-১৯৭২ সালের ৩১ মার্চ লিভার সিরোসিসে জীবনাবসান ঘটে। ১৯৩৯ সালে মাত্র সাত বছর বয়সে বেবী মিনা নামধারণ করে ফারজানদ-এ-ওয়াতন চলচ্চিত্রে অভিনয় করেন।
১৯৩২ সালে ইসরাইলে বোম্বে সিনেমা জগতের ৫০ ও ৬০ দশকের অভিনেত্রী নাদিরার জন্ম, মোম্বাইয়ের একটি হসপিটালে মৃত্যু-০৯-০২-২০০৬ তারিখ।তিনি খল-চরিত্রে অভিনয় করেন।
১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর, পাকিস্তানের পাঞ্জাবের গাহ গ্রামে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের জন্ম। স্কুলে ভর্তির সময় তাঁর জন্ম তারিখ লেখা আছে, তবে প্রকৃত জন্ম জানা নেই। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় মনমোহনের পরিবার ভারত চলে আসে।
১৯৩২ সালে কবি শঙ্খ ঘোষের জন্ম।
১৯৩২ সালের ২৮ নভেম্বর, অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষের (দানীবাবু) মৃত্যু।
১৯৩২ সালের ডিসেম্বরে, ভারতের বিখ্যাত কৌতুক অভিনেতা কৃঞ্চ রাও নাগেশের জন্ম, মৃত্যু-৩১-০১-২০০৯ তারিখ চেন্নাই শহরে। দক্ষিণ ভারতের এ কৌতুক অভিনেতা এক হাজারেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাগেশ ডায়াবেটিসে ভুগছিলেন।
১৯৩২ সালে ভারতের কেরালার একটি লেখক পরিবারে প্রখ্যাত লেখিকা ও কবি কমলা দাশ (সুরাইয়া) রক্ষণশীল প্রভাবশালী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেও ১৯৯৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন, পুনায় মৃত্যু-৩১-০৫-২০০৯ তারিখ।
১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি, নয়াদিল্লীতে বলিউডের অন্সরাখ্যাত নায়িকা মধুবালার জন্ম, মৃত্যু-১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ৩৬ বছর বয়সে মারা যান। ১৯৪৯ সালে মহল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। মাত্র ৬৫টি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান।
১৯৩৩ সালের ২৩ জুলাই, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন।
১৯৩৩ সালে ভারতের ঝাড়খন্ডে ভারতীয় কূটনীতিক ও অধ্যাপক মুচকুন্দ দুবের জন্ম। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এক বছর সেখানে শিক্ষকতা করেন। ১৯৫৭ সালে যোগদেন ভারতীয় পররাষ্ট্র বিভাগে; কুটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন তেহরানে, জেনেভা, বার্ন, নিউইয়র্ক ও ঢাকায়। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি। ১৯৯১ সালে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে অবসর গ্রহণের পর ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। এখন তিনি দিল্লির কাউন্সিল ফর সোশাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট। ভারত বাংলাদেশের জন্য যতেষ্ট করেনি। আপনি এখন কী করেন্। আমি এখন লালন নিয়ে গবেষণা করছি। হিন্দিতে লালনের কবিতাগুলো ডাবিং করছি।
১৯৩৩ সালের ২ আগষ্ট, ভারতের মধ্যপ্রদেশের বিলাসপুরে প্রবীণ কবি, গবেষক ও চিকিৎসক ডা. ভূমেন্দ্র গুহর জন্ম, রোববার সকালে ২০-১২-২০১৫ তারিখ মারা গেছেন। ভারতে প্রথম যে ওপেন হার্ট সার্জারী হয়, সেই চিকিৎসক দলের একজন ছিলেন তিনি।
১৯৩৩ সালের ৩০ সেপ্টেম্বর, নট, নাট্যকার ও পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯৩৩ সালে কবি অলোকরঞ্জন দাশগুপ্তের জন্ম।
১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর, ভারতের ইন্দোর-এ বিখ্যাত গায়িকা আশা ভোঁসলের জন্ম। নিউইয়র্ক শহরে ২০০৫ সালের র্গযামীর জন্য মনোনীত। তাঁর স্বামী-১৯৩৯ সালের ২৭ জুন, রাহুল দেব বর্মণ ওরফে পঞ্চমের জন্ম, মৃত্যু-০৪-০১-১৯৯৪ তারিখ।
১৯৩৩ সালের ৩ নভেম্বর, কলকাতায় জন্ম হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমত্র্য সেনের। অমর্তয সেনের প্রথম স্কুল ঢাকার সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয় তারপর কলকাতায় শান্তিনিকেতনের বিশ্বভারতী। ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি বলেন শিক্ষা সবকিছু বদলে দেয়। তাঁর বাবার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে এবং নানার বাড়ি বিক্রমপুরে। ১৯৪৯ সালে মেট্রিক, ১৯৫১ সালে আই. এস-সি. পরীক্ষায় প্রথম হয়ে তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে।
১৯৩৩ সালের ২৬ নভেম্বর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর, যশোরের বনগ্রামে জনপ্রিয় সাহিত্যিক মণিশংকর মুখোপ্যাধায়ের জন্ম। ১৯৫৫ সালে প্রথম তাঁর প্রথম বই প্রকাশ হয়েছিল। জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা পশ্চিমবঙ্গের এ লেখক পাঠকমহলে কেবল শংকর নামেই পরিচিত।
১৯৩৩ সালে এক সময়ের উত্তম কুমারের নায়িকা ও স্ত্রী সুপ্রিয়া দেবীর জন্ম বার্মায়। তাঁর বাবা বার্মায় আইন ব্যবসা করতেন। আমার ভাইবোন সবাই বার্মায় জন্ম। তাঁর বাবার বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় ও মায়ের বাড়ি নারায়ণগঞ্জে। এ দু'জনের বাড়ি বাংলাদেশে। সুপ্রিয়া দেবী কলকাতায় বাস করে।
১৯৩৪ সালের ১৮ আগস্ট, পাঞ্জাবের ঝিলম জেলার দিনা এলাকায় গুলজারের আসল নাম স্যামপূরণ সিং কালরার জন্ম(পাকিস্তানের পশ্চিম পাঞ্জাবের ঝিলম জেলায়)। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সঙ্গে সবে পাকিস্তানের পাঞ্জাব থেকে ভারতে এসে পৌঁছেছেন ১৩-১৪ বছর বয়সী সম্পুরাণ সিং কালরা, যাঁর ছদ্মনাম একসময় হয়ে ওঠে গুলজার। লেখক নাম গুলজার। ভারতের চলচ্চিত্রজগতের সর্বোচ্চ সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন দেশটির কবি-সাহিত্যিক, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার। লেখক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে, একসময় মুম্বাইয়ে গাড়ি মেরামতের কাজ করতেন তিনি। কিন্তু কবিতা আর গল্প লেখার প্রতিই তাঁর ঝোঁক ছিল বেশি। ২০১৪ সালের ৩ মে, তাঁর হাতে পুরস্কারের ১০ লাখ টাকা ও উত্তরীয় তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গুলজার পদ্মভূষণ বিজয়ী এই ভারতী নাগরিক। বাঙালি মেয়ে রাখিকে বিয়ে করেছি আমি। এক সময় বলিউডের সেরা অভিনেত্রীদের একজন ছিলেন রাখি গুলজার। ২২টি ছবি নির্মাণ করেন তিনি। ভারতের প্রখ্যাত কবি, চলচ্চিত্রনির্মাতা ও অস্কারজয়ী গীতিকার গুলজার। গুলজারের মেয়ের নাম 'মেঘনা'। মেঘনাও ছবি পরিচালনা করে এবং বলিউডের বড় চলচ্চিত্র পরিচালক। রাখী মজুমদার বাংলাদেশ থেকে ভারতে গেছে। রাখীর বাবা বাংলাদেশে পাটের ব্যবসা করত।
১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর, বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার মাইজপাড়া গ্রামে (বর্তমান মাদারীপুর) বাংলা সাহিত্যের দিকপাল, কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় (মাদারীপুর জেলার আমগাঁও গ্রামে তাঁর বাবার বাড়ি) জন্মগ্রহণ করেন, গত সোমবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটা ৫ মিনিটে ২৩-১০-২০১২ তারিখ দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের চন্দননগরে আধুনিক বাংলা গানের সব্যসাচী মানুষ জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জন্ম। একসঙ্গে গান লেখেন, সুর করেন, গাইতেও জানেন।
১৯৩৪ সালের ১৯ ডিসেম্বর, মহারাষ্ট্রের ছোট্ট শহর জলগাঁওয়ে ভারতের প্রথম মহিলা ১২তম রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের জন্ম। (১২) রাষ্ট্রপতির পদ ২৫-০৭-২০০৭ তারিখ থেকে ২৫-০৭-২০১২ তারিখ পর্যন্ত।
১৯৩৪ সালে ভারতের পশ্চিমবাংলার নদীয়ার শান্তিপুরে কিংবদন্তি বাচিকশিল্পী ও আকাশবাণীর সংবাদপাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম, কলকাতায় নিজ বাড়িতে পরলোকগমন করেন-০২-০৬-২০১১ তারিখ। ১৯৬০ সালে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে যোগ দেন। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রধান হাতিয়ার ছিল আকাশবাণী আর বিবিসি রেডিও। এ আকাশবাণীতেই তাঁর পরিবেশনায় সংবাদ, সংবাদ-সমীক্ষা ও সংবাদ-পরিক্রমা ইতিহাসের অংশ হয়ে আছে।
১৯৩৫ সালের ১৯ জানুয়ারি, নদিয়ার কৃষ্ণনগরে টলিউডের আদর্শবান অভিনেতা সৌমিত্র চট্টোপ্যাধায়ের জন্ম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপুর সংসারের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। তাঁর বাবার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কয়া গ্রামে।
১৯৩৫ সালের ২১ জানুয়ারি, কেরালার এক ছোট্ট শহর কোট্টায়ামে মালয়লম চলচ্চিত্র জগতের প্রবাদ পুরুষ গোবিন্দন অরভিন্দনের জন্ম, মৃত্যু-১৫-০৩-১৯৯১ তারিখ।
১৯৩৫ সালের ২৪ অক্টোবর, কলকাতার টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানা এলাকায় আন্তর্জািতক খ্যাতিসম্পন্ন বিবিসির সাংবাদিক স্যার মার্ক টালির জন্ম। ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি ভারত সংবাদদাতা হিসেবে দিল্লিতে আসেন। বিবিসির ৩০ বছরের চাকরিজীবনে তিনি ২০ বছর ছিলেন দিল্লি ব্যুরোপ্রধান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় স্যার মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশীয় বিষয়ক ভাষ্যকার। যিনি পরে ১৯৭২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দিল্লীতে বিবিসির দক্ষিণ এশীয় সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৯৯৪ সালে বিবিসি ত্যাগ করার পর থেকে মার্ক টালি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন। ৪০ বছর সাংবাদিকতা করার পর অবসরে যান, তিনি ভারতের পদ্মশ্রী, পদ্মভূষণ ও ২০০২ সালে ব্রিটিশ সরকার র্কতৃক নাইট উপাধি পান। বাংলাদেশ সরকার ২০১২ সালে তাঁকে 'ফ্রেন্ডস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার' সম্মাননা প্রদান করেন। ২০১১ সালের ৮ ডিসেম্বর, তিনি ভারতের ইনস্টিটিউট অব স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড ডেভেলপমেন্টে এই বক্তব্য দেন। ''ক্ষুদ্র উদ্যোগেই হোক শুরু''।
১৯৩৫ সালে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার সাবেক স্পিকার ও সিপিএমের প্রবীণ নেতা হাসিম আবদুল হালিমের জন্ম, মৃত্যু-০২-১১-২০১৫ তারিখ সকালে সোমবার দিন। তিনি ১৯৭৭ সালে প্রথম বিধায়ক হয়েই রাজ্যের আইনমন্ত্রী হন। ১৯৮২ সালে স্পিকার হন। টানা ২০১১ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালনের পর অবসর নেন তিনি।
১৯৩৫ সালের ১১ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বীরভূমে প্রণব কুমার মুখার্জির জন্ম। ষাটের দশকে বাংলা কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে উঠে আসেন তিনি। যদিও ২০০৪ সাল পর্যন্ত তিনি লোকসভায় একবারও জিততে পারেননি। রাজ্যসভায় তিনি কংগ্রেস থেকে বেশ কয়েকবার নির্বািচত হন। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর শিক্ষা নেয়া-এ রাজনীতিক অর্থনীতিও যে ভালো বোঝেন, তার প্রমাণ ১৯৮৪ সালে বিখ্যাত ইউরোমানি সাময়িকীর জরিপে বিশ্বের সেরা অর্থমন্ত্রী বিবেচিত হওয়া। ২০০৯ সালেও কংগ্রেস সরকারের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর পদ ছাড়লেন। ১৯ জুলাই, ভারতের ১৩তম রাষ্ট্রপতি হয়েছেন প্রণব কুমার মুখার্জি। ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে ১০ লাখ ৯৮ হাজার ৮৮২ জন ভোটার ভোট দেন। প্রথম বাঙালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়োজন ছিল পাঁচ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট তিনি পেয়েছেন সাত লাখ ১৩ হাজার ৭৬৩ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের 'ক্রাইসিস ম্যানেজার' প্রণব মুখার্জি। এতে প্রণব ৬৯ শতাংশ ভোট পেয়ে বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী সাংমাকে পরাজিত করেন। তাঁর প্রতিপক্ষ পূর্ণ অ্যাজিটক (পি.এ.) সাংমার পক্ষে ভোটের মূল্যায়ন তিন লাখ ১৫ হাজার ৯৮৭। ২৫ জুলাই, ২০১২ তারিখ ১১টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে রাইসিনা হিলসের রাষ্ট্রপতির ভবনে শুরু হচ্ছে প্রণবের নতুন জীবন। নয়াদিল্লীর ঐতিহাসিক দিল্লি গেটের অপর প্রান্তে রাইসিনা হিলস-এ অবস্থিত এই রাষ্ট্রপতি ভবন। ৩৩০ একর জমির ওপর এই রাষ্ট্রপতি ভবন। ঐতিহাসিক ভবনটি ব্রিটিশ আমলে ছিল ভাইসরয়দের বাসভবন। ভবনের বিশালত্ব এবং শিল্পসৌন্দর্য একে বিশ্বের অন্যতম সেরা প্রাসাদের মর্যাদা দিয়েছে। ১৯২১ থেকে ১৯২৯ সালের মধ্যে এই প্রাসাদটি গড়ে ওঠে ব্রিটিশ স্থপতি স্যার এডুইন লিউটেনসের পরিকল্পনায়। চারতলার এই প্রাসাদে রয়েছে ৩৪০টি কক্ষ। এখানে মোগল, হিন্দু, বৌদ্ধ ও পাশ্চাত্য স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। ভবনের মূল গম্বুজটি বৌদ্ধ আঙ্গিকে গড়ে উঠেছে আর অলিন্দ হিন্দু মন্দিরের আদলে। রয়েছে দরবার হল, যা অশোকা হল নামে পরিচিত। আছে ১৩০ হেক্টর জায়গাজুড়ে মোগল উদ্যান।