১৯৪৬ সালের ১ অক্টোবর, ব্রুনেইর সুলতান হাসানাল বলখিয়ারের জন্ম। ১৯৬৭ সালের ৫ অক্টোবর, অনুষ্ঠানিকভাবে ব্রুনেইর সুলতান নিযুক্ত হন। তিনি ১৯৬৮ সালের ১ অক্টোবর, সুলতানের দায়িত্ব পালন করেন।

১৯৪৬ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ মো হিউনের জন্ম, ২৩-০৫-২০০৯ তারিখ বাসভবনের কাছেই একটি পাহাড় থেকে পড়ে 'আত্মহত্যা' করেন।

১৯৪৭ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট গেস্নারিয়া অ্যারোইয়োর জন্ম।

১৯৪৭ সালের ৭ জুলাই, নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ'র জন্ম।

১৯৫১ সালের ২০ জুলাই, জর্দােনর বাদশাহ আবদুল্লাহ আততায়ীর হাতে নিহত হন।

১৯৫১ সালে শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার জন্ম।

১৯৫২ সালের ৭ জুন, তুরস্কে লেখক ওরহান পামুকের জন্ম।

১৯৫৩ সালের ২২ নভেম্বর, সৈয়দ সোলায়মান নদভীর ইন্তেকাল।

১৯৫৪ সালের ৭ এপ্রিল, হংকংয়ে হলিউডের বিখ্যাত অভিনেতা মার্শাল আর্টিষ্ট জ্যাকি চ্যানের জন্ম। রাশ আওয়ার, সাংহাই নুন, অ্যারাউন্ড দ্যা ওয়াল্র্ড ইন এইটি ডেইজ, দ্য কারাতে কিড, দ্য ফরবিডেন কিংডম ইত্যাদি তাঁর অভিনীত আলোচিত চলচ্চিত্র। বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছাদূত জ্যাকি চ্যান বন্য প্রাণী সংরক্ষণ আন্দোলনের সঙ্গে জড়িত। নিজের সঙ্গে লড়াই।

১৯৫৪ সালের ১৮ জুন, নেপালের গুর্খা জেলার বেলবাস কপলং গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে মাওবাদী নেতা ও প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের জন্ম। (৩৫তম প্রধানমন্ত্রী হিসেবে বাবুরাম শপথ নিয়েছেন ২৯-০৮-২০১১ তারিখ)।

১৯৫৪ সালের ২৬ নভেম্বর, শ্রীলংকার জাফনায় তামিল টাইগার'স গেরিলা নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের জন্ম, শ্রীলংকার আর্মীর গুলিতে মৃত্যু-১৭-০৫-২০০৯ তারিখ। গত তিন দশকে ৭০ হাজার লোকের প্রাণহানি ঘটেছে। ১৯৭২ সালে 'আন্ডারগ্রাউন্ড' অর্থাৎ আত্মগোপনে চলে যায়।

১৯৫৪ সালের ১১ ডিসেম্বর, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল(প্রচন্ড)'র জন্ম। নির্বািচত হয়েছেন ১৫-০৮-২০০৮ তারিখ। ক্ষমতা গ্রহণ-১৮-০৮-২০০৮ তারিখ।

১৯৫৫ সালের ১৭ ফেব্রুয়ারি, চীনের পূর্বঞ্চলীয় সেনডং প্রদেশের প্রত্যন্ত গ্রাম গাওমির এক কৃষক পরিবারে গুয়ান মোয়ে মো ইয়ানের জন্ম। সাহিত্যে নোবেল পেলেন-২০১২ সালে চীনা লোককাহিনীর লেখক ও প্রাচ্যকথাবিদ মো ইয়ান। চীনের সাংস্কৃতিক বিপস্নবের সময় প্রাথমিক বিদ্যালয় ছাড়তে বাধ্য হন তিনি। রাখাল হিসেবে কাজ করেন। মাঝেমধ্যে এমন দিনও গেছে, গাছের শিকড়-বাকড় ও আগাছা খেয়ে জীবন ধারণ করেছেন। পেশা: লেখক, শিক্ষক। ভাষা: চীনা। শিক্ষা: স্‌ণাতক, বেইজিং নরমাল ইউনিভার্সিিট (১৯৯১)। তার ছদ্মনাম মো ইয়ান।

১৯৫৬ সালে চীনের মানবাদিকারকর্মী শান্তিতে নোবেল পায় ২০১০ সালে লিউ জিয়াবোর জন্ম। জিয়াবো আজও কারাগারে বন্দী আছে।

১৯৫৭ সালের ১০ মার্চ, সৌদি আরবের রিয়াদে আল-কায়দা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের জন্ম, মৃত্যু-০২-০৫-২০১১ তারিখ পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তাঁর লাশ সাগরে বাসিয়ে দিয়েছেন। এ অভিযানের আদ্যোপান্ত সরাসরি দেখলেন প্রেসিডেন্ট ওবামা বারাক হোসেন। তাঁর বাবা মুহাম্মদ বিন লাদেন ছিলেন ধনবান ব্যক্তি। তাঁর ৫৪ জন সন্তানের মধ্যে ওসামা বিন লাদেন ছিলেন ১৭তম। ১৯৬৯ সালে এক বিমান দুঘর্টনায় ওসামার বাবার মৃত্যু হয়। পৈতৃক সম্পত্তি পান আট কোটি ডলার মূল্যের। ওসামা ১৭ বছর বয়সে দূর সম্পর্কের এক সিরীয় বোনকে প্রথম বিয়ে করেন। তারপর আরও অন্তত চার নারীকে বিয়ে করেন। ওসামার ২৬ জন সন্তান রয়েছে বলে ধারণা করা হয়। বিন লাদেন: আফগানিস্তানে শুরু, পাকিস্তানে শেষ। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার বা ওয়াল্র্ড ট্রেড সেন্টারে ১১-০৯-২০০১ তারিখ আল-কায়েদার ভয়াবহ সেই বিমান হামলায় প্রায় তিন হাজারের বেশি লোক মারা যান।

১৯৫৭ সালের ২৯ মে, ইরানের তেহরানে মহসেন মাখমালবাফের জন্ম। তিনি বদলে দিয়েছেন ইরানের চলচ্চিত্র জগৎ। মহসেন মাখমালবাফ কেবল একজন চলচ্চিত্রনির্মাতা নন, একই সঙ্গে তিনি চিত্রনাট্যকার, অভিনেতা, লেখক, সম্পাদক ও প্রয়োজক।

১৯৫৭ সালের ৩১ মে, সৌদি আরবে সৌদি প্রিন্স খালিদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সাউদের জন্ম, মৃত্যু-১০-০৬-২০১১ তারিখ।

১৯৫৭ সালের ২৪ ডিসেম্বর, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের জন্ম।

১৯৫৮ সালের ১৪ জুলাই, ইরাকের বাদশাহ ফয়সল নিহত হন।

১৯৫৯ সালের ২৬ সেপ্টেম্বর, আততায়ীর হাতে আহত হয়ে শ্রলঙ্কার প্রধানমন্ত্রী সলোমান বন্দর নায়েকের মৃত্যু।

১৯৫৯ সালের ৫ অক্টোবর, আততায়ীর হাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সলোমান বন্দরনায়েক নিহত।

১৯৫৯ সালের ২৬ অক্টোবর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক চুং হি নিহত হন।

১৯৬২ সালে দ্ি‌ক্ষণ কোরিয়ায় কিংম উং-ইয়ং-এর জন্ম। ১৯৭৭ সালে মাত্র ১৫ বছর বয়সে কিম উং-ইয়ং পদ্‌ার্থিবজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করে। মাত্র তিন বছর বয়সে কিম হাংইয়ান বিশ্ববিদ্যালয়ে পদার্থিবজ্ঞান বিভাগে গেস্ট স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শুরু করে। মাত্র ১২ বছর বয়সে ১৯৭৪ সালে কিম নাসার হয়ে গবেষণা শুরু করে। গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডস কিমকে বিশ্বেও সর্বোচ্চ আইকিউধারী মানুষ বলে স্বীকৃত দিয়েছে। তার আইকিউ লেভেল ২১০-এর ওপর বলে পরীক্ষিত। সূত্র: গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডস।

১৯৬২ সালের ৬ আগষ্ট, মালয়েশিয়ান বংশোদ্ভূত (চীনা-মালয় এক পরিবারে) অভিনেত্রী মিশেল ইয়েও-এর জন্ম। জেমস বন্ড সিরিজের টুমরো নেভার ডাইস (১৯৯৭) সিনেমায় বন্ড গার্ল চরিত্রে অভিনয়ের জন্য আলোচিত তিনি। ২০০৯ সালে পিপল ম্যাগাজিন তাঁকে পৃথিবী সেরা ৩৫ অভিনেত্রীর একজন হিসেবে ঘোষণা দেয়। মিশেল ইয়েও-অন্যের কথা শুনে কে বড় হয়েছে।

১৯৬৪ সালের ৫ এপ্রিল, ভুটানের প্রধানমন্ত্রী জিগমে দর্জি নিহত হন।

১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর, সিরিয়ার প্রেসিডেস্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ বাশার আল-আসাদের জন্ম।

১৯৬৬ সালে তেহরানে ইরানের সাবেক শাহর ছেলে আলিরেজা পাহলভির জন্ম, যুক্তরাষ্ট্রের বোস্টনে আত্মহত্যা করেন-০৪-০১-২০১১ তারিখ।

১৯৬৭ সালের ২১ জুন, থাইল্যান্ডের সান কামফায়েং-এ থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রার জন্ম।

১৯৭১ সালের ১২ নভেম্বর, চেন গুয়াংজেং-এর জন্ম। চীনের ভিন্নমতাবলম্বী নেতা। তাঁর ডাক নামের অর্থ 'খালি পায়ের উকিল'। ২০০৬ সালে ভিন্নমত প্রকাশের জন্য প্রথম কারাবরণ। ট্রাফিক ব্যবস্থায় বিপর্যয় ও সম্পদ ধ্বংসের দায়ে চার বছরের কারাদন্ড। ২০১০ সালের এপ্রিলে মুক্তি। সেপ্টেম্বর থেকে গৃহবন্দী। ২০১২ সালের এপ্রিলে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় গ্রহণ।

১৯৭৪ সালের ২৫ নভেম্বর, জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট মৃত্যুবরণ করেন।

১৯৭৫ সালের ২৫ মার্চ, সউদী আরবের বাদশাহ ফয়সাল আতায়ীর গুলীতে নিহত হন।

১৯৭৭ সালের ২৭ অক্টোবর, শ্রীলংকায় ক্রিকেটার কুমার সাঙ্গাকারার জন্ম। উইজডেন তাঁকে ২০১১ ও ২০১৫ সালের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়াল্র্ড তকমা দেয়। ১৩৪ টেষ্টে ৩৮টি সেঞ্চুরিসহ সাঙ্গাকারার সংগ্রহ ১২ হাজার ৪০০ রান এবং ৪০৪ ওয়ান ডেতে ২৫টি সেঞ্চুরিসহ সংগ্রহ ১৪ হাজার ২৩৪ রান। কুমার সাঙ্গাকারা সম্প্রতি কলম্বো টেষ্ট ম্যাচ খেলার মধ্য দিয়ে ইতি টানেন আন্তর্জািতক ক্রিকেট ক্যারিয়ারের।

১৯৭৮ সালের ২৭ এপ্রিল, আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ দাউদ নিহত হন।

১৯৭৯ সালে ফিলিপাইনে বক্সিং খেলোয়ার ম্যানি প্যাকুয়াওর জন্ম। সেলিব্রেটি র্যাঙ্কিং: ৩৩তম।

১৯৭৯ সালের ২৬ অক্টোবর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক চুং হি নিহত হন।

১৯৮০ সালেল ২১ ফেব্রুয়ারি, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক-এর জন্ম। তিনি পররাষ্ট্রনীতি ও রাজনীতি বিষয়ে ডিগ্রি লাভ করেন। জাপানের কেইও বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের নভেম্বরে তিনি এ বক্তব্য দেন। নিজের হাতেই সমাধান।

১৯৮০ সালের ১৯ জুলাই, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নিহাত এরিস নিহত।

১৯৮০ সালের ২৭ জুলাই, ইরানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও দেশত্যাগী শাহ রেজা পাহলভীর কায়রোয় ইন্তেকাল।

১৯৮১ সালের ৩০ আগষ্ট, ইরানের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী জাবেদ বাহাদুর বোমা বিস্ফোরণে নিহত হন।

১৯৮২ সালের ১৫ সেপ্টেম্বর, লেবাননের প্রেসিডেন্ট বসির গামায়েল নিহত হন।

১৯৮৩ সালের ২১ আগষ্ট, ফিলিপাইনের বিরোধীদলীয় নেতা বেনিগনো এ্যাকুইনো নিহত হন।

১৯৮৮ সালে চীনের উলানচাবুতে হি পিংপিংয়ের জন্ম, বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি ব্যক্তির মৃত্যু-১৩-০৩-২০১০ তারিখ ইতালির রাজধানী রোমে। তাঁর উচ্চতা দুই ফুট ৫ দশকিম ৩৭ ইঞ্চি। ২০০৮ সালে তাঁকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয় গিনেস ওয়াল্র্ড রেকর্ডস।

১৯৮৯ সালের ৭ জানুয়ারি, জাপান সম্রাট হিরোহিত্যে মৃত্যুবরণ করেন।

১৯৮৯ সালের ২৮ সেপ্টেম্বর, ফিলিপাইনের নির্বািসত প্রাক্তন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মাকোের্সর মৃত্যু।

১৯৮৯ সালের ১৮ জুলাই, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী এরিস আততায়ীর হাতে নিহত।

১৯৮৯ সালের ২২ অক্টোবর, লেবাননের প্রেসিডেন্ট মৌয়াদ রেনে অজ্ঞাত আততায়ীর হাতে নিহত।

১৯৯২ সালের ১৪ অক্টোবর, পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ নেপালের খগেন্দ্র থাপা মগরের জন্ম। মাত্র ১৮তম বার্ষিকীতে (১৪-১০-২০১০ তারিখ)। খগেন্দ্রর উচ্চতা ২৫.৮ ইঞ্চি। রিপ্পি পাঁচ কেজি ওজনের খগেন্দ্রকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ঘোষণা করে। এর আগে অ্যাডওয়ার্ড নিনো হার্নােন্দজ ২৭ ইঞ্চি উচ্চতা ও ১০ কেজি ওজনের ছিলো বিশ্বের সবচেয়ে খাটো মানুষ। ১৪-১০-২০১০ তারিখ বিশ্বের বেঁটে মানুষের গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডের স্বীকৃতি পেলেন নেপালের খগেন্দ্র থাপা।

১৯৯৪ সালের ৯ জুলাই, উত্তর কোরিয়ান রাষ্ট্রনায়ক কিম ইল সুংয়ের মৃত্যু।

১৯৯৬ সালের ১ নভেম্বর, শ্রীলংকার প্রেসিডেন্ট জয়বর্ধেনর মৃত্যু।

১৯৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি, চীনের শীর্ষ নেতা দেন শিয়াও পিং মৃত্যুবরণ করেন।

ভারত:

৩০০ খৃষ্টপূর্ব অশোকের জন্ম, খৃষ্টপূর্ব ২৩২ সালে মৃত্যু।

১০৯৬ সালে আণুমানিক রাজা বিজয় সেন জন্মগ্রহন করেন এবং মৃত্যুবরণ-১১৫৯ সালে।

১১১৪ সালে দক্ষিণ ভারতে ভাস্করাচার্যের জন্ম, মৃত্যু-১১৮৫ সালে।

১১৪২ সালে খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.)'র জন্ম, মৃত্যু-১২৩৬ সালে।

১২০৬ সালে বখতিয়ার খিলজী মৃত্যুবরণ করেন।

১২০৭ সালের ২৯ সেপ্টেম্বর, মৌলানা জালালুদ্দিন রুমী(রহ.)'র জন্ম,মৃত্যু-১৬-১২-১২৭৩।

১২১১ সালে কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরণ করেন।

১২১৫ সালের ৯ মার্চ, মরমী কবি পাগলা কানাইয়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১২৩৫ সালের ১ মে, দিল্লীর সুলতান শামসউদ্দীন আলতামাসের ইন্তেকাল।

১২৩৬ সালের ১৯ এপ্রিল, দিল্লীর সম্রাট ইলতুৎমিশের ইন্তেকাল।

১২৬৬ সালের ১৬ জুলাই, ভারতবর্ষের সাধক সুলতান নাসির উদ্দিন মাহমুদের ইন্তেকাল।

১৩২৬ সালের ৫ জানুয়ারি, দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজীর ইন্তেকাল।

১৩৪২ সালে মধ্যযুগীয় বাংলার সুলতানের মধ্যে এক বিশিস্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন, মৃত্যু-১৩৫৮ সালে।

১৩৮৮ সালের ২০ সেপ্টেম্বর, দিল্লীর সুলতান ফিরোজ শাহ তুঘলকের ইন্তেকাল।

১৩৮৯ সালের ১৯ ফেব্রুয়ারি, সুলতান গিয়াস উদ্দিন তুঘলক (দ্বিতীয়) দিল্লীতে নিহত হন।

১৪০৬ সালের ১৬ মার্চ, বিশ্বখ্যাত ইসলামী সমাজ চিন্তাবিদ ও ঐতিহাসিক ইবনে খালদুনের ইন্তেকাল।

১৪১৫ সালে কবি কৃত্তিবাসের জন্ম এবং মৃত্যুবরণ-১৪৩৩ সালে।

১৪৬৯ সালে ভারতের পাঞ্জাবে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্ম, মৃত্যু-১০-১০-১৫৩৯ তারিখ।

১৪৮৩ সালের ২৪ ফেব্রুয়ারি, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোগল সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের জন্ম, মৃত্যু-২৬-১২-১৫৩০ তারিখ।

১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি, গৌরীয় বৈঞ্চব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেবের জন্ম, মৃত্যু-২৯-০৬-১৫৩৩ তারিখ।

১৪৯২ সালের ২ জানুয়ারি, বিখ্যাত ফার্সি কবি আব্দুর রহমান জামির ইন্তেকাল।

১৫০৮ সালের ৭ মার্চ, মোগল সম্রাট হুমায়ূনের জন্ম, মৃত্যু-২৮-০১-১৫৫৬ তারিখ।

১৫২৫ সালের ২৪ এপ্রিল, জৈনধর্মের প্রবর্তক মহাবীরের মৃত্যু।

১৫৪২ সালের ২৩ নভেম্বর, মোঘল সম্রাট জালালুদ্দিন আকবরের জন্ম, আগ্রায় ইন্তেকাল-১৭-১০-১৬০৫ তারিখ।

১৫৪৫ সালের ২২ মে, সম্রাট শেরশাহ নিহত হন।

১৫৪৯ সালে বাংলার শাসনকর্তা ইসলাম খানের জন্ম, ইন্তেকাল-২১-০৮-১৬১৩ তারিখ।

১৫৫১ সালের ১৪ জানুয়ারি, মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক, সভাসদ ও সম্রাট আকবরের মন্ত্রী পন্ডিত শেখ আবুল ফজলের জন্ম, মৃত্যু-২২-০৮-১৬০২ তারিখ।

১৫৫৬ সালে সম্রাট আকবরের জন্ম, মৃত্যু-১৬০৫ সালে।

১৫৬১ সালের ৩১ জানুয়ারি, মোগল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী বৈরাম খাঁ নিহত হন।

১৫৬৪ সালে পঞ্জাবের সরহিন্দে শেখ আহমেদ সরহিন্দি'র জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৬২৪ সালে। ইসলামের প্রথম যুগের বিখ্যাত ব্যক্তিত্ব খলিফা উমরের বংশধর বলে নিজেকে দাবি করেন।

১৫৬৫ সালের ৭ জুন, দাক্ষিণাত্যের রাজা হুসাইন নিজাম শাহের ইন্তেকাল।

১৫৬৯ সালের ৩০ আগষ্ট, মোগল সম্রাট জাহাঙ্গীরের জন্ম, মৃত্যু-২৮-১০-১৬২৭ তারিখ।

১৫৭৬ সালের ১২ জুলাই, দাউদ খান কররানীর পরাজয় ও মৃত্যু।

১৫৮৬ সালের ২৫ ফেব্রুয়ারি, সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।

১৫৮৯ সালের ৬ মে, সংগীত জগতের প্রবাদ পুরুষ মিঞা মুহাম্মদ তানসেনের মৃত্যু।

১৫৯২ সালের ৫ জানুয়ারি, ভারতের মোগল সম্রাট শাহজাহানের জন্ম, মৃত্যু-২২-০১-১৬৬৬ তারিখ।

১৬০১ সালে ইরানি বংশোদ্ভূত শায়েস্তা খার (আসল নাম মির্জা আবু তালিব) জন্ম। তিনি ছিলেন সম্রাজ্ঞী মমতাজ মহলের ভাই। বাংলার নওয়াব মির জুমলার মৃত্যুর পর ১৬৬৪ সালে ৬৩ বছর বয়সে মোগল সম্রাট জাহাঙ্গীর র্কতৃক মনোনীত হয়ে বাংলার শাসনভার গ্রহণ করেন। ১৬৬৪ সালের ১৯ মার্চ, শায়েস্তা খাঁ বঙ্গের সুবাদার হিসেবে ঢাকায় আসেন। বাংলায় চলছিল কৃতিম খাদ্য সংকট। সায়েস্তা খাঁ বিভিন্ন রাজ্য পুনরুদ্ধার করার পাশাপাশি নিজের দূরদর্শী সিদ্ধান্ত ও কর্মকান্ডের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। তিনি ইতিহাসে স্থান করে নেন কিংবদন্তি পুরুষ হিসেবে। তৎকালীন মুগল সম্রাট জাহাঙ্গীর তখন মির্জা তালিবকে ''শায়েস্তা খান'' উপাধিতে ভূষিত করেন। শায়েস্তা খাঁর আমলে টাকায় ৮(আট) মণ চাল পাওয়া যেত। জনগণের মনে এখনো ''শায়েস্তা খাঁর আমল'' কথাটির ব্যবহার হয় জিনিসপত্র সুলভে প্রাপ্তির প্রবাদবাক্য হিসেবে। কতিপয় অসৎ ব্যবয়ীর কারণে বাজারে যখন 'তোঘলিক কারবার' (তোঘলকের শাসনকাল ছিল ১৩২৫ থেকে ১৩৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত)।

১৬০৭ সালে আনুমানিক কবি আলাওলের জন্ম এবং মৃত্যুবরণ-১৬৮০ সালে।

১৬১৮ সালের ৩ নভেম্বর, মুঘল সম্রাট আওরঙ্গজেবের জন্ম, ১৭০৭ সালের ২০ ফেব্রুয়ারি না ৩ মার্চ, দাক্ষিণাত্যের শিবিরে মোগল সম্রাট আওরঙ্গজেব ইন্তেকাল করেন। তিনি ১৬৫৮ খ্রিষ্টাব্দের ২২ জুলাই, ভারতের সম্রাট হিসাবে সিংহাসনে বসেন। ৯০ বছর বয়সে ও প্রায় ৫০ বছর ধরে রাজত্ব করার পর মারা যান।

১৬২৩ সালের ২৩ অক্টোবর, বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ন রচয়িতা তুলসি দাসের মৃত্যু।

১৬২৭ সালের ১০ এপ্রিল, মারাঠা অধিনায়ক শিবাজির জন্ম, মৃত্যু-১৪-০৪-১৬৮০ তারিখ।

১৬৬৩ সালের ৩১ মার্চ, মোগল সেনাপতি মীর জুমলার ইন্তেকাল।

১৬৬৫ সালের ৪ নভেম্বর, বিজাপুরের সুলতান মুহম্মদ আদিল শাহের ইন্তেকাল।

১৬৭১ সালের ১১ আগষ্ট, হায়দরাবাদ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মীর কামালউদ্দিন খাঁর জন্ম, মৃত্যু-জানা নেই।