ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯২১-২০১৫
আমার দেখা
১৯৬৮ থেকে
রচনা, সংগ্রহ ও সম্পাদনা:
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর
সহযোগিতায়:
আবির হোসেন জিয়ান।
জিয়ান বড়বাড়ি প্রকাশনী, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯২১-২০১৫
আমার দেখা
১৯৬৮ থেকে
রচনা, সংগ্রহ ও সম্পাদনাঃ
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর
মোবাইল: ০১৭১৬৬৫৪৮৪৪
সহযোগিতায়: আবির হোসেন জিয়ান।
১ম প্রকাশকাল ২৩ সেপ্টেম্বর-২০০৮ খ্রিষ্টাব্দ।
২য় প্রকাশকাল ৩১ ডিসেম্বর, ২০১৫ খ্রিষ্টাব্দ।
প্রকাশকঃ মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর।
স্বত্ত্ব: লেখক র্কতৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
কমপিউটার কম্পোজঃ মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর।
প্রচ্ছদঃ মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর।
মূল্যঃ ৭৫০.০০(সাতশত পঁঞ্চাশ) টাকা মাত্র।
সুলভ মূল্য: ৬০০.০০(ছয়শত) টাকা মাত্র।
উৎসর্গ করছি-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ও অবসরপ্রাপ্ত মাননীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও যাঁরা আজ আমাদের মাঝে বেঁচে নেই তাঁদেরকেসহ:
মোজাহু,
৩০-০৬-২০১৫
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর
ডেপুটি-রেজিস্ট্রার(অবসর)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
।বিষয়সূচী:।
| এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়-০১-০৭-১৯২১, ০১-০৪-১৯৬৮ ও ৩০-০৬-২০১৫ তারিখ পর্যন্ত ও | ০৬-০৮ |
| ইমিরিটাস অধ্যাপকদের নামগুলো: |
| বিশ্বের ও ভারতীয় উপমহাদেশের কিছু স্মরণীয় ঘটনা ও বিশ্বের কিছু মহান ব্যক্তিদের | ২৬-১৪৪ |
| উপাচার্য, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ ও অনুষদের ডীন মহোদয়ের নামগুলো: | ১৫৭-১৬৫ |
| অনুষদ ও ইনস্টিটিউট ভিত্তিক ক্রমানুযায়ী বিভাগ ভিত্তিক শিক্ষকদের নামগুলো দেখানো হলো | ১৬৬-৩০৫ |
| কলা অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষকদের নামের তালিকা: | ১৬৬-১৯২ |
| বিজ্ঞান অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষকদের নামের তালিকা: | ১৯৩-২১২ |
| আইন অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষকদের নামের তালিকা: | ২১৩-২১৬ |
| বিজনেস স্টাডিজ অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষকদের নামের তালিকা: | ২১৭-২৩১ |
| সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষকদের নামের তালিকা: | ২৩২-২৫৫ |
| জীব বিজ্ঞান অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষকদের নামের তালিকাঃ | ২৫৬-২৭০ |
| ফার্মেসী অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষদের নামের তালিকা: | ২৭১-২৭৪ |
| আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের শিক্ষকদের নামের তালিকা: | ২৭৫-২৮০ |
| ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের শিক্ষকদের নামের তালিকাঃ | ২৮১-২৮৬ |
| চারুকলা অনুষদের শিক্ষকদের নামের তালিকা: | ২৮৭-২৯০ |
| ইনস্টিটিউট ভিত্তিক শিক্ষকদের নামগুলো ক্রমানুযায়ী দেখানো হলো: | ২৯১-৩০৫ |
| সম্মানসূচক ডিগ্রি, আমি যাঁদের অধ্যাপক ও অফিসার দেখেছি: | ৩০৬-৩১১ |
| রেজিষ্ট্রার মহোদয়ের নামগুলো: | ৩১২-৩১২ |
| অফিসার ও কর্মচারীদের নামের তালিকা পদবীসহ অফিস/ হল/অনুষদ/বিভাগ ও | ৩১৩-৫৯২ |
| ইনস্টিটিউট-ভিত্তিক দেখানো হলো: |
| উপাচার্যের দপ্তর, প্রো-উপাচর্যের দপ্তর(শিক্ষা), প্রশাসন, ও কোষাধ্যক্ষের দপ্তরের কর্মকর্তা | ৩১৩-৩১৬ |
| ও কর্মচারীদের নামের তালিকা: |
| রেজিস্ট্রারের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: | ৩১৬-৩৩৩ |
| কলেজ পরিদর্শেকর দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর ও আইন উপদেষ্টার কর্মকর্তা-কর্মচারীদের | ৩৩৩-৩৩৬ |
| পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: | ৩৩৬-৩৪৮ |
| জনসংযোগ দপ্তর ও প্রকাশনা সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা | ৩৪৮-৩৫০ |
| প্রধান প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: | ৩৫০-৩৭১ |
| হিসাব পরিচালকের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা | ৩৭১-৩৮৩ |
| এস্টেট দপ্তর, সিনেট ভবন ও পরিবহন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা | ৩৮৩-৪০১ |
| ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা | ৪০১-৪০৭ |
| ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ক্যাফেটেরিয়ার ও সাইবার | ৪০৮-৪১৩ |
| কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: |
| শারিরিক শিক্ষা কেন্দ্র, বি.এন.সি.সি., ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও কয়েকটি সমিতির | ৪১৩-৪১৮ |
| কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: |
| মেডিকেল সেন্টারের ডা. ও কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা | ৪১৮-৪২৬ |
| গ্রন্থাগার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: | ৪২৬-৪৪২ |
| বিজ্ঞান কারখানা, মসজিদুল জামীয়ার কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা | ৪৪২-৪৪৫ |
| ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল-হোস্টেল-এর কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা | ৪৪৫-৪৯৯ |
| প্রক্টর অফিস ও কলাভবন ক্যাফেটেরিয়ার কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: | ৪৯৯-৫০১ |
| কলা অনুষদ ও কলা অনুষদের সবগুলো বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: | ৫০২-৫১২ |
| বিজ্ঞান অনুষদ ও বিজ্ঞান অনুষদের সবগুলো বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা | ৫১৩-৫২৪ |
| আইন আনুষদ ও আইন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: | ৫২৫-৫২৬ |
| কমার্স বিভাগ থেকে বিজনেস স্টাডিজ অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের সবগুলো বিভাগের | ৫২৭-৫৩২ |
| কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকাঃ |
| সামাজিক বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের সবগুলো বিভাগের | ৫৩৩-৫৩৯ |
| কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: |
| জীব বিজ্ঞান অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদের সবগুলো বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের | ৫৪০-৫৫৩ |
| ফার্মেসী বিভাগ থেকে ফার্মেসী অনুষদ ও ফার্মেসী অনুষদের সবগুলো বিভাগের, | ৫৫৪-৫৫৭ |
| স্নতকোত্তর চিকিৎসা অনুষদ ও চিকিৎসা অনুষদের কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: |
| আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী, চারুকলা ও | ৫৫৮-৫৬৮ |
| স্নতকোত্তর চিকিৎসা বিজ্ঞান অনুষদ ও চিকিৎসা অনুষদের কর্মকর্তা-কর্মচারীদের নামের |
| সবগুলো ইনস্টিটিউট এবং ল্যাবরেটরী স্কুল ও কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নামের | ৫৬৯-৫৮৯ |
| ডাকসু ও মধুর রেস্তোরা, অর্থৈনতিক গবেষণা ব্যুরো, ব্যবসায় গবেষণা ব্যুরো, | ৫৯০-৫৯৮ |
| সেন্টার ফর এক্সিলেন্স ও জাপান স্টাডি সেন্টার ও সবগুলো গবেষণা সেন্টারের |
| কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা: |
।এক নজরে আমার জানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য নিম্নে উপস্থাপন করলাম:।
| ১৯২১ সালের ১ জুলাই ঢাকা | আমার কাজে যোগদানের তারিখ ১ | ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিলাম |
| বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠা হয় | এপ্রিল, ১৯৬৮ | ৩০-০৬-২০১৫ তারিখ |
| ক্রমিক | | ১৯২১ সালে | ০১-০৪-১৯৬৮ | ৩০-০৬-২০১৫ তারিখ |
| ইনস্টিটিউট-এর সংখ্যা ছিল: | - | ৩ | ১২ |
| গবেষণা ব্যুরো ও কেন্দ্র: | - | ১ | ৪৮ |
| প্রতিষ্ঠার সময় আবাসিক হল ছিল: | ৩ | ৯ | ১৯ |
| নির্মাণাধীন হোস্টেল(৭ মার্চ, ১৯৭১) | - | - | ০১ |
| প্রতিষ্ঠার সময় শিক্ষক সংখ্যা ছিল: | ৬০ | ৩২৫ | ১৯০০ |
| বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় প্রফেসরের সংখ্যা ছিল: | ০৬ | ৩২ | ৭৪০ |
| ১৯৬৮ সালে ইমিরিটাস অধ্যাপকের সংখ্যা ছিল: | ০০ | ৩ | ৩+১৩=১৬ |
| প্রতিষ্ঠার সময় ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল: | ৮৭৭ | ৮,৫০০ | ৩৭,০৬৪ |
| প্রতিষ্ঠার সময় ভর্তির আসন সংখ্যা ছিল | ৮৭৭ | ১,৯৫০ | ৬,৭০২ |
| প্রতিষ্ঠার সময় কর্মকর্তার সংখ্যা ছিল: | ০৮ | ৩৩ | ১০২৫ |
| ৩য় শ্রেণী কর্মচারীর সংখ্যা: | ২৯ | ৩০০ | ১০৪৫ |
| ৪র্থ শ্রেণী কর্মচারীর সংখ্যা: | ৪৯ | ৬৭০ | ২,১৭৫ |
| শুনেছি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় বাজেট ছিল: | ৫ লক্ষ টাকা | ৮০ আশি লক্ষ ৯৬ | ৩৯৬ কোটি ৬২ লক্ষ |
| প্রত্যেক ছাত্র-ছাত্রীর বছরে পাবলিক মানি কত টাকা খরচ | ৫৭০/- টাকা | ৯৫২/- টাকা | ১,০৭,০০৯/- টাকা |
| পি.এইচ-ডি. ডিগ্রী: | - | - | ১,৩০০ |
| অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউট: | - | ৬৮ | ১০০ |
| উপাদানকল্প প্রতিষ্ঠানসমূহ: | - | ৫৫ | ৮৭ |
| উপাদানকল্প প্রতিষ্ঠানসমূহের শিক্ষক: | - | - | ৭,৩০৮ |
| উপাদানকল্প প্রতিষ্ঠানসমূহের ছাত্রছাত্রীর সংখ্যা: | - | - | ৩৬,৪১০ |
| গ্রন্থাগার প্রতিষ্ঠার সময় কত হাজার বই ছিল: | ১৮,০০০ | ২,২৬,০০০ | ৬,৭৩,০০০ |
| ১৯৭৪ সালে ১৪তম উপাচার্য অধ্যাপক ড. আবদুল মতিন | - | - | ৩,৩৪৬ |
| চৌধুরীর সময় থেকে পেনশন শুরু | ৩০-০৬-২০১৫ তারিখ |
| পর্যন্ত পেনশনে গেছেন কতজন : |
| আমার শুনা কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে | - | - | প্রায় ১৭(সতের) |
| র্গযজুয়েট ও পোষ্ট-র্গযাজুয়েট হয়েছে : | | | লাখ |
| ১৯২১ থেকে ৩০-০৬-২০১৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কত | - | - | ১৩,৪৯০ জন |
| লোক কাজ করে গেছেন, মারা গেছেন, অবসরে গেছেন, চলে |
| গেছেন, বরখাস্ত হয়েছেন ও কাজ করছেন: |
| ৩০-০৬-২০১৫ তারিখ পর্যন্ত কত লোক বিশ্ববিদ্যালয়ে কর্মরত | - | - | ৬,১৪৫ জন |
| ১৯২১ সালের ১ জুলাই থেকে ৩০-০৬-২০১৫ তারিখ | | | ৭,৩৪৫ জন |
| পর্যন্ত-অবসর, মারা গেছেন, বরখাস্ত হয়েছেন ও চলে গেছেন, |
| জনাব মো: নওশের আলী তালুকদার, উচ্চমান সহকারী, | - | - | ৩০-০৬-২০১৫ |
| শহীদুল্লা হল | ১৯৭৪ সালের ৩০ জুন পেনশনে গেছেন এবং | | | তারিখ পর্যন্ত |
| ৩০-০৬-২০১৫ তারিখ পর্যন্ত বেঁচে আছেন: |
| পরলোকগত শ্রী নারায়ন চন্দ্র দে, সিনিয়র ফিটার গ্রেড-১, | ০৩-০৬-১৯৪২ | অবসরে যাওয়ার | অবসরে গিয়েছে |
| বিজ্ঞান কারখানা, সবচেয়ে বেশি দিন চাকুরী করেছেন | তারিখ প্রথম | কথা | ৩০-০৬-১৯৯৪ |
| (০৩-০৬-১৯৪২ থেকে ৩০-০৬-১৯৯৪ তারিখ পর্যন্ত | ৫২ বছর ২৮ | কাজে যোগদান | ৩০-০৬-১৯৮৪ | তারিখ |
| দিন | উনি প্রায় দশ বছর বেশি চাকরি করে গেছেন | | করেন | | তারিখ |
| মোট জমির পরিমাণ প্রতিষ্ঠার সময় | ৬০০ একর | ২৫৮ একর | ৩২০.৮২ একর |
আমার জানামতে ১৯২১ সালের ১ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে ৩০-১২-২০১৫ তারিখ পর্যন্ত ১৬(ষোল) জন ইমিরিটাস অধ্যাপক হয়েছেন। এ ১৬(ষোল) জন ইমিরিটাস অধ্যাপকের মধ্যে ৩(তিন) জন হয়েছে পাকিস্তান আমলে আর ১৩(তের) জন হয়েছে বাংলাদেশের আমলে। ১৬ জন ইমিরিটাস অধ্যাপকের মধ্যে মারা গেছেন ৯(নয়) জন আর জীবিত আছে ৭(সাত) জন। তাঁদের নামগুলো বিভাগ হিসেবে দেখানো হলো:
| ক্রমিক | নাম | কোন বিভাগের | পাকিস্তান/ |
| ১ | ইমিরিটাস অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ-উনি রিডার হিসেবে অবসর | বাংলা | পাকিস্তানের আমলে |
| গ্রহণ করেছেন (মারা গেছেন) |
| ইমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন-সাবেক উপাচার্য | আরবী | পাকিস্তানের আমলে |
| ২ | ইমিরিটাস অধ্যাপক ড. কাজী মোতাহার | পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও | পাকিস্তানের আমলে |
| হোসেন(মারা গেছেন) | তথ্যপরিসংখ্যান |
| ইমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল হক (মারা গেছেন) | আরবী | বাংলাদেশ আমলে |
| ইমিরিটাস অধ্যাপক ড. এ. বি. এম. হাবিবুল্লাহ (মারা | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. আবদুল জব্বার(মারা গেছেন-৩০-০১-২০১৬ | ফার্মািসউটিক্যাল কেমিস্ট্রি | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ জহির হায়দার (মারা গেছেন) | রসায়ন | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. এ. এফ. সিরাজুল ইসলাম চৌধুরী | ইংরেজী | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক কাজী মোঃ জাকের হোসেন (মারা গেছেন) | প্রাণিবিদ্যা | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন | দর্শন | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক মোহাম্মদ কিবরিয়া(মৃত) | প্রিন্ট মেকিং | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী | উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান | বাংলা | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. সুলতানা সারোয়াত আরা জামান | শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. মুহাম্মদ মশিহুজ্জামান | রসায়ন | -ঐ- |
| ইমিরিটাস অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী | ক্লিনিক্যাল ফার্মেসী ও | -ঐ- |
মুখবন্ধ:
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে বিশ শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। এর মাত্র তিন দিন পূর্বে ভাইসরয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরে বাংলা এ. কে. ফজলুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ। ২৭ মে, ১৯১২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তাব করেন ব্যারিস্টার আর. নাথানের নেতৃত্বে ডি. আর. কুচলার, ড. রাসবিহারী ঘোষ, নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, নবাব সিরাজুল ইসলাম, ঢাকার প্রভাবশালী নাগরিক আনন্দচন্দ্র রায়, ঢাকা কলেজের অধ্যক্ষ ডবিস্নউ. এ. টি. আর্চিবল্ড, জগন্নাথ কলেজের অধ্যক্ষ ললিতমোহন চট্টোপাধ্যায়, ঢাকা মাদ্রাসার (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) তত্ত্বাবধায়ক শামসুল উলামা আবু নসর মুহাম্মদ ওয়াহেদ, মোহাম্মদ আলী (আলীগড়), প্রেসিডেন্সি কলেজের (কলকাতা) অধ্যক্ষ এইচ. এইচ. আর জেমস., প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক সি. ডবিস্নউ পিক এবং সংস্কৃত কলেজের (কলকাতা) অধ্যক্ষ সতীশচন্দ্র আচার্যয। ১৯১৩ সালে প্রকাশিত হয় নাথান কমিটির ইতিবাচক রিপোর্ট এবং সে বছরই ডিসেম্বর মাসে সেটি অনুমোদিত হয়। ১৯১৭ সালে গঠিত স্যাডলার কমিশনও ইতিবাচক প্রস্তাব দিলে ১৯২০ সালের ১৩ মার্চ, ভারতীয় আইন সভা পাশ করে ''দি ঢাকা ইউনিভাসির্টি অ্যাক্ট (অ্যাক্ট নং-১৩) ১৯২০'।
ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত হয় ১৯২১ সালের ১ জুলাই। ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমন্ডিত রমনা এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সরকারের পরিত্যক্ত ভবনাদি এবং ঢাকা কলেজের (বর্তমান কার্জন হল) ভবনসমূহের সমন্বয়ে মনোরম পরিবেশে গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩(তিন)টি অনুষদ, ১২(বার)টি বিভাগ, ৩(তিন)টি হল এবং ৫(পাঁচ) লক্ষ টাকার বাজেট নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে-এর যাত্রা শুরু হয়। কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। এ তিনটি অনুষদের অন্তর্ভূক্ত ছিল সংস্কৃত ও বাংলা, ইংরেজী, শিক্ষা, ইতিহাস, আরবী ও ইসলামিক স্টাডিজ, ফার্সী ও উর্দু, দর্শন, অর্থনীতি ও রাজনীতি, পদার্থিবদ্যা, রসায়ন, গণিত এবং আইন বিভাগ। প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল-৮৭৭ জন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র ৬০ জন। ১৯২১-১৯২২ শিক্ষাবর্ষে একজন ছাত্রছাত্রীর পিছনে বছরে পাবলিক মানি খরচ হয়েছে-৫৭০/-টাকা। যে সব প্রথিতযশা শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত ছিলেন তাঁরা হলেন: হরপ্রসাদ শাস্ত্রী, এফ. সি. টার্নার, মুহাম্মদ শহীদুল্লাহ, জি. এইচ. ল্যাংলি, হরিদাস ভট্টাচার্য, ডবিস্নউ. এ. জেনকিন্স, রমেশচন্দ্র মজুমদার, এ. এফ. রহমান, সত্যেন্দ্রনাথ বসু, নরেশচন্দ্র সেনগুপ্ত, জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ১৯২১ সালে ৫(পাঁচ) লক্ষ টাকা বাজেট নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল বলে শুনেছি। আর ১৯২৫-১৯২৬ অর্থবছরে বাজেট ছিল-৮.২২(আট লক্ষ বাইশ হাজার) টাকা এবং সংশোধিত বাজেট ছিল-১৩.৩৮(তের লক্ষ আটত্রিশ হাজার) টাকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অস্থিরতা ও ভারতবিভক্তি আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা কিছুটা ব্যাহত হয়। ১৯৪০ সালে ফজলুল হক মুসলিম হল প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামক দু'টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ববঙ্গের বা পরবর্তী সময়ের পূর্ব-পাকিস্তানের রাজধানী ঢাকায় অবস্থিত প্রদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়-ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এ দেশের মানুষের আশা-আকাঙক্ষা উজ্জীবিত হয়। নতুন উদ্যামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ড শুরু হয়। তৎকালীন পূর্ব-বাংলার ৫৫টি কলেজ এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ১৯৪৭-১৯৭১ সন পর্যন্ত সময়ের মধ্যে ৬টি নতুন হল, ২টি নতুন অনুষদ, ১৬টি নতুন বিভাগ ও ৪টি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।