১৯০৩ সালের ১ জুলাই, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেওচিয়া গ্রামে মুক্তবুদ্ধি চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক মনস্বী আবুল ফজলের জন্ম, মৃত্যু-০৪-০৫-১৯৮৩ তারিখ।
১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর, নোয়াখালী শহরে কবি, ঔপনাসিক ও সম্পাদক অচিন্যকুমার সেনগুপ্তের জন্ম, মৃত্যু-২৯-০১-১৯৭৬ তারিখ।
১৯০৩ সালের ২৯ অক্টোবর, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামে সাবেক জাতীয় পরিষদের সদস্য (এম. এন. এ.), ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, কবি ও সাংবাদিক বে-নজীর আহমেদের জন্ম, মৃত্যু-১২-০২-১৯৮৩ তারিখ।
১৯০৩ সালে ফরিদপুরে বিশিষ্ট রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী(মোহন মিঞার) জন্ম, মৃত্যু-২৬-১১-১৯৭১ তারিখ।
১৯০৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাকরন্নগর গ্রামে কাজী আম্বর আলীর জন্ম, ঢাকার আজিমপুরে মৃত্যু-১২-১২-১৯৯৪ তারিখ। উনি আজীমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
১৯০৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কৃঞ্চনগর গ্রামে ডা. মোঃ ইয়াকুব আলীর জন্ম, মৃত্যু-০৩-০২-২০০০ তারিখ। উনি উজানচর উচ্চ বিদ্যালয় হতে ১৯২৩ সালের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা বোর্ডে ১৩তম স্থান অধিকার করেন। তিনি বাঞ্ছারামপুর থানার দ্বিতীয় এল.এম.এফ. ডাক্তার।
১৯০৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গ্রামে বংশীবাদক, তবলাবাদক ও ঠুমরীবাদক ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর জন্ম, মৃত্যু-১৯৫৯ সালে।
১৯০৩ সালের ১ ডিসেম্বর, চট্টগ্রামে বিপস্নবী ও চট্টগ্রাম অস্্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক এবং রাজনীতিবিদ অনন্ত সিংহের জন্ম, মৃত্যু-২৫-০১-১৯৭৯ তারিখ।
১৯০৩ সালের ২৭ ডিসেম্বর, বিশ্ববরেণ্য মানবতাবাদী দার্শিনক ড. মহানামব্রত ব্রহ্মচারীর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৪ সালের ৩১ জানুয়ারি, পাবনা জেলার সুজানগর থানার মুরারিপুর গ্রামে শিক্ষাবিদ ও লোকসংস্কৃতি বিশেযজ্ঞ মুহম্মদ মনসুরউদ্দিনের জন্ম, ঢাকার শান্তিনগরে মৃত্যু-১৯-০৯-১৯৮৭।
১৯০৪ সালের ১ মার্চ, ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদে অধ্যাপক আন্দালীব সাদানীর জন্ম, মৃত্যু-২৯-০৭-১৯৬৯ তারিখ। তাঁর আসল নাম ওয়াজাহাদ হোসেন।
১৯০৪ সালের ৭ ডিসেম্বর, টাঙ্গাইল মহকুমার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে জমিদারবাড়ির ছোট ছেলে হাতেম আলী খানের জন্ম, হাসপাতালে মৃত্যু-২৪-১০-১৯৭৭ তারিখ। হাতেম আলী খানের শরীরে জমিদার রক্ত থাকলেও মনে তার জন্ম নিয়েছিল গ্রামের শোষিত রায়ত কৃষক প্রজাকুলের জন্য অপার ভালোবাসা।
১৯০৫ সালের ১ জানুয়ারি, কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আমিনউদ্দীন শিকদারের জন্ম, মৃত্যু-১৭-০১-২০০৬ তারিখ।
১৯০৫ সালের ২৭ জানুয়ারি, পশ্চিম বাংলায় দার্শিনক-রাজনীতিবিদ আল্লামা আবুল হাশিমের জন্ম, (১৯৫০ সালে পশ্চিম বঙ্গের কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, হুগলী, হাওড়া, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে মুসলিমবিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং এ কারণে ১৯৫০ সালে আবুল হাশিম দেশ ত্যাগ করে ঢাকায় চলে আসেন) মৃত্যু-০৫-১০-১৯৭৪ তারিখ।
১৯০৫ সালের ৬ মার্চ, ঢাকা জেলার দামরাই উপজেলার বালিয়া গ্রামে তদানীন্তন পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় নেতা আতাউর রহমান খানের জন্ম, মৃত্যু-০৭-১২-১৯৯১ তারিখ।
১৯০৫ সালের ৫ এপ্রিল, চট্টগ্রামে পাঁচলাইশ বা চাঁদগাও থানার মোহরা গ্রামে আইনশাস্ত্রজ্ঞ, রাজনৈতিক নেতা ও শিল্পপতি (এ. কে. খান পরিচিতি) এ. কে. খানের জন্ম, মৃত্যু-৩১-০৩-১৯৯১ তারিখ।
১৯০৫ সালের ১৫ এপ্রিল, বরিশালের গৈলা গ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপস্নবী শহীদ তারকেশ্বর সেনগুপ্তের জন্ম, বন্দিশিবির থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ১৫-০৯-১৯৩১ তারিখ।
১৯০৫ সালের ২৬ অক্টোবর, পটুয়াখালীর উলানিয়ার এক জমিদার পরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবদুল হাদি তালুকদারের জন্ম, মৃত্যু-১৭-০৭-১৯৮৫।
১৯০৫ সালের ২ ডিসেম্বর, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হাজীনগর গ্রামে শিক্ষবিদ, পন্ডিত ও লেখক খানবাহাদুর আবদুল হাকিমের জন্ম, মৃত্যু-১৪-০৬-১৯৮৫ তা।
১৯০৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, কলকাতায় মৃত্যুবরণ করেন ২৫-১২-২০০৪ তারিখ।
১৯০৫ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গাজীপুর গ্রামে ঐতিহাসিক ও সঙ্গীতজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল হালিমের জন্ম, মৃত্যু-১৯৭২ সালে।
১৯০৫ সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের দোগাছি গ্রামে রাজনীতিবিদ জ্ঞান চক্রবর্তীর জন্ম, মৃত্যু-ঢাকা-১১-০৮-১৯৭৭ তারিখ। ১৯৩০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি.এস-সি ক্লাশে ভর্তি এবং গোপন বিপস্নবী কর্মের জন্যে ঐ বছরই গ্রেফতার ৭২ বছর জীবনের ২৫ বছর জেল।
১৯০৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে ডেপুটি ম্যাজিস্ট্রেট নাজির উদ্দিন আহমেদের জন্ম, মৃত্যু-২০০০ সালে।
১৯০৬ সালের ২৮ মার্চ, ঢাকায় রাজনীতিবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেনের (মহত্তম মানুষটির) জন্ম, কলকাতায় মৃত্যু-১৯৮১ সালে।
১৯০৬ সালের ১ জুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আড়াইসিধা গ্রামে কবি, প্রাবন্ধিক ও ছান্দনিক আবদুল কাদিরের জন্ম, মৃত্যু-১৯-১২-১৯৮৪ তারিখ।
১৯০৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে শিক্ষাবিদ ও দার্শিনক অধ্যক্ষ সাইদুর রহমানের জন্ম, মৃত্যু-২৮-০৮-১৯৮৭ তারিখ।
১৯০৬ সালে পশ্চিমবঙ্গের বীমভূম জেলার বোলপুরের দাড়কা গ্রামে বাংলাদেশের ৯ম সাবেক রাষ্ট্রপতি জাস্টিস আবদুস সাত্তারের জন্ম, মৃত্যু-০৫-১০-১৯৮৫ তারিখ।
১৯০৬ সালের ১ অক্টোবর, কুমিল্লার চর্থা গ্রামে শচীন দেব বর্মেণর জন্ম, বোম্বে শহরে মৃত্যু-৩১-১০-১৯৭৫ তারিখ।
১৯০৬ সালের ২৫ অক্টোবর, সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামস্থ নানা মরমী কবি হাসন রাজার বাড়িতে ইসলামী চিন্তাবিদ ও দার্শিনক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্ম, মৃত্যু-০১-১১-১৯৯৯ তারিখ।
১৯০৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার উলুকান্দি গ্রামে পশু বিজ্ঞানী আলহাজ্জ ডা. আব্দুল আউয়ালের জন্ম, মৃত্যু-২৪-০৩-১৯৮৩ তারিখ।
১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, কবি বন্দে আলী মিয়ার জন্ম, মৃত্যু-২৭-০৬-১৯৭৯ তারিখ।
১৯০৭ সালের ১ ফেব্রুয়ারি, সিলেট জেলার বিয়ানী বাজারের লাউতা গ্রামে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবের জন্ম, ঢাকায় মৃত্যু-১৪-১২-১৯৭১ তারিখ।
১৯০৭ সালের ১ ফেব্রুয়ারি, শরিয়তপুর জেলার গঙ্গানগর গ্রামে প্রখ্যাত যাত্রাপালা লেখক ও পালাসম্রাট ব্রজেন্দ্র কুমার দের জন্ম, মৃত্যু-২৮-০২-১৯৭৬ তারিখ।
১৯০৭ সালের ১৪ জুলাই, সাতক্ষীরার কৃতী সন্তান অধ্যক্ষ ডা. দিদার বখত খানের জন্ম, মৃত্যু-১৪-০৯-১৯৯৬ তারিখ।
১৯০৭ সালের ২ ফেব্রুয়ারি, নেত্রকেকোনা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামে তাঁর নানাবাড়িতে খালেকদাদ চৌধুরীর জন্ম, মৃত্যু-১৬-১০-১৯৮৫ তারিখ। দুই বাংলাতেই তিনি ছিলেন খ্যাতিমান লেখক। তাঁর রক্তাত্ত্ব অধ্যায় ইতিহাস ভিত্তিক উপন্যাস।
১৯০৭ সালের ১১ সেপ্টেম্বর, কবি সুফী মোতাহার হোসেনের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৭৫ তারিখ।
১৯০৭ সালের ২৩ সেপ্টেম্বর, মুন্সিগঞ্জ বিক্রমপুরে কবি, সম্পাদক, অধ্যাপক অজিত কুমার দত্তের জন্ম, কলকাতায় মৃত্যু-৩০-১২-১৯৭৯ তারিখ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
১৯০৭ সালের ২৫ নভেম্বর, যশোর জেলার আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামে বাংলা ভাষা ও সংস্কৃতির বিরল ব্যক্তিত্ব অধ্যাপক নূরুল মোমেনের জন্ম, মৃত্যু-১৬-০২-১৯৯০ তারিখ।
১৯০৮ সালের ১ ফেব্রুয়ারি, বাগেরহাটের ফকিরহাট থানার সাতশৈয়া গ্রামে আবদুস সবুর খানের জন্ম, মৃত্যু-২৫-০১-১৯৮২ তারিখ।
১৯০৮ সালের ২৬ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে প্রখ্যাত সেতারবাদক উরশাদ আলী খাঁ'র জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৮ সালের ১০ মে, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা গ্রামে আশালতার (প্রমীলা নজরুল) জন্ম, কবি-পত্নী প্রমীলা নজরুল ইসলাম ইন্তেকাল করেছিলেন কলকাতায় ৩০-০৬-১৯৬২ তারিখ।
১৯০৮ সালের ২৯ মে, সাহিত্যক, বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ও কথাশিল্পী মানিক বন্ধ্যোপ্যায়ের জন্ম, মৃত্যু-০৩-১২-১৯৫৬ তারিখ। মাত্র বেঁচেছিলেন ৪৮ বছর। ১৯০৮ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলার টঙ্গীবাড়ি উপজেলার রাউতভোগ গ্রামে বিপস্নবী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে কলকাতা রাইটার্স বিল্ডিং আক্রমণকারী বিপস্নবী নেতা বিনয় বসুর জন্ম, মৃত্যু-কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সেখানে ১৩ ডিসেম্বর, ১৯৩০ তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লা শহরে বিখ্যাত বাঙালি কবি, সাহিত্যিক, সমালোচক, প্রাবন্ধিক ও সংবাদপত্র সম্পাদক বুদ্ধদেব বসুর জন্ম, কলকাতায় মৃত্যু-১৮-০৩-১৯৭৪ তারিখ। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের মালখানগর গ্রাম।
১৯০৮ সালে তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক নড়াইলের বাকলি গ্রামের কৃষক নেত্রী পরিবালা বিশ্বাসের জন্ম, মৃত্যু-২৫-০৫-২০০৭ তারিখ।
১৯০৮ সালে মাদারীপুর জেলার কালকিনী উপজেলার গোপালপুর কাজী পরিবারে কাজী আশরাফ মাহমুদের জন্ম, মৃত্যু-০৩-১২-১৯৮৩ তারিখ। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট হিন্দী কবি, ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ, মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহচর ছিলেন।
১৯০৯ সালের ১৫ জানুয়ারি, মুর্শিদাবাদের তালেবপুরে মাতুলালয়ে শিক্ষাবিদ ও মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের জন্ম, মৃত্যু-০৩-০১-১৯৮৩ তারিখ।
১৯০৯ সালের ১৭ জানুয়ারি, কিশোরগঞ্জ জেলার ঝালুয়া গ্রামে মাতুলালয়ে সাহিত্যিক ও লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্যের জন্ম, কলকাতায় মৃত্যু-১৯-০৩-১৯৮৪ তারিখ।
১৯০৯ সালের ৮ ফেব্রুয়ারি, আমলা, টেকনোর্কযাট উপদেষ্টা মন্ত্রী ও লেখক কাজী আনোয়ারুল হকের জন্ম, মৃত্যু-২০০১ সালের নভেম্বর।
১৯০৯ সালের ২৯ এপ্রিল, (বাংলা ১৩১৬ সনের ১৬ বৈশাখ) শেরপুর অঞ্চলের তৎকালীন জমিদার রমেশ চন্দ্র নিয়োগীর ঘরে জন্মগ্রহণ করেন রবি নিয়োগী, আমৃত্যু পর্যন্ত বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সদস্য ছিলেন এবং মৃত্যু-১০-০৫-২০০২ তারিখ। তাঁর ৯৩ বছরের জীবনে ৪৩ বছরই কেটেছে কারাগারে।
১৯০৯ সালের ১৮ আগষ্ট, উপমহাদেশের প্রখ্যাত সানাইবাদক ওস্তাদ সোনা মিয়ার জন্ম, ঢাকায় মৃত্যু-১৯-০৮-২০১১ তারিখ দিবাগত রাতে। বরেণ্য এই শিল্পী ভারতবর্ষের স্বনামধন্য সানাইবাদক ওস্তাদ মুন্না খাঁর শিষ্য ছিলেন।
১৯০৯ সালের ১৯ সেপ্টেম্বর, কমিউনিষ্ট পার্টির প্রথম প্রাদেশিক সম্মেলনে গঠিত কমিটিতে নির্বািচত কমিউনিষ্ট নেতা নেপাল নাগের জন্ম, কলকাতায় মৃত্যু-০৫-১০-১৯৭৮ তারিখ।
১৯০৯ সালে মুন্সীগঞ্জ-বিক্রমপুরে সঙ্গীতশিল্পী সন্তোষ সেনগুপ্তের জন্ম, কলকাতায় মৃতু-২১-০৬-১৯৮৪ তারিখ। এইচএমভি ও কলাম্বিয়া রেকর্ড কোম্পানির প্রয়োজক ও আকাশবাণী কলকাতা কেন্দ্রের রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসরের পরিচালক ছিলেন।
১৯১০ সালের ১ জানুয়ারি, ভোলার উত্তর শাহবাজপুরে এক নায়েব পরিবারে কররেড নলিনী দাসের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১০ সালের ৭ জানুয়ারি, খ্যাতিসম্পন্ন পানিবিশেষজ্ঞ বি. এম. আব্বাসের জন্ম, ইন্তেকাল-২৭-১২-১৯৯৬ তারিখ।
১৯১০ সালের ১০ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার ধাইদা গ্রামে শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর জন্ম, মৃত্যু-৩০-০১-১৯৭৫ তারিখ।
১৯১০ সালের ২ আগস্ট, ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে উপমহাদেশের ইংরেজী সাংবাদিকতার অন্যতম স্থপতি, ইংরেজী দৈনিক বাংলাদেশ অবজার্ভার পত্রিকার প্রথম সম্পাদক ও ভাষাসৈনিক আবদুস সালামের জন্ম, মৃত্যু-১৩-০২-১৯৭৭ তারিখ।
১৯১০ সালে বিশিষ্ট ইতিহাসবিদ প্রিন্সিপাল মুহাম্মদ ইসহাকের জন্ম, মৃত্যু-১৭-০৮-২০০৫।
১৯১০ সালের ২০ সেপ্টেম্বর, চট্টগ্রামের সাতকানিয়া থানার বাজালিয়ায় ডা. মনীন্দ্রলাল চক্রবর্তীর জন্ম, মৃত্যু-১৪-০৭-১৯৮৩ তারিখ। স্কুলে থাকতেই তিনি গোপন বিপস্নবী দলে যোগ দিয়েছিলেন।
১৯১০ সালের ২০ অক্টোবর, নেত্রকোনা জেলার উলুয়াটি গ্রামে সাংবাদিক-সাহিত্যিক মুজীবুর রহমান খাঁ'র জন্ম, মৃত্যু-০৫-১০-১৯৮৪ তারিখ। ১৯৪৬ সালে তিনি ভারতের প্রথম গণপরিষদ সদস্য নির্বািচত হন।
১৯১০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামের (ইমামনগরে) শরাফত আলী ফকিরের জন্ম, মৃত্যু-২০০৮ সালের জানুয়ারি।
১৯১০ সালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামে পন্ডিত হরিদাস ভট্টাচার্যের জন্ম, নিজ বাড়িতে মৃত্যু-১০-০১-২০১২ তারিখ। দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে তিনি পন্ডিত হিসেবে খ্যাত ছিলেন।
১৯১১ সালের ১০ জানুয়ারি, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার উত্তরভূর্ষি গ্রামে বিপস্নবী বিনোদ বিহারী চৌধুরীর জন্ম, মৃত্যু-বুধবার রাতে কলকাতার ফর্টিজ হাসপাতালে ১০-০৪-২০১৩ তারিখ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ১৯২৯ সালে মাস্টারদার সঙ্গে পরিচয় হয়। কয়েকবার সাক্ষাতের পর মাস্টারদা বিপস্নবী দলে ঢোকার অনুমতি দেন বিনোদবিহারীকে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ৪০ বছর পর ১৯৭১ সালে বিনোদবিহারী নিজেকে যুক্ত করেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে।
১৯১১ সালের ১১ জানুয়ারি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, মুক্তচিন্তার অধিকারী ও দক্ষ বিচারক, সংবিধান বিশেস্নষক ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেেদর জন্ম, মৃত্যু-০৩-০৪-১৯৭৯ তারিখ।
১৯১১ সালের ১ মার্চ, পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামে শিক্ষাবিদ, গবেষক এবং বিজ্ঞান লেখক মালিক আকবর আলীর জন্ম, মৃত্যু-১৮-০১-২০০১ তারিখ।
১৯১১ সালের ১২ মার্চ, ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণভাগ গ্রামে সাংবাদিক ও কথাসাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের জন্ম, মৃত্যু-২৪-০৮-১৯৮৮ তারিখ।
১৯১১ সালের ৫ মে, চট্টগ্রামের ধলঘাটের দক্ষিণ সুরমা এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বাংলার বিপস্নবী, সংগ্রামী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম, মৃত্যু-২৩-০৯-১৯৩২ তারিখ। প্রীতিলতা চট্টগ্রাম বিপস্নবী দলের মেয়ে সদস্য ও ছাত্রীদের নিয়ে চক্র গড়েন।
১৯১১ সালের ৮ মে, ফরিদপুর শহরে শিক্ষাবিদ, সাহিত্যিক ও রবীন্দ্রানুসারী কবি আবু নয়ীম মুহম্মদ বজলুর রশীদের জন্ম, মৃত্যু-০৮-১২-১৯৮৬ তারিখ।
১৯১১ সালের ৩০ মে, বরিশাল জেলায় দেশের প্রখ্যাত সাংবাদিক, কিংবদন্তির এক নায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম, মৃত্যু-০১-০৬-১৯৬৯ তারিখ।
১৯১১ সালের ৬ জুন, লোহাগড়া (নড়াইল) ইতনা গ্রামের প্রখ্যাত ঔপন্যাসিক, সাহিত্যিক ও চিকিৎসক ডা. নীহারঞ্জন গুপ্তের জন্ম, মৃত্যু-মৃত্যু-২০-০২-১৯৮৬ তারিখ। ১৬-বছর বয়সে তাঁর প্রথম উপন্যাস 'রাজকুমারীম্ব' প্রকাশিত হয়।
১৯১১ সালের ২০ জুন, বাখেরগঞ্জের শায়েস্তাবাদ গ্রামে নানাবাড়িতে বেগম সুফিয়া কামালের জন্ম, মৃত্যু-২০-১১-১৯৯৯ তারিখ। বাবারবাড়ি ব্রহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সেন্দুর-সিলাউর গ্রামে।
১৯১১ সালের ২২ আগস্ট, বরিশাল জেলায় রবীন্দ্রসংগীতের প্রবাদতুল্য শিল্পী দেবব্রত বিশ্বাসের জন্ম, কলকাতায় মৃত্যু-১৮-০৮-১৯৮০ তারিখ। তিনি মারা যান ১৯৮০ সালে, কিন্তু শ্রোতাদের কাছে এখনো জ্যান্ত। এখনো রবীন্দ্রসংগীতের সবচেয়ে বেশি রেকর্ড বিক্রি হয় দেবব্রত বিশ্বাসেরই। বরিশালে জন্ম থেকে আরম্ভ করে কিশোরগঞ্জে বাল্য ও কিশোরজীবন এবং কলকাতা যৌবন ও প্রৌঢ়ত্ব কাটানোর কথা জানা যায়।