১৮৯৬ সালের ২৪ নভেম্বর, সমাজহিতৈষী ও দানবীর রনদা প্রসাদ সাহার জন্ম হয় সাভারের অদূরে শিমুলিয়ার কাছৈড় গ্রামে মাতুলালয়ে (বাবারবাড়ি মির্জাপুর, টাংগাইল), যার নাম আরপি সাহা। ১৯৩৮ সালে ৭৫০(সাতশত পঞ্চাশ) শয্যাবিশিষ্ট বিখ্যাত কুমুদিনী হাসপাতাল স্থাপন করেন। ১৯৭১ সালের ৭ মে, গভীর রাতে পাক বাহিনী রনদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র রবিকে ধরে নিয়ে যায় এবং হত্যা করে। বাবার নাম-দেবেন্দ্রনাথ পোদ্দার, মা-কুমুদিনী দেবী।

১৮৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মধ্যনগর গ্রামে মৌঃ মোঃ জুরু মাষ্টারের জন্ম, মৃত্যু-১৯৭৫ সালে।

১৮৯৬ সালে খুলনা জেলার পয়গ্রামে শিক্ষাবিদ ও সাহিত্যিক কাজী আকরম হোসেনের জন্ম, মৃত্যু-১৮-০২-১৯৬৩ তারিখ।

১৮৯৬ সালের ৩০ ডিসেম্বর, মরিচাকান্দি গ্রামে বাঙ্গালী মুসলমানের মধ্যে প্রথম ডিপুটি ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের জন্ম, মৃত্যু-১৫-০৮-১৯৮১ তারিখ। তিনি ১৯২৬ সালে প্রথম বি. সি. এস. লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। ১৯২৭ সালে সাংবাদিক জনাব মোঃ মাহবুব জামাল জাহেদী (বুলু মামার) জন্ম। বুলু মামা বাঞ্ছারামপুর থানার প্রথম সাংবাদিক। ১৯৩৯ সালে জনাব মোঃ ইকবাল হোসেন, সি. এ.'র জন্ম।

১৮৯৬ সালে বি-বাড়িয়া জেলার নবীনগর থানার রসুল্লাবাদ গ্রামে দারোগা মোহাম্মদ মালু মিঞার জন্ম, মৃত্যু-১৯৬৯ সালে।

১৮৯৭ সালের ২ মার্চ, উত্তর ভারতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০নং সাবেক উপাচার্য ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেনের জন্ম, মৃত্যু-জানা নেই। উনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ড. জাকির হোসেনের ছোট ভাই।

১৮৯৭ সালের ১১ মার্চ, ব্রাহ্মণবাড়িয়ার ডাবিরঘর গ্রামে সঙ্গীতের বাদ্যযন্ত্র নির্মাণকারী ইসরাইল খাঁ'র জন্ম, মৃত্যু-২৩-০১-১৯৭৬ তারিখ।

১৮৯৭ সালের ২৩ নভেম্বর, কিশোরগঞ্জ জেলায় "বাঙ্গালী থাকিব না মানুষ হইব'' বইয়ের লেখক নিরুদ চন্দ্র চৌধুরীর জন্ম, মৃত্যু-১৯৯৯ সালে লন্ডন শহরে।

১৮৯৭ সালের ৩০ জুলাই, কুষ্টিয়ার কুুমারখালী উপজেলার লক্ষীপুর গ্রামের মাতুলালয়ে বিচিত্র ও বহুমুখী প্রতিভার অধিকারী, প্রখ্যাত জ্ঞানতাপস, ১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'প্রফেসর ইমেরিটাস' পদে নিযুক্ত হন ও জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের জন্ম, মৃত্যু-০৯-১০-১৯৮১ তারিখ। তার ছোটবেলা কেটেছে রাজবাড়ী (ফরিদপুর) জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামের পৈত্রিক নিবাসে। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তন উৎসবে তাঁকে সম্মানসূচক 'ডক্টর অব সায়েন্স'(ডিএসসি) ডিগ্রি দেওয়া হয়।

১৮৯৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মিরপুর গ্রামে মৌলভী আবদুল হামিদ (হামিদ মাষ্টারের) জন্ম, ঢাকায় মৃত্যু-১৯৮৫ সালে।

১৮৯৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামে এডভোকেট এ. কে. এম. জহিরুল হক (লিল মিঞার) জন্ম, মৃত্যু-২১-০৪-১৯৮১ তারিখ।

১৮৯৭ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে মোহাম্মদ তাহেরের জন্ম, মৃত্যু-১৯৬১ সালে। মোহাম্মদ তাহের ডিপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং নাট্যকার আলী যাকেরের পিতা।

১৮৯৭ সালের ৩ নভেম্বর, ময়মনসিংহ জেলার ত্রিশালে সাংবাদিক ও সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিনের জন্ম, মৃত্যু-০৪-০৩-১৯৭৮ তারিখ।

১৮৯৭ সালের ১৮ নভেম্বর, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার নরোত্তমপুর গ্রামে উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলন, নারীপ্রগতি ও মুক্তিসংগ্রামের অন্যতম পথিকৃৎ মনোরমা বসুর জন্ম, মৃত্যু-১৯৯০ সালে।

১৮৯৭ সালের ২১ ডিসেম্বর, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফার জন্ম, মৃত্যু-১৩-১০-১৯৬৪ তারিখ।

১৮৯৮ সালের ২১ জানুয়ারি, যশোর জেলার সদর উপজেলার এনায়েতপুর গ্রামে সমাজকর্মী, এম.এল.এ., সাংবাদিক ও ইসলামি শাস্ত্রে পন্ডিত আহমদ আলী এনায়েতপুরীর জন্ম, মৃত্যু-০৪-০১-১৯৫৯ তারিখ।

১৮৯৮ সালের ৮ মার্চ, কবি ও সাহিত্যিক মোহাম্মদ বরকত উল্লাহর জন্ম, মৃত্যু-০২-১১-১৯৭৪ তারিখ।

১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে উপমহাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, আইনজ্ঞ ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের জন্ম, মৃত্যু-১৮-০৩-১৯৭৯ তারিখ।

১৮৯৮ সালের ১ মে, চট্টগ্রামের ফতেহাবাদ গ্রামে কথাশিল্পী মাহবুব-উল-আলমের জন্ম এবং ১৯৮১ সালের ৭ আগষ্ট কাজীর দেউড়ীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

১৮৯৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোপিনাথপুর গ্রামে কৃষক নেতা আবদুল মালেকের জন্ম, মৃত্যু-১৯৬৫ সালে।

১৮৯৮ সালের ২ ডিসেম্বর, কলকাতায় (বরিশালের সন্তান) অকুতোভয় পাইলট ইন্দ্রনীল রায়ের জন্ম, মৃত্যু-১৮-০৭-১৯১৮ তারিখ প্রথম বিশ্বযুদ্ধে তাঁর বিমাণ ভূপাতিত হলে তিনি মারা যান। পাইলট ইন্দ্রনীল রায় প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ দিয়ে প্রমাণ রাখেন যে-বাঙ্গালীরা বীরের জাতি। ১৯১৬ সালে বিশ্বে প্রথম বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয় ''ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীতে ক্যাডেট পাইলট হিসাবে তিনি লাভ করেন কিংস কমিশন''। ১৮ জুলাই তাঁর জঙ্গী বিমানটি ফের গুলি বিদ্ধ হয়ে ভূপাতিত হয়। বিধবস্ত বিমানের সাথে তিনি প্রাণ হারান। মাত্র ২০(বিশ) বছর আয়ু পেয়েছিলেন। ''পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুঃসাহসী মানুষের মধ্যে যাঁরা অগ্রগণ্য, তাদের মধ্যে ইন্দ্রনীল রায় একজন...এ অঞ্চলের একমাত্র ফাইটার এইস পাইলট হিসাবে তিনি বিশ্বজুরে স্বীকৃত।''

১৮৯৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে এডভোকেট মৌলভী মোহাম্মদ আবদুল কুদ্দুসের জন্ম, ঢাকায় মৃত্যু-১৩-১১-১৯৮৬ তারিখ। ১৯১৯ সালে ম্যাট্রিক, ১৯২১ সালে আই. এ. ও ঢাকা বিশ্বদ্যিালয় থেকে ১৯২৩ সালে র্গযাজুয়েট।

১৮৯৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামে মোঃ দেলোয়ার হোসেন ওরফে সুরুজ মাষ্টারের জন্ম, মৃত্যু-১৯৮৬ সালে।

১৮৯৮ সালে ময়মনসিংহে চিত্রকলা শিল্পী অতুল বসু জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৯৭৭ সালে।

১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল জেলায় বাংলা আধুণিক কাব্যবিক জীবনানন্দ দাশের জন্ম, ১৯৫৪ সালের ২২ অক্টোবর, কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যু।

১৮৯৯ সালের ২৫ মে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম, মৃত্যু-২৯-০৭-১৯৭৬ তারিখ বাংলাদেশ সময় সকাল ১০টা বেজে ১০ মিনিটে। ১৯২১ সালের ১৭ জুন নজরুলের সঙ্গে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের সৈয়দা নার্গিস আসর খানম ওরফে সৈয়দা খাতুনের বিয়ে হয়। অজ্ঞাত কারণে বিয়ের রাতেই শেষ হয়ে যায় এ সম্পর্ক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রমিলার সাথে দেখা হয় মানিকগঞ্জে। পরে ১৯২৪-এর ২৪ এপ্রিল কুমিল্লা শহরে প্রমিলাকে বিয়ে করেন নজরুল।

১৮৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুননেসার জন্ম, মৃত্যু-১৯৭৭ সালে। ১৯২৪ সালে তিনি গণিত বিভাগে ভর্তি হন এবং ১৯২৭ সালে এম. এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি বিলেত থেকে উচ্চশিক্ষা লাভ করে কলকাতার বেথুন কলেজে অধ্যাপনা শুরু করেন এবং পরে ঢাকার ইডেন গার্লস কলেজের অধ্যক্ষরূপে ১৯৫৫ সালে অবসরগ্রহণ করেন।

১৮৯৯ সালের ২৮ জুন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হুমায়ূনপুর গ্রামে তদানীন্তন পূর্ব পাকিস্তানের গভর্নর, একজন আইনজীবী, সমাজকর্মী ও রাজনীতিক আবদুল মোনেম খানের জন্ম, মৃত্যু-১৩-১০-১৯৭১ তারিখ। গভর্নর ছিলেন ২৮-১০-১৯৬২ তারিখ থেকে ২৩-০৩-১৯৬৯ তারিখ পর্যন্ত।

১৮৯৯ সালে যশোর জেলার ঝিনাইদহের অধিবাসী বিপস্নবী সন্ত্রাসবাদের রোমান্সকর ব্যক্তিত্ব বাঘা যতীন দাসের জন্ম, ১৯২৯ সালের ১৩ সেপ্টেম্বর, ৬৩ দিন অনশনের পর লাহোর কারাগারে মারা যান।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভাতুরিয়া গ্রামে কবি সুফি জুলফিকার হায়দারের জন্ম, মৃত্যু-জানা নেই। তিনি ১৯৪৬ সালে কাশ্মীর গমন করেন।

১৮৯৯ সালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর, দয়াহাটা গ্রামে রাজনীতিবিদ ও আইনজীবি কফিলউদ্দিন চৌধুরীর জন্ম, মৃত্যু-১২-০৫-১৯৭২ তারিখ।

১৮৯৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোপীনাথপুর গ্রামে মুসলিম নেতা হাবিবুর রহমান চৌধুরীর জন্ম, মৃত্যু-১৯৭২ সালে। ১৯৬৩ সালে কলকাতা থেকে ফিরে আসে কসবা।

১৮৯৯ সালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে মোকসেদ আলী পন্ডিতের জন্ম, মৃত্যু-১৯৮৯ সালে। উনি রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের পন্ডিত ছিলেন।

১৯০০ সালের ১ জানুয়ারি, ফেনী জেলায় কবি হবীবুল্লাহ বাহার চৌধুরীর জন্ম, মৃত্যু-১৯৬৮

১৯০০ সালের ২ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শুরদিয়া গ্রামে অগ্নিযুগের ব্রিটিশবিরোধী আন্দোলনের কমিউনিস্ট ও কৃষক নেতা শাহেদ আলীর জন্ম, মৃত্যু-নেই।

১৯০০ সালের ৮ মে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড় গ্রামের মাতুলালয়ে স্বনামধন্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদার জন্ম, ঢাকায় মৃত্যু-০৩-১১-১৯৭৭ তারি।

১৯০০ সালে উত্তর ভারতের জৌনপুর শহরে মোল্লাটোলা মহল্লায় আলিম ও লেখক আবদুল বাতিন জৌনপুরীর জন্ম, মৃত্যু-১৯৭৩ সালে ঢাকার গাবতলি মাযার রোডে তাঁর কবর ও মাযার রয়েছে। তাঁর রক্তের সম্পর্ক ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর বড়বাড়ির সাথে।

১৯০০ সালের ২৭ নভেম্বর, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অস্তর্গত হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া নামক রুশীদাব গ্রামের সন্ত্রান্ত মুসলীম পরিবারে কিংবদন্তী পুরুষ ও রাজনীতিবিদ মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের জন্ম, মৃত্যু-২০-০৮-১৯৮৬ তারিখ। ১৯০০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে বেহালাবাদক, কন্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত শিক্ষক ওস্তাদ মতিউর রহমানের জন্ম, মৃত্যু-০১-০২-১৯৬৭ তারিখ।

১৯০০ সালের ১০ জানুয়ারি, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর-বাঙ্গরাতে ডা. সিরীয চন্দ্র দাশের জন্ম, কলকাতা শহরে মৃত্যু-১৯-০৩-১৯৮৮ তারিখ।

১৯০০ সালে দিনাজপুর জেলার সুলতানপুর গ্রামে কৃষকনেতা ও রাজনীতিক হাজী মোহাম্মদ দানেশের জন্ম, মৃত্যু-২৮-০৬-১৯৮৬ তারিখ।

১৯০০ সালে নিউ লাইফ ফার্মেসীর সার্বক্ষনিক চিকিৎসক এবং মেসার্স নিউ লাইফ এন্ড কোং (প্রা.) লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাক্কানী আঞ্জুমানের অন্যতম খাদেম আলহাজ্ব ডা. এস. এম. মোতাহার আলী, সকাল ১০টার সময় ইন্তেকাল করেণ ১০৩-বছর বয়সে (০৯-০৬-২০০৩ তারিখ)।

১৯০০ সালে সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতি গ্রামে তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী আবদুল্লাহ আল মাহমুদের জন্ম, ঢাকায় ইন্তেকাল-১৩-০৬-২০০৫ তারিখ।

১৯০০ সালে সিলেটে আদর্শিক বাবা-মায়ের পরিবারে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা, নারীনেত্রী ও দেশব্রতী লীলা রায়ের (নাগ) জন্ম, কলকাতায় মৃত্যু-১১-০৬-১৯৭০ তারিখ। ১৯০০ সালে (বাংলা ১৩০৭ সালের ৩ পৌষ) বরিশাল জেলায় দার্শিনক ও বিপস্নবী লেখক আরজ আলী মাতুব্বরের জন্ম, মৃত্যু-১৯৮৫ সালে।

১৯০০ সালের ৩১ ডিসেম্বর, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামে জনদরদী ডা. আবদুর রহমানের জন্ম, মৃত্যু-১৭-০৯-১৯৮৭ তারিখ। উনি ন্যাশনাল ডাক্তার ছিলেন।

১৯০১ সালে মুন্সিগঞ্জ জেলার কুমারভোগ গ্রামে কমিউনিষ্ট পার্টির নেতা জিতেন ঘোষের জন্ম, কলকাতায় মৃত্যু-০৪-০২-১৯৭৬ তারিখ। ১৯৭৫ সালে বাকশাল গঠিত হলে এই সংগঠনের কৃষক ফ্রন্টের জাতীয় সদস্য মনোনীত হন। তিনি একজন লেখকও।

১৯০১ সালের ১ জানুয়ারি, ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার রামনগর গ্রামে সাংবাদিক ও রাজনীতিক হামিদুল হক চৌধুরীর জন্ম, মৃত্যু-১৮-০১-১৯৯২ তারিখ।

১৯০১ সালের ২৮ জুন, কলকাতা শহরে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের জন্ম, মৃত্যু-৩১-১২-১৯৯০ তারিখ।

১৯০১ সালের ২৭ অক্টোবর, কুচবিহারের বলরামপুর গ্রামে মরমী শিল্পী আব্বাস উদ্দীনের জন্ম, মৃত্যু-৩০-১২-১৯৫৯ তারিখ।

১৯০১ সালের ৩০ অক্টোবর, কবি মোহাম্মদ মঈনুদ্দীন হোসাইনের জন্ম, মৃত্যু-জানা নেই। ১৯২৩ সালে মঈনুদ্দীন 'মোসলেম জগতে বিদ্রোহ' নামক সম্পাদকীয় প্রকাশের জন্য কারারুদ্ধ হন।

১৯০১ সালের ৩০ নভেম্বর, বগুড়া জেলা শহরে (তাঁর পৈত্রিক নিবাস মানিকগঞ্জ জেলার মওগ্রাম নামক স্থানে) খ্যাতনামা মৃত্তিকা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশুতোষ সেনের জন্ম, কলকাতায় মৃত্যু-২৯-০৩-১৯৭১ তারিখ।

১৯০১ সালের ডিসেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার লক্ষীপুর গ্রামে (ফারসি পন্ডিত মুনশি আফতাবউদ্দিন)-এর পুত্র লেখক, পত্রিকা সম্পাদক ও এ. এস. পি. আবদুল হাফিজের জন্ম, মৃত্যু-১৯৯৪ সালে।

১৯০২ সালের ১১ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলার বিদগাঁও গ্রামে সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ গোপাল হালদারের জন্ম, মৃত্যু-জানা নেই। পূর্ব বাংলার উপভাষা সম্পর্কে গবেষণা করেন।

১৯০২ সালে বরিশাল জেলার বাহেরচর গ্রামে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার জাস্টিস আবদুল জব্বার খানের জন্ম, মৃত্যু-২৩-০৪-১৯৮৪ তারিখ।

১৯০২ সালের ১ জুলাই, ভারতের পশ্চিম বাংলায় রম্য সাহিত্যিক ও বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর জন্ম, ঢাকায় ইন্তেকাল ১১-০২-১৯৭৪ তারিখ।

১৯০২ সালের ৭ জুলাই, বিহার-গিরিডিতে কবি ও শিশুসাহিত্যিক সুনির্মল বসুর জন্ম, কলকাতায় মৃত্যু-২৫-০২-১৯৫৭ তারিখ। তাঁর পৈত্রিক নিবাস মালখানগর, বিক্রমপুর।

১৯০২ সালের ২০ সেপ্টেম্বর, চট্টগ্রামের ফটিকছড়ি থানার বক্তাপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এনামুল হকের জন্ম, ঢাকায় মৃত্যু-১৬-০২-১৯৮২ তারিখ।

১৯০২ সালের ৩০ অক্টোবর, কবি খান মোহাম্মদ মঈনুদ্দীনের জন্ম, মৃত্যু-১৯৮৩ সালে।

১৯০২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার চাঁদের চর গ্রামে বিশ্বখ্যাত চিত্রশিল্পী রমেন চক্রবত্র্তীর জন্ম, কলকাতায় মৃত্যু-জানা নেই।

১৯০২ সালের ১ জানুয়ারি, বর্তমান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে ভারতীয় উপমহাদেশের স্বনামধন্য চিকিৎসক, পাকিস্তানের প্রথম এফআরসিপি (ইউ.কে.) ও বাঙালী মুসলমানদের চিকিৎসা পেশার অগ্রদুত ডা. নওয়াব আলীর জন্ম, ঢাকায় ইন্তেকাল করেন ৪ জুলাই, ১৯৭৭ সালে।

১৯০২ সালে খুলনা জেলার দৌলতপুরে সাহিত্যিক, সাংবাদিক ও হোমিওপ্যাথিক চিকিসক আবুল কাশেমের জন্ম, মৃত্যু-১৯৮৭ সালে। তিনি অনেকগুলো বইয়ের লেখক।

১৯০২ সালের জানুয়ারি মাসে, টাঙ্গাইল জেলায় অগ্নিযুগের বিপস্নবী জননেতা ও সাংসদ ফণি ভূষণ মজুমদারের জন্ম, মৃত্যু-৩১-১০-১৯৮১ তারিখ।

১৯০২ সালের ৩০ ডিসেম্বর, ফেনী জেলায় কবি শামসুন নাহার মাহমুদের জন্ম,মৃত্যু-১৯৭০

১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলায় পল্লী কবি জসীমউদদ্‌ীনের জন্ম, মৃত্যু-১৪-০৩-১৯৭৬ তারিখ।

১৯০৩ সালের ১৯ ফেব্রুয়ারি (বাংলা ১৩০৯ এর ৭ ফাল্গুন), নড়াইল জেলার সদর উপজেলার এক অজপাড়াগাঁ ডুমদি গ্রামে কবিয়াল ও চারণ কবি বিজয় সরকারের জন্ম, মৃত্যু-১৯৮৫ সালে।

১৯০৩ সালের ১ এপ্রিল, কুমিল্লার দারোগা বাড়িতে বাঙালি প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম, মৃত্যু-১৮-০৯-১৯৫৬ তারিখ। তাঁর পৈত্রিক বাস কুমিল্লার কাঞ্চনপুর।

১৯০৩ সালের ২৫ মে, ফরিদপুর জেলার নড়িয়া উপজেলায় শিক্ষাবিদ ও লেখক আবদুল হক ফরিদীর জন্ম, মৃত্যু-০৫-০২-১৯৯৬ তারিখ।

১৯০৩ সালের ২০ জুন, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার শিলাসী গ্রামে রুপাইর জন্ম। তিনি পল্লীকবি জসীমউদদীনের বিখ্যাত কবিতা কালজয়ী কাব্যগ্রন্থ 'নকশী কাঁথার মাঠ'-এর নায়ক রুপাই শয্যাশায়ী ছিল, মৃত্যু-২২-০৬-২০০৮ তারিখ শিলাসী গ্রামে নিজ বাড়িতে।