তিনিই প্রকৃত বন্ধু যিনি অহঙ্কার ও স্বার্থের উধ্র্বে থাকেন।-জোসেফ রউক্স।
প্রতিটি মানুষ বন্ধুত্বের সন্ধানে জীবন কাটিয়ে দেয়।-এমারসন।
জ্ঞানী শিশু তার পিতাকে ভালভাবেই জানে।-হোমার।
শিক্ষকের প্রভাব অনন্তকালেও শেষ হয় না।-হেনরি এ্যাডামস।
প্রত্যেক ব্যক্তিরই তার কর্মক্ষমতার উপর বিশ্বাস থাকা উচিৎ।-উইলিয়াম ব্লেক।
রাগান্বিত অবস্থায় কখনো চিঠির জবাব দিতে নেই।-চীনা প্রবাদ।
রাজা হোক আর চাষাই হোক, সেই সুখী যে তার নিজের গৃহে শান্তি খুঁজে পায়।-গ্যেটে।
তোমার যা আছে তাই দিয়ে অন্যকে সন্তুষ্ট করতে চেষ্টা করো।-রাসকিন।
ন্যায় বিচারের মতো এমন মহৎ ও স্রষ্ঠাতুল্য সৎ গুণ আর নেই।-জোসেফ এডিশন।
কোন মহৎ কাজই শেষ হয়ে যায় না, বরং তারাই শেষ হয়ে যায় যারা সে কাজের বিরোধিতা করে।-বেন জনসন।
একজন মহাবিলাসী লোকের কাছে সম্পদ খুব প্রিয়।-পেস্নটো।
গাছপালা যেমন পরিচর্যার মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানুষ তেমনি শিক্ষার মাধ্যমে সৎ নাগরিকে পরিণত হয়।-জ্যাঁ জ্যাক রুশো।
একজন মানুষকে ততটা বিশ্বাস করা উচিত নয়, যতটা সে হজম করতে পারবে না।-হেক্সলক হিল।
সাহায্য করা ভাল, কিন্তু সাহায্য যেন কাউকে অলস করে না তোলে।-এস গিলবার্ট।
শুধু অনুকরণ করে কোন মানুষ কখনো বড় হতে পারে না।-স্যামুয়েল জনসন।
মানুষের শত শত রোগ, আবার সব রোগের প্রতিকারও আছে।-ফ্রান্সিস বেকন।
তাই ভাল যার দ্বারা কোন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।-আলেকজান্ডার।
সাহসবিহীন জীবন দাসত্বের নামান্তর।-সিনেকো।
মানুষের মধ্যে সেবা করার চেয়ে সেবা গ্রহণের মানসিকতাই প্রবল।-নাথানিয়েল লী।
যখনই কোন ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখনই তার বিনাশ হয়।-স্বামী বিবেকানন্দ।
চিন্তার বিশেষত্ব এক জাতি থেকে অন্য জাতিকে পৃথক করে।-এমারসন।
উত্তম স্ত্রী এবং উত্তম স্বাস্থ্য পুরুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ।-জন রে।
শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধেক্য ব্যয়সঙ্কোচন ও দূরদর্শিতার প্রয়োজন।-সক্রেটিস।
প্রত্যেকের কথা ধৈর্য ধরে শোনা একটি ভাল অভ্যাস।-লুসি লারকম।
জীবনের পথে আমরা যতই অগ্রসর হই, আমরা ততই আমাদের মাত্রা জানতে পারি।-ফ্রয়েড।
মানুষ যখন বিশ্বাস হারিয়ে ফেলে তখন তার সম্মান বিনষ্ট হয়।-হুইটিয়ার।
যখন ভাগ্য আমাদের পক্ষে থাকে তখন জনপ্রিয়তা হয় নিত্যসঙ্গী।-সাইরাস।
ঘোড়ায় চড়ার পর পড়ে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়াই ভাল।-জর্জ থ্যান্ড।
সমালোচনা ভালো। সমালোচনার ফলে মানুষ আত্মরক্ষায় তৎপর হয় এবং নিজের যথাযথ মূল্যায়ন করতে পারে।-ডেল কার্নেগী।
আজ হোক, কাল হোক সত্য একদিন উদঘাটিত হবেই।-টমাস ফুলার।
তুমি যদি তোমার প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলো তাহলে বহুদূর যেতে পারবে।-টমাস ফুলার।
দাঁড়িপাল্লা সোনা ও সীসায় কোন প্রকার পার্থক্য নির্দেশ করে না।-জর্জ হার্বার্ট।
শীতল নিরপেক্ষতাই একজন পক্ষপাতশূন্য বিচারকের ধর্ম।-এডমন্ড বার্ক।
যশকে বীরত্বপূর্ণ কাজের সুগন্ধ বলা যেতে পারে।-সক্রেটিস।
শিশুদের মন স্বর্গীয় ফুলের মতই সুন্দর।-এডমন্ড ওয়ালার।
তিনিই ভাল সৈনিক যিনি নিজেকে কামানের গোলার নিশানার বাইরে রাখেন।-ফ্রান্সিস বেকন।
স্মৃতি হচ্ছে এমন এক ডায়েরী যা আমরা সবাই বয়ে বেড়াই।-অস্কার ওয়াইল্ড।
একজন খারাপ লোকের পক্ষে ভাল কাজ করা সত্যি কঠিন।-ম্যারি ম্যাক কার্টা।
দারিদ্র অনেক প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে।-ইঙ্গারসোল।
একজন শিক্ষকের ওপরই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে।-এইচ. জি. ওয়েলস।
সঙ্কট থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হচ্ছে সঙ্কটের কাছে না যাওয়া।-হুইটিয়ার।
অন্যের সাফল্যে যারা ঈর্ষািন্বত হয় তারা কখনো সাফল্য অর্জন করতে পারবে না।-প্যাটারসন।
সদাচার মানুষকে তৈরী করে।-ডানিয়েল ডিফো।
মানব জীবনের সাফল্যের ক্ষেত্রে স্বার্থপরতাই হচ্ছে অন্যতম অন্তরায়।-গ্লাডস্টোন।
সাফল্য অনেক সময় দেরীও হতে পারে, তাই যার ধৈর্য নেই তার জীবনে সাফল্য নাও আসতে পারে।-জর্জ মেরিডিথ।
শিকল স্বর্ণিনর্মিত হলেও কেউ তা গ্রহণ করতে চাইবে না।-জন হে উড।
বইয়ের মতো বন্ধুর পছন্দ করে গ্রহণ করো।-চার্লস ল্যাম্ব।
স্বদেশপ্রেম বলতে মানবতার সেবাকেই বুঝায়।-মহাত্মা গান্ধী।
সফল হতে চাইলে কাঙ্ক্ষিত বিষয়ে লেগে থাকতে হবে।-ডেল কার্নেগী।
মেজাজ ঠান্ডা রাখো, তাহলে সবাইকে শাসন করতে পারবে।-সেন্ট জ্যাস্ট।
সময় নিঃসন্দেহে মূল্যবান, কিন্তু সত্য সময়ের চেয়েও মূল্যবান।-ডিজরেলি।
পরিবর্তন ব্যতীত সংসারে কোন কিছুই স্থায়ী হয় না।-রজার।
বাধা অনেক সময় শিক্ষকের ভূমিকা গ্রহণ করে।-এডমন্ড বার্ক।
মানুষ প্রজাতি যেন বৃক্ষের পাতার মতো।-হোমার।
এক জরীপে জানা গেছে নারীর সবচেয়ে বেশী পছন্দ টাকা।-রঙ্গব্যঙ্গ।
তারাই সুখী যারা তাদের ভাঙ্গনের আওয়াজ পায় আর মেরামত করে নিতে পারে।-শেক্সপিয়ার
স্বাস্থ্য রক্ষার প্রথম কথাই হচ্ছে সুখী থাকা।-ফ্রান্সিস বেকন।
পারস্পারিক সেবার মনোভাব জীবনকে মহিমান্বিত করে।-হ্যাক্সলি।
বিয়ের আসরে বউ তালাক। বিয়ের আগেই তোমাকে তালাক দিলাম। এক তালাক, দুই তালাক ও তিন তালাক।-রঙ্গব্যঙ্গ।
অনেক দুঃখের মাঝেও সঙ্গীত মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে।-জন রে।
যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশী আশা করে সে দরিদ্র।-ডানিয়েল। এ কথাটার অর্থ হল উৎপাদক শ্রেণীর সাথে বন্ডামি করা।
আইনের ক্ষেত্রে প্রতিপক্ষকে শক্তি দিয়ে বিরোধিতা করুন। কিন্তু পানাহার করুন বন্ধুর মত।-শেক্সপীয়ার।
একজন যোগ্য লোকের পেছনেই সর্বদা যোগ্য ব্যক্তিরা থাকেন।-চীনা প্রবাদ।
সত্যের সর্বোত্তম যুক্তি আছে।-সফোক্লিস।
অতিরিক্ত বিশ্রাম যন্ত্রণাদায়ক হয়ে ওঠে।-হোমার।
মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষ ক্ষুধার্ত থাকে।-জন পিয়ারসন।
অভিজ্ঞজনের পরামর্শ নেয়া ভাল।
এমন পদ্ধতিই অনুসরণ করো, যা তোমার পক্ষে সহজসাধ্য মনে হয়।-এডি ফিশার।
যারা একমুখে দু'রকম কথা বলে তারা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট।-
প্রথা সব কিছুকে সহজ করে দেয়।-জর্জ ম্যাথিউ।
সামর্থেযর বাইরে কোন কিছু করতে যাওয়া বোকামি।-জন ব্রাইট।
দীর্ঘজীবি হতে চাইলে সদা প্রফুল্ল থাকুন।-ডেল কার্নেগী।
সাধারণের সাথে হৃদ্যতাপূর্ণ ব্যবহারের দ্বারাই মহৎ মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণীত হয়।-কারলাইল
জনপ্রিয়তাকে ধরে রাখা কষ্টকর।-ডেলকার্নেগী।
ভয় করে নয়, কর্তব্য মনে করে অপরাধ মুক্ত হও।-ডেমোক্রিটাস।
মানুষের সাধুতার পরিচয় ব্যবহারে, পোশাকে নয়।-এ্যানন।
মিতব্যয়ী ব্যক্তিদের কখনো আর্থিক সংকটে পড়তে হয় না।-ডেল কার্নেগী।
বিজয়ের মুহূর্তে ক্ষতের বেদনা থাকে না।-সাইরাস।
যার জীবনে অর্থবহ ত্যাগ আছে তিনি শ্রদ্ধার পাত্র।-ভ্যান্স ল্যান্সকট।
সমুদ্রের প্রশংসা করো, কিন্তু স্থলে অবস্থান করো।-হার্বার্ট।
খ্যাতি ও যশকে সবাই ধরে রাখতে পারে না।-মেকলে।
শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে সৌন্দর্য ও মাধুর্য বিতরণ করেন।-এমারসন।
কুসংস্কার মানুষের জীবনের একটি অন্ধকার দিক।-প্লেটো।
জগতে কোন সম্পর্কই স্বার্থহীন নয়।-ডি.এইচ.লরেন্স।
দক্ষতা এবং দৃঢ়বিশ্বাস হলো একজন অজেয় সৈনিকের মতো।-জর্জ হার্বার্ট।
সেই দৌড়ে নিশ্চিত বিজয়ী হতে পারে, যে নিজে দৌড়ায়।-বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
উন্নতি চাইলে সর্বেগ্র ধৈর্যের প্রয়োজন। তারপর বুদ্ধির।-ডরোথি।
একজনের সহ্যগুণ অন্যদের জন্য অনুকরণীয়।-অলিভার হোমস।
দুর্ভাবনায় স্বাস্থ্যহানি ছাড়া মূলত কোন সমাধান আসে না।-সাইরাস।
যার মধ্যে পরোপকারের প্রবণতা নেই সে নিষ্ঠুর।-ইংরেজী প্রবাদ।
পূর্ব প্রস্তুতির উপরই সকল বিষয়ে সাফল্য নির্ভর করে।-কনফিসিয়াস।
যুদ্ধ হচ্ছে বর্বরদের ব্যবসা।-নেপোলিয়ন।
যারা স্বাধীন তাদের হুমকি দেয়া বৃথা।-সিসেরো।
হীনমন্যতা একটি দুরারোগ্য ব্যাধি।-ব্রুয়ার।
দুর্লভ কোন লক্ষ্য স্থির করার মাশুল হতাশার মাধ্যমেই শোধরাতে হয়।-গ্রাহাম গ্রীন।
আত্মমর্যাদাবোধ সম্পন্ন লোক মিথ্যা বলতে বা অন্যায় করতে পারে না।-পিথাগোরাস।
সৌজন্যের জন্য সব দরজাই খোলা।-টমাস ফুলার।
যে প্রতিবাদ করতে পারে না, তার প্রতিকার আশা করা অনুচিত।-জন এ্যাডামস।
ন্যায় বিচারের মতো সদগুণ আর নেই।-জোসেফ এডিসন।
অন্যের মৃত্যুর মধ্য দিয়ে কেউ জীবন পেতে পারে না।-শেক্সপীয়ার।
একটি দৃঢ় বিশ্বাস সত্যকে জড়িয়ে থাকে।-ফিনলে ডান।
জীবনে যদি অগ্রগতি না থাকে তবে সে জীবন অবাঞ্ছিত।-রোমাঁ রোলাঁ।
যে চিঠি লিখতে পারে না সে শিক্ষিত হয়েও মূর্খ।-সাইরাস।
ভেবে উত্তর দাও, নইলে পরে লজ্জিত হবে।-এরিস্টটল।
একজন সৎলোক সর্বদা তার দৃঢ়বিশ্বাসের উপর কাজ করে।-আলবেয়ার।
শিশুদের অন্ধকার ভীতি আর বড়দের মৃত্যুর ভয় একই রকম বিষয়।-ফ্রান্সিস বেকন।
নীচে নামাটা যত সহজ, উপরে উঠা তত সহজ নয়।-টমাস ফুল।
চমৎকার একটা নাম জীবনে কৃতিত্ব বহন করে না।-আব্রাহাম কাওলী।
অসুস্থতা ঘোড়ায় চড়ে আসে কিন্তু যায় পায়ে হেঁটে।-ডোনাল্ড জি. ডমচেল।
জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী।-এস.টি. কোলারিজ।
কর্মদক্ষতাই মানুষের সর্বােপক্ষা বড় বন্ধু।-দাওরাণী।
সামাজিক নিরাপত্তার অভাব মানুষকে চোর বানাতে সাহায্য করে।-জন ফ্লোবেল।
যে আইন জনগণকে সম্পূর্ণ নিরাপত্তা দান করবে সেটাই সর্বোচ্চ আইন।-এমণবুর।
আত্মোপলদ্বি হচ্ছে মানবিক সত্ত্বার সবচেয়ে বড় দিক।-উইলিয়াম উইন্টার।
দুষ্ট লোকেরা নিজেরাই নিজেদের নরক তৈরী করে।-মিলটন।
অবিচার করার চেয়ে সহ্য করা অধিক অসম্মানজনক।-পেস্নটো।
উৎকৃষ্ট বীজ থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়।-জন-রে।
সুন্দর পরিবেশই একমাত্র স্বর্গসম সুখ দিতে পারে।-ফিলিপ হেনরী।
প্রতিটা লোকই কোন না কোন বিষয়ে অজ্ঞ থাকে।-উইলিয়াম রোজারী।
সুন্দর পোষাক পরিহিত ব্যক্তিমাত্রই ভদ্রলোক নয়।-জন-রে।
পাওয়ার পদ্ধতিটা কষ্টকর হলেও এর ফল অত্যন্ত মধুর।-এরিষ্টেটল।
প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের।-হল্যান্ড।
নিজের গোপন কথা রাখার অর্থ হলো, নিজেকে নিরাপদ রাখা।-জন ম্যাকি।
যে কথা কম বলে তাকে বোঝা মুশকিল।-জন সিমন্স।
আমার দেশের ইতিহাস আমার কাছে সবসময়ই গৌরবের।-শিলার।
মানুষের জন্য কাজ কর।-কাল-মার্কস।
জন্মদাতা হওয়া সহজ, কিন্তু পিতা হওয়া বড় কঠিন।-প্রবোধ কুমার স্যানাল।
ধার করা কাপড়ে শীত কাটেনা।-আরবী প্রবাদ।
সুন্দর চিন্তা-ভাবনা স্বাস্থ্য গঠনে সহায়ক।-টুপার।
বিশৃঙ্খলা আর দুর্ভাবনা মানুষের মৃত্যুর কারণ হতে পারে।-ডেল কার্নেগী।
মিথ্যাবাদী সব সময় সত্যকে ভয় পায়।-রবসন।
মানুষের ব্যক্তিত্ব ফুলের সৌরভের মতো।-চার্লস স্কয়ার।
শৃঙ্খলিত জীবন সৃজনশীল নয়।-শেলি।
মন্দ সাহচর্যের চেয়ে নিঃসঙ্গতা শ্রেয়।-জর্জ ওয়াশিংটন।
দুর্দিেন যারা সান্তনা দিতে এগিয়ে আসেন তারাই প্রকৃত আপনজন।-রডরিক্স।
প্রত্যেকের মধ্যেই সৌন্দর্য আছে, সবাই তা দেখতে পায় না।-কনফুসিয়াস।
আমাদের জানা নেই আমরা কি হবো।-শেক্সপিয়ার।
শিক্ষার ও প্রজ্ঞার আলো দিয়েই কুসংস্কার দূর করা সম্ভব।-ক্লিটন।
মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজই সম্মানজনক।-উইলিয়াম ওয়াটসন।
আনন্দ এবং কাজ সময়কে সংক্ষিপ্ত করে।-শেক্সপিয়ার।
যা আজ করতে পার তা কালকের জন্য তুলে রেখ না।-চেষ্টার ফিল্ড।
অন্যের দুর্ভাগ্য দেখে সাবদান হওয়া খুব ভাল।-সাইরাস।
মহৎ লোকের অন্তর সর্বক্ষণ দগ্ধ হতে থাকে।-এডমন্ড বার্ক।
এমন লোকের বন্ধুত্বে বিশ্বাস করো না যে প্রতিজ্ঞা ভঙ্গ করে।-হযরত আলী(রা.)।
তুমি চিন্তা-ভাবনা করে নিজের সম্বন্ধে যে সিদ্ধান্ত নেবে সেটাই যথার্থ।-জিনো।
স্বল্প আয়ু হওয়া সত্ত্বেও ফুলের জীবন কত না মহিমাময়।-টমাস উইলসন।
হুকুম করার আগে সকলেরই উচিত হুকুম তামিল করতে শেখা-স্বামী বিবেকানন্দ।
সহনশীলতা এমন একটি গুণ যা থেকে সফলতা আসবেই।-জুভেনাল।
একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না।-জজ হার্বার্ড।
নতুন কিছু জানার মধ্যে যেমন যন্ত্রণা আছে, তেমনি আনন্দও আছে।-ক্রিস্টোফার মরলে।
একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ।-এস.টি.কোলরিজ।
যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।-হযরত আলী(রা.)।
নিজেকে দিয়ে যে অন্যকে বুঝতে পারে তার বোঝা ভুল হয় না।-জর্জ মুর।
আকাশে যেমন মেগ আছে, জীবনে তেমন সম্ভাবনাও আছে। তবে সচেষ্ট হয়ে তাকে জাগিয়ে তুলতে হয়।-মিস কারম্যান।
চিকিৎসকরা তিনটি পরামর্শ দেন-নিয়মমতো খাও,বিশ্রাম কর এবং উৎফুল্ল থাক।-ডবিস্নউ টি হেল সুথ।
একটি সন্দেহের নিকট একজন সৎ লোক কখনো আত্মসমর্পণ করে না।-এসটি কোল রজ।
বন্ধু থাকা ভাল কারণ প্রয়োজনে বন্ধুরাই এগিয়ে আসবে।-ফ্লেচার।
যার জ্ঞান নেই, তার শক্তি নেই।-ইমারসান।
সবাইকে খুশি রাখাটাই সবচেয়ে দুরূহ কাজ।-রবার্ট লুজেন্ট।
কারো কারো কাছে সহজ হওয়া ভাল, তবে সব কথা সবাইকে বলা যায় না।-ভার্জিল।
হাজার মাইলের ভ্রমণও একটি পদক্ষেপ দিয়ে শুরু হয়।-লিও সে।
বন্ধু হচ্ছে ছায়াদানকারী বৃহৎ বৃক্ষের ন্যায়।-এসটি কোলরিজ।
তোমার ভালোর জন্য তুমিই পথ খুঁজে বের করো।-টরেন্স।
প্রয়োজনের সময় বন্ধু এবং শত্রু উভয়ের স্বরুপ পরিস্ফুট হয়।-ওয়াল্টার লিন্ডসে।
যে প্রতি পদে ভুল করে সে কখনো জ্ঞানী নয়।-এডমন্ড বার্ক।
যদি তোমার ভৃত্যু ভাল হয়, তবে মনিব হিসেবে তুমি নিশ্চয়ই ভাল।-রিচার্ড বাক্সটার।
একজন ভাগ্যবান ব্যক্তি সাদা কাকের মতই দুর্লভ।-জুভেনাল।
পরিশ্রম করে ফলের জন্য অপেক্ষা করতে শেখ।-লং ফেলো।
তুমি নিজেকে যতটা ভাল পরামর্শ দিতে পার অন্য কেউ ততটা পারে না।-আর্থার হেল্প।
যে পরপোকার করে আনন্দ পায়, না পাওয়ার দুঃখ তার স্পর্শ করে না-স্যার উইলিয়াম।
পৃথিবীতে দেয়া প্রথম পদক্ষেপের উপরই আমাদের পরবর্তী দিনগুলি নির্ভর করে।-ভলতেয়ার
মানুষ রাগের বসবর্তী হয়ে যা বলে তা হাল্কাভাবে নাও।-মেরী কুইন।
যেখানে দুঃখ আছে তার পাশে একটি পবিত্র অঙ্গন আছে।-অস্কার ওয়াইল্ড।
কথা বলার পূর্বে চিন্তা করে দেখ সেটা বলা ঠিক হবে কিনা।-রাস্কিন।
ব্যক্তিত্ব গঠন ও মর্যাদা প্রাপ্তির সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে উদারতা।-হযরত ইমাম হোসেন(রা.)।
অস্থির মানসিকতা স্বাস্থ্য ও শান্তি দুটোতেই বিঘ্ন সৃষ্টি করে।-আফরাবেন।
যে সিদ্ধান্ত গ্রহণে নিজস্ব সত্তাকে কাজে লাগায় না সে জীবনে উন্নতি করতে পারে না।-ডেবিড হিউম।
আত্মবিশ্বাসের অভাব থাকলে কোন কাজেই কৃতিত্ব দেখানো যায় না।-থিওডোর মুর।
যে নদী গভীর বেশী তার বয়ে যাওয়ার শব্দ কম।-জন লিভগেট।
কাজ মানবজীবনের অনিবার্য পরিবেশ, মানবকল্যাণের প্রকৃত উৎস।-টলস্টয়।
ঘটনা পুরোপুরি না শুনে মন্তব্য করা উচিত নয়।-টমাস কিন।
বিদ্যার ভূষণ ধীরতা আর শক্তির ভূষণ ক্ষমা।-ইবনে আব্দুল রাব্বি।
অভিজ্ঞতা হলো দুঃখ-কষ্টের নির্যাস।-আর্থার হেল্পস।
যৌবনের সঞ্চয় বার্ধেক্যর অবলম্বন।-সক্রেটিস।
সহায়-সম্বলহীন মানুষের মূল্যবান কথাও মূল্যহীন হতে দেখা যায়।-হযরত আলী(রা.)।
শিশু এবং বোকারা মিথ্যা কথা বলে না।-জন হে উড।
যে সম্মান করতে জানে না সে কিছুই জানে না।-টেনিসন।
সেই যথার্থ মানুষ, যে জীবনে পরিবর্তন দেখেছে এবং সাথে সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।-বায়রন।
মানুষ আঘাত পেলে তা একসময় ভুলে যেতে পারে, কিন্তু অপমানিত হলে তা সহসা ভুলতে পারে না। -লর্ড চেষ্টারফিল্ড।
স্মরণে রেখ, তোমার মাথা তোমার টুপির চেয়ে উপরে নয়।-জন লিলি।
জীবন সমুদ্রের মতো তরঙ্গ বহুল। সতর্কতার সাথে সাঁতার কাটলে সহজেই তার কূল মেলে।-জন হারভে।
মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজই সম্মানজনক।-উইলিয়াম ওয়াটসন।
হাসি তামাশায়ও কখনো বন্ধুত্বে আঘাত দিতে নেই।-সাইরাস।
আত্মবিশ্বাসহীন পাখায় ভর করে আকাঙ্ক্ষা চরিতার্থ করা যায় না।-শেক্সপিয়ার।
যে কোন পরিবেশে সৎ থাকাটা একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম।-জনগে।
যাদের লজ্জা কম, তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ কম।-আর. এইচ. বারহাম।
অন্যের কল্যাণ করার সময় অন্তরে বিশ্বাস রেখ, তুমি নিজেরই কল্যাণ সাধন করছো।-ফা'রাবী।