প্রত্যেক মহৎ কাজ নিজের জন্য পথ তৈরী করে নেয়।-এমারসন।

তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ় করে তোল, কেউই তোমার উপর অন্যায় আধিপত্য বিস্তার করতে পারবে না।-জন স্টুয়ার্ট মিল।

বর্তমানকে সঠিকভাবে পাঠ করা এবং সময়ের সঙ্গে এগিয়ে চলাই বিচক্ষণতার পরিচায়ক।-হোমার।

প্রতিভাবানরা এমন কিছু করে থাকেন, যা সাধারণের ক্ষমতার বাইরে।-ই.ভি. লুকাস।

কাপুরুষ ছাড়া কেউই মিথ্যা কথা বলে না।-মারফি।

বেফাঁস কথা বলার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়।-জর্জ হার্বাট।

সময়, গতি, দূরত্ব একই জিনিষ।

অতীত দিয়ে কখনোই ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় না।-এডমন্ড বার্ক।

অন্ধবিশ্বাস প্রায়শই মানুষকে বিপদে ফেলে-এরিস্টটল।

দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়।-রুশো।

নিন্দা সৎ লোকের, কোন ক্ষতি করতে পারে না।-শেখ সাদী(রা.)।

সচেতন ব্যক্তির জীবনে বিপদ কম আসে।-ডেল কার্নেগী।

মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ।-নেপোলিয়ন।

তরুণ বয়সে গড়ে ওঠা বিশ্বাসই মানুষের জীবনে সর্বািধক স্থায়ী হয়।-ফ্রান্সিস বেকন।

অসৎ মানুষের হাসি নির্মল হয় না। উইড্রো উইর্লসন।

বোকাদের জীবনে কোন পরিবর্তন আসে না।-ডেল কার্নেগী।

মুমূর্ষু মানুষের ঠোঁটের ডগায় সত্য উপবেশন করে।-এম আরনল্ড

স্বাস্থই সকল সুখের মূল।

সংকট মুক্তির পরই সবকিছু মধুর মনে হতে পারে।-আলেকজান্ডার স্মিত।

বাগান যত ভালই হোক, তাতে কিছু না কিছু আগাছা থাকতে পারে।-টমাস ফুলার।

চিন্তা করো, দুশ্চিন্তা করো না।-ডেভিড হিউম।

কারো জীবনেই খুব খারাপ অবস্থা বেশী দিন থাকে না। কিছুকাল পরেই আবার শুভদিন আসে।-ডেল কার্নেগী।

শ্রদ্ধা করতে জানলে অন্যের শ্রদ্ধাভাজন হওয়া যায়।-জন রে।

যে কোনদিন পরাজিত হয়নি, সে কখনো বিজয়ী হতে পারে না।-হেনরী ওয়াচ।

ভালোবেসে যা কিছু করা হয়, তা সব সময়ই ভালো-মন্দের উধ্র্বে থাকে।-নীৎশে।

আত্মবিশ্বাস হচ্ছে বীরত্বের সৌরভ।-এমারসন।

শ্রেষ্ঠ মানুষ ধার্মিক, জ্ঞানী ও সৎ সাহসী হয়।-কনফুসিয়াস।

যে উপদেশ দাও না কেন, অল্প কথায় দাও।-হোরেস।

কোন মানুষই যা বিশ্বাস করে না, তা কখনই প্রমাণ করা যায় না।-জর্জ বার্নার্ড শ।

আদর্শবান লোকের বন্ধুর সংখ্যা কম থাকে।-ডগলাস জেরল্ড।

আত্মীয়-স্বজনরাই মানুষের শ্রেষ্ঠতম বন্ধু, সহায় ও সহায়তাকারী।-জর্জ বার্নাড শ।

সেই সত্যিকারের মানুষ, যে অন্যের দোষ-ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করে।-লর্ড হ্যালিফক্স।

প্রতারিত হওয়ার চেয়ে প্রত্যাখ্যাত হওয়া ভাল।-সাইরাস।

যে কোন বস্তুর গ্রহণযোগ্যতার উপরই তার মূল্য নির্ভর করে।-জনবার্থ।

মিতব্যয়ী হও, তাতে মনের স্বাধীনতা বেড়ে যাবে।-ডা.লুৎফর রহমান।

ফুল যেখানেই ফুটুক সে জায়গা সব সময় পরিস্কার নাও থাকতে পারে।-মেরি ডে উইন।

কোন মানুষের একটি কাজ দিয়ে তার দক্ষতা যাচাই করা যায় না।-টমাস ফুলার।

কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত।-গোল্ড স্মিথ।

যে মানুষ হিসেবে ভাল, সে নাগরিক হিসেবেও ভাল।-সুইন বার্ন।

মানুষই হলো একমাত্র প্রাণী যার লজ্জা আছে।-মার্ক টোয়েন।

ষড়যন্ত্র বেশীর ভাগ ক্ষেত্রেই ষড়যন্ত্রকারীর সর্বনাশ ডেকে আনে।-এমিলি।

ভাল খাওয়া কোন খারাপ কাজ নয়, তেমনি অনাহারে থাকাও কোন মহৎ কাজ নয়।-টমাস ফুলার।

মানুষ গরীব হয়ে জন্মায় না, পরিবেশ ও পারিপাশ্র্বিকতাই মানুষকে গরীব করে।-শিলার।

বোকা আর ভীরুরা বলে অসম্ভব, কেবল বুদ্ধিমান ও সাহসীরাই চেষ্টা করে দেখে।-ডেল কার্নেগী।

পরামর্শ বুদ্ধিকে পরিপক্ক করে।-ড্রাইডেন।

জনগণের নিরাপত্তাই হচ্ছে সর্বোচ্চ আইন।-সিসেরো।

সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা।-র্ফযাঙ্কলিন।

কুমন্ত্রণা দ্বারা একজন বন্ধু অন্য বন্ধুর বিশেষ ক্ষতিসাধন করতে পারে।-লিভি।

নতুন বন্ধুর জন্য পুরোনো বন্ধুকে ত্যাগ কর না।-একসেলেসটিকাস।

বিচারের দীর্ঘসূত্রতা অবিচারের নামান্তর।-ডবিস্নউ এস ল্যান্ডার।

রোগমুক্তির জন্য ধৈর্য ও চেষ্টার দরকার।-অ্যানন।

সকল প্রকার শিক্ষা, রুচি, নিষ্ঠা এবং দক্ষতা মনোযোগের ওপর নির্ভরশীল।-উনলটন।

যিনি তার সন্তানদের জানেন তিনি জ্ঞানী পিতা।-শেক্সপিয়ার।

জীবন-যাপনের মধ্য দিয়ে শিক্ষা লাভই বাস্তব শিক্ষা।-ডিউই।

সভ্য আচরণগুলো মানুষকে ভদ্র করে তোলে।-শেলি।

নিস্বার্থভাবে কাজ করলে কখনোই অশান্তি বা দুঃখ আসবে না।-স্বামী বিবেকানন্দ।

মানুষকে ঠকানো যায়, তবে সীমাহীনভাবে বারবার ঠকানো যায় না।-লিভি।

ভ্রাতত্ব ও প্রেমের আসন হচ্ছে হৃদয়।-আল্লামা ইকবাল।

রোগ থেকে ভাল হবার ইচ্ছাই রোগমুক্ত হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।-সিনেকা।

মানুষ যখন তার মর্যাদা হারিয়ে ফেলে তখন সে যেখানে ইচ্ছে যেতে পারে।-শেখ সাদী(রা.)।

শিক্ষার প্রধান উদ্দেশ্য মানুষের চরিত্র গঠন করা।-স্পেন্সার।

বই কতো যে আনন্দ দেয় তা অনেক শিক্ষিত ব্যক্তি জানেন না।-হোরেস।

মহৎ কারণে যার মৃত্যু ঘটে সে অপরাজেয়।-ভার্জিল।

শিক্ষা মানুষকে উজ্জ্বল ভবিষ্যতের পথে আত্ববিশ্বাসী করে তোলে।-ফ্রান্সিস বেকন।

শিশুদের মন স্বর্গীয় ফুলের মতই সুন্দর।-এডমন্ড ওয়ালার।

যার অর্থ-সম্পদ, খাদ্য ও সন্তুষ্টির অভাব আছে তার ভাল বন্ধু নেই।-শেক্সপিয়ার।

কোন মানুষকে সন্তুষ্ট করতে চাইলে আগে তাকে বুঝতে হবে।-চার্লস রিড।

দূরত্ব প্রাকৃতিক দৃশ্যকে মনোমুগ্ধকর করে তোলে।-টমাস জ্যাম্পবেল।

আনন্দের উৎস যেমন আপনজনরা, তেমনি দুঃখের উৎস আপনজনরা।-সাইরাস।

আয় যত বৃদ্ধি পায় ব্যয় সংকুলান ততই কঠিন হয়ে পড়ে।-হোয়াইটলি।

মহানুভব হতে গেলে অবশ্যই মেধার প্রয়োজন।-উইলিয়াম কুপার।

যারা শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর নির্যাতন করে তারা বর্বর।-গ্রীন গর্ডন।

দুর্দশাই সত্যের প্রথম পথ।-লর্ড বায়রন।

সবার কাছে যে নাম প্রসিদ্ধি লাভ করে সে নাম খুব বড় বোঝা হয়ে দাঁড়ায়।-ভলতেয়ার।

মানুষ তখনই পশুর ন্যায় হয়ে যায় যখন লজ্জা-সঙ্কোচ বলে কিছু থাকে না।-সুইন বার্ন।

জীবন একবারের, খ্যাতি চিরকালের।-জাপানী প্রবাদ।

প্রত্যেক ব্যক্তি তার কর্মক্ষমতার উপর আস্থা থাকা উচিত।-উইলিয়াম বেস্নক।

তোমার বন্ধুদের ভালবাস, যদিও তারা কখনো শত্রুতাও করে থাকে।-বিয়ার্স।

আরো ভালো করতে গিয়ে প্রায়ই আমরা ভালকে নষ্ট করে ফেলি।-শেক্সপীয়ার।

বিপদ এলে আমাদেরকে তা মোকাবিলা করেই বাঁচতে হবে।-কুপার।

পীড়িত ব্যক্তিকে ত্রুত আরোগ্য লাভের অভয়বাণী শোনানো অত্যন্ত ভাল কাজ।-কার্ল স্যান্ডবার্ক।

বিরক্তি মানুষের কর্মদক্ষতা কমিয়ে দেয়।-ডেল কার্নেগী।

শুধু ইচ্ছা চরিতার্থ করার জন্যই নয়, বরং ক্ষমতা ব্যবহারের জন্যও দায়িত্বশীলতার প্রয়োজন।-হেনরি ফ্রেডরিক।

তুমি যতদিন বাঁচ না কেন, ভালভাবে বাঁচার পথ তোমাকেই জানতে হবে। উইলিয়াম মরিস।

প্রত্যেকেরই নিজের সম্পর্কে যথাযথ ধারণা থাকা উচিত।-সার্ভেিন্টস।

সমুদ্রযাত্রা, ভ্রমণ ও স্থান পরিবর্তন প্রাণশক্তি এনে দেয়।-সেনেকা।

সুখ্যাতি কখনো কখনো ঈর্ষার কারণ হলেও, কুখ্যাতি সব সময়ই লজ্জাজনক।-টমাস ফুলার।

দারিদ্র অনেক প্রতিভাকে অঙ্কুরেই ধ্বংস করে দেয়।-ইঙ্গারসোল।

যে অনেক কিছু করে তার কিছু ভুল হওয়া স্বাভাবিক।-স্যামুয়েল জনসন।

যার টাকার চাহিদা বেশী তার সংসারে সব কিছুর চাহিদা বেশী।-টমাস ফুলার।

স্বর্ণের পেয়ালায় বিষ দিলেও তা বিষ ছাড়া অন্য কিছু নয়।-টমাস এডামস।

সংঘাত-সংকুল জীবনে যে শক্ত হাতে হাল ধরতে পারে, সে জয়ী হয়।-ম্যানকিন।

ন্যয়ের চেয়ে ক্ষমতাবান কোন শক্তি নেই।-নেপোলিয়ান।

পুরোনো হলেও একটি ভাল বই পড়লে মনে হবে গত শতাব্দীর মানুষের সাথে কথা বলছি।-ডেসকার্টেস।

একজন ভাল মানুষ সাধারণ জিনিসেই তৃপ্ত থাকেন।-বেন জনসন।

কারো অতীত নয়, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ।-এডিসন।

বই পড়তে যে ভালবাসে তার শত্রু কম।-চার্লস ল্যাম্ব।

একজনের উপলব্ধির সাথে অন্য একজনের উপলব্ধির মিল নাও থাকতে পারে এবং এটাই স্বাভাবিক।-হফম্যান।

যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশী আশা করে সে দরিদ্র।-ড্যানিয়েল।

অপকর্ম করে লজ্জিত না হওয়া আরেক অপকর্ম।-উইলিয়াম মরিস।

অন্ধকারকে দোষারোপ করার চেয়ে একটা মোমবাতি জ্বালানোই উত্তম।-চীনা প্রবাদ।

বিদ্যা শিক্ষা মানুষের বিশ্বস্ত বন্ধু।-লর্ড হ্যালিফক্স।

যশ বীরত্বপূর্ণ কাজের সুগন্ধিস্বরূপ।-সক্রেটিস।

দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে চাইলে আমাদের উচিত দুঃখগুলো আমলে না এনে সুখগুলোর হিসাব করা।-ডেল কার্নেগী।

যে বিড়াল নিয়ে খেলে তার গায়ে আঁচড় লাগবেই।-কার্ভেিন্টস।

প্রত্যেক মানুষের মধ্যেই একটি শিল্পীমন ঘুমিয়ে থাকে।-ফ্রান্সিস বেকন।

শিক্ষা মানুষকে সর্বাবস্থায় সহনশীল হতে শেখায়।-উইলিয়াম বিরনিং।

জীবনের প্রথম লগ্নের কিছু বিফলতার অভিজ্ঞতা বাকি জীবনের জন্যে বিরাট উপকারে আসতে পারে।-টমাস হেনরি হাক্সলি।

মানুষ ঘরে ফেরার ইচ্ছে নিয়েই বাইরে পা রাখে।-টমাস মিল্টন।

বন্ধুত্ব টাকার মতো, রক্ষা করার চেয়ে স্থাপন করা সহজ।-স্যামুয়েল বাটলার।

যে নিজেকে নিঃসঙ্গ মনে করে সে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি।-এনজেলো প্যাটরি।

রান্নাঘরে একজন পাচক ডাক্তারের চেয়েও দায়িত্বপূর্ণ ব্যক্তি।-চীনা প্রবাদ।

জীবনে বৈচিত্র চাই বলেই আমাদের অন্তহীন সমস্যা।-জনসন।

জীবনের শিক্ষাকে যে নিজের ক্ষেত্রে বাস্তবায়িত করতে পারে না সে মস্তবড় বোকা।-শেখ সাদী(রা.)।

মানুষই মানুষের নিকৃষ্টতম শত্রু।-সিসেরো।

যৌবনের অপরিমেয় আনন্দকে রোধ করাই বার্ধেক্যর ধর্ম।-সেন্ট লিভার।

ভারতীয় কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা একজন বাঙালী ব্রাহ্মণ এম. এন. রায় বলেন-'ভারতীয় দলিত এবং তাবৎ নির্যািতত জনগোষ্ঠী ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এ কারণে যে, ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র মোকাবিলার শক্তি ও সামর্থয একমাত্র ইসলামের মধ্যেই বিদ্যমান।

সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত।-প্রমথ চৌধুরী।

সৎ লোক সর্বদা পরিতৃপ্ত।-জর্জ চ্যাপম্যান।

মাতৃভূমিকে যে ভালোবাসতে পারে না তার পক্ষে অন্যকিছুকে ভালোবাসা সম্ভব নয়।-বায়রন।

তোমার কর্মই তোমাকে মহিমান্বিত করবে।-লুইস মরিস।

বইবিহীন ঘর যেন জীবনবিহীন দেহ।-জন লিলি।

তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবে তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে।-পস্নুটাস।

বোকাদের মধ্যে জ্ঞানীর অবস্থান হয় অনেকটা উন্মাদের মতো।-টমাস ফুলার।

নিজেকে তখনই জানা যায় যখন সবকিছু শেষ হয়ে যায়।-গ্যেটে।

কেউ মহান হয়ে জন্মায়, কেউ মহত্ত্ব অর্জন করে আবার কারো উপর মহত্ত্ব চাপিয়ে দেয়া হয়।-শেক্সপিয়র।

পরিবর্তেনর জন্য প্রচেষ্টা থাকলে জীবনে অথবা সমাজে পরিবর্তন আসবেই।-ভিনসেন্ট।

যে বই পড়ে না তার মধ্যে মর্যাদাবোধ জন্মে না।-গোল্ড স্মিথ।

ডাক্তার বা উকিলের কাছে কোন কিছু গোপন করো না।-জর্জ হার্বার্ট।

সৌন্দর্যের সুষমা বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে, ভালো পোশাকে নয়।-ইমাম গাজ্জালী(রা.)।

জীবনে যখন দুর্দশা নেমে আসে তখন সে অবস্থাকে মেনে নেয়ার মধ্য দিয়েই তাকে অতিক্রম করা যায়।-উইলিয়াম জেমস।

অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের স্বাস্থ্য ভাল।-মার্কিন যুক্তরাষ্ট্রে জরিপ।

যে কোন বস্তুর গ্রহণযোগ্যতার উপরই নির্ভর করে তার মূল্য।-জন বার্থ।

সততার কাছে দুর্নীিত কোনো দিন জয়ী হতে পারে না।-শেক্সপীয়ার।

যেখান থেকে অহঙ্কারের শেষ হয় সেখানে সম্মানের শুরু।-ইয়ং।

কাপুরুষোচিত সৌজন্যের জন্য কেউ প্রশংসিত হয় না।-এমারসান।

মানুষকে জানা বড়ই কঠিন, তার চেয়েও বেশী কঠিন মানুষকে বুঝতে পারা।-নেপোলিয়ান।

দ্বিতীয়বার ভূল করে কেউ ভাগ্যকে দোষ দিতে পারে না।-ইংরেজী প্রবাদ।

যারা ভূল কম করে তাদের উন্নতি সুনিশ্চিত।-ডেল কার্নেগী।

তুমি নিজের ব্যক্তিত্বকে দৃঢ় করে তোল, তবে কেউ তোমার ওপর অন্যায় আধিপত্য বিস্তার করতে পারবে না।-জন স্টুয়ার্ট মিল।

দুঃখ কখনো একা আসে না, সে দল বেঁধে আসে।-সেক্সপীয়ার।

বহু লোক আছে যাদের সাহস আছে কিন্তু কাপুরুষতার জন্য তার প্রকাশই নেই।-টমাস ফুলার।

গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেয়ার আগে শত ব্যস্ততার মাঝেও আরেকটু ভেবে নেয়া উচিত।-জন ক্লার্ক।

কাজ শুরু করে ভাবো, কাজ শেষ করে আত্মবিশেস্নষণ করো-তাতে তোমার কাজে খুব বেশী ভূল হবে না।-ডেল কার্নেগী।

অসন্তুষ্টিই একজন মানুষ বা একটি জাতির অগ্রগতির প্রথম সোপান।-অস্কার ওয়াইল্ড।

দুখের একমাত্র মৌন ভাষাই হচ্ছে অশ্রু।-ভলতেয়ার।

তোমার জন্য যদি সম্মানজনক কোন স্থান না থাকে তাহলে তুমি সবচেয়ে ভাগ্যহীন ব্যক্তি।-টুপার।

একটি ভালো বই নিঃসন্দেহে ভালো জিনিস, তবে একজন মহৎ ব্যক্তির সঙ্গে কথা বলা তার চেয়েও ভালো।-বেঞ্জামিন ডিজরেলি।

দুর্নীিতপরায়ণ স্বাধীন মানুষ দাসেরও অধম।-গ্যারিক।

ক্ষুদ্র ব্যক্তির চেয়ে অনেক সময় মহৎ লোকেরও বড় ভুল হয়।-ডবিস্নউ এস ল্যান্ডার।

একটি পিঁপড়ের গর্ত একটি বাঁধ ভাঙতে পারে।-জাপানী প্রবাদ।

যারা অপচয় করে তারা অবশ্যই শয়তানের ভাই এবং শয়তান প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।-আল-কোরআন।

অনেক মানুষ আছে যারা পশুর মতো নির্বোধ এবং পশুর মতোই গোঁয়ার।-মেরিডিথ।

সব ফুলেই মধু থাকে, কিন্তু মৌমাছিই সেই মধু বের করে আনতে পারে।-আর্থার পিটারম্যান।

সাহায্যের আশায় বসে না থেকে নিজে চেষ্টা করে দেখ।-মাইকেল ডেভিস।

যারা ক্ষতিগ্রস্ত হতে চায় না তারা কখনো লাভবান হতে পারে না।-জেফারসন।

একজনের ভুল দেখিয়ে দেয়া আর তাকে সত্যের সন্ধান দেয়া-এ দুইয়ের মধ্যে অনেক ব্যবধান রয়েছে।-জন লুক।

নৈতিক জগতে নবীনদের প্রাধান্য আর প্রজ্ঞার ক্ষেত্রে প্রবীণদের।-ফ্রান্সিস বেকন।

আমরা সেই সময়ই কৃতকার্য হই, যখন আমরা ভাল কিছু করার ইচ্ছা করি।-রুশো।

দুঃখ-কষ্টকে রোমাঞ্চকর করে দেখার মধ্যে কোন স্বার্থকতা নেই।-ম্যাক্সিম গোর্কি।

কথা মার্জিতভাবে বলতে জানলে তা অপ্রিয় হলেও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে না।-ইয়ং।

যখন আমরা খারাপ ব্যাপরটা গহণ করতে প্রস্তুত থাকি তখন আমাদের আর কিছু হারাবার থাকে না।-ডেল কার্নেগী।

যারা শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর নির্যাতন করে তারা বর্বর।-গ্রীন গর্ডন।

জগতে সর্বদাই দাতার আসন গ্রহণ করো।-স্বামী বিবেকানন্দ।

মহানুভবতা সাধারণত অবমূল্যায়িত হয়।-এমারসন।

যারা শিক্ষিত, শিক্ষা তাদের পক্ষে অন্য একটি সূর্য স্বরূপ।-হেরাক্লিটাস।

প্রয়োজনের প্রেক্ষাপটে তুচ্ছ জিনিসের মূল্যও বেড়ে যায়।-সাইমন।

সুনাম হলো বীরত্বপূর্ণ কাজের সুগন্ধস্বরূপ।-সক্রেটিস।

অন্য লোক একজন মানুষকে যতটা ঠকায়, একজন মানুষ নিজেই নিজেকে তার চেয়ে অনেক বেশী ঠকায়।-গ্রিভিল।

ছাত্ররাই যে কোন জাতির প্রাণশক্তি, মেরুদন্ড এবং প্রকৃত ভবিষ্যৎ।-টমাস রাইট।

উপদেশ দেয়ার সময় তোমার লক্ষ্য রাখতে হবে বন্ধুকে সহায্য করা, তাকে খুশী করা নয়।-সোলোন।

প্রবাদ হলো সংক্ষিপ্ত বাক্যাংশ, যা খুব বড় রকমের অভিজ্ঞতা থেকে আহরণ করা হয়েছে।-ইউলিয়াম পেন।

হৃদয়টাকে উঞ্চ আর মাথাটাকে ঠান্ডা রাখার জন্য আমাদের সব সময়ই সচেষ্ট হওয়া উচিত।-রবার্ট ব্রাউনিং।

একজন নারী তার ভাল রান্নার গুণের কারণে অনেক লোকের হৃদয় জয় করতে পারে।-পিটার এহুারসন।

বিজয় সুনিশ্চিত-এমন যুদ্ধ শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত।-মাও সে তুং।

সতর্কতা হচ্ছে নিরাপত্তার জননী।-এডমন্ড বার্ক।

যে বোকা তার কাছে পরামর্শের জন্য যাওয়া চরম বোকামি।-সেলডন।

দক্ষতা এবং দৃঢ় বিশ্বাস হলো একজন অজেয় সৈনিকের মতো।-জর্জ হার্বার্ট।

চরিত্র গঠনের কাজ শিশুকাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে।-রুজভেল্ট।

ভ্রাতৃত্ব ও প্রেমের আসন হলো হৃদয়। এর শিকড় হৃদয় জুড়ে, কাদা বা পানিতে নয়।-আল্লামা ইকবাল।

একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একত্রে বসে কিছুক্ষণ বাক্যলাপ অনেকগুলো বই পড়ার চেয়ে ভাল।-লং ফেলো।

ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকে বিশাল অগ্নি বলয়ের সৃষ্টি হতে পারে।-দান্তে।

কেবল জ্ঞানীরাই উপদেশ অনুসরণ করে উপকৃত হন।-সাইরাস।

জীবনে উন্নতির জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সহযোগিতা প্রয়োজন।-ডেল কার্নেগী।