২০০৯ সালের ১ ডিসেম্বর, প্রথম আলো: সাংসদদের গাড়ি কিনে দেবে সরকার। মোট খরচ ৭০০ কোটি টাকা। প্রতি মাসে দেওয়া হবে ৪০ হাজার টাকা করে।

২০০৯ সালের ২ ডিসেম্বর, প্রথম আলো: খুনের দায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অপরাধীদের গণহারে জামিন! অ্যাটর্নি জেনারেল বিস্মিত, আপিলের প্রস্ততি।

২০০৯ সালের ৭ ডিসেম্বর, আমাদের সময়: দেশের ৬৮ কারাগারে ৮৫ হাজার বন্দির জন্য ১৪ জন চিকিৎসক।

২০০৯ সালের ৭ ডিসেম্বর, প্রথম আলো: গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহ। পরিবেশ বিপর্যেয়র ঝুঁকিতে ১৩০ কোটি মানুষ। ৪০ বছরের মধ্যে বেশির ভাগ হিমবাহ গলে যাবে। কোপেনহেগেন সম্মেলনে কোনো চুক্তিতে পৌঁছাতে তাই হিমালয়ের পানির উৎসের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিতে হবে।

২০০৯ সালের ৯ ডিসেম্বর, প্রথম আলো: ঘড়ির কাঁটা এগিয়ে আনায় যাত্রীদের সমস্যা। সারা দেশে ৩৬টি ট্রেন ছাড়ার সময় শনিবার পেছাচ্ছে।

২০০৯ সালের ৯ ডিসেম্বর, প্রথম আলো: রাজধানীতে তিন লেনে গাড়ি চলাচল শুরু। আইন অমান্য করায় ৮৩০টি মামলা, জরিমানা।

২০০৯ সালের ১০ ডিসেম্বর, প্রথম আলো: ভারতের পার্লােমন্টে বক্তৃতা। দারিদ্র গরিব মানুষের তৈরি নয়। আমাদের তৈরি ব্যবস্থা, ধারণা ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনা থেকেই দারির্দেযর উদ্ভব: শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস।

২০০৯ সালের ১২ ডিসেম্বর, আমাদের সময়: পরিকল্পনা কমিশন হিসাব কষে দেখিয়েছে-পাঁচ বছরের মধ্যে নিজের টাকায় চলার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। আমি বলি এ কথার অর্থও ফাঁকা হবে। ২০১৪ সালে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেনি।

২০০৯ সালের ১৪ ডিসেম্বর, প্রথম আলো: ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে সুতিয়াখালী এলাকায় একটি ধানক্ষেতে প্রায় তিন কেজি ওজনের একটি ইঁদুর পাওয়া গেছে এবং ইঁদুরটি লম্বায় আড়াই ফুট।

২০০৯ সালের ১৫ ডিসেম্বর, প্রথম আলো: এক দশকে অবকাঠামো উন্নয়নে সরকারি ব্যয় কমেছে। এই খাতে বিনিয়োগ নিম্নস্তরের দিকে বাংলাদেশ: গোল্ডম্যান স্যাক্স।

২০০৯ সালের ১৫ ডিসেম্বর, প্রথম আলো: দক্ষিণ এশিয়া শিক্ষামন্ত্রীদের সম্মেলন। সবার জন্য শিক্ষায় জিডিপির ৬% বরাদ্দের অঙ্গীকার।

২০০৯ সালের ২০ ডিসেম্বর, প্রথম আলো: পরিবেশবাদীদের দাবি। সম্মেলন শোচনীয়ভাবে ব্যর্থ। সমঝোতার এত বেশি ফাঁক রয়েছে যে এর মধ্য দিয়ে একটি বিমান উড়ে যেতে পারবে। এখানে শুধু একটি বিষয়েই আমরা একমত হয়েছি, তা হলো বিজ্ঞান। বাকি সবকিছুই প্রতারণা।

২০০৯ সালের ২২ ডিসেম্বর, প্রথম আলো: ৯০ লাখ বোরোচাষি ৩৫০ কোটি টাকা ডিজেল-ভর্তুিক পাচ্ছেন।

২০০৯ সালের ২৫ ডিসেম্বর, প্রথম আলো: বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অসংখ্য আবেদন, নানা তদবির। এ পর্যন্ত ১৫০টির মতো আবেদন পড়েছে।

২০০৯ সালের ২৬ ডিসেম্বর, প্রথম আলো: ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১৪০ কর্মচারীকে শাস্তি। বন্দীদের মাদক সরবরাহ ও ঘুষ গ্রহণ।

২০০৯ সালের ২৭ ডিসেম্বর, প্রথম আলো: বোকা বানিয়ে বড় অঙ্কের প্রতারণা। ঢাকায় ২০ চক্র সক্রিয়, দুই চক্রের চারজন গ্রেপ্তার।

২০০৯ সালের ৩০ ডিসেম্বর, প্রথম আলো: গ্রামে ৫২, ঢাকার ৫৯ শতাংশ খাদ্যে ভেজাল ্বাজারের ৯৮ শতাংশ মধু, ৮৮ শতাংশ ঘি ভেজাল।

২০০৯ সালের ৩১ ডিসেম্বর, প্রথম আলো: বাড়তি জনসংখ্যা অগ্রগতিকে ছেঁটে দিচ্ছে: দেবপ্রিয়। বিদ্যামান প্রবৃদ্ধিতে ২০৪৭ সালে এলডিসি থেকে বের হবে দেশ। আমার মনে হয় এ ভাবে চললে ২০৪৭ সালে এলডিসি থেকে বের হতে পারবে না।

২০১০ সালের ১ জানুয়ারি, প্রথম আলো: দ্রব্যমূল্য ৭.৪১% বেড়েছে: ক্যাব। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ২০০৯ সালের বাজার তথ্য পর্যােলাচনা করে এ হিসাব দিয়েছে।

২০১০সালের ১ জানুয়ারি, প্রথম আলোঃপ্রতিকুলতার মধ্যেও ব্যাংকের পরিচালন মুনাফা উচ্চ।

২০১০ সালের ১ জানুয়ারি, প্রথম আলো: ঢাকা আন্তর্জািতক বাণিজ্য মেলা আজ শুরু। এবার দেশি-বিদেশি ৪৮৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

২০১০ সালের ১ জানুয়ারি, প্রথম আলো: পরিবেশ ছাড়পত্র নিতে ৮৪টি জাহাজভাঙা ইয়ার্ডেক নোটিশ।

২০১০ সালের ১ জানুয়ারি, প্রথম আলো: নতুন বছরে সরকারের দুই অগ্রাধিকার। সংবিধান সংশোধন ও যুদ্ধাপরাধের বিচার।

২০১০ সালের ২ জানুয়ারি, প্রথম আলো: বিএনপির ৩৮৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা- আছেন বিতর্কিতরাও।

২০১০ সালের ২ জানুয়ারি, প্রথম আলো: ছাত্রদলের ১৭১ সদস্যের পূণাঙ্গ কমিটি ঘোষিত।

২০১০ সালের ৩ জানুয়ারি, প্রথম আলো: ভুল সূচকের ওপর দাঁড়িয়ে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাজারের প্রকৃত চিত্র পাচ্ছেন না বিনিয়োগকারীরা। ডিএসইয়ের সর্বেশষ লেনদেন হিসাব অনুযায়ী বর্তমান সাধারণ সূচক চার হাজার ৫৩৫ পয়েন্ট হলেও আন্তর্জািতক পদ্ধতি অনুসরণ করলে এটি কোনোভাবেই তিন হাজার পয়েন্টের বেশি হবে না।

২০১০ সালের ৩ জানুয়ারি, প্রথম আলো: নগরের চারটি অঞ্চলের ১৩টি এলাকাকে সংরক্ষিত হিসেবে উল্লেখ করেছে রাজউক। একই বিজ্ঞপ্তিতে ঢাকার ৯৩টি ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। প্রাথমিক তালিকা করেই দায়িত্ব শেষ?

২০১০ সালের ৪ জানুয়ারি, প্রথম আলো: বিনিয়োগ নেই, শেষ সময়ে মূল্যস্ফীতির চাপ। শুরুটা ভালো থাকলেও বছর শেষ হলো মূল্যস্ফীতির চাপের মধ্য দিয়ে।

২০১০ সালের ৫ জানুয়ারি, প্রথম আলো: দিনবদলের স্বপ্ন বাস্তবায়ন সরকারের বড় চ্যালেঞ্জ। সংসদে রাষ্ট্রপতির ভাষণ।

২০১০ সালের ৫ জানুয়ারি, প্রথম আলো: ১০ মাসেও কার্যকর হয়নি উপজেলা। আইন সংশোধন হচ্ছে, তবে সাংসদেরা উপদেষ্টা থাকছেন।

২০১০ সালের ৬ জানুয়ারি, জনকণ্ঠ পত্রিকা: ২০০৯ সাল পর্যন্ত ৩৬০ জন অফিসার, জেসিও এবং সৈনিক মিশনে গমণ করেছে।

২০১০ সালের ৮ জানুয়ারি, প্রথম আলো: ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রীর নেতা খুন। রাজশাহী পলিটেকনিক বন্ধ, ছাত্রলীগের সাতজনকে বহিস্কার।

২০১০ সালের ১২ জানুয়ারি, প্রথম আলো: রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথে বড় বাধা ১৪ সেতু।

২০১০ সালের ১২ জানুয়ারি, প্রথম আলো: সংসদে প্রশ্নোত্তর পর্বে যোগাযোগমন্ত্রী-সব মহাসড়ক পর্যায়ক্রমে চার লেন করার পরিকল্পনা রয়েছে।

২০১০ সালের ১৩ জানুয়ারি, প্রথম আলো: সমুদ্র-রেল-সড়কপথ ব্যবহারে মতৈক্য। বাংলাদেশ-ভারত যৌথ ঘোষণা। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে পারবে ভারত।

২০১০ সালের ১৫ জানুয়ারি, প্রথম আলো: কুমিল্লা আদর্শ সদর উপজেলা বড়দৈল গ্রামের ৮০ হকারের গ্রাম। ৪৪ বছর ধরে এ পেশায় আছেন বড়দৈল গ্রামের আবদুল মান্নান ওরফে মোহন মিয়া (৫৭)। ১৯৬৬ সালের মাসে বেতন ৩৫ টাকা। আর এখন মাসে পত্রিকা বিক্রি করে ২৫ হাজার টাকা রোজগার করি। ১৯৭৭ সালে মালিকপক্ষ শতকরা ১৫ টাকা কমিশন দেয়। ১৯৯২ সালে সেটা ২০ ভাগ কমিশন করা হয়। সর্বেশষ ২০০১ সালে শতকরা ২৫ ভাগ কমিশন করা হয়।

২০১০ সালের ১৫ জানুয়ারি, প্রথম আলো: ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ শুরু ভূমিকর বাড়ানোর তাগিদ রাজার। বান্দরবানে ১৩৪ বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উৎসব। ১৯০০ সালে ব্রিটিশের পার্বত্য শাসনবিধি অনুযায়ী বান্দরবনকে বোমাং সার্কেল বলা হয়। ১০৯টি মোজায় প্রায় সাড়ে ১১ হাজার জুমিয়া আদিবাসী পরিবার থেকে প্রতিবছর খাজনা আদায় ও উপঢৌকন নেওয়া হয়।

২০১০ সালের ১৫ জানুয়ারি, প্রথম আলো: অষ্টম জাতীয় জাম্বুরি শুরু ১৬-০১-২০১০ থেকে ২২-০১-২০১০ তারিখ পর্যন্ত চলবে। ১৫ হাজার স্কাউট অংশ নিচ্ছে গাজীপুরের মৌচাকে মিলনমেলায়। দেশে স্কাউটের সংখ্যা মাত্র ১০ লাখের মতো। ২০১৩ সালের মধ্যে আমরা একে ১৫ লাখে নিয়ে যেতে চাই।

২০১০ সালের ১৫ জানুয়ারি, প্রথম আলো: চট্টগ্রাম বন্দরে সংগঠন ৩৩টি, দুটিতে নামিয়ে আনা হচ্ছে না।

২০১০ সালের ১৭ জানুয়ারি, প্রথম আলো: ১৫তম ঢাকা আন্তর্জািতক বাণিজ্য মেলাতেই মেলে এশিয়ান টেক্সটাইলের কাপড়। এশিয়ান টেক্সটাইলের ৪৬ হাজার ডিজাইনের কাপড়ের মধ্যে থেকে চাইলে নিজের জন্যও বেছে নিতে পারেন পছন্দসই কিছু কাপড়। এশিয়ান কাপড় সবচেয়ে খারাপ কাপড়। আমি মো: জাকির হুসেন-বলছি। এ কাপড় থেকে রং চলে যায় কিছুদিন পড়েই। সবচেয়ে খারাপ কাপড় আমার বিচাওে এশিয়ান টেক্সটাইল কাপড়।

২০১০ সালের ১৯ জানুয়ারি, প্রথম আলো: বেড়িবাঁধে ৪০ হাজার দুর্গত মানুষ। দাকোপে চাষাবাদ বন্ধ, আট মাসে বাড়ি ফেরা হয়নি, খাওয়ার পানির সংকট।

২০১০ সালের ১৯ জানুয়ারি, আমাদের সময়: রাজধানীতে নবনির্বািচত সাড়ে ৫শ ত্রুটিপূর্ণ ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। ০৫-০৮-২০১৫ তারিখ পর্যন্ত ভাঙ্গা হয়নি।

২০১০ সালের ১৯ জানুয়ারি, আমাদের সময়: দেশ জুড়ে প্রচন্ড শৈত্যপ্রবাহ ৫৪ জনের মৃত্যু-গত এক সপ্তাহে।

২০১০ সালের ২০ জানুয়ারি, প্রথম আলো: সরকার এক বছরে ১০ সচিবসহ ২২৪ কর্মকর্তােক ওএসডি করেছে।

২০১০ সালের ২২ জানুয়ারি, প্রথম আলো: 'দি আনহার্ড ট্রুথ পোভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস' নিজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যামনেষ্টি ইন্টারনেশনালের সাবেক মহাসচিব আইরিন খান বলেছেন সরকারব্যবস্থা চালিত হচ্ছে লোভ ও দুর্নীিতর ওপর ভর করে।

২০১০ সালের ২২ জানুয়ারি, প্রথম আলো: বিএনপির নির্বাহী কমিটির ক্ষমতা কমেছে, বেড়েছে চেয়ারপারসনের। দন্ডিতরা সদস্য হতে পারবেন। কাউন্সিল হবে তিন বছর পর। ছাত্রদল ও শ্রমিক দল চলবে নিজেদের গঠনতন্ত্রে।

২০১০ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে ৩৮টি দল, দেয়নি ফ্রিডম পার্টি। এ ছাড়া ১২টি রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংবিধানপরিপন্থি হওয়ায় সেগুলো সংশোধনের জন্য শিগগির চিঠি দেওয়া হবে বলে কমিশনের আইন শাখার এক কর্মকর্তা জানান।

২০১০ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: চার বছরেই মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হওয়ার সুযোগ বাংলাদেশের। বর্তমান হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকলে মাথাপিছু আয় ৯৭৬ ডলারে পৌঁছাতে বছর চারেকের বেশি লাগার কথা নয়। আর এটাই মধ্যম আয়ের দেশ হওয়ার অন্যতম নির্ধারক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেন। আমি বলছি নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে বাংলাদেশ-জুলাই ২০১৫ তারিখ।

২০১০ সালের ২৭ জানুয়ারি, প্রথম আলো: মিথ্যা হলফ নামা দিয়ে উত্তরায় পস্নট নিয়েছেন ১৮ জন সংসদ সদস্য। উত্তরা আবাসিক প্রকল্প-হলফনামা বদলানোর কিছু নাই।

২০১০ সালের ২৮ জানুয়ারি, প্রথম আলো: এবার কাঁচা পাটের ফলন ৫৭ লাখ বেল।

২০১০ সালের ১ ফেব্রুয়ারি, প্রথম আলো: বেসামরিক প্রশাসনে ১২২ সামরিক কর্মকর্তা। বিএনপি জোটের সময় নিয়োগ পেয়েছিলেন ৮২ জন।

২০১০ সালের ৩ ফেব্রুয়ারি, আমাদের সময়: ঢাকা চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির প্রায় ২,০৯০টি পশু-পাখি আছে।

২০১০ সালের ৭ ফেব্রুয়ারি, আমাদের সময়: ঢাকা আন্তর্জািতক বাণিজ্যমেলা শেষ-দর্শনার্থীর সংখ্যা-২৬ লাখ। ভালো ব্যবসা হয়েছে-প্রতিদিন গড়ে ৭০ হাজার লোক হয়েছে।

২০১০ সালের ৮ ফেব্রুয়ারি, প্রথম আলো: ঢাকা শিশু হাসপাতালে জোড়া লাগা মণি ও মুক্তাকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়।

২০১০ সালের ১০ ফেব্রুয়ারি, আমাদের সময়: আবেদনের সময় ২৮ ফেব্রুয়ারি, ২০১০, আরো ৬৫৯টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ।

২০১০ সালের ১০ ফেব্রুয়ারি, প্রথম আলো: নেদারল্যান্ডে নির্মিত বাসটি সড়কের পাশাপাশি পানিতেও স্বচ্ছন্দে চলতে সক্ষম। বাসটি তৈরিতে ব্যয় হয়েছে সাত লাখ পাউন্ড। এএফপি।

২০১০ সালের ১০ ফেব্রুয়ারি, প্রথম আলো: সার্কভূক্ত ৮টি দেশের খেলাধুলা ঢাকায় অনুষ্ঠিত হয় এবং খেলার ফলাফল নিচে দেয়া হলো:

ক্রমিকদেশসোনারূপাব্রোঞ্জমোট
ভারত৯০৫৫২৯১৭৪
পাকিস্তান১৯২৫৩৬৮০
বাংলাদেশ১৮২৩৫৬৯৭
শ্রীলঙ্কা১৬৩৫৫৪১০৫
নেপাল০৮০৯১৯৩৬
আফগানিস্তান০৭০৯১৬৩২
ভুটান০০০২০৩০৫
মালদ্বীপ০০০০০২০২

২০১০ সালের ১২ ফেব্রুয়ারি, প্রথম আলো: খননের সরঞ্জাম নেই, দুই হাজার কিলোমিটার নৌপথ কমেছে। এক কোটি ঘনমিটার সাধারণ খনন দরকার। বিআইডবিস্নউটিএ মাত্র ২৬ লাখ ঘনমিটার খনন করতে পারে। বিশ্বের মোট পলির প্রায় ১৮ দশমিক ৫০ শতাংশ বাংলাদেশের নদীগুলো দিয়ে বাহিত হয়। এ জন্য নদী দ্রুত নাব্যতা হারায়।

২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি, আমাদের সময়: বাংলাদেশে ১০ থেকে ১২ হাজার টাকায় পাওয়া যাবে ল্যাপটপ-মোবাইল ২ হাজার টাকায়।

২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: রাজশাহীতে ছাত্রলীগ কর্মী খুনের পর দেশব্যাপী অভিযান। জামায়াত-শিবিরের আরও ১২৭ জন গ্রেপ্তার। দুই দিনে মোট ২৮২ জনকে গ্রেপ্তার।

রাজশাহীতে ছাত্রলীগ কর্মী খুনের পর দেশব্যাপী অভিযান। জামায়াত-শিবিরর ১৫৫ জন গ্রেপ্তার।

২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: জামিনে ব্যাপক অনিয়ম। তদন্ত প্রতিবেদন প্রধান বিচারপতির কাছে। দুই বিচারপতির স্বাক্ষরবিহীন ২৭২টি জামিনাদেশ ৩৫টি নথির হদিস নেই।

২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: ইকোনমিষ্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপ। ১৪০টি শহরের মধ্যে বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি, প্রথম আলো: ছাত্ররাজনীতির নেতৃত্বে অছাত্ররা। ছাত্রলীগের ৮২টি জেলা কমিটির নেতারা চাকরি ও ব্যবসায় (বাংলাদেশ বাবা লীগ)। ছাত্রদলের ৮৫ জেলা কমিটির নেতারা ঘরসংসার করছেন। ছাত্রদলের কেন্দ্রী কমিটির ১৭১ সদসের মধ্যে ১০৩ জনই বিবাহিত। কেন্দ্রীয় কমিটির ১৭১ সদসের মধ্যে ১৫০ জনেরই ছাত্রত্ব নেই (জাতীয়তাবাদী আব্বা দল)। ছাত্রশিবিরের নেতৃত্বে থাকতে বয়স মুখ্য নয় (ইসলামী আব্বা শিবির)।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি, প্রথম আলো: আট শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জেন এডিপি দ্বিগুণ করবে সরকার।

সারণি: অর্থনীতির প্রক্ষেপণ (জিডিপির শতকরা অংশ)

খাত২০০৯-২০১০২০১০-২০১১২০১১-২০১২২০১২-২০১৩২০১৩-২০১৪
জিডিপি প্রবৃদ্ধি৬%৬.৭%৭.২%৭.৬%৮%
রাজস্ব আয়১১.৫%১২.২%১২.৭%১৩.১%১৩.৬%
এডিপি৪.১%৪.৫%৫%৫.৬%৬.৬%

২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি, প্রথম আলোঃ সৌদিতে ৫০ হাজার রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট।

২০১০ সালের ২১ ফেব্রুয়ারি, প্রথম আলো: দেশের আমদানি ও রপ্তানি দুটোই কমেছে। ২০০৮-২০০৯ ও ২০০৯-২০১০।

২০১০ সালের ২১ ফেব্রুয়ারি, প্রথম আলো: হঠাৎ গোলাগুলি শুরু হলে রাঙামাটির বাঘাইছড়ির গঙ্গারামমুখ এলাকার সড়কে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। সংঘর্ষ-গুলি, রক্তাক্ত বাঘাইছড়ি। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, চার না সাত?

২০১০ সালের ২২ ফেব্রুয়ারি, প্রথম আলো: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠে এক লাখ মোমবাতি প্রজ্বলন করে ভাষাশহীদদের স্মরণ করা হয়।

২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি, প্রথম আলো: পাকিস্তান হাইকমিশনারের দাবি। ১৯৭৪-এর ত্রিপক্ষীয় চুক্তিতে যুদ্ধাপরাধের নিষ্পত্তি হয়েছে।

২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি, প্রথম আলো: আমরা ব্রাকের ৬৫,০০০ মহিলা ও পুরুষ কর্মী, ৮৬,০০০ হাজার স্বাস্থ্যসেবিকা এবং ৪০,০০০ হাজার শিক্ষিকা আমাদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের অর্জিত সম্মানের সমান অংশীদার।

২০১০ সালের ২ মার্চ, প্রথম আলো: সরকারি কর্মচারীদের চাকরির তথ্য কম্পিউটারে সংরক্ষণের উদ্যোগ।

২০১০ সালের ৪ মার্চ, প্রথম আলো: ফেসবুক ব্যবহার করে শেয়ারবাজারে কারসাজি ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার।

২০১০ সালের ৫ মার্চ, প্রথম আলো: সাংসদদের মারমুখী আচরণে ক্ষুব্ধ স্পিকার আবদুল হামিদ। লড়তে চাইলে গায়ে তেল মেখে মাঠে নামুন।

২০১০ সালের ১০ মার্চ, প্রথম আলো: ডিএমপি কমিশনার স্বীকার করলেন-রাজধানীতে ছিনতাই, ডাকাতি বেড়েছে।

২০১০ সালের ১৫ মার্চ, প্রথম আলো: যশোরে কমিটি নিয়ে দ্বন্দ্ব। আওয়ামী লীগের কোন্দলে ছাত্রলীগ নেতা খুন।