২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি, ডেসটিনি: দেশে প্রতিবছর ৪০ লাখ নারীর গর্ভধারণ-শিশু জন্ম দিতে মারা যায় লাখে ৩২০ জন।
২০১০ সালের ৫ মে, প্রথম আলো: বাংলাদেশে ৮৫ ভাগ শিশু ঘরেই জন্মগ্রহন করে। ১৮ ভাগ মহিলা বাচ্চা জন্মগ্রহনের সময় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর উপস্থিতি থাকে।
২০০৯ সালের ১২ জুলাই, প্রথম আলো: পল্লী বিদ্যুৎ বেহাল, ৭০টির মধ্যে ৬৬টি সমিতি লোকসানে।
২০০৯ সালের ১৫ জুলাই, প্রথম আলো: হ্যাপি পস্নানেট ইনডেক্স ২.০ সুখী তালিকার ১৪৩টি দেশের মধ্যে তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।
২০০৯ সালের ২৩ জুলাই, প্রথম আলো: বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে পঁচিশ হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন। কাউন্সিলরদের ১০০/- টাকা দিয়ে নিবন্ধন এবং ২০০ টাকা দিয়ে খাবারের কুপন নিতে হবে। জলিলের পদত্যাগ গৃহীত আশরাফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে।
২০০৯ সালের ২৭ জুলাই, প্রথম আলো: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন: সরকার ও রাজনৈতিক দলের কার্যক্রম বদলে দিতে চাই। আমি মো: জাকির হুসেন আলমগীর বলি আসলে এ সমাজ ব্যবস্থায় সরকার ও রাজনৈতিক দলের কার্যক্রম বদলানো যাবে না।
২০০৯ সালের ২৩ জুলাই, প্রথম আলো: পিনাকের বক্তব্য সম্পর্কে ভারতীয় হাইকমিশনের ব্যাখ্যা। প্রতি বছর বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে ভারতে যেয়ে ২৫ হাজার বাংলাদেশি আর ফিরে আসেনি। টাউট ও দালালদের কারণে প্রকৃত আবেদনকারীদের জন্য ভিসা পাওয়া জটিল হয়ে যায়। সব মিলিয়ে ভারতীয় হাইকমিশন বছরে পাঁচ লাখের বেশি ভিসা অনুমোদন করে থাকে।
২০০৯ সালের ২৭ জুলাই, প্রথম আলো: অর্থমন্ত্রীর আশ্বাস-দু-তিন বছরের মধ্যে গ্রাম-গঞ্জে ইন্টারনেট সুবিধা পৌঁছানো হবে।
২০০৯ সালের ৫ আগষ্ট, প্রথম আলো: প্রকৃতির অদ্ভুত খেয়াল। শতাধিক মাথার আনারস। টাঙ্গাইলের মধুপুরের নাওভোলা গ্রামের সুমন আহমেদ আনারসটি এনেছেন গোপালগঞ্জ শহরের ফলের বাজারে বিক্রির জন্য। তিনি জানান, পাঁচ বা ১০ মাথার আনারস মাঝেমধ্যে দেখা গেলেও শতাধিক মাথার আনারস এর আগে দেখেননি। গতকাল ছবিটি তুলেছেন আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা বাপী।
২০০৯ সালের ৮ আগষ্ট, প্রথম আলো: সর্পদংশন বিষয়ে প্রথম জাতীয় জরিপ। ৮৬ শতাংশ মানুষ ওঝার কাছে যায়। চিকিৎসকের কাছে যায় ৩ শতাংশ। আক্রান্ত বরিশালে বেশি, সিলেটে কম। বাংলাদেশে বছরে প্রায় ৬ লাখ মানুষ সাপের কামড় খায়, মারা যায় ৬,০৪১ জন। বছরে বিশ্বে আক্রান্ত ৩০ লাখ, মারা যায় দেড় লাখ।
২০০৯ সালের ৮ আগষ্ট, প্রথম আলো: ৭ বছরে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর কর্মকর্তােদর পুনর্বাসনের উদ্যোগ। একই কারণে বা একই আইনে আগে-পরে যাঁরা চাকরিচ্যুত হয়েছেন, তাঁদের কী হবে-মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী।
২০০৯ সালের ১৩ আগষ্ট, প্রথম আলো: সিপিডির সংলাপে বক্তারা-বিনিয়োগের মন্দা না কাটলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে। বিনিয়োগ যদি না হয়, তাহলে রাজস্ব আদায় হবে না।
২০০৯ সালের ২৬ আগষ্ট, প্রথম আলো: চাল সরবরাহের দলীয়করণ। সরকারি গুদামে চাল দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের পকেটে গেছে পাঁচ কোটি টাকা।
২০০৯ সালের ২৭ আগষ্ট, আমাদের সময়: ল্যাপটপের মাধ্যমে ৬৪ জেলা ও ৪৮৩ উপজেলা পর্যােয় ই-গভর্নেস চালু করা হচ্ছে।
২০০৯ সালের ২৯ আগষ্ট, প্রথম আলো: দৃশ্যত লাভ হয়নি, ঘড়ির কাঁটা এবার পেছানোর চিন্তা।
২০০৯ সালের ২৯ আগষ্ট, প্রথম আলো: ব্রাকের গবেষণা প্রতিবেদন-সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ না করলে এই সংসদও ব্যর্থ হবে।
২০০৯ সালের ৩০ আগষ্ট, প্রথম আলো: মন্ত্রী-সাংসদদের সুপারিশে ৭১টি নদীঘাট ইজারা। সব পেয়েছেন ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থেকরা। দরপত্র আহবান করা হয়নি। সাবেক নৌমন্ত্রী একাই দেন ৩০টি।
২০০৯ সালের ৩১ আগষ্ট, প্রথম আলো: বিদেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে ৪৭টি এবং আফ্রিকা ও ইউরোপের সাত দেশের সাথে নতুন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত।
২০০৯ সালের ২ সেপ্টেম্বর, প্রথম আলো: টাকা নিয়ে বসে আছে ব্যাংক উদ্যোক্তাদের আগ্রহ কম। অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, মূলধনের অভাব নয়, বিনিয়োগকারীদের আগ্রহ ও উৎসাহের অভাবই এখন সবচেয়ে বড় সমস্যা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক বলেন 'বিনিয়োগ যে করব গ্যাস কই? এই সমস্যার সমাধান না হলে বিনিয়োগ হবে না।' এর পাশাপাশি জমির প্রাপ্যতা, উচ্চ সুদহার, আইনশৃঙখলা পরিস্থিতিসহ অন্যান্য সম্যসা তো আছেই। তবে এই মুহুর্তে গ্যাসসংকটই প্রধান সমস্যা। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআইয়ের সভাপতি ওয়ালি ভূঁইয়া বলেন, গ্যাসসংকট না মিটলে নতুন বিনিয়োগ তো দূরের কথা, বিদ্যমান কলকারখানাগুলোই অচল হয়ে যাবে। সর্বেশষ হিসাবে ব্যাংকগুলোর কাছে এখন অতিরিক্ত তারল্য আছে ৩৪ হাজার ৭৬২ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এ পরিমাণ অতিরিক্ত তারল্য আর কখনোই ছিল না। এর মধ্যে কিছু অর্থ রাখতে হয় দৈনদিন লেনদেনের জন্য। এটা বাদদিলেও ২৫ হাজার কোটি টাকারও বেশি। বিনিয়োগের সাথে কর্মসংস্থানের বিষয়টি সরাসরি জড়িত। অর্থৈনতিক মন্দা শুরু হওয়ার দুই বছর আগে বিদেশে শ্রমিক রপ্তানি করেছে ১৭ লাখ। আর মন্দার দুই বছরে আট লাখ শ্রমিক যেতে পারবেন বলে মনে করা হচ্ছে। আমাদের বিনিয়োগ না হলে প্রবৃদ্ধিও কমে যাবে এবং বেকারত্ত্বও বাড়বে।
২০০৯ সালের ১০ সেপ্টেম্বর, প্রথম আলো: খুনের বিচার হয় না খুলনায়। ভাড়াটে খূনীরা ধরা পড়ে, রাঘববোয়ালেরা থাকে আড়ালে।
২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর, প্রথম আলো: ব্যাংকের পরিচালনা পর্ষেদ আরও দলীয় নেতা-কর্মী নিয়োগ। পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগে গত সপ্তাহে ২৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। আর এ দফায় দেওয়া হলো আরও দশ জনকে।
২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর, প্রথম আলো: প্রতি আট মাসে একটি নতুন রোগের ঝুঁকি। প্রতিরোধে দেশের প্রস্ত্ততি যতেষ্ট নয়। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মানুষ নতুন সংক্রামক ব্যাধির ঝুঁকির মধ্যে রয়েছে। দিন দিন ঝুঁকি বাড়ছে। গবেষকেরা বলছেন, মনুষ্য প্রজাতি গত ২৫ বছরে ৩৫টি নতুন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, মানুষের অতিমাত্রায় বিশ্ব ভ্রমণের কারনে সংক্রামক ব্যাধি দ্রুত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে। রোগতত্ত্ববিদেরা বলছেন, পৃথিবীর মানুষ নতুন নতুন রোগে আক্তান্ত হচ্ছে। যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক উলহাউস ২৫ বছরের তথ্য বিশ্লেষণ করে বলেছেন, এ সময়ে মানুষ ৩৮টি নতুন রোগে আক্তান্ত হয়েছে। এ রোগ আগে মানুষের মধ্যে ছিল না। এসব রোগের ৭৫ শতাংশ এসেছে জীবজন্তত্মু ও পশু-পাখি থেকে।
২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর, প্রথম আলো: কিশোরগঞ্জে স্পিকার আবদুল হামিদ: সাংসদদের বিদেশে যাওয়ার হিড়িক দেখে আশ্চর্য হই।
২০০৯ সালের ৪ অক্টোবর, প্রথম আলো: ঢাকা চিড়িয়াখানার বিভিন্ন প্রজাতির ৪২টি প্রাণীর আয়ু ফুরিয়ে গেছে।
২০০৯ সালের ৪ অক্টোবর, প্রথম আলো: টেন্ডার-চাঁদাবাজি চলছে দ্রুত ব্যবস্থা নিন। আওয়ামী লীগের নির্বাহী সংসদের বৈঠকে দাবি।
২০০৯ সালের ৭ অক্টোবর, প্রথম আলো: ইউনিয়ন পরিষদ আইন পাস: মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দেওয়ার বিধান বাতিল এবং ঋণ ও বিলখেলাপিরা নির্বাচনের যোগ্য ঘোষণা করে স্থানীয় সরকার (ইউনিয়ন) পরিষদ আইন-২০০৯ তারিখ ০৬-১০-২০০৯ সংসদে পাস হয়েছে।
২০০৯ সালের ৯ অক্টোবর, আমাদের সময়: দেশে ক্ষুদ্রঋণ বিতরণ করেছে ৬০ হাজারের বেশি এনজিও, অনুমোদন রয়েছে ৪১৮টির।
২০০৯ সালের ১০ অক্টোবর, প্রথম আলো: অন্যের জন্যও খুন করেছেন রসু খাঁ। ক্রমিক খুনি স্ত্রীর প্রশ্ন 'কেমনে তুমি এত কিছু করলা'। ১১টি খুনের কথা এখন পর্যন্ত স্বীকার করেছেন।
২০০৯ সালের ১৫ অক্টোবর, প্রথম আলো: দুদক দন্তহীন বাঘ এখন নখও কেটে নেওয়া হচ্ছে। দুদক চেয়ারম্যানের মতবিনিময়। * বর্তমান বিচার ব্যবস্থার কারণে দেশ থেকে দুর্নীিত কমানো সম্ভব নয়। * দুর্নীিতপরায়ণদের প্রতি বিচারকেরা খড়গহস্ত না হলে দুর্নীিত কমবে না, বাড়বে।
২০০৯ সালের ১৭ অক্টোবর, প্রথম আলো: নিয়ন্ত্রণ সংস্কার কমিশন (রেগুলেটরি রিফর্মস কমিশন বা আরআরসি) থেকে পদত্যাগ করেছেন-চেয়ারম্যান আকবর আলি খান।
২০০৯ সালের ১৯ অক্টোবর, প্রথম আলো: ২৪ হাজার নার্স চাঁদাবাজির শিকার সহযোগিতায় সেবা পরিদপ্তর।
২০০৯ সালের ১৫ ডিসেম্বর, প্রথম আলো: সরকার নার্সেদর পদমর্যদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হচ্ছে।
২০১০ সালের ১৭ জানুয়ারি, প্রথম আলো: আড়াই লাখ সেবিকার সংকট ছয় বছর ধরে নিয়োগ বন্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) আদর্শ অনুযায়ী একজন চিকিৎসকের সঙ্গে তিনজন সেবিকা (নার্স) থাকার কথা। কিন্তু বাংলাদেশ অর্থৈনতিক সমীক্ষা ২০০৯-এর তথ্য অনুযায়ী, দেশে চিকিৎসক আছেন ৪৯ হাজার ৬০৮ জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই সংখ্যক চিকিৎসকের বিপরীতে নিবন্ধনকৃত সেবিকা আছেন ২৩ হাজার ৭২৯ জন। প্রতি দুজন চিকিৎসকের সহযোগী হিসেবে একজন সেবিকাও নেই। আর জনসংখ্যার হিসাবে ধরলে সাড়ে সাত হাজার লোকের জন্য একজন সেবিকা রয়েছেন।
২০০৯ সালের ১৯ অক্টোবর, প্রথম আলো: ক্ষুদ্রঋণ দেশে চরম দারির্দেযর হার কমাতে ব্যর্থ হয়েছে: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০০৯ সালের ২০ অক্টোবর, প্রথম আলো: বাংলাদেশের ৬৫তম জেলা হচ্ছে ভৈরব। ভৈরবকে জেলা করতে পারেনি।
২০০৯ সালের ২২ অক্টোবর, প্রথম আলো: প্রতিদিন নিস্ফল পুড়ছে ৭০ লাখ ঘনফুট গ্যাস।
২০০৯ সালের ২৩ অক্টোবর, প্রথম আলো: কৃষিপণ্যের ব্যবসায় লাইসেন্স প্রথা আসছে। শুরুতে ৬৯টি বাজার এর আওতায় আসবে। কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে দেশের নির্বািচত ৬৩টি খুচরা বাজার ও ৬টি পাইকারি বাজারের সব কারবারিকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে সারা দেশের ৭১৭টি কৃষিপণ্যের বাজারের প্রায় ৩০ হাজার ব্যবসায়ীকে লাইসেন্সের আওতায় আনা হবে। ১৫ নভেম্বরের মধ্যে লাইসেন্স ব্যবস্থার আওতায় আসছে যেসব বাজার। চট্টগ্রাম বিভাগের-ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর প্রতাপগঞ্জ বাজার ৬৯টি বাজারের মধ্যে একটি।
২০০৯ সালের ২৭ অক্টোবর, প্রথম আলোঃ জজ মিয়া গল্পের রূপকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এবার আসামি করা হয়েছে।
২০০৯ সালের ২৯ অক্টোবর, প্রথম আলো: জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছর, জালিয়াতির জন্য শাস্তি কারাদন্ড।
২০০৯ সালের ২৯ অক্টোবর, প্রথম আলো: ১০টি টিভি চ্যানেলের অনুমোদনে নীতিমালা মানা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার 'বেসরকারী মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতি' তৈরি করেছিল। নীতিমালার ৫নং ধারায় বলা আছে 'বেতার, টেলিভিশন ও সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি মালিকানায় টেলিভিশনচ্যানেল স্থাপন ও পরিচালনা আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে দরখাস্ত আহবান করা যেতে পারে।' কিন্তু নতুন যেসব টিভি চ্যানেলের প্রাথমিক অনুমোদন দেওয়া হলো, সে ক্ষেত্রে কোনো দরখাস্ত আহবান করা হয়নি।
২০০৯ সালের ৩০ অক্টোবর, প্রথম আলো: প্রবৃদ্ধি হ্রাস ও উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা করছে আইএমএফ মনে করছে জিডিপির প্রবৃদ্ধির হার সাড়ে পাঁচ শতাংশের বেশি হবে না। দ্বিমত অর্থমন্ত্রীর-এমনকি তা ছয় শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
২০০৯ সালের ৩ নভেম্বর, প্রথম আলো: সংসদে আইন পাস-গঠণতন্ত্র জমা না দিলে দলের নিবন্ধন বাতিল।
২০০৯ সালের ৬ নভেম্বর, প্রথম আলো: পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সরকার। নতুন কোম্পানিকে ৪০ শতাংশ শেয়ার আইপিওতে রাখতে হবে। আইপিওতে আসার আগেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশিস্নষ্ট কোম্পানির শেয়ার বরাদ্দ না দেওয়ার প্রস্তাব।
২০০৯ সালের ৮ নভেম্বর, প্রথম আলো: আবদুল গণি রোডে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল কার্যালয়ের স্থানটি যুদ্ধাপরাধীদের বিচারের আনুষ্ঠানিকতা শুরু ০৮-১১-২০০৯ তারিখ থেকে।
২০০৯ সালের ১১ নভেম্বর, প্রথম আলো: সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হচ্ছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সময় দেওয়া হচ্ছে সর্বোচ্চ এক বছর। এ সময়ের আগেই বার্ষিক সাধারণ সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
২০০৯ সালের ১৮ নভেম্বর, প্রথম আলো: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন ও পূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের নির্দেেশ র্যাংগস ভবন ভাঙতে গিয়ে ১৩ জন নিরীহ শ্রমিক প্রাণ হারায়।
২০০৯ সালের ১৮ নভেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-বার্ষিক সেমিনার-২০০৯: উপমহাদেশের প্রথম সংবাদপত্র প্রকাশের প্রয়াস বন্ধ করে দেয়া হয় এবং কোম্পানী প্রশাসন জোর করে তাঁকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। পরবর্তীেত হিকি'স গেজেট প্রথম সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করলে অল্পকালের মধ্যেই বন্ধ করে দেয়া হয়। বাংলা অঞ্চলের প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহও শাসকবর্গের রোষানলে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। ১৯২২ সালে কবি নজরুলের সম্পাদনায় 'ধুমকেতু' আপামর জনসাধারণের পক্ষ নিয়ে বৃটিশ বিরোধী ভূমিকা গ্রহণ করলে উপনিবেশিক বেনিয়া শাসকরা তা বন্ধ করে দিয়ে নজরুলকে কারাগারে প্রেরণ করে। পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীন বাংলাদেশ ১০টি সংবাদপত্র নিয়ে যাত্রা শুরু করে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে এখন ২৫৪টি সংবাদপত্র রয়েছে। এর মধ্যে ৭৪টি ঢাকা ও ১৮০টি মফসল এলাকা থেকে প্রকাশিত হয়। টেলিভিশন চ্যানেল রয়েছে ১১টি আরও ১০টি অনুমোদন লাভ করেছে।
২০০৯ সালের ১৯ নভেম্বর, প্রথম আলো: দীর্ঘ ২১ বছর পর মামলা, ১৩ বছর ধরে বিচার। আজ চুড়ান্ত রায় ঘোষণা করেছেন সুপ্রিমকোর্ট ১২ জনের ফাঁসি বহাল। ১২ জনের মধ্যে ৫ জন কারাগারে আর ৭ জন পলাতকের মধ্যে ১ জন মারা যান। বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের রায় বহাল, ১২ আসামির মৃত্যুদন্ড।
২০০৯ সালের ২০ নভেম্বর, প্রথম আলো: ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো, জাতি কলঙ্কমুক্ত হলো: আওয়ামী লীগ।
২০০৯ সালের ২৪ নভেম্বর, প্রথম আলো: বসুন্ধরার বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা।
২০০৯ সালের ২৫ নভেম্বর, প্রথম আলো: ইউএনডিপির সমীক্ষা-মধ্যপ্রাচ্যে কর্মরত বেশির ভাগ বাংলাদেশি নারী দৈহিক পীড়নের শিকার।
২০০৯ সালের ২৫ নভেম্বর, প্রথম আলো: ঝালকাঠির কীর্তিপাশার সন্তান তপন রায় চৌধুরী বলেন, 'এটা আমার শুধু নিজের বাড়ি ফেরা নয়, তার চেয়েও বড় কিছু। সত্যি বলছি, আমি অভিভূত। আপনাদের চেয়ে ঘনিষ্ঠ আমার আর কে আছে? আত্মার আত্মীয় আপনারা। যে আদর-যত্ন পেলাম, ছোটবেলার পর এমন আর পাইনি। রাতে শুয়ে চোখের জলে বালিশ ভিজে গেছে।' সঙ্গে সঙ্গে উল্লেখ করলেন 'বাঙাল' চরিত্রের এ বৈশিষ্ট্য। তাই তিনি নিজেকে 'বাঙাল' বলে মনে করেন এবং এ পরিচয় দিয়ে থাকেন। এ প্রসঙ্গে বললেন, 'আমরা আবেগপ্রবণ। আবার আবেগ বেশি হলে রামদা দিয়ে মানুষ কোপাতেও পারি।' ইতিহাস, ধর্ম, সমাজকে এক সুতায় গাঁথলেন প্রথম আলোর কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে ইতিহাসবিদ তপন রায় চৌধুরী, পাশে স্ত্রী প্রতিমা রায় চৌধুরী। অক্সফোর্ডের সেন্ট অ্যান্টনিস কলেজের ইমেরিটাস ফেলো তপন রায় চৌধুরী বলেন, 'মুঘল খানা আসলে মুঘলদের নিজস্ব নয়। সে সময় সমগ্র মধ্য এশিয়া প্রভাবিত ছিল ইরানের অর্থাৎ পারশিয়ান সংস্কৃতিতে। যখন তুর্কিরা এখানে এলেন, তাঁরা সেই সংস্কৃতিকেও সঙ্গে নিয়ে এসেছিলেন।' মোঘলাই খানার একটি উদাহরণ দিয়ে জানালেন, সে সময় মুঘল সম্রাটদের ১০০ পদের খানা পরিবেশন করা হতো এবং অন্যান্য রাজপুরুষ, অমাত্য ও অতিথিদের দেওয়া হতো ৮০ পদের খাবার। মোঘলাই খিচুড়ি তৈরী করা হতো এক পোয়া চাল, এক পোয়া ডাল ও এক পোয়া ঘি দিয়ে। এমন খাবার যতই উপাদেয় হোক, নিয়মিত খেলে খুব বেশি দিন খাওয়ার সুযোগ হবে না।