১৯৬৮ সালের ৩১ জানুয়ারি, নাউরুর স্বাধীনতা লাভ।

১৯৬৮ সালের ১২ মার্চ, মরিশাস স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৬৮ সালের ১২ অক্টোবর, গিনির স্বাধীনতা লাভ।

১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর, রাজা প্রথম ইদ্রিসকে উৎখাত করে কর্ণেল গাদ্দাফী লিবিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৯৭০ সালের ১২ জানুয়ারি, বায়ফ্রো সেনাবাহিনীর আত্মসমর্পেনর মধ্য দিয়ে নাইজেরিয়ায় গৃহযুদ্ধের অবসান।

১৯৭০ সালের ২ মার্চ, রোডেশিয়া প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৭০ সালের ২৪ এপ্রিল, গাম্বিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।

১৯৭১ সালের ১২ মার্চ, মরিশাস-এর স্বাধীনতা দিবস।

১৯৭১ সালের ২৭ অক্টোবর, কঙ্গো প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে জায়ারে রাখা হয়।

১৯৭১ সালের ১১ নভেম্বর, এভেগালার স্বাধীনতা দিবস।

১৯৭১ সালের ৬ জুলাই, মালাওয়ির স্বাধীনতা দিবস।

১৯৭১ সালের ৬ জুলাই, মালাবির স্বাধীনতা দিবস।

১৯৭১ সালের ৯ ডিসেম্বর, তানজানিয়ার স্বাধীনতা দিবস।

১৯৭১ সালের ১১ ডিসেম্বর, আপার ভোল্টার স্বাধীনতা দিবস।

১৯৭১ সালের ১২ ডিসেম্বর, কেনিয়ার স্বাধীনতা দিবস।

১৯৭২ সালের ৭ এপ্রিল, জাঞ্জিবারের স্বৈরশাসক খ্যাত আবিদ কারুম আততায়ীর হাতে নিহত হন।

১৯৭২ সালের ২৯ এপ্রিল, বুরুন্ডির ক্ষমতাচ্যুত রাজা ব্যর্থ অভ্যুত্থানকালে নিহত হন।

১৯৭২ সালের ৪ আগষ্ট, উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিন ৪০ হাজার এশিয়াবাসীকে তার দেশ থেকে বহিস্কারের নির্দেশ দেন।

১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর, আলজিয়ার্সে ৪র্থ নির্জোট শীর্ষ সম্মেলন।

১৯৭৩ সালের ২২ অক্টোবর, ইসরাইলের সঙ্গে মিসর ও সিরিয়ার যুদ্ধ বিরতি কার্যকর করা।

১৯৭৪ সালের ৫ জুলাই, কেপভার্দ দ্বীপপুঞ্জ স্বাধীন হয়।

১৯৭৪ সালের ১৫ জুলাই, সামরিক অভ্যূত্থানে সাইপ্রাসের প্রেসিডেন্ট ম্যাকরিওস ক্ষমতাচ্যুত হন।

১৯৭৪ সালের ৩ আগষ্ট, মোজাম্বিক স্বাধীনতা লাভ করে।

১৯৭৪ সালের ১০ সেপ্টেম্বর, গিনি বিসাউ স্বাধীনতা লাভ করে।

১৯৭৫ সালের ৫ জুলাই, কেচাভার্দের স্বাধীনতা লাভ।

১৯৭৫ সালের ১৬ সেপ্টেম্বর, পাপুয়া নিউগিনির স্বাধীনতা অর্জন।

১৯৭৫ সালের ১১ নভেম্বর, এ্যাঙ্গোলা স্বাধীনতা ঘোষণা করে।

১৯৭৫ সালের ৩ ডিসেম্বর, লাওস প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৭৫ সালের ২৫ জুন, মোজাম্বিক (সাবেক পর্তুিগজ পূর্ব-আফ্রিকা) স্বাধীন হয়।

১৯৭৭ সালের ১০ জানুয়ারি, জায়ারের আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ২ সহস্রাধিক লোকের মৃত্যু।

১৯৭৭ সালের ৫ মে, সংবিধান বাতিল করে কঙ্গোয় কর্ণেল ওপাঙ্গার ক্ষমতা দখল।

১৯৭৭ সালের ২৭ জুন, জিবুতি(সাবেক ফরাসী সোমাজিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।

১৯৭৭ সালের ৭ জুলাই, সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ।

১৯৭৭ সালের ২০ নভেম্বর, পর্তুগীজ শাসনের কবল থেকে এ্যাঙ্গোলা মুক্ত হয়।

১৯৭৮ সালের ১৭ মার্চ, জায়ারে প্রেসিডেন্ট মুবুতু বিরোধী ১৩ জন নেতার ফাঁসি কার্যকর।

১৯৭৮ সালের ২৬ জুন, দক্ষিণ ইয়েমেনে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।

১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর, আনোয়ার সাদাত ও মেনাহাম বেগিনের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭৮ সালের ১৭ নভেম্বর, ক্যাম্পডেভিড চুক্তি মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন মিশর ও ইসরাইলের শান্তি প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার গতি সঞ্চার করা। ইসরাইল চুক্তি ভঙ্গ করে। তারা সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দিলে অধিকৃত এলাকায় স্বায়ত্তশাসন কখনো দেয়নি।

১৯৭৯ সালের ২২ ফেব্রুয়ারি, 'সেন্ট লুসিয়া' স্বাধীনতা লাভ করে।

১৯৭৯ সালের ১৯ মার্চ, মিশর-ইসরাইল শান্তিচুক্তি স্বাক্ষর।

১৯৮০ সালের ১৮ এপ্রিল, জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৮০ সালের ৩০ জুলাই, ভানুয়াতু প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।

১৯৮১ সালের ৬ অক্টোবর, মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নিজস্ব সেনাবাহিনীর হাতে নিহত।

১৯৮১ সালের ৬ অক্টোবর, মিসরের প্রেসিডেন্ট হিসেবে হুসনি মোবারক শপথ নেন।

১৯৮২ সালের ৯ জানুয়ারি, সিনাই থেকে সৈন্য প্রত্যাহারে ইসরাইলের সম্মতি।

১৯৮৩ সালের ১৯ সেপ্টেম্বর, সেন্ট কিটস ও নেভিস রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

১৯৮৪ সালের ৫ সেপ্টেম্বর, দক্ষিণ আফ্রিকার স্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত পি. ডবিস্নউ ডি. বোথা সে দেশের প্রেসিডেন্ট পদে আসীন হন।

১৯৮৫ সালের ১৮ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ বোথা সরকারের নির্দেেশ বিখ্যাত কৃঞ্চাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েসের ফাঁসি কার্যকর হয়।

১৯৮৬ সালের ৭ জানুয়ারি, লিবিয়ার বিরুদ্ধে মার্কিন অর্থৈনতিক নিষেধাজ্ঞা জারী।

১৯৮৭ সালের ৭ নভেম্বর, তিউনিশিয়ার প্রেসিডেন্ট হাবিব বুরগিয়া ক্ষমতাচ্যুত হন।

১৯৮৯ সালের ২৩ জুন, ১৪-বছর পর এঙ্গোলায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান।

১৯৮৯ সালে সুদানের প্রধানমন্ত্রী সাদেক এল মাহদির সরকারকে অপসারণ করে সেনাবাহিনীর ক্ষমতা দখল।

১৯৮৯ সালের ১৪ সেপ্টেম্বর, সোয়াপো সংগঠনের নেতা নামিবিয়ার সামনুজোমার ৩০-বছর নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

১৯৯০ সালের ২ ফেব্রুয়ারি, আফ্রিকান জাতীয় কংগ্রেসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি, সাতাশ বছর কারাভোগের পর দক্ষিণ আফ্রিকার কৃঞ্চাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলার মুক্তিলাভ।

১৯৯০ সালের ২০ মার্চ, দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়ার স্বাধীনতা লাভ।

১৯৯০ সালের ২২ এপ্রিল, নামিবিয়া জাতিসংঘের ১৬০তম সদস্য পদ লাভ করে।

১৯৯০ সালের ২২ মে, উওর ও দক্ষিণ ইয়েমেন সংযুক্ত হয়ে 'ইয়েমেন প্রজাতন্ত্র' গঠিত।

১৯৯০ সালের ১৩ ডিসেম্বর, ৩০-বছর জাম্বিয়ায় নির্বািসত জীবন কাটানোর পর এ.এন.সি. প্রেসিডেন্ট অলিভার টাম্বো'র দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করেন।

১৯৯০ সালের ২৪ ডিসেম্বর, সুরিনামের প্রেসিডেন্ট র্যামসেওয়াক শংকর সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

১৯৯১ সালের ১৭ জুন, দক্ষিণ আফ্রিকার পার্লােমন্টে গৃহীত আইনের দ্বারা সে দেশের বর্ণ বৈষম্যের অবসান ঘটে।

১৯৯১ সালের ১১ জুলাই, জেদ্দা বিমানবন্দরে হাজী ফেরত আনয়নকারী বিমান ধ্বংশ। ২৪৮ জন নাইজেরীয় হাঁজীসহ ২৬৬ জন নিহত।

১৯৯১ সালের ২৩ অক্টোবর, ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।

১৯৯৩ সালের ২৪ মে, ৩০ বছরের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ অবসানের মধ্য দিয়ে ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ সালের ১৪ অক্টোবর, হাইতির বিরুদ্ধে পুনর্বার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ।

১৯৯৩ সালের ২২ ডিসেম্বর, দক্ষিণ আফ্রিকার পার্লােমন্টে বর্ণ-বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।

১৯৯৪ সালের ২০ মার্চ, তিউনিয়ায় প্রথম বহুদলীয় পার্লােমন্ট নির্বাচন সম্পন্ন।

১৯৯৪ সালের ২৪ মার্চ, বুরুন্ডির সামরিক অভ্যুত্থানে ২০০ জন নিহত হয়।

১৯৯৪ সালের ২৬ এপ্রিল, প্রায় তিন শতাব্দী পর দক্ষিণ আফ্রিকায় বর্ণৈবষম্যহীন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৪ সালের ৩০ এপ্রিল, দক্ষিণ আফ্রিকার নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের বিজয়।

১৯৯৪ সালের ৯ মে, নেলসন ম্যান্ডেলা বর্ণৈবষম্যহীন দক্ষিণ আফ্রিকায় প্রথম প্রেসিডেন্ট নির্বািচত।

১৯৯৪ সালের ১৭ মে, মালাবিতে ৩০ বছরের মধ্যে প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত।

১৯৯৪ সালের ১৯ মে, মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজের কাছে ৩০ বছরের সামরিক শাসক কামুজুবান্দা পরাজিত।

১৯৯৪ সালের ২১ মে, দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৪ সালের ২৩ জুন, ২০-বছর পর দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সদস্যপদ ফিরে পায়।

১৯৯৪ সালের ৮ জুলাই, ইয়েমেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান।

১৯৯৪ সালের ২১ নভেম্বর, নোবেল জয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজিরিয়া ত্যাগ করেন।

১৯৯৬ সালের ৯ মে, ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।

১৯৯৬ সালের ৮ জুন, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য যুগ-পরবর্তী নতুন সংবিধান চালু।

১৯৯৭ সালের ৯ মে, জাতিসঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমণ।

১৯৯৭ সালের ১৭ মে, জায়ারের নাম পরিবর্তন করে কঙ্গো প্রজাতন্ত্র ঘোষণা।

২০০২ সালের ৫ আগস্ট, স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বািচত।

২০০৪ সালের ৪ জানুয়ারি, লোহিত সাগরে ১৪৮-যাত্রীসহ মিসরীয় বিমান বিধ্বস্ত: আরোহীদের অধিকাংশই ফরাসী পর্যটক।

২০০৬ সালের ৭ জানুয়ারি, বিবিসি: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও জানিয়েছে, আফ্রিকার সোমালিয়া,কেনিয়া,জিবুতি ও ইথিওপিয়ার-১ কোটি ১০ লাখ মানুষ দুর্ভিেক্ষর মুখে।

২০০৬ সালের ১৪ মার্চ, এপিঃ মিসরে ৩৫০০ বছর আগের সেকমেত দেবীর মূর্তি আবিস্কার।

২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: সোয়াজিল্যান্ডের মানুষের গড় আয়ু ৩২ বছর, যা বিশ্বগড়ের চেয়েও অর্ধেক-এর কম।

২০০৯ সালের ২২ এপ্রিল-এ দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ। এ নির্বাচনে ভোটারসংখ্যা দুই কোটি ৩০ লাখেরও বেশি। মোট ভোটকেন্দ্রের সংখ্যা-১৯ হাজার ৭০০শত।

২০০৯ সালের ২ জুন, প্রথম আলো: গিনি-বিসাউয়ের প্রথম প্রেসিডেন্ট লুইস ক্যাবরাল ০১-০৬-২০০৯ তারিখ মারা গেছেন। ক্যাবরাল ১৯৭৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

২০০৯ সালের ২৭ নভেম্বর, প্রথম আলো: সৌদি বাদশাহ আবদুল্লাহর আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার সৎদাদি কেনিয়ার একটি গ্রাম থেকে সারাহ ওবামা (৮৭), তাঁর এক নাতি ও ১০ জন গ্রামবাসী হজ পালন করতে আসেন। বারাক ওবামার দাদা হুসেন ওনয়াঙ্গোর তৃতীয় স্ত্রী সারাহ ওবামা।

২০১০ সালের ১৫ জানুয়ারি, প্রথম আলো: হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাখ ছাড়াতে পারে। খোলা আকাশের নিচে দুর্গত মানুষ।

২০১০ সালের ৮ জুন, প্রথম আলো: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দ্রুতগতির ট্রেন দক্ষিণ আফ্রিকায় চালু করা করা হচ্ছে। এ ট্রেন ঘন্টায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল।

২০১০ সালের ৯ জুলাই, প্রথম আলো: আফ্রিকান বিয়ে: দুই চাচাতো ভাইয়ের হৃদয় কেড়েছেন এক নারী। একজনকে বিয়ে করলেও অন্যজনও তার সম্মতিতে এক ঘরে বাস করতে পারবেন।

২০১০ সালের ১৩ জুলাই, প্রথম আলো: বিশ্বকাপ খেলা দেখার সময় হামলা। উগান্ডায় বোমায় নিহত ৭৪ জন।

২০১০ সালের ১৪ সেপ্টেম্বর, প্রথম আলো: পাপুয়া নিউ গিনির জেলে বেনেডিক্ট জর সাগরে টুনা মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে বৈরী হয়ে ওঠে আবহাওয়া। ঝোড়ো বাতাস ও মাতাল ঢেউয়ের তোড়ে দূর অজানায় ভেসে যায় ২০ বছর বয়সী এ তরুণের নৌকা। শুরু হয় তাঁর জীবন রক্ষা করার এক কঠিন লড়াই। খাবার বলতে ছিল শুধু নারকেল ও জমিয়ে রাখা বৃষ্টির পানি। তিন সপ্তাহ ধরে সাগরে একা। তারপর তাঁকে নতুন করে বেঁচে থাকার পথ দেখান একদল উদ্ধারকর্মী।

২০১১ সালের ১২ ফেব্রুয়ারি, প্রথম আলো: প্রায় ৩১ বছর ক্ষমতায় থাকার পর ১১-০২-২০১১ তারিখ মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ। টানা ১৮ দিনের নাটকীয় পরিস্থিতির যবনিকা টেনে পদত্যাগ করেন।

২০১১ সালের ৯ জুলাই, প্রথম আলোঃ সুদান ভেঙ্গে দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্র হয়েছে। আজ ৯ জুলাই স্বাধীন হচ্ছে দক্ষিণ সুদান।

২০১১ সালের ১৯ সেপ্টেম্বর, প্রথম আলো: মাথায় জোড়া লাগা সুদানি যমজকে সফলভাবে আলাদা করতে সক্ষম হয়েছেন যুক্তরাজ্যের একদল চিকিৎসক।

২০১১ সালের ৯ অক্টোবর, প্রথম আলো: বিশ্বের সবচেয়ে বড় পা মরক্কোর তকিউল্লাহর।

২০১১ সালের ২৭ ডিসেম্বর, প্রথম আলো: নাইজেরিয়ায় বোমা হামলা নিহতের সংখ্যা বেড়ে ৪০ জন, আন্তর্জািতক সম্প্রদায়ের নিন্দা।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি, প্রথম আলো: সিরিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ২৫ জন।

২০১২ সালের ৮ জুলাই, প্রথম আলো: লিবিয়ায় ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ। ১৯৬৪ সালের পর প্রথম নির্বাচন। অংশ নেয় শতাধিক দল। নিবন্ধিত ভোটার ২৮ লাখ।

ইউরোপ মহাদেশ: দেশের সংখ্যা-৪৮টি।

৬৪ খৃষ্টপূর্ব সম্রাট নিরোর আমলে রোমে ভয়াবহ এক অগ্নিকান্ড সংঘটিত হয়। আট দিনব্যাপী এ অগ্নিকান্ডে ১৪টি প্রশাসনিক অঞ্চলের ১০টিই ক্ষতিগ্রস্ত হয়।

৪৪ খৃষ্টপূর্ব ১৫ মার্চ, রোমের রাষ্ট্রপ্রধান ও সমরনায়ক জুলিয়াস সিজার নিহত হন।

বিশ্বের প্রথম জন্মদিনের কেক-প্রাচীন গ্রিসের চাঁদের দেবী আর্তেিমসের উপাসকেরা দেবীর জন্মদিনে মধু দিয়ে তৈরি গোল কেক নিবেদন করত। প্রতি মাসে নতুন চাঁদ উঠলে পালিত হতো দেবীর জন্মদিনের উৎসব। কেকের ওপর মোমবাতি জ্বালানো হতো চাঁদের প্রতিরূপ হিসেবে পরবর্তীকালে এ আচারটিকেই সাধারণ মানুষ নিজেদের জন্মদিনের অনুষ্ঠানের এক অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছে।

নতুন পরিচয়ে দু'হাজার বছরের প্রাচীন শহর 'বন'।

১৪৩ সালে ভ্যালেন্টিনিয়াস নামক একজন শিক্ষক রোমের বিশপ পদপ্রার্থী হন।

৩৩০ সালের ১১ মে, কনষ্টান্টিনোপলকে রোম সাম্রাজ্যের নতুন রাজধানী করা হয়।

৪২৪ থেকে ৪৫২ সালের মধ্যে বিশ্বের প্রথম তাই উয়ের শাসনামলে উত্তর উইয়ের রাজধানীতে সর্বপ্রথম স্থানান্তরযোগ্য কাচের প্রাসাদ নির্মাণ করা হয়। এটি নির্মাণ করতে পশ্চিমা কাচ উৎপাদন প্রযুক্তি ব্যবহৃত হয় এবং মধ্য এশিয়া থেকে প্রযুক্তিবিদদের নিয়ে আসা হয়। কয়েক শ শ্রমিক এতে অংশ নেন।

৪৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি, পোপ জেলাসিয়াস সেইন্ট ভ্যালেন্টাইন ধর্মোৎসব ঘোষণা করেন।

৭১১ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে সেনাপতি মুসার অধিনস্থ সেনাপতি তারিক বিন রিয়াদ তার মাত্র ১২ হাজার সৈন্য নিয়ে তৎকালীন স্পেনের শাসক রডরিক এবং তার ১ লাখ সদস্যের চৌকস বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ইউরোপ তথা স্পেনের বুকে ইসলামের পতাকা উত্তোলন করেন। ১৪৯২ সালের ১ এপ্রিল, স্পেনকে দখল করে নেয় পর্তুগীজ রাণী ইসাবেলা এবং তার পাশ্র্ববর্তী রাজ্যের রাজা ফার্ডিন্যান্ড এক বিশাল খ্রিষ্টান বাহিনী গঠন করে অতর্কিেত স্পেনের মুসলমানদের উপর প্রচন্ড আক্রমণ, এক ভয়াবহ ও নির্মম ধ্বংস যজ্ঞ চালায়। প্রতারণার মাধ্যমে অসহায় মুসলিম নরনারীকে মসজিদে বন্ধী করে আগুন জ্বালিয়ে দেয় হাজারো নিস্পাপ মানুষকে-এরপর মুসলমানদেরকে 'এপ্রিল ফুল' বলে গালি দেয়। এপ্রিল ফুল হচ্ছে স্পেনে ৭ লাখ মুসলিম হত্যার কলঙ্কিত অধ্যায়।

৭৫৬ সালের ৮ মার্চ, স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।

৭৬২ সালের ২১ জানুয়ারি, ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়।

৮০০ সালের ২৫ ডিসেম্বর, প্রথম রোম সম্রাট শার্লেমন ক্ষমতায় অধিষ্ঠিত হন।

৯২৯ সালের ১৬ জানুয়ারি, আবদুর রহমান (তৃতীয়) স্পেনে কর্ডোভার প্রথম খলিফা পদে অভিষিক্ত হন।

১০৫৮ সালের ১৭ মার্চ, রাজা লুলাককে হত্যা করে ম্যালকস স্কটল্যান্ডের রাজা হন।

১০৬৬ সালের ১৪ অক্টোবর, প্রথম উইলিয়াম ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১০৮৫ সালের ১৮ জুলাই, জাল্লাকা যুদ্ধে খৃস্টানদের পরাজয়।

১০৯৬ সালে ইংল্যান্ড-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও মূলত ১১৬৭ সাল থেকে সারা বিশ্বে পরিচিতি পেতে শুরু করে।

১০৯৯ সালের ১৫ জুলাই, ক্রুসেডারদের জেরুজালেম দখল।

১১৩৫ সালের ২৬ ডিসেম্বর, রাজা স্টিফেন ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১২০৪ সালের ১২ এপ্রিল, চতুর্থ ক্রুসেডের বাহিনী কনস্তান্তিনোপল (ইস্তাম্বুল) দখল করে।

১২০৯ সালে ইংল্যান্ড-ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১২১৫ সালের ১৫ জুন, ব্যারনদের চাপের মুখে ইংল্যান্ডের রাজা জন ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন।

১২১৫ সালের ১৫ জুন, ম্যাগনা কার্টা বা মহাসনদে স্বাক্ষর করেন রাজা জন। ওই সনদে মানুষের মৌলিক স্বাধীনতা, সম্পত্তির অধিকার ও মুক্ত মানুষের গ্যারান্টি দেয়া হয়। ২০১৫ সালের ১৫ জুন ম্যাগনা কার্টা স্বাক্ষরের ৮০০তম বার্ষিকী পূর্ণ হবে। পরে ১২২৫ সালে সেটি পাস হয়। ১২৯৭ সালে তা ইংল্যান্ডের আইনে পরিণত হয়। যুক্তরাজ্য ম্যাগনা কার্টা বা মহাসনদের ৮০০তম বার্ষিকী উদযাপন শুরু করেছে। পাঁচ বছর ধরে এ উৎসব চলবে। যুক্তরাজ্য ও কমনওয়েলথভূক্ত দেশগুলোতে ম্যাগনা কার্টার প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। লন্ডলে ১২৯৭ সালের ম্যাগনাকার্টা সনদের আসল সংস্কলণটি প্রদর্শিত হচ্ছে।