২০১১ সালের ২২ অক্টোবর, প্রথম আলোর ছুটিরদিনে: একটি মৃতদেহ মাটি থেকে পানিতে চার গুণ বেশি তাড়াতারিড় পচে।

২০১১ সালের ২২ অক্টোবর, প্রথম আলোর ছুটিরদিনে: অ্যারো নামের একধরনের ব্যাঙে বিষ এতটাই মারাত্মক যে সামান্য বিষে প্রায় দুই হাজার ২০০শত লোক মারা যেতে পারে।

২০১১ সালের ২৮ অক্টোবর, প্রথম আলোর-অন্য আলো: মাথায় সূচ-এক মাথায় সর্বোচ্চসংখ্যক সূচ ফোটানোর রেকর্ড, মোট দুই হাজার নয়টি সূচ-এই রেকর্ড গড়েন চীনের ওয়েই সেঙচু। ইতালির মিলানে ১১ এপ্রিল, ২০০৯ সালে।

২০১১ সালের ২৮ অক্টোবর, প্রথম আলোর-অন্য আলো: কুকুরের লম্বা কান-কালো রঙের এই কুনহাউন্ড জাতের কুকুরের বাম দিকের কান ১২.২৫ ইঞ্চি আর ডান দিকের কানের দৈর্ঘয ১৩.৫ ইঞ্চি। এটি বিশ্বের সবচেয়ে বড় কানের কুকুর।

২০১১ সালের ২৮ অক্টোবর, প্রথম আলোর-অন্য আলো: লম্বা গোঁফ-ভারতের রাম সিং চৌহান। তাঁর গোফের দৈর্ঘয ১৪ ফুট। বিশ্বে সবচেয়ে লম্বা গোঁফের মালিক তিনি। সূত্র: গিনেজ বুক অব ওয়াল্র্ড রেকর্ডস।

২০১১ সালের ৬ নভেম্বর, প্রথম আলো: সুদের হার-প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর মূল হার: (১) চীন-৬.৫৬% (২) ইউরো অঞ্চল-১.২৫% (৩) কানাডা-১% (৪) সুইস-০-০.৭৫%* (৫) যুক্তরাজ্য-০.৫০% (৬) যুক্তরাষ্ট্র-০-০.২৫%* ও (৭) জাপান-০-০.১%*।

২০১১ সালের ১৪ নভেম্বর, প্রথম আলো: ২০৫০-এ ভারত হবে বৃহত্তম অর্থৈনতিক শক্তি! আর মাত্র ৩৯ বছরের মধ্যে দেশটি এমন অবস্থানে পৌঁছে যাবে বলে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং গ্রুপ সিটিরএক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে ২০৫০ সালে ভারতের জিডিপি হবে ৮৫ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার। আগামী ৩৯ বছরে ভারতের বার্ষিক অর্থৈনতিক প্রবৃদ্ধি হতে হবে গড়ে ৮ দশমিক ১ শতাংশ। আবারও প্রশ্ন আসছে, ভারত কি এটা পারবে? সিটির গবেষণা প্রতিবেদনে বলছে, এটা সম্ভব। কারণ, এ ক্ষেত্রে ভারতের মূল শক্তি জনসংখ্যা ও গণতন্ত্র। একই মানদন্ডে ৮০ দশমিক ০২ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে চীন দ্বিতীয় অবস্থানে থাকবে। ২০৫০ সালে ভারতের আনুমানিক জনসংখ্যা হবে ১৬৩ কোটি। তখন দেশটির মানুষের মাথাপিছু আয় হবে ৫৩ হাজার ডলার। এ আয় বর্তমানের ধনী দেশ সুইজারল্যান্ড ও নরওয়ের মানুষের মাথাপিছু আয়ের মতো। সিটির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে চলতি বছর ভারতের জিডিপি ৪ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলার।

২০১১ সালের ১৭ নভেম্বর, প্রথম আলো: জাতিসংঘের বিশেষ কমিশনের তথ্য: ১৩০ কোটি টন খাবার নষ্ট হচ্ছে, অপুষ্টিতে ভোগে ৯০ কোটি মানুষ। অন্যদিকে অপরিমিত খাওয়ার কারণে ১০০ কোটি মানুষ নানা রোগে ভুগছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৪০ কোটি মানুষ দৈনিক ১ দশমিক ২৫ ডলার বা ১০০ টাকার নিচে আয় করে। খরাপ্রবণ এলাকায় বসবাসকারী ২০০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তেনর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কমিশন ওই প্রতিবেদনে বলেছে, বিশ্বে প্রতিবছর এক কোটি ২০ লাখ হেক্টর কৃষিজমি কমছে। ওই জমিতে দুই কোটি টন খাদ্য উৎপাদন সম্ভব ছিল। এ বছর জলবায়ু পরিবর্তনজনিত কারণে ৭৫০ কোটি ডলারেলবায়ু পরিবর্তন বাংলাদেশের খাদ্যনিরাপত্তার জন্য হুমকি। ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটিতে দাঁড়াবে।

২০১১ সালের ১৭ নভেম্বর, প্রথম আলো: 'সান-ড্রপ' বা সূর্যিবন্দু নামের বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরা নিলামে এক কোটি নয় লাখ ডলারে বিক্রি হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। হিরাটির ওজন ১১০ ক্যারেট।

২০১১ সালের ১৩ নভেম্বর, প্রথম আলো: পশুপাখি না মেরেই পাওয়া যাবে মাংস! এই লক্ষ্য নিয়ে গবেষণায় নামা নেদারল্যান্ডের একদল বিজ্ঞানী সম্প্রতি দাবি করেছেন, পরীক্ষাগারে কৃত্রিম মাংস তৈরি করা সম্ভব। তবে প্রাথমিক অবস্থায় কৃত্রিম মাংস দিয়ে তৈরি একটি বার্গােরর দাম যা দাঁড়াবে, তা সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে। কৃত্রিম মাংস দিয়ে তৈরি একটি বার্গােরর দাম পড়বে প্রায় তিন লাখ ৪৫ হাজার মার্কিন ডলার। পোষ্ট বলেন, 'প্রথমে আমরা কৃত্রিম মাংসের ধারণাটি প্রমাণ করব।

২০১১ সালের ২০ নভেম্বর, প্রথম আলো: আবার প্রমাণিত হলো আলোর চেয়ে গতি বেশি নিউট্রিনোর। আলোর গতির চেয়ে অতিপারমাণবিক কণা (সাবঅ্যাটমিক পার্টিকল) নিউট্রিনোর গতি বেশি কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীরা দ্বিতীয়বার পরীক্ষা চালিয়েছেন। এতে আবারও প্রমাণিত হয়েছে নিউট্রিনোর গতি বেশি। সুইজারল্যান্ডে অবস্থিত সার্ন গবেষণাগারের যে বিজ্ঞানীরা প্রথম দাবিটি করেছিলেন, তাঁরাই দ্বিতীয় বার এ নিয়ে পরীক্ষা চালালেন। বিশ্বের সৃষ্টির রহস্যসহ গুরুত্বপূর্ণ গবেষণার জন্য স্থাপিত সুবিশাল যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডার এই সার্নেই অবস্থিত। বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার রাতে জানান,আগের পরীক্ষায় যে ফলাফল পাওয়া গিয়েছিল, নতুন পরীক্ষায় সেই একই ফল পাওয়া গেছে।

২০১১ সালের ৮ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: সৌরজগতের বাইরে পৃথিবীর মতো নতুন গ্রহের সন্ধান নতুন আবিস্কৃত গ্রহ কেপলার-২২বি পৃথিবীর চেয়ে ২ দশমিক ৪ গুণ বড়।। ২০০৯-এর মার্চ থেকে এখনও পর্যন্ত ১০৯৪টি নতুন গ্রহের সন্ধান দিয়েছে অতি আধুনিক দূরবীক্ষণ যন্ত্র কেপলার। এদের মধ্যে অন্তত ৪৮টি গ্রহে প্রাণ থাকার পরিবেশ আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

২০১১ সালের ৯ ডিসেম্বর, প্রথম আলো: গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীন টেন্ডুলকার যখন কীর্তিটা গড়লেন, বলা হচ্ছিল এযে নিল আর্মস্ট্রংয়ের কীর্তি, চাঁদের মাটিতে এঁকে দেওয়া প্রথম পদচিহ্ন। শচীন টেন্ডুলকার ২০০ ছাপিয়ে গিয়ে হয়ে গেলেন ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের মালিকও। বীরেন্দ্র শেবাগ ২১৯ রানের ঝড় ভারতকে নিয়ে তোলে ৪১৮ রানের পাহাড়ে। তাঁর ১৪৯ বলের ইনিংসটায় আছে ২৫টি চার ৭টি ছক্কা।

২০১১ সালের ১২ ডিসেম্বর, প্রথম আলো: বিশ্বব্যাপী খাদ্যের বাম্পার ফলন, ২০১১-২০১২ অর্থবছরে সারা বিশ্বে মোট খাদ্য উৎপাদন হবে ২৩২ কোটি ৩০ লাখ মেট্রিক টন। আর ২০১০-২০১১ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২২৪ কোটি ৫০ লাখ মেট্রিক টন। আগামী বছর খাদ্যের চাহিদা দাঁড়াবে ১৮১ কোটি ১৭ লাখ মেট্রিক টন। ওই চাহিদা পূরণ করার পরও মজুদ থাকবে ৫১ কোটি ১৩ লাখ টন। বিশ্বব্যাপী বাণিজ্য হবে ২৮ কোটি ৬৮ লাখ মেট্রিন টন। প্রতিবেদনে বাংলাদেশ চ্যাপ্টারে খাদ্য উৎপাদনে রেকর্ডের কথা বলা হয়। মোট খাদ্য উৎপাদন হয়েছে-৫ কোটি ৪২ লাখ মেট্রিক টন। ধান উৎপাদন হবে ৫ কোটি ১৯ লাখ মেট্রিক টন এবং গম উৎপাদন হবে-১১ লক্ষ টন। অমসৃণ মোটা দানাদার খাদ্যের উৎপাদন হবে-১২ লাখ টন। গত বছরের তুলনায় এ বছর প্রায় শতকরা ৩.৫ ভাগ বেশি উৎপাদন হয়। ২০১১ সালে ফাওয়ের পর্যেবক্ষণে বলা হয় গম উৎপাদনে রেকর্ড সৃষ্টি হয়েছে ৬৯ কোটি ৪৮ লাখ মে. টন।

২০১১ সালের ১৪ ডিসেম্বর, প্রথম আলো: হিগ্‌স বোসন কণার অস্তিত্ব মিলল? ঈশ্বর কণা হিসেবে পরিচিত হিগস বোসন কণার অস্তিত্ব সম্ভবত খুঁজে পেলেন বিজ্ঞানীরা। সুইজারল্যান্ডে অবস্থিত লার্জ হ্যাড্রন কোলাইডারে (এলএইচসি) কাজ করা গবেষকেরা গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন। তবে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আরও তথ্যউপাত্ত প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা। হিগস বোসন কণার আবিস্কার সত্যি হলে তা হবে গত ছয় বছরের মধ্যে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিস্কারগুলোর একটি।

২০১১ সালের ১৭ ডিসেম্বর, প্রথম আলো: বিশ্বের সবচে খাটো নারী হিসেবে গিনেজ ওয়াল্র্ড রেকর্ডের খাতায় নাম উঠেছে ভারতের নাগপুরের বাসিন্দা জ্যোতি আমগের। তার বয়স ১৮ বছর। তিনি হাই স্কুল পাশ করেছেন। তার উচ্চতা ৬২.৮ সেন্টিমিটার (দুই ফুট, এক ইঞ্চিরও কম)। জ্যোতির বাবা জানান, তার মেয়ের স্বপ্ন বলিউঠের নায়িকা হওয়া। জি. নিউজ।

২০১১ সালের ২০ ডিসেম্বর, প্রথম আলো: ইরাক যদ্ধের কারণে জীবন হারিয়েছে প্রায় দশ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা সরানো কি নতুন যুদ্ধের প্রস্ত্ততি? বিল ভ্যান অকেন: মার্কিন বিশেস্নষক এবং সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী।

২০১১ সালের ২০ ডিসেম্বর, প্রথম আলোঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (ডবিস্নউটিও) পর্যটন ব্যয়ের একটি বৈশ্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে বিভিন্ন দেশে ভ্রমণকারী পর্যটকের ব্যয় করার প্রবণতা অন্তর্ভুক্ত হয়েছে, যা এখানে এএফপির গ্রাফিক্সে ফুটিয়ে তোলা হয়েছে।

২০১১ সালের ২৪ ডিসেম্বর, প্রথম আলোঃ নতুন কণা আবিস্কারের দাবি বিজ্ঞানীদের। লার্জ হ্যাড্রন কোলাইডারে (এলএইচসি) কর্মরত গবেষকেরা নতুন একটি অতি পারমাণবিক কণা(সাব-অ্যাটমিক পার্টিকল) আবিস্কারের দাবি করেছেন। নতুন ওই কণার নাম দেওয়া হয়েছে 'চি-বি(৩বি)'। এই আবিস্কার বল/শক্তি সম্পর্কে আরও ভালোভাবে জানতে বিজ্ঞানীদের সহায়তা করবে। এ ছাড়া 'ঈশ্বর কণা' হিসেবে পরিচিত হিগস বোসন কণার অস্তিত্ব সম্পর্কে জানতেও এটি ব্যবহার করা যাবে।

সংশিস্নষ্ট বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার জানান, প্রায় ২৫ বছরের মধ্যে এ জাতীয় কণা আবিস্কারের ঘটনা এটাই প্রথম। বিষয়টি অনলাইন সাময়িকীআক্র্সিেভ প্রকাশ করা হয়েছে।

পর্যটকেরা যেখানে অর্থ ব্যয় করে-

একজন পর্যটক ছুটিতে বিদেশে গড়ে যা খরচ করেঃ ২০১১

মার্কিন যুক্তরাষ্ট্র১,৭১০ ডলার
জমিাির্ন১,৪৩৪ ডলার
থাইল্যান্ড১,১২৮ ডলার
যুক্তরাজ্য১,০৭৫ ডলার
স্পেন১,০১৯ ডলার
হংকং৯৭৬ ডলার
গ্রিস৯৭৩ ডলার
ইতালি৯৩১ ডলার
অস্ট্রিয়া৯০৭ ডলার
কানাডা৮৬১ ডলার
তুরস্ক৮৩৫ ডলার
চীন৭৮০ ডলার
মালয়েশিয়া৬৬৯ ডলার
ফ্রান্স৬৪৩ ডলার

২০১২ সালের ১ জানুয়ারি, প্রথম আলোঃ ২০১১ সালে সারাবিশ্বে ৬৬ জন সাংবাদিক নিহত হয়েছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে।

২০১২ সালের ৭ জানুয়ারি, প্রথম আলোঃ সাময়িকীকে পদার্থিবদ্যার ইতিহাসে অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয় স্টিফেন হকিং কে। মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য নারী।

২০১২ সালের ৭ জানুয়ারি, প্রথম আলোঃ বিশ্বের সবচেয়ে উঁচু সেতু মেক্সিকোতে। এর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার (এক হাজার ৩২২ ফুট), যা ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের (৩২৪ মিটার) চেয়েও উঁচু। সেতুটির দৈর্ঘয এক হাজার ১২৪ মিটার (তিন হাজার ৬৮৭ ফুট)। একটি মহাসড়কের অংশ হিসেবে সেতুটি নির্মাণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু এই সেতুটি মেক্সিকোর মাজাটলান ও ডুরাঙ্গো এলাকাকে সংযুক্ত করেছে। গিনেস ওয়াল্র্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হিসেবে বালুয়ার্তে সেতুকে স্বীকৃতি দিয়েছে। বিবিসি।

২০১২ সালের ৮ জানুয়ারি, প্রথম আলো: টেষ্ট ক্রিকেটের প্রথম ১০০ বছরে ট্রিপল সেঞ্চুরি হয়েছে ১১টি। আর গত ২২ বছরে ১৪টি। এই শতাব্দীতেই হয়েছে ১০টি। টেষ্টে মোট ট্রিপল সেঞ্চুরির সংখ্যা ২৫টি।

২০১২ সালের ১৭ জানুয়ারি, দৈনিক জনকন্ঠ: ৩১-১২-২০১১ তারিখ পর্যন্ত চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫১ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। গত এক বছরে ৫ কোটি ৬০ লাখ বেড়েছে। এ সংখ্যা বিশ্বের একক কোন দেশের ক্ষেত্রে সর্বোচ্চ।

২০১২ সালের ১৭ জানুয়ারি, বাংলাদেশ প্রতিদিন: চীনে বছরে সবচেয়ে বেশি ডিম উৎপাদন ১৬০ বিলিয়ন না সঠিক তথ্য হলো চীন ডিম উৎপাদন করে বছরে ১৯৬ বিলিয়ন। আর ভারত ডিম উৎপাদন করে ৭৮ বিলিয়ন, আমেরিকা ৬৫ বিলিয়ন এবং ইংল্যান্ড ডিম ব্যবহার করে ৭২ বিলিয়ন।

২০১২ সালের ২৩ জানুয়ারি, বাংলাদেশ প্রতিদিন: বিশ্বে প্রতিবছর ১৩০ কোটি টন খাদ্য অপচয় হয়: এফএও। আর বিশ্বে ১২০ কোটি লোক অপুষ্টিতে ভোগে।

২০১২ সালের ২৩ জানুয়ারি, দৈনিক জনকন্ঠ: একাকী সমুদ্র অভিযান।। ডাচ বালিকার বিশ্বজয়-বিশ্বের কনিষ্ঠতম নাবিকের মর্যাদা অর্জনকারী ১৬ বছর বয়সী কিশোরী লরা ডেকার ২১-০১-২০১২ তারিখ ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিেন এসে পৌঁছে। সে একলা ইয়ট চালিয়ে বিশ্ব পরিভ্রমণ সম্পন্ন করেছে।

২০১২ সালের ২৩ জানুয়ারি, প্রথম আলো: বিশ্বে গাড়ি বিক্রিতে জেনারেল মোটরস আবারও শীর্ষস্থানে-এবার ৯০ লাখ মোটরগাড়ি বিক্রি করেছে আর ২০১১ সালে জাপানি কোম্পানিটির মোট ৭৯ লাখ মোটরগাড়ি বিক্রি হয়।

২০১২ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: ২০১১ সালের ২২ অক্টোবর, বঙ্গবন্ধু স্টেডিয়ামে বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার পেরোনোর পর আবদুল হালিম গিনেস বইয়ে নাম তুলতে আবেদন করেন। কাল গিনেসের ওয়েবসাইটে উঠেছে হালিমের নাম, যাতে বলা হয়েছে, 'সবচেয়ে বেশি দূরত্ব বল মাথায় রেখেছেন হালিম।' এর আগে বাংলাদেশ থেকে গিনেস বুকে নাম লিখিয়েছেন জোবেরা রহমান লিনু। তাঁরটা অবশ্য ছিল খেলোয়াড়ি কৃতিত্বের স্বীকৃতি।

২০১২ সালের ২৬ জানুয়ারি, প্রথম আলো: এক দশকে ৬০ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-বার্ষিক প্রতিবেদনে আন্তর্জািতক শ্রম সংস্থা (আইএলও)। বিশ্বের প্রতি তিন জনের একজন বেকার।

২০১২ সালের ২৬ জানুয়ারি, দৈনিক জনকন্ঠ: ৩১-১২-২০১১ তারিখ পর্যন্ত বিশ্বের ৩০ শতাংশ মানে ২১০ কোটি ইন্টারনেট সক্রিয় ব্যবহারকারী। আর ২০০০ সালে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী ছিল সাকল্যে ৩৬ কোটি মানুষ। (১) এশিয়া মহাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ৯২ কোটি ২০ লাখ। (২) ইউরোপ মহাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৭ কোটি ৬০ লাখ। (৩) তৃতীয় মহাদেশ উত্তর আমেরিকা ২৭ কোটি ১০ লাখ। ১৯৭১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রথম মেইল পাঠানোর ৪০ বছরপুর্তি পালন করেছে হটমেইল। ২০১১ সালের ডিসেম্বর, নাগাদ ৫৫ কোটি ৫০ লাখ ওয়েবসাইট-ইন্টারনেট চালু ছিল। রেজিস্ট্রার করা ডোমেইন সংখ্যা ২২ কোটি যার মধ্যে ডটকম ডোমেইন নেয়া হয়েছে ৯ কোটি ৫৫ লাখ সাইটের বেলায়। ২০১১ সালের তথ্য অনুসারে ফেসবুকে ৮০ কোটি, টুইটারে ২০ কোটি ব্যবহারকারী রয়েছে। ২০১১ সাল নাগাদ বিশ্বে ই-মেইল একাউন্ট সংখ্যা ছিল ৩১০ কোটি।

২০১২ সালের ২৬ জানুয়ারি, প্রথম আলো: অন্ধজনে আলো দেবে স্টেম সেল। মানবভ্রূণ থেকে নেওয়া স্টেম সেল ব্যবহার করে দৃষ্টিশক্তি ফেরানোর পরীক্ষামূলক চিকিৎসায় সাফল্য পাওয়া গেছে।

২০১২ সালের ২ ফেব্রুয়ারি, প্রথম আলো: খালি পায়ে ২৪ ঘন্টা দৌড়ে বিশ্ব রেকর্ড। খালি পায়ে একটানা ২৪ ঘন্টা দৌড়ে গিনেস ওয়াল্র্ড রেকর্ডেস নাম লিখিয়েছেন ভারতের আসাম রাজ্যের পুলিশ কনস্টেবল অভিজিৎ বড়ুয়া। ৩০-০১-২০১২ তারিখ স্থানীয় সময় বিকেল তিনটা ৫৬ মিনিটে আসামের জোড়হাট থেকে দৌড় শুরু করেন অভিজিৎ (২২) এরপর একটানা ১৫৬ কিলোমিটার ছাড়িয়ে আরও ২০০ মিটার যান তিনি। ৩১-০১-২০১২ তারিখ বিকেল চারটায় দৌড় শেষ করেন। গিনেস ওয়াল্র্ড রেকর্ডেসর সনদ হাতে অভিজিৎ বড়ুয়া।

২০১২ সালের ৩ ফেব্রুয়ারি, প্রথম আলো: পৃথিবীতে জীবিত ভাষা ছয় হাজার ৯১২; বাংলাদেশে বাংলাসহ ৪২ ভাষা আছে।

২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি, দৈনিক জনকন্ঠ: চীনের সামরিক বাজেট পাঁচ বছরে দ্বিগুণ হচ্ছে। মার্কিন গবেষণা সংস্থার রিপোর্ট।। ২০১১ সালে চীনের সামরিক বাজেট ছিল ১১ হাজার ৯৮০ ডলার। ২০১৫ সালে চীনের সামরিক বাজেট হবে ২৩ হাজার ৮২০ কোটি ডলার। বার্ষিক ব্যয় বৃদ্ধির হার ১৮ দশমিক ৭৫ শতাংশ। জাপানের ৪ গুণ বাজেট।

২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি, প্রথম আলো: ১৩-০২-২০১২ তারিখ যুক্তরাষ্ট্রের বার্ষিক তিন লাখ ৮০ হাজার কোটি ডলারের বাজেটে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

২০১২ সালের ২২ ফেব্রুয়ারি, দৈনিক জনকন্ঠ: বিশ্বে সবচেয়ে ঝাল মরিচ মোরুগা স্করপিওন-শিরোপা হারাল ভারতের মরিচ হিসেবে আন্তর্জািতক স্তরে স্বীকৃতি পেল ত্রিনিদাদের মোরুগা স্করপিওন। ২০০৭ থেকে বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কার স্থানটি ভারতের দখলেই ছিল।

২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি, প্রথম আলো: সবচেয়ে বেঁটের স্বীকৃতি পেলেন নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি। ৭২ বছর বয়সী বাহাদুরের উচ্চতা ২১ দশমিক ৫ ইঞ্চি। ওজন ১২ কেজি। গিনেস ওয়াল্র্ড রেকর্ডেসর কর্মকর্তারা বাহাদুরের উচ্চতা মাপার পর নিশ্চিত করেন, তিনিই এখন বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানব।