২০১০ সালের ২ সেপ্টেম্বর, প্রথম আলো: নতুন রেকর্ড। ২৬০ ফুট উঁচু তারের উপর দিয়ে সাইকেল চালাচ্ছেন নিক ওয়ালেন্ড।

২০১০ সালের ৭ সেপ্টেম্বর, প্রথম আলো: বিশ্বের সবচেয়ে খাটো মানুষ নিনো। কলম্বিয়ার অ্যাডওয়ার্ড নিনো হার্নােন্দজ। বয়স ২৪ বছর, উচ্চতা দুই ফুট তিন ইঞ্চি বা ৭০ সেন্টিমিটার। ওজন মাত্র ১০ কেজি। গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডস কর্তৃপক্ষ সম্প্রতি তাঁকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দিয়েছে।

২০১০ সালের ১৭ সেপ্টেম্বর, প্রথম আলো: পৃথিবী বদলে দেওয়া সাত দাওয়াই। (১) আফিমের নাম শোনেননি এমন কে আছেন? মানসিক অস্থিরতা ও বেদনানাশক ওষুধ হিসেবে এখনও বহুলভাবে ব্যবহার হচ্ছে। (২) গুটিবসন্ত টিকা। অ্যাডওয়ার্ড জেনার ১৭৯৮ সালে স্যাঁতসেঁতে অঞ্চলের গো-বসন্ত দূর করার জন্য প্রথম টিকা তৈরি করেন। ১৮৮৫ সালে মন্ট্রিয়েলে হঠাৎ ট্রেন-ভ্রমণকারীদের মধ্যে গুটিবসন্ত মহামারীরুপে দেখা দিলে আক্রান্ত যাত্রীদের দ্রুত এ প্রতিষেধক দেয়া হয়। (৩) স্যালভারসন। ১৯১০ সালে পাওয়েল হারলিস সিফিলিস রোগের সংক্রমণের প্রতিরোধে স্যালভারসন প্রতিষেধক হিসেবে প্রথম পরিচয় করিয়ে দেন। তাঁর এ বৈপস্নবিক উদ্ভাবনের জন্য এখন তাঁকে কেমোথেরাপির জনক বলা হয়। (৪) ১৯২০ সালে ইনসুলিন। ইসুলিন এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান ওষুধ। (৫) ১৯২৮ সালে পেনিসিলিন আবিস্কৃত হয়। নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ব্যবহার করা হচ্ছে। (৬) ১৯৬০ সালে ইনোভিড নামে যুক্তরাষ্ট্রে জন্মনিরোধক ওষুধ আবিস্কৃত হয়েছিল। ১৯৭০ সালে এটা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা সমস্যা দূর করার কাজে ব্যবহার করা হয়। (৭) ১৯৫০ সালের শেষ ও ১৯৬০ সালের শুরুর দিকে থ্যালিডোমাইড আবিস্কৃত হয়। গর্ভধারণকালীন সময়ে অনেকে ওষুধটি সেবন করেছিলেন। ১৯৯০ সালে থ্যালিডোমাইডকে নতুনভাবে কুষ্ঠ ও অন্যান্য রোগের চিকিৎসার জটিলতা দূর করার কাজে ব্যবহার করা শুরু হয়।

২০১০ সালের ২২ সেপ্টেম্বর, প্রথম আলো: বিজ্ঞানীদের নতুন তথ্য। মঙ্গলের চাঁদের সৃষ্টি বড় বিস্ফোরণ থেকে।

২০১০ সালের ২২ সেপ্টেম্বর, প্রথম আলো: দড়ির ওপর ঘুম। কিন্তু চীনের গাও ইয়াং(৩৭) যে কান্ডটি করে থাকেন, এতে অনেকের চোখ ছানাবড়া হয়ে যাবে। দুই গাছের মাঝখানে সরু একটি দড়ি বেঁধে এর ওপর ঘুমান তিনি। সবাইকে তাক লাগানোর জন্য তা করেন ইয়ং। লক্ষ্য, গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডেস নাম ওঠানো।

২০১০ সালের ৩ অক্টোবর, আমাদের সময়: গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড। পাকিস্তান সেনাবাহিনীর ল্যান্স নায়েক মুহাম্মদ ইউসুফ জামিল ২৪ ঘন্টার মধ্যে প্রায় ২০ হাজার ১০১টি গাছ লাগিয়ে গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। তবে তিনি ১৮ ঘন্টা ৪০ মিনিট কাজ করে ২০ হাজার ১০১টি গাছ লাগান। ২৪ ঘন্টায় গাছ লাগানোতে আগের রেকর্ডিট ছিলো কানাডার কেন চাপলিনের। যিনি ২৪ ঘন্টার মধ্যে ১৫ হাজার ১৭০টি গাছ লাগিয়েছেন।

২০১০ সালের ৮ অক্টোবর, প্রথম আলো: গত বছর (২০০৯ সালে) সারা বিশ্বে প্রায় ২৭ মিলিয়ন লোক চাকরিচ্যুত হয়েছেন। জাদিসংঘের একটি প্রতিবেদনে তা প্রকাশিত হয়।

২০১০ সালের ৮ অক্টোবর, প্রথম আলো: এ বছর বিশ্বের ১০০ কোটি মানুষ ক্ষুধাপীড়িত হয়েছে। কঙ্গোয় খাদ্য উৎপাদন কমে যাওয়ায় খাবারের সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রতিবেদনে ১২২টি দেশের ক্ষুধাপীরিত মানুষের দুভোের্গর কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ২৫টি দেশের পরিস্থিতি উদ্বেগজনক।

২০১০ সালের ১৩ অক্টোবর, প্রথম আলো: শীর্ষ ২০ ধনী নারীর ১১ জনই চীনের।

২০১০ সালের ১৩ অক্টোবর, প্রথম আলো: নতুন প্রাণের সন্ধান। মেকং অববাহিকাকে বলা হচ্ছে প্রাণসম্পদের ভান্ডার। মেকং নদীর দুই পাশের ঘন বন, ঝোপ বা জলাভূমিতে বিজ্ঞানী ও গবেষকেরা নিয়মিত নতুন প্রাণের সন্ধান পাচ্ছেন। ২০০৯ সালেই প্রাণবিজ্ঞানের অভিধানে এ অঞ্চলটি যুক্ত করেছে ১৪৫টি নতুন নাম।

২০১০ সালের ১৪ অক্টোবর, প্রথম আলো: বিশেষজ্ঞের সতর্কবার্তা। আগামী পাঁচ বছরে যক্ষ্ণায় বিশ্বের এক কোটি মানুষ মারা যেতে পারে।

২০১০ সালের ১৪ অক্টোবর, প্রথম আলো: বিশ্বের ১৪০ কোটি লোক প্রতিদিন মাথাপিছু মাত্র ১.২৫ মার্কিন ডলারে জীবনযাপন করে(বাংলাদেশি ১০০ টাকারও কম)। ভারতে ১১৭ কোটি মানুষ বাস করে তারমধ্যে ৪৫ কোটি ৬০ লাখ, চীনে ১৩৫ কোটি লোক বাস করে তারমধ্যে ২০ কোটি ৪০ লাখ, পাকিস্তানে ১৭ কোটি ৭০ লাখ লোক বাস করে এরমধ্যে ৩ কোটি ৫০ লাখ, আর বাংলাদেশে ১৬ কোটি লোক বাস করে তাদের মধ্যে ৭ কোটি ৭০ লাখ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে। আঙ্কটাড।

২০১০ সালের ১৫ অক্টোম্বর, প্রথম আলো: পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ নেপালের খগেন্দ্র থাপা মগর। মাত্র ১৮তম বার্ষিকীতে (১৪-১০-২০১০ তারিখ) ১৮ বছর বয়স। খগেন্দ্রর উচ্চতা ২৫.৮ ইঞ্চি। রিপ্পি পাঁচ কেজি ওজনের খগেন্দ্রকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ঘোষণা করে। এর আগে অ্যাডওয়ার্ড নিনো হার্নােন্দজ ২৭ ইঞ্চি উচ্চতা ও ১০ কেজি ওজনের ছিলো বিশ্বের সবচেয়ে খাটো মানুষ। ১৪-১০-২০১০ তারিখ বিশ্বের বেঁটে মানুষের স্বীকৃতি পেলেন নেপালের খগেন্দ্র থাপা।

২০১০ সালের ১৬ অক্টোম্বর, প্রথম আলো: বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেল সুইজারল্যান্ডের আল্পস পর্বেতর ভেতর দিয়ে বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গের নির্মাণ কাজ শেষ হয়েছে ১৫-১০-২০১০ তারিখ। দীর্ঘ ৫৭ কিলোমিটার (৩৫ দশমিক ৪ মাইল) দীর্ঘ সুড়ঙ্গ পথটি ইউরোপের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চল সরাসরি যুক্ত করবে। এর নির্মাণ কাজ ১৯৯৫ সালে শুরু হয়েছিল আর শেষ হয় ১৫-১০-২০১০ তারিখ। ৯ দশমিক ৫ মিটার (৩১ ফুট) চওড়া সুড়ঙ্গটি পাহাড়ের ওপর থেকে ২ হাজার মিটার গভীর দিয়ে কাটা হয়েছে।

২০১০ সালের ১৬ অক্টোম্বর, প্রথম আলো: সাত মিটার উঁচুতে ৬০ মিটার দীর্ঘ টানটান দড়ির ওপর দিয়ে মোটরসাইকেল চালান চীনের চেন শুয়াংকুয়ান। গতকাল ১৫-১০-২০১০ তারিখ সিচুয়ান প্রদেশের পেংশান এলাকায় তিনি এ রোমাঞ্চকর কসরাত দেখান।

২০১০ সালের ১৭ অক্টোম্বর, প্রথম আলো: বিশ্বে প্রতিদিন অপুষ্টিতে মারা যাচ্ছে ১০ হাজার শিশু।

২০১০ সালের ২৯ অক্টোবর, প্রথম আলোঃ নাসার পরিকল্পনা-মঙ্গলে আজীবনের জন্য পাঠানো হবে মানুষ। মঙ্গলে যাওয়া নভোচারীদের জন্য নির্দিষ্ট সময় পরপর পৃথিবী থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হবে।

২০১০ সালের ২ নভেম্বর, প্রথম আলো: ব্রিটিশ গবেষকদের দাবি। হেরোইন-কোকেনের চেয়ে মদ বেশি ক্ষতিকর। তাঁদের গবেষণা ০১-১১-২০১০ তারিখ চিকিৎসাবিষয়ক জার্নাল ল্যানসেটে প্রকাশিত হয়েছে।

২০১০ সালের ৩ নভেম্বর, প্রথম আলো: ৭০ ফুটেরও বেশি উঁচুতে টানানো তারের ওপর দিয়ে হেঁটে এ অসাধ্য সাধন করেছেন সামাতি ওয়াইয়িমিং (৩৩)। চীনের বাসিন্দা তিনি। দুই ফুট দীর্ঘ রণপা লাগিয়ে তারের ওপর দিয়ে ২০ মিটার পর্যন্ত হেঁটে যান তিনি।

২০১০ সালের ৫ নভেম্বর, প্রথম আলো: ফোর্বেসর তালিকা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৬৮ জনের তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, তৃতীয় স্থানে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ এবং চতুর্থ স্থানে আছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভস্নাদিমির পুতিন।

২০১০ সালের ২৭ নভেম্বর, প্রথম আলোঃ গবেষণা প্রতিবেদনের তথ্যঃ পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ছয় লাখ মানুষ মারা যায়।

২০১০ সালের ১৭ ডিসেম্বর, প্রথম আলো: ভারতের নাগপুরে নিজ বাড়িতে দুটি পুতুলের মাঝখানে বসে আছে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি কিশোরী জ্যোতি আমগে। এ ব্যাপারে গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডস ও লিমকা বুক অব রেকর্ডেসর স্বীকৃতি পেয়েছে সে। ১৫-১২-২০১০ তারিখ ছিল তার ১৭তম জন্মবার্ষিকী। জ্যোতির উচ্চতা ৫৮ সেন্টিমিটার (এক ফুট ১১ ইঞ্চি), ওজন পাঁচ কেজি। এএফপি।

২০১০ সালের ২৯ ডিসেম্বর, প্রথম আলো: রান্না করা খাবার আর সবজিও খেত নিয়ানডার্থালরা। প্রাচীন মানুষ নিয়ানডার্থালদের সম্পর্কে সম্পূর্ণ নতুন তথ্য মিলেছে এক গবেষণায়। অসভ্য, জানোয়ারসুলভ মাংসাশী প্রণীর গোত্রেই প্রায় ফেলা হতো আধুনিক মানব প্রজাতির এ উপ-প্রজাতিকে। ২৭-১২-২০১০ তারিখ প্রকাশিত এক গবেষণার ফল থেকে জানা গেছে, নিয়ানডার্থালরা রান্না করা খাবার ও শাকসবজি খেত। 'হোমো' গণভুক্ত এ প্রজাতি ইউরোপ এবং পশ্চিম ও মধ্য এশিয়ার কয়েকটি অংশে সাড়ে তিন থেকে ছয় লাখ বছর আগে বাস করত।

২০১০ সালের ৩০ ডিসেম্বর, প্রথম আলো: এ বছর বিশ্বে ৫১টি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। এর মধ্যে ৯২ শতাংশ অর্থাৎ ৪৭টি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। তবে বেশির ভাগ জাহাজ আরব সাগরে ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া ২৬টি জাহাজ এখনো সোমালিয়ার জলদস্যুদের কবজায় আছে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আরব সাগরের রুট।

২০১০ সালের ৩১ ডিসেম্বর, প্রথম আলো: ২০২৫ সালের মধ্যে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। কলকাতা প্রতিনিধিঃ সংস্থাটির বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, চীনের জনসংখ্যা এখন ১৩৩ কোটি। ভারতের জনসংখ্যা এখন ১১৭ কোটি ৩০ লাখ। ২০২৫ সালের মধ্যে ভারতের সম্ভাব্য জনসংখ্যা হবে ১৩৯ কোটি ৬০ লাখ। চীনের হবে ১৩৯ কোটি ৪০ লাখ। ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। তখন দেশটির জনসংখ্যা ১৬৫ কোটি ৬০ লাখে পৌঁছাবে। বর্তমান হার অনুযায়ী চীনের জনসংখ্যা তখন ১৩০ কোটি ৩০ লাখে নেমে আসবে।

২০১১ সালের ৩ জানুয়ারি, প্রথম আলো: রাশিয়া ও চীনের মধ্যে তেলের পাইবলাইন চালু। এ প্রকল্পে খরচ হয়েছে ২০,৫০০ কোটি মার্কিন ডলার। ২০০৯ সালে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশের স্থান দখল করে এবং জ্বালানির সর্ববৃহৎ ভোক্তা চীন।

২০১১ সালের ১৮ জানুয়ারি, প্রথম আলোঃ সুন্দর পুরুষ ও নারীর বুদ্ধি বেশি।

২০১১ সালের ২১ তারিখের বিবিসি সংবাদ: এ পর্যন্ত সোমালিয়ার জলদস্যরা বিভিন্ন দেশের ১১৩টি পন্যবাহী জাহাজ আটক করেছে। এরমধ্যে একমাত্র ২০১০ সালে ৫১টি জাহাজ আটক করেছে।

২০১১ সালের ৯ জানুয়ারি, প্রথম আলো: মানুষ প্রথম কাপড় পরা শেখে পৌনে দুই লাখ বছর আগে। নতুন একটি গবেষণায় এ দাবি করা হয়েছে।

২০১১ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: 'যুক্তরাষ্ট্র আগামী দুই দশকও অপ্রতিদ্বন্দ্বী থাকবে' চীনের একজন উধ্বতন নীতিনির্ধারক বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী দই দশক পর্যন্ত বিশ্ব অর্থনীতি ও সামরিক শক্তির ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী থেকে যাবে। যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশ নিয়ন্ত্রণ করে।

২০১১ সালের ২৮ জানুয়ারি, প্রথম আলো: আগামী ২০ বছরে মুসলিম জনসংখ্যা বাড়বে দ্বিগুণ হারে। ২০৩০ সালে মুসলমানদের সংখ্যা হবে ২২০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৬ দশমিক ৪ শতাংশ। সমীক্ষায় দেখা গেছে, ২০১০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ছিল ১৬০ কোটি। পরবর্তী দুই দশকে প্রতিবছর গড়ে মুসলিম জনসংখ্যা বাড়বে ১ দশমিক ৫ শতাংশ হারে, আর অমুসলিম জনসংখ্যা বাড়বে দশমিক ৭০ শতাংশ হারে। এতে বলা হয়, ২০৩০ সালে ৬০ শতাংশ মুসলিম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ২০ শতাংশ মধ্যপ্রাচ্য, ১৭ দশমিক ৬ শতাংশ আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে, ২ দশমিক ৭ শতাংশ ইউরোপে এবং দশমিক ৫ শতাংশ লোক বাস করবে আমেরিকায়।

২০১১ সালের ৯ ফেব্রুয়ারি, প্রথম আলো: মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক সম্ভবত বিশ্বের সেরা ধনী। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি মার্কিন ডলার। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সুইস ও অন্যান্য বিদেশি ব্যাংকে নগদ অর্থ জমা রয়েছে। দ্বিতীয় স্থানে

আছে মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস হেলু। তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার। তৃতীয় স্থানে আছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের বিল গেটস। তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি ডলার।

২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি, প্রথম আলো: ২০০০ সালে বিশ্ব অর্থনীতির অবস্থান ছিল (১) প্রথম স্থানে যুক্তরাষ্ট্র (২) দ্বিতীয় স্থানে জাপান (৩) তৃতীয় স্থানে জার্মািন (৪) ৪র্থ স্থানে ছিল যুক্তরাজ্য (৫) ৫ম স্থানে ফ্রান্স ও (৬) ৬ষ্ঠ স্থানে ছিল চীন। আর ২০১০ সালে এসে (১) প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে (২) দ্বিতীয় স্থানে আছে চীন (৩) তৃতীয় স্থানে আছে জাপান (৪) ৪র্থ স্থানে আছে জার্মািন (৫) ৫ম স্থানে আছে ফ্রান্স এবং (৬) ৬ষ্ঠ স্থানে আছে যুক্তরাজ্য।

২০১১ সালের ২১ ফেব্রুয়ারি, প্রথম আলো: ভারতের মিজোরামের বাকতওয়াং গ্রাম তাঁদের ঠিকানা। জিওনা চানার ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান এবং ৩৩ জন নাতি-নাতনি। ১০০ কক্ষবিশিষ্ট চারতলা ভবনে তাঁদের সবার বসবাস। এটাই নাকি পৃথিবীর সবচেয়ে বড় পরিবার। না জিওনা চানার পরিবারটি পৃথিবীর বড় পরিবার নয়। চানা যে ধর্মমতাবলম্বী সেই ধর্মের অনুসারীদের সংখ্যা মাত্র ৪০০ জন। এ জন্য তিনি এখনো নতুন বৌয়ের সন্ধানে আছেন। এ প্রসঙ্গে চানা এখনো বলেন, 'ধর্মের প্রসার ঘটাতে বিয়ের জন্য প্রয়োজনে আমি সুদূর আমেরিকা পর্যন্ত যেতে রাজি। ২০০৩ সালের ২৫ ডিসেম্বর, ইত্তেফাক পত্রিকার রিপোর্ট অনুসারে: দক্ষিণ সুদানের দিনকা উপজাতীয় প্রধান মাজাক মালক আটক 'দারুণ এক সুখী পরিবারের' প্রধান। ৬৮ বছরের এ উপজাতীয় নেতার বর্তমান স্ত্রী সংখ্যা হচ্ছে-৭৬। তাঁর পরিবারটির নাম দেয়া হয়েছে 'পারমাণবিক পরিবার'। তার পুত্র সন্তান হচ্ছে ৬৫ জন, আর কন্যা ৮৬ জন। এছাড়া তাঁর স্ত্রীদের মধ্যে ৩৮ জন হচ্ছে সন্তান সম্ভবা। মাজাক মালক আটক অবশ্য আরো ১২টি বিয়ের প্রস্তাব রক্ষা করতে পারেননি। আফ্রিকায় এ ধরনের বহু স্ত্রী রাখার ঘটনা অহরহ দেখা গেলেও আটকের বিয়ের সংখ্যা সবচাইতে বেশী। আটক সম্পদশালী। তাই তাঁর এ বড় পরিবার ভরণপোষণে তেমন কোন সমস্যায় পড়তে হয় না। আইএইচটি।

২০১১ সালের ২২ ফেব্রুয়ারি, প্রথম আলো: ভারতের আসামের ভূত জলপিয়া বা নাগা মরিচ সবচেয়ে বেশি ঝাল বলে এত দিন পরিচিতি পেয়ে আসছিল। কিন্তু এবার এটিকে পেছনে ফেলে দিয়েছে ব্রিটেনের ইনফিনিটি চিলি। লিংকনশায়ারের গ্রান্থাম এলাকার চাষি নিক উডের খামারে ফলেছে ইনফিনিটি চিলি। সবচেয়ে বেশি ঝালের মরিচ হিসেবে এটি চলতি মাসে গিনেজ বুক অব ওয়াল্র্ড রেকর্ডেস স্থান পেয়েছে।

২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি, প্রথম আলো: ২০২০ সালের মধ্যে রাশিয়ার ৬৫ হাজার কোটি ডলারের বিপুল সমরসজ্জার উদ্যোগ।

২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র এক বর্গিমলিমিটারের কম্পিউটার উদ্ভাবন করার কথা দাবি করেছেন।

২০১১ সালের ১ মার্চ, প্রথম আলো: হামিংবার্ডের সমান গোয়েন্দা বিমান। এ বিমানের ওজন ১৯ গ্রাম। এর দৈর্ঘয সাড়ে ছয় ইঞ্চি। এ বিমান ঘন্টায় ১১ মাইল উড়তে সক্ষম। এতে ক্যামেরা থাকবে এবং প্রয়োজনীয় ছবিও তুলতে পারবে। এতে খরচ হয়েছে ২৫ লাখ পাউন্ড।

২০১১ সালের ২ মার্চ, প্রথম আলো: চীনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ বেড়ে এক লাখ ১৬ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘেময়াদি ট্রেজারি-সিকিউরিটিজে চীনের বিনিয়োগ দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার কোটি ডলার। লাইভ ট্রেডিং নিউজের ওয়েবে তাই এ কার্টুনটি দেওয়া হয়েছে, যেখানে প্রতীকীভাবে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র ঋণের ভার টানছে।

২০১১ সালের ২ মার্চ, প্রথম আলো: পৃথিবীর মূল্য পাঁচ কোয়াড্রিলিয়ন ডলার। তাঁর ওই সূত্র অনুযায়ী পৃথিবীর মূল্য পাঁচ কোয়াড্রিলিয়ন(পাঁচের পিঁঠে ১৫টি শূন্য) ডলার। ৫০,০০০০০০০,০০০০০০০ ডলার। একজন মার্কিন জ্যোতির্বস্ত্ত বিজ্ঞানী।