‹ বিশ্ব ও দেশ-বিদেশের তথ্য অংশ ১১১ / ১১৬

১৯৯৩ সালের ১২ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্থিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৮ সালের ৭ জানুঃ বিশ্বসংবাদ-তিন দশক পর আবার চাঁদের উদ্দেশ্যে মার্কিন নভোযান।

১৯৯৮ সালের ১১ জুনের তথ্যানুযায়ী-শিকাগো সর্বোচ্চ ভবন তৈরীর নেশা। এর উচচতা ৬০৬ মিটার বা ২ হাজার ফুট।

১৯৯৮ সালে সাইবার নির্যাতনের প্রথম শিকার মনিকা লিউনস্কি। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে যৌন কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ার পর হোয়াইট হাউসে শিক্ষানবিশ হিসেবে কাজ করা মনিকা লিউনস্কির সঙ্গে শরীরী প্রেমে জড়িয়ে পদ খোয়াতে বসেছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। শপথ নেওয়ার পরও এ বিষয়ে মিথ্যা কথা বলার জের ধরে প্রতিনিধি পরিষদ তাঁকে পদচুত্য করতে অভিশংসিত করে। তবে উচ্চকক্ষ সিনেট তা খারিজ করে দেয়।

১৯৯৯ সালের ১৬ নভেম্বর, জর্জ ডাবিস্নউ বুশ বলেন: বিশ্বে মার্কিন প্রভাব এখন ঊনবিংশ শতাব্দির বৃটিশ সাম্রাজ্যতুল্য।

২০০০ সালের ২০ এপ্রিল, যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল কোর্ট বহুল আলোচিত ৬-বছরের কিউবান শিশু এলিয়ানকে যুক্তরাষ্ট্র ত্যাগের বিপক্ষে রায় দেন।

২০০০ সালের ২৭ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেন: মানবদেহের পুর্ণাঙ্গ জিন তথ্য আবিস্কার, আজ আমরা স্রষ্টার প্রাণ সৃষ্টির ভাষা শিখিতেছি।

২০০০ সালের ১২ জুলাই-যুক্তরাষ্টে অভিবাসীর সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ অর্থাৎ মোট জনসংখ্যার ১০.৪ শতাংশ।

২০০০ সালের ১৭ জুলাই, ইত্তেফাক পত্রিকার রিপোর্ট: বিদায়ী কংগ্রেস অধিবেশনে, যুক্তরাষ্ট্রের ২০০১ অর্থ-বছরের বাজেট প্রস্তুতি সমপন্ন ১.৮০ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা।

২০০০ সালের ২৫ জুলাই, ক্যাম্প ডেভিডে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা কোন রকম মতৈক্য ছাড়াই শেষ হয়।

২০০০ সালের ৭ সেপ্টেম্বর, প্রেসিডেন্ট বিলক্লিন্টনের যুগান্তকারী চায়না ট্রেড বিল মার্কিন সিনেটে অনুমোদিত হয়।

২০০০ সালের ২০ অক্টোবর-যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ কেন্দ্রে বায়ুদুষণে বৎসরে ৩০-হাজার লোক প্রাণ হারায় এবং ৬(ছয়) লক্ষাধিক লোক হাঁপানীতে আক্রান্ত হয়।

২০০০ সালের ৩১ ডিসেম্বর: আমেরিকায় প্রতি ১০-জন মহিলার মধ্যে ১-জন ধর্ষিতা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর: নিউইয়র্ক সিটির ওয়াল্র্ড ট্রেড সেন্টারের টু-ইন-টাওয়ার-এ ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে সন্ত্রাসী বিমান হামলায় প্রায় ৩,০০০ হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টু-ইন-টাওয়ারের র্টযাজেডির উদ্ধারকর্মীরা ৭১ কোটি ২০ লাখ ডলার পাচ্ছেন।

২০০২ সালে প্রথম প্রচারিত হয় যুক্তরাজ্যের 'পপ আইডল' ঘরানায় তৈরি 'আমেরিকান আইডল' প্রথম প্রচারিত হয় ২০০২ সালে ফক্স টেলিভিশনে।

২০০২ সালের ৬ নভেম্বর, যুক্তরাষ্ট্রে সুদের ১.২৫% গত ৪১-বছরের মধ্যে সর্বিনম্নে।

২০০২ সালের ২৮ ডিসেম্বর, ইত্তেফাক পত্রিকার রিপোর্ট: বিশ্বের প্রথম ক্লোন শিশুর জন্ম-২৬-১২-২০০২ তারিখে। গত বৃহস্পতিবার মানব বংশ বৃদ্ধির ইতিহাসে নবযুগের সূচনা করে প্রথম মানব ক্লোন শিশু ভূমিষ্ঠ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মিয়ামী থেকে টেলিফোনে। আমেরিকার ৩১.৫০(একত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ) ডলারের একক বৃহত্তম লটারী জয়ী হয়েছেন পশ্চিম ভার্জিিনয়ার ৫৫-বছর বয়স্ক নির্মাণ ঠিকাদার আন্ডু জ্যাক হোয়াইটেকার জুনিয়র।-বিবিসি।

২৫-০২-২০০৩ তারিখে জনকন্ঠ পত্রিকার রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৮,৫০০ কোটি ডলারের বাজেট পেশ এবং পাশ হয়েছে। এ বাজেট দিয়ে ইরাকে সামরিক হামলা করার এবং ইরাককে দখল করে তার তেল সম্পদ দখল করার পরিকল্পনাই তাদের লক্ষ।

সর্বেশষ হিসাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৩(তিন) ট্রিলিয়ন ডলার (১ ট্রিলিয়ন=১(এক) লক্ষ কোটিতে। এই ঋণের পরিমাণ আমেরিকার মোট জাতীয় উৎপাদনের ৪(চার) ভাগের ১(এক) ভাগ। তা'হলে আমেরিকার জাতীয় উৎপাদন বছরে হয় ৩(তিন) ট্রিলিয়ন ডলার এর ৪(চার) গুন =১২(বার) ট্রিলিয়ন ডলার অর্থাৎ ১২(বার) লক্ষ কোটি ডলার জাতীয় আয়। বর্তমানে আমেরিকার জনসংখ্যা হলো ২৯(উনত্রিশ) কোটি। তাদের জনগণের মাথাপিছু আয় হলো বছরে-৪১,৩৭৯(একচল্লিশ হাজার তিনশত উনআশি) ডলার। তাদের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ হলো-১০,৩৪৫(দশ হাজার তিনশত পাঁচচল্লিশ) ডলার। এ ঋণ পরিশোধ করার জন্য আমেরিকার প্রতিদিন প্রয়োজন ২(দুই) বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ বা সম্পদ। এ বিপুল পরিমাণ অর্থ বিশ্ব-অর্থনীতিতে যে আন্তর্জািতক উদ্বৃত্ত তৈরী হয় তার ৩(তিন) ভাগের ২(দুই) ভাগ। এ অর্থ বা সম্পদ আমেরিকা দেশের বাইরে সারা দুনিয়া থেকে ডলারে বা সম্পদে নিজ দেশে লুট করে নিয়ে যাচ্ছে। সারা বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের বাসনা এবং সাম্প্রতিককালে ঘন ঘন বিশ্বের কোন না কোন দেশের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেবার অন্যতম কারণও এ বিপুল পরিমাণ অর্থ বা সম্পদ লুন্ঠন।

ইরাক যুদ্ধের অন্যতম নেপথ্য কারণও হল আমেরিকার এ বিপুল পরিমাণ ঋণ। একদিকে প্রয়োজন বিপুল পরিমাণ ঋণশোধের ডলার অন্যদিকে তেল আমদানি করতে প্রয়োজন প্রচুর ডলার। তাই যদি ইরাকেরমত একটা তেলসমৃদ্ধ দেশ আমেরিকার লুন্ঠনের ক্ষেত্র, তা'হলে তেল আমদানি বাবদ প্রচুর পরিমাণ ডলার খরচের হাত থেকে আমেরিকা রেহাই পেতে পারে।

২০০৩ সালের ১৪ ডিসেম্বর, মার্কিন দখলদার বাহিনীর হাতে ইরাকের অবিসংবাদিত নেতা সাদ্দাম হোসেন গ্রেফতার। দখলদার বাহিনী ও তাঁবেদারদের উল্লাস।

২০০৩ সালের ২০ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের ইসলাম ধর্ম গ্রহণ।

২০০৪ সালের ২৩ জানুয়ারিঃ যুক্তরাষ্ট্রের কাছে ৫০ লাখ সন্ত্রাসীর গোপন তালিকা প্রকাশ।

আগামী ২০০৪ সালের জন্য বাজেট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবিস্নউ বুশ-২.২ ট্রিলিয়ন ডলারের বাজেট। ১০(দশ) লক্ষে ১(এক) মিলিয়ন, ১০০(একশত) কোটিতে ১(এক) বিলিয়ন এবং ১(এক লক্ষ) কোটিতে ১(এক) ট্রিলিয়ন। এ বাজেটের ১৩.৫(সারে তের) ভাগ সামরিক খাতে ব্যয় করবে। ২৯,৭০০(উনত্রিশ হাজার সাতশত) কোটি ডলারের সামরিক বাজেট। আমেরিকার সামরিক বাজেট হলো বাংলাদেশের জাতীয় বাজেটের ৩৪(চৌত্রিশ) গুন।

২০০৪ সালের ১৭ মার্চ, ইনকিলাব পত্রিকার খবর: সানফ্রান্সিসকো প্রশাসনের প্রতি রাজ্যে সুপ্রীম কোর্টের নির্দেশ: সমকামীদের বিয়ে স্থগিত রাখুন।

২০০৪ সালের ৭ মে, ইনকিলাব পত্রিকার সংবাদঃ ফ্রিডম টাওয়ার নির্মােণর কাজ শুরু হবে ৪ জুলাই। নিউইয়র্ক থেকে এনা: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ৪ জুলাই সন্ত্রাসী হামলায় ধুলিসাৎ হয়ে যাওয়া টুইন টাওয়ারের স্থলে বিশ্বের সর্বোচ্চ ভবন 'ফ্রিডম টাওয়ার' নির্মােণর কাজ শুরু হবে। নিউইয়র্ক ষ্টেটের গভর্নর জর্জ ই প্যাটাকী ৫ মে, এ ঘোষণা দিয়ে বলেন, স্বাধীনতা দিবসের দিন ফ্রিডম টাওয়ারের নির্মাণ কাজ শুরুর মাধ্যমে আমরা সন্ত্রাসী চক্রকে জানিয়ে দিতে চাই আমেরিকানরা আবার নব উদ্যমে জেগে উঠেছে। স্বাধীনতার প্রত্যয়ে ঐক্যবদ্ধ রয়েছি আমরা সকলে। উল্লেখ্য যে, ১৭৭৬ ফুট উঁচু এই টাওয়ার ঠিক টুইন টাওয়ারের স্থানে নির্মিত হবে না, সামান্য উত্তর-পশ্চিমে নির্মােণর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০০৪ সালের ৫ মে, বুশ ইসরাইলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্র বিশ্বে মর্যাদা ও বন্দু হারাচ্ছে: ৬০ জন মার্কিন কুটনীতিকের খোলা চিঠি।

২০০৪ সালের ২৬ মে, ইনকিলাব ডেস্ক: মার্কিন বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিশুদ্ধ পানির অভাব দেখা দেবে।

২০০৪ সালের ২৭ মে, বিবিসি: সবচেয়ে বেশী মানবাধিকার লঙ্ঘণ করছে আমেরিকা-এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের তীব্র সমালোচনা।

২০০৪ সালের ২৪ জুলাই, এপি,এএফপি,রয়টার্স: মার্কিন কংগ্রেসে ৪১৭ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস। ৪১৭ বিলিয়ন ডলারকে পূরণ ১০০=৪১,৭০০(এক চল্লিশ হাজার সাতশত কোটি)ডলারকে পূরণ ৬০/-টাকা দিয়ে=২৫,০২,০০০(পঁচিশ লক্ষ দুই হাজার কোটি) টাকা হলো যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়।

২০০৪ সালের ২৮ জুলাই, এপি ও এএফপি: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, প্রেসিডেন্ট বুশ জাতিকে বিভক্ত করে ফেলেছেন। ক্লিনটন গত সোমবার রাতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, শক্তিমত্তা ও বুদ্ধি পরস্পরবিরোধী কোন মূল্যবোধ নয়। তিনি প্রেসিডেন্ট বুশকে ইঙ্গিত করে এ কথা বলেন।

।নিউইয়র্কে ৫ লাখ লোকের যুদ্ধবিরাধী বিক্ষোভ:।

২০০৪ সালের ৩১ আগষ্ট, এনা, এপিঃ হোয়াইট হাউজ থেকে বুশকে অপসারণের সংকল্প

২০০৪ সালের ৩০ জুলাই, এএফপি, এপি, এনা: ইরাক যুদ্ধে ২০-হাজার কোটি ডলারের বেশী ব্যয় হলেও ফলাফল শূন্য: প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট প্রার্থী হিসেবে জন কেরি এবং ভাইচ-প্রেসিডেন্ট হিসেবে জন এডওয়ার্ডস-এর মনোনয়ন লাভ।

২০০৪ সালের ৩১ জুলাই, ইনকিলাব পত্রিকা-বস্টন থেকে এনা: নির্বািচত হলে ইরাক থেকে সৈন্য ফিরিয়ে আনবো। প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন গ্রহণকালে কেরী বলেন-মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে, কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যুক্তরাষ্ট্র কোন দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে না। ডেমোক্রাটিক পার্টির জাতীয় সম্মেলনের সমাপনী ভাষণে প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর জন কেরী ৪০ হাজার নেতা-কর্মী-সমর্থেকর বিপুল করতালির মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে আরো বলেছেন, আমরা তখনই যুদ্ধে যাবো যখন মনে করবো যে, যুদ্ধের বিকল্প নেই।

২০০৪ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্ক থেকে এনা: এ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ-৩ কোটি ২০ লাখ আমেরিকান বর্ণ ও ধর্মীয় বৈষম্যের শিকার।

২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকার রিপোর্ট: নিউইয়র্ক থেকে এনা: জীবনের ঝুঁকি নিয়ে দৈনিক ৪(চার) হাজার বিদেশী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছে।

২০০৪ সালের ২ নভেম্বর, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:

।প্রধান ৭টি ইস্যুতে বুশ ও কেরির অবস্থান:।

জর্জ বুশজন কেরি
ইরাক যুদ্ধ বিশ্বকে নিরাপদ করেছেইরাক অভিযান বিরাট ব্যর্থতা
হোমল্যান্ড সিকিউরিটি দফতর সৃষ্টি করেছিঅভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সংস্কার করবো
সর্ববৃহৎ প্রতিরক্ষা বাজেট প্রণয়ন করেছিসেনাবাহিনীতে সৈন্যসংখ্যা বৃদ্ধি করবো
সমকামী বিয়ে ও গর্ভপাত সমর্থন করি নাসমকামী বিয়ে ও গর্ভপাত সমর্থন করি না
শিক্ষাক্ষেত্রে কোন শিশুই পিছিয়ে পড়বে নাকিউটো চুক্তিতে স্বাক্ষর করবো না
কিউটো চুক্তিতে স্বাক্ষর করবো নাসকলের জন্য স্বাস্থসেবা নিশ্চিত করবো
বেকারত্ব কমিয়ে আনা হবেনতুন ১ কোটি চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি

২০০৪ সালের ২ নভেম্বর, নিউইয়র্ক থেকে এনা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৫০(পঞ্চাশ) হাজারের বেশী সাংবাদিক-পর্যেবক্ষক যুক্তরাষ্ট্রে গেছেন। মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোট এর মধ্যে নির্বাচন বিজয়ের জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।

২০০৪ সালের ৩ নভেম্বর, সিনহুয়া: ইনকিলাব ডেস্ক থেকে: প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশ আগামী বছরের(২০০৫)-এর জন্য ৪২,৬০০ কোটি ডলারের মার্কিন প্রতিরক্ষা বাজেটে স্বাক্ষর করেছেন।

২০০৪ সালের ৮ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নাগরিককে স্থায়ীভাবে অভিবাসনের সুযোগ দেয়ার লক্ষ্যে চালূ করা ডিভি বা ডাইভারসিটি ভিসা আবেদন করার সুযোগ করে দিয়েছে আবারও। যুক্তরাষ্ট্র সরকার প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার লোককে অভিবাসনের সুযোগ দিয়ে থাকে।

২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর, বিবিসিকে কফি আনান-এএফপি: ২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ইরাক হামলা অবৈধ।

২০০৫ সালের জন্য মার্কিন সামরিক ও প্রতিরক্ষা বাজেট ৫২,২০০ কোটি ডলারেও বেশি ছিল। এটা পরবর্তী ৩০টি দেশের সম্মিালিত বাজেটের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন(জিডিপি) বৃহৎ ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ চীন ও ভারতের সম্মিলিত জিডিপির চেয়ে দ্বিগুণ।

২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি, নিউইয়র্ক থেকে এনা: ইরাক যুদ্ধের ব্যয় দিয়ে ১৭ হাজার ৯৫৭টি নতুল স্কুল নির্মাণ করা যেত।

২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি, এএফপি: যুক্তরাষ্ট্রই সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক।-ইরান।

২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি, বিবিসি: মনের অসুখের সাথে হৃৎপিন্ডের অসুখের যোগসূত্র আবিস্কার। মার্কিন একদল চিকিৎসক গবেষণা করে বলেছেন, হৃদয়-মন উৎফুল্ল থাকলে হৃদপিন্ড সুস্থ থাকে। মনে অশান্তি ও চাপ বাড়লে হৃদপিন্ড বেঁকে বসতে পারে। বিশেষজ্ঞরা বলেন, হৃদয়, মন সুখী রাখতে পারলে হৃৎপিন্ড সুস্থ থাকে।

২০০৫ সালের ৩ এপ্রিল, নিউইয়র্ক থেকে এনা: ৫ লাখ আমেরিকান নল দিয়ে খাদ্য গ্রহণ করে। তবে এরা প্রায় সকলেই নিজ বাসায় রয়েছেন।

২০০৫ সালের ২৬ মে, ইনকিলাব পত্রিকার রিপোর্টার: কানাডিয়ান প্রেস, ইউএনবি, বিবিসি: এমনেষ্টির বার্ষিক রিপোর্ট প্রকাশ-মানবাধিকার লংঘনের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা।

২০০৫ সালের ৪ জুন, নিউইয়র্ক থেকে এনা: প্রথম বিশ্বযুদ্ধে-১ লাখ ১৬ হাজার ৭০৮ জন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে-৪ লাখ ৭ হাজার ৩১৬ জন, কোরিয়া যুদ্ধে-৩৬ হাজার ৯১৬ জন, ভিয়েতনাম যুদ্ধে-৫৮ হাজার ১৯৩ জন, ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে-২৯৯ জন, আফগানিস্থান যুদ্ধে-১৮৭ জন এবং ইরাক যুদ্ধে-২০০৫ সালের ৩০ মে পর্যন্ত-১ হাজার ৬৪৭ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে। যুদ্ধে-৬,২১,২৬৬ জন মার্কিন সৈন্য নিহত। আহত হয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৬২ জন।

২০০৫ সালের ১৫ জুন, ইনকিলাব পত্রিকা, এএফপি: ১০ লক্ষাধিক আমেরিকান নাগরিক এইডস রোগে আক্রান্ত। ২০০৩ সালের শেষে এ হিসাব পাওয়া যায়।

২০০৫ সালের ২০ জুন, এপি: একটানা শত ঘন্টা পাঠ। আমেরিকার নাভাদা লাইব্রেরির ৬ জন লাইব্রেরিয়ান একটানা শত ঘন্টা পাঠের রেকর্ড তৈরি করে গিনেস বুকে স্থায়ী নাম লেখানোর জন্য চেষ্টা করছেন।

২০০৫ সালের ৩০ জুন, এএফপি: সমকামী বিয়ে বৈধ। কানাডার প্রধানমন্ত্রী পল মার্টিেনর সংখ্যালঘিষ্ঠ সরকার গত মঙ্গলবার রাতে বিতর্কিত সমকামী বিয়ের বিল পাস করেছে। কানাডা বিশ্বের তৃতীয় দেশ যে সমকামীদের বিয়ের অনুমোদন দিল। আইন প্রণেতাগণ সমকামীদের পক্ষে ১৫৮ ভোট এবং বিপক্ষে পড়ে ১৩৩ ভোট। নেদারল্যান্ডস এবং বেলজিয়াম ইতোমধ্যেই সমকামী বিয়ের অনুমোদন দিয়েছে।

২০০৫ সালের ১৩ জুলাই, ইনকিলাব পত্রিকার রিপোর্ট-বাসস: যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি'র এক সমীক্ষায় বলা হয়েছে, ধুমপানে বার্ষিক অর্থৈনতিক ক্ষতির পরিমাণ ১৬৭ বিলিয়ন ডলার।

২০০৫ সালের ২ সেপ্টেম্বর, ইনকিলাব ডেস্ক: যুক্তরাষ্ট্রে ক্যাটরিনার ক্ষতি ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। উপদ্রুত এলাকায় বর্বরতম লুটপাট। কয়েক হাজার লোক নিহত। যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম প্রাকৃতিক দুযোের্গ আক্রান্ত হয়েছে। মিসিসিপি শহরটি বাস্তবে মানচিত্র থেকে মুছে গেছে। বন্যায় সেখানে সবকিছু প্লাবিত হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় ব্যাপক লুটতরাজ চলছে। তেলের মূল্য ইতোমধ্যে ৭১ ডলার ছাড়িয়ে গেছে। তেলের মূল্য ব্যারেল প্রতি ১শ' ডলার হতে পারে।

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর, রয়টার্স/এএফপি/এপি: আমেরিকায় ১০-হাজার লোকের প্রাণহানি। সামদ্রিক ঝড়ে বিধ্বস্ত নিউ অরলিন্সে সিরিজ বিস্ফোরণ।

২০০৫ সালের ৭ সেপ্টেম্বর, নিউইয়র্ক থেকে মোবায়েদুর রহমান: যুক্তরাষ্টে হারিকেন পরবর্তী ধর্ষণ লুট অগ্নিসংযোগ। সমগ্র জাতির লজ্জা ও জাতীয় কলঙ্ক।

২০০৫ সালের ১৬ সেপ্টেম্বর, ইনকিলাব-রয়টার্স/এএফপি: নিউইয়র্ক টাইমসের রিপোর্ট-ইরাকে ১৬ হাজার মুজাহিদ সক্রিয়।