২০০৪ সালের ২৪ মে, এএফপি: গ্রীসে প্রায় ৩ কিলোমিটার (২ দশমিক ৮ কিঃ মিঃ) দীর্ঘ বিশ্বের অন্যতম বৃহৎ ঝুলন্ত সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ৬ আগষ্ট এথেন্স অলিম্পিকের মশাল র্যালিটি 'রিয়ো-এ্যান্টিরিয়ো ব্রিজ' নামের এ ঝুলন্ত সেতু পার হয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেতুটির নির্মাণ কাজ গত ২১ মে, সমপন্ন হয়েছে।
২০০৪ সালের ২৬ মে, বিদেশী সংবাদ সংক্ষেপ: বিশ্বের সর্ববৃহৎ প্রমোদতরীর রাশিয়া সফর। এএফপি: বিশ্বের অন্যতম সর্ববৃহৎ প্রমোদতরী 'র্গযান্ড প্রিন্সেস' প্রমোদবিহারে এখন সেন্ট পিটার্সবার্গের ডকে অবস্থান করছে। ৪৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে এটি ইতালিতে নির্মিত হয়। রাশিয়ার প্রমোদবিহারে আসা এটি সর্ববৃহৎ প্রমোদতরী। এর আগে এত বড় প্রমোদতরী কখনো রাশিয়া সফরে আসেনি।
২০০৪ সালের ২৯ মে, এএফপি: পৃথিবীর সর্বোচ্চ সেতুটি এখন ফ্রান্সে নির্মাণাধীন, সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হতে আর মাত্র দু'সপ্তাহ বাকি। এর নাম মিলাউ সেতু।
২০০৪ সালের ৭ জুলাই, ইনকিলাব-বিবিসি অনলাইন: প্রায় এক শতাব্দীকাল যাত্রীসেবা দেওয়ার পর ১৯৫২ সালের ৭ জুলাই লন্ডনে পুরানো ট্রাম সার্ভিস বহরের চুড়ান্ত শেষ প্রদর্শনী করা হয়। লন্ডনের রাস্তায় প্রথম ইলেকট্রিক ট্রাম চলাচল সূচনা হয় ১৯০১ সালে এবং এর ফলে ১৮৬১ সালে চালু হওয়া ঘোড়াটানা ট্রামের সমাপ্তি হয় ১৯০১ সালে। ১৯৫২: লন্ডনে পুরনো ট্রাম ইতিহাসে পরিণত হয়।
২০০৪ সালের ২৪ জুলাই, এপি: এথেন্সে প্রথম মসজিদ নির্মিত হচ্ছে-গীর্জার আপত্তি সত্তেও অনুমোদন। গ্রীক সরকার প্রায় ২শ' বছরের মধ্যে এ প্রথম সে দেশের রাজধানী এথেন্সে নতুন একটি মসজিদ নির্মােণর অনুমতি দিয়েছে।
২০০৪ সালের ২৮ জুলাই, ইনকিলাব পত্রিকার খবর-পিটিআইঃ ১৯২৪ সালে মহামতি লেনিন সিফিলিস রোগে মারা যান: ইসরাইলী গবেষক দল।
।রাশিয়ায় জিম্মি সংকটের রক্তাক্ত অবসান:।
| রাশিয়ার ওসেটিয়ায় স্কুলে নিহত দেড়শ' আহত ৬ শতাধিক | স্কুলে ভর্তি হওয়া ছেলেমেয়ের সংখ্যা ৮৬০ জন ছিল বলে |
| রুশ পত্রিকা ইজভেস্তিয়া জানায় | তবে অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক বিশেষ করে মা-বাবারা তাদের শিশুদের নিয়ে আসেন |
| ফলে সব মিলে জিম্মি সংখ্যা দাঁড়ায় প্রায় দেড় হাজারে | চেচেন স্বাধীনতাকামীদের হাতে আটক স্কুলের ছেলেমেয়ে, |
।শিশু এবং তাদের অভিভাবক নারী-পুরুষ মিলে প্রায় দেড় হাজার জিম্মিকে মুক্ত করার জন্য (০৩-০৯-২০০৪ সালে) রুশ।
| সেনাবাহিনী কমান্ডো অভিযান চালালে সেখানে মৃত্যুবরণ করে ৩৯৪ জন এবং আহত হয় ৬০০ জন |
২০০৪ সালের ১৪ ডিসেম্বর, এএফপি: ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাক গত মঙ্গলবার সে দেশের দক্ষিণাঞ্চলের মিলাওয়ে বিশ্বের উচ্চতম সেতু উদ্বোধন করেন। মোটর চালকরা টার্ন নদীর উপত্যকার ২৭০-মিটার উপর দিয়ে এ সেতু দিয়ে চলাচল করতে পারবে। বৃটিশ স্থাপত্যবিদ নরম্যান ফস্টারসহ ১০০০ হাজার আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে প্রেসিডেন্ট শিরাক একটি ফলক উন্মোচন করেন। সেতুটির ৭টি পিলারের প্রত্যেকটি ভূমিস্ত থেকে ৩৪৩-মিটার উঁচু। এ সময় ফরাসী বিমান বাহিনীর বিমানগুলো মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল।
২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি, ইনকিলাব ডেস্ক: আমেরিকার গণতন্ত্রের টমেটো রুশ মাটিতে রোপণ করা যাবে নাঃইভানভ।বিশ্বের সর্বোত্তম পরমাণু ক্ষেপণাস্ত্র পদ্ধতি নির্মাণ করছে রাশিয়া
২০০৫ সালের ১০ এপ্রিল, ইনকিলাব ডেস্কঃ ৩৫ বছরের প্রেমের সফল পরিসমাপ্তি চার্লস ক্যামিলা বিয়ে। অবশেষে ব্রিটিশ সিংহাসনের এক নম্বর উত্তরাধিকারী প্রিন্স চার্লস ০৯-০৪-২০০৫ সালে বিয়ে করলেন তার দীর্ঘিদনের প্রেমিকা ক্যামিলা পার্কার বোলসকে।
২০০৫ সালের ২৫ এপ্রিল, (২৪-০৪-২০০৫) পোপ 'ষোড়শ বেনেডিক্টকে আনুষ্ঠানিকভাবে শপথ পরানো হয়। বিশ্বের খৃষ্টানদের ঐক্যবদ্ধ হতে হবে-পোপ ষোড়শ বেনেডিক্ট। এএফপি,বিবিসি,এপি ও রয়টার্স: পোপ 'ষোড়শ বেনেডিক্ট ভ্যাটিকানে তার অভিষেক অনুষ্ঠানে বিশ্বের খৃষ্টানদের মধ্যে ঐক্যের আহবান জানিয়েছেন। তিনি খৃষ্টান ও ইহুদীদের একই সাথে মিলে মিশে কাজ করার উপরও গুরুত্বারোপ করেন।
২০০৫ সালের ৮ জুলাই, রয়টার্স/এএফপি/এপি/বিবিসি ও স্কাই নিউজ: ০৭-০৭-২০০৫ (বৃহস্পতিবার) স্থানীয় সময় ৮টা ৫৯মিনিটে লন্ডনের ভূগর্ভস্থ ইষ্ট অন্ডগেট স্টেশনে প্রথম বিস্ফোরণটি ঘটে। বোমা বিস্ফোরণে লন্ডন অচল। অর্ধশত নিহত: সহস্রাধিক পাতাল রেল ও বাসযাত্রী আহত।
২০০৫ সালের ২৯ সেপ্টেম্বর, ইনকিলাব-রুশ টিনেজ তরুণীদের মডেল শারাপোভা। রুশ টেনিস তারকা শারাপোভা।
২০০৫ সালের ৯ নভেম্বর, এএফপি: নরওয়ের ৪-ব্যক্তি একটানা ৭০ ঘন্টা ৩৩ মিনিট সিনেমা দেখে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন। ৪-ব্যক্তি মোট ৩৮টি ছবি দেখেছে।
২০০৫ সালের ১২ নভেম্বর, এপি, এএফপি, রয়টার্স: ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক-এর প্রথমবারের মত স্বীকারোক্তি-বর্ণবাদ দারির্দয বেকারত্ব বঞ্চনার ফলে সহিংসতা।
২০০৫ সালের ১৭ নভেম্বর, বিবিসি অন লাইন: ব্রিটেনে জ্ঞাতি ভাই-বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ করার সুপারিশ।
২০০৬ সালের ৭ এপ্রিল, সিনহুয়া: একশ' বছর আগে সড়ক দুর্ঘটনার হার বেশী ছিল। ১৯০৬-এর তুলনায় জার্মানীতে অটোমোবাইলের সংখ্যা বেড়েছে ২০৮৩ গুণ। সড়ক দুঘর্টনায় মৃত্যুর ঝুঁকি ২০০৫-এর তুলানয় একশ' বছর আগে ৫৬ গুণ বেশী ছিল। জার্মানীর ফেডারেল পরিসংখ্যান কার্যালয় গত মঙ্গলবার একথা জানায়। সড়ক দুঘর্টনা পরিসংখ্যানের একশ' বছর পূর্তি উপলক্ষে সূত্র জানায়, ১শ' বছর আগে গাড়ী চালানো অনেক বিপজ্জনক ছিল। জার্মানীতে ১৯০৬ সালে ১০,১১৫টি গাড়ীসহ ২৭,০২৬টি অটোমোবাইল ছিল। ০৭-০৪-২০০৬ সালে অটোমোবাইলের সংখ্যা হলো-২৭,০২৬ঢ২০৮৩ =৫,৬২,৯৫,১৫৮টি।
২০০৬ সালের ২৭ জুন, এএফপি: ফ্রান্সের ভেরডান শহরে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত মুসলমানের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের সামনে দর্শকদের ভিড়। ১৯১১ সাল থেকে ১৯১৬ সাল পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন রণাঙ্গনে কয়েক লাখ মুসলমান প্রাণ দেয়। যুদ্ধের ৯০-বছর পার হওয়ার পর এ প্রথম মুসলিম সৈনিকদের স্মৃতিস্তম্ভ তৈরী করা হয়।
২০০৬ সালের ১১ নভেম্বর, অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চিকিৎসা আবিস্কার-বৃটেনে মেডিকেল গবেষণায় সাফল্য।
২০০৭ সালের ২৮ জুলাই, এএফপি: হ্যারি পটার সিরিজের লেখক রাউলিং লেখা চালিয়ে যাবেন। ৪১ বছর বয়স্ক বৃটিশ লেখক জে. কে. রাউলিং বলেন, ৫০ বছর পরও যদি কেউ বইগুলো পড়তে চায় তারা পড়তে পারবে।
২০০৭ সালের ৩১ জুলাই, এএফপি: হিটলারের দেহরক্ষী নিশ্চুপ থাকতে অঙ্গীকারবদ্ধ। সোভিয়েত বাহিনীর বার্লিন অভিযানের প্রেক্ষাপটে ১৯৪৫ সালের ২ মে, রোচাস মিশচ যখন হিটলারের বাংকার ছাড়েন তখন তার বয়স ছিল ২৭ বছর। এর মাত্র দু'দিন আগে জার্মান নেতা নিজের মাথায় গুলী চালিয়ে আত্মহত্যা করেন। এডলফ হিটলারের ব্যক্তিগত দেহরক্ষী এবং শেষ সময়ে তার সঙ্গে কাটানো জীবিত সর্বেশষ প্রত্যক্ষদর্শী রোচাস মিশচ রোববার ৯০-তে পা দিলেন। তার গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে তিনি এখনও দৃঢ় প্রতিজ্ঞ।
২০০৭ সালের ১৯ আগষ্ট, ইনকিলাব ডেস্ক: যুক্তরাষ্ট্রের একক পরাশক্তির অহংকার খর্ব করতে রাশিয়ার স্ট্রাটেজিক বোম্বার ফ্লাইট পুনরায় শুরু। রাশিয়া তার সশস্ত্রবাহিনী পুনর্গঠন করছে। মধ্য এশিয়া থেকে হাত গুটাতে ওয়াশিংটনকে সাংহাই সামিটের হুঁশিয়ারি।
২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি, বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান: যন্ত্র মানুষের মতো বুদ্ধিমান হবে ২০২৯ সালের মধ্যে।
২০০৮ সালের ২১ এপ্রিল, সবচেয়ে বয়স্ক সুইডেনের মধ্যাঞ্চলে প্রায় ১০ হাজার বছর বয়সী জীবন্ত এক গাছের সন্ধান পাওয়া গেছে। দালারনা এলাকার ফুলু পাহাড়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক এ ফারগাছটি আবিস্কার করেছেন সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ কুলমান জানান, গাছটির জিনের উপাদান পরীক্ষা করে দেখা গেছে, এটি নয় হাজার ৫৫০ বছর আগের। মোটামোটি খ্রিষ্ট্রপূর্ব ৭৮৪২ অব্দে এটির জন্ম। এর আগে উত্তর আমেরিকায় চার থেকে পাঁচ হাজার বছর বয়সী পাইনগাছগুলোকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে বয়স্ক গাছ।-এএফপি।
২০০৮ সালের ১৯ মে, এক ঘন্টায় ৫০ লাখ ডলার। এক ঘন্টার একটা অনুষ্ঠানের জন্য রাশিয়ায় উড়ে যেতে মোটেও রাজি ছিলেন না এলটন জন। কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না তাঁকে আমন্ত্রণ জানানো রুশ ধনাঢ্য নারী। পারিশ্রমিকের অঙ্কটা মোটামোটি আকাশ ছুঁয়েছে, কিন্তু তাতে কি! এলটন জনকে রাজি করিয়েই ছেড়েছেন তিনি। শুধু তাঁর জন্য মাত্র এক ঘন্টার জন্য মঞ্চে উঠবেন এলটন জন। পারিশ্রমিক হিসেবে ৬১ বছর বয়সী এ শিল্পী পাবেন পুরো ৫০ লাখ মার্কিন ডলার। রাশিয়ায় নাকি কোনো একক শিল্পীর জন্য এটাই হবে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার রেকর্ড।
২০০৮ সালের ১০ নভেম্বর, এবার আসছে উড়োগাড়ি-প্রকৌশলীদের নকশায় উড়ো গাড়ি 'অটোভল্টার'। যুক্তরাজ্যের প্রকৌশলীরা বাস্তবের রাস্তা ও আকাশে ছুটবে এ গাড়ি।
২০০৮ সালের ১০ নভেম্বর, প্রশান্ত মহাসগরে রুশ ডুবোজাহাজে দুর্ঘটনায় ২০ জন নিহত।
২০০৮ সালের ২৪ নভেম্বর, বিজ্ঞানীরা স্কটল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ স্কাইয়ে ১৬ কোটি ৪০ লাখ বছর আগের একটি কচ্ছপের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। যুক্তরাজ্যের পশ্চিম উপকুলে আবিস্কৃত এ জীবাশ্ম প্রাচীন ভূচর ও আধুনিক জলচর কচ্ছপের মধ্যে একটি সম্পর্ক আবিস্কারের সহায়তা করবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এডিনবরার ন্যাশনাল মিউজিয়ামে এটি রাখা হয়েছে। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও ইউনিভার্সিিট কলেজ লন্ডন-এর একটি দল এ জীবাশ্ম আবিস্কার করে। হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী জেরেমি অ্যানকুয়েটিন বলেন, 'কচ্ছপ কেন ডাঙা থেকে পানিতে গেল এটি এক রহস্য।'
২০০৯ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো: ২০০৮ সালের শেষ দিকে ব্রিটেনে মোট জিডিপি ১ দশমিক ৫ শতাংশ কমেছে। ১৯৮০ সালের পর জিডিপির এটাই সবচেয়ে বড় ধরনের পতন। এএফপি।
২০০৯ সালের ৪ জানুয়ারি, প্রথম আলো: সেই জাহাজটি পাওয়া গেল ২৬৫ বছর পর। ১৭৪৪ সালে পর্তুগাল থেকে এটি এক হাজারের বেশি নাবিক নিয়ে ফিরছিল। সঙ্গে ছিল শতাধিক পিতলের কামান ও চার টন সোনা। বেশির ভাগ ইতিহাসবিদের ধারণা, ফ্রান্সের উপকুলে চ্যানেল আইল্যান্ডসের কাছে জাহাজটি ডুবে যায়। কিন্তু জাহাজের সন্ধান পাওয়ার কথা দাবি করা বিশেষজ্ঞরা বলছেন, ওই স্থান থেকে কমপক্ষে ৬০ মাইল দূরে এর ভগ্নাবশেষ পাওয়া যায়।
২০০৯ সালের ২৩ মার্চ, প্রথম আলো: ২০০৯ সালের জানুয়ারিতে ফ্রান্সের লুই কোল নামে এক ব্যক্তি টানা ১২৪ ঘন্টা বক্তৃতা করেছেন।
২০০৯ সালের ৩০ মার্চ, প্রথম আলো: ব্রিটেনের মেয়ে সারাহ হাসেলগ্রুভ ১৬ বছরে ১৭ বার অস্ত্রোপচার। এর পরও দিব্যি আছে সারাহ হাসেলগ্রুভ। জন্মের প্রথম বছরেই হৃদযন্ত্রে পাঁচ দফা অস্ত্রোপচার করতে হয়। এরপর প্রাথমিক বিদ্যালয় জীবনের প্রায় পুরোটাই কাটে হাসপাতালে যাওয়া-আসার মধ্য দিয়ে। আর সর্বেশষ ছয় বছরে তার শরীরে হয়েছে তিনটি বড় ধরনের অস্ত্রোপচার।
২০০৯ সালের ২৪ এপ্রিল, প্রথম আলো: সবচেয়ে পাতলা অথচ মনে করে বেশ ভারী। চিকিৎসাশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, 'স্বাভাবিকের চেয়ে কম ওজনের' নারী ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ফ্রান্সে। কিন্তু মজার ব্যাপার হলো, ফ্রান্সের এ পাতলা নারীরা নিজেদের বেশ মোটাই মনে করে।
২০০৯ সালের ৮ মে, প্রথম আলো: ইউরো অঞ্চলে সুদের হার ১০ বছরের মধ্যে সর্বিনম্ন। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সুদের হার কমিয়ে এক শতাংশে নামিয়ে এনেছে।
২০০৯ সালের ১৬ মে, প্রথম আলো: ইন্টারনেট ব্যবহারে শতকরা হিসাবে সবচেয়ে এগিয়ে গ্রিনলেন্ড। দেশটির হাজারে ৯২২ জন এবং দ্বিতীয় অবস্থানে থাকা নেদারল্যান্ডের হাজারে ৯০৫ জন ইন্টারনেট ব্যবহার করে।
২০০৯ সালের ২১ মে, প্রথম আলো: সরকারি অর্থ অপচয় নিয়ে বিতর্ক-ব্রিটেনে আগাম নির্বাচনের দাবি বিরোধীদের। ৩১৪ বছরের মধ্যে অর্থাৎ ১৬৯৫ সালের পর এই প্রথম ব্রিটেনের হাউস অব কমনসের কোনো স্পিকার মাইকেল মাটিন পদত্যাগের ঘোষণা দিলেন।
২০০৯ সালের ২ জুন, প্রথম আলো: ২৩১ জন আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরে ফরাসি বিমান বিধ্বস্ত।
২০০৯ সালের ৬ জুন, প্রথম আলো: রাশিয়ায় বিচারক ও ম্যাজিস্ট্রেটের সংখ্যা আমেরিকার চেয়ে প্রায় দ্বিগুণ। কিন্তু প্রতিবছর আমেরিকায় রাশিয়ার তুলনায় আট গুণ বেশি অপরাধ সংঘটিত হয়।
২০০৯ সালের ৬ জুন, প্রথম আলো: বেলজিয়ামে ৫৫ শতাংশ মন্ত্রী মহিলা। ১৯২১ সালে দেশটিতে প্রথম মহিলা সাংসদ নির্বািচত হয়।
২০০৯ সালের ৫ আগষ্ট, প্রথম আলো: দুই চোখের দৃষ্টিশক্তি এক চোখে। ১০ বছর বয়সী মেয়েটির জন্ম জার্মািনতেই। তিন বছর বয়সে অস্ত্রোপাচার ও মস্তিস্কে এমআরআই স্ক্যান করার পর ধরা পড়ে যে তার মস্তিস্কের ডান পাশটি ঠিকমতো গঠিত হয়নি। এ ক্ষেত্রে অন্যান্যের বেলায় দেখা যায়, শরীরের একাংশ অচেতন থাকে। অর্থাৎ ডান অথবা বাঁ, যেকোনো এক পাশের চোখের দৃষ্টিক্ষমতা সক্রিয় থাকে। কিন্তু এ মেয়েটির বেলায় দেখা গেল এর ব্যতিক্রম। মস্তিস্কের একাংশ না থাকলেও তার উভয় চোখের দৃষ্টিশক্তিই পূর্ণমাত্রায় সক্রিয় রয়েছে তার এক চোখেই। অর্থাৎ ডান বা বাঁ দুই চোখের দৃষ্টি সে তার এক চোখ (বাঁ চোখ) দিয়েই দেখতে পারছে। এতে দেখার জন্য তার কোনোরকম অসুবিধাই হচ্ছে না। কিন্তু জার্মািনর এ মেয়েটি বিশ্বে একমাত্র ব্যতিক্রম।
২০০৯ সালের ২১ আগষ্ট, প্রথম আলো: ২০২০ সালের মধ্যে ১০ লাখ ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামাবে জার্মািন।
২০০৯ সালের ২৫ অক্টোবর, প্রথম আলো: ১৯৫৫ সাল থেকে প্রান্তিক প্রবৃদ্ধির হার হিসাব শুরু করার পর এ নিয়ে প্রথমবারের মতো টানা ছয় প্রান্তিকে যুক্তরাজ্যে অর্থনীতি সংকুচিত হলো। যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হয়ে পড়ে নেতিবাচক।
২০১০ সালের ১৫ মার্চ, প্রথম আলো: ব্রিটিশ পার্লােমন্টের ৭০০ বছরের পুরোনো উচ্চকক্ষ হাউস অব লর্ডস বিলুপ্ত হতে যাচ্ছে।
২০১০ সালের ১১ এপ্রিল, প্রথম আলো: বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্টসহ নিহত ৯৭ জন।
২০১০ সালের ২৪ এপ্রিল, প্রথম আলো: আইসল্যান্ডের আগ্নেয়গিরির ছাই থেকে মেঘ সর্বত্র ছড়িয়ে পড়া কীভাবে রোধ করা যাবে এবং বিমান চলাচলের জন্য আকাশপথ কখন নিরাপধ হবে তা নির্ধারণ করা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। বিমান চালনা নিয়ে বিভ্রান্ত বিজ্ঞানীরা।
২০১০ সালের ৬ মে, প্রথম আলো: বিখ্যাত চিত্রশিল্পী পিকাসোর একটি চিত্রকর্ম ১০ কোটি ৬৪ লাখ ডলারে বিক্রি হয়েছে।
২০১০ সালের ৬ মে, প্রথম আলো: এটা প্রায় অবধারিত সত্য যে ৬৫০ আসনের পার্লােমন্টে ৩২৫ আসনের বেশি এককভাবে কোনো দলই পাবে না। এটা অবধারিত সত্য যে এবার ব্রিটিশ পার্লােমন্টে একজন বাঙালি প্রথমবারের মতো এমপি হবেন।
২০১০ সালের ৮ মে, প্রথম আলো: ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুশনারা আলী। সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্ম নেওয়া রুশনারা ব্রিটিশ পার্লােমন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য নির্বািচত হয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এ গৌরব অর্জন করলেন। ৬৫০ আসনের পার্লােমন্টে-কনজারভেটিভ পার্টি-৩০৭টি আসন পেয়েছেন। লেবার পার্টি পেয়েছেন-২৫৮টি আসন। লিবারেল ডেমোর্কযাটস পেয়েছেন-৫৭টি আসন এবং অন্যান্য দল পেয়েছেন-২৮টি আসন। কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোর্কযাটস বৈঠক। সরকার গঠনে দরকার-৩২৬টি আসন এবং স্থগিত-১।
২০১০ সালের ১২ মে, প্রথম আলো: শেষ পর্যন্ত ক্যামেরনই প্রধানমন্ত্রী। ৪৩ বছর বয়সী ক্যামেরন হলেন গত প্রায় ২০০ বছরের মধ্যে ব্রিটেনের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী।