১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্ছারামপুর থানার, রূপসদী খানেপাড়াতে শ্রী ননী গোপাল সাহার জন্ম, পরলোকগত ১৫-০১-২০১১ তারিখ।
১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্ছারামপুর থানার, রূপসদী গ্রামের দক্ষিণপাড়াতে শ্রী রায়ধন দেবের জন্ম।
১৯৪৮ সালের ৩০ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মিরপুর গ্রামের তালুকদারবাড়িতে মোঃ রফিকুল হায়দারের (খোরশেদ) জন্ম, মৃত্যু-২৩-১২-২০১০ তারিখ।
১৯৪৮ সালের ১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাড়াতুলি গ্রামের উত্তরপাড়াতে বেনজীর আহমদের জন্ম।
১৯৪৮ সালের ৩ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্ছারামপুর থানার, রূপসদী গ্রামের উত্তরপাড়াতে এবং রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের উত্তরবাড়িতে মিসেস হেনা আক্তারের জন্ম, মৃত্যু-২০০০ সালে।
১৯৪৮ সালের ৩০ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্ছারামপুর থানার, রূপসদী গ্রামে মোঃ জাহাঙ্গীরের জন্ম।
১৯৪৮ সালের ৩১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্ছারামপুর থানার, রূপসদী খানেপাড়াতে শ্রী দিলীপ কুমার সাহার জন্ম। সে ভারতের পশ্চিমবাংলার, কলকাতা শহরে বসবাসরত।
১৯৪৮ সালের ৩১ অক্টোবর, কুমিল্লা জেলার, মুরাদনগর থানার, ধনপতিখোলা গ্রামে শ্রী নেপাল চন্দ্র দেবনাথের জন্ম। সে ভারতের আগরতলা শহরে বসবাসরত।
১৯৪৮ সালের ১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্ছারামপুর থানার, কাঞ্চনপুর গ্রামের মোঃ হুমায়ূন কবির (বাচ্চুর) জন্ম।
১৯৪৮ সালের ৩১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামে মিসেস ডা. জোহরা আহমদের জন্ম।
১৯৪৮ সালের ৩১ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্ছারামপুর থানার, রূপসদী খানেপাড়াতে শ্রী সুভাস চন্দ্র ঘোষের জন্ম।
১৯৪৮ সালের ১ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর চৌধুরীবাড়িতে-বৃহস্পতিবার দিন তথ্যবিদ মোঃ জাকির হুসেন ওরফে আলমগীরের জন্ম।
১৯৪৮ সালের ৩ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাঞ্ছারামপুর থানার, রূপসদী গ্রামের উত্তরপাড়াতে এবং রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের পূর্ববাড়িতে মিসেস প্রতিভা রানী দাসের জন্ম। ভারতের কলকাতা শহরে বসবাস করে।
আফ্রিকা মহাদেশ:
খৃষ্টপূর্ব ৩০ আগষ্ট, মিসরের রাণী ক্লিওপেট্রা আত্মহত্যা করেন।
৮৮৬ সালের ৮ জুলাই, স্পেনীয় খলীফা মুহাম্মদের ইন্তেকাল।
৯৪১ সালে মহাকবি ফেরদৌসী জন্মগ্রহন করেন এবং ১০২০ সালে মৃত্যুবরন করেন।
৯৭৩ সালের ৩ সেপ্টেম্বর, ঐতিহাসিক, দার্শিনক ও জ্যোতির্বিজ্ঞানী আলবেরুনীর জন্ম এবং ১২ ডিসেম্বর, ১০৪৮ সালে মৃত্যুবরন করেন।
১০২১ সালের ১৩ ফেব্রুয়ারি, বায়তুল হিকমার প্রতিষ্ঠাতা মিসরীয় খলিফা আবদুল হাকিম নিহত হন।
১০৮০ সালের ২২ জুলাই, বিখ্যাত কবি আবুল ফিতিয়ানের ইন্তেকাল।
১২০৮ সালে মিশরে ইবনুন নাফিসের পুরো নাম আলাউদ্দিন আবুল হাসান আলী ইবনে আবুল হাজমের (একজন মুসলিম চিকিৎসা বিজ্ঞানী) জন্ম, কায়রোতে শুক্রবার দিন সকালে ইন্তেকাল করেন-১৮-১২-১২৮৮ তারিখ।
১২৭১ খ্রিষ্টাব্দে ইয়েমেনে হযরত শাহ জালাল (রা.)'র জন্ম, বাংলাদেশের সিলেট শহরে মৃত্যু-১৩৩৩ খ্রিষ্টাব্দে। মৃত্যু দেখানো হয়েছে ১৩৪৭ খ্রিষ্টাব্দে।
১৩০৪ সালে ইবনে বতুতা তানজিয়ারে জন্মগ্রহন করেছিলেন। তার আসল নাম ছিল ''মুহাম্মদ বিন আবদুল্লাহ'' তিনি মরক্কোতে ফিরে যান এবং সেখানকার কোন এক শহরের তিনি কাজী নিযুক্ত হয়েছিলেন। ১৩৬৮ সালে তিনি মারা যান। তিনি কমপক্ষে ৭৫-হাজার মাইল পরিভ্রমণ করেছেন। সর্বপ্রথম ইবনে বতুতার নাম জনসমক্ষে প্রচার হয় ১৮২৯ সালে, ডা. স্যামুয়েল র্কতৃক একখানা ক্ষুদ্র অনুবাদ গ্রন্থের দ্বারা। (ইবনে বতুতা বাংলা সফর করেন সুলতানি আমলে)।
১৮৬৯ সালের ১৭ ডিসেম্বর, দক্ষিণ আফ্রিকার বিপস্নবী নেতা সিমন বোলিভারের মৃত্যু।
১৮৭৮ সালের ৭ সেপ্টেম্বর, মিশরের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী পাশা আলবেনীয় আততায়ীর হাতে নিহত হন।
১৮৮৯ সালের ১২ মার্চ, কিং অব লিবিয়া ইদ্রিসের জন্ম, মৃত্যু-১৯৭১ সালের নভেম্বর ইদ্রিসের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত।
১৯০২ সালে মিশরের প্রেসিডেন্ট নাসেরের জন্ম, মৃত্যু-১৯৭০ সালে।
১৯০৯ সালের ২১ সেপ্টেম্বর, ঘানার স্বাধীনতা সংগ্রামের মহানায়ক কোয়াপমে নক্রুমার জন্ম, মৃত্যু-২৭-০৪-১৯৭২ তারিখ।
১৯১১ সালের ১১ ডিসেম্বর, মিশরের রাজধানী কায়রোর জামালিয়া কোয়ার্টােরর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সাহিত্যে নোবেল বিজয়ী আরব ঔপন্যাসিক নাগিব মাহফুজের জন্ম, মৃত্যু-৩০-০৮-২০০৬ তারিখ। তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নাগিব মাহফুজ নোবেল বিজয়ী প্রথম মুসলমান ছিলেন।
১৯১৩ সালের ৭ নভেম্বর, আলজেরিয়ার মন্তোভি শহরে নোবেল বিজয়ী সাহিত্যিক আলবিয়র কামু জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৯৬০ সালে। ১০ ডিসেম্বর, ১৯৫৭ সালে নোবেল পান।
১৯১৭ সালের ২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার গান্ধী ইস্টার্ন কেপ প্রদেশের বিজানা শহর থেকে ২০ কিলোমিটার দূরে ক্যান্টেলো গ্রামে বর্ণবাদবিরোধী আন্দোলনের এক উজ্জল নক্ষত্র অলিভার টাম্বোর জন্ম, মৃত্যু-২৪-০৪-১৯৯৩ তারিখ স্ট্রোকে।
১৯১৮ সালের ১৫ জানুয়ারি, মিসরের আলেকজান্দ্রিয়া শহরের ব্যাকস নামক স্থানে সাবেক রাষ্ট্রনায়ক গামাল আবদেল নাসেরের জন্ম, মৃত্যু-২৮-০৩-১৯৭০ তারিখ হৃদরোগে মারা গেছেন।
১৯১৮ সালের ১৮ জুলাই, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী কিংবদন্তিপ্রতিম ও মানবতাবাদী নেতা ড. নেলসন ম্যানেডলা ওরফে মাদিবার জন্ম, মারা গেছেন ০৫-১২-২০১৩ তারিখ। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তাঁর কারামুক্তির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের পথে যাত্রশুরু করে। জীবনের ২৭ বছর জেলে কেটেছে নেলসন মেন্ডেলার। ১৯৯৩ সালের ১০ ডিসেম্বর, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। এরপর ১৯৯৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হন। ১৯৯৭ সালের ২৫ মার্চ, ঢাকায় এসেছিলেন। প্রতিবাদী, কয়েদী ও শান্তিবাদী-বিদায়, নেলশন ম্যান্ডেলা বিদায়।
১৯১৯ সালের জুলাই মাসে কেনিয়ার কিমানি নগঙ্গা মারুগের জন্ম, মৃত্যু-১৪-০৮-২০০৯ তারিখ। ৬ বছর আগে (২০০৩ সালে) গিনিস বুক অব ওয়াল্র্ড রেকর্ডে তার নাম ওঠে যখন ৮৪ বছর বয়সে সে স্কুলে ভর্তি হয়। বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক স্কুল ছাত্র।
১৯২৩ সালের ২০ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার খনি শহরে স্প্রিংস-এ নোবেল বিজয়ী সাহিত্যিক নাদিনে গর্ডিমার জন্ম। ১০ ডিসেম্বর, ১৯৯১ সালে নোবেল পান।
১৯২৩ সালে উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিনের জন্ম, মৃত্যু-১৬-০৮-২০০৩ তারিখ। গণঅভ্যুত্থানে ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি সউদী আরবে নির্বািসত ছিলেন।
১৯২৪ সালের ২৮ এপ্রিল, স্বাধীন জাম্বিয়ার প্রথম রাষ্ট্রপতি কেনেথ কাউন্ডারের জন্ম।
১৯২৫ সালের ২১ ফেব্রুয়ারি, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জন্ম।
১৯২৫ সালের ২ জুলাই, কঙ্গোর স্বাধীনরতা সংগ্রামী জননেতা প্যাট্টিক লুমুম্বার জন্ম, ১৯৬১ সালের ১৩ ফেব্রুয়ারি, বর্ণবাদ বিরোধী নেতা কঙ্গোর জন নায়ক প্যাট্রিক লুমুম্বার মৃত্যু।
১৯২৭ সালে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের জন্ম, তিনি ১৯৭৭ সাল থেকে মিশরের প্রেসিডেন্ট পদে ছিলেন এবং ২০১১ সালে ক্ষমতাচ্যুত হন।
১৯৩০ সালের ১ জানুয়ারি, সিরিয়ার রাধকিয়া অঞ্চলের কাসাবিন গ্রামে আধুনিক আরবি কবিতার পথিকৎ বলে খ্যাত অ্যাদোনিসের জন্ম। আরবি ভাষায় প্রকাশিত তাঁর গ্রন্থ ২০টিও বেশি।
১৯৩০ সালের ১৪ অক্টোবর, কঙ্গোর জোসেফ মবুতুর জন্ম।
১৯৩০ সালের ১৬ নভেম্বর, নাইজিরিয়ায় ঔপন্যাসিক, সমালোচক ও কথাশিল্পী চিনুয়া আচেবের জন্ম, যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২২-০৩-২০১৩ তারিখ। চিনুয়া আচেবেকে বলা হয় আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক। ১৯৫৯ সালে থিংস ফর অ্যাপার্ট উপন্যাস লিখে সারা পৃথিবীতে হইচই ফেলে দেন। তিনি ছিলেন ঔপনিবেশিক যুগের আগের এবং পরের নাইজেরিয়ার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটের নির্মোহ ভাষ্যকার।
১৯৩১ সালে দক্ষিণ আফ্রিকার 'মামা আফ্রিকা' খ্যাত কণ্ঠশিল্পী মিরিয়াম মাকেরার জন্ম, ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর সাসের্টায় ০৯-১১-২০০৮ তারিখ রাতে একটি কনসার্টে সংগীত পরিবেশ শেষে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।
১৯৩১ সালের ৪ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত সাবেক ইংলিশ ক্রিকেটার ব্যাজিল ডি'অলিভিয়েরার জন্ম, মৃত্যু-১৯-১১-২০১১ তারিখ।
১৯৩১ সালের ৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে বর্ণৈবষম্যবিরোধী আন্দোলনের নেতা ডেসমন্ড টুটুর জন্ম।
১৯৩২ সালের এপ্রিল মাসে, মিসরীয় এই অভিনেতা ওমর শরিফের জন্ম, ইন্তেকাল করেছেন-১০-০৭-২০১৫ তারিখ কায়রোর একটি হাসপাতালে। ১৯৫৩ সালে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ''সিরা ফি ওয়াদি'' বা দ্য রেজিং সান মুক্তি পেয়েছিল ১৯৫৩ সালে। এ ছবিতে অভিনয় করেন মিসরীয় জনপ্রিয় অভিনেত্রী ফাতেন হামামা, যাঁকে শরিফ বিয়ে করেন ১৯৫৫ সালে। হামামাকে বিয়ে করার সময় ওমর শরিফ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম বদলে ওমর আল শরিফ রাখেন। ১৯৫৭ সালে জন্ম নেওয়া তাঁদের সন্তান তারেক শরিফ ''ডক্টর জিগাভো ছবিতে তরুণ জিগাভো চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৭৪ সালে ওমর শরিফ ও ফাতেন হামামার মধ্যে বিবাহবিচ্ছেদ হয় এবং ওমর শরিফ আর জীবনে বিয়ে করেননি। লরেন্স অব আরাবিয়া, ডক্টর জিভাগো-এই দুটি ধ্রুপদি ছবিতে অভিনয় করে দুনিয়া মাত করেছিলেন ওমর শরিফ। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করা ওমর শরিফ রক দ্য কসবা নামে চলচ্চিত্রে শেষবার অভিনয় করেছিলেন ২০১৩ সালে। ২০১৫ সালে ৮৩ বছর বয়সে অসুস্থ হয়ে পড়েছেন এবং মারা গেছেন-১০-০৭-২০১৫ তারিখ।
১৯৩৪ সালের ১৩ জুলাই, পশ্চিম নাইজেরিয়ায় নোবেল বিজয়ী সাহিত্যিক ওলে সোইনকা জন্মগ্রহণ করেন। ১০ ডিসেম্বর, ১৯৮৬ সালে নোবেল পান।
১৯৩৬ সালের ২৮ এপ্রিল, মিসরের বাদশাহ ফুয়াদ (প্রথম)-এর ইন্তেকাল।
১৯৩৭ সালের ২ মার্চ, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবডেল আজিজ বটিফিলিকার জন্ম।
১৯৩৮ সালের ৮ এপ্রিল, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের জন্ম। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান ২০০১ সালে।
১৯৩৮ সালের ২৯ অক্টোবর, পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান বর্তমান প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের জন্ম।
১৯৩৯ সালে আলজেরিয়ার বিখ্যাত সংগীতশিল্পী ওয়ার্দা আল-জাজাইরিয়ার জন্ম, মৃত্যু-১৭-০৫-২০১২ তারিখ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সংগীতে আরব বিশ্বের আইকন খ্যাত ছিল।
১৯৪০ সালের জুলাই মাসে মধ্য কেনিয়ার নিয়ারিতে ২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, পরিবেশবাদী আন্দোলনের নেত্রী অধ্যাপক ওয়াঙ্গারি মাথাইর জন্ম, ক্যানসারে আক্তান্তচিকিৎসাধীন অবস্থায় মৃত্যু-২৫-০৯-২০১১ তারিখ নাইরোবির হাসপাতালে। আফ্রিকার বন উজার হওয়া প্রতিরোধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৪২ সালে লিবিয়ার একটি কৃষক পরিবারে মুয়াম্মার গাদ্দাফি জন্মগ্রহণ করেন, লৌহমানব গাদ্দাফি মারা গেছেন-২০-১০-২০১১ তারিখ। ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজিতে অবস্থিত মিলিটারী একাডেমিতে ভর্তি হন। ১৯৬৫ সালে একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জেনর পর তাঁকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণের জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়। ১৯৬৬ সালে গাদ্দাফি লিবীয় সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিমা বিশ্ব সমর্থিত রাজতন্ত্র উৎখাত করেন ২৭ বছরের তরুণ গাদ্দাফি। ৪২ বছর দেশ শাসন করেন। আফ্রিকার 'রাজার রাজা' মুয়াম্মার গাদ্দাফির বিদায়।
১৯৪২ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার জন্ম। তিনি আবারও বিয়ে করছেন।
১৯৪৪ সালের ১৫ অক্টোবর, আলবেনিয়ার প্রধানমন্ত্রী সেলি বেরিসার জন্ম।
১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি, এক সাদা জ্যামাইকান বাবার ছেলে বব মার্লের জন্ম, মৃত্যু-১১-০৫-১৯৮১ তারিখ। বব মার্লে বেঁচে ছিলেন গানের জন্য।
১৯৪৬ সালের ৬ অক্টোবর, স্কটিশ বাবার ঔরসজাত দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ক্রিকেটার টনি গ্রেগ-এর জন্ম, ইংল্যান্ডে মৃত্যু-৩০-১২-২০১২ তারিখ। ১৯ বছর বয়সে তরুণ টনি গ্রেগ পাড়ি দেন ইংল্যান্ডের সাসেক্সের উদ্দেশে। ইংল্যান্ডের ওই ঐতিহ্যবাহিী ক্লাবের হয়ে খেলে নিজেকে একজন ক্রিকেটার হিসেবে গড়ে তোলেন।
১৯৫১ সালের ২০ জুলাই, জর্ডােনর বাদশাহ আব্দুল্লাহ আততায়ীর হাতে নিহত হন।
১৯৫১ সালে নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ার আদুয়ার জন্ম, মৃত্যু-০৫-০৫-২০১০ তারিখ।
১৯৫১ সালে মিসরের কায়রোতে এক সম্ভান্ত পরিবারে চিকিৎসক ও শল্যবিদ আয়মান আল জাওয়াহিরির জন্ম। তিনিও আল-কায়দার একজন নেতা।
১৯৫২ সালের ২ জুলাই, আলজেরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ কোয়েহিয়ার জন্ম।
১৯৫৫ সালে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট লেখক হিসেবে বিখ্যাত, কিন্তু ক্রিকেটার হিসেবেও খুব একটা খারাপ ছিলেন না পিটার রোবাকের জন্ম, মৃত্যু-১৫-১১-২০১১ তারিখ রাতে কেপটাউনের সাউদার্ন সান হোটেলে।
১৯৫৭ সালের ২৪ এপ্রিল, আলবেনিয়ার প্রেসিডেন্ট বমির টপিকের জন্ম।
১৯৬৬ সালের ২৫ আগষ্ট, মিসরের বিপস্নবী মনীষী সৈয়দ কুতুবের ফাঁসি হয়।
১৯৬৯ সালের ২ মে, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোতে ওয়েষ্ট ইন্ডিজের ক্রিকেটার ব্রায়ান লারা জন্মগ্রহণ করেন। ফাস্র্ট ক্লাস ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৫০১ রান ও টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৪০০ রানের মালিক লারা।
১৯৭০ সালের ৩১ আগস্ট, জর্ডােনর রানি রানিয়া আল আবদুল্লাহর জন্ম। তিনি মিসরের কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে ডিগ্রী অর্জন করেন। তিনি জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জেন কাজের জন্য সারা বিশ্বে পরিচিত। অ্যাপল ইনকরপোরেশনে বেশ কয়েক বছর কাজের অভিজ্ঞতা আছে রানির। তিনি ২৩ অক্টোবর, ২০১১ সালে ওয়াল্র্ড ইকোনমিক ফোরামে এই বক্তব্য রাখেন। বদল হোক রীতিনীতির।
১৯৭২ সালের ৭ এপ্রিল, জাঞ্জিবারের স্বৈরশাসক খ্যাত আবিদ কারুম আততায়ীর হাতে নিহত হন।
১৯৭২ সালের ২৯ এপ্রিল, বুরুন্ডির ক্ষমতাচ্যুত রাজা ব্যর্থ অভ্যুত্থানকালে নিহত হন।
১৯৮১ সালের ফেব্রুয়ারিতে, ক্যামেরুনের সেরা ফরোয়ার্ড ফুটবলার স্যামুয়েল ইতোর জন্ম।
১৯৮১ সালের ৬ অক্টোবর, মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত নিজস্ব সেনাবাহিনীর হাতে নিহত।
১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আব্রাহাম বেনজামি ডি ভিলিয়ার্স বা এবি ডি ভিলিয়ার্স নাসেই ক্রিকেট বিশ্ব যাকে চেনে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্ম। শুধু প্রতিভা দিয়েই সাফল্য লাভ করা যায় না।
১৯৮৫ সালের ১৮ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ বোথা সরকারের নির্দেেশ বিখ্যাত কৃঞ্চাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েসের ফাঁসি কার্যকর হয়।
২০০৯ সালের ২ জুন, প্রথম আলো: গিনি-বিসাউয়ের প্রথম প্রেসিডেন্ট লুইস ক্যাবরাল ০১-০৬-২০০৯ তারিখ মারা গেছেন। ক্যাবরাল ১৯৭৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
ইউরোপ মহাদেশ:
৬৩৮ খৃষ্টপূর্ব গ্রিক কবি সোলোনের জন্ম, মৃত্যু-খৃষ্টপূর্ব ৫৫৯।
৬২০ খ্রিষ্টপূর্ব রোমান নাট্যকার ঈসপের জন্ম, মৃত্যু-খ্রিষ্টপূর্ব ৫৬০ সালে।
৫৮০ খৃষ্টপূর্ব দার্শিনক পিথাগোরাসের জন্ম, খৃষ্টপূর্ব ৫০০ মৃত্যুবরন করেন।
৫৬০ খ্রিষ্টপূর্ব আনুমানিক গ্রিক দার্শিনক ক্লিওবালাসের জন্ম, মৃত্যু-জানা নেই।