১৯০০ সালের ১২ ফেব্রুয়ারি, চলচ্চিত্রকার মধু বসু জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।
১৯০০ সালের ১৮ আগষ্ট, এলাহাবাদ শহরে বিজয় লক্ষী পন্ডিতের জন্ম, মৃত্যু-১৯৮৯ সালে।
১৯০০ সালের ২৫ আগস্ট, সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০০ সালের ৮ ডিসেম্বর, রাজস্থানের উদয়পুরে নৃত্যলোকের রাজপুত্র উদয় শঙ্ককরের জন্ম, মৃত্যু-২৬-০৯-১৯৭৭ তারিখ। তিনিই প্রথম বাঙালি, যিনি জগৎসভায় নৃত্যকলা প্রদর্শন ও প্রচার করে প্রভূত যশ ও খ্যাতি অর্জন করেন। উদয় শঙ্ককরের আদি নিবাস বাংলাদেশে তাঁর পিতা শ্যাম শঙ্কর চৌধুরীর জন্ম বাংলাদেশের নড়াইলের নবগঙ্গা নদীতীরের কালিয়া গ্রামে। তাঁর পিতা পন্ডিত শ্যামশংকর চৌধুরী রাজস্থানের উদয়পুরের মহারাজের শিক্ষক ছিলেন। তাঁর মা হেমাঙ্গিনী দেবী গাজীপুরের অন্তর্গত নসরতপুরে পিত্রালয়ে প্রায়ই আসতেন। বাবা শ্যাম শঙ্কর চৌধুরী ও মা হেমাঙ্গিনী দেবীর সাত সন্তানের প্রথমজন উদয় শঙ্কর। বাঙালি জমিদার বাবা তাঁর এ সন্তানকে এতটাই ভালোবাসতেন যে রাজস্থানের যে শহরে জন্মেছিলেন, পরে তাঁর নাম করে দেন উদয়পুর। শ্যাম শঙ্কর লন্ডনের লয়েল কলেজ অব আর্টেস ছেলেকে পাঠান পেইন্টিং শেকাতে, কিন্তু বিখ্যাত ব্যালে নৃত্যশিল্পী আনা পাভলোভার সংস্পর্শে এসে উদয় বেছে নেন নাচ। ১৯১৮ সালে প্রতিষ্ঠা করেন 'উদয়শংকর ইন্ডিয়া কালচার সেন্টার' নামের নৃত্যশিক্ষা কেন্দ্র। ১৯৩০ সালের অক্টোবর মাসে চিত্রশিল্পী এলিস বোনারের সহযোগিতায় উদয়শংকর তাঁর সাংস্কৃতিক সম্প্রদায় নিয়ে প্যারিসের পথে রওনা দেন। ১৯১৯ সালে খুলনা জেলায় নৃত্যাচার্য উদয়শঙ্করের সহধর্মিণী বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের জন্ম। অমলা শঙ্কর ২০০৯ সালের ফেব্রুয়ারি, শেষ জীবনে মাতৃভূমিকে দেখে আমি মুগ্ধ। এ নব্বই বছর বয়সে আমি বসে নেই। নাচ শেখাই। এ যে বাংলাদেশে এসেছি ভালোবাসার টানে। আমার শেষ জীবনে। ১৯৫৫ সালের ৭ জানুয়ারি, কলকাতায় উদয় ও অমলাশঙ্করের পরিবারে জন্মগ্রহণ করেন মমতাশঙ্কর। নৃত্যে ও অভিনয়ে অনন্যা মমতাশঙ্কর। মমতাশঙ্কর উপমহাদেশের কিংবদন্তি নৃত্যশিল্পী দম্পতি উদয় ও অমলাশঙ্করের কন্যা। অভিনয়ে তাঁর অভিষেক ঘটে ১৯৭৬ সালে। মমতা শঙ্কর বলেন আমার বাবার বাড়ি যশোর আর মায়ের বাড়ি খুলনা, শশুর বাড়ি ময়মনসিংহ আর শাশুড়িমা ঢাকার। যানজটটা বাদ দিয়ে-আপনাদের আথিয়েয়তার কাছে সারা পৃথিবী হার মানবে। ভীষণ আপন করে নিতে পারেন আপনারা। তাঁর কাকা বিশ্বখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশঙ্কর।
১৯০১ সালের ১০ এপ্রিল, কবি অমিয়কুমার চক্রবর্তীর জন্ম, মৃত্যু-১২-০৬-১৯৮৬ তারিখ।
১৯০১ সালের ১১ জুন, সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমথনাথ বিশীর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০১ সালে কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের জন্ম, মৃত্যু-২৫-০৬-১৯৬০ তারিখ।
১৯০১ সালের ৬ জুলাই, ভারতের স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ ও রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯৫৩ সালের ২৪ জুন।
১৯০১ সালে গল্পকার, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক শৈলজানন্দের জন্ম, মৃত্যু-০২-০১-১৯৭৬ তারিখ।
১৯০১ সালের ২৪ জুলাই, কথাসাহিত্যিক মনোজ বসুর জন্ম, মৃত্যু-২৬-১২-১৯৮৭ তারিখ।
১৯০২ সালের ৯ ফেব্রুয়ারি, কবি ও কথাসাহিত্যিক মনীশ ঘটকের জন্ম, মৃত্যু-১৯৭৯ সালে।
১৯০২ সালের ১১ ফেব্রুয়ারি, প্রগতিবাদী সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল হালদার জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নাই।
১৯০২ সালের ২৫ মে, অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০২ সালের ৭ জুলাই, বিহার-গিরিডিতে কবি ও শিশুসাহিত্যিক সুনির্মল বসুর জন্ম, মৃত্যু-কলকাতায়-২৫-০২-১৯৫৭ তারিখ। তাঁর পৈত্রিক নিবাস মালখানগর, বিক্রমপুর, মুন্সিগঞ্জ।
১৯০২ সালের ২০ জুলাই, শিশু সাহিত্যিক ও কবি সুনির্মল বসুর জন্ম, মৃত্যু-২৫-০২-১৯৫৭ তারিখ।
১৯০২ সালে পশ্চিমবাংলায় বাংলা সিনেমা জগতের বিখ্যাত চলচ্চিত্র ও নাঠ্যাভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাসের জন্ম, মৃত্যু-১১-০৬-১৯৬২ তারিখ মোটর দুর্ঘটনায় তিনি মারা যান।
১৯০৩ সালের ১৪ জানুয়ারি, ময়মনসিংহ জেলার (বাংলাদেশ) বর্তমান কিশোরগঞ্জ জেলার কায়েৎগ্রামে শিক্ষক, গবেষক, ইতিহাসবিদ ও বাঙালীর ইতিহাস আদি পর্বের লেখক অধ্যাপক নীহাররঞ্জন রায়ের জন্ম, মৃত্যু-৩০-০৮-১৯৮১ তারিখ কলকাতার বাসভবনে। শিক্ষা-মৃত্যুঞ্জয় স্কুল, ময়মনসিংহ ও ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। ১৯২৪-এ শ্রীহট্টের মুরারীচাঁদ কলেজ থেকে সম্মানিত স্নাতক, প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ১৯২৬ সালে। ১৯৩৫-এ লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ডিপেস্নামা ইন লাইব্রেরিয়ানশিপ। লাইডেন বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডস-এর ডি.ফিল ও ডি. লিট ১৯৩৬-এ। সদস্য-তৃতীয় বেতন কমিশন, ভারত সরকার ১৯৭০-৭৩। রাজ্যসভার সদস্য-১৯৫৭ থেকে ১৯৬৫ পর্যন্ত। তাঁর সৃষ্টি বাঙালীর ইতিহাস আদি পর্ব।
১৯০৩ সালের ২ এপ্রিল, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর, পিতার কর্মস্থলে নোয়াখালী শহরে (তাঁদের আদি নিবাস মাদারীপুর জেলায়) কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম, মৃত্যু-২৯-০১-১৯৭৬ তারিখ।
১৯০৩ সালের ১০ অক্টোবর, আসামের এক ধনাঢ্য জমিদার পরিবারে অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক প্রমথেশ বড়ুয়ার জন্ম, মৃত্যু-২৯-১১-১৯৫১ তারিখ।
১৯০৩ সালের ১৩ ডিসেম্বর, রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৩ সালের ২৭ ডিসেম্বর, বিশ্ববরেণ্য মানবতাবাদী দার্শিনক ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৪ সালের ৭ ফেব্রুয়ারি, চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।
১৯০৪ সালের ১৫ মার্চ, কথাসাহিত্যিক অন্নদা শঙ্কর রায়ের জন্ম, মৃত্যু-২৮-১০-২০০২ তারিখ। তিনি ১৯২৯ সালে আই. সি. এস. পাশ করেন। কবি, সাহিত্যক, ছড়াকার ও আই. সি. এস. পাশ এবং ১৯২৯ সালে বিলেত গিয়েছিলেন।
১৯০৪ সালের ৪ এপ্রিল, ভারতের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী কুন্দনলাল সাইগলের (কে. এল. সাইগল) জন্ম, মৃত্যু-১৮-০১-১৯৪৭ তারিখ।
১৯০৪ সালের ১৯ ডিসেম্বর, ভারতের কমিউনিষ্ট পার্টি ও ট্রেড ইউনিয়ন নেতা রণদিভের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৪ সালে কবি প্রেমেন্দ্র মিত্রের জন্ম, মৃত্যু-১৯৮৮ সালে।
১৯০৪ সালে ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী ভারত হকি দলের প্রতিনিধি ফিরোজ খানের জন্ম, মৃত্যু-২০০৫ সালে। তিনি ১৯২৮ সালে আমষ্র্টােম অনুষ্ঠিত অলিম্পিক স্বর্ণজয়ী।
১৯০৪ সালে বাঙালীর ইতিহাস আদি পর্বের লেখক ও অধ্যাপক নীহাররঞ্জন রায়ের স্ত্রী মণিকা রায়ের জন্ম, মৃত্যু-১৯৯১ সালে।
১৯০৫ সালের ১০ মে, ভারতের পশ্চিমবাংলার খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজকুমার মল্লিকের জন্ম, মৃত্যু-১৯-০২-১৯৮৭ তারিখ।
১৯০৫ সালের ১৩ মে, ভারতের ৫ম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদের জন্ম, মৃত্যু-১১-০২-১৯৭৭ তারিখ। (৫) ২৪-০৮-১৯৭৪ তারিখ থেকে ১১-০২-১৯৭৭ তারিখ পর্যন্ত। (৫) রাষ্ট্রপতির মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন বাসাপ্পা দানাপ্পা জাত্তি (ভারপ্রাপ্ত) ১১-০২-১৯৭৭ তারিখ থেকে ২৫-০৭-১৯৭৭ তারিখ পর্যন্ত।
১৯০৫ সালে পশ্চিমবাংলার দার্জিিলং-এ বিপস্নবী নেতা এবং ঐতিহাসিক নকশালবাড়ি লড়াইয়ের সূচনাকারী শহীদ কমরেড চারু মজুমদারের জন্ম, লালবাজার পুলিশ লকআপে পিটিয়ে মেরেছে-২৮-০৭-১৯৭২ তারিখ। চীনা কমিউনিষ্ট পার্টির চেয়ারম্যান মাও সে-তুংয়ের মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি ১৯৬৭ সালে শুরু করেন সংগ্রাম। সে বছরের ২৪ মে, আদিবাসীদের সঙ্গে নিয়ে জমি দখলের সংগ্রামের সূচনা করেন। এখনো মাওবাদী আন্দোলন চলছে বিশাল ভারতের ১২টি রাজ্যে। চারু মজুমদারের কাঠের বাড়িটি এখনো আছে এবং সে বাড়িতে তাঁর দুই মেয়ে (১) অনিতা মজুমদার (২) মধুমিতা মজুমদার ও (৩) ছেলে অভিজিৎ মজুমদার এবং সঙ্গে থাকেন চারু মজুমদারের ছোট বোন। তাঁদের আদিবাড়ি ছিল রাজশাহীতে। এক পর্যােয় পূর্বপুরুষরা চলে আসেন শিলিগুড়ি।
১৯০৫ সালের ১৬ ডিসেম্বর, ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ হেদাতুল্লাহর জন্ম, মৃত্যু-১৮-০৯-১৯৯২ তারিখ। (৩) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাকির হুসেনের মৃত্যুর পর ২০-০৭-১৯৬৯ তারিখ থেকে ২৪-০৮-১৯৬৯ তারিখ পর্যন্ত।
১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি, বাংলা সিনেমা জগতের বিখ্যাত মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী (নরেন্দ্রনাথ) সান্যালের জন্ম, মৃত্যু-১০-০২-১৯৭৪ তারিখ।
১৯০৬ সালে মুসলিম লিগের প্রাদেশিক সভাপতি ও মামদোতের নবাব ইফতিকার হুসেন খাঁর জন্ম, মৃত্যু-১৯৬৯ সালে। বাবার নাম স্যার শাহ নওয়াজ খাঁ'।
১৯০৬ সালের ২৭ সেপ্টেম্বর, কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ির জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৬ সালে কলকাতার ওয়েলেসলি স্ট্রিটে পিতামহের বাড়িতে বুদ্ধিজীবী ও দার্শিনক আবু সায়ীদ আইয়ূবের জন্ম, কলকাতায় মৃত্যু-২১-১২-১৯৮২ তারিখ। তাঁর বড় ভাই ছিলেন ডাক্তার আবদুল গণি ভারতের সাবেক রেলমন্ত্রী। পিতা-আবুল মোকারেম আব্বাস ছিলেন বড় লাটের করণিক।
১৯০৬ সালের ২ অক্টোবর, ভারতের অন্যতম সেরা চিত্রশিল্পী রাজা রবি বর্মার মৃত্যু হয়।
১৯০৭ সালের ১ মার্চ, সাংবাদিক, লেখক ও কথাসাহিত্যিক সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহর জন্ম, মৃত্যু-১০-১০-১৯৭১ তারিখ।
১৯০৭ সালের ২৮ মে, রাজনীতিক, ঔপন্যাসিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেনের জন্ম, মৃত্যু-০৫-১২-১৯৮১ তারিখ।
১৯০৭ সালের ১৯ জুন, ভারতে শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৭ সালে আধুনিক যাত্রাপালা রচনার পথিকৃৎ ব্রজেন্দ্রকুমার দের, (এম. এ., বি. টি.) জন্ম, মৃত্যু-১৯৭৬ সালে।
১৯০৭ সালের ২৩ সেপ্টেম্বর, কবি অজিত কুমার দত্তের জন্ম, মৃত্যু-৩০-১২-১৯৭৯ তারিখ।
১৯০৮ সালের ৮ জনুয়ারি, বাঙালী ঔপনাসিক আশাপূর্ণা দেবীর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৮ সালের ২৬ ফেব্রুয়ারি, ভারতের বিখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম, মৃত্যু-০৬-০৪-২০০৭ তারিখ।
১৯০৮ সালের ১১ আগষ্ট, রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেনের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৮ সালের ১০ নভেম্বর, বিপস্নবী কানাইলাল দাসের ফাঁসি কার্যকর হয়।
১৯০৮ সালের ১১ নভেম্বর, কথাসাহিত্যিক গনেন্দ্রকুমার মিত্রের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৮ সালের ২১ নভেম্বর, বিপস্নবী সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসি কার্যকর হয়।
১৯০৯ সালে বর্ষীয়ান কবি অরুণ মিত্রের জন্ম, মৃত্যু-১৯৯৩ সালে।
১৯০৯ সালের ২০ জুন, লেখক ও রাজনীতিবিদ পুর্ণেন্দু দস্তিদারের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯০৯ সালের ১৮ জুলাই, কলকাতার সুবিখ্যাত কলেজ স্ট্রিটের পাশে টেমার লেনে কবি বিঞ্চু দের জন্ম, মৃত্যু-০৩-১২-১৯৮২ তারিখ। বিঞ্চু দের এক বড় পরিচয় তিনি সমাজবাদে বিশ্বাসী, সেই সূত্রে সমাজবদলের সম্ভাবনায় অঙ্গীকৃত। তিনি ছিলেন ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সঙ্ঘের সক্রিয় কর্মী, সংগঠক।
১৯০৯ সালে ভারতের পশ্চিমবাংলায় পদ্মভূষণজয়ী প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী ওস্তাদ আবদুল রশিদ খাঁর জন্ম, মৃত্যু-১৮-০২-২০১৬ তারিখ। ২০ বছর যাবৎ আইটিসি সংগীত রিসার্চ একাডেমির গুরুর দায়িত্ব পালন করেছেন।
১৯১০ সালের ১ জানুয়ারি, ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাসের জন্ম, মৃত্যু-১৯-০৬-১৯৮২ তারিখ।
১৯১০ সালের ১৮ মার্চ, কবি ও শিশুসাহিত্যিক বিমলচন্দ্র ঘোষের (মৌমাছি) জন্ম, মৃত্যু-০৭-০৩-১৯৮২ তারিখ।
১৯১০ সালের ২৭ আগষ্ট, যুগোশস্নাভিয়ার স্কপজেতে মাদার তেরেসার জন্ম, মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার তেরেসার মৃত্যু-০৫-০৯-১৯৯৭ তারিখ কলকাতা শহরে। মাদার তেরেসার আসল নাম ছিল অ্যাগনেস গোনক্সা বোজাকসহিউ। অ্যাগনেস ১৯২৮ সালে চলে আসেন কলকাতায়। ১৯৭৯ সালে মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৮০ সালে তিনি ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'ভারতরত্ন' পান।
১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর, কবি ও গীতিকার রজনী কান্ত সেনের মৃত্যু।
১৯১০ সালের ৪ ডিসেম্বর, ভারতের ৮ম রাষ্ট্রপতি তামিলনাডুতে রামস্বামী ভেঙ্কটরমনের জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৯ তারিখ। উনি রাষ্ট্রপতি ছিলেন ১৯৮৭ সালের ২৫ জুলাই-১৯৯২ সালের ২৫ জুলাই পর্যন্ত।
১৯১০ সালে কলকাতার শান্তিডাঙ্গা পাড়ায় এক সঙ্গীত পরিবারে রাগসঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক কাদের জামেরীর জন্ম, মৃত্যু-১৯৮৩ সালে।
১৯১১ সালের ১ এপ্রিল, ভারতের পাঞ্জাবে সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ এবং শতবর্ষী ব্রিটিশ নাগরিক ফৌজা সিংয়ের জন্ম। তিনি যদি না-ও দৌড়ায়, দৈনিক চার থেকে পাঁচ ঘন্টা হাঁটাহাটি করে। মূল খাবার হিসেবে সামান্য ডালের সঙ্গে একটা রুটি। গরমের সময় প্রচুর আম খাই। আর প্রতিদিন একটা করে লাড্ডু। বিশ্বের বয়োজ্যেষ্ঠ ম্যারাথনার ফৌজা সিং আর মাত্র একটি ম্যারাথনে অংশ নেবেন। আগামী ২৪ ফেব্রুয়ারির হংকং ম্যারাথনই হবে ১০১ বছর বয়সীর শেষ দৌড়। মিডিয়ার সঙ্গে যখনই কথা বলেন, এই বয়সেও ফিটনেস কীভাবে ধরে রাখেন এই ব্যাখ্যাই দিতে হয়। এদিন তাঁকে বলতে হলো, 'আমার ভালো স্বাস্থ্যের কারণ হলো আমি নিয়মিত অনুশীলন করি আর ডায়েটিং করি।' ম্যারাথন থেকে অবসর নিলেও 'দৌড় থেকে নয়। জানিয়েছেন, ম্যারাথন ছাড়ার পরও কমপক্ষে দৈনিক চার ঘন্টা দৌড়াবেন। এএফপি।
১৯১১ সালের ৩১ জুলাই, বংশীবাদক পান্নালাল ঘোষের জন্ম, মৃত্যু-২০-০৪-১৯৬০ তারিখ।
১৯১১ সালের ২২ আগস্ট, নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্রের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১১ সালের ৩০ আগষ্ট, বহু ভাষাবিদ মনীষী ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ দে'র মৃত্যু।
১৯১২ সালের ৪ ফেব্রুয়ারি, কবি ও নাট্যকার মনোমোহন বসু পরলোকগমণ করেন।
১৯১২ সালের ১৫ মার্চ, ভারতের কলকাতা শহরের বাসিন্দা মনোহরের জন্ম। ২০০৮ সাল পর্যন্ত টানা ব্যায়াম করেছেন মনোহর। ছাত্রদের প্রশিক্ষণ দিয়েছেন। ২০১০ সালে স্ট্রোক করার পর সবকিছু বাদ দেন। শতবর্ষেও স্বপ্ন অপুর্ণ।
১৯১২ সালের ১৮ মার্চ, কথাসাহিত্যিক বিমল মিত্রের জন্ম, মৃত্যু-০২-১২-১৯৯১ তারিখ।
১৯১২ সালের ২৭ এপ্রিল, ভারতের উত্তর প্রদেশের সাহরানপুরে বলিউঠের সবার দাদী হিসেবে পরিচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী জোহরা সেহগালের জন্ম, মৃত্যু-১০-০৭-২০১৪ তারিখ নয়াদিল্লীর ম্যাক্স হাসপাতালে।
১৯১২ সালে উর্দু সাহিত্যের অমর লেখক সাদত হাসান মান্টোর জন্ম, মৃত্যু-১৮-০১-১৯৫৫ তারিখ।
১৯১২ সালের ৩ জুলাই, রম্য সাহিত্যিক অজিতকৃঞ্চ বসুর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১২ সালের ১০ সেপ্টেম্বর, ভারতের ৮ম উপরাষ্ট্রপতি বাসাত্ত্বা যতির জন্ম, মৃত্যু-০৭-০৬-২০০২ তারিখ।
১৯১২ সালে মধ্যভারতের ইন্দোরে এক সংগীত পরিবারে উচ্চাঙ্গসংগীতের প্রখ্যাত ওস্তাদ আমির খাঁর জন্ম, মৃত্যু-জানা নেই। খেয়ালে তিনি অনন্যসাধারণ গায়কির জন্য বিপুল খ্যাতি লাভ করেন।
১৯১৩ সালের ১৯ মে, ভারতের ৬ষ্ঠ রাষ্ট্রপতি নিলম সঞ্জীব রেড্ডির জন্ম, মৃত্যু-০১-০৬-১৯৯৬ তারিখ। (৬) ২৫-০৭-১৯৭৭ তারিখ থেকে ২৫-০৭-১৯৮২ তারিখ পর্যন্ত।
১৯১৩ সালের ২৭ জুলাই, ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্তের (যোশী) জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১৩ সালের ১৬ নভেম্বর, কবি দিনেশ দাসের জন্ম, মৃত্যু-১৩-০৩-১৯৮৫ তারিখ।
১৯১৩ সালের ৮ ডিসেম্বর, কমিউনিষ্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯১৩ সালের ১৬ ডিসেম্বর, ভারতের উত্তর প্রদেশে কলকাতার শীর্ষস্থানীয় কবি ও সাংবাদিক সালিক লখনৌভির (প্রকৃত নাম শওকত রিয়াজ কাপুর) জন্ম, মৃত্যু-০৪-০১-১৯১৩ তারিখ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন কলকাতার উর্দু কবি সালিক লখনেভি।