১৮৬৩ সালের ১২ জানুয়ারি, হিন্দুধর্ম ও সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ (নরেন্দ্রনাথ দত্ত) জন্মগ্রহন করেন এবং ১৯০২ সালের ২ জুলাই ৯টা ৫০মিনিটের সময় মৃত্যুবরণ করেন। (উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দও রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছিলেন) ১৯১৩ সালে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির ২০ বছর আগে ১৮৯৩ সালে শিগাকো ধর্ম মহাসভায় হিন্দুধর্ম বিষয়ে আলোড়ন তোলা বক্তব্য দিয়ে বিশ্বখ্যাতি পান স্বামী বিবেকানন্দ।

১৮৬৩ সালো ১৯ জুলাই, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে পঞ্চকবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম, মৃত্যু-১৯১৩ সালে।

১৮৬৩ সালে সাহিত্যিক ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের জন্ম, মৃত্যু-১৯২৭ সালে।

১৮৬৩ সালে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ ডা. হাকিম আজমল খানের জন্ম, মৃত্যু-১৯২৭ সালে। তিনিই একমাত্র ব্যক্তি যিনি জাতীয় কংগ্রেস, মুসলিম লিগ এবং অল ইন্ডিয়া খিলাফত কমিটির প্রেসিডেন্ট নির্বািচত হয়েছিলেন।

১৮৬৪ সালের ২৯ জুন, প্রধান বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয় কলকাতা মলঙ্গা লেনের এক বাসাবাড়িতে এবং ২৫-০৫-১৯২৪ সালে পাটনায় হঠাৎ-ই পরলোগমন করেন।

১৮৬৪ সালে পিতার কর্মস্থল পশ্চিমবঙ্গের বসিরহাট জেলার জালালপুরে কবি আজিজুন্নেছা খাতুনের জন্ম, মৃত্যু-১৯৪০ সালে।

১৮৬৪ সালের ২০ আগস্ট, শিক্ষাব্রতী ও প্রবন্ধকার আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্ম, মৃত্যু- মৃত্যু-০৬-০৬-১৯১৯ তারিখ।

১৮৬৪ সালের ৮ সেপ্টেম্বর, নারী শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা ও শিক্ষাব্রতী লেডি অবলা বসুর জন্ম, মৃত্যু-২৬-০৪-১৯৫১ তারিখ।

১৮৬৫ সালের ২৯ মে, সাংবাদিক, শিক্ষাবিদ ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-৩০-০৯-১৯৪৩ তারিখ।

১৮৬৫ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস রাজনীতিক লালা লাজপাত রায়ের জন্ম, মৃত্যু-১৭-১১-১৯২৮ তারিখ।

১৮৬৫ সালের ২৬ জুলাই, কাব্য-কবিতার লেখক রজনীকান্ত সেনের জন্ম, মৃত্যু-১৯১৯ সালে।

১৮৬৫ সালের ৩০ ডিসেম্বর, ভারতের বম্বে (বর্তমান মুম্বাই) শহরে নোবেল বিজয়ী (১৯০৭ সালের ১০ ডিসেম্বর) সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিং জন্মগ্রহণ করেন, মৃত্যু-১৯৩৬ সালে।

১৮৬৬ সালের ৯ মে, রাজনীতিবিদ ও প্রবীণ কংগ্রেস নেতা গোপালকৃঞ্চ গোখলের জন্ম, বম্বে মৃত্যু-১৯-০২-১৯১৫ তারিখ।

১৮৬৬ সালে (১৯৩১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত) ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড উইলিংডনের জন্ম, মৃত্যু-১৯৪১ সালে।

১৮৬৬ সালের ২ অক্টোবর, কলকাতায় হিন্দু ধর্মের একজন বিশিষ্ট প্রবক্তা অভেদানন্দ (স্বামী)র জন্ম, দার্জিিলঙের বেদান্ত আশ্রমে মৃত্যু-০৮-০৯-১৯৩৯ তারিখ।

১৮৬৬ সালের ৩ নভেম্বর, ইতিহাসকার, গবেষক ও পন্ডিত দীনেশচন্দ্র সেনের জন্ম, মৃত্যু-২০-১১-১৯১৭ তারিখ।

১৮৬৬ সালের ২০ ডিসেম্বর, ভারতের পশ্চিমবাংলায় সাংবাদিক-সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৫-১১-১৯২৩ তারিখ।

১৮৬৭ সালের ২৩ জুন, 'বঙ্গীয় শব্দকোষ' অভিধান রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃতু-জানা নেই।্‌

১৮৬৭ সালের ১৮ সেপ্টেম্বর, চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-জানা নেই

১৮৬৭ সালে পশ্চিমবাংলার মেদিনীপুর জেলার এক জমিদার পরিবারে আইনশাস্ত্রজ্ঞ, পন্ডিত ও রাজনীতিবিদ স্যার আবদুর রহিমের জন্ম, মৃত্যু-১৯৫২ সালে।

১৮৬৮ সালের ১৬ জানুয়ারি, দার্শিনক ও পন্ডিত হীরেন্দ্রনাথ দত্তের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৬৮ সালের ৭ আগস্ট, সাহিত্যিক, সম্পাদক ও চলতি গদ্যকার প্রমথ চৌধুরীর জন্ম, মৃত্যু-০২-০৯-১৯৪৬ তারিখ।

১৮৬৯ সালের ২৪ জুন, অবিভক্ত ভারতের প্রথম বিপস্নববাদী হরি ছাপেকার-এর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৬৯ সালের ২৬ আগস্ট, রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেশ কুমার রায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৬৯ সালের ২ অক্টোবর, গুজরাটে মোহনদাস করমচাঁদ মহাত্মা গান্ধীর জন্ম, আততায়ীর গুলিতে মৃত্যু-৩০-০১-১৯৪৮ তারিখ। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি, তাঁর মৃত্যুর আগের দিন নিজের শেষ উইলে তিনি কংগ্রেস দল ভেঙে দেওয়ার আহবান জানিয়েছিলেন। গান্ধীর পিতার নাম-করমচাঁদ গান্ধী। গান্ধী তার পিতার কথা অনুসারে ১৮৮৩ সালে মাত্র ১৩ বছর বয়সে মহাত্মা গান্ধী বাবা-মায়ের পছন্দে কস্তরবা মাখাঙ্গীকে বিয়ে করেন। গান্ধীর চার ছেলে হয়:-(১) হরিলাল গান্ধীর জন্ম-১৮৮৮ সালে (২) মনিলাল গান্ধীর জন্ম-১৮৯২ সালে (৩) রামদাস গান্ধীর জন্ম-১৮৯৭ সালে এবং (৪) দেবদাস গান্ধীর জন্ম-১৯০০ সালে। ১৮ বছর বয়সে ১৮৮৮ সালের ৪ সেপ্টেম্বর ব্যারিস্টারী পড়ার জন্য ইউনিভাসির্টি কলেজ লন্ডনে যান। গান্ধী দক্ষিণ আফ্রিকার গণঅধিকার আন্দোলন-(১৮৯৩-১৯১৪) সাল পর্যন্ত। (গান্ধী এবং জিন্না দুজনেই কাথিয়াবাড়ি বণিক সম্প্রদায়ভুক্ত কিন্তু এ ছাড়া আর তেমন কিছু সাদৃশ্য তাঁদের মধ্যে নেই।) বাপুর নাতি এএপিতে যোগ দিয়েছেন প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ রাজমোহন গান্ধী।

১৮৭০ সালের ৩০ মার্চ, 'বসুমতি'র সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৭০ সালের ৩০ এপ্রিল, অবিভক্ত ভারতের চলচ্চিত্র পথিকৎ দাদা সাহেব ফালকের জন্ম, মৃত্যু-জানা নেই। ১৯১২ সালের ৩১ ডিসেম্বর, বোম্বে প্রথম সিনেমা তৈরী করেন দাদা সাহেব ফালকে। ভারতীয় সিনেমার ১০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে ০১-০৯-২০১২ তারিখ অনুষ্ঠানে দেখানো হবে নির্বাক ছবি 'রাজা হরিশচন্দ্র'। 'রাজা হরিশ্চন্দ্র' প্রথম প্রদর্শন করা হয়েছিল ১৯১৩ সালের ২১ এপ্রিল, মুম্বাইয়ের অলম্পিয়া পিকচার প্যালেসে। ছবির পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ছিলেন দাদা সাহেব ফালকে। অভিনয় করেছিলেন ডি.ডি. দেবকে, পি. জি. সেন প্রমুখ। ঢাকায় ভারতীয় চলচ্চিত্রের পরিচালক মুজাফ্‌ফর আলী ও অভিনেতা ফারুক শেখ। ১৯৬৯ সালের ৩০ এপ্রিল, ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার ১৯৬৯ সাল থেকে চালু করা হয়।

১৮৭০ সালে কাব্য-কবিতার লেখক বলেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-১৯০০ সালে।

১৮৭০ সালে পশ্চিমবাংলার মেদিনীপুরে পন্ডিত, রাজনীতিবিদ, লেখক ও গ্রন্থাগার ড. স্যার আবদুল্লাহ আল-মামুন সোহরাওয়ার্দীর জন্ম, মৃত্যু-১৩-০১-১৯৩৫ তারিখ কলকাতায়। তিনি ১৯০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী বাঙালি মুসলমান।

১৮৭০ সালে কলকাতা মহানগরীতে আরেক মহিলা সঙ্গীত-প্রতিভা গহরজানের জন্ম, মৃত্যু-১৯৩০ সালে।

১৮৭০ সালের ১০ ডিসেম্বর, খ্যাতনামা ঐতিহাসিক ও শিক্ষাবিদ স্যার যদুনাথ সরকারের জন্ম, মৃত্যু-১৯-০৫-১৯৫৮ তারিখ।

১৮৭১ সালে কবি প্রমীলা নাগের জন্ম, মৃত্যু-১৮৯৬ সালে।

১৮৭১ সালের ২০ অক্টোবর, কাব্য, কবিতার লেখক, সঙ্গীতশিল্পী ও সুরকার অতুলপ্রসাদ সেনের জন্ম, মৃত্যু-১৯৩৪ সালে।

১৮৭১ সালে কাব্য-কবিতার লেখক প্রিয়ম্বদা দেবীর জন্ম, মৃত্যু-১৯৩৫ সালে।

১৮৭২ সালের ২৪ জানুয়ারি, ভাইসরয় লর্ড মেয়ো আন্দামানে শের আলী খাঁ র্কতৃক ছুরিকাঘাতে নিহত হন।

১৮৭২ সালের ১০ মার্চ, উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা উবায়দুল্লাহ সিন্ধির জন্ম, মৃত্যু-১৯৩১ সালে।

১৮৭২ সালের ৪ এপ্রিল, গুজরাটের বস্ত্র শিল্প অধ্যুষিত সুরাট নগরে আবদুল্লাহ ইউসুফ আলীর জন্ম, মৃত্যু-১০-১২-১৯৫৩ তারিখ লন্ডনে। ২৩ বছর বয়সে তরুণ ইউসুফ আলী ভারতের নতুন আই. সি. এস. অফিসার হিসেবে, ১৮৯৬ সালে যুক্তপ্রদেশের সাহারানপুরে এ্যাসিসটেন্ট ম্যাজিসস্ট্রেট হিসেবে যোগদেন।

১৮৭২ সালের ১৫ আগষ্ট, কলকাতায় জাতীয়তাবাদী নেতা, স্বরাজ রাজনীতিক, আধ্যাত্মিক সাধক, ভারতের স্বাধীনরতা সংগ্রামী ও দার্শিনক অরবিন্দু ঘোষের জন্ম, মৃত্যু-০৫-১২-১৯৫০ তারিখ।

১৮৭২ সালের ৯ সেপ্টেম্বর, বিশিষ্ট লেখিকা সরলাদেবী চৌধুরানীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৭২ সালের ১৬ অক্টোবর, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার খাসপুর গ্রামে সাহিত্য চর্চা, প্রজ্ঞাবান রাজনীতিক ও সাংবাদিক আবদুল গফুর সিদ্দিকীর জন্ম, মৃত্যু-১৯৫৯ সালে। রাজনীতির ক্ষেত্রে তিনি বঙ্গভঙ্গের (১৯০৫-১৯১১) বিরোধী ছিলেন।

১৮৭২ সালে কাব্য-কবিতার লেখক ভুজঙ্গধর রায়চৌধুরীর জন্ম, মৃত্যু-১৯৪০ সালে।

১৮৭২ সালে কাব্য-কবিতার লেখক প্রমথনাথ রায়চৌধুরীর জন্ম, মৃত্যু-১৯৪১ সালে।

১৮৭২ সালের ১১ নভেম্বর, কলকাতা শহরে কবি ও সঙ্গীতজ্ঞ আসাদুজ্জামান খান গওহরের জন্ম, মৃত্যু-০৪-০৪-১৯২২ তারিখ।

১৮৭২ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বায়না থানার কুলিয়া গ্রামে কথাসাহিত্যিক ও সমালোচক সাব-ডেপুটি ম্যাজিস্ট্রেট একরামুদ্দীন আহমদের জন্ম, মৃত্যু-২০-১১-১৯৪০ তারিখ। তাঁর পিতা মাহতাবউদ্দীন আহমদ ছিলেন একজন হাতুড়ে ডাক্তার।

১৮৭৩ সালের ৩ ফেব্রুয়ারি, বিখ্যাত কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-০৫-০৪-১৯৩২ তারিখ।

১৮৭৩ সালের ৩০ মে, প্রখ্যাত আলেম গুলিয়ে কামেল পীর কারামত আলী জৌনপুরীর (রহ.) ইন্তেকাল।

১৮৭৩ সালের ১৯ ডিসেম্বর, চিকিৎসক উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৭৩ সালের ২৯ ডিসেম্বর, (পিতার কর্মস্থলে দক্ষিণ ভারতের বিজাপুরে) সঙ্গীতশিল্পী ও সাহিত্যিক ইন্দ্রিরা দেবী চৌধুরানীর জন্ম, মৃত্যু-২২-০৮-১৯৬০ তারিখ।

১৮৭৪ সালে কবি হামিদ আলীর জন্ম, মৃত্যু-১৯৫৪ সালে।

১৮৭৫ সালে অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯৩৪ সালে।

১৮৭৫ সালে কবি সরোজকুমারী দেবীর জন্ম, মৃত্যু-১৯৩২ সালে।

১৮৭৫ সালের ২৫ জুলাই, ভারতের নৈনিতালে বিশ্বখ্যাত দুঃসাহসী শিকারি জিম করবেটের জন্ম, কেনিয়াতে মৃত্যু-০২-০৫-১৯৫৫ তারিখ।

১৮৭৫ সালের ৩০ অক্টোবর, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেলের জন্ম, মৃত্যু-১৫-১২-১৯৫০ তারিখ।

১৮৭৫ সালের ১০ ডিসেম্বর, মহিলা সাহিত্যিক সরলাবালা সরকার জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।

১৮৭৬ সালে ক্লাসিক থিয়েটারের কর্ণধার অমরেন্দ্রনাথ দত্তের জন্ম, মৃত্যু-১৯১৬ সালে।

১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, বিখ্যাত কথাশিল্পী ও সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৬-০১-১৯৩৮ তারিখ।

১৮৭৭ সালের ৮ জুলাই, বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যানের মৃত্যু।

১৮৭৭ সালের ১১ অক্টোবর, কথাশিল্পী, শিক্ষাবিদ ও সাহিত্য-সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপধ্যায়ের জন্ম, মৃত্যু-১৭-১২-১৯৩৮ তারিখ।

১৮৭৭ সালের ১৯ নভেম্বর, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর গ্রামে কবি ও স্বদেশপ্রেমিক করুণানিধান বন্দোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-০৫-০২-১৯৫৫ তারিখ।

১৮৭৮ সালের ২০ মে, ভারতের জয়পুরে ভারতের প্রবীণতম নাগরিক হাবিব মিয়ার জন্ম, জয়পুর রাজপ্রাসাদের সাবেক ট্রাম্পেটবাদক হাবিবের বয়স হয়েছিল ১৩৮ বছর। হাবিবের অবসর ভাতার কাগজপত্র অনুযায়ী তাঁর ১৮৭৮ সালের ২০ মে, কিন্তু হাবিবের দাবি, তাঁর জন্ম ১৮৭০ সালের ২০ মে। হাবিব ১৯৩৮ সালে রাজপরিবারের সংগীত দল থেকে অবসর নেন। প্রায় ৫০ বছর আগে হাবিব দৃষ্টিশক্তি হারান। তিনি ১৪০ জন নাতি এবং নিকটাত্মীয় রেখে গেছেন। তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন ১৯-০৮-২০০৮ সালে। ২০০৩ সালের ২৭ মে, ইত্তেফাক পত্রিকার রিপোর্ট: যে ব্যক্তি পেনশন তুলছেন ৬৫-বছর ধরে-বিবিসি: ভারতের রাজস্থানে এক ব্যক্তি। তাঁর প্রথম পেনশন ছিল ১ রুপী .৮৬ পয়সা। এখন পেনশন পান ১,৯০০(এক হাজার নয়শত) রুপী। সে কোনদিন ধুমপান করেননি। তাঁর স্বাভাবিক খাবার যেমন রুটি। তবে চা নিয়মিত খাইত। সে কোনদিনও হতাশ বা বিমর্ষ হননি।

১৮৭৮ সালের ২৭ নভেম্বর, কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্ম, মৃত্যু-০১-০২-১৯৪৮ তারিখ।

১৮৭৮ সালের ১০ ডিসেম্বর, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, খেলাফত আন্দোলনের অন্যতম সংগঠক, প্রতিভাবান লেখক ও নেতা মাওলানা মুহম্মদ আলির জন্ম, মৃত্যু-০৫-০২-১৯৩২ তারিখ। এ ব্যক্তি ছিলেন মাওলানা শওকত আলির ভাই।

১৮৭৯ সালের ৫ জুন, ভারতের বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা এম. এম. যোশির জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮০ সালের ১৬ মার্চ, অভিধানকার ও সাহিত্যিক রাজশেখর বসুর (লেখক পরশুরামের) জন্ম, মৃত্যু-১৯৬০ সালে। কেদার চাটুজ্জের গল্পও চিরস্মণীয়।

১৮৮০ সালের ৮ অক্টোবর, বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষের মৃত্যু।

১৮৮০ সালের ৩১ জুলাই, প্রখ্যাত হিন্দী কথাসাহিত্যিক মুনশি প্রেম চাঁদের জন্ম, মৃত্যু-০৮-১০-১৯৩৬ তারিখ।

১৮৮২ সালে কাব্য-কবিতার লেখক সতীশচন্দ্র রায়ের জন্ম, মৃত্যু-১৯০৪ সালে।

১৮৮২ সালের ৩ ফেব্রুয়ারি, খ্যাতমান চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে মাতুলালয়ে ছন্দের জাদুকর ও কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম, মৃত্যু-২৫-০৬-১৯২২ তারিখ। মাত্র ৪০ বছর বয়সে তিনি পরলোগমণ করেন। ১৮৯৯ সালে এন্ট্রান্স পাস করেন এবং ১৮৯১ সালে এফ. এ. পাস করেন।

১৮৮২ সালের ২৭ এপ্রিল, সাংবাদিক ও লেখক শরৎচন্দ্র পন্ডিতের (দা ঠাকুর) জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮২ সালের ১ জুলাই, প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮২ সালে কবি কাজী ইমদাদুল হকের জন্ম, মৃত্যু-১৯২৬ সালে।

১৮৮২ সালে কবি মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্নের জন্ম এবং মৃত্যু-১৯৩৬ সালে।

১৮৮২ সালে কাব্য-কবিতার লেখক কুমুদরঞ্জন মল্লিকের জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৭০ তারিখ।

১৮৮৩ সালের ৩ ফেব্রুয়ারি, খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৩ সালের ১ মার্চ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কোগ্রামে মাতুলালয়ে শিক্ষাবিদ ও কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৭০ তারিখ।

১৮৮৩ সালের ২৯ জুন, ভারতের পশ্চিমবাংলায় বিজ্ঞান লেখক চারুচন্দ্র ভট্টাচার্যের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৪ সালের ৯ জানুয়ারি, সাহিত্যিক ও আইনজীবী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯-০৫-১৯৬৬ তারিখ।

১৯৮৪ সালের ১২ মার্চ, ভারতের প্রথম রাষ্ট্রপতি বিহার প্রদেশের শিবান জেলার জেরদাই গ্রাম চাতরায় রাজেন্দ্র প্রসাদের জন্ম, মৃত্যু-২৮-০২-১৯৬৩ তারিখ। (১) ২৪-০১-১৯৫০ থেকে ১৩-০৫-১৯৬২ তারিখ পর্যন্ত।

১৮৮৪ সালে পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগের শেখপুর গ্রামে সমাজসংস্কারক ও লেখক মাসুদা খাতুনের জন্ম, মৃত্যু-২০-১২-১৯২৬ তারিখ।

১৮৮৫ সালের ৮ জানুয়ারি, এতিহাসিক ও পুরাতত্ত্ববিদ রাধাগোবিন্দ বসাক পরলোকগমন করেন।

১৮৮৫ সালের ১২ এপ্রিল, পত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৫ সালের ২৫ মে, ভারতীয় স্বাধীনতার ইতিহাসে অবিস্মরনীয় বিপস্নবী রাসবিহারী বসুর জন্ম, মৃত্যু-২১-০১-১৯৪৫ তারিখ।

১৮৮৬ সালের ১২ জানুয়ারি, জাতীয়তাবাদী নেত্রী নেলী সেনগুপ্তার জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৬ সালে কবি জগদীশ গুপ্তের জন্ম, মৃত্যু-২৫-০২-১৯৫৭ তারিখ।

১৮৮৬ সালের ১২ মে, শিশু-সাহিত্যির বিশিষ্ট লেখক ও সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীরজন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৭ সালের ২২ মার্চ, মার্কসবাদী কমিউনিস্ট নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামী এম. এন. রায় (মানবেন্দ্রনাথ রায়ের) জন্ম, মৃত্যু-২৫-০১-১৯৫৪ তারিখ।(ভারতীয় কমিউনিষ্ট পার্টি-১৯২০ প্রতিষ্ঠাতা সদস্য)।

১৮৮৭ সালের ১১ এপ্রিল, ভারতের পশ্চিমবাংলায় চিত্রশিল্পী যামিনী রায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৮৮৭ সালের ২১ সেপ্টেম্বর, অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহের ইন্তেকাল।