ব্রিটিশ ও পাকিস্তান আমলে মাদ্রাসা-স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় কয়টি ছিল-সন অনুসারে নামগুলো: (১৭৫৭-১৯৭১)
রচনা, সংগ্রহ ও সম্পাদনা:
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর
সহযোগিতায়:
আবির হোসেন জিয়ান।
জিয়ান বড়বাড়ি প্রকাশনী, ঢাকা।
ব্রিটিশ ও পাকিস্তান আমলে মাদ্রাসা-স্কুল-
কলেজ ও বিশ্ববিদ্যালয় কয়টি ছিল-সন অনুসারে নামগুলো: (১৭৫৭-১৯৭১)
রচনা, সংগ্রহ ও সম্পাদনা:
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর
মোবাঃ ০১৭১৬৬৫৪৮৪৪
সহযোগিতায়:
আবির হোসেন জিয়ান।
প্রকাশকাল:
প্রকাশক: ২৮ জুন, ২০১৩ সাল।
১৪ আষাঢ়, ১৪২০ বাংলা
পুনঃমুদ্রণ-৩১ ডিসেম্বর, ২০১৩ সাল।
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর।
স্বত্ত্ব: লেখক র্কতৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
কমপিউটার কম্পোজ: মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর
প্রচ্ছদ: মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর।
মুদ্রণে: জিয়ান বড়বাড়ি কমপিউটার।
মূল্য: ৮৫০.০০(আটশত পঁঞ্চাশ) টাকা মাত্র।
সুলভ মূল্য: ৭০০.০০(সাতশত) টাকা মাত্র।
উৎসর্গ করছি-
বাঞ্ছারামপুর উপজেলার সমগ্র মানুষ জীবিত ও মৃতসহ সকলের স্মরণে-
মোজাহু, ২৬-০৩-২০১৪
মোঃ জাকির হুসেন ওরফে আলমগীর
ডেপুটি রেজিস্ট্রার(অবসর)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
গ্রাম-ভেলানগর(বড়বাড়ি)।
| বিশ্ব ও ভারতীয় উপমহাদেশের কিছু স্মরণীয় ঘটনা এবং বিশ্বের কিছু মহান ব্যক্তিদের | ৩৮-১৫৬ |
| বাংলাদেশে ব্রিটিশ ও পাকিস্তানের শাসনের সময়ে মাদ্রাসা, স্কুল, কলেজ ও | ১৭০-৫১৯ |
| বিশ্ববিদ্যালয় কয়টি ছিল বিভাগ ও জিলা অনুযায়ী সনসহ নামগুলো: |
| ব্রিটিশ আমলে (ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের) | ১৭০-১৯৮ |
| ১৭টি জিলা হিসেবে মাদ্রাসাগুলো দেখানো হয়েছে, মোট মাদ্রাসা-৭১৩টি: |
| ব্রিটিশ আমলে (ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের) | ১৯৯-২৮০ |
| ১৭টি জিলা হিসেবে উচ্চ বিদ্যালয়গুলো দেখানো হয়েছে, মোট স্কুল-২,১৮৫টি: |
| বাংলাদেশে ব্রিটিশ আমলে মোট=৪৯টি কলেজ ছিল | (চট্টগ্রাম, সিলেট, ঢাকা, বরিশাল, | ২৮১-২৮৩ |
| খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে) কোন জেলাতে কয়টি কলেজ ছিলঃ |
| ব্রিটিশ আমলে ১টি বিশ্ববিদ্যালয় ছিল-ঢাকা বিশ্বািবদ্যালয়ঃ | ২৮৪-২৮৪ |
| পাকিস্তান আমলে চট্টগ্রাম বিভাগে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কয়টি মাদ্রাসা, স্কুল, | ২৮৫-৩২১ |
| কলেজ ছিল-১,১৫৪টি: চট্ট্গ্রাম বিভাগের সবগুলো জিলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ |
| আছে, প্রত্যেক জিলা আলাদাভাবে দেখানো হলোঃ |
| পাকিস্তান আমলে সিলেট বিভাগে ১৯৪৮ থেকে ১৯৭১ কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ | ৩২২-৩৩০ |
| ছিল-২৩৫টি: সিলেট বিভাগের সবগুলো জিলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ আছে, |
| প্রত্যেক জিলা আলাদাভাবে দেখানো হলোঃ |
| পাকিস্তান আমলে ঢাকা বিভাগে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কয়টি মাদ্রাসা, স্কুল ও | ৩৩১-৩৮৬ |
| কলেজ-১,৭৫৫টি: ঢাকা বিভাগের সবগুলো জিলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ আছে, |
| প্রত্যেক জিলা আলাদাভাবে দেখানো হলোঃ |
| পাকিস্তান আমলে বরিশাল বিভাগে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কয়টি মাদ্রাসা, স্কুল ও | ৩৮৭-৪১৩ |
| কলেজ ছিল-৭৫৮টিঃ বরিশাল বিভাগের সবগুলো জিলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ |
| আছে, প্রত্যেক জিলা আলাদাভাবে দেখানো হলোঃ |
| পাকিস্তান আমলে খুলনা বিভাগে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কয়টি মাদ্রাসা, স্কুল ও | ৪১৪-৪৪৫ |
| কলেজ ছিল-৯৯৬টি: খুলনা বিভাগের সবগুলো জিলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ |
| আছে, প্রত্যেক জিলা আলাদাভাবে দেখানো হলোঃ |
| পাকিস্তান আমলে রাজশাহী বিভাগে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত কয়টি মাদ্রাসা, স্কুল | ৪৪৬-৪৮২ |
| ও কলেজ ছিল-১,১৭১টি রাজশাহী বিভাগের সবগুলো জিলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ |
| আছে, প্রত্যেক জিলা আলাদাভাবে দেখানো হলোঃ |
| পাকিস্তান আমলে রংপুর বিভাগে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মাদ্রাসা, স্কুল ও কলেজ | ৪৮৩-৫১৫ |
| ছিল-১,০১৮টি: রংপুর বিভাগের সবগুলো জিলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ আছে, |
| প্রত্যেক জিলা আলাদাভাবে দেখানো হলোঃ |
| পাকিস্তান আমল ১৯৪৮-১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছিল-০৫টিঃ | ৫১৬-৫১৬ |
।মুখবন্ধ:।
আমার অনেকদিন থেকে জানার ইচ্ছা ছিল যে, বাংলাদেশে প্রথম মাদ্রাসা কোনটি, প্রথম স্কুল কোনটি, প্রথম কলেজ কোনটি এ প্রশ্নের উত্তর জানার ইচ্ছা ছিল আমার অনেকদিনের। সে ইচ্ছা পূরণ করেছি, কিছুদিন পূর্বে ব্যাণ্বেইস থেকে কিছু তথ্য এনে জানতে পারি যে, আমি যে ধারণা করেছি তার সবকিছু সঠিক হয়নি যেমন-প্রথম মাদ্রাসা ১৭৮০ সালে ঢাকা আলিয়া-ই-মাদ্রাসা জানতাম, ১৮২৮ সালের ১ জানুয়ারি, রাজশাহী ইংলিশ উচ্চ বিদ্যালয়, ১৮২৯ সালের ১ জানুয়ারি, বরিশাল জিলা স্কুল, ১৮৩২ সালের ১ জানুয়ারি, রংপুর জিলা স্কুল, ১৮৩৫ সালের ১ জানুয়ারি, ঢাকা কলেজিয়েট স্কুল-এ চারটি স্কুল যে উপরিউক্ত সনে প্রতিষ্ঠিত হয়েছে তা' জানতাম। কিন্তুু এ স্কুল চারটি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ৪র্থ তা আমি সঠিকভাবে জানতাম না বা এর পূর্বে আর কোন স্কুল প্রতিষ্ঠিত হয়েছে কিনা তার কোন সঠিক ধারণা বা সঠিক তথ্য ছিলনা আমার নিকট। বাংলাদেশের আনেককে অনেক প্রশ্ন করেছি-তারাও সঠিকভাবে বলতে পারেনি। সঠিকভাবে জানার জন্য আমি বারবার চেষ্টা করেছি তবুও জানতে পারিনি। আমিও জানতে পারিনি বা সমাজের অনেককে অনেক প্রশ্ন করেও কোন্ স্কুলটি আগে বা পরে তার সঠিক দিন, তারিখ জানতে পারিনি। আমি অনেককে প্রশ্ন করেছি তারাও সঠিক, দিন, তারিখ জানেনি তাই আমাকে তাঁরা জানাবে কি করে। কিন্তু ঢাকা কলেজ যে এদেশে প্রথম কলেজ তা আমি জানতাম। ঢাকা কলেজ ১৮৪১ সালের ২০ নভেম্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৯২১ সালের ১ জুলাই জানতাম। কিন্তু দ্বিতীয় কলেজটি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে 'চট্টগ্রাম কলেজ' তা' আমি জানতাম না এবং ১৮৭৩ সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তা জানতাম কিন্তু বাংলাদেশের তৃতীয় কলেজ হিসেবে রাজশাহী কলেজ জানতামনা। রাজশাহী কলেজকে দ্বিতীয় কলেজ হিসেবে জানতাম। ঢাকাতে স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সবার আগে হবে এ ধরাণা ছিল আমার। এ ব্যপারে কোনো সিদ্ধান্তে আসতে পারি নাই, কোনটি সঠিক আর কোনটি বেঠিক। ২০১০ সালের ডিসেম্বর মাসের পর ব্যাণব্যইসের জনাব কে. এম. হাসানউল্লাহ মাহমুদ-এর সাথে আলাপ করে জানতে পারি যে, তাঁর কাছে স্কুল, কলেজ ও মাদ্রাসার ডাটা আছে। কৃতজ্ঞতা স্বীকার করে বলতে হয় জনাব কে. এম. হাসানউল্লাহ মাহমুদ, কমপিউটার অপারেশন অফিসার, ব্যাণবেইস-এর নিকট থেকে তথ্য পাওয়ার পর আমার ধারণা বদলায় যে ঢাকাতে মাদ্রাসা ও কলেজ ঠিকই আগে হয়েছে। কিন্তুু উচ্চ বিদ্যালয়ের বেলাতে এর ব্যতিক্রম হয়েছে, প্রথম স্কুলটি ১৮২৮ সালে রাজশাহী কলেজিয়েট স্কুল তারপর দ্বিতীয় স্কুলটি ১৮২৯ সালে বরিশাল জিলা স্কুল, তৃতীয় স্কুলটি ১৮৩২ সালের ১ জানুয়ারি, রংপুর জিলা স্কুল, ১৮৩২ সালের ১ জানুয়ারি, নেত্রকোনা-কেন্দুয়া জয় হরি সরকারি উচ্চ বিদ্যালয় ও ১৮৩২ সালের ১ জানুয়ারি, হবিগঞ্জ মাধবপুর-গোবিন্দপুর গভঃ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমার কাছে বাংলাদেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা কোনটি কোন সময়ে হয়েছে তার সঠিক পরিসংখ্যান আছে। ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এ দেশে কয়টি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এ দেশে কয়টি মাদ্রাসা, স্কুল, কলেজ হয়েছে তার নামসহ একটি বই রচনার কাজ শেষ করেছি। এ দেশে ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে কতগুলো মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় ও কলেজ আছে(০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত)। ছক আকারে নিম্নে দেখানো হলো:
| ১ | ১৭৫৭ থেকে ১৯৪৭ ব্রিটিশ আমল, ১৯৪৮ থেকে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আমল | ১৮,৮১১ |
| এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ আমল: এ দেশে |
| ২ | ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি স্কুল এন্ড কলেজ ছিল: | ৭২৬ |
| ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি কলেজ | ২,৯১৪ |
| ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি মাদ্রাসা এরমধ্যে ১৪০০শত ডিগ্রী | ৯,৪৭৫ |
| মাদ্রাসা আছে ০৬-০৬-২০১৩ পর্যন্ত |
| ১+২+৩+৪=এই চারটি সংখ্যার যোগফল হয়= | ৩১,৯২৬ |
| প্রথম ছক থেকে দ্বিতীয় ছকের বিয়োগফল- | ২৬,১৯৩ |
| সংখ্যাটি হয় ৫,৭৩৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভূক্ত হয় নাই ০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত | | ৫,৭৩৩ |
দ্বিতীয় ছক:
| ১ | ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি সরকারী স্কুল হয়েছে ০৬-০৬-২০১৩ | ৩১৭+১+৫=৩২৩টি |
| তারিখ পর্যন্ত: ০৭-০৯-২০১৩ তারিখ আজিমপুর গার্লস স্কুলটিসহ আরো ৫টি স্কুল সরকারী | সরকারি স্কুল |
| ২ | ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি সরকারী কলেজ হয়েছে (০৬-০৬-২০১৩ | ৩৬৯+৫ =৩৭৪টি |
| তারিখ পর্যন্ত): এ সরকারের আমলে ১৮টি কলেজ সরকারি হয়েছে | এরমধ্যে ২২-১০-২০১৩ তারিখ | সরকারি কলেজ |
| ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি এমপিওভূক্ত স্কুল এন্ড কলেজ | ৬০৯টি |
| হয়েছে-০৬-০৬-২০১৩ পর্যন্ত: |
| ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি এমপিওভূক্ত স্কুল হয়েছে ০৬-০৬-২০১৩ | ১৫,৩৭৯ স্কুল |
| ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি মাদ্রাসা ১৪০০শত ডিগ্রী মাদ্রাসাসহ | ৭,৫৮২টি মাদ্রাসা |
| এমপিওভূক্ত হয়েছে (০৬-০৬-২০১৩ পর্যন্ত)ঃ |
| ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে এ দেশে কয়টি কলেজ এমপিওভূক্ত হয়েছে(০৬-০৬-২০১৩ | ১,৯২৬ |
| তারিখ পর্যন্ত):(২২-১০-১৩ তারিখের ৫টি কলেজসহ) |
| ১+২+৩+৪+৫+৬=এই ছয়টি সংখ্যার যোগফল হয়= | ২৬,১৯৩ |
তৃতীয় ছকে দেখানো হলো এমপিওভূক্ত হয় নাই যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোঃ
| ১ | বাংলাদেশ আমলে এ দেশে কয়টি স্কুল এমপিওভূক্ত হয় নাই (০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত): | ৩,১০৯ |
| ২ | বাংলাদেশ আমলে এ দেশে কয়টি স্কুল এন্ড কলেজ এমপিওভূক্ত হয় নাই (০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত): | ১১৭ |
| বাংলাদেশ আমলে এ দেশে কয়টি কলেজ এমপিওভূক্ত হয় নাই (০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত): | ৬১৪ |
| বাংলাদেশ আমলে এ দেশে কয়টি মাদ্রাসা এমপিওভূক্ত হয় নাই (০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত): | ১,৮৯৩ |
| ১+২+৩+৪=এই চারটি সংখ্যার যোগফল হয়: | ৫,৭৩৩ |
| ৫,৭৩৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভূক্ত করা হয় নাই |
১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত (ব্রিটিশ আমলে) বাংলাদেশে ১৭টি জিলা ছিল। ১৭টি জিলায় মাদ্রাসা ছিল-৭১৩টি, স্কুল ছিল-২,১৮৫টি ও কলেজ ছিল-৪৯টি: মোট=২,৯৪৮টি। কোন জেলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, তা ছক আকারে নিম্নে দেখানো হলো:
| ক্রমিক | জেলার নাম | মাদ্রাসা | স্কুল | কলেজ | মোট |
| পার্বত্য চট্টগ্রাম | ০০ | ০১ | ০০ | ০০১ |
| সকল জিলার + | =৭১৩ | =২,১৮৫ | =৪৯ | মোট=২,৯৪৭ |
১৯৪৭ সালের ১৪ আগস্ট, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন বাংলাদেশে ১৭টি জিলা ছিল। তারপর ময়মনসিংহ জিলার টাঙ্গাইল মহকুমাকে ১৯৬৮ সালে জেলায় রূপান্তরিত করে। এরপর ১৯৬৯ সালে বরিশাল জেলা থেকে পটুয়াখালী মহকুমাকে জেলায় রূপান্তরিত করে। পাকিস্তান আমলে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ১৯টি জিলা ছিল-মাদ্রাসা-১,৭২৪টি, স্কুল-৫,০২৯টি এবং কলেজ ছিল-৩৩৫টি: মোট=৭,০৮৮টি। কোন জেলাতে কয়টি মাদ্রাসা, স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, তা ছক আকারে নিম্নে দেখানো হলো:
| ক্রমিক | জেলার নাম | মাদ্রাসা | স্কুল | কলেজ | মোট |
| পার্বত্য চট্টগ্রাম | ০২ | ৪২ | ০১ | ০৪৫ |
| সকল জিলার + | =১,৭২৪ | =৫,০২৯ | =৩৩৫ | মোট=৭,০৮৮ |
ব্রিটিশ ও পাকিস্তান আমলে=১০,০৩৫টি মাদ্রাসা, স্কুল ও কলেজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে ২১,৮৯১টি স্কুল, কলেজ ও মাদ্রাসা। আর স্কুল, কলেজ ও মাদ্রাসা ব্রিটিশ আমলে (১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত) প্রতিষ্ঠিত হয়েছে-২,৯৪৭টি + পাকিস্তান আমলে (১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত) প্রতিষ্ঠিত হয়েছে-৭,০৮৮টি + বাংলাদেশ আমলে (১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত) প্রতিষ্ঠিত হয়েছে-২১,৮৯১টি=তিন আমলের যোগফল=মোট=৩১,৯২৬টি। এ দেশে ব্রিটিশ আমলে পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল ১টি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তান আমলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ৫টি যেমনঃ-(১) ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, (২) ১৯৬১ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, (৩) ১৯৬২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, (৪) ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও (৫) ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ আমলে (১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত) ২৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৯৯২ সাল থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত শুরু হয়েছে এবং ১৮-০৬-২০১৩ তারিখ পর্যন্ত ৭৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। মেডিক্যাল কলেজ সরকারী-২৪টি এবং প্রাইভেট-৬৫টিসহ=৮৯টি প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটিশ ও পাকিস্তান আমলে বিভাগ ও জেলা অনুসারে কোন বিভাগে বা কোন জেলায় কয়টি করে মাদ্রাসা, ডিগ্রী মাদ্রাসা কলেজ, উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে নাম, সন ও তারিখসহ এ বইটি রচনা করা হয়েছে। আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ২১,৮৯১টি মাদ্রাসা, স্কুল ও কলেজ। এগুলোর নাম, সন ও কোন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে-এ গুলোর নাম দিয়ে বই লিখতে গেলে আরো ৭০০(সাতশত) পৃষ্ঠা যোগ হতো। আবার অনেক ভেবে-চিন্তে দেখেছি যে, বাংলাদেশ আমলে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে থাকবে। এবং এ কাজ চলতে থাকবে-----------। তাই আমি (১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ০৬-০৬-২০১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ২১,৮৯১টি মাদ্রাসা, স্কুল ও কলেজ) বাংলাদেশ আমলের স্কুল, কলেজ ও মাদ্রাসার সন, তারিখ দিয়ে এ কাজটি করা হয়নি। যদি আবার কোনদিন সুযোগ-সুবিধা আমার হাতে আসে তাহলে কাজটি করার চেষ্ট করব। ব্রিটিশ আমল (১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত) কয়টি মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় এবং কলেজ ছিল। ৪টি বিভাগ হিসেবে মাদ্রাসা, স্কুল ও কলেজ কয়টি, তা ছক আকারে দেখানো হয়েছেঃ