১৯২৩ সালের ১০ আগষ্ট, শিল্পী এস. এম. সুলতান জন্মগ্রহণ করেন নড়াইল জেলার মাছিম দিয়া গ্রামে, বরেণ্য শিল্পী মৃত্যুবরণ করেনঃ ১০-১০-১৯৯৪ তারিখ। ১৯২৪ সালের ৮ মে, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ী মহকুমার খয়রাদিহি গ্রামে শিল্পী কলিম শরাফীর জন্ম, মৃত্যু-০২-১১-২০১০ তারিখ রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে বেলা ১১টা ৫৫ মিনিটে। ১৯৫০ সালে ঢাকায় চলে এসেছিলেন কলিম শরাফী। ১৯২৪ সালে পাবনা জেলায় ভাষাসৈনিক ও কমরেড আবদুল মতিনের জন্ম। ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর, পূর্ব পাঞ্জাবের অমৃতসরের কাছে কোটলা সুলতান সিংয়ে গায়ক সুরকার মোহাম্মদ রফি জন্মগ্রহণ করেন, মুম্বাইয়ে মৃত্যুঃ ৩১-০৭-১৯৮০ তারিখ। তিনি যখন মারা যান মুম্বাইয়ে সর্বকালের সবচেয়ে বড় শোক মিছিল হয়েছিল। ১৯২৫ সালের ৯ জানুয়ারি, ঝালকাঠির ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নের রুনসী গ্রামে প্রবীণ সাংবাদিক, কলামিষ্ট, দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সন্তোষ গুপ্তের জন্ম, ০৬-০৮-২০০৫ তারিখ দিবাগত রাত ২-৩০ মিনিটে বারডেম হাসপাতালে পরলোকগমন। ১৯২৫ সালের ৩০ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের পোর্টল্যান্ডে কমপিউটার মাউসের জনক ডগলাস অ্যাঙ্গেলবার্টের জন্ম, মৃত্যু-০৪-০৭-২০১৩ তারিখ। ১৯২৫ সালের ২৪ মার্চ, যশোরে মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার কর্ণেল (অব.) কাজী নুরুজ্জামানের (বীর-উত্তম) জন্ম, মৃত্যু-০৬-০৫-২০১১ তারিখ। কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেন। ১৯৪৩ সালে তিনি রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যোগ দেন। ১৯২৫ সালের ৯ এপ্রিল, কেন্দ্রীয় কচি-কাচার মেলার প্রতিষ্ঠাতা ও সাহিত্যিক-সাংবাদিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের জন্ম, তিনি মারা যান ০৩-১২-১৯৯৯ তারিখ। ১৯২৫ সালের ৯ জুলাই, ভারতের বেঙ্গালুরুতে সফল চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তের জন্ম, মৃত্যু-১৯৬৪ সালের ১০ অক্টোবর, মুম্বাইয়ে। ১৯২৫ সালের ২৩ জুলাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সাবেক অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্ম, মৃত্যু-১৯৭৫ সালের ৩ নভেম্বর, কেন্দ্রীয় কারাগারে। ১৯২৫ সালের ২৯ নভেম্বর, ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে ভাষা শহীদ আবদুস সালামের জন্ম, শহীদঃ ২১-০২-১৯৫২ তারিখ। ১৯২৫ সালে স্যার মার্ক টালির জন্ম হয় কলকাতায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্যার মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশীয় বিষয়ক ভাষ্যকার। যিনি পরে ১৯৭২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দিল্লীতে বিবিসির দক্ষিণ এশীয় সংবাদদাতা হিসেবে কাজ করেন। ৪০ বছর সাংবাদিকতা করার পর অবসরে যান, ২০০২ সালে নাইট উপাধি পান। ১৯২৫ সালের ৪ নভেম্বর, এ ঢাকা শহরেই দুটি ছেলেমেয়ের জন্ম হয়েছিল। তাঁদেরই একজন পরবর্তী জীবনে বাংলার শিল্পনিষ্ঠ ও স্বনামধন্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক, অন্যজন সাত মিনিটের ছোট বোন। অত্যন্ত কৃতী পরিবারের সবচেয়ে অকৃতী অধম সেই যমজ বোনই আমি-প্রতীতি। স্বনামধন্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের কলকাতায় মৃত্যু-০৬-০২-১৯৭৬ তারিখ। ঋত্বিক কিন্তু ঢাকাতেই থাকতে চেয়েছিল। কিন্তু ১৯৪৮ সালে বাবা অসুস্থ হয়ে পড়লে মা-বাবাকে নিয়ে দাদারা কলকাতায় চলে যান। ঋত্বিক এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু সবার সঙ্গে পেরে ওঠেনি। ফলে তাকেও যেতে হলো। ঋত্বিক কুমার ঘটকরা নয় ভাই-বোনের মধ্যে সবার কনিষ্ঠ ঋত্বিক কুমার ঘটক ও প্রতীতি দেবী। প্রতীতি দেবীর স্মৃতিচারণায় ভাই ঋত্বিক ঘটক। প্রতীতি দেবী ঢাকায়ই থাকেন।
১৯২৫ সালে ভারতের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও পারমাণবিক কর্মসূচীর জনক রাজা রামান্নার জন্ম, মৃত্যু-২৪-০৯-২০০৪ তারিখ। ১৯২৫ সালে ব্রিটেনের ম্যানচেস্টারে বিজ্ঞানী রবার্ট এডওয়ার্ডেসর জন্ম। ব্রিটিশ অধ্যাপক রবার্ট এডওয়ার্ডেসর হাতেই ১৯৭৮ সালের ২৫ জুলাই, জন্ম হয় বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউনের। তাঁর এ সফলতায় বিশ্বের লাখ লাখ বন্ধ্যা দম্পতি আইডিএফ প্রযুক্তির মাধ্যমে সন্তান লাভ করছে। ১৯২৫ সালে ভারতের শিলংয়ে স্কটিশ বিজ্ঞানী জন শেফার্ড-ব্যারনের জন্ম, মৃত্যু-১৫-০৫-২০১০ তারিখ চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে যুক্তরাজ্যের ইনভারনেস শহরের একটি হাসপাতালে। তিনি এটিএমের উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন অটোমেটেড টেলর মেশিন (এটিএম)-এর উদ্ভাবক জন শেফার্ড-ব্যারন মারা গেছেন। ব্যাংকিং খাতে টাকা-পয়সা তোলার ক্ষেত্রে এটিএমের ধারণা প্রথম জন শেফার্ড-ব্যারনের ভাবনাতেই আসে। তিনি ইউনিভার্সিিট অব এডিনবার্গ ও ইউনিভার্সিিট অব ক্যামব্রিজ থেকে শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৭ সালে লন্ডনে প্রথম এটিএম বসানো হয়। জনপ্রিয় টিভি অনুষ্ঠানে 'অন দি বাসেস' থেকে প্রচারের আলোয় আসা অভিনেতা রেগ ভার্নি ছিলেন প্রথম ব্যক্তি, যিনি সেই এটিএম থেকে টাকা তুলেছিলেন। পিটিআই। ১৯২৬ সালের ১৪ জানুয়ারি, বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক মহাশ্বেতা দেবীর জন্ম ঢাকায়। লেখার পাশাপাশি দলিত ও আদিবাসী জনজাতিগুলোর কাছে গিয়ে তাদের নিয়ে কাজ করে তিনি একজন প্রতিবাদী লড়াকু কণ্ঠস্বর হিসেবে খ্যাতিমান হয়ে উঠেছেন। ১৯২৬ সালে বগুড়া জেলায় আলোর দিশারী বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের অগ্রদূত ছিলেন রাবেয়া খাতুন তালুকদারের জন্ম, মৃত্যু-২০০৯ সালে। শারীরিক শিক্ষা বিভাগের ইতিহাসে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে স্থান করে নিয়েছিলেন রাবেয়া খাতুন তালুকদার। ১৯২৬ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভূট্টোর জন্ম, তাঁর ফাঁসি হয়-০৪-০৪-১৯৭৯ তারিখ। ১৯২৬ সালে পূর্ববঙ্গের বলিশাল জেলায় ইতিহাসের পন্ডিত অধ্যাপক তপন রায় চৌধুরীর জন্ম। তবে তাঁর মুখ্য কাজের ক্ষেত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। মোগল আমলের ও ব্রিটিশ উপনিবেশের বাংলা তাঁর গবেষণার বিষয়। ১৯৪৬ সালের ১৬ আগষ্ট, কলকাতায় যে কুৎসিত দাঙ্গার ঘটনাটা ঘটল, 'আমি এখনো দাঙ্গার ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছি'।
১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর, বাংলা ভাষার চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক অরুন কুমার চট্টোপাধ্যায় (উত্তম কুমারের) জন্ম, মৃত্যু-২৪-০৭-১৯৮০ তারিখ। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে গণসংগীত শিল্পী ড. ভূপেন হাজারিকার জন্ম, শনিবার স্থানীয় সময় বিকেল চারটা ৩৭ মিনিটে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে এই মানবদরদি শিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন-০৫-১১-২০১১ তারিখ। 'যাযাবরের' চিরপ্রস্থান। তিনি আসামী, বাংলা ও হিন্দি ভাষায় গান করতেন। ১৯২৬ সালের ১৩ আগষ্ট, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্ম। তিনি ১৯৫৯ সালের ২ জানুয়ারি, কিউবায় কমিউনিষ্ট বিল্পবের মাধ্যমে কিউবার ক্ষমতা দখল করেন। ১৯২৬ সালের ১৬ আগষ্ট, বিপ্লবী কিশোর কবি সুকান্ত কলকাতা শহরে তাঁর নানাবাড়ি জন্মগ্রহণ করেন; মৃত্যু-১৩-০৫-১৯৪৭ তারিখ কলকাতা শহরে। ফরিদপুর জেলায় তাঁর বাবারবাড়ি। ১৯২৭ সালের ১ জানুয়ারি, নোয়াখালী জেলার সেনবাগে বইয়ের মানুষ চিত্তরঞ্জন সাহার জন্ম, মৃত্যু-২৬-১২-২০০৭ তারিখ। চিত্তরঞ্জন সাহাই পুথিঘর লাইব্রেরীর মালিক এবং প্রথম বাংলা একাডেমীতে একুশে ফেব্রুয়ারিতে বইয়ের দেকান দেন। ১৯২৭ সালের ১৬ জুন, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে ভাষাসৈনিক শহীদ আবুল বরকতের জন্ম, মৃত্যু-২১-০২-১৯৫২ তারিখ ঢাকায়। ১৯২৭ সালের ১৮ জুলাই, ভারতের রাজস্থানের ঝুনঝুন জেলার লুনা গ্রামে এক ঐতিহ্যবাহী সংগীত পরিবারে উপমহাদেশের ধ্রুপদ সংগীত ও গজলের ধ্রুবতারা মেহদি হাসানের জন্ম, পাকিস্তানের করাচিতে মৃত্যু-১৩-০৬-২০১২ তারিখ বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পরিবারসহ পাকিস্তানের সহিওয়াল জেলার ছিচা ওয়াতনি এলাকায় থিতু হন তাঁরা। ১৯৫৭ সালে ঠুমরি গায়ক হিসেবে পাকিস্তান বেতারে গাওয়ার সুযোগ পাওয়ার পর থেকে আর্থিক সংকট কাটতে থাকে মেহদি হাসানের। ১৯২৮ সালের ২০ মার্চ, কুচবিহারে সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের জন্ম। ১৯২৮ সালের ১৪ জুন, আর্জেিন্টনার রোমারি শহরের স্যান্টাক্লারা এলাকায় লাতিন আমেরিকার বিপ্ললী নেতা ও কিউবা বিপ্লবের অন্যতম নায়ক চে গুয়েভারার জন্ম, ১৯৬৭ সালের ৮ অক্টোবর দুজন সহযোদ্ধাসহ বন্দী হন আহত চে। পরে তাকে ১৯৬৭ সালের ৯ অক্টোবর, বলিবিয়ার এক সার্জেন্ট মারিয়ো তেরান চে গুয়েভারাকে বলিভিয়ার জঙ্গলে কাছ থেকে গুলী করে হত্যা করেন। ১৯৩৭ সালে স্পেনিশ গণযুদ্ধের সময় চে পড়ছেন প্রাইমারী স্কুলে, থার্ড গ্রেডে। ১৯৪৭ সালে আর্জেিন্টনার কমিউনিষ্ট সংঘের তরুণ কর্মী বারতা গিলদা তিতার সঙ্গে পরিচয়ের সূত্রে মার্কসবাদী দর্শেনর নানামুখী আলোচনায় ঝুঁকে পড়েন তিনি। ১৯৫৯ সালের ২ জানুয়ারি, ফিদেল-চের নেতৃত্বে বিপ্লব সমপন্ন হয় কিউবায়। ১৯২৮ সালের ১১ ডিসেম্বর, মানিকগঞ্জের সিঙ্গাইর থানার রামকান্তপুর গ্রামে চলচ্চিত্রকার, গীতিকার, সুরকার, শিল্পী ও অভিনেতা খান আতাউর রহমান খানের জন্ম, মৃত্যু-০১-১২-১৯৯৭ তারিখ। তিনি চলচ্চিত্র অঙ্গনের এক ব্যতিক্রমী পুরুষ। ১৯২৮ সালের ২৬ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের, শিকাগো শহরে মার্টিন কুপারের জন্ম। হাতে বহনযোগ্য মোবাইল ফোনের উদ্ভাবক। ৩ এপ্রিল ১৯৭৩, তিনি মোবাইল ফোনে প্রথম কলটি করেন।
১৯২৯ সালের ২১ জানুয়ারি, গায়ক, নায়ক ও পরিচালক কিশোর কুমারের জন্ম; মৃত্যুঃ ১৯-১০-১৯৮৬ তারিখ। ১৯২৯ সালের ২৯ মার্চ, কলকাতায় কিংবদন্তী নাট্যকার, অভিনেতা ও নির্দেশক উৎপল দত্তের জন্ম, মৃত্যু-১৯-০৮-১৯৯৩ তারিখ কলকাতায়। তাঁদের পূর্ব-পুরুষের পিতৃভূমি ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন গৌতম পাড়া গ্রামের দত্ত পরিবারে। থিয়েটার এবং সিনেমা দুটো মাধ্যমেই তিনি বিচরণ করেছেন দাপটের সঙ্গে। শুরুটা মঞ্চ দিয়েই। ''লিটল থিয়েটার গ্রুপ''। ১৯২৯ সালের ৩ এপ্রিল, ঢাকার শিবচরে স্থপতি, বিশ শতকের সর্বেশ্রষ্ঠ স্থাপত্য প্রকৌশলী স্যার ড. ফজলুর রহমান খানের জন্ম, মৃত্যু-১৯৮২ সালে। ১৯৭৪ সালে নির্মিত-১১০ তলার সিয়ার্স টাওয়ারটি ছিল পৃথিবীর সর্বোচ্চ উঁচ টাওয়ার। উঁচু ভবনের নকশা তৈরির এই পথিকৎকে বলা হয় স্থাপত্য প্রকৌশলের আইনস্টাইন। ১৯২৯ সালের ১ জুন, ভারতের পশ্চিম বাংলার কলকাতা শহরে চলচিত্র তারকা ও হিন্দি সিনেমার নায়িকা নার্গিেসর জন্ম, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ-১৯৮৬ সালে। ১৯২৯ সালের ৯ আগষ্ট, বিশিষ্ট সাংবাদিক চরমপত্র খ্যাত, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক এম. আর. আখতার মুকুলের জন্ম, মৃত্যু-২৬-০৬-২০০৪ তারিখ বারডেম হাসপাতালে। ১৯২৯ সালের ২৪ আগষ্ট, কায়রোতে জন্মগ্রহণ করেন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, মৃত্যু-১১-১১-২০০৪ তারিখ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮.৩০ টায়। ইয়াসির আরাফাত-যার পুরো নাম মোহাম্মদ আবদেন রউফ আরাফাত ওরফে কুদবা আল হোসাইনী। ইয়াসির আরাফাত ১৯৬৪ সাল থেকে ফিলিস্তিনী প্রেসিডেন্ট ছিলেন। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ভারতের ইন্দোরে বিখ্যাত গায়িকা ও জীবিত সঙ্গীত কিংবদন্তী লতা মুঙ্গেসকরের জন্ম। লতা তাঁর ছয় দশাধিক বছরের ক্যারিয়ারে ৫০,০০০ হাজারেরও বেশী গান গেয়েছেন এবং এখনও গেয়ে যাচ্ছেন। চলচ্চিত্র বিশ্বে বিশেষ অবদানের জন্য ফরাসী সরকার সর্বোচ্চ সম্মাননা দেন। ১৯২৯ সালে মার্কিন বিপ্লবী মার্টির লুথার কিং জুনিয়রের জন্ম, মৃত্যু-১৯৬৮ সালে। ১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলার যশোর জেলার বনগাঁ কবি গোবিন্দ হালদারের জন্ম। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না এবং আরো কয়েকটি গানের লেখক ছিলেন। তিনি বর্তমানে কলকাতায় অবসর জীবন কাটাচ্ছেন।
১৯৩০ সালে স্বরূপকাঠিতে চিত্তরঞ্জন সুতারের জন্ম, মৃত্যুঃ ২৯-১১-২০০২ তারিখ দিল্লীতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করেন ৭২ বছর বয়সে। ১৯৫৮ সালে তিনি ভারতের লোক সভার সদস্য ছিলেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের সাথে কাজ করেছেন। ১৯৭৩ সালে তিনি তাঁর জন্মস্থান বাংলাদেশের স্বরূপকাঠি থেকে সংসদ সদস্য নির্বািচত হন। ১৯৭৫ সালের আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হবার আগেই তিনি কলকাতায় চলে যান। চিত্তরঞ্জন সুতার উনিই বিশ্বের একমাত্র ব্যক্তি দুই দেশে সংসদ-সদস্য নির্বািচত হয়েছিলেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল, বাংলাদেশের (পাবনা জেলার) বর্তমান সিরাজগঞ্জের বেলকুচি থানার সলক ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামে নানাবাড়িতে পশ্চিমবাংলার বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়িকা (রমা দাশগুপ্ত কৃষ্ণা) সূচিত্রা সেনের জন্ম। তাঁর পৈত্রিক বাড়ি ছিল পাবনা শহরের দিলালপুর মহল্লায়। সূচিত্রা সেন প্রথম অভিনয় করেন ১৯৫২ সালে আর সর্বেশষ অভিনয় করেছেন ১৯৭৮ সালে। ১৯৮০ সালে উত্তম কুমারের মৃত্যুর পর খুব অল্প সময়ের জন্য মহানায়ককে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। ১৯৮২ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবে দু-এক ঝলক, ভরত মহারাজের মৃত্যুর পর মুহূর্তের উপস্থিতি এবং ১৯৯৫ সালে একবার ভোটার পরিচয়পত্রের ছবি তুলতে সামনে আসেন। ২০০৮ সালে অসুস্থ হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হলে লুকিয়ে এক ফটোসাংবাদিক সুচিত্রা সেনের ছবি তোলেন। কেন এই স্বেচ্ছানির্বাসন? এমন প্রশ্নের জবাবে সূচিত্রা সেন ঘনিষ্ঠজনদের নাকি বলেন, 'একসময় বাসনার রূপ ছিলাম, এখন তাই সরিয়ে নিয়েছি নিজেকে, ওই চোখগুলো থেকে অনেক দূরে। ১৯৩১ সালের ২২ জুলাই, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে পল্লী গানের পাখি আবদুল আলীমের জন্ম, মৃত্যুঃ ০৫-০৮-১৯৭৪ তারিখ। ১৯৩১ সালের ১৫ অক্টোবর, ভারতের তামিলনাড়ুর প্রত্যন্ত এক গ্রামে ভারতের সাবেক প্রেসিডেন্ট এবং বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী (এ) আবুল (পি) পাকির (জে) জয়নাল আবেদীন আবদুল কালামের জন্ম। ঠিক করো, কীভাবে নিজেকে স্মরণীয় করে রাখবে। উনি ভারতের ১১নং রাষ্টপ্রতি ছিলেন। ১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রে ব্রিটিশ বংশোদ্ভূত হলিউড কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের জন্ম, মৃত্যু-২৩-০৩-২০১১ তারিখ লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই হাসপাতালে। আটবার বিয়ে করেছেন এলিজাবেথ টেলর এবং সাত স্বামী। ১০ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১০০শত কোটি ডলারের মালিক তিনি এবং বিশ্বের ১৪ জন নারীর মধ্যে একজন। ১৯৩২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী কেনেডি পরিবারের সন্তান সিনেটর এডওয়ার্ড কেনেডির জন্ম, মৃত্যু-২৬-০৮-২০০৯ তারিখ। ১৯৭২ সালের ১৪ ও ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে সফরে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনের বট গাছটি ১৪ ফেব্রুয়ারি তিনি লাগিয়েছিলেন, কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আগের বট গাছটি কেটে ফেলেছে পাকিস্তানীরা। জন. এফ. কেনেডির ছোট ভাই এডওয়ার্ড কেনেডি।
১৯৩৩ সালের ৩ নভেম্বর, কলকাতায় জন্ম হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমত্র্য সেনের। অমর্তয সেনের প্রথম স্কুল ঢাকার সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় তারপর কলকাতায় শান্তিনিকেতনের বিশ্বভারতী। ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি বলেন শিক্ষা সবকিছু বদলে দেয়। তাঁর বাবারবাড়ি বাংলাদেশের মানিগঞ্জে এবং নানাবাড়ি বিক্রমপুরে। ১৯৪৯ সালে মেট্রিক, ১৯৫১ সালে আই. এস-সি. পরীক্ষায় প্রথম হয়ে তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। ১৯৩৩ সালের ১৯ নভেম্বর, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বনামধন্য টেলিভিশন ও রেডিও ব্যক্তিত্ব ল্যারি কিং-এর জন্ম। ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর, বরিশাল জেলায় আলতাফ মাহমুদের জন্ম, মৃত্যু-৩০-০৮-১৯৭১ তারিখ পাকবাহিনীর হাতে। আমরা কি ভুলিতে পারি...। ১৯৩৪ সালের ১৩ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লিউনার্ড ক্লেইনরকের জন্ম। ১৯৬৯ সালের ২৯ অক্টোবর, অ্যাপ্রানেটের মাধ্যমে প্রথম এক কমপিউটার থেকে আরেক কমপিউটারে উপাত্ত পাঠাতে সক্ষম হন। জন্ম হয় ইন্টারনেটের। ১৯৩৪ সালের ১৭ ফেবুয়ারি, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ভূঁইয়াপাড়া গ্রামের ভূঁইয়াবাড়িতে জনমুক্তি পার্টির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নাজমূল হোসেন ভূঁইয়ার (মাহফূজ ভাইয়ের) জন্ম, ১০-০২-২০১৩ তারিখ সন্ধ্যা ৭টার সময় মারা গেছেন ঢাকার ধানমন্ডিতে। ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর, বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার মাইজপাড়া গ্রামে (বর্তমান মাদারীপুর) বাংলা সাহিত্যের দিকপাল, কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় (মাদারীপুর জেলার আমগাঁও গ্রামে তাঁর বাবারবাড়ি) জন্মগ্রহণ করেন, গত সোমবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটা ৫ মিনিটে ২৩-১০-২০১২ তারিখ দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।