১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর, করাচিতে (জিন্নার বাবা-মায়ের নাম ছিল জেনাভাই ঠক্কর এবং মিঠাভাই) জেনাভাই এবং মিঠাভাইয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। প্রথা অনুসারে জেনাভাই নাম স্থির করেন, মিঠাভাই সম্মতি জানান। মুহম্মদ আলি জেনাভাই। মামলায় সম্পত্তি হারানোর পর ১৮৯৩ সালের জানুয়ারিতে তাঁর সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করার প্রক্রিয়া শুরু হয়। মুহম্মদ আলি জেনাভাই ইংল্যান্ডে জিন্নাহ নাম ধারণ করে। করাচি থেকে ১৮৯৩ সালের জুলাই মাসে বম্বের দুর্গা মহল্লাতে থাকতে শুরু করেন মুহম্মদ আলি জিন্নাহর বাবা ও মা। জায়গাটা বম্বের কেল্লার ঠিক বাইরে। জিন্না খোজা মুসলিম ছিলেন। তিনি শিয়া গোষ্ঠীর ইথনা আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। হিন্দু লোহানা, জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিলেন খোজা সম্প্রদায়। যার মধ্যে হিন্দু-মুসলিম দুয়েরই মিশ্রণ। ভারতের গুজরাত প্রদেশে কাথিয়াবাড়ের অবস্থান, কচ্ছের বৃহৎ রানের তলায়। পশ্চিমে আরব সাগর তাকে ঘিরে রয়েছে, প্রসারিত হয়েছে স্থলের দিকে, উর্বর এবং সুজলা 'একশো রাজত্বের' ভূমি, ভাল নাম সৌরাষ্ট্র। কাথিয়াবাড় অর্থাৎ কাথিদের ভূমি, যেখানে পাওয়া যায় উত্তম কাথিয়াবাড়ি ঘোড়া, সুন্দরী-কাথি নারী, বিচক্ষণ বণিক এবং বহু ধনী বণিক পরিবার, হিন্দু এবং মুসলিম। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন-১১-০৯-১৯৪৮ তারিখ করাচিতে। তিনি ১৯৩৫ সাল পর্যন্ত ধর্মিনরপেক্ষ ছিলেন। তবে তদানীন্তন কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর আচরণে তিনি আলাদা রাষ্ট্রের জন্য সংগ্রাম করতে বাধ্য হন। তিনি বলেন, এমনকি পাকিস্তানের জন্মের পরও জিন্নাহ ঘোষণা করেছিলেন, পাকিস্তান কোনো ধর্মীয় রাষ্ট্র হবে না এবং এ রাষ্ট্র হবে সকলের জন্য সমান। জিন্নাহ এবং সরোজিনী নাইডু ইংল্যান্ডে একই সময়ে ছিলেন। জিন্না মঞ্চাভিনয় করার চেষ্টা করেছিলেন, হয়তো তা পেশা হিসেবে নেওয়ার কথাও ভেবেছিলেন। জিন্নাহ ও সরোজিনী নাইডু দুজনেই শিল্পে আগ্রহী ছিলেন, সরোজিনী কবি ও লেখক হিসেবে, জিন্না নাটকে।
১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর, সাতক্ষিরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক খান বাহাদুর আহ্ছান উল্লাহ'র জন্ম, মৃত্যু-০৯-০২-১৯৬৫ তারিখ। তিনি পরীক্ষায় রোল নম্বর সিস্টেম করেন, এর আগে পরীক্ষায় নাম লেখা থাকত। ১৮৭৭ সালের ৯ মে (বাংলা ১২৮৪ সালের ২৫ বৈশাখ) চট্টগ্রামের বোয়ালখালী থানার গোমদন্ডী গ্রামে বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল রমেশ চন্দ্র শীলের জন্ম, মৃত্যু-০৬-০৪-১৯৬৭ তারিখ। ১৯৪৮ সালে কলকাতায় শ্রদ্ধানন্দ পার্কে কবিগানের আসরে রমেশ চন্দ্র শীলকে 'বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল' উপাধি দেন উদ্যোক্তারা। ১৮৭৭ সালের ৯ নভেম্বর, বিখ্যাত উর্দু মহাকবি ও দার্শিনক আল্লামা ইকবাল পাঞ্জাবের শিয়ালকোর্টে জন্ম এবং মৃত্যু-২১-০৪-১৯৩৮ তারিখ। ১৮৭৮ সালের ২৫ জানুয়ারি (বাংলা-১০ মাঘ, ১২৮৪ বঙ্গাব্দ), বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে সাধক ও কবি মহর্ষি মনোমোহন দত্তের জন্ম, মৃত্যু-০৫-১০-১৯১০ তারিখ (বাংলা-২০ আশ্বিন, ১৩১৬ বঙ্গাব্দ)। মহর্ষি মনোমোহন দত্ত বেঁচেছিলেন ৩১ বছর ৮ মাস ১০ দিন। মানবতাবাদী মহর্ষি মনোমোহন দত্ত তাঁর স্বল্প আয়ুতে ২০টিরও বেশি কাব্যগ্রন্থ রচনা করে গেছেন। যার মধ্যে মলয়া (প্রথম ও দ্বিতীয় খন্ড) সবচেয়ে আলোচিত ও উল্লেখযোগ্য গ্রন্থ। মলয়া কাব্যগ্রন্থে গানের সংখ্যা সর্বেমাট ৪২৬টি। এর মধ্যে প্রথম খন্ডে ২৮৭ এবং দ্বিতীয় খন্ডে ১৩৯টি মরমি গান লিপিবদ্ধ অবস্থায় পাওয়া যায়। উপমহাদেশের প্রখ্যাত এ মরমিসংগীত মলয়ার প্রতিটি গানের সুরারোপ করেছেন মনোমোহনের আধ্যাত্মিক জীবনের অন্যতম সাথি ও শিষ্য ফকির আফতাব উদ্দিন খাঁ। এ ছাড়া তাঁর রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে, যোগপ্রণালী, উপাসনা প্রণালী, উপবন, তপোবন, লীলারহস্য, আরাধনা, গিরিজা মালতি, প্রেম পরিজাত, পথিক, পাথেয়, দেববাণী প্রভৃতি। ১৮৭৮ সালের ৬ সেপ্টেম্বর, বিক্রমপুরে বানাড়ি গ্রামে চারণ কবি, গায়ক, নাট্যকার, সমাজসেবক, অভিনেতা ও পরিচালক মুকুন্দ দাসের জন্ম এবং কলকাতায় মৃত্যু-১৮-০৫-১৯৩৫ তারিখ। ১৮৭৮ সালের ১৮ ডিসেম্বর, সোভিয়েত নেতা ও রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিনের জন্ম, মৃত্যু-০৫-০৩-১৯৫৩ তারিখ। ১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও, বিক্রমপুরে ভারতের কবি, রাজনীতিবিদ, বাগ্মী, স্বাধীনতা আন্দোলনের নেত্রী ও 'প্রাচ্যের বুলবুল' সরোজিনী নাইডুর জন্ম, লক্ষ্নৌ গভর্নর হাউসে মৃত্যু-০১-০৩-১৯৪৯ তারিখ। তিনি ১৮৯১ সালে বার বছর বয়সে এন্ট্রান্স পাস। সরোজিনী নাইডু ১৯৪৫ সালে অল-ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স এ সভাপতি নির্বািচত হন। উত্তর প্রদেশের রাজ্যপাল নিযুক্ত ১৫ আগষ্ট, ১৯৪৭ সাল থেকে আমৃত্যু এ পদে দায়িত্ব পালন। তাঁর পৈতৃক বাড়ি ছিল মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও। তাঁর পিতার নাম ড. অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন হায়দ্রাবাদ রাজ্যের নিজামের শিক্ষা উপদেষ্টা। ১৮৭৯ সালের ১৪ মার্চ, জার্মােন আপেক্ষিকতাবাদের জনক বিখ্যাত জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম এবং মৃত্যু-১৮-০৪-১৯৫৫ তারিখ আমেরিকাতে। ১৮৭৮ সালের ১৮ ডিসেম্বর, সোভিয়েত নেতা ও রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিনের জন্ম, মৃত্যু-০৫-০৩-১৯৫৩ তারিখ। ১৮৮০ সালের ১৩ জুলাই, সিরাজগঞ্জে মুসলিম জাতীয়তাবাদের রাজনীতিক, কবি ও সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্ম, মৃত্যু-১৭-০৭-১৯৩১ তারিখ। ১৮৮০ সালে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলার রাউথভোগ গ্রামে হতদরিদ্র ঘরে সূর্য কুমার বসুর জন্ম, মৃত্যু-জানা নেই। এ কৃতীপুরুষ পূর্ববঙ্গে সর্বপ্রথম ১৯২২ সালে 'ঢাকেশ্বরী কটন মিলস' নামে বস্ত্রকল প্রতিষ্ঠা করেন।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর, রংপুর জেলার পায়রা বন্ধ গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু কলকাতায় ভোর রাতে-০৯-১২-১৯৩২ তারিখ। ১৮৯৮ সালে বেগম রোকেয়ার বিয়ে হয় তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট খান বাহাদুর সৈয়দ সাখাওয়াৎ হোসেনের সাথে। ১৯১৬ সালে কলকাতায় 'আঞ্জুমানে খাদেমুন ইসলাম' নামে মুসলিম মহিলা সমিতি গঠন করেন। ১৯২৯ সালে তিনি কলকাতায় প্রথম মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন। ১৮৮১ সালের ২৫ অক্টোবর, বিশ্বখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্ম, মৃত্যু-০৮-০৪-১৯৭৩ তারিখ। ১৮৮১ সালের ১৯ মে, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা, স্থপতি ও মহান নেতা মুস্তফা কামাল আতাতুর্ক পাশার জন্ম, ইন্তেকাল-১০-১১-১৯৩৮ তারিখ। ১৮৮২ সালের ৩০ জানুয়ারি, যুক্তরাষ্টের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্টের জন্ম, মৃত্যু-১২-০৪-১৯৪৫ তারিখ। ১৮৮২ সােেলর ৯ এপ্রিল, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার গ্রামে কবি ও সাহিত্যিক শেখ ফজলুল করিমের জন্ম, ইন্তেকাল ২৮-০৯-১৯৩৬ তারিখ। ১৮৮২ সালে ইংরেজী সাহিত্যের এক দিকপাল ভার্জিিনয়া উলফের জন্ম, আত্মহত্যা করেন-২৮-০৩-১৯৪১ তারিখ। ১৮৮৩ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন কেইনসের জন্ম, মৃত্যু-১৯৬৩ সালে। ১৮৮৩ সালে ইতালীর স্বৈরশাসক বেনিত্তো মুসোলিনির জন্ম, (স্ত্রীর নাম ছিল ক্লারেটা) সস্ত্রীক নিহত হন-২৮-০৪-১৯৪৫ সালে। ১৮৮৩ সালে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া জমিদার পরিবারে মুসলিম ঐতিহ্য ঔপন্যাসিক মোহাম্মদ নুরুল হক চৌধুরীর জন্ম, মৃত্যু-০৩-০২-১৯৮১ তারিখ। ১৮৮৪ সালের ১২ মার্চ, টাঙ্গাইল জেলার বিল্লাইক গ্রামে আইনজীবী ও সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের জন্ম, মৃত্যু-১২-০২-১৯৬১ তারিখ। ১৮৮৪ সালের ৬ এপ্রিল, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামে নরেন্দ্রনাথ দত্তের (ক্যাপ্টেন দত্ত নামে সুপরিচিত) জন্ম, মৃত্যু-২১-০৯-১৯৪৯ তারিখ। তিনি শ্রীকাইল কলেজ প্রতিষ্ঠা করেন ১৯৪১ সালে। ১৮৮৪ সালের ২০ এপ্রিল, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মিজিতলা গ্রামে বৌদ্ধ ধর্মগুরু ও সপ্তম সংঘনায়ক অভয়তিষ্য মহাস্থবিরের জন্ম, মৃত্যু-০১-০৭-১৯৭৪ তারিখ। ১৮৮৪ সালের ২৬ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর খাঁ পরিবারে উজ্জল রত্ন ও সংগীতজ্ঞ ওস্তাদ আয়েত আলী খাঁ'র জন্ম, মৃত্যুঃ ০২-০৯-১৯৬৭ তারিখ। ১৮৮৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী গ্রামে সাবেক বঙ্গীয় আইন সভার ডেপুটি প্রেসিডেন্ট এবং বছরখানেক প্রেসিডেন্ট ছিলেন (১৯৪০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত) এবং (১৯৫১ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তিনি কলকাতায় তদানীন্তন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ছিলেন) ও প্রাদেশিক পরিষদের সাবেক স্পীকার (১৯৬২-১৯৬৮) আব্দুল হামিদ চৌধুরীর জন্ম, মৃত্যু-০৪-০৯-১৯৬৯ তারিখ। ১৮৮৫ সালের ১৬ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের বাঘবাড়িতে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম, কলকাতায় মৃত্যু-১৭-০৫-১৯৬৫ তারিখ। ১৮৮৫ সালের ১০ জুলাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় শিক্ষাবিদ, পন্ডিত, বহু ভাষাবিদ ও মনীষী ড. মুহাম্মদ শহীদুল্লাহ'র জন্ম, ঢাকায় মৃত্যুঃ ১৩-০৭-১৯৬৯ তারিখ। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উক্ত সালের জুন মাসে সংস্কৃত ও বাংলা বিভাগে লেকচারার হিসাবে যোগদান করে ২৩ বছর অধ্যাপনা করে ১৯৪৪ সালে (অব.)। ১৮৮৫ সালের ১২ ডিসেম্বর, পাবনা জেলা সিরাজগঞ্জ শহরের কিছু দূরে এবং যমুনা নদীর তীরে অবস্থিত ধানগড়া গ্রামে মওলানা আবদুল হামিদ খাঁন ভাসানীর জন্ম, মৃত্যুঃ ১৭-১১-১৯৭৬ তারিখ। ১৯২৪ সালে আসামের ধুবড়ী জেলার ভাসানচরে এক বিশাল কৃষক সম্মেলন করেন এবং সেখান থেকেই তাঁর নামের সঙ্গে ''ভাসানী'' শব্দটি যুক্ত হয়।
১৮৮৬ সালের ২ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তিন মাইল উত্তরে রামরাইল গ্রামে আইনজীবী, সমাজকর্মী ও রাজনীতিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের জন্ম, ১৯৭১ সালের ২৯ মার্চ পাক আর্মী কুমিল্লার বাসা থেকে ধরে নিয়ে যায় এবং গুলিতে মৃত্যু-১৪-০৪-১৯৭১ তারিখ। উনি একমাত্র ব্যক্তি প্রথম পাকিস্তানের জাতীয় গণ-পরিষদে বলেছিলেন, বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। ১৮৮৭ সালের ৩০ অক্টোবর, কলকাতা শহরে শিশু সাহিত্যিক ও কবি সুকুমার রায়ের জন্ম, মৃত্যুঃ ১০-০৯-১৯২৩ তারিখ। তিনি ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি এবং ছড়াকার, শিশুদের জন্য। ১৮৮৭ সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাইয়ের জন্ম, মৃত্যু-০৮-০১-১৯৭৬ তারিখ। ১৮৮৭ সালের ৩১ অক্টোবর, চীনা যোদ্ধা এবং জাতীয়তাবাদী চীনের (বর্তমান তাইওয়ান) প্রেসিডেন্ট চিয়াং কাইশেকের জন্ম, মৃত্যু-০৫-০৪-১৯৭৫ তারিখ। ১৮৮৭ সালের ২২ অক্টোবর, দুনিয়া কাঁপানো দশ দিনের লেখক ও সাংবাদিক জন রীডের জন্ম, মৃত্যু-১৯..? ১৮৮৭ সালে বি-বাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামগ্রাম গ্রামে রাখাল চন্দ্র রায়ের জন্ম, মৃত্যু-০২-১১-১৯৮৯ তারিখ ১০২(একশত দুই) বছর বয়সে। উনি ব্রাহ্মণবাড়িয়া জিলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। ১৮৮৭ সালের ১ ডিসেম্বর, ঢাকার ভাগ্যকুলে সংস্কৃত পন্ডিত, গবেষক ও শিক্ষাবিদ অমরেশ্বর ঠাকুরের জন্ম, মৃত্যু-২৪-০১-১৯৭৯ তারিখ। ১৮৮৮ সালের ১ জানুয়ারি, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে রায় সাহেব কামিনীকুমার ঘোষের জন্ম, মৃত্যু-১৯৭১ সালের ২৪ এপ্রিল, পাকিস্তান সেনাবাহিনীর হাতে। কলকাতা থেকে ফিরে এসে চাঁচা বঙ্গচন্দ্র ঘোষের সঙ্গে ১৯১৩ সাল থেকে আইন পেশায় নিযুক্ত হন। বিয়ের পর ১৯২১ সালে মহাত্মা গান্ধীর ভারত শাসন আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আইন পেশা ছাড়েন এবং আন্দোলনে সর্বাত্মকভাবে জড়িয়ে পড়েন। ১৮৮৮ সালের ২৪ জানুয়ারি, বিক্রমপুরে রোহিনীকান্তের ঔরসে ও শরৎকামিনী দেবীর গর্ভে নলিনীকান্ত ভট্টশালীর জন্ম, মৃত্যু-০৬-০২-১৯৪৭ তারিখ। ১৫৫৭ সালে মুঘল-পাঠানদের যুদ্ধের সময় কেদার রায়ের রাজ্যে বিক্রমপুর চলে আসেন এবং বসবাস শুরু করেন টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামেই বাস করত বাৎস গোত্রীয় এক ব্রাহ্মণ পরিবার-ভট্টশালীরা। ১৮৮৮ সালের ২০ নভেম্বর, চাঁদপুর জেলার পাইকারদী গ্রামে সাংবাদিক, সাহিত্যিক, 'সওগাত' সম্পাদক ও বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসির উদ্দিনের জন্ম, মৃত্যু-২১-০৫-১৯৯৪ তারিখ। ১৯১৭ সালে কলকাতা শহরে 'সওকাত' পত্রিকা প্রকাশ করে।
১৮৮৮ সালের ১১ নভেম্বর, মক্কায় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি মৌলানা আবুল কালাম আজাদের জন্ম, মৃত্যু-২২-০২-১৯৫৮ তারিখ (১৮৯০ সালে বাবা সপরিবারে কলকাতায় আসেন)। মৌলানা আবুল কালাম আজাদের পূর্বপুরুষেরা বাবরের আমলে হেরাট থেকে ভারতে আসেন। প্রথমে তাঁরা ডেরা বাধেন আগ্রায়; পরে ওঠে চলে যান দিল্লীতে। আলেমউলেমাদের এই পরিবারের মাওলানা জামালউদ্দিন ছিলেন আকবরের সময়ের একজন নামজাদা ধর্মগুরু। এ পরিবারের অনেকেই উচ্চপদস্থ রাজকর্মচারী হন। শাহজাহানের আমলে মহম্মদ হাদীকে আগ্রার দুর্গািধপতি করা হয়। মৌলানা আবুল কালাম আজাদের বাবার মাতামহ ছিলেন মৌলানা মুনাবরউদ্দিন। তিনি ছিলেন মোগল যুগের অন্যতম শেষ রুকন-উল-মুদারসসিন। প্রথম শাহজাহানের সময়ে এ পদটির সৃষ্টি হয়। লেখাপড়া আর বিদ্যাচর্চার প্রসারে রাষ্ট্রীয় কাজকর্মের তদারকি করা ছিল এর উদ্দেশ্য। মৌলানা আবুল কালাম আজাদের বাবা মৌলানা খয়রুদ্দিন যখন খুবই ছোট তখন মৌলানা আবুল কালাম আজাদের পিতামহের মৃত্যু হয়। সুতরাং মৌলানা আবুল কালাম আজাদের বাবা তাঁর মাতামহের কাছে মানুষ হন। মৌলানা আবুল কালাম আজাদের বাবার বয়স তখন পঁচিশ। তিনি সোজা মক্কায় চলে গিয়ে সেখানেই থেকে যান। নিজের একটি বাসভবন তৈরি করে শেখ মোহাম্মেদ জাহের বতবির কন্যাকে তিনি বিয়ে করেন। শেখ মোহাম্মেদ জাহের ছিলেন মদিনার একজন বড় তত্ত্বজ্ঞ। আরবদেশের বাইরেও তাঁর নামডাক ছড়িয়ে পড়ে। মিশর থেকে দশ খন্ডের আরবী কেতাব বেরোবার পর ইসলামিক দুনিয়ায় মৌলানা আবুল কালাম আজাদের বাবাও খ্যাতিমান হন। তিনি বহুবার বোম্বাইতে এবং একবার কলকাতায় আসেন। দু জায়গাতেই তাঁর বিস্তর ভক্ত আর শারগেদ ছিল। বাবা ইরাক, সিরিয়া আর তুরস্কেও ব্যাপকভাবে ঘুরেছেন।
১৮৮৮ সালের ৪ ডিসেম্বর, ফরিদপুর জেলার খন্দরপাড়ায় শিক্ষাবিদ ও বাঙালি ঐতিহাসিকদের পুরোধা অধ্যাপক রমেশচন্দ্র মজুমদারের জন্ম, মৃত্যুঃ ১২-০২-১৯৮০ তারিখ ভারতে। ১৮৮৮ সালের ১০ ডিসেম্বর, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলনের প্রথম শহীদ প্রফুল্ল চাকীর জন্ম এবং ১৯০৮ সালে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল, যুক্তরাজ্যে ইংরেজ অভিনেতা ও চিত্রপরিচালক চার্লি চ্যাপলিনের জন্ম, আমেরিকায় মৃত্যু-২৫-১২-১৯৭৭ তারিখ। ১৯১৪ সালের ফেব্রুয়ারিতে এক রিলের নির্বাক ''মেকিং এ লিভিং'' দিয়ে মহান চলচ্চিত্রশিল্পী চ্যাপলিনের যাত্রা শুরু হয়। ১৮৮৯ সালের ২০ এপ্রিল, জার্মান ফ্যাসীবাদী একনায়ক এডলফ হিটলারের জন্ম হয় অস্ট্রিয়ায়, ১৯৪৫ সালের ৩০ এপ্রিল, চুড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন। (মৃত্যু-১৯৪৫ সালের ৩০ এপ্রিল ইংলিশ চ্যানেলের ওপর ব্রিটিশ বৈমানিকের গুলিতে হিটলারকে বহনকারী বিমান ভূপাতিত। হিটলার নিহত হয়েছেন, তাঁর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে লন্ডনে। ২১ বছর বয়সী হ্যারিকেন জেট ফাইটার প্লেনের বৈমানিকের গুলিতে ফুয়েরারকে জার্মান বিমানটি ভূপাতিত হয় ইংলিশ চ্যানেলের ওপর। ধারনা করা হচ্ছে, জার্মান নেতা দ্বীপরাষ্ট্র ইংল্যান্ড আক্রমণের অগ্রগতি সরেজমিন প্রত্যক্ষ করার অনির্ধািরত অভিযানে ছিলেন।) হিটলারের জার্মান নাগরিত্ব বাতিল করা হয়। হিটলার নিজেই ইহুদি এবং উত্তর আফ্রিকান বংশোদ্ভুত।