১৬৮৬ সালের ২৩ ডিসেম্বর, জবচার্ণক সুতানটি গ্রামে প্রথম এসেছিলেন। ১৬৯০ সালের ২৪ এপ্রিল, বৃটিশ নাগরিক জব চার্নক ভারতের সুতানুটিতে বৃটেনের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীেত এ স্থানটি কলকাতা হিসেবে পরিচিতি পায়। ১৬৯০ সালের ২৪ আগষ্ট, কলকাতা শহরের জন্ম। ১৬৯৩ সালের ১০ জানুয়ারি, কলকাতা নগরীর পত্তনকারী জব চার্নেকর মৃত্যু। ১৬৯৮ সালের নভেম্বর মাসে ইংরেজরা বাংলার গভর্ণর আজিমউশ্বানের কাছ থেকে এ তিনটি গ্রাম কেনবার অনুমতি পেয়েছিলেন। ১৬৯৮ সালে ইংরেজরা কলকাতা সম্পূর্ণ দখল করে। ১৭০০ সালের ৮ জুন, ইস্ট-ইন্ডিয়া কোম্পানী সুতানুটির নাম পরিবর্তন করে 'ক্যালকাটা' রাখেন। ১৭০৭ সালে প্রথম হাসপাতাল স্থাপিত হয়। ১৭০৯ সালে সাবর্ণ চৌধুরী কালীঘাটের মন্দির নির্মাণ করেছিলেন। ১৭১৭ সালে ডাক্তার হ্যামিলটনের সৌজন্যে, ফারুক সিয়ারের নিকট থেকে ৩৮টি গ্রামের জমিদারী কেনার অনুমতি পায়। ১৭১৮ সালের ১৭ এপ্রিল, ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।
১৭২০ সালে কলকাতার প্রথম জমিদার মি. ফ্রিক। ১৭২৭ সালে কলকাতা পৌরসভা শুরচ্, ১৭৮৭ সালে নাগরিকদের উপর টেক্ম বা কর বসায়। ১৭৩৪ বা ১৭৪৭ সালে প্রথম স্থাপিত হয় ফ্রি স্কুল ৪র্থ শ্রেণী পর্যন্ত। ১৭৩৬ সালে কলকাতায় প্রথম অল্ডারম্যান ডা. সেফালিয়া হলওয়েল। ১৭৩৭ সালের ৩০ সেপ্টেম্বর, প্রচন্ড বেগে ঝড় উঠেছিল ও গঙ্গার জল ৪০ ফিট পর্যন্ত উঠেছিল। ১৭৪২ সালে প্রথম পাকা রাস্তার কাজ আরম্ভ আর শেষ ১৭৮০ সালে (সার্কুলার রোড)। ১৭৪৫ সালে প্রথম নাট্যশালা স্থাপিত হয় লালদীঘির পার্শেব। ১৭৫২ সালে কলকাতায় চালের মণ ১(এক) টাকা ছিল। ১৭৫৬ সালের ১৭ জুন, নবাব সিরাজ-উদ্-দৌলা ইংরেজদের দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান। ১৭৫৬ সালের ২০ জুন, নবাব সিরাজ-উদ-দৌলা কলকাতা পুনরচ্দ্ধার করেন। ১৭৫৬ সালে কলকাতা নবাব সিরাজদৌল্লাহ দখল করে নাম দেন 'আলিনগর'। ১৭৫৬ সালের ১০ অক্টোবর, রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কোলকাতা দখলের উদ্দেশ্যে যাত্রা করেন। ১৭৫৭ সালের ২ জানুয়ারি, রবার্ট ক্লাইভ নবাব সিরাজ-উদ্-দৌলার কাছ থেকে কলকাতা দখল করে। ১৭৫৭ সালের ৯ জানুয়ারি, রবার্ট ক্লাইভের হুগলী দখল। ১৭৫৭ সালের ৮ ফেব্রুয়ারি, নবাব সিরাজ-উদ-দৌলার দ্বিতীয় দফা কলকাতা আক্রমণ এবং ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি। ১৭৫৭ সালের ২৩ এপ্রিল, কলকাতার ফোর্ট উইলিয়ামের সিলেক্ট কমিটিতে নবাব সিরাজ-উদ-দৌলাকে সরিয়ে অন্য কাউকে নবাব করার নীতি সরকারীভাবে গৃহীত হয়েছিল। ১৭৫৭ সালের ২৮ এপ্রিল, কলকাতার ফোর্ট উইলিয়ামের সিলেক্ট কমিটি প্রস্তাব নিল যে, ক্লাইভ যেন নবাবের প্রতি দরবারের গণ্যমান্য ব্যক্তিদের মনোভাব কী রকম এবং নবাব সিরাজ-উদ-দৌলাকে সরিয়ে অন্য কাউকে মসনদে বসাবার পরিকল্পনায় তাদের প্রতিক্রিয়া কী তা জানার জন্য উপযুক্ত লোককে নিয়োগ করেন। ১৭৫৭ সালে কলকাতায় প্রথম টাকশাল স্থাপিত হয়। ১৭৫৭ সালে চৌরঙ্গির জঙ্গল পরিস্কার করে প্রথম গড়ের মাঠ তৈরী হয়। ১৭৫৭ সালে ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম দূর্গ নির্মাণ কাজ শুরচ্ এবং শেষ ১৭৭৩ সালের ৩ ফেব্রুয়ারি। ১৭৬২ সালের মহামারীতে মারা যায় ৫০,০০০ বাঙ্গালী এবং ৮শত ইউরোপীয়। ১৭৬২ সালে প্রথম মুদ্রা তৈরী হয়। ১৭৬৫ সালের ৩ মে, বাংলার গভর্নর নিযুক্ত হয়ে লর্ড রবার্ট ক্লাইভ কলকাতায় আসেন। ১৭৭৪ সালের ২৬ মার্চ, সুপ্রীমকোর্ট স্থাপিত হয়।
১৭৭৪ সালের ১ আগষ্ট, কলকাতাকে ভারতবর্ষের রাজধানী ঘোষণা করে। ১৭৭৫ সালের ১৫ জানুয়ারি, রবার্ট নাইটের সম্পাদনায় 'দি ইন্ডিয়ান ষ্টেটসম্যান' পত্রিকার প্রকাশনা। ১৭৭৫ সালের ৫ আগষ্ট, কুলিবাজারে প্রথম ফাঁসির মঞ্চে শহীদ হন মহারাজ নন্দ কুমার। ১৭৮০ সালের ২৯ জানুয়ারি, ১ম বাংলা গেজেট ও মাসিক প্রত্রিকা "দিকদর্শন" প্রকাশনা হয়। ১৭৮০ সালের ২৯ জানুয়ারি, জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় ভারতের প্রথম ইংরেজী সাপ্তাহিক সংবাদপত্র 'বেঙ্গল গেজেটের' সম্পাদনা শুরচ্ হয়। ১৭৮০ সালের ১৪ নভেম্বর, বেঙ্গল গেজেট প্রকাশের ক্ষেত্রে বৃটিশ সরকার বিধিনিষেধ আরোপ করে। ১৭৮০ সালে রাইটার্স বিল্ডিং তৈরী করা হয়। ১৭৮১ সালের ১৭ এপ্রিল, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস র্কতৃক কলকাতায় প্রথম আলীয়া মাদ্রাসা স্থাপন করেন। ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটী নামে প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়। ১৭৮৫ সালে ইস্ট-ইন্ডিয়া কোম্পানী কলকাতা থেকে কত টাকা খাজনা পায় বছরে-১,২২,৪১৮ টাকা। ১৭৮৫ সালে প্রথম দাস ব্যবসা শুরু হয়। ১৭৮৫ সালে হিকে সাহেবের আত্মজীবনীতে প্রথম টানা পাখার উল্লেখ পাওয়া যায়; তবে ফরাসী পর্যটক গ্রএে ১৭৮৯ সালে কলকাতায় এসে টানা পাখার হাওয়া খেয়েছেন। ১৭৮৮ সালের ৬ এপ্রিল, শনিবার অমাবস্যার রাতে নরবলি দেওয়া হয়েছিল। ১৭৮৯ সালে প্রথম এন্ট্রান্স পরীক্ষা দেয় কলকাতা শহরে (ভারতবর্ষে প্রথম)। ১৭৯০ সালের ৩ ডিসেম্বর, লর্ড কর্নওয়ালিস কলকাতায় নিজামত আদালত স্থানান্তরিত করেন। ১৭৯১ সালের ৩ অক্টোবর, ভারত উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা 'ক্যালকাটা ম্যাগাজিন এন্ড ওরিয়েন্টাল মিউজিয়ামের প্রকাশনা শুরু। ১৭৯৩ সালে প্রথম ওকালতি শুরচ্ হয়। ১৭৯৩ সালে প্রথম ক্রিকেট খেলা শুরচ্ হয়। ১৭৯৩ সালের ১১ নভেম্বর, শিক্ষাব্রতী ধর্মযাজক উইলিয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান। ১৭৯৪ সালের ৯ মার্চ, কলকাতায় প্রথম দলিল রেজিস্ট্রি শুরু হয়। ১৭৯৪ সালে প্রথম ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ১৭৯৫ সালের ২৭ নভেম্বর, প্রথম বাংলা নাটক "কাল্পনিক সংবদন" অভিনীত হয়।
১৭৯৫ সালে ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম ক্যালকাটা ব্যাংক। ১৮০০ সালের ৩ মে, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮১৫ সালে শহীদ মিনার নির্মাণ হয় এবং উচ্চতা ১৫২ ফুট, ২২৩টি সি'ড়ি। ১৮১৬ সালে কলকাতা শহরে ২৫০ জন ইউরোপিয় মহিলা ছিলেন। ১৮১৬ অথবা ১৮১৭ সালে কলকাতা হিন্দু কলেজ স্থাপনে রাজা রামমোহনের অবদান। ১৮১৮ সালের ১৫ মে, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র 'বেঙ্গল গেজেটের' প্রকাশনা শুরচ্। ১৮১৯ সালে কলকাতা রেসকোর্স মাঠ তৈরী হয়। ১৮২৪ সালের ৩১ মার্চ, প্রথমবারের মত ভারতীয় টাকশালের কার্যক্রম শুরু। ১৮২৭ সালের ১২ মে, কলকাতার ময়দানে সমবেত হয়ে সরকারের জারি করা নির্দেেশর বিরুদ্ধে পাল্কি বেহারারা সর্বাত্বক আন্দোলন গড়ে তোলার যে সংকল্প ঘোষণা। ১৮২৯ সালে লর্ড রেন্টিং র্কতৃক সতীদাহ প্রথা রহিত হয়। ১৮২৯ সালে প্রথম কালিঘাটের টালী নালার উপর লোহার সেতু নির্মান করা হয়। ১৮৩০ সালে ডালহাউসীতে প্রথম ''স্পেনসেস হোটেল" নির্মাণ হয়। ১৮৩০ সালে হিন্দু কলেজের জনপ্রিয় শিক্ষক ডিরোজিওর বাড়িতে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এ দেশের প্রথম ছাত্র সংগঠন 'একাডেমিক অ্যাসোসিয়েশন'। বাঙালির প্রথম রাজনৈতিক সংগঠন। এরপর ১৮৩৮ সালের ১২ মার্চ, গঠিত হয় আরেকটি ছাত্র সংগঠন। যার নাম ছিল 'সাধারণ জ্ঞানোপার্জিকা সভা'। এ সংগঠনের সদস্যরা নিয়মিতভাবে আলোচনায় বসতেন। তাঁরা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেন এবং সমস্যা ও সংকট থেকে উত্তরণের পথ সন্ধান করতেন। এ সংগঠনের সদস্যদের মধ্যে ছিলেন রামতনু লাহিড়ী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র প্রমুখ। সাধারণ জ্ঞানোপার্জিকা সভার পর ১৮৪১ সালে কলকাতায় গঠিত হয় আধা রাজনৈতিক সংগঠন 'দেশহিতৈষণী সভা'। এ সংগঠনের সদস্যরাও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ-আলোচনা করতেন এবং সমস্যা-সমাধানের উপায়ও সন্ধান করতেন। কিন্তু ১৮৪৩ সালের ২৫ এপ্রিল, জন্ম নেওয়া 'বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি' সর্বপ্রথম বাঙালির সংগঠন, যারা সরাসরি রাজনৈতিক দাবি নিয়ে মাঠে নেমেছিল। তাদের প্রধান দাবি ছিল ভারতীয়দের জন্য ব্রিটিশের সমমর্যাদা দান। এ দাবির পক্ষে সংগঠনের সদস্যরা জনমত গঠন করেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, রাজনৈতিক দল হলো একটি সংঘবদ্ধ সংস্থা, যা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যাবলিকে তার কর্মসূচীতে সন্নিবিষ্ট করে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে বদ্ধপরিকর হয়। ১৮৩৪ সালে ক্যালকাটা চেম্বারস অব কমার্স প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর ২০-বছর পর-এর নামকরণ করা হয় ১৮৫৪ সালের ১৫ জুলাই, বেঙ্গল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাজট্রিজ। এ প্রতিষ্ঠান সারা ভারতবর্ষে শিল্প প্রতিষ্ঠা করেছে। ১৮৩৫ সালে প্রথম ম্যাডিক্যাল কলেজ স্থাপিত হয়। ১৮৩৬ সালের ২১ মার্চ, কলকাতায় প্রথম গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। ১৮৩৮ সালে কলকাতায় দিয়াশলাই তৈরী হয়। ১৮৪৪ সালে প্রথম ডাক্তারী শিক্ষার জন্য গোপালচন্দ্র শীল, ভোলানাথ বসু, সুর্য কুমার চক্রবর্তী ও দ্বারকানাথ বসু এঁরা বিলেতে যান। ১৮৫০ সালে কলকাতা থেকে কানপুর ঘোড়ার গাড়ীতে ডাক যেত। ১৮৫৪ সালে প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়।
১৮৫৫ সালের ৩০ জুন, প্রথম সাওতাল বিদ্রোহ শুরু হয়। এ বিদ্রোহ ভারতবর্ষে প্রথম ইংরেজদের বিরচ্দ্ধে বিদ্রোহ। ১৮৫৫ সালের ৪ অক্টোবর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ভারতবর্ষে হিন্দু সমাজের বিধবাবিবাহ আইন প্রবর্তন হয়। ১৮৫৬ সালের ২৬ জুলাই, কলকাতায় বিধবা-বিবাহ আইন পাশ হয়। ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর, হিন্দু সমাজে আনুষ্ঠানিকভাবে বিধবা বিয়ের প্রচলন শুরু হয়। ১৮৫৭ সালে কলকাতায় পথের আলো জ্বলেছিল ঠিকই, তা ছিল গ্যাসের আলো। ১৮৬২ সালের মে মাসে, কলকাতা শহরে হাওড়ার রেলের ১২(বারো) শ্রমিক আট ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট করেন। ১৮৬২ সালে কলকাতায় প্রথম ''ফুটপাত'' ওল্ডকোর্ট হাউস স্ট্রীটে তৈরী হয়। ১৮৬২ সালে কলকাতায় হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। ১৮৭০ সালের ২৭ আগষ্ট, ভারতের প্রথম শ্রমিক সংগঠন "শ্রমজীবী সংঘ'' গঠিত হয়। ১৮৭৩ সালে প্রথম কলকাতায় রঙ্গ-মঞ্চে মেয়েরা এসেছেন। ১৮৭৪ সালে কলকাতা নিউমার্কেট। ১৮৭৬ সালে প্রথম চিড়িয়াখানা স্থাপিত হয় ৪৮-একর জমিতে। ১৮৭৭ সালের ১২ মে, কলকাতায় কেন্দ্রীয় ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ১৮৭৮ সালের ১ এপ্রিল, কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ১৮৭৯ সালের ৪ মার্চ, ব্রিটেনের বাইরে ব্রিটিশ সাম্রাজ্যে মেয়েদের উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রথম মহিলা কলেজ কলকাতার বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮৮০ সালের ১ নভেম্বর, কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম সার্ভিস চালু হয়। ১৮৮১ সালে প্রথম টেলিফোন চালু হয়। ১৮৮১ সালের ১৪ ফেব্রুয়ারি, অবিভক্ত ভারতে কলকাতায় প্রথম হোমিওপ্যাথিক কলেজ স্থাপিত হয়। ১৮৮২ সালের ১৩ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো কলকাতায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮৬৮ সালে রসগোল্লার উৎপত্তি এ নিয়ে বিতর্ক চলছে-কলকাতা না ওডিশা।
১৮৯৯ সালের ৩০ মে, কলকাতার ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ শুরু। ১৮৯৯ সালে ভারতবর্ষের কলকাতা শহরে প্রথম ট্রাফিক পুলিশের কার্যক্রম চালু হয়। ১৯০২ সালে এইচ. এম. ভি. কোম্পানি কলকাতা শহরে প্রথম গানের রেকর্ড করা শুরু করে শিল্পী গহরজানকে দিয়ে। ১৯০৫ সালে কলকাতা শহরে প্রথম টেক্সি চলে। ১৯০৫ সালের ৫ মার্চ, কলকাতা শহরে প্রথম আঞ্জুমান মফিজুল ইসলাম প্রতিষ্ঠিত হয়। ১৯১৩/১৪ সালে চায়নাবাসী প্রথম রিক্মা চালায়, ১৮৭০ সালে জাপান প্রথম রিক্মা তৈরী করে। ১৯১৪ সালের সেপ্টেম্বর মাসে প্রথম বিশ্বযুদ্ধের সময় কলকাতা শহরে ইংরেজরা রাস্তার মোরে মোরে ফ্রি চা পান করায়। ১৯২০ সালে দমদম বিমান বন্দর তৈরী হয়। ১৯২২ সালে কলকাতা শহরে প্রথম বিমান উড়ে। ১৯২৪ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সর্বপ্রথম কলকাতা কপোের্রশনের মেয়র ছিলেন। ১৯২৭ সালের ২৬ আগষ্ট, কলকাতায় প্রথম বেতার কেন্দ্র 'ইন্ডিয়ান ব্রডকাষ্টিং সার্ভিস' চালু হয়। ১৯৪৬ সালের আগষ্ট মাসে কলকাতায় প্রথম হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়। এ দাঙ্গা এক বছর চলে এবং হিন্দু-শিখ সন্ত্রাসীদের হাতে ৫০ হাজার মুসলমান মারা যায়। হিন্দু সাংবাদিকদের হিসাবে ৫ হাজার লোক নিহত হয়েছিল ও ১৫ হাজার আহত হয়। স্টেটসম্যান পত্রিকার হিসাব অনুযায়ী, ২০ হাজার লোক হতাহত হয়। (বাংলার মুসলমানদের ইতিহাস: ড. মুহম্মদ আবদুর রহিম)। ১৯৫৮ সালের ৩ মার্চ, প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত। ১৯৫৯ সালের ৩১ আগষ্ট, কলকাতায় খাদ্যের দাবীতে কৃষকদের মিছিলে পুলিশের গুলীতে ৮০-ব্যক্তি নিহত হন। ১৯৭৫ সালের ৯ আগষ্ট, কলকাতায় দুরদর্শন কেন্দ্র চালু হয়। ১৯৮৫ সালের ১৪ সেপ্টেম্বর, কলকাতায় পাতাল রেল চালূ। ১৯৮৮ সালের হিসাব অনুসারে, খোদ কলকাতা শহরে রয়েছে ২,২২০টি নোটিফায়েড বস্তি যাতে ১৭,০০,০০০ লাখ লোকের বাস। পুর এলাকার ১৪১টি ওয়ার্ডের মাত্র ২টি ছাড়া সব ওয়ার্ডেই বস্তি আছে। ২০০২ সালে কলকাতা শহরে প্রায় ৪,০০০ হাজার রাস্তা বেয়ে প্রতিদিন যাতায়াত করে ১ কোটিরও বেশী মানুষ। ২০১৫ সালে কলকাতা শহরে ১.৯৫ কোটি লোক বাস করে।
১৬৯১ সালের ১০ ফেব্রুয়ারি, মোঘল সাম্রাজ্যে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অনুমতি দিয়ে সম্রাট আওরঙ্গজেবের ফরমান জারি। ১৬৯৮ সালের ১০ নভেম্বর, ইস্ট-ইন্ডিয়া কোম্পানী কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর এ তিনটি গ্রামের জমিদারি সনদ লাভ করেন। ১৭১২ সালের ১৯ এপ্রিল, জাহান্দার শাহ দিল্লীর সিংহাসনে অধিষ্ঠিত হন এবং ১৭১৩ সালের ১৩ ফেব্রুয়ারি, মোগল সম্রাট জাহান্দার শাহ নিহত হন। ১৭১৭ সালে ইংরেজরা মুঘল সম্রাট ফারুখ শিয়ারের কাছ থেকে শুল্কবিহীন বাণিজ্যের ছাড়পত্র দত্ত্বক পেয়েছিল। ১৭৫৭ সালের ৪ জানুয়ারি, নবাব সিরাজ-উদ-দৌলা ইস্ট-ইন্ডিয়া কোম্পানিকে তাঁদের বিশেষ অধিকার ফিরিয়ে দেন। ১৭৫৭ সালের ১৩ জুন, রবার্ট ক্লাইভ নবাব সিরাজ-উদ-দৌলার বিরচ্দ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন। ১৭৫৭ সালের ২৩ জুন, প্রথম পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। নবাব সিরাজ দৌল্লাহ ৫০,০০০(পঞ্চাশ হাজার) সৈন্য নিয়ে মুর্শিদাবাদ হ'তে যাত্রা শুরু করেন এবং মীরজাফর, খাদিম হোসেন ও রায়দুর্লভ তাঁরা সৈন্যদের নিয়ে দূরে দাঁড়িয়ে নিস্ক্রীয় দর্শেকর ভূমিকা পালন করেন। ১৭৫৭ সালের ২৩ জুন, পলাশীর যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলার পরাজয়ের পর বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়। ১৭৫৭ সালের ২৯ জুন, মীর জাফর আলী খাঁ বাংলার নবাব হিসেবে সিংহাসনে আরোহণ। ১৭৫৭ সালের ৩ জুলাই, মীরজাফর তনয় মীরনের নির্দেেশ নবাব সিরাজ-উদ-দৌল্লাকে হত্যা করা হয়। ১৭৫৭ থেকে ১৭৬০ সাল পর্যন্ত (পলাশীর যুদ্ধের পর) মীর জাফর নামেমাত্র নবাব ছিলেন। ১৭৫৭ সালের ২০ ডিসেম্বর, রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন। ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে এ দেশের শিক্ষাব্যবস্থা পরিচালিত হতো-মক্তব, মাদ্রাসা, টোল ও রাজদরবারকে কেন্দ্র করে। মধ্যযুগে মুসলমানদের প্রাথমিক পর্যােয়র শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ''মক্তব''। আরবি, ফারসি ও ইসলাম ধর্মের উচ্চতর শিক্ষা হতো ''মাদ্রাসায়''। ''মুঘল'' আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়। সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন ''টোডরমল''।
১৭৫৮ সালের ১২ ডিসেম্বর, ফরাসি জেনারেল ল্যালি ইংরেজ অধিকৃত মাদ্রাজ দুর্গ দখল করেন। ১৭৫৮ সাল থেকেই ফকির বিদ্রোহের নেতা মজনু শাহ প্রথমদিকে বাস করতেন ভারতের কানপুর থেকে চল্লিশ মাইল দূরে মকানপুর নামক শাহ মাদারের দরগায়। ১৭৫৮ সাল থেকে শুরু হয়ে আঠার শতকের পর উনিশ শতকের প্রথম দিক পর্যন্ত ফকির অভিযান অব্যাহত ছিল। ইংরেজ শাসনের বিরচ্দ্ধে প্রথম সংঘটিত সংঘবদ্ধ আন্দোলন ছিল-ফকির আন্দোলন। ১৭৫৯ সালের ৩০ নভেম্বর, মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন। ১৭৬০ সালের ১১ জুন, মহীশুরের নবাব হায়দার আলীর সাথে বৃটিশ সেনাবাহিনীর যুদ্ধ হয়। ১৭৬০ সালে বর্ধমাণ জেলায় সন্ন্যাসীরা বৃটিশদের বিরুদ্ধে ১ম সংগ্রাম শুরু করে। ১৭৬০ সালে চট্টগ্রাম জেলা ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর নিকট হস্তান্তর করা হয়। ১৭৬০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হিসেবে অভিহিত। ১৭৬১ সালের ৬ জানুয়ারি, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পেশোয়া বালাজি বাজিরাও, গোয়ালিওর রাজসিন্ধিয়াসহ পাঠান সর্দারদের সম্মিলিত বাহিনী আহমদ শাহ আবদালীর নিকট পরাজয়বরণ করে। একদিনের যুদ্ধে ২-লক্ষাধিক মারাঠা সৈন্য নিহত। ১৭৬১ সালের ১৪ জানুয়ারি, মারাঠা বাহিনী ও আহমদ শাহ দুররাণীর মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ অনুষ্ঠিত হয়। ১৭৬১ সাল হ'তে নুতন কোম্পানী সরকার বার বার রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে থাকে। ১৭৬১ সালে ফকিররা ইংরেজদের ঢাকা কুঠির আক্রমণ ও লুটপাট করেন। ১৭৬৩ সালের ২৪ জুন, বৃটিশ সৈন্যদের মুর্শিদাবাদ দখল এবং মীর জাফর আলী খাঁকে বাংলার নবাবী প্রদান। ১৭৬৩ সালের ২ আগষ্ট, মুর্শিদাবাদ দখলের পর বৃটিশ সৈন্য গিরিয়াতে মীর কাশিমের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এ যুদ্ধে মীর কাশিম পরাজিত হয়। ১৭৬৩ সালের ৬ নভেম্বর, নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশের পাটনা দখল।