১৯২৫ সালের ৩০ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের পোর্টল্যান্ডে কমপিউটার মাউসের জনক ডগলাস অ্যাঙ্গেলবার্টের জন্ম, মৃত্যু-০৪-০৭-২০১৩ তারিখ।
১৯২৬ সালের ১ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিলিন মনরোর জন্ম, ১৯৬২ সালের ৫ আগষ্ট, হলিউডের বিখ্যাত নায়িকা মেরিলিন মনরোর আত্মহত্যা। মেরিলিন মনরো কেবল অভিনয় শিল্পী ছিলেন না, একই সঙ্গে তিনি ছিলেন গায়িকা, মডেল ও প্রযোজক। আজও চিরসবুজ।
১৯২৮ সালের ২৬ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের, শিকাগো শহরে মার্টিন কুপারের জন্ম। হাতে বহনযোগ্য মোবাইল ফোনের উদ্ভাবক। ৩ এপ্রিল ১৯৭৩, তিনি মোবাইল ফোনে প্রথম কলটি করেন।
১৯২৯ সালের ১৫ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টা জেলায় নোবেল বিজয়ী, মানবাধিকার আন্দোলনের পুরোধা ও বিপস্নবী কৃষাঙ্গ নেতা মার্টিন লুথার কিংয়ের জন্ম, তিনি আঁততায়ীর গুলিতে নিহত হন-০৪-০৪-১৯৬৮ তারিখ।
১৯৩০ সালের ১২ মার্চ, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিেত বঙ্গবিদ্যা-বিশারত ও ইমেরিটাস অধ্যাপক ডেভিড কফের জন্ম। তিনি বঙ্গদেশের ইতিহাস চর্চায় সবচেয়ে খ্যাতি লাভ করেছেন।
১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের ওমাহা শহরে ওয়ারেন বাফেটের জন্ম। ৩১-১২-২০১২ তারিখ তাঁর সম্পদের পরিমাণ ৬ হাজার ৪০০ কোটি ডলারের মালিক।
১৯৩০ সালের ৫ আগস্ট, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ওয়াপাকোনেটাতে নিল আর্মস্ট্রং জন্মগ্রহণ করেণ, মৃত্যু-২৫-০৮-২০১২ তারিখ। চাঁদে পা রাখা প্রথম মানুষ নিল আর্মস্ট্রং। ১৯৬৯ সালের ২০ জুলাই, চাঁদের বুকে প্রথম মানুষ হিসেবে অবতরণ করেন।
১৯৩১ সালে মার্কিন টিভি চ্যানেলের অন্যতম সফল ও জনপ্রিয় খলনায়ক ল্যারি হ্যাগম্যানের জন্ম, মৃত্যু-২৩-১১-২০১২ তারিখ চলে গেলেন ডালাস তারকা হ্যাগম্যান।
১৯৩১ সালের ১৮ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্কে অ্যালেন ক্লেইনের জন্ম, মৃত্যু-০৪-০৭-২০০৯ তারিখ নিউইয়র্কে মারা গেছেন। ১৯৭১ সালে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেেন বাংলাদেশের সাহায্যার্থে 'কনসার্ট ফর বাংলাদেশ' আয়োজন করেছিলেন ক্লেইন।
১৯৩১ সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের উপদেষ্টা সাবেক নৌসেনা কর্মকর্তা চার্লস কোলসনের জন্ম, মৃত্যু-মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ভার্জিিনয়া অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ২১-০৪-২০১২ তারিখ।
১৯৩২ সালের ২২ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী কেনেডি পরিবারের সন্তান ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সিনেটর এডওয়ার্ড কেনেডির জন্ম, মৃত্যু-২৬-০৮-২০০৯ তারিখ।
১৯৩৩ সালের ৭ জুলাই, দুবার পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন লেখক, জীবনীকার ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ডেভিড ম্যাকোলার জন্ম। ইতিহাস জানো, নিজেকে জানো।
১৯৩৩ সালের ১৯ নভেম্বর, যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টেলিভিশন ও রেডিও ব্যক্তিত্ব নিউইয়র্কে ল্যারি কিং-এর জন্ম।
১৯৩৪ সালের ১৩ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লিউনার্ড ক্লেইনরকের জন্ম। ১৯৬৯ সালের ২৯ অক্টোবর, অ্যাপ্রানেটের মাধ্যমে প্রথম এক কমপিউটার থেকে আরেক কমপিউটারে উপাত্ত পাঠাতে সক্ষম হন। জন্ম হয় ইন্টারনেটের।
১৯৩৫ সালের ১৯ আগষ্ট, যুক্তরাষ্ট্রে নাসার বিজ্ঞানী ও নভোচারী ষ্টোরি মাসগ্রেভের জন্ম। নাসার ছয়টি স্পেস শাটলের সব কয়টিতেই চড়েছেন তিনি। মহাশূন্যে কাটিয়েছেন মোট ১২০০ ঘন্টা। বহুমুখী প্রতিভার অধিকারী মাসগ্রেভ।
১৯৩৭ সালের ২৩ মে, মার্কিন ধনকুবের ও শিল্পপতি জন ডেবিড রক ফেলারের মৃত্যু।
১৯৪০ সালে মেক্সিকোতে কার্লোস স্স্নিমের জন্ম। তাঁর সম্পদের পরিমাণ ২০১৩ সালের ৯ জানুয়ারি, ৬ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের মালিক।
১৯৪০ সালের ২৭ নভেম্বর, প্রখ্যাত মার্শাল আর্টের প্রবাল পুরুষ ও কুংফু কিংবদন্তী ব্রুস লী'র সানফ্রানসিসকোতে জন্ম, ১৯৭৩ সালের ২১ জুলাই এক ধরনের ষ্ট্রোকে মারা যান।
১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির জন্ম।
১৯৪১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বডিবিল্ডার ও অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের জন্ম।
১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্টেসর জন্ম, মৃত্যু-০১-০৪-২০১০ তারিখ।
১৯৪১ সালের ২৪ মে, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ডুলুট নামক স্থানে সংগীতজগতের অন্যতম প্রধান পুরুষ বব ডিলানের জন্ম।
১৯৪১ সালের ৯ সেপ্টেম্বর, নিউইয়র্কের ব্রনসভিলে মার্কিন কমপিউটার বিজ্ঞানী ও সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস ম্যাক অ্যালিস্টায়ার রিচির জন্ম, নিউ জার্সিেত তাঁর নিজ বাসভবনে মৃত্যু-১২-১০-২০১১ তারিখ।
১৯৪২ সালের ১৭ জানুয়ারি, লুইসভিল, কেনটাকি, যুক্তরাষ্ট্র বিশ্ব-সেরা বক্সার ও কিংবদন্তির নায়ক মোহাম্মদ আলীর জন্ম।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি, লিভারপুলের ওয়েভারটির গায়ে গা ঠেকিয়ে থাকা কয়েকটি বাড়ির একটি ১২ আর্নল্ড গ্রোভ। এ বাড়িতেই জন্ম নিলেন বাংলার বন্ধু জর্জ হ্যারিসন, মৃত্যু-২৯-১১-২০০৮ তারিখ। কনসার্ট ফর বাংলাদেশ-বাংলাদেশ জর্জ হ্যারিসন।
১৯৪৩ সালের ৯ মার্চ, শিকাগোতে ইহুদি মা রেজিনা ওয়েন্ডারের গর্ভে 'বিদ্রোহী' দাবা খেলোয়াড় ববি ফিশারের জন্ম, আইসল্যান্ডে নিজ বাড়িতে মৃত্যু-১৮-০১-২০০৮ তারিখ।
১৯৪৩ সালের ২৩ জুন, যুক্তরাষ্ট্রের কানিক্টিকাটে ইন্টারনেটের উদ্ভাবক ভিন্ট কার্ফের জন্ম। সবার জন্য ইন্টারনেট।
১৯৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ারের জন্ম, মৃত্যু-১৪-১১-২০১১ তারিখ যকৃতের ক্যানসারে। মোহাম্মদ আলী-জো ফ্রিজিয়ার। বক্সিং ইতিহাসের দুই নক্ষত্র।
১৯৪৫ সালে ১৬-বার বিশ্ব চ্যামপীয়ন রেসলার রিক ফেলেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহন করেন।
১৯৪৬ সালের ৬ জুলাই, কানেকটিকাটের নিউ হ্যাভেনে যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশের জন্ম।
১৯৪৬ সালের ১৯ আগষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট উইলিয়াম জেফারসন (বিল) ক্লিনটনের জন্ম।
১৯৪৭ সালের ২ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের টেক্মাস অঙ্গরাজ্যের কর্পাস ক্রিস্টিতে 'চার্লিস অ্যাঞ্জেলস' তারকা ফারাহ ফসেট জন্মগ্রহণ করেন, উজ্জল হাসি আর সোনালি চুলের আবেদনময়ী এ অভিনেত্রী ২০০৬ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যু-২৫-০৬-২০০৯ তারিখ।
১৯৪৭ সালের ১২ মার্চ, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী উইলার্ড মিট রমনির জন্ম।
১৯৪৭ সালের ৩০ জুলাই, অস্ট্রিয়ার র্গযাজ শহর। সেখান থেকে একটু দূরেই থাল নামের গ্রামে একজন অভিনেতা, বডিবিল্ডার, মডেল, রাজনীতিবিদ ও হলিউডের অ্যাকশন হিরো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর আর্নল্ড সোয়ার্জেনগারের জন্ম।
১৯৪৭ সালের ২৬ অক্টোবর, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী রডহাম ক্লিনটনের জন্ম। আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিিটতে ১২ জুন, ২০১২ তিনি এই বক্তব্য দেন। সফলদের স্বপ্নগাথা। সমালোচক হচ্ছে দরকারি বন্ধু-হিলারি ক্লিনটন।
১৯৫২ সালে জনপ্রিয় ছায়াছবি সুপারম্যানের হিরো মার্কিন অভিনেতা খৃষ্টোফার রীভের জন্ম, মৃত্যু-১০-১০-২০০৪ তারিখ।
১৯৫২ সালের ৭ মে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ডিএনএ গবেষণায় সেরা জ্যাকুলিন কে বার্টেনর জন্ম।২০০২ সালে প্রকাশিত ডিসকভার সাময়িকীর সেরা ৫০ গুরুত্বপূর্ণ নারী বিজ্ঞানীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জ্যাকুলিনের নাম।
১৯৫৩ সালের ১৬ মার্চ, নিউইয়র্কে স্টলম্যানের জন্ম। নিজের জীবনের প্রায় সবটুকু তিনি উৎসর্গ করেছেন তাঁর গণমানুষের জন্য সফটওয়ার দর্শন, প্রচার ও বিকাশের জন্য। তাঁর কারণেই উন্মুক্ত হয়েছে প্রযুক্তি বিকাশের সোপান।
১৯৫৪ সালের ২৯ জানুয়ারি, আমেরিকার মিসিসিপির একটি দরিদ্র পরিবারে অপরাহ উইনফ্রের জন্ম।
১৯৫৪ সালের ২৪ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অভিনেতা, লেখক ও পরিচালক ডেনজেল ওয়াশিংটনের জন্ম। ব্যর্থতার জয় হোক।
১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তথ্যপ্রযুক্তির দিকপাল অন্যতম পথিকৃৎ বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্ম, মৃত্যু-০৫-১০-২০১১ তারিখ। ১৬ অক্টোবর, ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবস দিবস ঘোষণা।
১৯৫৫ সালের ২৮ অক্টোবর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে উইলিয়াম হেনরি গেটস থ্রি-বিল গেটসের জন্ম।
১৯৫৬ সালের ১৮ আগষ্ট, কানাডায় জ্যঁ বেলিভিউর জন্ম। ২০০০ সালের ১৮ আগষ্ট, নিজের ৪৫তম জন্মদিনে ফরেস্টেরই মতো কোনো উদ্দেশ্য ছাড়াই হাঁটা শুরু করেন জ্যঁ বেলিভিউ। ১৯৫৭ সালে মিশরীয় বংশোদ্ভুত খ্রিস্টান ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাতা ইনোসেন্স অফ মুসলিম সিনেমার মুল হোতা নাকুলা বাসিলির জন্ম।
১৯৫৭ সালের ২৫ নভেম্বর, কানাডার বিখ্যাত পপ গায়িকা পামেলা মরগানের জন্ম। লোকসংগীতের অবদানের জন্য ২০০৭ সালে কানাডার মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে তাঁর সম্মানসূচক ডিগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। পরিশ্রমে আনে সাফল্য-পামেলা মরগ্যান।
১৯৫৮ সালের ১৬ আগষ্ট, মিশিগানের বে সিটিতে গায়িগা-অভিনেত্রী ও লেখিকা ম্যাডোনা লুইস ভ্যারোনিকা কিকোনির জন্ম।(নারী সংগীতজগতের তারকাদের মধ্যে সবচেয়ে ধনী। ১৯৫৮ সালের ২৯ আগষ্ট, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ছোট্ট শহর গ্যারিতে পপসম্রাট মাইকেল জোসেফ জ্যাকসন জন্মগ্রহণ করেন, অকালেই প্রস্থান মহাতারকার মৃত্যু-২৫-০৬-২০০৯ তারিখ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের শহরতলি হোমবাই হিলসের ভাড়াবাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ইউসিএলএ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। দুই ঘন্টা পর সেখান থেকে স্থানীয় সময় দুপুর দুইটা ২৬ মিনিটে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
১৯৬১ সালের ৪ আগষ্ট, হাওয়াইয়ের হনলুলুতে যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার জন্ম।
১৯৬২ সালের ৩ জুলাই, নিউইয়র্কের সারাকুজে হলিউডের নায়ক টম ক্রুজের জন্ম। বয়স ৫০ পেরিয়েছে, তবু অ্যাকশন-ঘরানার ছবিতে অভিনয়ের ব্যাপারে একটুও ক্লান্তি নেই তাঁর। তাঁকে এখন দেখায় একেবারে টগবগে যুবকের মতো।
১৯৬২ সালের ১৮ আগস্ট, মেক্সিকোর রাষ্ট্রপতি ফেলিপে কালদেরন-এর জন্ম। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তেন তিনি বক্তব্য দেন। কখনো হাল ছেড়ো না।
১৯৬৩ সালে রেসলার বিগ বসের জন্ম, মৃত্যু-২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে।
১৯৬৩ সালের ৯ আগষ্ট, নিউইয়র্কের নিউ জার্সিেত আশি ও নব্বই দশকের ''গোল্ডেন গার্ল'' গায়িকা হুইটনি হিউস্টনের জন্ম, মৃত্যু-১১-০২-২০১২ তারিখ
১৯৬৪ সালের ১৭ জানুয়ারি, মার্কিন ফাষ্ট লেডি মিশেল ওবামার জন্ম। জীবনে ঘুরে দাঁড়াতে হয় লড়াই করে।
১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসিতে সুসান এলিজাবেথ রাইস জন্মগ্রহন করেন। রাইসই হচ্ছে প্রথম কোনো জ্যামাইকান আমেরিকান নারী যিনি জাতিসংঘের কুটনীতিক পদে আসীন।
১৯৬৪ সালের ১৫ আগস্ট, উদ্যেক্তা ও সমাজসেবক মেলিন্ডা গেটসের জন্ম। তিনি বিল এন্ড মেলিন্ডা ফাউনডেশনের কো-চেয়ারপারসন। ব্যক্তিজীবনে তিনি মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের সহধর্মিনী।
১৯৬৫ সালের জানুয়ারি মাসে, মার্কন যুক্তরাষ্ট্রে বিশ্ব-সেরা রেসলার দি আন্ডার টেকারের জন্ম।
১৯৬৫ সালের ২৩ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রে মাইকেল ডেলের জন্ম। ডেল ইনকের প্রতিষ্ঠাতা।
১৯৬৭ সালের ৩০ জুন, আমেরিকান কিংবদন্তী বক্সার মাইক টাইসনের জন্ম। ৩৮-বছর বয়সী মাইক টাইসন অবসরে বক্সিং রিং থেকে।
১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর, মেস্কিকোতে ল্যাটিনো হিট রেসলিং সুপার স্টার এডি গেররেরোর জন্ম, মৃত্যু-১৩-১১-২০০৫ তারিখ আমেরিকার মিনেপোলিসের হোটেল কক্ষে। সে খেলার সময় ''চিটিং এন্ড লাইং'' দিয়ে আরম্ভ করত।
১৯৬৯ সালের ২৮ আগষ্ট, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গের জন্ম। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। সাফল্যের জন্য চাই নিজের ওপর আস্থা।
১৯৭৩ সালের ২১ আগষ্ট, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোয় সের্গেই মিখাইলোভিচ ব্রিনের জন্ম। ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ল্যারি পেইজ বা লরেন্স 'ল্যারি' পেইজের জন্ম। ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের প্রথম দেখা হয় ১৯৯৫ সালে, সেখান থেকেই দুজনের বন্ধুত্ব। সের্গেই ব্রিন ও ল্যারি পেইজ এরা দুজনে তথ্যের বাতিঘর।
১৯৭৪ সালের ১০ মার্চ, যুক্তরাষ্ট্রে টুইটারের সহপ্রতিষ্ঠাতা বিজ স্টোনের জন্ম। ১৪, ২০১১ সালে ব্যবসন কলেজের সমাবর্তেন তিনি এ বক্তব্য দেন। সুযোগ নিজেকেই সৃষ্টি করতে হবে।
১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যো লস অ্যাঞ্জেলেসে অ্যাঞ্জেলিনা জোলির জন্ম। অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর ৪৫ বছরের কম বয়সী ২০১৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় নিজের যায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি জাতিসংঘ ও আরও কিছু সংস্থার শুভেচ্ছাদূত।
১৯৭৫ সালের ৩১ আগষ্ট, টাইটানিকের সাফল্য অভিনেত্রী কেইটের জন্ম।
১৯৭৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা রেসলার বাতিস্তার(এনিমেল) জন্ম।
১৯৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রেসলার রেনডী অরটনের জন্ম।
১৯৮০ সালের ২৭ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ভিক্টোরিয়া ক্লিনটনের জন্ম।
১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রেসলার মাষ্টার লক বা চেরিস মাষ্টার বা মাষ্টার পিসের জন্ম।
১৯৮৩ সালের ২১ জুন, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এলিজাবেথ সিটিতে এডওয়ার্ড স্নোডেনের জন্ম।
১৯৮৪ সালের ১৪ মে, মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক বিপস্নবের রূপকার মার্ক এলিয়ট জাকারবার্গের জন্ম।
১৯৮৫ সালের ৩০ জুন, যুক্তরাষ্ট্রে সাঁতারের বিস্ময় মাইকেল ফ্রেড ফেলপসের জন্ম। তিনি ১৮টি স্বর্ণপদকসহ ২২টি অলিম্পিক পদক জয় করে সর্বকালের রেকর্ড গড়েছেন।
১৯৮৬ সালের ২৮ মার্চ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্টেফেনি জোয়ান আঞ্জেলিনা জেরমেমেনোটে ওরফে লেডি গাগার জন্ম। ২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই সংগীতজগতে যাত্রা শুরু হয় লেডি গাগার। তরুণ প্রভাবশালী নারী-২০১৩ শীর্ষে আছেন লেডি গাগা। বাবা-জোসেফ জেরমেনোটে ইন্টারনেট ব্যবসায়ী।
১৯৮৯ সালের ২২ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রে আলেয়া সবুরের জন্ম। ড. আলেয়া সবুর ১৮ বছর বয়সে বিশ্বের প্রথম অধ্যাপক।
১৯৯৬ সালের ১২ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রে হিমালয় পর্বতারোহী জর্ডান রোমেরোর জন্ম। ২০১০ সালের ২২ মে, শনিবার সকালে বিশ্বের সর্বকনিষ্ঠ এভারেষ্ট জয়ী হিসেবে রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী কিশোর জর্ডান রোমেরো। সাগরপৃষ্ঠ থেকে ২৯,০৩৫ ফুট (আট হাজার ৮৫০ মিটার) উঁচু বিশ্বের এ সবোচ্চ পর্বতচুড়ায় আরোহণ করে জর্ডান। তার সঙ্গে বাবা পল রোমেরো, বাবার বান্ধবী কারেন ল্যান্ডগ্রেন ও তিনজন শেরপা গাইড এভারেষ্টের চুড়ায় পৌঁছান।
২০০৯ সালের ৩১ মার্চ, প্রথম আলো: দৌড়ে লাখ মাইল। রবার্ট র্যাভেন ক্রাফট (৫৮) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লোক। ১৯৭৫ সালের ১ জানুয়ারি থেকে মায়ামি উপকুলে তিনি প্রতিদিন আট মাইল দৌড়ে আসছেন। সংসার ও অর্থিচন্তার মধ্যেও কখনোই তাঁর এ অভ্যাসে ছেদ পড়েনি। গত রোববার (২৯-০৩-২০০৯ তারিখ) র্যাভেন দৌড়ে এক লাখ মাইল পথ পাড়ি দেওয়ার মাইলফলক স্পর্শ করলেন। অবশ্য বয়সের ভারে আজ অনেকটাই ক্লান্ত র্যাভেন। 'ব্যাপক জন সমর্থন থাকার পরও একদিন আমার আর দৌড়ানোর শক্তি থাকবে না।' হতাশ কন্ঠে বলেন র্যাভেন। মায়ামি হেরাল্ড।