১৯৪৩ সালের ১৮ মে, ফরিদপুরে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ খান মেননের জন্ম।
১৯৪৩ সালের ১৮ জুন, অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের জন্ম।
১৯৪৩ সালের ৩০ জুন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে আহমদ ছফার জন্ম, ঢাকায় মৃত্যু-২৮-০৭-২০০১ তারিখ।
১৯৪৩ সালে কুষ্টিয়ার শৈলকুপার মধ্যগ্রামে চিত্রশিল্পী প্রফুল্ল রায়ের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৯ তারিখ।
১৯৪৩ সালের ৮ জুলাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি (গোপালনগর) গ্রামে অধ্যাপক মোঃ হুমায়ূন কবীরের জন্ম।
১৯৪৩ সালের ২৮ জুলাই, খুলনায় মুক্তিযোদ্ধা সাংবাদিক শাহাদাত চৌধুরীর জন্ম, ঢাকায় মৃত্যু-২৮-১১-২০০৫ সালে।
১৯৪৩ সালের ৩ আগষ্ট, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় কবি, গল্পকার, ঔপনাসিক, কাব্যনাট্য, প্রবন্ধ-গবেষণা, সমালোচক ও অধ্যাপক আবদুল মান্নান সৈয়দের জন্ম, মৃত্যু-০৫-০৯-২০১০ তারিখ সন্ধ্যায়।
১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর, নড়াইলের ভদ্রাবিলা গ্রামে (পিতা অমলেন্দু নাথ ঘোষ ছিলেন একজন জমিদার ও মা মিরা রানীর কোল আলো করে শুভ্রা) স্বামী-প্রণব কুমার মুখাজীর স্ত্রী শুভ্রা মুখার্জী। ভারতের রাষ্ট্রপতি প্রণব কুমার মুখার্জী বাংলাদেশের জামাই বাবু।
১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর, চট্টগ্রামের পটিয়ায় ১৮তম বিচারপতি ফজলুল করিমের জন্ম। অবসরে যাবেন ২৯-০৯-২০১০ তারিখ।
১৯৪৩ সালে সিলেটে মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরীর জন্ম। ১৯৯৮ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৩ সালে মাদারীপুর জেলায় প্রধান তথ্য কমিশনার এম. আজিজুর রহমানের জন্ম।
১৯৪৩ সালে বাংলাদেশের সিনেমা জগতের কৌতুক অভিনেতা দিলদারের জন্ম, মৃত্যু-১৩-০৭-২০০৩ তারিখ।
১৯৪৩ সালে প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট অচিন্ত্য সেনের জন্ম, মৃত্যু-০৫-০৪-২০১১ তারিখ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে।
১৯৪৩ সালে কুষ্টিয়ায় অভিনেতা এম জহুরুল ইসলামের (জহুর) জন্ম, মৃত্যু-১০-০২-২০০৬ তারিখ।
১৯৪৩ সালের ২২ অক্টোবর, ভোলার কোড়ালিয়া গ্রামে ১৯৬৯-এর পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত ছাত্রনেতা, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহামদের জন্ম।
১৯৪৩ সালের ২ নভেম্বর, বাংলাদেশের তৎকালীন নোয়াখালী জেলায় পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচারপতি নারায়ণচন্দ্র শীলের জন্ম। তিনি বলেন বেআইনি কাজের জন্য বিএসএফের শাস্তি হওয়া উচিত।
১৯৪৪ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের খাঁ বাড়িতে সাবেক উপদেষ্ট আকবর আলী খানের জন্ম।
১৯৪৪ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে সেতার বাদক ইয়াসির খানের জন্ম।
১৯৪৪ সালের ১ জানুয়ারি, বগুড়া জেলায় বাংলা গানের শিল্পী খোরশেদ আলমের জন্ম।
১৯৪৪ সালের ১ মার্চ, সোনারগাঁ থানার কোলতা গ্রামে ব্যারিস্টার রাবিয়া ভূইয়ার জন্ম। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইয়ূবপুর গ্রামে ছিল তাঁর দাদার বাড়ি।
১৯৪৪ সালের ১ এপ্রিল, পুরনো ঢাকার এক সম্ভান্ত মুসলিম পরিবারে সাবেক মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের জন্ম, মৃত্যু-২৮-১১-২০০৬ তারিখ রাত ১টা ৫ মিনিটের সময়।
১৯৪৪ সালের ১৮ মে, মাদারীপুরের রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে ১৯তম বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের জন্ম। অবসরে যাবেন ১৮-০৫-২০১১ তারিখ থেকে।
১৯৪৪ সালের ১ জুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর থানার, আহমদপুর চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আয়েশা আক্তার (লুলারী)। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন, বারডেম হাসপাতালে মৃত্যুবরণ-০২-০৮-২০০১ তারিখ।
১৯৪৪ সালের ২১ জুন, নেত্রকোনা জেলার কাশতলা গ্রামে কবি নির্মেলন্দু গুণের জন্ম। নির্মেলন্দু গুণের ঠাকুরদাদা রামসুন্দর গুণ চৌধুরী ১৯১০ সালে প্রায় ১০০ বছর আগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নেত্রকোনার দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয়। ১৯৯১ সালে নির্মেলন্দু গুণ নিজেই প্রতিষ্ঠা করল কাশবন বিদ্যানিকেতন। বর্তমানে উচ্চ বিদ্যালয়।
১৯৪৪ সালের ৭ জুলাই, কিশোরগঞ্জ জেলার ভৈরবে ঐতিহ্যবাহী সম্ভান্ত পরিবার চন্ডীবের কামাল সরকারের বাড়িতে আই. ভি. রহমানের (পুরো নাম জেবুন্নাহার আইভি) জন্ম, মৃত্যু-২৪-০৮-২০০৪ তারিখ। ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায়। ১৯৫৮ সালের ২৭ জুন আওয়ামী লীগের সে সময়ের তরুণ নেতা জিল্লুর রহমানের সাথে আইভির বিয়ে হয়। তখন তিনি ঢাকার একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্রী।
১৯৪৪ সালে চট্টগ্রামের পাটিয়ায় অধ্যাপক সিরাজুল করিমের জন্ম। অনন্য উদ্ভাবন: 'সোনালি আঁশ' ফিরে পাবে ঐতিহ্য!
১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় তবলা, ঢোলক, মন্দিরা ও নাল বাদক মোঃ জমু মিঞার জন্ম।
১৯৪৪ সালের ৫ আগস্ট, সিরাজগঞ্জ জেলার ধানঘড়া গ্রামে কবি মহাদেব সাহার জন্ম।
১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর, ঢাকায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার পারভেজ, মৃত্যু-১৭-০৬-২০০৬ তারিখ।
১৯৪৪ সালের ২৭ সেপ্টেম্বর, ফরিদপুরের রাজবাড়িতে জন্ম(বাবার নিবাস ফরিদপুর জেলার ভেদরগঞ্জ থানার লাকার্তা গ্রামে)। পিতা-আবদুর রাজ্জাক সিকদার, মাতা-বেগম বেলাতেন নেসা। ভাই-বোন: ছয় ভাই, দুই বোন। সিরাজ সিকদার দ্বিতীয়। বরিশাল জেলা স্কুল থেকে ১৯৫৯ সালে প্রথম বিভাগে মাধ্যমিক; বি.এম. কলেজ থেকে ১৯৬১ সালে সম্মিলিত মেধা তালিকায় নবম হয়ে উচ্চ মাধ্যমিক; ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে মেধা তালিকায় নবম হয়ে বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং পাশ। ১৯৬৭ সালেই কর্মজীবন শুরু। ১৯৬৭ সালেই রাজনৈতিক ক্ষেত্রে স্বতন্ত্র ধারার প্রতিষ্ঠাতা। ঢাকার মালিবাগে 'মাও সেতুং চিন্তাধারা গবেষণা কেন্দ্র' স্থাপনা। ১৯৬৮ সালের ৮ জানুয়ারী 'পূর্ববাংলা শ্রমিক আন্দোলন' এবং পরবর্তী পর্যােয় ১৯৭১ সালের ৩ জুন 'পূর্ব বাংলার সর্বহারা পার্টি' নামে বিপস্নবী সংগঠন গঠন। মৃত্যুঃ ২ জানুয়ারি, ১৯৭৫ সালের বৃহস্পতিবার দিন। জীবনকালঃ ৩০ বছর ৩ মাস ৫ দিন।
১৯৪৪ সালের অক্টোবর মাসে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট মুক্তিযোদ্বা মোস্তফা কামালের (ফুলু) জন্ম, মৃত্যু-২২-০৬-২০০০ তারিখ।
১৯৪৪ সালের ৬ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রতনপুর গ্রামে অভিনেতা আলী যাকেরের জন্ম। ১৯৭২ থেকে মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত হন।
১৯৪৫ সালের ২ জানুয়ারি, নানাবাড়ি নদীয়ার কৃঞ্চনগরে মাহবুব হোসেনের জন্ম। তিনি বড় হয়েছেন দাদাবাড়ি চুয়াডাঙ্গায়। তিনি ১৯৬৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক, ১৯৬৯ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
১৯৪৫ সালের ৩ জানুয়ারি, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রামে বর্তমান সময়ের শক্তিমান কবি সানাউল হক খানের জন্ম।
১৯৪৫ সালের ৭ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে সরোদ বাদক ইউনুস খানের জন্ম।
১৯৪৫ সালের ১১ জানুয়ারি, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় চট্টগ্রামের আঞ্চলিক জনপ্রিয় শিল্পী শেফালী ঘোষের জন্ম, মৃত্যু-৩১-১২-২০০৬ তারিখ।
১৯৪৫ সালের ১৯ জানুয়ারি, চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত ফরিদা হোসেন জন্মগ্রহন করেন।
১৯৪৫ সালের ২২ জানুয়ারি, রাজশাহীর হেতেমখাঁয় খোদা বক্স মৃধার জন্ম, রাজশাহী মহানগরের হেতেমখাঁর নিজ বাসভবনে ৩০-০৩-২০১০ তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭২ সালে কলকাতা ইস্ট বেঙ্গল বনাম রাজশাহী জেলা ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচ রাজশাহী বেতারে সরাসরি সম্প্রচার হয়েছিল, ধারাভাষ্যে খোদা বক্সের অভিষেক সে ম্যাচ দিয়েই। বেতার এবং টেলিভিশনধারাভাষ্যে এর পর থেকেই নিয়মিত ছিলেন খোদা বক্স।
১৯৪৫ সালে বিক্রমপুরে কমেডি কিং টেলি সামাদের জন্ম। চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলি সামাদ। ষাটের দশকে 'কার বউ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু, একই সঙ্গে মঞ্চ, টিভি এবং বেতারেও সরব উপস্থিতি তাঁর।
১৯৪৫ সালে ঢাকার রায়েরবাজারের রূদ্রপাল সম্প্রদায়ের গোপাল হরিপাল এবং সুরবালা পালের সংসারে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের শ্রেষ্ঠ কারিগর 'মৃৎরাজ মরণ চাঁদ পাল', মৃত্যু-০৬-০৩-২০১৩ তারিখ। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মরণ চাঁদ পাল হয়ে উঠেছিলেন মৃৎশিল্পের জীবন্ত অভিধান। যাঁর গুণমুগ্ধ ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
১৯৪৫ সালের ২৭ জুন, রংপুর শহরে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দীনের জন্ম, মৃত্যু-২৯-১২-১৯৯৬ তারিখ ঢাকায়।
১৯৪৫ সালের ১৫ আগষ্ট, দিনাজপুর শহরে বি.এন.পি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম।
১৯৪৫ সালের ১৪ নভেম্বর, চট্টগ্রামের মীরসরাইয়ের এক সম্ভান্ত মুসলিম রাজনৈতিক পরিবারে দেশবরেণ্য নারী নেত্রী একুশে পদকপ্রাপ্ত ডা. যোবায়দা হান্নানের জন্ম, মৃত্যু-২২-১১-২০১১ তারিখ হার্টএটাকে।
১৯৪৫ সালের ১৬ নভেম্বর, গবেষক ও লেখক নরেন বিশ্বাসের জন্ম।
১৯৪৫ সালের ৯ ডিসেম্বর, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ'র জন্ম।
১৯৪৫ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের জন্ম, হৃদরোগে আক্রান্ত হয়ে আগারগাঁওস্থ বাসভবনে মৃত্যু-২০-০৬-২০০৭ তারিখ।
১৯৪৫ সালের ডিসেম্বর মাসে বরিশাল শহরের মামাবাড়িতে পানিবিশেষজ্ঞ আইনুন নিশাতের জন্ম। পৈতৃক নিবাস খুলনা জেলার ডুমুরিয়ার চুকনগর। পিতা-গাযী শামসুর রহমান হলেন আইনবিশেষজ্ঞ। মা-জামাল আরা রহমান।
১৯৪৫ সালে (বাবার তৎকালীন কর্মস্থলে) রাজবাড়িতে বংশিবাদক ওস্তাদ আজিজুল ইসলামের জন্ম।
১৯৪৬ সালের ১ জানুয়ারি, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় দুদক চেয়ারম্যান গোলাম রহমানের জন্ম। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জেনর পর ওই বিভাগে প্রভাষক পদে নিযুক্তহন। ১৯৬৯ সালে তৎকালীন কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, পরের বছর পাকিস্তান মিলিটারী অ্যাকাউন্টস সার্ভিেস যোগ দেন এবং সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন।
১৯৪৬ সালের ১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কন্ঠশিল্পী ও সুরকার আতিকুর রহমানের জন্ম।
১৯৪৬ সালের ৯ জানুয়ারি, ময়মনসিংহ শহরে মাতুলালয়ে মেহড়া বড়বাড়িতে বিশিষ্ট কবি মুশাররফ করিমের জন্ম।
১৯৪৬ সালের ২১ ফেব্রুয়ারি, মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার জন্ম। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ছবি 'ওরা ১১ জন' ছবিতে অভিনয়ের মাধ্যমে সোহেল রানা চলচ্চিত্রে প্রবেশ।
১৯৪৬ সালের ২৩ জুন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাসিল গ্রামে কবি আব্দুল মান্নান (কবি সমুদ্র গুপ্তের) জন্ম, মৃত্যু-১৯-০৭-২০০৭ তারিখ সকাল আটটায় ভারতে।
১৯৪৬ সালের ৮ আগষ্ট, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেসনাল গ্রামে বাংলাদেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসানের জন্ম।
১৯৪৬ সালের ৯ আগষ্ট, নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার মন্তলা গ্রামে রাজনীতিবিদ ও সাংবাদিক কুন্তল বিশ্বাসের জন্ম, নেত্রকোনার সাতপাই এলাকার নিজ বাড়িতে ১৪-০১-২০১২ তারিখ পরলোক গমন করেছেন। তিনি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) নেত্রকোনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন।
১৯৪৬ সালের ২৭ সেপ্টেম্বর, কুমিল্লায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরীর জন্ম।
১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বর, কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক গাজীউল হাসান খানের জন্ম।
১৯৪৬ সালের ১ অক্টোবর, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের সঙগঠক ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্ম।
১৯৪৬ সালের ১২ নভেম্বর, নওগাঁয় তার নানাবাড়ীতে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর জন্ম।
১৯৪৬ সালে জাসদ নেতা সৈয়দ জাফর সাজ্জাদের জন্ম, মৃত্যু-১৬-০৭-২০১০ তারিখ।
১৯৪৬ সালে ফরিদপুরে শিল্পী কালিদাস কর্মকারের জন্ম। তিনি ১৯৬২ সালে ঢাকায় শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। গভর্নেমন্ট ফাইন আর্টস অ্যান্ড র্কযাফটস কলেজ, কলকাতা থেকে স্নাতক ১৯৬৯ সালে। দেশ-বিদেশে বহু একক এবং যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
১৯৪৭ সালের ২০ জানুয়ারি, নওগাঁ শহরে সাবেক সচিব ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকির জন্ম।
১৯৪৭ সালের ১ জানুয়ারি, ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে বাংলাদেশের বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী রেজা খানের জন্ম।
১৯৪৭ সালের ২৮ এপ্রিল, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার (রাড়িখাল গ্রামে নিজ বাড়ি) ভাগ্যকূলের কামারগাঁয়ে নানাবাড়িতে ভাষাবিদ ও লেখক ড. হুমায়ূন আজাদের জন্ম, মৃত্যু-জার্মান-এ বৃহস্পতিবার (১২-০৮-২০০৪ তারিখ) সকাল ১১টার মধ্যে কোন এক সময় ঘুমের মধ্যে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।
১৯৪৭ সালের ৫ মে, চট্টগ্রামে শিল্পী প্রবাল চৌধুরীর জন্ম, মৃত্যু-১৬-১০-২০০৯ তারিখ।
১৯৪৭ সালের ২৪ জুন, রাজশাহীতে বিশিষ্ট লেখিকা সেলিনা হোসেনের জন্ম।
১৯৪৭ সালের ১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিক আবদুল কুদ্দুস মাখনের জন্ম, মৃত্যু-১০-০২-১৯৯৪ তারিখ।
১৯৪৭ সালের ৪ আগস্ট, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে কবি ও সাংবাদিক আবুল হাসানের জন্ম, মৃত্যু-২৬-১১-১৯৭৫ তারিখ। তাঁর পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে।
১৯৪৭ সালের ১৪ আগষ্ট, ১৮৬নং লালবাগ রোড (রসুলবাগ), ঢাকা-১২১১-এ মীর আশরাফ আলীর জন্ম।
১৯৪৭ সালে চিত্র পরিচালক শেখ নিয়ামত আলীর জন্ম, মৃত্যু-২৪-১১-২০০৩ তারিখ।
১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর, ভোলা জেলার পশ্চিম হাজিপুর থানার দৌলত গ্রামে মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের জন্ম, মৃত্যু-০৮-০৪-১৯৭১ তারিখ ৮নং সেক্টর।
১৯৪৭ সালের ২০ ডিসেম্বর, চট্টগ্রামে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদের জন্ম।
১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর, প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরীর জন্ম, মৃত্যু-০৬-০৩-২০১৩ তারিখ।
১৯৪৮ সালের ১ জানুয়ারি, কুমিল্লা জেলার মুরাদনগর থানার পিপুরিয়াকান্দি গ্রামের সরকার বাড়িতে মোঃ শফিকুর রহমানের জন্ম।
১৯৪৮ সালের ১৭ জানুয়ারি, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পুমদী গ্রামের (বড়বাড়িতে) বাংলাদেশের ২০তম নতুন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের জন্ম। ১৮ মে, নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৫ সালের ১৬ জানুয়ারি, চাকরি শেষ।
১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি, বরিশালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের জন্ম। তিনি ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি, পটুয়াখালী জেলার, বাউফল থানার, ছিটকা গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, রাজনীতিবিদ ডা. মোহাম্মদ বজলুর রহমান মিঞার জন্ম।