১৯৩১ সালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিননগরে (বাগপাঁচড়া গ্রাম) বীরশ্রেষ্ঠ রহুল আমিনের জন্ম, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর, বীরশ্রেষ্ঠ মোঃ রহুল আমীন শহীদ হন।

১৯৩১ সালের ২২ জুলাই, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে পল্লী গানের পাখি আবদুল আলীমের জন্ম, ঢাকায় মৃত্যু-০৫-০৯-১৯৭৪ তারিখ।

১৯৩১ সালের ২৩ আগষ্ট, খালেদ চৌধুরীর জন্ম, মৃত্যু-১২-০৭-২০১১ তারিখ। বিংশ শতকের চল্লিশ, পঞ্চাশ ও মধ্য ষাটের দশকে এ দেশের সাহিত্য ও সাংস্কৃতিক জগতের নেপথ্য-নায়কদের একজন ছিলেন তিনি।

১৯৩১ সালের ২৭ আগষ্ট, চট্টগ্রামে শ্রী চিন্ময় কুমার ঘোষের জন্ম, মার্কিন প্রবাসী আধ্যাত্মিক গুরু নিউইয়র্কের কুইন্সে নিজস্ব উপাসনা সেন্টারে মৃত্যু-১১-১০-২০০৭ তারিখ।

১৯৩১ সালের ১ সেপ্টেম্বর, মুর্শিদাবাদ জেলায় লে. জেনারেল(অব.) এম. আতিকুর রহমানের জন্ম। বাবার চাকরিসূত্রে পড়াশোনা করেছেন দিল্লি, সিমলা ও রাওয়ালপিন্ডিতে। সেনাবাহিনীতে যোগ দেন ১৯৫১ সালে। কমিশন পান ১৯৫৪ সালে।

১৯৩১ সালের ৬ অক্টোবর, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার মোস্তাকপুর ইউনিয়নের বাহারমর্দান গ্রামে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের জন্ম, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ০৫-০৯-২০০৯ তারিখ।

১৯৩১ সালের ৮ অক্টোবর, সিএসপি কাজী ফজলুর রহমানের জন্ম। তিনি ১৯৫৫ সালে পাকিস্তান সেন্ট্রাল সার্ভিস কমিশন(সিএসপি) পরীক্ষায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সম্মিলিতভাবে প্রথম হন।

১৯৩১ সালের ৩১ অক্টোবর, বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া গ্রামে এক সম্ভান্ত পরিবারে ভাষাসৈনিক, সাংবাদিক ও সাবেক তথ্য সচিব সাইফুল ইসলাম বাহাউদ্দীন আহমদ চৌধুরীর জন্ম, মৃত্যু-১৬-০৫-২০১২ তারিখ ৭টায় রাজধানীর বড় মগবাজারের ঢাকা কমিউনিটি হাসপাতালে।

১৯৩১ সালের ৬ নভেম্বর, জামালপুরের মরুলিয়ায় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ''সূর্যস্নান'' চলচ্চিত্রের ১৯৬২ সালে নায়ক হিসেবে এবং বাংলা চলচ্চিত্রের 'মুকুটহীন নবাব' আনোয়ার হোসেনের জন্ম, রাজধানীর স্কয়ার হাসপাতালে রাত আড়াইটার সময় শেষনিঃশ্বাস ত্যাগ করেন-১৩-০৯-২০১৩ তারিখ।

১৯৩১ সালের ২৮ নভেম্বর, শিশু সাহিত্যিক ও সাংবাদিক গোলাম রহমানের জন্ম।

১৯৩১ সালের ১৫ ডিসেম্বর, ভোলা জেলায় মামাবাড়িতে পৈত্রিক নিবাস বরিশাল জেলার বিখ্যাত উলানিয়া জমিদারবাড়ির সন্তান, দেশের বিশিষ্ট নাট্যকার ও টেলিভিশন-ব্যকিত্ব আতিকুল হক চৌধুরীর জন্ম, মৃত্যু-সোমবার রাত ৯ টার সময় রাজধানীর সমরিতা হাসপাতালে ১৭-০৬-২০১৩ তারিখ।

১৯৩১ সালে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার চাষিড়ী গ্রামে গণি দেওয়ান ও চন্দ্রা বানু দম্পতির ঘরে বর্ষীয়ান টাইপিষ্ট হাবিবুর রহমানের জন্ম।

১৯৩২ সালের ১ জানুয়ারি, চট্টগ্রামের রাউজানে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী এম. এন. আখতারের জন্ম, মৃত্যু-১৮-০৪-২০১২ তারিখ।

১৯৩২ সালের ১৫ জানুয়ারি, কুমিল্লা শহরতলির শুভপুরে জাহান আরা বেগমের জন্ম, মৃত্যু-১৭-০১-২০১০ তারিখ। ১৯৪৫ সালের জানুয়ারি মাসে মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়। ওই সময় থেকেই তিনি কুটির শিল্পের কাজে জড়িয়ে পড়েন।

১৯৩২ সালের ৯ মার্চ, ফেনীতে বরেণ্য চিত্রশিল্পী ও অধ্যাপক কাইয়ূম চৌধুরী জন্ম।

১৯৩২ সালের ১১ মার্চ, পাবনা শহরে বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নারী পরিচালনা রেবেকা বেগমের জন্ম, মৃত্যু-০৩-০৬-২০০৭ তারিখ।

১৯৩২ সালের ৬ মে, নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে প্রখ্যাত কবি, কথাশিল্পী ও আন্তর্জািতক খ্যাতি সম্পন্ন সাহিত্যতত্ত্ব ও সংস্কৃতি বিশেষজ্ঞ ড. আলাউদ্দিন-আল-আজাদের জন্ম, মৃত্যু-০৩-০৭-২০০৯ তারিখ।

১৯৩২ সালের ২৫ মে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মানিকপুর গ্রামের সম্ভান্ত শিক্ষিত মুসলিম পরিবারে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আউয়াল জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের ১৪ জুন, কবি হাসান হাফিজুর রহমানের জন্ম।

১৯৩২ সালের ২৯ জুলাই, কথাসাহিত্যিক হুমায়ুন কাদিরের জন্ম।

১৯৩২ সালের ৮ আগষ্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে বিশিষ্ট সঙ্গীতশিল্পী হাফিজউদ্দিন খানের জন্ম।

১৯৩২ সালের ১৭ আগষ্ট, ঢাকায় শিল্পী ও অধ্যাপক মুর্তজা বশীর বেলা সাড়ে বারটায় জন্মেছিল। ১৯৯৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

১৯৩২ সালে গোপালগঞ্জের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবিদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন ঘনিষ্ঠ সহচর সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম, সকাল ৭টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-২৮-১০-২০১১ তারিখ।

১৯৩২ সালের ১৫ সেপ্টেম্বর, ফরিদপুরের সংগীতভূবনে যিনি 'মাষ্টারমশাই' নামে পরিচিত শ্রীকরুণাময় অধিকারীর জন্ম। শিল্পীর বিনয় ও ভালোবাসা দুটি বিশেষ গুণ-যা মাস্টারমশাইয়ের মধ্যে পূর্ণভাবে লক্ষ করা যায়। জাতি, ধর্ম, বর্ণ ও দলমত-নির্বিেশষে সব মানুষই তাঁর আত্মীয়-আপনজন।

১৯৩২ সালের ২২ সেপ্টেম্বর, শহীদ বুদ্ধিজীবি ডা. মোহাম্মদ ফজলে রাব্বির জন্ম, মৃত্যু-২৬-০৩-১৯৭১ তারিখ।

১৯৩২ সালের ২ অক্টোবর, ময়মনসিংহ শহরে কৌতুক অভিনেতা আব্দুল আলী লালুর জন্ম, মৃত্যু-২১-০৭-২০০৮ তারিখ। 'যদি কিছু মনে না করেন'-এ 'কইনচেন দেহি'।

১৯৩২ সালের ১ নভেম্বর, কুমিল্লা শহরে (বাবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দয়াহাট মজিদপুরে) বাংলাদেশের ১৬তম রাষ্ট্রপতি প্রফসর এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর জন্ম।

১৯৩২ সালের ১০ নভেম্বর, ঝিনাইদহ জেলার সদর উপজেলার আহসাননগর গ্রামের বাসিন্দা হরিপদ কাপালীর জন্ম। তিনি ১৯৯৭ সালে আবিস্কার করেন হরিধান।

১৯৩২ সালের ১৩ নভেম্বর, রাজবাড়ী জেলার পাংশা থানার রতনদিয়া গ্রামে বিপস্নবী শিল্পী রশিদ চৌধুরীর জন্ম, মরণব্যাধি ক্যান্সারে ১২-১২-১৯৮৬ তারিখ মৃত্যুবরণ করেন। (ইয়াহিয়া সরকারের ১৯৭১ সালের ১৪ আগষ্ট স্বর্ণপদকসহ স্বীকৃতি প্রত্যাখ্যানকারী আন্তর্জািতক খ্যাত শিল্পী রশিদ চৌধুরী)।

১৯৩২ সালের ২০ নভেম্বর, অনন্য শিশুসাহিত্যিক হাজেরা নজরুলের জন্ম। তিনি ১৯৫৩ সালে শিশুসাহিত্যিক হিসেবে সাহিত্য জগতে প্রবেশ করেন এবং পাঁচ দশক ধরে বাংলা সাহিত্যির বিভিন্ন অঙ্গনে গল্প, কবিতা, উপনাস, শিশুসাহিত্যিক এবং টিভি নাটকে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

১৯৩২ সালে মালয়েশিয়ার আলেক্সান্দ্রার কম্পোবারো গ্রামে আনার জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুর আক্রমণে ছারখার হয়ে যায় কম্পোবারো নামের মালয়ের ছোট এক গ্রাম। সে গ্রামের ৭ বছরের ছেলে আনা একটি সামরিক বহরের গাড়ির নিচে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মিত্রবাহিনীর ট্রাক চালক হিসেবে কর্মরত আবদুল লতিফের জিম্মায় দেয়া হয় আনাকে। ১৯৩৯ সালে আনার দায়িত্ব নিয়েছিলেন আবদুল লতিফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মালয়ের বিভিন্ন জায়গায় কাটিয়ে, ১৯৪৬ সালে আবদুল লতিফ আনাকে নিয়ে তৎকালীন পূর্ব বাংলার আসামের সিলেটের পৈত্রিক ভিটায় এসে বসবাস শুরু করেন।

১৯৩২ সালের ১ ডিসেম্বর, ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিরা গ্রামে বায়ান্নর ভাষা সংগ্রামী শামসুল হুদার জন্ম।

১৯৩২ সালে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও কৌতক অভিনেতা হাশমতের জন্ম, মৃত্যু- ১০-১১-২০০৩ তারিখ।

১৯৩৩ সালের ২৮ জানুয়ারি, পশ্চিমবাংলার বর্ধমানে প্রবীণ অভিনেতা বেবী জামানের জন্ম, মৃত্যু-২৫-০১-২০১৩ তারিখ বেলা ১টা ৪৫ মিনিটে।

১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি, মানিকগঞ্জ জেলার ঘিওরের পাচুরিয়ায় বিএনপির মহাসচিব এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের জন্ম, মৃত্যু-১৬-০৩-২০১১ তারিখ বেলা আড়াইটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

১৯৩৩ সালের ১ মার্চ, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার খাসহাওলা গ্রামে শিক্ষকনেতা অধ্যাপক ড. ম. আখতারুজ্জামানের জন্ম, বারডেম হাসপাতালে মৃত্যু-০২-১২-২০১০ তারিখ।

১৯৩৩ সালের ১৬ মার্চ, কেরানীগঞ্জের ভাওয়াল মনোহারীয়া গ্রামে সাংবাদিকতা, সংগীত ও সংস্কৃতি জগতের পুরোধা ব্যকিত্ব ওয়াহিদুল হকের জন্ম, মৃত্যু-২৭-০১-২০০৭ তারিখ।

১৯৩৩ সালের ৭ এপ্রিল, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড এলাকার বাড়িতে কবি শামসুর রাহমানের স্ত্রী মিসেস জোহরা রাহমানের জন্ম, মৃত্যু-২৫-১১-২০১১ তারিখ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

১৯৩৩ সালের ২১ জুন, সাবেক পাকিস্তান ন্যাশনাল এ্যাসেম্বলির স্পীকার মরহুম জাস্টিস আবদুল জব্বার খানের কর্মস্থলে মুন্সীগঞ্জে কলামিস্ট সাদেক খানের জন্ম।

১৯৩৩ সালে, নানাবাড়ি রংপুরের ডোমারে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের জন্ম। তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৫৯ সালে বিলেত থেকে ব্যারিস্টার হয়ে ফেরেন।

১৯৩৩ সালে জন্ম হলেও ম্যাট্রিকের সময় জন্ম-তারিখ দেয়া হয় ১ জানুয়ারি, ১৯৩৬ সাল সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ মাহফুজউল্লাহর।

১৯৩৩ সালে ফরিদপুর জেলায় সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবীর জন্ম, মৃত্যু-২০-১২-১৯৯০ তারিখ।

১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় কন্ঠশিল্পী সিন্ধুরাণী ধরের (মনসা দেবী) জন্ম।

১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর, বরিশাল জেলার মুলাদি থানার পাতারচর গ্রামের ফকিরবাড়িতে শহীদ আলতাফ মাহমুদের জন্ম, মৃত্যু-৩০-০৮-১৯৭১ তারিখ পাকবাহিনীর হাতে। আমরা কি ভুলিতে পারি...।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি, সিলেটে ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, লেখক-গবেষক, কৃতি শিক্ষার্থী, সাবেক সচিব ও মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জন্ম।

১৯৩৪ সালে নোয়াখালীতে বিবিসির সাংবাদিক সিরাজুর রহমানের জন্ম, লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে ০১-০৬-২০১৫ তারিখ সোমবার স্থানীয় সময় ১১টায় তিনি ইন্তেকাল করেন।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি, বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের জন্ম, মৃত্যু-২৪-০৬-২০১৩ তারিখ ঢাকার এ্যাপোলো হাসপাতালে।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি, সিলেটে অভিনেতা খলিল উল্লাহ খান ওরফে খলিলের জন্ম।

১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে কবি আবু জাফর ওবায়দুল্লাহর জন্ম, মৃত্যু-১৯-০৩-২০০১ তারিখ।

১৯৩৪ সালের ১৭ ফেবুয়ারি, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ভূঁইয়াপাড়া গ্রামের ভূঁইয়াবাড়িতে জনমুক্তি পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি নাজমূল হোসেন ভূঁইয়া ওরফে মাহফূজ ভূঁইয়ার জন্ম, ১০-০২-২০১৩ তারিখ সন্ধ্যা ৭টার সময় মারা গেছেন ঢাকার ধানমন্ডিতে।

১৯৩৪ সালের ২০ এপ্রিল, কুমিল্লা জেলার লাকসাম থানার লৎসর গ্রামে কবি ও সাহিত্যিক আবুল খায়ের মুসলেহউদ্দিনের জন্ম, মৃত্যু-২০-০৯-২০০২ তারিখ। তাঁর বইয়ের সংখ্যা ১০০টি।

১৯৩৪ সালের ৩০ এপ্রিল, যশোর জেলার কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী এ. এস. এইচ. কে. সাদেক জন্মগ্রহণ করেন, মৃত্যু-০৯-০৯-২০০৭ তারিখ। কেশবপুরের এই কৃতী সন্তান যশোর জেলার প্রথম বাঙ্গালী সিএসপি অফিসার ছিলেন।

১৯৩৪ সালের ২৬ জুন, রাজনীতিক ও সাংবাদিক কামাল লোহানীর জন্ম।

১৯৩৪ সালের ৩১ জুলাই, সুনামগঞ্জ শহরের আরপিননগরে ওস্তাদ মোহাম্মদ আবদুল লতিফের জন্ম। ১৯৬৪ সালে সিলেট বেতারের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তিনি। হাসান রাজার ৬০ থেকে ৭০টি গানে সুর দিয়েছেন এবং ২০০৭ সালে তাঁর লেখা ২০০ গানের একটি সংকলন বের হয়েছে লতিফগীতি নামে।

১৯৩৪ সালের ১১ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে বিশিষ্ট সাংবাদিক, টিভি ব্যক্তিত্ব ও কলামিষ্ট শফিক রেহমানের জন্ম।

১৯৩৪ সালে বরিশালে, অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তফার জন্ম, মৃত্যু-২০-০২-২০০৩ তারিখ।

১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের উলানিয়া জমিদার বংশ চৌধুরীবাড়িতে সাংবাদিক ও কলামিষ্ট আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্ম।

১৯৩৪ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলায় জাগো আর্ট সেন্টারের পরিচালক এবং দেশের প্রখ্যাত নৃত্য, নাটক ও চলচ্চিত্রশিল্পী রওশন জামিলের জন্ম, মৃত্যু-১৪-৫-২০০১ তারিখ।

১৯৩৫ সালের ১ জানুয়ারি, অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. রেহমান সোবহানের জন্ম।

১৯৩৫ সালের ২৮ জানুয়ারি, ঢাকায় জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের পত্নী ড. আনোয়ারা বেগম।

১৯৩৫ সালের ৩১ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসুল্লাবাদ গ্রামে সাবেক পাটমন্ত্রী হাবীব উল্লাহ খাঁনের জন্ম।

১৯৩৫ সালের ৯ ফেব্রুয়ারি, নোয়াখালী জেলার সুধারাম থানার সোনাপুর গ্রামে 'আগরতলা ষড়যন্ত্র' মামলার আসামী শহীদ সার্জেন্ট জহুরুল হকের জন্ম, ঢাকা ক্যান্টনমেন্ট-এ পাকিস্তানী আর্মীর গুলিতে মৃত্যু-১৫-০২-১৯৬৯ তারিখ।

১৯৩৫ সালের ৮ মার্চ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাওলানা এম. এ. মান্নানের জন্ম এবং মৃত্যু-০৬-০২-২০০৬ তারিখ। তিনি সকাল সোয়া ৯টায় বনানীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

১৯৩৫ সালের ২৫ মার্চ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর চৌধুরীবাড়ীতে চৌধুরী নুরুর নাহার বেগমের (ধীরন) জন্ম, ঢাকায় মৃত্যু-২৮-০৬-২০০৫ তারিখ।

১৯৩৫ সালের ২৪ এপ্রিল, ব্রাহ্মণবাড়িয়া শহরে হালদারপাড়ায় অন্ধ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আফজালুর রহমানের জন্ম, মৃত্যু-২৬-১২-২০০৯ তারিখ।

১৯৩৫ সালে মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের কনকসার গ্রামে বাংলা ছবির প্রথম সারির নায়িকা, অনন্য সাধারণ অভিনয় গুণে চলচ্চিত্র ও মঞ্চ উভয় মাধমে যিনি সর্বজন প্রিয় শিল্পী হচ্ছেন কলকাতার সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম।

১৯৩৫ সালের ৮ মে, মাগুরা জেলার মাতুলালয়ে এক সম্ভান্ত মুসলিম পরিবারে দেশবরেণ্য রাজনীতিক, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জন্ম।

১৯৩৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর গ্রামে সেতার বাদক ওস্তাদ খুরশিদ খানের জন্ম।

১৯৩৫ সালের ১৯ জুলাই, বাংলা সাহিত্যের অন্যতম সফল চরিত্র মাসুদ রানার জনক বিপুল জনপ্রিয় সেবা প্রকাশনীর প্রাণপুরুষ কাজী আনোয়ার হোসেনের জন্ম। ৪০০-এর ঘর পার করেছে মাসুদ রানা সিরিজ। তার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন।

১৯৩৫ সালের ২৭ জুলাই, পশ্চিমবাংলায় বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের জন্ম।

১৯৩৫ সালের ১৯ আগষ্ট, ফেনী জেলার মজুপুর গ্রামে সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের জন্ম, মৃত্যু-৩০-০১-১৯৭২ তারিখ বা ১৯৭২ সালের ৩০ জানুয়ারি, অন্তর্ধান দিবস। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৬৪ সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র 'সঙ্গম' নির্মাণ করেন।

১৯৩৫ সালের ২ নভেম্বর, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় বাংলা ভাষার অত্যুজ্জল কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম।

১৯৩৫ সালের ১২ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে এক সভ্রান্ত কাজী পরিবারে কাজী সিরাজউদ্দীন আহম্মদের বড় ছেলে কাজী শফিউদ্দীন আহম্মদের জন্ম।

১৯৩৫ সালে সুনামগঞ্জে হাওড়বেষ্টিত সঙ্গীতবান্ধব পরিবারে লোকসঙ্গীত শিল্পী পন্ডিত রামকানাই দাসের জন্ম।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, বিক্রমপুরে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন এবং ১৯৯৩ সালে সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার একুশে পদক লাভ করেন।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, ছোট গল্পকার, কবি, কথাসাহিত্যিক ও কাব্যনাট্যকার সৈয়দ শামসুল হকের জন্ম। 'সৈয়দ শামসুল হকের লেখালেখির ৫৬ বছর পুর্তি উপলক্ষে সম্মাননা' শীর্ষক অনুষ্ঠানে এভাবেই একজন জনপ্রিয় লেখক তাঁর মূল্যায়ন করেন। সৈয়দ শামসুল হক ১৯৫২ সালের জানুয়ারি মাস থেকে লেখালেখি শুরু করেন।