১৯২২ সালে মির্জা মেহেদী ইস্পাহানি(সাদরী)র জন্ম, ইন্তেকাল করেণ-২০-০১-২০০৪ তারিখ। দেশের বিশিষ্ট শিল্পপতি এবং ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মেহেদী ইস্পাহানি। ১৯৪৯ সাল থেকে তিনি ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯২২ সালের ১৭ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে কিংবদন্তি সরোদশিল্পী (আকবর আলী আকবর খাঁ) ওস্তাদ আলী আকবর খাঁ'র জন্ম, মৃত্যু-১৯-০৬-২০০৯ তারিখ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে নিজের প্রতিষ্ঠিত সংগীত কেন্দ্রে।

১৯২২ সালের ২০ ফ্রেবুয়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ওস্তাদ খাদেম হোসেন খানের জন্ম, মৃত্যু-১০-১২-১৯৯০ তারিখ।

১৯২২ সালের ৯ এপ্রিল, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার আয়েশতলা গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে নজরুল সংগীতের কিংবদন্তি সোহরাব হোসেনের জন্ম, মৃত্যু-২৭-১২-২০১২ তারিখ।

১৯২২ সালের ১১ এপ্রিল, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাশেম।

১৯২২ সালের ১৪ এপ্রিল, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বর্ধিঞ্চু গ্রাম এলাহাবাদে অধ্যাপক মোজাফফর আহমদের জন্ম। ১৯৬৭ সালে তিনি ন্যাপ সভাপতি হন।

১৯২২ সালের ১২ মে, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার জলমুখা গ্রামে এক কৃষক পরিবারে ডা. টি. আলীর জন্ম।

১৯২২ সালের ১৫ জুন, ব্রাহ্মণবাড়িয়া জিলার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামের 'খাঁ বাড়িতে' বরেণ্য শিক্ষাবিদ ও অধ্যাপক খান সারওয়ার মুরশিদের জন্ম, মৃত্যু-০৮-১২-২০১২ তারিখ।

১৯২২ সালের ১৫ জুন, চট্টগ্রাম শহরের ষোলশহরে এক সম্ভ্রান্ত পরিবারে কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর জন্ম, মৃত্যু-১০-১০-১৯৭১ তারিখ।

১৯২২ সালের ২৩ জুন, ভারতের কলকাতায় দেশের প্রবীণ, প্রথিতযশা, শিল্পগুরু ও চিত্রশিল্পী সফিউদ্দিন আহমদের জন্ম, মৃত্যু-রাজধানীর স্কয়ার হাসপাতালে ১৯-০৫-২০১২ তারিখ (১৯-০৫-২০১২ রাত ১২-২০ মিনিটে) শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২২ সালে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় শিক্ষাবিদ ও বিজ্ঞানী অধ্যাপক আবদুল করিমের জন্ম, মৃত্যু-২২-১২-১৯৭৩ তারিখ।

১৯২২ সালের ২৭ জুন, সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর জন্ম, মৃত্যু-১১-১২-১৯৮০ তারিখ।

১৯২২ সালের ১ জুলাই, কবি, সাহিত্যিক ও সাংবাদিক হাবীবুর রহমানের জন্ম, ইন্তেকাল ১৯৭৬ সালের ১৭ জুন।

১৯২২ সালের ১ আগস্ট, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া গ্রামে এক শিক্ষিত মধ্যবিত্ত সভ্রান্ত মুসলিম পরিবারে ভাষাসৈনিক কর্ণেল(অব.) ডা. শরফুদ্দিন আহমদের জন্ম।

১৯২২ সালের ১৫ আগস্ট, বাগেরহাটের ফকিরহাট থানার আড়ুয়াভাঙ্গা গ্রামে নানাবাড়িতে কবি আবুল হোসেনের জন্ম।

১৯২২ সালের ১৭ আগস্ট, ফরিদপুরের ঈশানগোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে আসমানীর জন্ম, মৃত্যু-১৮-০৮-২০১২ তারিখ। পল্লিকবি জসীমউদদেিনর 'আসমানী' কবিতাটি কবি ১৯৪৬ সালে আসমানীর নিজ গ্রাম রসুলপুরে বসে রচনা করেন। এই কবিতাটি কবির এক পয়সা বাঁশী কাব্যগ্রন্থে প্রকাশিত হয় ১৯৪৯ সালে। পরবর্তী সময়ে কবিতাটি স্কুল শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়।

১৯২২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী সঙ্গীত শিল্পী (কলকাতা বেতার কেন্দ্র) অমর পালের জন্ম।

১৯২২ সালের ২৪ আগষ্ট, চট্টগ্রাম জেলার রাউজান থানার নওয়াজিশপুর গ্রামে ডিগ্রিহীন ইতিহাসবিদ আবদুল হক চৌধুরীর জন্ম, মৃত্যু-২৬-১০-১৯৯৪ তারিখ।

১৯২২ সালের ৭ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে গোলাম আযমের জন্ম, মৃত্যু-২৩-১০-২০১৪ তারিখ পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতার প্রতীক গোলাম আযম।

১৯২২ সালের ১০ নভেম্বর, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী গ্রামের এক জমিদার পরিবারে কমরেড বরুণ রায় জন্মগ্রহণ করেন, মৃত্যু-০৮-১২-২০০৯ তারিখ।

১৯২২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বড়কান্দি গ্রামে জনাব আবদুল খালেকের জন্ম, মৃত্যু-১৪-১২-১৯৭১ তারিখ। উনাকে বাঙ্গালী দরদী অফিসার বলা হত।

১৯২২ সালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের জন্ম, মৃত্যু-৩০-০৪-২০০৯ তারিখ বারডেম হাসপাতালে।

১৯২৩ সালের ১ জানুয়ারি, নরসিংদী জেলার করিমপুর গ্রামে অধ্যাপক আফিয়া খাতুনের জন্ম।

১৯২৩ সালে পশ্চিমবাংলায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংস্কারমুক্ত, শিক্ষিত, উদার ও সংস্কৃতিমনস্ক এক সচ্ছল পরিবারে সাবেক মন্ত্রী বেগম নুরজাহান মুরশিদের জন্ম, মৃত্যু-০১-০৯-২০০৩ তারিখ।

১৯২৩ সালের ১ ফেব্রুয়ারি, বাংলাদেশের কুটনীতিক হোসেন আলী জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।

১৯২৩ সালের ১ ফেব্রুয়ারি, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার চান্দলা গ্রামে সরকারি কর্মকর্তা ও সমাজসেবী এ. কে. এম. আজিজুল হকের জন্ম, মৃত্যু-০৩-০৯-২০০২ তারিখ।

১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি, নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালের জমিদার পরিবারের মিয়া বাড়িতে সাংবাদিক ও রাজনীতিবিদ আহমদুল কবির ওরফে মনু মিয়ার জন্ম, কলকাতায় ২৪-১১-২০০৩ তারিখে সংবাদের প্রধান সম্পাদক আহমদুল কবিরের ইন্তেকাল।

১৯২৩ সালের ১১ মার্চ, ভারতের পশ্চিমবঙ্গে সাহিত্যিক ও চলচ্চিত্রকার ফতেহ লোহানীর জন্ম, মৃত্যু-১৯৭৫ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

১৯২৩ সালের ২৩ মে, বরিশাল জেলার সিদ্ধকাঠি গ্রামে আজকের দুনিয়ায় ইতিহাস সুষ্টিকারী ইতিহাসবিদ, ইতিহাসের দার্শিনক রণজিৎ গুহের জন্ম। ১৯৪৭ সালে দেশভাগের কারণে তিনি ভারতে চলে যায়।

১৯২৩ সালের ১০ আগষ্ট, শিল্পী এস. এম. সুলতান জন্মগ্রহণ করেন নড়াইল জেলার মাছিম দিয়া গ্রামে, বরেণ্য শিল্পী মৃত্যুবরণ করেন-১০-১০-১৯৯৪ তারিখ।

১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর, বরিশালে মেধামী পদার্থিবজ্ঞানী অমল কুমার রায়চৌধুরীর জন্ম, কলকাতা শহরে মৃত্যু-১৮-০৬-২০০৫ তারিখ।

১৯২৩ সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের গহিরায় বিজ্ঞানী অধ্যাপক কামালউদ্দিন আহমেদের জন্ম, মারা গেছেন-।

১৯২৩ সালে ভারতীয় বাঙ্গালী গায়িকা উৎপলা সেনের ঢাকায় জন্ম, কলকাতায় মৃত্যু-২০০৫ সালে।

১৯২৩ সালের ২৫ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতীয়া রঘুনাথপুর গ্রামে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খানের জন্ম, মৃত্যু-জানা নেই।

১৯২৩ সালের ২৫ ডিসেম্বর, মুর্মিদাবাদ জেলার কৃঞ্চনগরের সুন্দরপুর গ্রামে বাংলাদেশের স্থাপত্যের এক মহান কবি, আধুনিক স্থাপত্যশিল্পের পথিকৃৎ ও স্থাপনাশিল্পের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট স্থপতি মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলামের জন্ম, পথিকৃতের মৃত্যু-শনিবার দিবাগত রাত ১২টা ছয় মিনিটে ১৫-০৭-২০১২ তারিখ।

১৯২৩ সালে (বাংলা ১৩৩০ সন) বিক্রমপুরের নয়না গ্রামে জাতীয়তাবাদী কংগ্রেসী ডাক্তার যোগেশ চন্দ্র মজুমদারের পরিবারে জ্যোৎস্না নিয়োগীর জন্ম, মৃত্যু-২৭-০১-১৯৯০ তারিখ। তেভাগা, টঙ্ক আন্দোলন দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে গ্রামেগঞ্জে মেয়েদের সংগঠিত করতো।

১৯২৩ সালে ঢাকা শহরের লালবাগ থানায় সাবেক ওয়ার্ড কমিশনার ও কিংবদন্তী ঢাকা বইয়ের লেখক শিশু সংগঠক নাজির হোসেনের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৯৬ তারিখ।

১৯২৩ সালে ভারতের ভূপাল রাজ্যে প্রগতিশীল চিন্তার ধারক কল্যাণী রায়চৌধুরী ওরফে ভাষাসৈনিক মমতাজ বেগমের জন্ম, মৃত্যু-৩০-০৩-১৯৬৭ তারিখ। কল্যাণী রায় চৌধুরী (ডাক নাম মিনু) রক্ষণশীলতার শৃঙ্খল ভেঙে ভালোবেসে বিয়ে করেন কলাকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র গোপালগঞ্জের কাশিয়ানীর আব্দুল মান্নাফকে। কল্যাণী রায় চৌধুরী ওরফে মমতাজ বেগম ছিলেন উচ্চশিক্ষিত বি. এ. বিএড. ও এম.এড. পাস। ধর্মান্তরিত হয়ে কল্যাণী রায় চৌধুরী নাম গ্রহণ করেন মমতাজ বেগম।

১৯২৪ সালের ৩০ জানুয়ারি, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামে শিক্ষাবিদ, বিশিষ্ট কবি ও সমালোচক ড. সৈয়দ আলী আশরাফের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৯৮ তারিখ।

১৯২৪ সালের ১২ ফেব্রুয়ারি, সিলেট শহরে বিপস্নবী হেনা দাসের জন্ম, মৃত্যু-২০-০৭-২০০৯ তারিখ। তিনি ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম, সশস্ত্র বিপস্নবী আন্দোলনে প্রভাবিত হন।

১৯২৪ সালের ১৩ এপ্রিল, নোয়াখালীর জামালপুর গ্রামে প্রবাসী লেখক, সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের পতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি আবদুল মতিনের জন্ম, মৃত্যু-মঙ্গলবার রাত ১২-০২-২০১৩ তারিখ ৮টার সময় লন্ডনের টুটিংয়ের সেন্ট জর্জেস হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

১৯২৪ সালের ৮ মে, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ী মহকুমার খয়রাদিহি গ্রামে শিল্পী কলিম শরাফীর জন্ম, মৃত্যু-০২-১১-২০১০ তারিখ রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে বেলা ১১টা ৫৫ মিনিটে। ১৯৫০ সালে ঢাকায় চলে এসেছিলেন কলিম শরাফী।

১৯২৪ সালের ২৩ মে, কবি সানাউল হকের জন্ম।

১৯২৪ সালের ২৬ জুন, রাজশাহীতে আইনজীবি ও আওয়ামী রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক এবং জাতীয় ৪ নেতার অন্যতম, শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামানের জন্ম, ঢাকা জেলে মৃত্যু-০৩-১১-১৯৭৫ তারিখ।

১৯২৪ সালের ৯ জুলাই, দেশের প্রথিতযশা রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার জন্ম, মৃত্যু-১১-০৭-১৯৭৯ তারিখ।

১৯২৪ সালের ১৫ জুলাই, নরসিংদী জেলার বেলাবো থানার হাড়িসাঙ্গান গ্রামে মরমি গানের ধারাকে সমৃদ্ধ করেছেন কবি সাবির আহমেদ চৌধুরীর জন্ম।

১৯২৪ সালের ২৫ জুলাই, ফরিদপুরে বিচারপতি কে. এম. সোবহানের জন্ম, মৃত্যু-৩১-১২-২০০৭ তারিখ।

১৯২৪ সালে মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলার কান্দিপাড়া গ্রামে রাজনীতিবিদ ও মন্ত্রী কোরবান আলীর জন্ম, মৃত্যু-২৩-০৭-১৯৯০ তারিখ।

১৯২৪ সালে চট্টগ্রামের মিরসরাই গ্রামে প্রবীণ সাংবাদিক, ভাষাসৈনিক এ. টি. এম. শামসুদ্দীনের জন্ম, মৃত্যু-০৯-০৬-২০০৯ তারিখ।

১৯২৪ সালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সাংসদ দেওয়ান ফরিদ গাজীর জন্ম, মৃত্যু-১৯-১১-২০১০ তারিখ।

১৯২৪ সালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজির পাগলা গ্রামের সুসন্তান ফয়েজ উদ্দিন আহমেদের জন্ম, মারা গেছেন।

১৯২৪ সালের ২১ সেপ্টেম্বর, ফরিদপুর জেলায় বাংলাদেশের অগ্রগণ্য জাতীয় অধ্যাপক ড. এ. এফ. সালাহউদ্দীন আহমদের জন্ম, মৃত্যু-১৯-১০-২০১৪ তারিখ।

১৯২৪ সালের ১ ডিসেম্বর, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খিলগাঁও গ্রামে এক সম্ভান্ত পরিবারে বিশিষ্ট আইনবিদ প্রাক্তন প্রধান বিচারপতি ফজলে কাদেরী মুহাম্মদ মুনিমের জন্ম, মৃত্যু-২০০০ সালের ফেব্রুয়ারি মাসে।

১৯২৪ সালের ১১ ডিসেম্বর, বিক্রমপুর-মুন্সিগঞ্জের রাজানগর গ্রামে কথাসাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) জন্ম, কলকাতায় মৃত্যু- -১২-০৩-১৯৮৮ তারিখ।

১৯২৪ সালের ২০ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে ঢাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ব্রাদার টমাস মুর বেয়ার(সিএসসি)'র জন্ম, মৃত্যু-যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে ২২-১২-২০১১ তারিখ।

১৯২৫ সালের ১ জানুয়ারি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর শিহারী গ্রামে ভাষাসৈনিক মুসলেহ উদ্দিন খানের জন্ম, মৃত্যু-১৭-১০-২০১০ তারিখ গ্রামের নিজ বাসভবনে।

১৯২৫ সালের ৯ জানুয়ারি, প্রবীণ সাংবাদিক, কলামিষ্ট, দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সন্তোষ গুপ্ত জন্মগ্রহণ করেন ঝালকাঠি জেলায় এবং ০৬-০৮-২০০৫ তারিখ দিবাগত রাত ২-৩০ মিনিটে বারডেম হাসপাতালে পরলোকগমন করেন।

১৯২৫ সালের ১৫ জানুয়ারি, পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক, অভিজ্ঞ পার্লােমন্টারিয়ান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ও আওয়ামী লীগের জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের জন্ম, মৃত্যু-১২-০৪-১৯৯৭ তারিখ।

১৯২৫ সালের ২৭ জানুয়ারি, প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মা আমিনা লায়লার জন্ম, রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু-২৯-০১-২০১২ তারিখ।

১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি, ইতালির ভেনিসের অদূরে ভিল্লাভেরলা গ্রামে জন্মগ্রহণ করেন বাঙালির আপনজন ফাদার মারিনো রিগন। ১৯৫৩ সালে তিনি প্রথম বাংলাদেশে আসেন। ১৯৫৪ সালে তিনি বৃহত্তর খুলনার অন্তর্গত মংলা থানার মলগাজী ও শেলাবুনিয়া গ্রামে আসেন। মংলা এলাকায় স্কুল-কলেজ ছিল না। ২০০৮ সালের ৩০ ডিসেম্বর, ফাদার রিগনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

১৯২৫ সালের এপ্রিল মাসে দিনাজপুর জেলার ভিয়াইল ইউনিয়নের বাজিতপুর গ্রামের বেরুয়াতলীতে তেভাগা আন্দোলনে অংশগ্রহণকারী কৃষক দীনবন্ধুর জন্ম। ১৯৪৬ সালের ৩ জানুয়ারি মধ্যরাত ৪০০ কৃষক বাজিতপুর বেরুয়াতলীতে ঘিরে ফেলেন পুলিশদের। দীনবন্ধুর বাবা ঘন্টেশ্বর রায় ছিলেন ভূমিহীন গরিব কৃষক। আবার ১৯৪৬ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ পুলিশ ও জোতদারদের লাঠিয়াল বাহিনীর সঙ্গে তেভাগা আন্দোলনকারী কৃষকদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

১৯২৫ সালের ২৪ মার্চ, যশোরে মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার কর্ণেল (অব.) কাজী নুরুজ্জামানের (বীর-উত্তম) জন্ম, মৃত্যু-০৬-০৫-২০১১ তারিখ।

১৯২৫ সালের ৩০ মার্চ, ময়মনসিংহ জেলায় (তার প্রকৃত নাম এম. ওবায়দুল্লাহ) নাট্যকার আসকার ইবনে শাইখের জন্ম, মৃত্যু-১৮-০৫-২০০৯ তারিখ।

১৯২৫ সালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার করটিয়ায় আইনজীবী রাজনীতিক ড. আলীম আল-রাজীর জন্ম, মৃত্যু-১৬-০৩-১৯৮৫ তারিখ।

১৯২৫ সালে (বাবা কবি হবীবুল্লাহ বাহার চৌধুরী, মা আনোয়ারা বাহার ও ফুফু কবি শামসুন নাহার মাহমুদ) লেখিকা ও গণিতের অধ্যাপক সেলিনা বাহার জামানের জন্ম, মৃত্যু-০৩-১২-২০১১ তারিখ।

১৯২৫ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী আমানুল হকের জন্ম, বুধবার রাতে মৃত্যু-০৩-০৪-২০১৩ তারিখ।

১৯২৫ সালের ৯ এপ্রিল, কেন্দ্রীয় কচি-কাচার মেলার প্রতিষ্ঠাতা ও সাহিত্যিক-সাংবাদিক রোকানুজ্জামান খান দাদা ভাইয়ের জন্ম, তিনি মারা যান ০৩-১২-১৯৯৯ তারিখ।

১৯২৫ সালের ৪ জুন, চাঁদপুরের চালিতাতলি গ্রামে বেগম পত্রিকার সম্পাদক জয়তু নূরজাহান বেগমের জন্ম। ১৯২৯ সালে মা আর মামা ইয়াকুব আলী শেখের সঙ্গে কোলকাতায় রওনা দেন নূরী বাবার কাছে। ১৯৪২ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন এরপর লেডি ব্রেবোর্ন কলেজ থেকে স্নাতক পাস করেন।

১৯২৫ সালের ২৩ জুলাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্ম, কেন্দ্রীয় কারাগারে মৃত্যু-০৩-১১-৯৭৫ তারিখ।

১৯২৫ সালের ১ আগষ্ট, চাঁদপুর জেলার সদর উপজেলার বারীরচর গ্রামে ভাষাসৈনিক এম. এ. ওয়াদুদের জন্ম, মৃত্যু-জানা নেই। তিনি গণতান্ত্রিক যুবলীগ(১৯৪৮); পূর্ব-পাকিস্তান সুসলিম ছাত্রলীগ (১৯৪৯); সাপ্তাহিক ইত্তেফাক(১৯৪৯); দৈনিক ইত্তেফাক(১৯৫৩) ও কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

১৯২৫ সালের ১৮ সেপ্টেম্বর, গাজীপুরের দাউদকান্দিতে ডা. সোফিয়া খাতুনের জন্ম, ঢাকায় মৃত্যু-২১-০৯-২০১০ তারিখ। ১৯৪৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে বৃত্তি অর্জন করেন সোফিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারী শিক্ষার্থীেদর প্রথম ব্যাচ থেকে তিনি অর্জন করেন এমবিবিএস ডিগ্রি।

১৯২৫ সালের ১ অক্টোবর, নোয়াখালী জেলার সদর উপজেলার রাজপুর গ্রামে আইনজীবী ও রাজনীতিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পীকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মালেক উকিলের জন্ম, মৃত্যু-১৭-১০-১৯৮৭ তারিখ।

১৯২৫ সালে সাতক্ষীরায় ফৌজদারি আইন বিশেষজ্ঞ এডভোকেট সিরাজুল হকের জন্ম, মৃত্যু-২৮-১০-২০০২ তারিখ। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ও ১৯৭৩ সালে তিনি সাংসদ নির্বািচত হন।