১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি, কলকাতা শহরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরম হংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)-এর জন্ম, মৃত্যু-১৬-০৮-১৮৮৬ তারিখ।
১৮৩৮ সালের ২৬ জুন, বাংলা উপন্যাসিক ও প্রবন্ধ-নিবন্ধ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম; মৃত্যু-০৮-০৪-১৮৯৪ তারিখ।
১৮৩৮ সালের ১৯ নভেম্বর, ব্রাহ্মসমাজের নেতা ও সমাজ সংস্কারক ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের জন্ম, মৃত্যু-০৮-০১-১৮৮৪ তারিখ।
১৮৩৯ সালে ভারতে প্যান-ইসলামিক আন্দোলনের অন্যতম নেতা সৈয়দ জামাল আদ-দিন 'আল আফগানি'র জন্ম, মৃত্যু-০৯-০৩-১৮৯৭ তারিখ।
১৮৪০ সালের ২৩ ফেব্রুয়ারি, কলকাতার এক ধনাঢ্য ও প্রভাবশালী পরিবারে সংগঠক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী, দেশপ্রেমিক, সমাজসংস্কারক ও সম্পাদক কালীপ্রসন্ন সিংহের ওরফে 'হুতোম প্যাচা'র জন্ম, মৃত্যু-২৪-০৭-১৮৭০ তারিখ।
১৮৪০ সালে হুগলি জেলা নিবাসি দেলোয়ার হোসেন আহমেদ বা মির্যা দেলোয়ার হোসেনের জন্ম, মুসলমানের মধ্যে প্রথম র্গযাজুয়েট হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৬৩ সালে, মৃত্যু-১৯১৬ সালে।
১৮৪১ সালে উত্তর প্রদেশের মোরাদাবাদে নবাব ভিকর-উল-মুলকের জন্ম, মৃত্যু-২৭-০১-১৯১৭ তারিখ। ১৯০৬ সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হলে তিনি তার যুগ্ম-সম্পাদক হন।
১৮৪২ সালের ১ জুন, প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক (আইসিএস-১৮৬৪ সালে) সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-০৯-০১-১৯২৩ তারিখ।
১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি, সাংবাদিক, নাট্যকার, পরিচালক ও বাংলা নাটকের লেখক গিরিশচন্দ্র ঘোষের জন্ম, মৃত্যু-১০-০১-১৯১১ তারিখ।
১৮৪৪ সালে কলকাতার খিদিরপুরে আইনজ্ঞ ও জাতীয়তাবাদী রাজনীতিবিদ (গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও সরস্বতী দেবীর পুত্র) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-২১-০৭-১৯০৬ তারিখ।
১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী রেজিস্ট্রার ও আইনজ্ঞ রেভারেন্ড কালীচরণ বন্দোপাধ্যায় জন্মগ্রহণ করেন, মৃত্যু-জানা নেই।
১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, বাংলা মহাকাব্যের কবি নবীনচন্দ্র সেনের জন্ম, মৃত্যু-২৩-০১-১৯০৯ তারিখ।
১৮৪৮ সালের ১০ নভেম্বর, ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৯২৬ সালে।
১৮৪৯ সালের ৬ এপ্রিল, উড়িষ্যার কটকে বিচারপতি স্যার সৈয়দ আমীর আলীর জন্ম; মৃত্যু-০৩-০৮-১৯২৮ তারিখ (লন্ডন)।
১৮৫০ সালের ২৫ জানুয়ারি, কলকাতার বাগবাজারে অভিনেতা ও নাট্যচার্য অর্ধেন্দ্রশেখর মুস্তফির জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯০৯ তারিখ।
১৮৫৩ সালের ১৭ এপ্রিল, পশ্চিমবঙ্গের বসিরহাটে বাংলা নাটকের লেখক, নাট্যসংগঠক ও অভিনেতা অমৃতলাল বসুর (রসরাজ) জন্ম, মৃত্যু-০২-০৭-১৯২৯ তারিখ।
১৮৫৩ সালের ৬ ডিসেম্বর, শিক্ষাবিদ, গবেষক, পুথি সংগ্রাহক, সাহিত্যিক, কথাশিল্পী ও সমালোচক পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম, মৃত্যু-১৭-১১-১৯৩১ তারিখ।
১৮৫৫ সালের ৯ ফেব্রুয়ারি, উবায়দুল্লাহ সোহরাওয়ার্দীর জন্ম, মৃত্যু-১৯৩১ সালে।
১৮৫৫ সালের ২৮ আগস্ট, রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা ভগিনী সাহিত্যিক-সম্পাদিকা, উপন্যাস ও প্রবন্ধ-নিবন্ধ কবি-সাহিত্যিক স্বর্ণ কুমারী দেবীর জন্ম, মৃত্যু-১৯৩২ সালে।
১৮৫৬ সালের ২৩ জুলাই, ভারতের প্রখ্যাত জননেতা ও মক্তিসংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম, মৃত্যু-৩১-০৭-১৯২০ তারিখ।
১৮৫৮ সালের ৭ নভেম্বর, স্বদেশী আন্দোলনের নেতা ও বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পালের (কংগ্রেস রাজনীতিক চরমপন্থী নেতা বিপিন পালের) জন্ম, মৃত্যু-২০-০৫-১৯৩২ তারিখ।
১৮৫৯ সালের ১১ জানুয়ারি, ইংল্যান্ডে ভারতের গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় (লর্ড কার্জেনর) পুরো নাম জর্জ নাথানিয়েল কার্জেনর জন্ম, মৃত্যু-২০-০৩-১৯২৫ তারিখ।
১৮৫৯ সালের ১৮ মার্চ, বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেলের জন্ম, মৃত্যু-১৬-০১-১৯২৬ তারিখ।
১৮৬০ সালের ১৯ ডিসেম্বর, ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির মৃত্যু।
১৮৬০ সালে কোলকাতার চোরবাগানে এক সুবর্ণবণিক পরিবারে বাংলা গীতি কাব্যের কবি অক্ষয় কুমার বড়ালের জন্ম, মৃত্যু-১৯-০৬-১৯১৯ তারিখ।
১৮৬০ সালে কলকাতায় চন্দ্রমুখী বসুর জন্ম, মৃত্যু-১৯৪৪ সালে। চন্দ্রমুখী বসু ছিলেন প্রবাসী বাঙালি খ্রিস্টান পরিবারের সন্তান। তিনি ১৮৮৪ সালে ইংরেজীতে এম. এ. পাশ করেন এবং বেথুন কলেজে অধ্যাপনা শুরু করেন।
১৮৬১ সালের ৮ মে, প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী বসুর(গাঙ্গুলী) পরে (গঙ্গোপাধ্যায়) জন্ম, মৃত্যুবরণ করেণ-০৩-১০-১৯২৩ তারিখ।
১৮৬১ সালের ১৮ সেপ্টেম্বর, পশ্চিমবাংলায় চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-১৪-০২-১৯৩৮ তারিখ।
১৮৬২ সালের ১৪ মার্চ, উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আশরাফ আলী থানবী (রহ.)'র জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৬২ সালের ২৫ সেপ্টেম্বর, কাশ্মীরে ভারতের স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ ও ভারতের কংগ্রেস পার্টির সাবেক সভাপতি পন্ডিত মতিলাল নেহরুর জন্ম এবং মৃত্যু-০৬-০২-১৯৩১ তারিখ। তাঁর ছেলে-১৮৮৯ সালের ১৪ নভেম্বর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্ম, মৃত্যু-২৭-০৫-১৯৬৪ তারিখ। তাঁর মেয়ে-১৯১৭ সালের ১৭ নভেম্বর, সাবেক প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর জন্ম, মৃত্যু-৩১-১০-১৯৮৪ তারিখ নয়াদিল্লীতে দেহরক্ষীর গুলিতে। তাঁর ছেলে-১৯৪৪ সালের ২০ আগষ্ট, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম, নির্বাচনী প্রচারাভিযানকালে ঘাতকের হাতে ২১-০৫-১৯৯১ তারিখ, আত্মঘাতী বোমা হামলায় ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হন। তাঁর ছেলে-১৯৭০ সালের ১৯ জুন, নয়াদিল্লিতে রাহুল গান্ধীর জন্ম। ভারতের রাজনৈতিক ইতিহাসে নেহেরু-গান্ধী পরিবারের ৫(পাঁচ) পুরুষ রাজনীতির সাথে জড়িত।
১৮৬৩ সালের ১২ জানুয়ারি, হিন্দুধর্ম ও সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ (নরেন্দ্রনাথ দত্ত) জন্মগ্রহন করেন এবং ১৯০২ সালের ২ জুলাই ৯টা ৫০মিনিটের সময় মৃত্যুবরণ করেন। ১৮৬৩ সালে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ ডা. হাকিম আজমল খানের জন্ম, মৃত্যু-১৯২৭ সালে।
১৮৬৪ সালের ২৯ জুন, প্রধান বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয় কলকাতা মলঙ্গা লেনের এক বাসাবাড়িতে এবং ২৫-০৫-১৯২৪ তারিখ পাটনায় হঠাৎ-ই পরলোগমন।
১৮৬৪ সালে পিতার কর্মস্থল পশ্চিমবঙ্গের বসিরহাট জেলার জালালপুরে কবি আজিজুন্নেছা খাতুনের জন্ম, মৃত্যু-১৯৪০ সালে।
১৮৬৪ সালের ৮ আগস্ট, শিক্ষাব্রতী লেডি অবলা বসুর জন্ম, মৃত্যু-জানা নেঈ।
১৮৬৫ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস রাজনীতিক লালা লাজপাত রায়ের জন্ম, মৃত্যু-১৭-১১-১৯২৮ তারিখ।
১৮৬৬ সালের ৯ মে, রাজনীতিবিদ ও প্রবীণ কংগ্রেস নেতা গোপালকৃঞ্চ গোখলের জন্ম, বম্বে মৃত্যু-১৯-০২-১৯১৫ তারিখ।
১৮৬৬ সালের ২ অক্টোবর, কলকাতায় হিন্দু ধর্মের একজন বিশিষ্ট প্রবক্তা অভেদানন্দ (স্বামী)র জন্ম, দার্জিিলঙের বেদান্ত আশ্রমে মৃত্যু-০৮-০৯-১৯৩৯ তারিখ।
১৮৬৬ সালের ৫ নভেম্বর, ইতিহাসকার, গবেষক ও পন্ডিত দীনেশচন্দ্র সেনের জন্ম, মৃত্যু-২০-১১-১৯১৭ তারিখ।
১৮৬৬ সালের ২০ ডিসেম্বর, ভারতের পশ্চিমবাংলায় সাংবাদিক-সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৫-১১-১৯২৩ তারিখ।
১৮৬৭ সালের ২৩ জুন, 'বঙ্গীয় শব্দকোষ' অভিধান রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৬৭ সালে পশ্চিমবাংলার মেদিনীপুর জেলার এক জমিদার পরিবারে আইনশাস্ত্রজ্ঞ, পন্ডিত ও রাজনীতিবিদ স্যার আবদুর রহিমের জন্ম, মৃত্যু-১৯৫২ সালে।
১৮৬৮ সালের ৭ আগস্ট, সাহিত্যিক, সম্পাদক ও চলতি গদ্যকার প্রমথ চৌধুরীর জন্ম, মৃত্যু-০২-০৯-১৯৪৬ তারিখ।
১৮৬৯ সালের ২৪ জুন, অবিভক্ত ভারতের প্রথম বিপস্নববাদী হরি ছাপেকারের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৬৯ সালের ২ অক্টোবর, গুজরাটে মোহনদাস করমচাঁদ মহাত্মা গান্ধীর জন্ম, আততায়ীর গুলিতে মৃত্যু-৩০-০১-১৯৪৮ তারিখ। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি, তাঁর মৃত্যুর আগের দিন নিজের শেষ উইলে তিনি কংগ্রেস দল ভেঙে দেওয়ার আহবান জানিয়েছিলেন। গান্ধীর পিতার নাম-করমচাঁদ গান্ধী। গান্ধী তার পিতার কথা অনুসারে ১৮৮৩ সালে মাত্র ১৩ বছর বয়সে মহাত্মা গান্ধী বাবা-মায়ের পছন্দে কস্তরবা মাখাঙ্গীকে বিয়ে করেন। গান্ধীর চার ছেলে হয়:-(১) হরিলাল গান্ধীর জন্ম-১৮৮৮ সালে (২) মনিলাল গান্ধীর জন্ম-১৮৯২ সালে (৩) রামদাস গান্ধীর জন্ম-১৮৯৭ সালে এবং (৪) দেবদাস গান্ধীর জন্ম-১৯০০ সালে। ১৮ বছর বয়সে ১৮৮৮ সালের ৪ সেপ্টেম্বর ব্যারিস্টারী পড়ার জন্য ইউনিভাসির্টি কলেজ লন্ডনে যান। গান্ধী দক্ষিণ আফ্রিকার গণঅধিকার আন্দোলন-(১৮৯৩-১৯১৪) সাল পর্যন্ত। (গান্ধী এবং জিন্না দুজনেই কাথিয়াবাড়ি বণিক সম্প্রদায়ভুক্ত কিন্তু এ ছাড়া আর তেমন কিছু সাদৃশ্য তাঁদের মধ্যে নেই।) বাপুর নাতি এএপিতে যোগ দিয়েছেন প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ রাজমোহন গান্ধী।
১৮৭০ সালের ৩০ এপ্রিল, অবিভক্ত ভারতের চলচ্চিত্র পথিকৎ দাদা সাহেব ফালকের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৭০ সালে কলকাতা মহানগরীতে আরেক মহিলা সঙ্গীত-প্রতিভা গহরজানের জন্ম, মৃত্যু-১৯৩০ সালে।
১৮৭০ সালে পশ্চিমবাংলার মেদিনীপুরে পন্ডিত, রাজনীতিবিদ, লেখক ও গ্রন্থাগার ড. স্যার আবদুল্লাহ আল-মামুন সোহরাওয়ার্দীর জন্ম, মৃত্যু-১৩-০১-১৯৩৫ তারিখ কলকাতায়। ১৮৭০ সালের ১০ ডিসেম্বর, খ্যাতনামা ঐতিহাসিক ও শিক্ষাবিদ স্যার যদুনাথ সরকারের জন্ম, মৃত্যু-১৯-০৫-১৯৫৮ তারিখ।
১৮৭১ সালের ৭ আগস্ট, পশ্চিবাংলায় চিত্রশিল্পী, শিশু সাহিত্যিক ও শিল্পচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-০৫-১২-১৯৫১ তারিখ।
১৮৭১ সালের ২০ অক্টোবর, কাব্য, কবিতার লেখক, সঙ্গীতশিল্পী ও সুরকার অতুলপ্রসাদ সেনের জন্ম, মৃত্যু-১৯৩৪ সালে।
১৮৭১ সালের ৮ ডিসেম্বর, ব্রিটিশবিরোধী বিল্পবী বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের) জন্ম, মৃত্যু-১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর।
১৮৭২ সালের ১০ মার্চ, উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা উবায়দুল্লাহ সিন্ধির জন্ম, মৃত্যু-১৯৩১ সালে।
১৮৭২ সালের ৪ এপ্রিল, গুজরাটের বস্ত্র শিল্প অধ্যুষিত সুরাট নগরে আবদুল্লাহ ইউসুফ আলীর জন্ম, মৃত্যু-১০-১২-১৯৫৩ তারিখ লন্ডনে।
১৮৭২ সালের ১৫ আগষ্ট, কলকাতায় জাতীয়তাবাদী নেতা, স্বরাজ রাজনীতিক, আধ্যাত্মিক সাধক, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও দার্শিনক অরবিন্দু ঘোষের জন্ম, মৃত্যু-০৫-১২-১৯৫০ তারিখ।
১৮৭২ সালের ১৬ অক্টোবর, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার বসিরহাট মহকুমার খাসপুর গ্রামে সাহিত্য চর্চা, প্রজ্ঞাবান রাজনীতিক ও সাংবাদিক আবদুল গফুর সিদ্দিকীর জন্ম, মৃত্যু-১৯৫৯ সালে। রাজনীতির ক্ষেত্রে তিনি বঙ্গভঙ্গের (১৯০৫-১৯১১) বিরোধী ছিলেন।
১৮৭২ সালের ১১ নভেম্বর, কলকাতা শহরে কবি ও সঙ্গীতজ্ঞ আসাদুজ্জামান খান গওহরের জন্ম, মৃত্যু-০৪-০৪-১৯২২ তারিখ।
১৮৭২ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বায়না থানার কুলিয়া গ্রামে কথাসাহিত্যিক ও সমালোচক সাব-ডেপুটি ম্যাজিস্ট্রেট একরামুদ্দীন আহমদের জন্ম, মৃত্যু-২০-১১-১৯৪০ তারিখ। তাঁর পিতা মাহতাবউদ্দীন আহমদ ছিলেন একজন হাতুড়ে ডাক্তার।
১৮৭৩ সালের ৩০ মে, প্রখ্যাত আলেম গুলিয়ে কামেল পীর কারামত আলী জৌনপুরীর (রহ.) ইন্তেকাল।
১৮৭৩ সালের ২৯ ডিসেম্বর, (পিতার কর্মস্থলে দক্ষিণ ভারতের বিজাপুরে) সঙ্গীতশিল্পী ও সাহিত্যিক ইন্দ্রিরা দেবী চৌধুরানীর জন্ম, মৃত্যু-২২-০৮-১৯৬০ তারিখ।
১৮৭৫ সালের ২৫ জুলাই, ভারতের নৈনিতালে বিশ্বখ্যাত দুঃসাহসী শিকারি জিম করবেটের জন্ম, কেনিয়াতে মৃত্যু-০২-০৫-১৯৫৫ তারিখ।
১৮৭৫ সালের ৩০ অক্টোবর, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেলের জন্ম, মৃত্যু-১৫-১২-১৯৫০ তারিখ।
১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, বিখ্যাত কথাশিল্পী ও সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৬-০১-১৯৩৮ তারিখ।
১৮৭৮ সালের ২০ মে, ভারতের জয়পুরে ভারতের প্রবীণতম নাগরিক হাবিব মিয়ার জন্ম, জয়পুর রাজপ্রাসাদের সাবেক ট্রাম্পেটবাদক হাবিবের বয়স হয়েছিল ১৩৮ বছর। হাবিবের অবসর ভাতার কাগজপত্র অনুযায়ী তাঁর ১৮৭৮ সালের ২০ মে, কিন্তু হাবিবের দাবি, তাঁর জন্ম ১৮৭০ সালের ২০ মে। হাবিব ১৯৩৮ সালে রাজপরিবারের সংগীত দল থেকে অবসর নেন। প্রায় ৫০ বছর আগে হাবিব দৃষ্টিশক্তি হারান। তিনি ১৪০ জন নাতি এবং নিকটাত্মীয় রেখে গেছেন। তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন ১৯-০৮-২০০৮ সালে। ২০০৩ সালের ২৭ মে, ইত্তেফাক পত্রিকার রিপোর্ট: যে ব্যক্তি পেনশন তুলছেন ৬৫-বছর ধরে-বিবিসি: ভারতের রাজস্থানে এক ব্যক্তি। তাঁর প্রথম পেনশন ছিল ১ রুপী .৮৬ পয়সা। এখন পেনশন পান ১,৯০০(এক হাজার নয়শত) রুপী। সে কোনদিন ধুমপান করেননি। তাঁর স্বাভাবিক খাবার যেমন রুটি। তবে চা নিয়মিত খাইত। সে কোনদিনও হতাশ বা বিমর্ষ হননি।
১৮৭৮ সালের ১০ ডিসেম্বর, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, খেলাফত আন্দোলনের অন্যতম সংগঠক, প্রতিভাবান লেখক ও নেতা মাওলানা মুহম্মদ আলির জন্ম, মৃত্যু-০৫-০২-১৯৩২ তারিখ। এ ব্যক্তি ছিলেন মাওলানা শওকত আলির ভাই।
১৮৮০ সালের ১৬ মার্চ, অভিধানকার ও সাহিত্যিক রাজশেখর বসুর (লেখক পরশুরামের) জন্ম, মৃত্যু-১৯৬০ সালে। কেদার চাটুজ্জের গল্পও চিরস্মণীয়।
১৮৮০ সালের ৮ অক্টোবর, বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষের জন্ম, মৃত্যু-জানিনা।
১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি, কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে মাতুলালয়ে ছন্দের জাদুকর ও কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম, মৃত্যু-২৫-০৬-১৯২২ তারিখ।
১৮৮২ সালের ১ জুলাই, প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৯৮৪ সালের ১২ মার্চ, ভারতের প্রথম রাষ্ট্রপতি বিহার প্রদেশের শিবান জেলার জেরদাই গ্রাম চাতরায় রাজেন্দ্র প্রসাদের জন্ম, মৃত্যু-২৮-০২-১৯৬৩ তারিখ। (১) ২৪-০১-১৯৫০ থেকে ১৩-০৫-১৯৬২ তারিখ পর্যন্ত।
১৮৮৫ সালের ১২ এপ্রিল, পত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৮৫ সালের ২৫ মে, ভারতীয় স্বাধীনতার ইতিহাসে অবিস্মরনীয় বিপস্নবী রাসবিহারী বসুর জন্ম, মৃত্যু-২১-০১-১৯৪৫ তারিখ।
১৮৮৬ সালের ১২ জানুয়ারি, জাতীয়তাবাদী নেত্রী নেলী সেনগুপ্তার জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৮৭ সালের ২২ মার্চ, মার্কসবাদী কমিউনিস্ট নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামী এম. এন. রায় (মানবেন্দ্রনাথ রায়ের) জন্ম, মৃত্যু-২৫-০১-১৯৫৪ তারিখ।(ভারতীয় কমিউনিষ্ট পার্টি-১৯২০ প্রতিষ্ঠাতা সদস্য)।
১৮৮৭ সালের ২১ সেপ্টেম্বর, অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহের ইন্তেকাল।
১৮৮৭ সালের ৩০ অক্টোবর, কলকাতা শহরে শিশু সাহিত্যিক ও কবি সুকুমার রায়ের জন্ম এবং মৃত্যুঃ ১০-০৯-১৯২৩ তারিখ।
১৮৮৭ সালের ২২ ডিসেম্বর, ভারতীয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্ম, মৃত্যু-২৬-০৪-১৯২০ তারিখ।
১৮৮৮ সালের ২৪ জানুয়ারি, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নলিনীকান্ত ভট্টশালীর জন্ম, মৃত্যু-জানা নেই।
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম, মৃত্যু-১৭-০৪-১৯৭৫ তারিখ। (২) ১৩-০৫-১৯৬২ থেকে ১৩-০৫-১৯৬৭ তারিখ পর্যন্ত।
১৮৮৮ সালের ১৭ অক্টোবর, পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের এক নিম্নবিত্ত পরিবারে বিশিষ্ট সমাজসেবী ও বিপস্নবী ডাক্তার আশুতোষ দাসের জন্ম, মৃত্যু-৩১-০৭-১৯৪১ তারিখ।
১৮৮৮ সালে পশ্চিবঙ্গের চন্দননগরে মাতুলালয়ে ভারতের মুক্তি সংগ্রামের প্রথম যুগের প্রখ্যাত বিপস্নবী কানাইলাল দত্তের জন্ম, মৃত্যু-১০-১১-১৯০৮ তারিখ।