২০০৫ সালের ২৩ মে, সাখাওয়াত হোসেন বাদশা: লক্ষাধিক ভারতীয় অবৈধভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানে কাজ করছে।
২০০৫ সালের ২৩ মে, পরিবেশ ও বনমন্ত্রী-তরিকুল ইসলাম বলেছেন যে, আমাদের দেশে প্রতি বছর ভারত থেকে ৩৫ হাজার কোটি টাকার মালামাল আমদানী হয়ে থাকে।
২০০৫ সালের ২৪ মে, বিশেষ সংবাদদাতা: ১৯৯০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বাড়ীভাড়া বৃদ্ধি পেয়েছে ২৪১.৭৩ ভাগ। নতুন পে-স্কেলের বেতন এখনো মেলেনি সব খাতেই বাড়ছে খরচ।
২০০৫ সালের ২৪ মে, ইনকিলাব পত্রিকার রিপোর্টার: বৃটেনে বাংলাদেশী হোটেলে ভারতীয় কাঁচামাল। বৃটেনে বাংলাদেশীদের ১২ হাজার হোটেল আছে।
২০০৫ সালের ৩০ মে, ইনকিলাব ডেস্ক: ৯ দেশের কাছে মজুদ ৩০ হাজার বোমা। পরমাণু বোমার ভয়ে আতঙ্কিত বিশ্ব।
২০০৫ সালের ৩ জুন, ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার: আল্লাহ মেঘ দে পানি দে-৩৩ বছরে সর্বোচ্চ তাপমাত্রা: জীবনযাত্রা বিপর্যস্ত। ১৯৭২ সালের ১৮ মে, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৪৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। তবে গতকাল চাঁপাইনবাবগঞ্জের আম গবেষণা কেন্দ্রে সর্বোচ্চ ৪৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
২০০৫ সালের ১২ জুন, ইনকিলাব পত্রিকার অর্থৈনতিক রিপোর্টার: দুর্নীিত উৎসাহদায়ী বাজেট নির্বাচনী ধান্ধার-অর্থনীতি সমিতি। এর ফলে মূল্যস্ফীতি বর্তমানের ৬ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশে পৌঁছাতে পারে।
২০০৫ সালের ১২ জুন, ইনকিলাব পত্রিকার রিপোর্ট: শুধুমাত্র সার্কভূক্ত ৫টি দেশের সাথেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৬৩-হাজার কোটি টাকা। গত এক যুগে বাংলাদেশের অর্থনীতির বুকের ওপর ঘাটতির এ বিশাল পাহাড় খাড়া হয়ে গেছে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও ভুটান-এ ৫টি দেশ থেকে এ সময়ে বাংলাদেশ পণ্য আমদানী করেছে ৭০-হাজার কোটি টাকার এবং রফতানী করেছে ৭-হাজার কোটি টাকার মত পণ্য। ভারতের সাথে ঘাটতি-৫৮ হাজার কোটি টাকা, পাকিস্তানের সাথে ঘাটতি-৪ হাজার কোটি টাকা, শ্রীলংকার সাথে ঘাটতি-২২০ কোটি টাকা, নেপালের সাথে ঘাটতি-২৫৫ কোটি টাকা এবং ভূটানের সাথে ঘাটতি-২৫০ কোটি টাকা।
২০০৫ সালের ১৪ জুন, উমর ফারুক আলহাদী: নীরব চাঁদাবাজি ও সম্পত্তি দখলের অভিযোগ-সিলেটের অঘোষিত মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত দু'বছরে অন্তত ১শ' কোটি টাকার মালিক বনে গেছেন। সিলেটের সকল ধরনের সরকারী কার্যক্রম থেকে শুরু করে পুরো প্রশাসনকে তিনি নিয়ন্ত্রণ করেন। সিটি করপোরেশনের কমিশনার আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নীরব চাঁদাবাজি এবং জায়গা-জমি জবরদখলের অভিযোগও রয়েছে। এলাকাবাসী বলেছেন, তিনি একজন মন্ত্রীর চেয়েও অধিক ক্ষমতাধর।
২০০৫ সালের ২০ জুন, ২০০৫-২০০৬ অর্থবছরে চবি'র ৫৩ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা।
২০০৫ সালের ২৫ জুন(২৪-০৬-২০০৫) গাইবান্দা জেলা সংবাদদাতা: বৃদ্ধ বয়সে তরুণীকে বিয়ে করে ভুল করেছি: এরশাদ।
২০০৫ সালের ২৫ জুন, বাংলাদেশ ভারতীয় বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে-বুদ্ধদেব ভট্টাচার্য।
২০০৫ সালের ২৬ জুন, স্টাফ রিপোর্টার: অর্থ পাচার মামলায় বিদিশার জামিন। ৬ ব্যাংকে জমা ২৭ কোটি টাকা।
২০০৫ সালের ২৬ জুন, স্টাফ রিপোর্টার: ভাইয়ের পেটে জময ভাই-টিউমার সন্দেহে একটি ১৬ বছরের ছেলের পেটে অপারেশনের পর একটি বাচ্চা পাওয়া গেছে। বাচ্চা বেঁচে নেই, বিভিন্ন অঙ্গ কেটে বের করেছেন পিজি হাসপাতালের সার্জারী ইউনিট-২ এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ছেলের পেটের মধ্যে থাকা বাচ্চার বয়সও ১৬ বছর। হাত, পা, চুল ও প্রজনন তন্ত্রের বৃদ্ধি দেখে ডাক্তার সে কথা জানিয়েছেন। তবে, পেটের ভিতরে থাকা এ বাচ্চার মাথা, মগজ ও শারীরিক বৃদ্ধি একেবারেই নেই। ১৬-বছরের আবু রায়হান নামের ছেলের পেট থেকে যে বাচ্চা বের করা হয়েছে সে তার (রায়হানেরই) জময ভাই। বিশিষ্ট অধ্যাপক ডা. এম. এ. মজিদ অপারেশন শেষে জানিয়েছেন পেটের ভিতরে সন্তানের এ অবস্থানের বৈজ্ঞানিক নাম ফিটাসিন-ফিটো বলে উল্লেখ করেন। এ ধরনের ঘটনা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে প্রথম। এ এক বিরল ঘটনা, অস্বাভাবিক অবস্থা।
২০০৫ সালের ২৭ জুন, ইনকিলাব পত্রিকার প্রেস বিজ্ঞপ্তি: সেমিনারে তথ্য প্রকাশ-চামড়া রফতানী থেকে বছরে ১,৬০০ কোটি টাকা আয়।
২০০৫ সালের ২৭ জুন, ইনকিলাব পত্রিকায় আব্দুর রহমানঃ ৮০ বছরেরও বেশী সময় পর আদালত অবমাননা আইনের সংশোধনী চুড়ান্ত। বিচার বিভাগীয় কাজের 'নির্দোষ' সমালোচনা করা যাবে।
২০০৫ সালের ২৮ জুন, ইনকিলাব রিপোর্টঃ বিশেষ সংবাদদাতাঃ কয়লা খনির মুখে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাধ্যতামূলক।
২০০৫ সালের ২৮ জুন, সংসদ রিপোর্টার: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৬৩ সদস্য নিহত এবং আহত ৫৬ জন। এ হিসাব ২১ জুন পর্যন্ত। এরমধ্যে সেনাবাহিনীর ৬০ জন নিহত, ৫৪ জন আহত, নৌবাহিনীর ১ জন নিহত এবং বিমান বাহিনীর ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
২০০৫ সালের ৩০ জুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৫-২০০৬ অর্থ-বছরের জন্য ৭৬ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকার বাজেট অনুমোদন।
২০০৫ সালের ১ জুলাই, থেকে ভূমি রেজিস্ট্রেশনে নতুন আইন কার্যকর। ১৮৮২-ভূমি হস্তান্তর আইন, ১৮৮৭-সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৯০৮-রেজিস্ট্রেশন আইন এবং ১৯০৮ তামাদি আইন। সংশোধিত নতুন আইনের বিধান অনুযায়ী স্থাবর সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে কোন বায়না করা হলে বায়না বলবৎ থাকা অবস্থায় উল্লিখিত জমি তৃতীয় পক্ষের কাছে বিক্রি কিংবা বায়না করা যাবে না।
২০০৫ সালের ৩ জুলাই, ইনকিলাব পত্রিকায় নুরুল ইসলাম: এমপি হোস্টেলে তল্লাশির অনুমতি চেয়েছে র্যাব।
২০০৫ সালের ৩ জুলাই, ইনকিলাব পত্রিকায় মুহাম্মদ তৌহিদুল ইসলাম: আন্ডার ইনভয়েসিং-বছরে পাচার হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। হুমকির মুখে পড়ছে দেশীয় শিল্প। জানা যায়, চালানে কম দাম (আন্ডার ইনভয়েসিং) দেখিয়ে ঋণপত্র (এলসি) খোলার পর প্রকৃত মূল্য পরিশোধে প্রতি বছর দেশ থেকে ৬ থেকে ৭ হাজার কোটি টাকার মুদ্রা পাচার হয়। এ অর্থ পরিশোধ করা হয় হুন্ডির মাধ্যমে। এছাড়া ভারত থেকে আসা অবৈধ পণ্যের মূল্য পরিশোধে কত হাজার কোটি টাকার মুদ্রা পাচার হয় তার ইয়ত্তা নেই।
২০০৫ সালের ৪ জুলাই, ইনকিলাব পত্রিকায় জাকারিয়া কাজল: পানিবদ্ধতায় অচল ঢাকা-নিস্কাশন ব্যবস্থায় ব্যর্থতায় জনজীবনে দুর্ভোগ চরমে।
২০০৫ সালের ৫ জুলাই, অর্থৈনতিক রিপোর্টার: ডিসিসি'র (ঢাকা সিটি করপোরেশন)-এর ১,২৪৭ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা-বাজেটে কোন কর বাড়ানো হয়নি। ঘোষিত বাজেট গত অর্থবছরের সংশোধিত বাজেট ৮৮৯ কোটি ৪৫ লাখ টাকা থেকে ৩৬৮ কোটি ২৭ লাখ টাকা বেশী। এতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯৭০ কোটি ৯৭ লাখ টাকা। নগরীর পানিবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসার: ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
২০০৫ সালের ৬ জুলাই, ইনকিলাব রিপোর্ট: রাজধানীতে সহস্রাধিক ট্যাক্সিক্যাব ও সিএনজি অটোরিকশা ছিনতাইয়ে নিয়োজিত-মাসোহারায় বিমানবন্দর থানা শীর্ষে।
২০০৫ সালের ৬ জুলাই, ইনকিলাব পত্রিকার আব্দুর রহমান: হরতাল, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ ও সংসদ সদস্যদের সংসদে অনুপস্থিতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কথার অর্থ ফাঁকা।
২০০৫ সালের ৭ জুলাই, স্টাফ রিপের্টার: নাইকোর সাথে চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ আদায় করুন: আওয়ামী লীগ।
২০০৫ সালের ৭ জুলাই, সংসদ রিপের্টার: সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন সকল নাগরিককে পরিচয়পত্র প্রদান করা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্্ত্রী লুৎফুজ্জামান বাবর।
২০০৫ সালের ১১ জুলাই, ইনকিলাব রিপোর্ট: মুনাফালোভী সিন্ডিকেটের কবলে বাজার-সাড়ে ৩ বছরে দ্রব্যমূল্য বেড়েছে ৫০ ভাগের বেশী।
২০০৫ সালের ১২ জুলাই, ইনকিলাব পত্রিকায় সালাউদ্দিন বাবলু: দেশের রাজস্ব খাতভুক্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন স্কেল পেলেও সরকারী উন্নয়ন প্রকল্পসমূহের ২(দুই) লাখ কর্মকর্তা-কর্মচারী নয়া পে-স্কেলে বেতন পাচ্ছে না। তারা কবে নতুন স্কেলে বর্ধিত বেতন-ভাতা পাবেন তা এখনো সুস্পষ্ট নয়।
২০০৫ সালের ১২ জুলাই, ইনকিলাব পত্রিকায় নিউজ ওয়াল্র্ড, নিউইয়র্ক থেকে: মার্কিন সরকার বাংলাদেশসহ ৩৫টি দেশকে যুক্তরাষ্ট্রে সীমান্তপথে প্রবেশের ক্ষেত্রে বিশেষ নজরদারির তালিকাভুক্ত করেছে।
২০০৫ সালের ১৩ জুলাই, ইনকিলাব পত্রিকার রিপোর্ট-শফিউল আলম: ঘুষ ছাড়া ফাইল চলে না: জাহাজও নড়ে না। চট্টগ্রাম বন্দরে প্রতিটি আমদানী চালান ছাড়াতে গুনতে হয়-১৭,৯৩৩ টাকা।
২০০৫ সালের ১৬ আগষ্ট, ইনকিলাব পত্রিকার রিপোর্ট-নিউইয়র্ক থেকে এনা: সংসদের ৯০টি আসনে সংখ্যালঘু প্রার্থী দিতে হবে-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।
২০০৫ সালের ১৬ আগষ্ট, ইনকিলাব পত্রিকার রিপোর্ট-নুরুল আলম শাহীন: ডিসি ও সাব-রেজিস্ট্রার নিয়ন্ত্রণে-৪ মন্ত্রণালয়ের প্রশাসনিক জট। ৩৫ বছরেও সমাধানের উদ্যোগ নেয়া হয়নি।
২০০৫ সালের ২২ আগষ্ট, ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার: শুক্রাবাদে পঁচা ডিমের আড়ত। প্রতিটি ডিম ৩০ পয়সায় কিনে বিক্রি হয় দেড় টাকা দরে।
২০০৫ সালের ২৩ আগষ্ট, ইনকিলাব পত্রিকার রিপোর্ট: ভারতীয় গোয়েন্দা রিপোর্ট-'২০১০ সালের মধ্যে রাষ্ট্রক্ষমতা দখল করবে মৌলবাদীরা'। বাংলাদেশবিরোধী অপপ্রচার তুঙ্গে।
২০০৫ সালের ৭ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার: জনসংখ্যার অর্ধেেকর আয় এখনো ১ ডলারের নীচে।
২০০৫ সালের ৭ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে বক্তাবৃন্দ। নাগরিক পরিচয়পত্র চালু হলে দেশে অপরাধ অর্ধেক কমে যাবে।
২০০৫ সালের ১০ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকায়-মুহম্মদ তৌহিদুল ইসলাম: স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ: ১৯৭২ সাল থেকে ২০০৫ সালের ৩০ জুনের হিসাব-৭৯ হাজার ২৭২ কোটি টাকার বিদেশী বিনিয়োগ। কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৮৩ হাজার লোকের।
২০০৫ সালের ১২ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকার অর্থৈনতিক রিপোর্টার: বিশ্বব্যাংক সহায়তা দেবে-বাংলাদেশের মূলভূমি থেকে ২ লাখ পরিবার সৌর বিদ্যুৎ পাবে।
২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার: নাইকোর সকল ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশ হাইকোর্টের।
২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর, ভারতে ১২শ' জাতের বিভিন্ন প্রকারের পাখি বসবাস করে এবং বাংলাদেশে প্রায় ৭শ' জাতের পাখির আবাসস্থল।
২০০৫ সালের ২১ সেপ্টেম্বর, ইনকিলাব-সংসদ রিপোর্টার: খাদ্যে ভেজালের শাস্তি ৩ বছরের কারাদন্ড ও সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা। সংসদে পিওর ফুড (সংশোধনী) বিল পাস।
২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর, ইনকিলাব-উমর ফারুক আলহাদী-রাজধানীতে তিন শতাধিক অবৈধ বস্নাড ব্যাংক।
২০০৫ সালের ২৯ সেপ্টেম্বর,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিলেটের শতাধিক হুন্ডি ব্যবসায়ীর তালিকা।
২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর, ইউনাইটেড নেশসন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড) রিপোর্ট প্রকাশ-দেশে এক বছরে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বেড়েছে ৭২ শতাংশ। গতকাল প্রকাশিত বিশ্ব বিনিয়োগ রিপোর্ট-এ তথ্য উপস্থাপন করা হয়েছে।
২০০৫ সালের ১ অক্টোবর, বিশেষ সংবাদদাতা: জাতীয় সরকারের প্রস্তাব ক্ষমতাসীন জোটের 'না'।
২০০৫ সালের ৩ অক্টোবর, ইনকিলাব-উমর ফারুক আল হাদী: রাজধানীতে ৫-শতাধিক মেটার্নিিট ক্লিনিক। অবৈধ গর্ভপাতের রমরমা বাণিজ্য। মা ও শিশু হত্যার কসাইখানা। প্রতিমাসে খুন হয় ২০ হাজার নবজাতক।
২০০৫ সালের ৩ অক্টোবর, ইনকিলাব-বিশেষ সংবাদদাতা: এশিয়া এনার্জির সমীক্ষা রিপোর্ট পেশ-ফুলবাড়ি খনিতে বছরে দেড় কোটি টন কয়লা পাওয়া যাবে। যদিও উত্তেলিত কয়লার মাত্র ৬ ভাগ কয়লার মালিক হবে সরকার। বাকি ৯৪ ভাগ কয়লার বিক্রিত অর্থ পাবে এশিয়া এনার্জি।
২০০৫ সালের ৫ অক্টোবর, ইনকিলাব-মহসিন রাজু, সুমন প্রমাণিক, বগুড়া থেকে: গতকাল বগুড়া থেকে ১০০ গ্রাম ওজনের একখন্ড ৫০০ কোটি টাকার হীরক খন্ড উদ্ধার করেছে র্যাব।
২০০৫ সালের ৮ অক্টোবর, ইনকিলাব-আবদুল গাফফার মাহমুদ: সরকার দেশের ৬৮ জন জেলা জজের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
২০০৫ সালের ১৩ অক্টোবর, ইনকিলাব-স্টাফ রিপোর্টার: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০০৫। দেশে গর্ভবতী নারীর ১৪ ভাগের মৃত্যু হয় সহিংসতায়। মাতৃমৃত্যুর হারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়।
২০০৫ সালের ১৪ অক্টোবর, ইনকিলাব-আবু রুশদ: ওদের দাবী এবার 'নতুন বাংলা'। স্বাধীন বঙ্গভূমির পর এবার উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার ১৪৮ থানার ৪৭ হাজার বর্গ কিলোমিটার এলাকা ছেড়ে দেয়ার আবদার। বাংলাদেশের আয়তন ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার। তাদের দাবী-বাংলাদেশ ও তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে 'বিতাড়িত' হিন্দু-বৌদ্ধ-খিৃষ্টান ও আদিবাসী ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সমন্বয়ে পৃথক আবাসভূমি হিসেবে 'নতুন বাংলা' গঠন করতে হবে। ৬টি জেলা নিয়ে একসময় 'স্বাধীন বঙ্গভূমি' গঠনের ষড়যন্ত্র পাকানো হয়েছিল সেখানে সম্প্রতি প্রস্তাবিত সংখ্যালঘু আবাসভূমির জন্য তাদের প্রয়োজন বাংলাদেশের ২৪টি(সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, জিনাইদহ, মাগুরা, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা) জেলার ১৪৮টি থানা এবং বেশ কয়টি চর(চরগজারি, মৌলভীর চর, মনপুরা, চরপাতিলা, নিঝুমদ্বীপ, চর নিজাম, কুকরিমুকরি, চরদাই, বাহিরচর, চরমনতাজ, সোনারচর, চর কাসেম, রালদিয়া, সুপতিচর, জাফর পয়েন্ট ও পাটনির চর) এলাকা। বিস্ময়কর হলেও সত্য যে, নিখিল বঙ্গ নাগরিক সংঘ প্রস্তাবিত 'নতুন বাংলা'র জন্য দাবী করা হয়েছে ৪৭ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার। গত শতকের আশির দশকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা ও পটুয়াখালী নিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি ড. কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন সুতার পশ্চিমবঙ্গ থেকে 'স্বাধীন বঙ্গভূমি' গঠনের লক্ষ্যে আন্দোলন শুরু করেন।
২০০৫ সালের ১৭ অক্টোবর, ইনকিলাব-সাভার সংবাদদাতা: এ সময়ে বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া ৫৭-বছর বয়সে মা হলেন।
২০০৫ সালের ২০ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।
২০০৫ সালের ২১ অক্টোবর, ইনকিলাব-সাঈদ আহমেদ: বিচারবিভাগ পৃথকীকরণে সরকারের সময় প্রার্থনা। সুপ্রীম কোর্টে আবেদন খারেজ। ৯-কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের শুনানি ১ ফেব্রুয়ারি। ৪-মাস সময় চেয়ে প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথকীকরণ মামলায় সরকারের আবেদন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছে।
২০০৫ সালের ২১ অক্টোবর, ইনকিলাব-নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির জের। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের মিছিলে পুলিশের গুলী: নিহত ৫ জন, গুলীবিদ্ধ ৫৫: ১০ পুলিশ আহত।
২০০৫ সালের ২৪ অক্টোবর, ইনকিলাব মনজুরুল আলম: এশিয়ান হাইওয়ে নিয়ে দোটানায় বাংলাদেশ। ভারতের ট্রানজিট নিশ্চিত হবে।
২০০৫ সালের ২৪ অক্টোবর, ইনকিলাব-সুলতান মাহমুদ: ৩৫ ভাগ ব্যবসায়ী এখনও ভ্যাটের বাইরে। বছরে শত শত কোটি টাকার ভ্যাট বঞ্চিত হচ্ছে সরকার।
২০০৫ সালের ২৪ অক্টোবর, ইনকিলাব-স্টালিন সরকার: বৈধ ও অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণই টার্গেট। পাঁচ শতাধিক ভারতীয় ব্যবসায়ী এখন ঢাকায়।
২০০৫ সালের ২৭ অক্টোবর, ইনকিলাব-শাহীন রাজা: এশিয়ান হাইওয়ে। বাংলাদেশ চুক্তি সই না করলে ভারতই বেশী ক্ষতিগ্রস্ত হবে। ভারতের বাংলাবান্ধা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে কুষ্টিয়া ও যশোর হয়ে মংলাবন্দর এবং টাঙ্গাইল থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম। ভারতের বেনাপোল থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট তামাবিল। এ হলো এশিয়ান হাইওয়ে।