২০১২ সালের ২৯ এপ্রিল, প্রথম আলো: মুন্সিগঞ্জে এরশাদ-মানুষ বাড়িতে থাকলে হয় খুন, বাইরে গেলে হয় গুম।

২০১২ সালের ১ মে, প্রথম আলো: বিশাল শ্রমশক্তিই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগই শ্রমজীবি। কর্মেক্ষত্রে নিয়োজিত আছেন দেশের প্রায় ৮৭ শতাংশ শ্রমশক্তি। পাঁচ বছরে ৬৭ লাখ নতুন কর্মসংস্থান। শ্রমবাজারে নারীকর্মীর প্রবেশ তুলনামূলক বেশি। পেশার দিক থেকে কৃষক, মৎস্যজীবীর সংখ্যাই বেশি। মোট পূর্ণ বেকারের সংখ্যা ২৬ লাখ। আবার ৮১ লাখ ব্যক্তিকে এক ধরণের বেকার বলা যায়। ২০১০ সালের জরিপের তথ্য অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তি পাঁচ কোটি ৭৬ লাখ। এরমধ্যে কর্মরত শ্রমশক্তি পাঁচ কোটি ৪১ লাখ। আর ২০১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ লাখ। হাঁসমুরগি পালন, কৃষি, মৎস্য চাষ, দিনমজুরসহ ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানায়কাজ করেন সবচেয়ে বেশি-তিন কোটি ৪৮ লাখ ২৬ হাজার লোক। গেরস্থালিতে কাজ করেন এক কোটি ১৭ লাখ ৭০ হাজার নারী-পুরুষ। আর সরকারি প্রতষ্ঠানে কাজ করেন এক কোটি ৩৭ হাজার কর্মকর্তা-কর্মচারী। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এর সংখ্যা ৮ লাখ ৮৭ হাজার। এ ছাড়া স্থানীয় সরকার পর্যােয় কাজ করেন তিন লাখ ৬৮ হাজার লোক। ৩২ লাখ ৮৪ হাজার লোক নিয়োজিত আছেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। আর বিভিন্ন এনজিওতে কাজ করছেন ছয় লাখ ৮৮ হাজার লোক। আর পেশার দিক থেকে কর্মেক্ষত্রে কৃষক, মৎস্যজীবীর সংখ্যাই সবচেয়ে বেশি। দেশে দুই কোটি ৫৬ লাখ ৯৮ হাজার কৃষক ও মৎস্যজীবী এই পেশায় নিয়োজিত। এর পরের স্থানই রয়েছে উৎপাদন ও পরিবহন-শ্রমিকেরা। এই খাতের শ্রমিকসংখ্যা এক কোটি ২৩ লাখ ৮৮ হাজার। আর ২৪ লাখ সাত হাজার কারিগরি পেশাজীবী, ছয় লাখ ৮৯ হাজার প্রশাসনিক কর্মকর্তা, ১০ লাখ নয় হাজার কেরানি, ৩০ লাখ এক হাজার সেবাদানকারী কর্মী, ৮১ লাখ ৫৯ হাজার বিক্রয়কর্মী রয়েছেন। পুরুষের চাইতে নারীকে প্রায় ১৫ গুণ বেশি সাংসারিক কাজের বোঝা বহন করতে হয়। বাংলাদেশের নারীদের অর্থৈনতিক কার্যক্রমের হার প্রায় ৬৭ শতাংশ। জিডিপিতে নারীর অবদান দাঁড়াবে ৪৮ শতাংশ।

২০১২ সালের ৫ মে, দৈনিক জনকন্ঠ: আড়াই কোটি বেকার, পদ শূন্য আড়াই লাখ।। তবুও দ্রুত নিয়োগ হচ্ছেনা। সরকারি প্রতিষ্ঠানেই পদ শূন্য রয়েছে প্রায় আড়াই লাখ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না।

২০১২ সালের ১০ মে, দৈনিক জনকন্ঠ: দেশের ২১৭ উপজেলার ৭ কোটি মানুষ আর্সেিনক ঝুঁকিতে-জীবন বাঁচানোর পানিই এখন জনস্বাস্থ্যের প্রতি হুমকি।

২০১২ সালের ১২ মে, দৈনিক জনকন্ঠ: দাম কমছে বিশ্ববাজারে-দাম বাড়ছে দেশেরবাজারে।

২০১২ সালের ১২ মে, দৈনিক জনকন্ঠ: জীবিকা হারাবে চার কোটি বাংলাদেশি-জলবায়ু পরিবর্তেনর প্রভাব-

২০১২ সালের ১৩ মে, প্রথম আলো: রাষ্ট্র দুর্নীিতর ব্যবস্থা করে দিচ্ছে, কালো টাকার বৈধতা দিচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, প্রতিবছর বাজেটের আগে সরকার কালোটাকা সাদা করার সুযোগ দেয়।

২০১২ সালের ১৪ মে, প্রথম আলো: চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, কৃষকদের জন্য ভর্তুিক থাকতেই হবে। তিন কোটি টন খাদ্যের উৎপাদন হয় যেখানে, সেখানে খাদ্যগুদাম আছে মাত্র ১৫ লাখ টনের। এ গুদাম বাড়ানো দরকার।

২০১২ সালের ১৪ মে, প্রথম আলো: দেশে ১০ বছরে দেড় গুণ বেড়ে হয়েছে হিমাগারের সংখ্যা-৩৮৮টিতে দাঁড়িয়েছে। নির্মাণাধীন আছে আরো ১০টির মতো হিমাগার। এ হিমাগারে প্রায় ৪০ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে আট থেকে ১০ লাখ টন বীজ আলু। বাকি ৮ থেকে ১০ শতাংশ হচ্ছে সবজি ও ফল।

২০১২ সালের ১৪ মে, প্রথম আলোঃ বাংলাদেশে শহরগুলোতে চার কোটি ২০ লাখ মানুষ বাস করে। নগর গবেষণ কেন্দ্রের ৪০ বছর পূর্তিেত বক্তারা।

২০১২ সালের ১৫ মে, দৈনিক জনকন্ঠ: মান সম্মত শিক্ষার জন্য নিজস্ব তহবিল গঠন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীেদর কাছ থেকে কোন বাড়তি অর্থ নেয়া হবে না। কর্তৃপক্ষ।

২০১২ সালের ১৫ মে, দৈনিক জনকন্ঠ: কেশবপুরের বাউশলা গ্রামে রবিবার রাতে(১৪-০৫-২০১২ তারিখ) সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীর জিহ্বা কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

২০১২ সালের ১৭ মে, প্রথম আলো: ১৬-০৫-২০১২ তারিখ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা। শীর্ষস্থানীয় ৩৩ নেতা কারাগারে।

২০১২ সালের ১৭ মে, প্রথম আলো: রাজধানীর শ্যামলীর কাজী অফিস বস্তিতে ১৬-০৫-২০১২ তারিখ অগ্নিকান্ডে নিঃস্ব ২৩০ পরিবার।

২০১২ সালের ১৮ মে, প্রথম আলো: হরতালের সময় গতকাল যশোরে এক হরতাল-সমর্থেকর গলা টিপে ধরেন পুলিশের একজন কর্মকর্তা। শহরের চিত্রা মোড় থেকে ছবিটি তুলেছেন-এহসান মিথুন।

২০১২ সালের ১৯ মে, প্রথম আলো: পূর্ণবয়স্ক পুরুষদের প্রায় ৭২ শতাংশ ধূমপায়ী। জরিপের ফল।

২০১২ সালের ২০ মে, প্রথম আলো: এভারেস্টে বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার-১৯ মে, ২০১২ সালে।

২০১২ সালের ২৫ মে, প্রথম আলো: ৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন পরিচালকেরা। ডেসটিনির সব ব্যাংক হিসাব স্থগিত।

২০১২ সালের ২৫ মে, প্রথম আলো: 'জীবন দিয়ে হলেও' তত্ত্বাবধায়ক প্রতিহত করা হবে: এরশাদ।

২০১২ সালের ২৮ মে, দৈনিক জনকন্ঠ: ৮৩ ভাগ প্রসবই হচ্ছে প্রতিষ্ঠানিক সেবার বাইরে।

২০১২ সালের ২৮ মে, প্রথম আলো: দেশীয় উৎপাদন থেকে কাপড়ের চাহিদার দুই-তৃতীয়াংশ মিটছে। দেশে উৎপাদন হচ্ছে-২২০ কোটি মিটার এবং ৮০ থেকে ৯০ কোটি মিটার রপ্তানি করা হচ্ছে। ফলে দেশীয় চাহিদা মেটাতে এখনো আমদানি করতে হয় ১৪০ কোটি মিটার। ১৯২৭ সালে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠে ঢাকেশ্বরী কটন মিল, যা ছিল পূর্ববাংলার প্রথম কম্পোজিট কলকারখানা। ১৯৩২ সালে লক্ষী নারায়ণ কটন মিল, ১৯৩৮ সালে চিত্তরঞ্জন কটন মিল আর ১৯৪৬ সালে আদর্শ কটন মিল চালু হয় নারায়ণগঞ্জে। পাকিস্তান আমলেও নারায়ণগঞ্জে বেসরকারি খাতে গড়ে ওঠে মসলিন কটন মিল ও বাংলাদেশ চেক্সটাইল মিল (১৯৫৬), গাউছিয়া কটন মিল (১৯৬৩), মাওলা কটন মিল (১৯৬৯)।

২০১২ সালের ৩০ মে, দৈনিক জনকন্ঠ: কোর্টের রায়ের ওপর ক্ষুব্ধ হলে জনগণ রুখে দাঁড়াতে পারে: স্পীকার এডভোকেট আবদুল হামিদ।

২০১২ সালের ৩১ মে, প্রথম আলো: বাংলাদেশে 'বছরে ৪৬ হাজার মানুষের মৃত্যু হয় চুলার ধোঁয়ায়'। কেরোসিন ও কাঠ পুড়িয়ে রান্নার ফলে চুলা থেকে তৈরি দূষিত 'ধোয়ার কারণে এ মৃত্যু ঘটে। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু।

২০১২ সালের ১ জুন, প্রথম আলো: ব্যবসার স্বার্থে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন দাবি। যানজটের ক্ষতি বছরে ২০ হাজার কোটি টাকা।-আসিফ ইব্রাহিম, সভাপতি, ঢাকা চেম্বার।

২০১২ সালের ২ জুন, দৈনিক জনকন্ঠ: অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট শাহারা খাতুন দুঃখিত। সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতন বিষয়ে 'মিট দ্য প্রেস অনুষ্ঠিত'।

২০১২ সালের ৩ জুন, প্রথম আলো: বাংলাদেশে কালো টাকা জিডিপির ৩৭ শতাংশ। সরকারি হিসাবে আরও বেশি। অর্থ মন্ত্রণালয়ের এক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে দেশে কালোটাকা জিডিপির সর্বিনম্ন ৪৬ শতাংশ থেকে সর্বোচ্চ প্রায় ৮১ শতাংশ। এ হিসাবে বাংলাদেশের কালোটাকার পরিমাণ সর্বিনম্ন ১(এক) লাখ ৭৭ হাজার ৪৭ কোটি টাকা এবং সর্বোচ্চ ৩(তিন) লাখ ১০ হাজার ৯৮৭ কোটি টাকা।

২০১২ সালের ৩ জুন, প্রথম আলো: আবারও কালো টাকা আসছে টাকা সাদা করার মহোৎসব।

২০১২ সালের ৫ জুন, প্রথম আলো: মানুষের কষ্ট বেড়েছে: ঢাকা শহরে একজন মধ্যবিত্তের আয়-ব্যয়।

মাসিক আয়-২৮,৩৯৪ টাকামাসিক ব্যয়-৩২,৬৩০ টাকা
মূল বেতন-১৯,৩০০ টাকাবাড়িভাড়া-৯,২০০ টাকা
বাড়িভাড়া-১০,৬১৫ টাকাবিদ্যুৎ-গ্যাস ও পানি-২,০৩০ টাকা
চিকিৎসা ভাতা-৭০০ টাকাখাবার-১০,০০০ টাকা
শিক্ষা ভাতা-২০০ টাকাগৃহপরিচারিকা-২,০৫০ টাকা
ঋণের কিস্তি-১০,০০০ টাকাসন্তানের শিক্ষা-৮৫০ টাকা
ভবিষ্য-তহবিল ও অন্যান্য-২,৪২১ টাকাযাতায়াত-৫,০০০ টাকা
নিট বেতন-১৮,৩৯৪ টাকাচিকিৎসা-৫০০ টাকা
সঞ্চয়পত্রে আয়-+১০,০০০ টাকামা-বাবা-২,৫০০ টাকা, মেহমান-৫০০

২০১২ সালের ৫ জুন, প্রথম আলো: অর্থনীতির তিন বছরের মধ্যে দুর্বলতম অবস্থায়। অর্থনীতিতে স্থিতিশীলতা দরকার, আবার প্রবৃদ্ধিও বাড়ানো দরকার। তবে দেশে শান্তি না থাকলে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সরকারের পক্ষে মুশকিল। দেবপ্রিয় ভট্টাচার্য-সিপিডির বিশেষ ফেলো।

২০১২ সালের ১০ জুন, প্রথম আলো: ৩৮২ কর্মকর্তা ওএসডি, মাসে খরচ আড়াই কোটি টাকা। অকারণে অনেক ভালো কর্মকর্তােক ওএসডি করে রাখা হচ্ছে। তাঁদের দপ্তর নেই, কাজ নেই, বেতন দেওয়া হচ্ছে নিয়মিত।

২০১২ সালের ১১ জুন, প্রথম আলো: ৫,০০০(পাঁচ হাজার) কোটি টাকার সবই তুলে নিয়েছে ডেসটিনি। দুদকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন।

২০১২ সালের ১১ জুন, প্রথম আলো: ঢাকায় আজ বিকেলে ১৮ দলীয় জোটের সমাবেশ। সারা দেশে ধরপাকড়। বরিশাল, বগুড়া থেকে লঞ্চ-বাস বন্ধ।

২০১২ সালের ১২ জুন, মাধবকুন্ড জলপ্রপাতে নেমে লাশ হলো ঢাকার ৩ শিক্ষার্থী। উল্লেখ্য গত ৩০ বছরে মাধবকুন্ড জলপ্রপাতের ওপর থেকে পড়ে ও জলপ্রপাতে সাঁতার কাটতে নেমে ২৮ জনের প্রাণহানি ঘটেছে।

২০১২ সালের ১৩ জুন, প্রথম আলো: সড়ক ভবনে গুলি, আহত ৬ জন। সরকারদলীয় দুই পক্ষের মধ্যে আধিপত্যের লড়াই। দ্বন্দ্বের কারণ: ২৮২ কোটি টাকার দরপত্র এবং স্থানান্তর হওয়া সওজের ঢাকা জোনের কার্যালয় নিয়ন্ত্রণ।

২০১২ সালের ১৩ জুন, প্রথম আলো: দক্ষিণ এশিয়ার পুষ্টি পরিস্থিতি আফ্রিকার চেয়ে খারাপ।

২০১২ সালের ১৩ জুন, প্রথম আলো: কোচিং নিয়ন্ত্রণের সুপারিশ পাঁচ মাসেও বাস্তবায়িত হয়নি। এখন কোচিং নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিমালা করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য তৈরি করা হয়েছে একটি খসড়া। আমি মো: জাকির হুসেন আলমগীর বলি যে, এ সমাজব্যবস্থায় কোনদিনও কোচিং ব্যবসা বন্ধ হবে না-বরং বাড়বে।

২০১২ সালের ১৯ জুন, প্রথম আলো: বাড়িভাড়া বাড়ছেই, চিড়েচ্যাপটা মানুষ। দুই বছরে সবচেয়ে বেশি বেড়েছে বাড়িভাড়া। ঢাকার মোট অধিবাসীর ৯০ শতাংশই ভাড়াটে। ২২ বছরে ঢাকা শহরে বাড়িভাড়া বেড়েছে প্রায় ৩৫০ শতাংশ। ২০১০ সালের তুলনায় ২০১১ সালে বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ।

২০১২ সালের ১৯ জুন, প্রথম আলো: সংসদে প্রশ্নোত্তর-বাংলাদেশের রাজধানীতে ৭ মাত্রার ওপর ভূমিকম্প হলে ঢাকা শহরে ৭২ হাজার ভবন ও ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংশ হবে।

২০১২ সালের ১৯ জুন, প্রথম আলো: বিচারপতির মন্তব্যে স্পিকারের রুলিং-প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা নেবেন জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রস্তাব প্রত্যাহার করুন। বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন।

২০১২ সালের ২৬ জুন, বাংলাদেশ প্রতিদিন: কৌশলে চাঞ্চল্যকর মামলা প্রত্যাহারের তোড়জোড়-সাড়ে দিন বছরে সাত হাজার মামলা প্রত্যাহার। বিবেচনায় আছে আর ৭০০শত মামলা।

২০১২ সালের ২৬ জুন, প্রথম আলো: অপুষ্টির কারণে বছরে ক্ষতি ৭ হাজার কোটি টাকা। বাংলাদেশ সরকার ও ইউএসআইডির যৌথ উদ্যোগে পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে। ২৫-০৬-২০১২ তারিখ রাজধানীর একটি হোটেলে এ গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

২০১২ সালের ২৮ জুন, বাংলাদেশ প্রতিদিন: পাহাড়ে মৃত্যুর মিছিল ৯৪ লাশ উদ্ধার-ভুতুড়ে চট্টগ্রাম, কক্সবাজার বিছিন্ন, বান্দরবানে হাহাকার।

২০১২ সালের ২৮ জুন, দৈনিক জনকন্ঠ: পথশিশুর সংখ্যা ২৭-০৬-২০১২ তারিখ পর্যন্ত ১০ লাখ।

২০১২ সালের ২৮ জুন, রংপুরকে দেশের দশম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করেছে।

২০১২ সালের ২৯ জুন, প্রথম আলো: সংসদে প্রশ্নোত্তর দেশে ১,২০০ সিনেমা হলের মধ্যে ৭৫০টি বন্ধ হয়ে গেছে।

২০১২ সালের ২৯ জুন, প্রথম আলো: গ্রামীণ ব্যাংকের সদস্যদের মালিকানা ৯৭%। মালিকানা সরকারের হাতে গেলে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য প্রশ্নবিদ্ধ হবে: ড. মুহাম্মদ ইউনূস।

২০১২ সালের ৩০ জুন, প্রথম আলো: দেশে ৫০ শতাংশ শিশুর মৃত্যুর কারণ অপুষ্টি।

২০১২ সালের ২ জুলাই, দৈনিক জনকন্ঠ: চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ৩শ' বছরের এতিহ্যবাহী আম্রবুটি মেলা, যা স্থানীয়ভাবে মেটেরি মেলা হিসেবে পরিচিত। প্রতিবছরের ৭ আষাঢ় থেকে ১৫ আষাঢ় পর্যন্ত চলে।

২০১২ সালের ৭ জুলাই, দৈনিক জনকন্ঠ: বাংলাদেশের ৯১ ভাগ নারী যৌন হয়রানির শিকার।

২০১২ সালের ৭ জুলাই, দৈনিক জনকন্ঠ: ২০১২-২০১৩ অর্থবছরে দুই ডিসিসির বাজেট ঘোষণা।। ১০ ভাগ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি। বাজেট তিন হাজার ৭৪৭ দশমিক ৬৮ কোটি টাকার বাজেট। ঢাকা উত্তরের জন্য-১ হাজার ৯৬৬ কোটি টাকা এবং দক্ষিণের জন্য ১ হাজার ৭৮১ কোটি ৬৮ লাখ টাকা।

২০১২ সালের ১০ জুলাই, প্রথম আলো: ভূমি ব্যবস্থাপনার ৭৮ সমস্যা চিহ্নিত। টাঙ্গাইলের জেলা প্রশাসকের এক প্রস্তাবে বলা হয়, ভূমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী, পরিবার সর্বোচ্চ ৬০ বিঘা পর্যন্ত কৃষিজমি অর্জেনর বিধান রাখা হয়েছে। কিন্তু অকৃষিজমি অর্জেনর বিষয়ে কোনো সীমা রাখা হয়নি।

২০১২ সালের ১৩ জুলাই, প্রথম আলো: কৃষকের মুখে হাসি নেই। ইফতেখার মাহমুদ, উত্তর ও দক্ষিণাঞ্চল ঘুরে। গ্রামের ৪৬.৪% মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল, প্রায় ৩০% পরিবার শুধু কৃষির আয়ের ওপর নির্ভর করে। যেকোনো জিনিস কিনতে গেলে দাম বেশি, কিন্তু উৎপাদিত ফসল বেচতে গেলে দাম কম।

২০১২ সালের ১৩ জুলাই, প্রথম আলো: বস্তির ৪৩ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার।

২০১২ সালের ১৫ জুলাই, দৈনিক জনকন্ঠ পত্রিকার সংবাদ: পাকিস্তানের গোমর ফাঁস-স্বাধীনতা ঘোষণার দায়ে বঙ্গবন্ধুকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল টিক্কা খান। নারীর সম্ভ্রমহানি ও গণহত্যা করা হয় পরিকল্পিতভাবে। মেজর জেনারেল (অবঃ) খাদিম হুসেন রাজার লেখা বইয়ের মরনোত্তর গণহত্যার প্রামাণ্য তথ্য।

২০১২ সালের ১৫ জুলাই, প্রথম আলো: কৃষিমজুরি বেড়েছে, যোগ হয়েছে সম্ভাবনা ও সংকট। পাঁচ কোটি ৪১ লাখ শ্রমশক্তির মধ্যে এক কোটি ছয় লাখ দিনমজুর। মূলত পরিবহন পেশার সঙ্গে যুক্ত দিনমজুরদের আয় বেড়েছে। কোন খাতে কত শ্রমিক: পরিসংখ্যান ব্যুরোর সর্বেশষ শ্রমশক্তি জরিপ-২০১০ অনুযায়ী, দেশের দুই কোটি ৫৭ লাখ মানুষ কৃষি, মৎস্য ও বনজ সম্পদে তাঁদের শ্রম বিক্রি করছেন। পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ খাতে রয়েছেন ৪০ লাখ শ্রমিক ও নির্মাণ খাতে ২৬ লাখ শ্রমিক।

২০১২ সালের ১৮ জুলাই, দৈনিক জনকন্ঠ: ২০০১-এর নির্বাচনপরবর্তী সহিংসতা-তদন্ত প্রতিবেদনে খুন ধর্ষণ অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী ৫,৫৭১টি অভিযোগ।

২০১২ সালের ২৬ জুলাই, প্রথম আলো: বাংলাদেশ থেকে দুই লাখ কোটি টাকা পাচার।

২০১২ সালের ২৮ জুলাই, প্রথম আলো: দেশে উপার্জনক্ষম মানুষ ৫৮ শতাংশ। ৪২ শতাংশ শিশু ও ষাটোধ্র্ব মানুষ রয়েছে, যারা অন্যের ওপর নির্ভরশীল। মোট জনসংখ্যা যে হারে বাড়বে, শ্রমশক্তির আকার তার চেয়ে বেশি হারে বাড়তে থাকবে। এটিই জনসংখ্যা বিবর্তেনর বাড়তি সুবিধা। ওয়াহিদউদ্দিন মাহমুদ-অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।

২০১২ সালের ২৯ জুলাই, দৈনিক জনকন্ঠ: বাংলাদেশে বত্রিশ বছরে ৬৭ বাঘ হত্যা।

২০১২ সালের ১ আগস্ট, প্রথম আলো: ডেসটিনির শীর্ষ ২২ ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা। মানি লন্ডারিংয়ের অভিযোগ, ৩২০০ কোটি টাকা সরিয়েছেন তাঁরা।

২০১২ সালের ২ আগস্ট, দৈনিক জনকন্ঠ: ২০০১-এর নির্বাচনপরবর্তী সহিংসতা ৫,৮৯০টি মামলা প্রত্যাহার করে চিহ্নিত সন্ত্রাসীদের মুক্তি দেয়া হয়।

২০১২ সালের ৪ আগস্ট, প্রথম আলো: গ্রামীণ ব্যাংক আইন সংশোধন।। কমিশন খতিয়ে দেখবে-৮৪ লাখই কি মালিক? গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ সদস্যকে মালিক হিসেবে মুনাফার লভ্যাংশ আদৌ দেয়া হতো কি না তা খতিয়ে দেখছে তদন্ত কমিশন।