২০১১ সালের ৬ ফেব্রুয়ারি, প্রথম আলো: এনকেফালাইটিস পরিস্থিতি নিয়ন্ত্রণে: কর্তৃপক্ষ। লালমনিরহাটের হাতীবান্ধায় মৃতের সংখ্যা ১৯ জন, ভয়ে এলাকা ছাড়ছে মানুষ।

২০১১ সালের ৮ ফেব্রুয়ারি, প্রথম: হরতাল। বিএনপির কার্যালয় অবরুদ্ধ, সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটা।

২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি, প্রথম আলো: রাজধানীতে ব্যবহার-উপযোগী গণশৌচাগার মাত্র ৪৭টি। ২,৫৫,০০০(দুই লাখ পঁঞ্চান্ন হাজার) গণশৌচাগার প্রয়োজন।

২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি, প্রথম আলো: ১২ বছরের কম বয়সীদের গৃহকর্মে নিয়োগ দেয়া যাবে না: হাইকোর্ট।

২০১১ সালের ১৬ মার্চ, প্রথম আলো: জাপানের জন্য প্রার্থনা। ১ম, ২য়, তৃতীয় পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ, চতুর্থ চুল্লিও জ্বলছে।

২০১১ সালের ১৮ মার্চ, প্রথম আলো: সরকারকে অনুরোধ করব, কমপক্ষে ৪৬টি আদিবাসী জাতিগোষ্ঠীর প্রায় ৩০ লাখ মানুষের হৃদস্পন্দন অনুভব করার চেষ্টা করুন, দেখবেন কেউ ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটিকে মন থেকে গ্রহণ করবে না। ক্ষমতায় থেকে আপনারা কেন মানুষগুলোকে এই দুঃখ দেবেন? এবার সংবিধানে ''আদিবাসী'' বা ''উপজাতি'' হিসেবে সংজ্ঞায়িত হবে না, কমিটি এদের ''ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী'' হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করবে। দেখবেন কেউ ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটিকে মন থেকে গ্রহণ করবে না।

২০১১ সালের ২৩ মার্চ, প্রথম আলো: ফরিদপুরের জুবায়েরের সৌর ও বায়ুশক্তির মোটরসাইকেল। এতে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা।

২০১১ সালের ৭ এপ্রিল, প্রথম আলো: সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তর থেকে গত চার দশকে ৫৮ হাজার স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও নিবন্ধন নিয়েছে। কিন্তু এরমধ্যে ২৫ হাজার সংস্থার এখনও কোনো কাজ নেই।

২০১১ সালের ১৮ এপ্রিল, জনকন্ঠ পত্রিকার রিপোট: উল্লেখ্য, ভারতে বাংলাদেশের ৯৬টি ছিটমহলে প্রায় ৩০ হাজার লোক বাস করে। সেখানে রাস্তা নেই, বিদ্যুৎ নেই, পানি সরবরাহ কিংবা স্বাস্থ্য সেবার সুবিধা নেই। এদিকে বাংলাদেশে ভারতের ১২৯টি ছিটমহলে প্রায় দেড়লাখ লোক বসবাস করে। উভয় ছিটমহলবাসীর অবস্থাই করুন। তাঁরা না ভারতের না বাংলাদেশের। হাশিম আলী বলেন, ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান সৃষ্টির পর থেকে আমরা যেন কারাগারের বাসিন্দা হয়ে আছি।

২০১১ সালের ১ মে, প্রথম আলো: ৮৫ হাজার গ্রামে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। প্রথম পর্যােয় দুই বছর মেয়াদি ৯,৫২৭ কোটি টাকার প্রকল্প-প্রস্তাব।

২০১১ সালের ১৩ মে, প্রথম আলোঃ আপিল বিভাগের রায়। ধর্মীয় বিষয়ে ফতোয়া দেয়া যাবে, তবে শাস্তি নয়।

২০১১ সালের ১৫ মে, প্রথম আলো: বিচার বিভাগ হাত-পা বেঁধে সাঁতার কাটার মতো স্বাধীনতা পেয়েছে-প্রধান বিচারপতি এ. বি. এম. খায়রুল হক।

২০১১ সালের ১৫ মে, প্রথম আলো: দুর্ভোগ নিরোসনের জন্য বিচার বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা নেই-আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

২০১১ সালের ২১ মে, সকাল সাতটার সময় পৌঁছালাম রাজ্যের বিস্ময় নিয়ে অপেক্ষা করা এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা হাতে মুহিত। পুরান ঢাকার ছেলে মুহিত। এস.এস.সি. পাস করেন ১৯৮৫ সালে। এভারেস্টে জয়ী মুহিত বাংলাদেশীর মধ্যে দ্বিতীয়।

২০১১ সালের ২৮ মে, প্রথম আলো: ২৭-০৫-২০১১ তারিখ ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারী পরীক্ষা। সারাদেশে ১১৮টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এ পরীক্ষায় অংশ নিয়েছেন বিসিএস পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক এক লাখ ৬৩ হাজার ৫০০ পরীক্ষার্থী। প্রতি ৬৭ জনে একজন চাকুরী পাবে এবং পদের সংখ্যা ২,৪৪০টি।

২০১১ সালের ৯ জুলাই, প্রথম আলো: ইউনিয়ন পরিষদ নির্বাচন: সহিংসতায় সারা দেশে নিহত ৪৩ জন। প্রথম পর্যােয় ৪ জন, দ্বিতীয় পর্যােয় ৩৯ জন। সোয়া ৪ হাজার ইউপিতে ভোট গ্রহণ।

২০১১ সালের ১০ জুলাই, প্রথম আলো: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ শতাংশ সরকারী দলের চেয়ারম্যান নির্বািচত হয়েছে।

২০১১ সালের ১২ জুলাই, দৈনিক জনকন্ঠ: সন্ত্রাস ও মানবপাচারে সর্চোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। মন্ত্রিসভায় আইনের খসড়ার নীতিগত অনুমোদন।

২০১১ সালের ১৩ জুলাই, প্রথম আলো: ঢাকা সিটি কপোের্রশনের ২০১১-২০১২ সালের বাজেট ২,৭১৫ (দুই হাজার সাতশত পনের) কোটি টাকা।

২০১১ সালের ১৭ জুলাই, দৈনিক জনকন্ঠ: সবচেয়ে বড় সৌর বিদ্যুত প্যানেল বসছে সংসদ ভবনে।

২০১১ সালের ২০ জুলাই, প্রথম আলো: বছরে সাড়ে চার লাখ কলেরা রোগী। আইসিডিডিআরবির অনুষ্ঠানে তথ্য প্রকাশ।

২০১১ সালের ২৫ জুলাই, প্রথম আলো: বিদেশি বিনিয়োগ (কোটি ডলারে)। বাংলাদেশে ২০০৬ সালে ৭৯ কোটি ৩০ লাখ ডলার, ২০০৭ সালে ৬৬ কোটি ৬০ লাখ ডলার, ২০০৮ সালে ১০৮ কোটি ৬০ লাখ ডলার ও ২০০৯ সালে ৭১ কোটি ৬০ ডলার বিনিয়োগ হয়েছে দেশে। ২০১০ সালে বিশ্ব বাণিজ্য বাড়বে ১০ ভাগ।

২০১১ সালের ২১ আগষ্ট, প্রথম আলো: ৬৪ বছর পর বাংলাদেশ-ভারত সীমানার আইনি স্বীকৃতি লাভ। মহাপরিচালক আবদুল মান্নান জানান, এক হাজার ১৪৯টি মানচিত্রের মধ্যে পশ্চিমবঙ্গ সেক্টরে ৬২৮টি, ত্রিপুরা সেক্টরে-২৬৯টি, আসাম সেক্টরে-৯৩টি, মেঘালয় সেক্টরে-১৩৯টি ও মিজোরাম সেক্টরে-২০টি। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যের তিন হাজার ৮৩৬ কিলোমিটার সীমানা নির্ধারণের কাজটি করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। আর মিজোরাম রাজ্যের সঙ্গে ৩২০ কিলোমিটার সীমানা নির্ধারণ করেছে সার্ভে অব বাংলাদেশ। এ মানচিত্রের অর্ধেক তৈরি করেছে বাংলাদেশ আর অর্ধেক তৈরি করেছে ভারত। এ মানচিত্রের স্কেল ১৬ ইঞ্চিতে এক মাইল।

২০১১ সালের ২২ আগষ্ট, প্রথম আলো: নারী নির্যাতনের কারণে বছরে ১৪ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) ও কেয়ার বাংলাদেশের গবেষণা।

২০১১ সালের ৩০ আগষ্ট, প্রথম আলো: আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট): কালাইয়ে কিডনি ব্যবসা। ঢাকার দালালেরা বাড়ি বাড়ি গিয়ে নগদ টাকার লোভ দেখিয়ে অভাবী মানুষদের কিডনি বিক্রিতে রাজি করান। দারিদ্রমুক্তির মোহে গরিবেরা সম্মত হন কিডনি বিক্রিতে। চুক্তি অনুযায়ী টাকা না পেয়ে, অঙ্গহানি করে বাড়ি ফেরেন অভাবীরা। শেষে তাঁদের মোহমুক্তি ঘটে। দারির্দযমুক্তি আর হয় না। ২০০ অভাবীর কিডনি বিক্রি।

২০১১ সালের ১৫ সেপ্টেম্বর, প্রথম আলো: আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবর। ২২-০৯-২০১১ তারিখের প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় 'সবকিছুর' জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পাঁচ মাস বিদেশে থাকার পর দেশে ফিরে 'সবকিছুর জন্য' যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফেরার দিনই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।

২০১১ সালের ১৯ সেপ্টেম্বর, প্রথম আলো: ১৮-০৯-২০১১ তারিখ হঠাৎ কেঁপে উঠল বাংলাদেশ। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের গ্যাংটক। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভারত-নেপালে নিহত ১২ জন। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা গতকাল রোববার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল। ঢাকা শহরের রাজধানী থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ৪৯৫ কিলোমিটার ও সিকিম থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূগবেভর ২০ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

২০১১ সালের ২২ সেপ্টেম্বর, দৈনিক জনকন্ঠ পত্রিকার খরবঃ রাজধানীতে সোয়া ৩ লাখ ভবনের মধ্যে সত্তর হাজার ভূমিকম্প ঝুঁকিতে।

২০১১ সালের ৩ অক্টোবর, প্রথম আলো: স্বাস্থ্য খাতের ৬৪ শতাংশ ব্যয় রোগীরা বহন করে। আর ৩৬ শতাংশ সরকার বহন করে।

২০১১ সালের ৫ অক্টোবর, প্রথম আলো: অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ২৮০০ কোটি ডলার। এফবিসিসিআইয়ের মতবিনিময় সভা।

২০১১ সালের ৬ অক্টোবর, প্রথম আলো: গোলটেবিলে বক্তারা-বাংলাদেশের ৬০ শতাংশ যানবাহন সিএনজিচালিত।

২০১১ সালের ৯ অক্টোবর, প্রথম আলো: সৌদি আরবে আট বাংলাদেশির শিরচ্ছেদ। সৌদি সরকারের কাছে ক্ষমার আবেদন করেছিলেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান।

২০১১ সালের ৯ অক্টোবর, প্রথম আলো: দেশে কালোটাকা জিডিপির ৮১ শতাংশ। অর্থমন্ত্রণালয়ের সমীক্ষা-দেশে সাম্প্রতিক জমির অতি উচ্চমূল্য ও শেয়ারবাজারের তেজি ভাবের সঙ্গে কালোটাকা বৃদ্ধির যোগসূত্র রয়েছে। এতে বাড়ছে বৈষম্য-

২০১১ সালের ১৮ অক্টোবর, দৈনিক জনকন্ঠ: বিনিয়োগ স্বল্পতা দেশের সবচেয়ে বড় সমস্যা-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১১ সালের ১৮ অক্টোবর, প্রথম আলো: নিয়মিত ট্রানজিট চালু হচ্ছে আজ। বহুল আলোচিত ট্রানজিটের প্রথম নিয়মিত চালান ত্রিপুরায় যাচ্ছে আজ। আখাউড়া স্থলবন্দর হয়ে এ চালান আগরতলা যাচ্ছে। এ জন্য কোনো মাশুল নেওয়া হচ্ছে না। ১৯-১০-২০১১ তারিখ থেকে নিয়মিত ট্রানজিট শুরু।

।রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো:।

২০১১ সালের ২০ অক্টোবর, দৈনিক জনকন্ঠ: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিক মজুরি ৭০ ভাগ বৃদ্ধির প্রস্তাব। কমিশনের রিপোর্ট পেশ। মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির সঙ্গে জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের মাধ্যমে ৭০ শতাংশ বাড়িয়ে রাষ্ট্রায়ত্ত শ্রমিকদের জন্য মজুরি কাঠামোর সুপারিশ করেছে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১০।

গ্রেড২০০৫ সালের বেতনমজুরি কমিশন র্কতৃক প্রস্তাবিত বেতন-২০১০
২৪৫০-৮০-৩৮৩৯৪২৫০-১৯০*৭টি-৫৫৮০-ইবি-২১০*১১টি-৭৮৯০
২৫০০-৯০-৪১২০৪৩৫০-২১০*৭টি-৫৮২০-ইবি-২৩০*১১টি-৮৩৫০
২৫৫০-১০০-৪৩৫০৪৪৫০-২৩০*৭টি-৬০৬০-ইবি-২৫০*১১টি-৮৮১০
২৬০০-১১০-৪৫৮০৪৫৫০-২৫০*৭টি-৬৩০০-ইবি-২৭০*১১টি-৯২৭০
২৬৫০-১২০-৪৮১০৪৬৫০-২৭০*৭টি-৬৫৪০-ইবি-২৯০*১১টি-৯৭৩০
২৭০০-১৩০-৫০৪০৪৭৫০-২৯০*৭টি-৬৭৮০-ইবি-৩১০*১১টি-১০১৯০
২৭৫০-১৪০-৫২৭০৪৮৫০-৩১০*৭টি-৭০২০-ইবি-৩৩০*১১টি-১০৬৫০
২৮০০-১৫০-৫৫০০৪৯৫০-৩৩০*৭টি-৭৫০০-ইবি-৩৫০*১১টি-১১১৮০
২৮৫০-১৬০-৫৭০০৫০৫০-৩৫০*৭টি-৭৭৩০-ইবি-৩৭০*১১টি-১১৫৭০
২৯০০-১৭০-৫৯৬০৫১৫০-৩৭০*৭টি-৭৭৪০-ইবি-৩৯০*১১টি-১২০৩০
২৯৫০-১৮০-৬১৯০৫২৫০-৩৯০*৭টি-৭৯৮০-ইবি-৪১০*১১টি-১২৪৯০
৩০০০-১৯০-৬৪২০৫৩৫০-৪১০*৭টি-৮২২০-ইবি-৪৩০*১১টি-১২৯৫০
৩০৫০-২০০-৬৬৫০৫৪৫০-৪৩০*৭টি-৮৪৬০-ইবি-৪৫০*১১টি-১৩৪১০
৩১০০-২১০-৬৮৮০৫৫৫০-৪৫০*৭টি-৮৭০০-ইবি-৪৭০*১১টি-১৩৮৭০
৩১৫০-২২০-৭১১০৫৬৫০-৪৭০*৭টি-৮৯৪০-ইবি-৪৯০*১১টি-১৪৩৩০
৩২০০-২৩০-৭৩৪০৫৭০০-৪৯০*৭টি-৯১৮০-ইবি-৫১০*১১টি-১৪৭৯০

২০১১ সালের ২৪ অক্টোবর, দৈনিক জনকন্ঠ: ৩১ লাখ ২০ হাজার হাঁসের বাচ্চা উৎপাদন করা হবে-প্রজনন খামার প্রকল্প সম্প্রসারণের প্রস্তাব।

২০১১ সালের ৩১ অক্টোবর, প্রথম আলো: ৩০-১০-২০১১ তারিখের নারায়ণগঞ্জ সিটি নির্বচনে বেসরকারি ফল: সেলিনা হায়াৎ আইভী-১,৮০,০৪৮, শামীম ওসমান-৭৮,৭০৫ ও তৈমুর আলম খন্দকার-৭,৬১৬ ভোট। জনতার রায় আইভীর জয়। এ জয় জনতার: আইভী।

২০১১ সালের ৩১ অক্টোবর, প্রথম আলো: সাজানো নির্বাচন, আগে জানলে অংশ নিতাম না: শামীম ওসমান।

২০১১ সালের ১ নভেম্বর, দৈনিক জনকন্ঠ: রাজধানীর ২৩৩টি মার্কেট তালিকাভুক্ত করে নিরাপত্তা জোরদার।

২০১১ সালের ২ নভেম্বর, প্রথম আলো: ০১-১১-২০১১ তারিখ নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। হত্যার প্রতিবাদে নরসিংদীতে ৭২ ঘন্টা হরতালের ডাক, মহাসড়ক অবরোধ, ট্রেন চলাচল বন্ধ, শহরে ভাঙচুর।

২০১১ সালের ৫ নভেম্বর, প্রথম আলো: নতুন ক্রান্তিকালে দেশের চামড়াশিল্প: (১) বার্ষিক উৎপাদন-এক কোটি ৫০ লাখ বর্গফুট। (২) সারা দেশে ট্যানারি: ২৪০টি। (৩) বাজার: অন্তত সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।

২০১১ সালের ৬ নভেম্বর, প্রথম আলো: ভারতের সাথে ট্রানজিটে ৪৭ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। আশানুরুপ পণ্য পরিবহন না হলে ও ঋণ নিয়ে বিনিয়োগ করলে অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে: মূল কমিটি।

২০১১ সালের ১১ নভেম্বর, প্রথম আলো: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়ছে ধীরে। রপ্তানির তুলনায় আমদানি প্রায় আট গুণ বেশি।

২০১১ সালের ১২ নভেম্বর, প্রথম আলো: মৃত্যু ও রোগ নিয়ে সরকারি তথ্য-হাসপাতালে বেশি মৃত্যু হৃদরোগে-ভর্তি বেশি ডায়রিয়া নিয়ে।

২০১১ সালের ১৬ নভেম্বর, দৈনিক জনকন্ঠ: জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রী প্রদান করেন(১৫-১১-২০১১ তারিখ)।

২০১১ সালের ১৮ নভেম্বর, প্রথম আলো: রায়েরবাজারে পূড়ে গেছে ২৫০টি বস্তিঘর।

২০১১ সালের ১৮ নভেম্বর, প্রথম আলো: রাজনীতিকদের হাতে পরিবহন খাত। আওয়ামী লীগ-বিএনপির সমঝোতা। নিয়ন্ত্রণ করেন মালিক কিংবা শ্রমিকনেতা। কথায় কথায় ধর্মঘট, জ্বালাও-পোড়াও।

২০১১ সালের ১৮ নভেম্বর, প্রথম আলো: চাকরি নিয়ে বিদেশ যেতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট লাগবে।

২০১১ সালের ১৯ নভেম্বর, প্রথম আলো: শত্রুমুক্তির ৪০ বছর। মুকুন্দপুরে মুক্তি ও মিত্র বাহিনীর আনন্দ পুনর্মিলনী আজ-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ১৯৭১ সালের ১৯ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুরে মুক্তি ও মিত্রবাহিনীর আনন্দ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে এই অঞ্চলে মিত্রবাহিনীর নেতৃত্বে থাকা ভারতের ১৮ রাজপুত ব্যাটালিয়নের তৎকালীন লেফটেন্যান্ট কর্ণেল অশোক ভার্মা ও ব্রিগেডিয়ার (অব.) অভিনচন্দ্র চুপরা সস্ত্রীক বাংলাদেশে এসেছেন। অশোক ভার্মা পরে মেজর জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন।

২০১১ সালের ২৩ নভেম্বর, প্রথম আলো: দক্ষিণ এশিয়া-পানির যুদ্ধ। এ যুদ্ধে জড়িয়ে পড়ছে চীন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। পানি নিয়ে এ যুদ্ধ পারমাণবিক যুদ্ধে রূপ নেবে। নদীতে পানির বদলে বয়ে যাবে রক্ত।

২০১১ সালের ২৯ নভেম্বর, প্রথম আলো: জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল পাস।। ৪০ বছরের বঞ্চনার অবসান হবে-হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন আইনটিতে অনেক ফাঁকফোকর রয়েই গেছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধণ) বিল-২০১১ সোমবার ২৮-১১-২০১১ তারিখ জাতীয় সংসদে পাস হয়েছে।

২০১১ সালের ৩০ নভেম্বর, দৈনিক জনকনঠ পত্রিকা: জাতীয় সংসদে ২৯-১১-২০১১ তারিখ পাঁচ মিনিটে পাস হলো উপজেলা পরিষদ সংশোধন বিল-২০১১। উপজেলা আইন পাস। নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের সাংসদ উপদেষ্টা।

২০১১ সালের ৫ ডিসেম্বর, প্রথম আলো: বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দেবে না কানাডা।

২০১১ সালের ৯ ডিসেম্বর, প্রথম আলো: বিশ্বজিত চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) বাইক্কা বিলে বিরল পাখি 'বড়ঠোঁট চুটকি'। গত ১০ বছরে থাইল্যান্ডে মাত্র দুটি পাখি দেখা গেছে। বাংলাদেশে এর আগে কোথাও এ পাখি দেখা যায়নি।

২০১১ সালের ১৩ ডিসেম্বর, প্রথম আলো: মানব পাচারের সাজা মৃত্যুদন্ড-মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন। সংঘবদ্ধ গোষ্ঠী মানব পাচারে জড়িত থাকলে প্রত্যেককে ১৪ বছর। কাউকে পতিতাবৃত্তিতে নিয়োজিত করলে ১০ বছর। নবজাত শিশু চুরির দন্ড যাবজ্জীবন।

২০১১ সালের ১৩ ডিসেম্বর, প্রথম আলো: ১৯৯০-১৯৯১ সালে ভারতের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন সুব্রামনিয়াম স্বামী। গত জুলাইয়ে তিনি লিখেছিলেন, ভারতে সন্ত্রাসী হামলা বন্ধ করতে হলে 'অবৈধভাবে' ভারতে বসবাসকারী বাংলাদেশিদের বিতাড়ন করতে হবে। 'অবৈধ বাংলাদেশিদের' অনুপাতের ভিত্তিতে বাংলাদেশের সিলেট থেকে খুলনা অষ্ণল পর্যন্ত এলাকা দখল করে নিয়ে সেখানে তাদের পুনর্বাসন করা যেতে পারে।