‹ আমার দেখা ঢাকা অংশ ৩৫ / ৫২

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর, বাংলা ভাষার চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক অরুন কুমার চট্টোপাধ্যায় (উত্তম কুমারের) জন্ম, মৃত্যু-২৪-০৭-১৯৮০ তারিখ। ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে গণসংগীত শিল্পী ড. ভূপেন হাজারিকার জন্ম। ১৯২৬ সালের ১৩ আগষ্ট, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্ম। তিনি ১৯৫৯ সালের ২ জানুয়ারি, কিউবায় কমিউনিষ্ট বিল্পবের মাধ্যমে কিউবার ক্ষমতা দখল করেন। ১৯২৬ সালের ১৬ আগষ্ট, বিপ্লবী কিশোর কবি সুকান্ত কলকাতা শহরে তাঁর নানার বাড়ি জন্মগ্রহণ করেন; মৃত্যু-১৩-০৫-১৯৪৭ তারিখ কলকাতা শহরে। ফরিদপুর জেলায় তাঁর বাবার বাড়ি। ১৯২৭ সালের ১ জানুয়ারি, নোয়াখালী জেলার সেনবাগে বইয়ের মানুষ চিত্তরঞ্জন সাহার জন্ম, মৃত্যু-২৬-১২-২০০৭ তারিখ। চিত্তরঞ্জন সাহাই পুথিঘর লাইব্রেরীর মালিক এবং প্রথম বাংলা একাডেমীতে একুশে ফেব্রুয়ারিতে বইয়ের দেকান দেন। ১৯২৭ সালের ১৬ জুন, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে ভাষাসৈনিক শহীদ আবুল বরকতের জন্ম, মৃত্যু-২১-০২-১৯৫২ তারিখ ঢাকায়। ১৯২৭ সালের ১৮ জুলাই, ভারতের রাজস্থানের ঝুনঝুন জেলার লুনা গ্রামে এক ঐতিহ্যবাহী সংগীত পরিবারে উপমহাদেশের ধ্রুপদ সংগীত ও গজলের ধ্রুবতারা মেহদি হাসানের জন্ম, পাকিস্তানের করাচিতে মৃত্যু-১৩-০৬-২০১২ তারিখ বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পরিবারসহ পাকিস্তানের সহিওয়াল জেলার ছিচা ওয়াতনি এলাকায় থিতু হন তাঁরা। ১৯৫৭ সালে ঠুমরি গায়ক হিসেবে পাকিস্তান বেতারে গাওয়ার সুযোগ পাওয়ার পর থেকে আর্থিক সংকট কাটতে থাকে মেহদি হাসানের। ১৯২৮ সালের ২০ মার্চ, কুচবিহারে সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের জন্ম। ১৯২৮ সালের ১৪ জুন, আর্জেিন্টনার রোমারি শহরের স্যান্টাক্লারা এলাকায় লাতিন আমেরিকার বিপ্ললী নেতা ও কিউবা বিপ্লবের অন্যতম নায়ক চে গুয়েভারার জন্ম, ১৯৬৭ সালের ৮ অক্টোবর দুজন সহযোদ্ধাসহ বন্দী হন আহত চে। পরে তাকে ১৯৬৭ সালের ৯ অক্টোবর, বলিবিয়ার এক সার্জেন্ট মারিয়ো তেরান চে গুয়েভারাকে বলিভিয়ার জঙ্গলে কাছ থেকে গুলী করে হত্যা করেন। ১৯৩৭ সালে স্পেনিশ গণযুদ্ধের সময় চে পড়ছেন প্রাইমারী স্কুলে, থার্ড গ্রেডে। ১৯৪৭ সালে আর্জেিন্টনার কমিউনিষ্ট সংঘের তরুণ কর্মী বারতা গিলদা তিতার সঙ্গে পরিচয়ের সূত্রে মার্কসবাদী দর্শেনর নানামুখী আলোচনায় ঝুঁকে পড়েন তিনি। ১৯৫৯ সালের ২ জানুয়ারি, ফিদেল-চের নেতৃত্বে বিপ্লব সমপন্ন হয় কিউবায়। ১৯২৮ সালের ১১ ডিসেম্বর, মানিকগঞ্জের সিঙ্গাইর থানার রামকান্তপুর গ্রামে চলচ্চিত্রকার, গীতিকার, সুরকার, শিল্পী ও অভিনেতা খান আতাউর রহমান খানের জন্ম, মৃত্যু-০১-১২-১৯৯৭ তারিখ। তিনি চলচ্চিত্র অঙ্গনের এক ব্যতিক্রমী পুরুষ। ১৯২৮ সালের ২৬ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের, শিকাগো শহরে মার্টিন কুপারের জন্ম। হাতে বহনযোগ্য মোবাইল ফোনের উদ্ভাবক। ৩ এপ্রিল ১৯৭৩, তিনি মোবাইল ফোনে প্রথম কলটি করেন।

১৯২৯ সালের ২১ জানুয়ারি, গায়ক, নায়ক ও পরিচালক কিশোর কুমারের জন্ম; মৃত্যুঃ ১৯-১০-১৯৮৬ তারিখ। ১৯২৯ সালের ২৯ মার্চ, কলকাতায় কিংবদন্তী নাট্যকার, অভিনেতা ও নির্দেশক উৎপল দত্তের জন্ম, মৃত্যু-১৯-০৮-১৯৯৩ তারিখ কলকাতায়। তাঁদের পূর্ব-পুরুষের পিতৃভূমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন গৌতম পাড়া গ্রামের দত্ত পরিবারে। থিয়েটার এবং সিনেমা দুটো মাধ্যমেই তিনি বিচরণ করেছেন দাপটের সঙ্গে। শুরুটা মঞ্চ দিয়েই। ''লিটল থিয়েটার গ্রুপ''। ১৯২৯ সালের ১ জুন, ভারতের পশ্চিম বাংলার কলকাতা শহরে চলচিত্র তারকা ও হিন্দি সিনেমার নায়িকা নার্গিেসর জন্ম, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ-১৯৮৬ সালে। ১৯২৯ সালের ৯ আগষ্ট, বিশিষ্ট সাংবাদিক চরমপত্র খ্যাত, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক এম. আর. আখতার মুকুলের জন্ম, মৃত্যু-২৬-০৬-২০০৪ তারিখ বারডেম হাসপাতালে। ১৯২৯ সালের ২৪ আগষ্ট, কায়রোতে জন্মগ্রহণ করেন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, মৃত্যু-১১-১১-২০০৪ তারিখ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮.৩০ টায়। ইয়াসির আরাফাত-যার পুরো নাম মোহাম্মদ আবদেন রউফ আরাফাত ওরফে কুদবা আল হোসাইনী। ইয়াসির আরাফাত ১৯৬৪ সাল থেকে ফিলিস্তিনী প্রেসিডেন্ট ছিলেন। ১৯২৯ সালে ঢাকার শিবচরে স্থপতি, বিশ শতকের সর্বেশ্রষ্ঠ স্থাপত্য প্রকৌশলী স্যার ড. ফজলুর রহমান খানের জন্ম, মৃত্যু-১৯৮২ সালে। ১৯৭৪ সালে নির্মিত-১১০ তলার সিয়ার্স টাওয়ারটি ছিল পৃথিবীর সর্বোচ্চ উঁচ ুটাওয়ার। উঁচু ভবনের নকশা তৈরির এই পথিকৎকে বলা হয় স্থাপত্য প্রকৌশলের আইনস্টাইন। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ভারতের ইন্দোরে বিখ্যাত গায়িকা ও জীবিত সঙ্গীত কিংবদন্তী লতা মুঙ্গেসকরের জন্ম। লতা তাঁর ছয় দশাধিক বছরের ক্যারিয়ারে ৫০,০০০ হাজারেরও বেশী গান গেয়েছেন এবং এখনও গেয়ে যাচ্ছেন। চলচ্চিত্র বিশ্বে বিশেষ অবদানের জন্য ফরাসী সরকার সর্বোচ্চ সম্মাননা দেন। ১৯২৯ সালে মার্কিন বিপ্লবী মার্টির লুথার কিং জুনিয়রের জন্ম, মৃত্যু-১৯৬৮ সালে। ১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলার যশোর জেলার বনগাঁয় কবি গোবিন্দ হালদারের জন্ম। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না এবং আরো কয়েকটি গানের লেখক ছিলেন। তিনি বর্তমানে কলকাতায় অবসর জীবন কাটাচ্ছেন।

১৯৩০ সালে স্বরূপকাঠিতে চিত্তরঞ্জন সুতারের জন্ম, মৃত্যুঃ ২৯-১১-২০০২ তারিখ দিল্লীতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করেন ৭২ বছর বয়সে। ১৯৫৮ সালে তিনি ভারতের লোক সভার সদস্য ছিলেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের সাথে কাজ করেছেন। ১৯৭৩ সালে তিনি তাঁর জন্মস্থান বাংলাদেশের স্বরূপকাঠি থেকে সংসদ সদস্য নির্বািচত হন। ১৯৭৫ সালের আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হবার আগেই তিনি কলকাতায় চলে যান। চিত্তরঞ্জন সুতার উনিই বিশ্বের একমাত্র ব্যক্তি দুই দেশে সংসদ-সদস্য নির্বািচত হয়েছিলেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলার (বর্তমান সিরাজগঞ্জ)-এ পশ্চিমবাংলার বাংলা সিনেমার মহানায়িকা সূচিত্রা সেনের জন্ম। ১৯৩১ সালের ২২ জুলাই, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে পল্লী গানের পাখি আবদুল আলীমের জন্ম, মৃত্যুঃ ০৫-০৮-১৯৭৪ তারিখ। ১৯৩১ সালের ১৫ অক্টোবর, ভারতের তামিলনাড়ুর প্রত্যন্ত এক গ্রামে ভারতের সাবেক প্রেসিডেন্ট এবং বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী (এ) আবুল (পি) পাকির (জে) জয়নাল আবেদীন আবদুল কালামের জন্ম। ঠিক করো, কীভাবে নিজেকে স্মরণীয় করে রাখবে। উনি ভারতের ১১নং রাষ্টপ্রতি ছিলেন। ১৯৩২ সালের ১ জানুয়ারি, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় জনমুক্তি পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাহফূজ ভূঁঞার জন্ম। ১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রে ব্রিটিশ বংশোদ্ভূত হলিউড কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের জন্ম, মৃত্যু-২৩-০৩-২০১১ তারিখ লস অ্যাঞ্জেলেসের সিডার-সিনাই হাসপাতালে। আটবার বিয়ে করেছেন এলিজাবেথ টেলর এবং সাত স্বামী। ১০ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১০০শত কোটি ডলারের মালিক তিনি এবং বিশ্বের ১৪ জন নারীর মধ্যে একজন ছিলেন তিনি। ১৯৩২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী কেনেডি পরিবারের সন্তান সিনেটর এডওয়ার্ড কেনেডির জন্ম, মৃত্যু-২৬-০৮-২০০৯ তারিখ। ১৯৭২ সালের ১৪ ও ১৫ ফেব্রুয়ারি, বাংলাদেশে সফরে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনের বট গাছটি ১৪ ফেব্রুয়ারি, তিনি লাগিয়েছিলেন কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আগের বট গাছটি কেটে ফেলেছে পাকিস্তানীরা। জন. এফ. কেনেডির ছোট ভাই এডওয়ার্ড কেনেডি।

১৯৩৩ সালের ৩ নভেম্বর, কলকাতায় জন্ম হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমত্র্য সেনের। অমর্তয সেনের প্রথম স্কুল ঢাকার সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয় তারপর কলকাতায় শান্তিনিকেতনের বিশ্বভারতী। ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি বলেন শিক্ষা সবকিছু বদলে দেয়। তাঁর বাবার বাড়ি বাংলাদেশের মানিগঞ্জে এবং নানার বাড়ি বিক্রমপুরে। ১৯৪৯ সালে মেট্রিক, ১৯৫১ সালে আই. এস-সি. পরীক্ষায় প্রথম হয়ে তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। ১৯৩৩ সালের ১৯ নভেম্বর, যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টেলিভিশন ও রেডিও ব্যক্তিত্ব নিউইয়র্কে ল্যারি কিং-এর জন্ম। ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর, বরিশাল জেলায় আলতাফ মাহমুদের জন্ম, মৃত্যু-৩০-০৮-১৯৭১ তারিখ পাকবাহিনীর হাতে। আমরা কি ভুলিতে পারি...। ১৯৩৪ সালের ১৩ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লিউনার্ড ক্লেইনরকের জন্ম। ১৯৬৯ সালের ২৯ অক্টোবর, অ্যাপ্রানেটের মাধ্যমে প্রথম এক কমপিউটার থেকে আরেক কমপিউটারে উপাত্ত পাঠাতে সক্ষম হন। জন্ম হয় ইন্টারনেটের। ১৯৩৪ সালের ৭ আগস্ট, ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় ফরিদপুর জেলায় তাঁর পিতার কর্মস্থলে (মাদারীপুর জেলার আমগাঁও গ্রামে তাঁর বাবার বাড়ি) জন্মগ্রহণ করেন। ১৯৩৪ সালে ভারতের পশ্চিমবাংলার নদীয়ার শান্তিপুরে কিংবদন্তি বাচিকশিল্পী ও আকাশবাণীর সংবাদপাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম, কলকাতায় নিজ বাড়িতে পরলোকগমন করেন-০২-০৬-২০১১ তারিখ। ১৯৬০ সালে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে যোগ দেন। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রধান হাতিয়ার ছিল আকাশবাণী আর বিবিসি রেডিও। এ আকাশবাণীতেই তাঁর পরিবেশনায় সংবাদ, সংবাদ-সমীক্ষা ও সংবাদ-পরিক্রমা ইতিহাসের অংশ হয়ে আছে। ১৯৩৪ সালের ২০ সেপ্টেম্বর, রোমে এক দরিদ্র পরিবারে সোফিয়া লোরেনের জন্ম। মাত্র ১৪ বছর বয়সে এক সুন্দরী প্রতিযোগিতায় জয়ের মাধ্যমে তার খ্যাতির সূচনা হয়। ১৬ বছর বয়সে তিনি 'কু ভাদিস' নামের একটি চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের জমিদার বংশ চৌধুরীবাড়িতে সাংবাদিক ও কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরীর জন্ম। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি, নদিয়ার কৃষ্ণনগরে টলিউডের আদর্শবান অভিনেতা সৌমিত্র চট্টোপ্যাধায়ের জন্ম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপুর সংসারের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। তাঁর বাবার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কয়া গ্রামে। ১৯৩৫ সালের ১০ ফেব্রুয়ারি, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী শহীদ সার্জেন্ট জহুরুল হক জন্মগ্রহণ করেন, ঢাকা ক্যান্টনমেন্টে গুলিতে মৃত্যু-২২-০২-১৯৬৯ তারিখ। ১৯৩৫ সালের ১৯ জুলাই, বাংলা সাহিত্যের অন্যতম সফল চরিত্র মাসুদ রানার জনক বিপুল জনপ্রিয় সেবা প্রকাশনীর প্রাণপুরুষ কাজী আনোয়ার হোসেনের জন্ম। ৪০০-এর ঘর পার করেছে মাসুদ রানা সিরিজ। তার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। ১৯৩৫ সালের ৬ জুন, নোবেল শান্তি পুরস্কারে ভূষিত তিব্বতের আধ্যাত্বিক নেতা দালাই লামার জন্ম। ১৯৫৯ সালে তিব্বত থেকে চীন সরকার আধ্যাত্বিক নেতা দালাই লামাকে নির্বািসত করে। ১৯৩৫ সালের ১৯ আগষ্ট, যুক্তরাষ্ট্রে নাসার বিজ্ঞানী ও নভোচারী ষ্টোরি মাসগ্রেভের জন্ম। নাসার ছয়টি স্পেস শাটলের সব কয়টিতেই চড়েছেন তিনি। মহাশূন্যে কাটিয়েছেন মোট ১২০০ ঘন্টা। বহুমুখী প্রতিভার অধিকারী মাসগ্রেভ। ১৯৩৫ সালে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার আরসোলা গ্রামে ৬(ছয়) বার ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাসের জন্ম, মৃত্যু-০১-০৬-১৯৯৮ তারিখ। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বীরভূমে প্রণব কুমার মুখার্জির জন্ম। ষাটের দশকে বাংলা কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে উঠে আসেন তিনি। যদিও ২০০৪ সাল পর্যন্ত তিনি লোকসভায় একবারও জিততে পারেননি। রাজ্যসভায় তিনি কংগ্রেস থেকে বেশ কয়েকবার নির্বািচত হন। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর শিক্ষা নেয়া-এ রাজনীতিক অর্থনীতিও যে ভালো বোঝেন, তার প্রমাণ ১৯৮৪ সালে বিখ্যাত ইউরোমানি সাময়িকীর জরিপে বিশ্বের সেরা অর্থমন্ত্রী বিবেচিত হওয়া। ২০০৯ সালেও কংগ্রেস সরকারের অর্থমন্ত্রী হন।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জন্ম, মৃত্যু-৩০-০৫-১৯৮১ তারিখ। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি, নড়াইল জেলার মহেষখোলা গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের জন্ম, মৃত্যু-০৫-০৯-১৯৭১ তারিখ যশোর জেলার ঝিকরগাছা থানার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন। ১৯৩৬ সালের ৩১ মার্চ, ভূপাল, মধ্যপ্রদেশে ড. আবদুল কাদির খানের জন্ম। ড. আবদুল কাদির খান, পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। কিন্তু তার প্রকৃত জন্ম তারিখ ২৭ এপ্রিল, ১৯৩৬ সাল। ১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আগা খান প্রিন্স করিম আল-হোসাইনির জন্ম। ২০ বছর বয়সে চতুর্থ আগা খান হিসেবে নিজারি ইসমাইলিয়াদের আধ্যাত্মিক নেতার দায়িত্ব লাভ করেন। তাঁর পূর্বসূরি হলেন দাদা তৃতীয় আগা খান স্যার সুলতান মুহাম্মদ শাহ আগা খান। উত্তরাধিকারসূত্রে প্রিন্স করিম আল-হোসাইনি ইসমাইলিয়া সম্প্রদায়ের ৪৯তম ইমাম। প্রিন্স আলী খান তাঁর বাবা, মা প্রিন্সেস তাজউদ্দৌলা আলী খান। ১৮৪৩ সালে ইরান থেকে প্রথম আগা খান আগা হাসান আলী ভারতে চলে আসেন। ১৮৭৭ সালে আগা খান খেতাবটি ব্রিটিশরাজ্যের স্বীকৃতি লাভ করে। ইসমাইলিয়া সম্প্রদায়ের ৪৬তম ইমাম আগা হাসান আলী শাহ প্রথম ''আগা খান'' খেতাব গ্রহণ করেন। ব্রিটিশদের বিরুদ্ধে আঞ্চলিক বিদ্রোহ দমনে তৎকালীন আগা খান সহযোগিতার জন্য আসে এ স্বীকৃতি। দ্বিতীয় আগা খান মাত্র চার বছর নিজ সম্প্রদায়ের ইমামতি করতে পেরেছিলেন। ১৮৮৫ সালে তিনি মারা যান। আগা খানের আয়ের অন্যতম উৎস বিশ্বের প্রায় ২৫টি দেশে বসবাসরত ইসমাইলি সম্প্রদায়ের ১.৫০(এক কোটি পঁঞ্চশ লক্ষ) লোক। প্রতিবছর তাঁরা ইমামের তহবিলে অর্থ জোগান। সব মিলিয়ে সারা বিশ্বে ৯০টির বেশি ব্যবসা রয়েছে তাঁর। এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে ৩৬ হাজার কর্মী। ইসমাইলিয়া সম্প্রদায়ের বিকাশের সঙ্গে জড়িয়ে আছে ফাতিমিদ সাম্রাজ্যের ইতিহাস। মহানবী হজরত মোহাম্মদ(স.) মেয়ে হজরত ফাতিমিদ(রা.)-এর নাম থেকে ফাতিমিদ নামের উৎপত্তি। সেই সূত্রে ইসমাইলিরা সরাসরি মহানবীর বংশধর। ২০০৮ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হবে আগা খান একাডেমি। এতে ব্যয় হবে ৫(পাঁচ) কোটি ডলার। ১৯৩৭ সালে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধিতে সমাজকর্মী আন্না হাজারের জন্ম। তিন দাবি মেনে নিল পার্লােমন্ট। এক-কেন্দ্র ও রাজ্য পর্যােয় লোকপাল প্রবর্তন, দুই-কনিষ্ঠ সরকারি আমলারা এর জবাবদিহির আওতায় থাকবেন এবং তিন-সব সরকারি দপ্তরের সামনে ওই দপ্তরের দায়িত্ব উল্লেখ করে 'সিটিজেন চার্টার' টাঙানো থাকবে। দুর্নীিতবিরোধী লোকপাল বিল আন্দোলনে বিজয়ী হলেন ১২ দিন ধরে অনশনের পর ২৭-০৮-২০১১ তারিখ নয়াদিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারে।

১৯৩৭ সালের ২৮ এপ্রিল, ইরাকের মরু এলাকা তিকরিতের আল আওজা গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে সাদ্দাম হোসেনের জন্ম, ফাঁসিতে মৃত্যু-৩০-১২-২০০৬ তারিখ। সাদ্দাম হোসেন বন্দী ১৪-১২-২০০৩ তারিখঃ খামার বাড়ির গর্তে লুকিয়েছিলেন তিনি-ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত-বিরোধীদের উল্লাস। ১৯৩৮ সালের ৮ এপ্রিল, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের জন্ম। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান ২০০১ সালে। ১৯৩৮ সালের ১৪ নভেম্বর, ভারতের আসামের বদরপুরে ময়মনসিংহে সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা কর্ণেল আবু তাহেরের জন্ম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসীতে মৃত্যু-২১-০৭-১৯৭৬ তারিখ। তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে। সেনাবাহিনী থেকে পদত্যাগ করে ১৯৭২ সালের অক্টোবর মাসে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি সিপাহি-জনতার গণ-অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭৫ সালের ২৪ নভেম্বর গ্রেপ্তার হন। (সূত্র: বাংলাপিডিয়া)। ১৯৩৯ সালের ২৪ অক্টোবর, ফটোসাংবাদিক রশীদ তালুকদারের জন্ম। প্রথম বাংলাদেশি হিসেবে 'পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড'-২০১০ পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৪০ সালের ২৩ অক্টোবর, দোনা-দনদিনহোর গরিব সংসারে ঘর আলো করে ব্রাজিল দলের বিশ্বকাপ ৩ বার চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) ফুটবলার পেলের (এডসন) জন্ম। ১৯৪০ সালে চট্টগ্রাম শহরতলীর বশিরহাটে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্ম। ১৯৪০ সালের ২৭ নভেম্বর, প্রখ্যাত মার্শাল আর্টের প্রবাল পুরুষ ও কুংফু কিংবদন্তী ব্রুস লী'র সানফ্রানসিসকোতে জন্ম, ১৯৭৩ সালের ২১ জুলাই এক ধরনের ষ্ট্রোকে মারা যান। ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্টেসর জন্ম, মৃত্যু-০১-০৪-২০১০ তারিখ। ১৯৪১ সালের ২৯ অক্টোবর (তাঁর গ্রামের বাড়ি ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে) পুরাতন ঢাকার ১০৯, আগাসাদেক রোডের বাসায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্ম, ১৯৭১ সালের ২১ আগষ্ট, করাচীর ওই মাশরুর বিমান ঘাঁটি থেকেই একটি টি-৩৩ বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন পাকিস্তানী পাইলট রাশেদ মিনহাজ। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান মিনহাজকে ক্লোরফরম প্রয়োগে কাবু করে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং আকাশে উঠে যান। ইতিমধ্যে মিনহাজ সংজ্ঞা ফিরে পেলে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে দু'জনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ফলশ্রুতিতে বিমানটি সিন্দু প্রদেশের থাট্টা এলাকার জিন্দা নামক একটি গ্রামে বিমানটি বালিয়ারিতে ধাক্কা খেয়ে চূর্ণিবচূর্ণ হয়ে যায়। ২৫-০৬-২০০৬ তারিখ রাষ্ট্রীয় মর্যাদায় মাতৃভূমিতেই ঠাঁই হলো বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৩৫ বছর পর তাঁর দেহবশেষ বাংলাদেশে পুনঃদাপনসম্পন্ন। ১৯৪১ সালে রংপুর জেলার রাজেন্দ্রপুর গ্রামে জেনারেল (অব.) মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের জন্ম, মৃত্যু-০৩-০৮-২০০৮ তারিখ। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল। ১৯৪২ সালের ৮ জনুয়ারি, যেদিন ইংল্যান্ডে পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংকের জন্ম, ঠিক এর তিনশত বছর আগে ইতালিতে মারা যান গ্যালিলিও গ্যালিলি। ২১ বছর বয়সে হকিং আক্রান্ত হন স্নায়ুরোগে, যা এএলএস ডিডিজ নামে পরিচিত। ২০০৯ সালের দিকে এসে তিনি পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন। তিনি ১৯৬৫ সাল থেকে এ যাবত এএলএস রোগে আক্রান্ত কেউ বেঁচে আছেন, এমন কোনো রেকর্ড নেই। স্টিফেন হকিং: রোগ তাঁর চলৎশক্তি কেড়ে নিলেও তাঁর মেধা, মনন, দৃষ্টিকে কেড়ে নিতে পারেনি।